এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হুগলি : বাংলার সেরা জেলা

    Samik
    অন্যান্য | ৩০ ডিসেম্বর ২০০৯ | ৩৬৭০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Suvajit | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৫:৩৭439666
  • আহা ব্রতীনদা, তিনটে শুয়োরের মাথায় টুপি নেই, বাকিগুলোর তো আছে। :-)
    অথবা সমগ্র হুগলীতে শুয়োরের সংখ্যা তিন।
  • Rajdeep | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৫:৪০439677
  • কল্লোলদা উত্তরপাড়া বাজারের ইলিশ ভাল কিন্তু অজানা কারণে কলকাতার চেয়েও বেশি দাম চায় - জাষ্ট পোষায় নি তাই বললাম

    তারকেশ্বরে একটা মাছের বাজার কাম বড় আরত আছে কালেকশন ফাটাফাটি, দাম বেশ কম

    আপনি উত্তরপাড়া এলে শীতলামাতার রাবড়ী আর অমর মিষ্টান্নর সন্দেশ, দুধপুলি একবার টেরাই করতে পারেন
  • Samik | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৫:৪২439688
  • সুরজিৎ সেনগুপ্ত আমাদের এলাকার লোক। একই স্কুলের ছাত্র, একই স্যারের কাছে আমরা অঙ্ক করতাম। কেবল টাইমফ্রেমটা আলাদা।

    আরো একজনের নাম করব, অরুণ চক্রবর্তী। লালপাহাড়ীর দ্যাশের কবি।
  • kallol | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৫:৪৭439710
  • হ্যাঁ, হ্যাঁ, অরুণদাও।
  • Samik | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৫:৪৭439699
  • ইয়েস্‌স্‌স্‌, দেখেছো? হুগলিতে ৩৪টা পোস্ট, কলকাতায় মাত্র ২২টা,
  • Samik | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৫:৪৮439721
  • শুভজিৎ, হুঁ, হুগলিতে শুয়োর এবং বাচ্চা শুয়োর বেশ কম। প্রায় চোখেই পড়ে না। :-)))
  • Rajdeep | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৫:৪৯439732
  • অরুণ চক্র অলটাইম ফেভ
    অথচ অরুণ চক্রর ঐ গানটা যারা যারা গেয়ে নাম করল কেউই ক্যাসেট বা সিডির ডিটেলে ওনার নামটা লেখে না ... আমি অন্তত: দেখি নি
  • Samik | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৫:৫০439754
  • অরুণবাবুর পোলা আমার ইয়ারমেট ছিল। একই সাথে কোচিংয়ে পড়তাম। ছেলেটা ব্যাপক গিটার বাজাত / বাজায়। এখন যোগাযোগ নেই।
  • Bratin | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৫:৫০439743
  • অমর মিষ্টান্ন ভান্ডার উত্তর পাড়া গভ: স্কুলের পাশের টা? নাকি গোরী সিনেমার কাছের টা?
  • Rajdeep | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৫:৫৫439766
  • গভ: স্কুলের কাছেরটা থেকেই কিনি - গৌরীরটাও ওদেরই - বালিবাজারের ""কাবানাশ""টাও ওদেরই ব্র্যাঞ্চ
  • kallol | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৬:০০439777
  • রাজদীপ, দামটা বেশী ঠিকই। তবে আমি দেখেছি (১৯৮৮ থেকে ১৯৯৫ পর্যন্ত) গঙ্গা থেকে সদ্য ধরা। জেলেরা নামাচ্ছে। কিন্তু তাদের কাছ থেকে কেনা যাবে না। জায়গাটা শ্রীরামপুরের দিক থেকে আসতে জয়কৃষ্ণ লাইব্রেরীর একটু আগে একটা ঘাটে। ঐ ঘাট থেকে জিটি রোড পেরিয়েই একটা বাজার। তার প্রথম তিনটে দোকানে ঐ ইলিশ পাওয়া যেতো, এই বিকেল পাঁচটা নাগাদ। ফাটাফাটি স্বাদ। আমি যদি খুব ভুল না করি জুন-জুলাই-অগাষ্ট মাস জুড়ে।
  • Bratin | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৬:১০439780
  • ইয়ে, রাজদীপ কি উত্তরপাড়া গভ: র নাকি?
  • Rajdeep | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৬:১৬439781
  • না ব্রতীন :( একবছর মাত্র ছিলাম - তবে এখনও যাতায়াত আছে

    একটা উত্তরপাড়া ভাট হোক :)
  • Bratin | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৬:১৯439782
  • আচ্ছা। :-)) বর্তমানে কোথায় আ আমি বেলুড়ে থাকি।
  • Rajdeep | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৬:২০439783
  • কল্লোলদা ঐ দোকানগুলো এখনও আছে ... রমরমিয়ে চলে কারণ উত্তরপাড়ায় প্রচুর বনেদি পয়সাওলা আছে - দাম জিগ্গেস না করেই কেনে :-।
  • Rajdeep | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৬:২২439784
  • এখন সন্তোষপুরে থাকি। সব মিস্টির দোকানগুলো ঢপের:(

    কামধেনু পদের কিন্তু গলাকাটা
  • Rajdeep | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৬:৪৫439785
  • তবে সর্বসেরা মিষ্টির দোকান হল মোদের বর্ধমানের সেই মিহিদানা-সীতাভোগ খ্যাত গণেশ মিষ্টান্ন ভান্ডার

    স্বাদেগন্ধে কোন তুলনাই আসে না, যারা এখনও ঐ দোকানে যান নি জানেন না কি মিস করছেন ; মায়া হয় :(

    ডি: বর্ধমান রেল ষ্টেশনের আশেপাশের কোন দোকানে ফ্রিতে পেলেও মিহিদানা-সীতাভোগ নেবেন না, ষ্টেশনসংলগ্ন রিক্সাস্ট্যান্ডে এসে বলবেন গনেশ যাব ..... ব্যাস
  • Manish | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৭:০৫439786
  • আমি সত্যি জানতাম না যে 'লালপাহাড়ীর দ্যাশে যা' গানটি অরুন চক্রবর্ত্তী মহাশয়ের লেখা।সুরারোপ কি উনার?
  • kallol | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৮:০৬439787
  • হ্যাঁ, সুরও অরুণদার।
    অরুণদার একটা কবিতার অংশ -
    ঠিক ঠিক বাউল জানে পাখীর ঠিকানা।
    তুই নাচবি বাউল,
    গাইবি বাউল,
    পাখী ধরতে পারবি না।
  • Manish | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৮:২০439789
  • ধন্যবাদ, কল্লোলবাবু।
    এত সুন্দর কথা ও সুরের যিনি জনক,তার সম্পর্কে আরো কিছু জানতে চাই।
    ভূমির ক্যাসেটে কথা ও সুর লেখা আছে প্রচলিত আর ভূমির সির্দ্ধাত্ব গানটাকে পুরো চটকে দিয়েছে
  • kallol | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৮:৪৬439790
  • অরুণদা - BE-র ৬৫-৬৬'র সিভিল (যতদূর মনে আছে, রঞ্জনপ্রসাদের ব্যাচমেট)। চিরকালের ক্ষ্যাপা। আমি বউদির কাছে শুনেছি, বাজারের থলে হাতে এক বাউলের পিছু পিছু তিন মাসের মতো হাওয়া হয়ে গেছিলো।
  • Rajdeep | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৮:৫৬439791
  • অরুনবাবু মনে হয় হিন্দমোটরে চাকরি করতেন - ওখানকার লোকের মুখে শোনা কথা, কল্লোলদা মনে হয় বলতে পারবেন
  • kallol | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৯:০০439792
  • অরুণদা নিজে ভালো গান গায়, তবে নেচে ছাড়া গাইতে পারে না। অরুণদাকে (আমি যতোদিন চিনি ৭৭-৭৮ থেকে), জিনস, হাল্কা গোলাপী শার্ট, হাতা গুটিয়ে। শীতকালে একটা হাতকাটা কালো জ্যাকেট, এক মুখ কাঁচাপাকা দাড়ি, বেশ দেখার মতো ভুঁড়ি আর পকেটে লজেন্স।
    খুব পুলক হলে ""যা ক্ষ্যাপা"" বলে চ্যাঁচায়।
  • aka | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৯:১৬439793
  • হুগলি জেলা ভৌগলিক কারণে সেরার তকমা পেতেই পারে। উত্তর চব্বিশ পরগনার পশ্চিমে হাওড়ার পরেই হুগলি। তাহলে হিসেব করে দেখা গেল দ্বিতীয় সেরা। হ্যাঁ হুগলি দ্বিতীয় সেরা জেলা।
  • Samik | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৯:১৭439794
  • আমি যখন দেখেছিলাম, বাউল টাইপের দেখতে, গেরুয়া একটা জোব্বা মত, একমুখ দাড়িগোঁফ, মাথায় গেরুয়া টুপি, ভুঁড়ির ওপর কষে বাঁধা গেরুয়া বন্ধনী। আর ইয়ে, পকেটে লজেন্স।
  • Samik | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৯:২০439795
  • আকা, লজিকটা বুঝলুম না। হাওড়ার পরে হুগলি মানে? ম্যাপে তো হুগলির নিচে হাওড়া। তা ওপরে নিচে নিয়ে দ্বিতীয় সেরাই বা কেং কয়ে হল?
  • aka | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৯:৩০439796
  • আ: ম্যাপটা উল্টে নাও।
  • Rajdeep | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৯:৩৮439797
  • দুর দুর হাওড়া আবার একটা জেলা হল ... ফুচিভাই -দুধুভাতু
  • aka | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৯:৪৫439798
  • পৃথিবীতে দুই ধরণের উল্টোদিক আছে। গ্রামের উল্টোদিক আর শহরের উল্টোদিক। শুধুমাত্র শহরের উল্টোদিক বলেই হাওড়া হুগলির থেকে এগিয়ে। আর গ্রাম উ: চব্বিশ পরগনার পশ্চিমে বলে বাকি জেলা গুলোর থেকে এগিয়ে। সব মিলিয়ে ঐ দুই নং। বিটিডব্লু উ:চ:প: হল অ্যারের জিরোএথ এলিমেন্ট।
  • Manish | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৯:৫০439800
  • কল্লোলবাবু বা অন্য কেউ।
    অরুনবাবুকে নিয়ে আরো কিছূ লিখুন, পড়তে ভীষন ভালো লাগছে।আমাদের দূর্ভাগ্য এই গুণী মানুষটার ব্যাপারে আমরা কিছূই জানি না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন