এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • souvik | ০৬ জুলাই ২০১৪ ০১:০৯644047
  • মেসি হয় তো মারাদোনা নয় কিন্তু আর্জেন্তিনা এই যে ২৪ বছর বাদে সেমিতে গেলো এ ঐ মেসির জন্যই।আজকেও ওর পাস থেকেই গোল এর পথ তইরি হয় সেটা ভুল্লে চলবে না
  • pinaki | ০৬ জুলাই ২০১৪ ০১:১৬644048
  • নেইমারের চোট খুবই দুঃখজনক, কিন্তু এত গড়াগড়ি নেওয়া যাচ্ছিল না। মেসির ফাউলের সাথে যুঝে খেলা বরং অনেক বেটার লাগছে। অনেক সময়ই ছোটোখাটো ফাউলকে ইগনোর করে যতদূর সম্ভব এগোনোর চেষ্টা করছে। বডি ব্যালান্সও চমৎকার। আজ আর্জেন্টিনার ডিফেন্স প্রথম দিকটায় অনেক ভালো খেলেছে। দিমারিয়া বসে না গেলে বেলজিয়াম আরো গোল খেতে পারত। কিন্তু মেন যেটা সমস্যা দেখলাম চাপের মুখে আর্জেন্টিনা ডিফেন্স প্রচন্ড ছড়াতে থাকে। মিসপাস, ভুলভাল ক্লিয়ারিং, নিজেদের মধ্যে ঠোকাঠুকি, যেখানে বল হোল্ড করার নয় সেখানে হোল্ড করা আর যেখানে করা সম্ভব সেখানে উড়িয়ে দেওয়া - পুরো প্যানিকড আচরণ। যতক্ষণ চাপ ছিল না, ততক্ষণ কিন্তু ঠিক ছিল। আর ওদিকে ল্যাভেজিটা একটা বড় বাল। তার বদলে যে টিকিঅলাটা নামে সেটা আরো বড় বাল। হিগুয়েন বরং গোল পেয়ে গিয়ে আজ অনেক বেটার খেলল, দায়িত্ব নিয়ে।
  • কল্লোল | ০৬ জুলাই ২০১৪ ০৬:২২644049
  • বল্লামই তো। মেসি খুব বড় ফুটবলার। কিন্তু মারাদোনা হতে গেলে আরও দুটো জন্ম নিতে হবে। পেলেকে চোখের সামনে (মানে, টিভিতে লাইভ) খেলতে দেখিনি, দেখিনি ক্রুয়েফ বা জর্জ বেস্টকেও। কিন্তু একা একটা সাধারণ দলকে কাঁধে করে বয়ে নিয়ে বিশ্বকাপ জেতা - এক এবং একমাত্র মারাদোনা। মারাদোনার চেয়ে ফুটবলার হিসাবে এগিয়ে পেলে বা জর্জ বেস্ট ওরা দুজনেই শিল্পী, মারাদোনা ওয়ান ম্যান আর্মী। অবিশ্রান্ত মারের মুখে দাঁড়িয়ে অদম্য ফুটবল।

    নেইমার খুব স্কিলড। কিন্তু সেটা বড় কথা নয়। স্কিল অনেকেরই আছে। কিন্তু ব্রাজিলের হয়ে খেলার সময় যে পরিমান লোড নিচ্ছিলো, সেটা অবিশ্বাস্য। বয়স কম তাই ওর ফুটবলে আবেগ আছে। ভালো লাগে, দেখতে ভালো লাগে। ফিরে এসো তাড়াতাড়ি। তোমাকে ছাড়া সৌরমন্ডলের এই তৃতীয় গ্রহে ফুটবল কিঞ্চিত কম সুন্দর।
  • robu | ০৬ জুলাই ২০১৪ ১২:০৪644050
  • "কিন্তু একা একটা সাধারণ দলকে কাঁধে করে বয়ে নিয়ে বিশ্বকাপ জেতা'" - কেন? জিদান?
  • :-I | ০৬ জুলাই ২০১৪ ১২:৫৪644051
  • অবশ্যই জিদান। ১৯৯৮ বাদ দিলেও ২০০৬-এও জিদান একাই দলকে ফাইনাল অবধি নিয়ে গিয়েছিল। বাদ সাধলো মাতেরাজ্জির ঘটনা। ৯৮-এর দলে লিজারাজু, অঁরি বা থুঁর আর ফ্রান্সের বর্তমান কোচ থাকলেও সেই মানের কেউই ছিল না।
    যদিও ১৯৯৮এর ব্রেজিল দলকেও সম্পূর্ণ একা ফাইনালে তোলা রোনাল্ডোর ম্যাচের আগে অজ্ঞান হয়ে যাওয়া (অনেকে চেঁচিয়ে উঠেছিল,"রোনাল্ডো মরে গেছে।") আর তারপর মাঠে পুরো দলটার দঁড়িয়ে যাওয়া আর তিন গোল খাওয়া আমার কাছে আজও রহস্যময়।

    জিদান ভয়ঙ্কর ফর্মে ছিল ২০০৬-এও। কোয়ার্টার ফাইনালে ব্রেজিলকে সেবার আক্ষরিক অর্থে নাচিয়েছিল।
  • sm | ০৬ জুলাই ২০১৪ ১২:৫৬644052
  • মেসি মারাদোনার চেয়ে ভালো দ্রিবিল করতে পারে। গোল করার ক্ষমতাও বেশি। অনেক বেশি ক্লিনিকাল।
    মারাদোনার গেম রিডিং, ওয়ার্ক লোড নেবার ক্ষমতা মেসির চাইতে ভালো। মারাদোনা মেসির চাইতে বেশি কমপ্লিট ফুটবলার।
    বড় রোনাল্ডোর মত বড় স্ট্রাইকার আসেনি।ড্রিবলিং এ ওর সাকসেস রেট অন্যান্য দের চেয়ে বেশি।
    আর সত্যিকারের কমপ্লিট ফুটবলার হলো জিদান। কিন্তু জিদানের এক্ষ ফ্যাক্টর তা একটু কম।
  • Arpan | ০৬ জুলাই ২০১৪ ১৩:০৭644053
  • জিদান লাতিন আমেরিকার হলে বাঙালিরা মাথায় তুলে নাচত। যদিও ভুলে যাওয়া হয় আলজেরিয়ান অভিবাসী পরিবারের সন্তান হিসেবে এই কৃতিত্ব কতখানি উল্লেখের দাবি রাখে।
  • robu | ০৬ জুলাই ২০১৪ ১৩:১৩644054
  • "গোল স্নোরিঙ্গ কেপেবিলিটি' টা হেব্বি হয়েছে ঃ-) ফ্রেড এর জন্য ইউজ করা যাবে ঃ-)
  • Arpan | ০৬ জুলাই ২০১৪ ১৩:১৭644055
  • আর রবেনের চরিত্র হেভি খারাপ। যখন তখন শুয়ে পড়ে। ;-)
  • robu | ০৬ জুলাই ২০১৪ ১৩:৩৮644057
  • ঃ-)
    প্রায় প্রোভোকেশন ছাড়াই।
  • dri | ০৬ জুলাই ২০১৪ ১৩:৫৪644058
  • জিদান খুব, খুব ভালো। দেখনদারী কম, কিন্তু অসম্ভব এফেক্টিভ প্লেয়ার। দারুণ হেডার। একটা ওয়ার্ল্ড কাপ ফাইনালে হেডে দুটো গোল। পরের ফাইনালেও একটা দুর্দান্ত হেড ইতালীর গোলি বার করে দেয়। ঐ ম্যাচে ফ্রান্স প্রায় খান কুড়ি কর্নার পেয়েছিল। কিন্তু কোন আশ্চর্য্য কারণে ম্যাক্সিমাম কর্নারই জিদান নিয়েছিল। অন্য কাউকে দিয়ে কর্নার করিয়ে জিদানকে পেনাল্টি বক্সে রাখলে একটা দুটো ঢুকে যেতে পারতো।

    জিদান বড় ম্যাচের প্লেয়ার। কিছু প্লেয়ার আছে যারা সফট প্রতিপক্ষকে খুব নাচায়। কিন্তু বড় ম্যাচে একটু গুটিয়ে যায়। জিদান সেরকম নয়।
  • dri | ০৬ জুলাই ২০১৪ ১৪:০২644059
  • যাই হোক, কোস্টা রিকা তাহলে তিরুপতির লাড্ডু পেয়ে গেল।
  • :-I | ০৬ জুলাই ২০১৪ ১৬:৪১644060
  • কত টাকার পুজোরটা? নিশ্চয় হায়েস্টটার? খেলাতেই ৪ গোল খাওয়া উচিত ছিল, ওদের তিরুপতি-নাইয়ের হাতে মস্তক ও মস্তিষ্ক দুইয়েরই মুণ্ডন হওয়া দরকার ছিল।
    আরেকটা কথা দ্রি-কে, নেইমার গড়াগড়ি খুব একটা নাটকবাজিতে করছিল না বোধহয়। প্রতিটি মারের ভিডিও খুলে দেখলে দেখা যাবে, বোঝাও যাবে, হয়তো বা প্রকৃত মন যদি থাকে। (অন্ধ সমর্থন মনকে অনেকসময় অন্য পথে চালিত করে কিনা; যেমন কিছুদিন ধরেই +-এর লেখায় দেখছি ফাইনাল ব্রেজিল বনাম কোস্টারিকা বা বেলজিয়াম। উনি মনে হয় ফাইনালে(উঠলে?!) আর্জেণ্টিনা বা হল্যাণ্ডকে চাইছিলেন না।) এরকম তো সাধারণতঃ মোহনবাগানের সমর্থকদের মধ্যে দেখেছি। উনিও কি তাই?

    ব্রেজিল সমর্থকদের ক্ষেত্রে আশ্চর্যজনক ও লজ্জাকর।
  • :-I | ০৬ জুলাই ২০১৪ ১৬:৫৪644061
  • বড় রোনাল্ডোর মত বড় স্ট্রাইকার আসেনি।ড্রিবলিং এ ওর সাকসেস রেট অন্যান্য দের চেয়ে বেশি।
    আর সত্যিকারের কমপ্লিট ফুটবলার হলো জিদান। কিন্তু জিদানের এক্ষ ফ্যাক্টর তা একটু কম।
    ******
    ওই একটু কম হওয়া বা কম ভাবা বা মানার কারণ - অর্পণের উত্তর ধার করে -

    যদিও ভুলে যাওয়া হয় আলজেরিয়ান অভিবাসী পরিবারের সন্তান হিসেবে এই কৃতিত্ব কতখানি উল্লেখের দাবি রাখে।
    *****
    রোনাল্ডোকে "এল্‌ ফেনোমেনো" মানে দ্য ফেনোমেনন জাতীয় কিছু বলা হত। ওর উপর একটা চমৎকার ডকুমেণ্টারী আছে। ব্যাপক ! ২০০২-এ গোঁ আর জেদ ধরে ওকে দলে রাখাই স্কোলারির জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। হাঁটুতে দুটো বা তিনটে অপারেশানের পর ওকে সবাই রুল আউট করে দিয়েছিল। হাঁটুর ক্লোজ্‌ ভিউ দেখে আমি ভাবি, কি করে খেললো এর পর। দেখলে কান্নাও আসতে পারে সফ্‌ট্‌ চরিত্রদের।
    ছেলের পেন ড্রাইভ থেকে নামাতে হবে। ওটাই চাপ।
  • :-I | ০৬ জুলাই ২০১৪ ১৬:৫৯644062
  • মাফ চাইছি। নেইমার প্রসঙ্গে বক্তব্যটা দ্রি-কে নয়, পিনাকীকে হবে।
  • T | ০৬ জুলাই ২০১৪ ১৮:০৪644063
  • 'মোহনবাগান সমর্থক' টা ঠিক ধরেছে। :)
  • Shibir | ০৬ জুলাই ২০১৪ ১৯:২৭644064
  • কল্লোল : "তবে নেইমার ভবিষ্যতে হয়ে উঠতেও পারে, মেসির আর সুযোগ নেই।" কেন বুঝলামনা ? মেসি যদি এবার জিততে পারে আর পরেরবার রানার্স হয় তবে? আর ক্লাব ফুটবলে মনে হয় মেসির রেকর্ড মারাদোনা কেন পৃথিবীর যেকোনো ফুটবলআর এর থেকে ভালো।
    মারাদোনা midfield এ খেলে আর মেসি ফরওয়ার্ড এ স্বাভাবিক ভাবেই মারাদোনাকে লোড বেশি নিতে হয়েছে। মেসির কাজ নয় ডিফেন্স এ নেমে এসে টেকল করা। একই রকম ভাবে মেসির স্কোরিং এবিলিটি বা ফিনিশ বেটার।
    কোথাও যেন দেখলাম পাসারেল্লা নাকি বলেছে ৮৬ এর বুরুচাগা, ভালদানো কেনিজিয়া(ও কি ৮৬ তেও ছিল? ৯০ তে ছিল ব্রাজিল এর বিরুদ্ধে গোল করে ) সমৃদ্ধ টীম নাকি এখনকার আর্জেন্টিনা এর থেকে বেটার। QF অব্দি তো মেসি একাই তুলল।

    পিনাকি : "অনেক সময়ই ছোটোখাটো ফাউলকে ইগনোর করে যতদূর সম্ভব এগোনোর চেষ্টা করছে।" এটা কালকে আমিও খেয়াল করেছি যখন পেনাল্টি বক্স এর খুব কাছে থেকে ফ্রি কিক পায় তখন ওকে পরপর দুটো টেকল পেছন থেকে করা হয় কিন্ত ও যতদুর সম্ভব নিজের ব্যালান্স রেখে এগোতে চেষ্টা করে কিন্তু থার্ড টেকল এর পর ধপাস। সেখানে নেদার্লান্দের মুন্ডিত মস্তক ডাইভার থাকলে ছুলেই ডাইভ দিত।

    আগেও বলেছি আবার বলছি পেলে মারাদোনার সাথে নেইমার মেসিদের তুলনা হয়না। তখনকার থেকে এখন হয়ত নিয়ম অনেক বেশি ফরওয়ার্ড বা বল প্লেয়ারদের সুবিধা দিচ্ছে(যেমন পেছন থেকে টেকল ) কিন্তু আধুনিক টেকনোলজি উল্টো দিকে ডিফেন্ডার দের দিকে। একটা প্লেয়ার এর প্রত্যেকটা মুভমেন্ট ভিডিও তে এনালাইসিস করা হচ্ছে। কোন পায়ে বল ধরবে কোন দিকে move করবে সব এখন হাতের সামনে তাই মেসি নেইমারদের অনেক বেশি innovative হতে হয় ৪/৫ ডিফেন্ডার যখন ঘিরে ধরে। এখন ফিটনেস লেভেল এত বেশি যে প্রায় যেকোনো দেশের প্রত্যেকটা প্লেয়ার অনেকটা জায়গা নিয়ে খেলতে পারে ফলে ফরওয়ার্ড বা বল প্লেয়ারদের ওপেন স্পেস এখন অনেক কম তাই খুব কম সুযোগ পায় গোল করার যেটা পেলেদের সময় ছিলনা।
  • dri | ০৬ জুলাই ২০১৪ ২০:০৯644065
  • শ্রীভেন্কটেশ্বরের কৃপায় কোস্টারিকা মোট চার গোলই খেয়েছে। শুধু খেলাশেষে নেদুদের ল্যাজের গোড়ায় লেগে রয়েছে গোবর। তবে, অল্স ওয়েল দ্যাট এন্ডস ওয়েল।

    কোস্টারিকা উরুগুয়ে, ইন্ল্যান্ড, ইতালী, গ্রীসকে সাকসেসফুলি ফেস করেছে। হল্যান্ডের সাথে ১২০ মিনিট গোল খায়নি। আমি মনে করছি এইটুকু দেশের পক্ষে এটা বিগ অ্যাচিভমেন্ট।
  • dri | ০৬ জুলাই ২০১৪ ২০:১৫644066
  • আর্জেন্টিনার এক নিউজপেপার রিপোর্ট করেছে, দিমারিয়ার পায়ের মাসল ছিড়ে গেছে। ও নাকি আর খেলতে পারবে না।

    এ কি সত্যি?
  • + | ০৬ জুলাই ২০১৪ ২২:২৩644068
  • দু'দিন পর এসে এত্তো লেখা পড়িনি। কে যেন লিখেছে দেখলাম যে নেইমারের থেকেও থিয়াগো সিলভা না থাকা বেশি চাপের, আমিও একমত, থিয়াগো সিলভার মত একটা থান্ডা মাথার ক্যাপ্টেন লাগত ডিফেন্সে। যাই হোক, এইবার ব্রাজিল তেড়ে-ফুঁড়ে খেলবে। ফ্রেডের বিষয়ে যা পড়েছি তাতে মনে হয়েছে ফ্রেড-হাল্ক টিমে থাকে টিম ম্যান হিসেবে, তাই সেমি ফাইনালে আমার বাজি ফ্রেড-হাল্ক (এতদিনের এত গালাগালির পরও)
  • + | ০৬ জুলাই ২০১৪ ২২:২৯644069
  • তবে মেসি কাল যে পিছন থেকে উইটসেলকে ট্যাপ করেছিল ওটা ইয়েলো হয়, জাস্ট মেসি বলে ইগনোর
  • robu | ০৬ জুলাই ২০১৪ ২৩:৩৮644070
  • ও গান্ধী, ওরম হাজার হাজার ইয়েলো হয় বাপু, খুবই লেনিয়েন্ট রেফারিঙ্গ হচ্ছে। অনেক লোকের অনেক কার্ড খাবার কথা!
  • Arpan | ০৬ জুলাই ২০১৪ ২৩:৫৩644071
  • হুলিও সিজার রেড খায় বাপ আমার।
  • + | ০৭ জুলাই ২০১৪ ১২:২৮644073
  • অতগুলো ফাউলে ইয়েলো হলনা, আর থিয়াগো সিলভারটা ইয়েলো হল, ওটা ইয়েলো নাও দেওয়া যেত (মেসির টা যেমন ছাড় হয়েছে)
  • রোবু | ০৭ জুলাই ২০১৪ ১২:৩০644074
  • আর হামেশ রড্রিগেজেরটা তো বল্লিনি বাপু!
  • :-I | ০৭ জুলাই ২০১৪ ১৩:২৯644075
  • +
    এবার সরাসরিই লিখছি। কদিন আগে একটা ধন্যবাদ ঠিক সময়ে না দেওয়ার জন্য দুঃখিত। সেটা এখন জানালাম।
    কিন্তু এখন অন্য কথা-

    আমিও ব্রেজিলের সমর্থক, হয়তো কিছুটা অন্ধত্ব অনেকের থেকে বেশীও আছে, কিন্তু কথায় কথায় মেসিকে কোনপ্রকারে ছোট করে দেখানোর আপনার এই প্রচেষ্টাটা খুবই দৃষ্টিকটু লাগে। আমি বা যে কেউই, যারা ফুটবলকে ভালোবাসেন তাঁরা এটাকে পছন্দ করতে পারেন কি? কিছুদিন আগে সুয়ারেজ প্রসঙ্গে সরাসরি কেউ বলেওছিলেন।

    মেসি-র দলীয় রাজনীতি মাথায় রেখেও মেসির ফুটবল বোধ, ফুটবলশৈলী মেসিকে অনেক আগে এগিয়ে রাখে।

    ওই রাজনীতি ফুটবল সম্রাট পেলে কি কম করেছিলেন ১৯৯৮-এর দলে রোমারিওকে দলে না ঢুকতে দেওয়ার সময়। জাগালো তাতে যোগ্য সঙ্গত দিয়েছিলেন। নয়তো ওই দলে রো-রো জুটিকে দেখার জন্য সারা পৃথিবী উন্মুখ ছিল। ঠিক একইভাবে বা আরও খারাপভাবে ব্যক্তি-বিদ্বেষের কারণে মারাদোনা রিকলমেকে দল থেকে সরে যেতে বাধ্য করে। মেসি কিন্তু আর্জেণ্টিনার বিশ্বকাপ দলে এটা করেছে বলে শুনি নি। (তেভেজ্‌ প্রসঙ্গ আসবে কি? তাতেও কি মেসি-র কালো হাত?)

    এই প্রসঙ্গে এবং কিছুদিন আগে আরেকটা কথার ল্যাজ ধরে -
    নেইমার নিধন নিয়ে সুরজিৎ একটা খুব ভালো লেখা লিখেছেন গতকালের আজকালে। ওই লিঙ্কটা দেওয়া যাচ্ছে না। তাতে উনি নাম উল্লেখ করেন নি, কিন্তু গ্রুপের খেলার পর নক-আউট পর্যায়ে যে নেইমার আরও মার খাবে, এটা জানাই ছিল, এটা বলেছেন। উনি নেইমারকে অপোনেণ্ট মারকুটে খেলোয়াড়দের সামনে নেইমারকে এত ওপেন করার জন্য স্কোলারিকে দায়ী করেছেন।
    স্কোলারির অবশ্যই উচিত ছিল, তার দলের সবচেয়ে বড় সম্পদকে একটু লুকিয়ে রাখা, যেটা মেসিকে দিয়ে করানো হচ্ছে, বা মেসি নিজেই করছে। কিন্তু নেইমার নিধনের শুরুর ব্যাপারটিকে যিনি সবচেয়ে বেশী মদত দ্যান, তিনি হাওয়ার্ড ওয়েব নামক জঘন্য এক ব্যক্তি। যাঁর উচিত ছিল চিলির এক ডিফেণ্ডার এবং ভিদালকে কার্ড দেখানো, ভিদালেরটা তো লাল কার্ডের অপরাধ ছিল। কিন্তু শুধুই ইপিএল-এর সাথে যুক্ত বলে আপনি হাওয়ার্ড ওয়েবকে দরাজ সার্টিফিকেট দিয়ে দিলেন।
    এটা অপ্রাসঙ্গিক তবু বলতে বাধ্য হচ্ছি, আপনার বারবার লিভারপুলের ব্যাপারে নরম উক্তি থেকে মনে হয় আপনি লিভারপুলের সমর্থক। কিন্তু আপনি কি জানেন এই লিভারপুল কত বছরের জন্য সমর্থকহীন স্টেডিয়ামে খেলতে বাধ্য হয়েছিল। আর কেন? শুধু জেরার্ড বা সুয়ারেজ বা কিছু খেলোয়াড়ের দক্ষতা লিভারপুলের জঘন্য দাঙ্গাবাজ মানসিকতা আর তার ইতিহাসকে ঢাকতে পারে কি?
  • :-I | ০৭ জুলাই ২০১৪ ১৩:৩৩644076
  • এটাও অন্য প্রসঙ্গ ;
    'এ চিলি অন্য চিলি'-র মত, 'এ কলম্বিয়া অন্য কলম্বিয়া'-র মত লেখা গণশক্তি বার করে নি বোধহয়। বা ২০১৪-র বিশ্বকাপে নেইমার নিধন সমাপ্ত বলে তার লিঙ্ক এখনও দেখলাম না এ পাতায়।
  • + | ০৭ জুলাই ২০১৪ ১৪:৫১644077
  • ব্যারেটো অ্যাথলেটিকো কোলকাতার অ্যাসিস্ট্যান্ট কোচ সিলেক্টেড হয়েছেঃ)
  • + | ০৭ জুলাই ২০১৪ ১৪:৫৮644079
  • -| দা,

    মেসিকে প্লেয়ার হিসেবে তো এক নম্বর মানিই, কিন্তু আমরা তো মানুষ? কিছু কিছু বায়াসড চিন্তাভাবনা থেকেই যায়, মেসির খেলা দেখতে ভালো লাগে, ভালো কিছু করলে অবাক লাগেনা যে ও তো করবেই এটা ভেবে, খারাপ কিছু করলে মনে থেকে যায়। আমি জানি মেসি নিয়ে আমার লেখাগুলো খারাপ লাগে, মাঝেমাঝে আমিও বুঝি খুব ভুলভাল কমেন্ট করি, কিন্তু মেসি ভগবান, মেসি একাই টিমকে তুলছে, এসব শুনলে রাগ হয়, কারণ আর্জেন্টিনা এবার এতদুর এসেছে এর পিছনে আমার মনে হয় মেসির থেকেও মাসচারেনো-গ্যারের কৃতিত্ব বেশি। আবার বেশি বললেও লোকে রেগে যাবে। যদি বেশি নাও হয় তো ওদের কৃতিত্বও সমান-সমান।

    স্যরি বলেই নি সবাইকেঃ) আসলে মেসি কয়েকটা বাজে সেটে পড়ে গেছে (আমার কাছে, বার্সা-আর্জেন্টিনা)

    লিভারপুলের কেস জানিঃ) ওয়েবকে দরাজ সার্টিফিকেট কবে দিলাম??? ও তো ম্যাচেস্টারের লোকেরা দেয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন