এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এক বাসনের রান্না

    aishik
    অন্যান্য | ০৭ জুন ২০১২ | ৯৬৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সায়ন | ১২ জুন ২০১২ ১৭:৩১548612
  • সিকেন সাঁপ রেসিপি যে দেবে দিক আপাতত ডিম ভুর্জি v4.0 রান্না করে দেখঃ

    কড়ায় তেল গরম হলে গোটা রসুন আর কুঁচোনো পেঁয়াজ দে। পেঁয়াজ একটু চকচকে হলে তাতে সসেজ টুকরো, মাশরুম আর ফালি করে কাটা টম্যাটো দিয়ে অল্প আঁচে ভাজ। বেশ একটু পরে কার্পণ্য না করে ছ'টা ডিম ওতে ডাইরেক্টলি ভাঙ। স্বাদবুঝে নুন আর মরিচগুঁড়ো ঢাল। নীচে যেন না ধরে যায় এমন করে নাড়তে থাক। একটু বড়ো করে কাটা পালং দে এবার। একটু ঢাকা দিয়ে রাখিস। খানিক পরে পাতা একটু নরম হলে অল্প আমচুর পাউডার দিস। আর আধচামচ চাট মশলা। ভালো করে একবার মিশিয়ে নিয়ে সাদা ভাতের সঙ্গে গরমাগরম খা।
  • রাঙতা | ১৩ জুন ২০১২ ০৩:১৪548613
  • সসেজ-মাশরুম-ডিম-পালং আবার আমচুর! না হে এটা করে দেখতেই হচ্ছে, যত খারাপই হোক না কেন।
  • Nina | ১৩ জুন ২০১২ ০৩:৫১548614
  • :-))
  • pipi | ১৩ জুন ২০১২ ০৫:৫৫548615
  • ইয়ে, মাইক্রোতে বাটিপোস্ত করতে গিয়ে ছড়িয়ে ফেলেছি! পোস্তবাটায় তেল বেশি দিয়ে সেরামিক্সের বাসনে (কাঁচের বাটি নেই তাই) ঢাকা না দিয়ে পাঁচ মিনিট রেখেছিলাম মাইক্রোতে। বের করে দেখি সে মাল জমে শুকিয়ে শিলাভূত ফসিল হয়ে গেছেঃ-( ছুরি দিয়ে কষ্ট করে কেটে বিস্কুটের মত খেতে হল!! ইহা কি হইল?? তবে কি জল বেশি দিতে হবে? অ ঝিকি....
  • রাংতা | ১৩ জুন ২০১২ ০৮:০৬548616
  • পোস্তটায় বেশ ১/২ কাপ মতো জল দিয়েছিলাম, যেভাবে এলুমিনিয়ামের বাটিতে বসাই। সবটা একবার ভালো করে গুলে নিয়েছি।
    চাপা ছিলো। চাপা না থাকলে দেখি শুকোনোর সময় বড্ড ছেটে।
  • তনুশ্রী | ১৩ জুন ২০১২ ১৬:৫২548617
  • আমি একটা করতাম।।।।। বাটিতে রিকোত্তা বা যে কোনো নরম ক্রিম চিজ মিশিয়ে নিন ইভাপোরেটেড মিল্কের বা মিঠাইমেটের সাথে। মিঠাই মেট দিলে আর চিনি লাগবে না। পুরোটা ঘুটিয়ে মিশিয়ে নিন।এবারে উপরে অল্প চিনি ছড়িয়ে দিন। ব্রাউন সুগার হলে ভালো। এবারে ওভেন এ বা কনভেকশন এ মিনিট ২০ বেক করে নিন। উপরের চিনি না পুড়ে থাকলে হয় গ্রিল করে নিন মিনিট পাঁচ, না থাকলে লিঘ্তের দিয়ে পুড়িয়ে নিন। এক্কেরে পুরীর ছানাপোড়া।
  • তনুশ্রী | ১৩ জুন ২০১২ ১৭:০৭548618
  • ইয়ে লিঘেতর নয় লাইটার হবে। শেফ'স টর্চ পেলে এক ঘর হবে। আর হ্যাঁ কেউ খিচুড়ি বললেন না? আমি সাংঘাতিক খিচুড়ি প্রেমী।
  • সায়ন | ১৩ জুন ২০১২ ১৯:১৯548619
  • রাঙতা, অবিশ্বাসীদের মাথায় ইন্‌কা বজ্রপাত ঘটাবেন।
    (আবার বলি, আমচুর গুঁড়ো শুধু একটু খাট্টা স্বাদ চাইলে, নইলে চাট মশলা দিয়ে নামিয়ে নিন)
  • | ১৩ জুন ২০১২ ১৯:৩০548620
  • ডিমভুর্জি খা-র যায়গায় ওটা খান, সপরিবারে উপভোগ করুন হবে।
  • সায়ন | ১৩ জুন ২০১২ ১৯:৩৫548622
  • সিরিয়াসলি! ওটা দু'জনের দু'বেলার মত পরিমাণ। একা একবেলাতেই খেতে চাইলে অসুবিধা আছে।
  • | ১৩ জুন ২০১২ ১৯:৪১548623
  • বাঁচালে! প্রচুর দৌড়াদৌড়ি করে দুবেলায় তিনটে ডিম চলতে পারেঃ)
  • kc | ১৩ জুন ২০১২ ২১:০৫548624
  • ধ্যুত, সান্দার রেসিপিটায় ফ্যাক্টর অব সেফটি বড়ই বেশী, চাট মশলা দিলেতো ভিজে কাঠ সিদ্ধ দিয়েও একথাল ভাত খাওয়া হয়ে যায়। যদিও এই হপ্তায় ট্রাই করব সান্দার রেসিপিটা।
  • প্পন | ১৩ জুন ২০১২ ২৩:২৮548626
  • বাটিপোস্ত নামল। স্যান্স পেঁয়াজ। পুরো মায়ের হাতের পোস্তবাটা। সেই এক সোয়াদ। তেলের বদলে এক চামচ ঘি দিয়েছিলাম। তাতে আরো খোলতাই হল।
  • সায়ন | ১৪ জুন ২০১২ ০১:৩৭548627
  • একটা রিকোয়েস্ট। প্লিজ কেউ আমার ১২ই জুন, ৫ঃ৩১'এর রেসিপি ট্রাই করবেন না।
  • pipi | ১৪ জুন ২০১২ ০৪:০০548628
  • অ প্পন, বাটিপোস্ত কিকরে নামল ডিটেইলে একটু বল না স্টেপ বাই স্টেপ। বিশেষত ঐ তেল/ঘি আর জলের অনুপাত। আমার কেন বিস্কুট হয়ে যাচ্ছে বুঝছি না!
  • Arin | ১৪ জুন ২০১২ ০৪:১১548629
  • pipi লিখেছেন,
    "আমার কেন বিস্কুট হয়ে যাচ্ছে বুঝছি না!"

    মাইক্রোয়েভে রান্নায় খাবার moist রাখতে চাইলে একটা shower cap দিয়ে বাটিটাকে ঢাকা দিয়ে রাখতে পারেন বা বাটিটার চার দিকের rim এ পরিয়ে দিতে পারেন (shower cap টাতে একটা বা দুটো ছোট ফুটো করে দেবেন স্টীম বেরোনোর জন্য যদি চান), তেল ঘি, জলের অনুপাত টা যাই থাকুক, মাইক্রোয়েভে আপনার রান্না করা খাবার বিস্কুটের মত কটকটে হবে না (মাইক্রোয়েভে কেউ অবশ্য বিস্কুট রান্না করে বলে আমার জানা ছিল না, আজ পর্যন্ত।)
  • pipi | ১৪ জুন ২০১২ ০৫:৫৫548630
  • অরিন, ঐজন্যি পিপি অ-সাধারণঃ-)
  • মিলা | ১৪ জুন ২০১২ ০৮:০১548631
  • micro wave এ রান্নার সময় shower cap খুঁজে না পেলে steam কভার জাতীয় একধরনের ফুটো ফুটো ঢাকনা পাওয়া যায়, microwave safe, এবং এক-ই কাজে লাগে :)
  • মিলা | ১৪ জুন ২০১২ ০৮:২০548633
  • দই দিয়ে ডিম
    --------------------------
    প্রথমে চারটে ডিম হার্ড বয়েল করে নিতে হবে, আর সেই সুযোগে চারটে আলু খোসা ছাড়িয়ে চার টুকরো করে নিয়ে maicrowave এ একটু জলে নুন দিয়ে ভাপিয়ে নিতে হবে (আলুটা ভাপানো মূলত যাতে ভাজতে তেল আর সময় কম লাগে, চাইলে কাটিয়ে দিতে পারেন)
    এবার সেদ্ধ ডিম এর খোসা ছাড়িয়ে তার গায়ে ছুরি দিয়ে অল্প করে চিরে দিতে হবে (এইসব ডাক্তারি না করলেও চলে, কিন্তু আমি ডিম এর তরকারির ঝোল লাগানো কুসুম খেতে বড্ড ভালোবাসি :) )
    এবার কড়াই-তে তেল দিয়ে ডিম আর আলু গুলো পর্যায়ক্রম এ ভেজে নিন
    তারপর তাদেরকে কড়া থেকে তুলে নিয়ে সেই তেলেই গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিন
    খানিকক্ষণ পরে, সুন্দর গন্ধ বেরোলে ( কিনবা না বেরোলেও ), কুচো কুচো করে কাটা একটা পেয়াঁজ দিয়ে দিন, সাথে এক চিমটি নুন দিলে তাড়াতাড়ি তারা ভাজা ভাজা হবে :)
    এবার আধ কাপ দইতে এক বড় চামচ আদা বাটা, আর এক বড় চামচ লঙ্কা গুড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে
    এবার এই মিশ্রণ কড়াইতে ঢালুন, এবং ভালো করে মিশিয়ে দিন, হলুদ, নুন এবং কাঁচা লঙ্কা চেরা দিন স্বাদমত
    একটু ফুটলে ডিম ও আলু দিয়ে এবং একটু জল দিয়ে ঢাকা দিয়ে ফোটান মিনুতে ১৫ মত কম আঁচে, তারপর ভাত বা রুটি দিয়ে খেয়ে ফেলুন (অবশ্যই উনুন থেকে নামিয়ে খাবেন)
  • a x | ১৪ জুন ২০১২ ০৮:৪২548634
  • দয়া করে মাইক্রোওয়েভে শাওয়ার ক্যাপ ব্যবহার করিবেন না। শাওয়ার ক্যাপের প্লাস্টিক মাইক্রোওয়েভায়িত হবার জন্য তৈরি হয়নাই। গরমে উহা খাবারে লীচ করতে পারে এবং কার্সিনোজেন হবার সম্ভাবনাও আছে। মাইক্রোওয়েভে ব্যবহারের জন্য শাওয়ার ক্যাপের মতই জিনিস পাওয়া যায়, কিম্বা ক্লিং র‌্যাপ কিম্বা সারান র‌্যাপ ব্যবহার করতে পারেন। নিদেন পক্ষে পেপার টাওয়েলের একটা পাতা আলগা করে ফেলে রাখলেও হবে।
  • π | ১৪ জুন ২০১২ ০৯:১৯548635
  • অনেক শাওয়ার ক্যাপ তো মাইক্রো-ওয়েভেবল হয়।
  • প্পন | ১৪ জুন ২০১২ ০৯:২১548636
  • পিপি, মিক্সিতে বাটার সময় যা জল লাগে। তারপরে ৬০% পাওয়ারে বসিয়ে আড়াই-তিন মিনিট রেখে নামিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে পোস্তবাটা শুকনো শুকনো হয়, ভাতের সাথে মেখে খেতে হয়, সেইজন্য আলাদা করে আর জল দেই নি। মাইক্রোর পাত্রের মুখ খোলা ছিল।
  • একক | ১৪ জুন ২০১২ ০৯:২৯548637
  • বাসন ছাড়া রান্না : এগ কেবাব

    ৪ টে ডিম নিন . এট্টু বড় সাইজের লাল ডিম নেবেন . কম্পাস দিয়ে ফুটো করে পুরো জিনিষ টা বের করে আনুন.
    ৪ চামচ ময়দা, ক্নাচা লঙ্কা কুচি, আধা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, পরিমানমতো নুন, অধ চামচ আদা কুচি, আধা চামচ গরম মশলা গুঁড়ো, দু চামচ সর্ষের তেল মিশিয়ে ভালো করে ফেটিয়ে সরু কাঁচের নল দিয়ে আবার ডিমের ভেতর সব চালান করে দিন . মুখগুলো ময়্দামাখা দিয়ে জ্যাম করে দিন .

    এবার মাইকরোঅএভ -এর এগ কন্টেইনার এর মধ্যে ডিম রেখে ৩ মিনিট হিটান . ডিম ফাটিয়ে ভেতরের এগ কেবাব বার করে নিন. মর্জিমতো সস-টস লাগিয়ে খান.
  • arin | ১৪ জুন ২০১২ ০৯:৪৯548638
  • a x, কথাটা ঠিক যে, প্লাস্টিক গলে যাওয়ার চান্স আছে, কিন্তু তেল, জল, পোস্ত রান্নায় যে ওটাকে biscuit না বানানোর জন্য যে পরিমান/যত সময়ের মাইক্রোয়েভ করতে লাগবে মনে হয় (যাতে জল না শুকিয়ে যায়), মনে হয় না প্লাস্টিক গলবে ও সেখান থেকে খাবারে মিশবে।

    মনে হয় না।

    মাইক্রোয়েভ করার উপযুক্ত shower cap ছাড়াও (thanks পাই), shower cap এ যে ধরণের প্লাস্টিক থাকে (PVC), তার থেকে DHEA জাতীয় জিনিষ খাবারে যে মিশতে পারে না তা নয়, তবে এক্ষেত্রে হবে না, কারণ প্লাস্টিকটা পাত্রের বাইরে লাগানো থাকবে।

    আর যদি মেশেও, ক্যান্সার হবার ধারণাটি তর্কযোগ্য, খুব সম্ভবত অমূলক, ;-), পড়ে দেখতে পারেন,
    http://www.cancernz.org.nz/assets/files/info/Information%20Sheets/IS_FoodAndCancerQ&AOct2010.pdf

    তবে যেমন লিখেছেন, এছাড়াও অন্য ধরণের wrap ব্যবহার করা যেতেই পারে, এমনকি আরেকটা বাটিও চাপা দেওয়া যেতে পারে জল বেরোন আটকানোর জন্য, shower cap টা একটা উদাহরণ মাত্র।
  • jhumjhumi | ১৪ জুন ২০১২ ২১:০৩548639
  • এক বাসনে রান্নার জন্য দইমাছ বেশ ভালো। মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখুন। এবার পেঁয়াজ, রসুন, আদা, কাঁচালংকা সব একসাথে মিক্সিতে পেস্ট করে নিন। এবার একটা মাইক্রোসেফ বোলে টক্দই, পেঁয়াজ-রসুনের পেস্ট,সর্ষের তেল,গরম মশলার গুঁড়ো সব মিশিয়ে মাছ্গুলো তাতে দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে ঘন্টাখানিক ম্যারিনেট করুন।তারপর মাইক্রো হাই পাওয়ারে ৪ থেকে ৫ মিনিট, আপনার দইমাছ রেডি। মাইক্রোতে রান্না করার সময় ঢাকা দিয়ে করবেন। আমি নামানোর সময় এক চামচ ঘি ও অরেকটু গরমমশলার গুঁড়ো দিয়ে দিই।
  • oishik | ০৭ আগস্ট ২০১২ ২১:২৯548640
  • Name: a x Mail: Country:

    IP Address : 76.254.114.136 Date:22 Dec 2008 -- 02:18 AM

    খুব সোজা মাংসের চাঁপ।

    দোকানে গিয়ে মাংসওয়ালাকে বলতে হবে পসিন্দা কাবাবের মাংস দিতে। আর অভাগা হলে চিকেন-এর ব্রেস্ট টেন্ডার বা থাই দিয়ে কাজ চালানো যেতে পারে। মাংসর টুকরোগুলোকে নোড়া বা দিস্তা বা ভারী কিছু দিয়ে অল্প থেতো করে ফ্ল্যাট করে নিতে হবে।
    অনেকটা পেঁয়াজ বেটে/গ্রাইন্ড করে নিন, বাটার সময় সঙ্গে দারচিনি ও এলাচ দেবেন।
    এবার মাংসের মধ্যে এই জিনিসগুলো যোগ করতে হবে -
    ঐ দারচিনি, এলাচ সহ পেঁয়াজবাটা
    রসুনবাটা
    দৈ
    নুন
    লংকাগুঁড়ো
    অনেকটা সর্ষের তেল
    পিঞ্চ হলুদ
    সব কিছু ভালো করে হাত দিয়ে মাখুন এবার (হাতে না মাখলে কখনই সেই টেস্ট আসেনা)। সারাদিন বাইরে রেখে দিন। ঠিক রাঁধার আগে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আবার মাখুন। এবার একটা তলা ভারী, ফ্ল্যাট বটম প্যান নিন। সর্ষের তেল ঢালুন। তেল গরম হলে ম্যারিনেড থেকে তুলে মাংসের টুকরো গুলো সিঙ্গল লেয়ারে সাজিয়ে দিন (এই সিঙ্গল লেয়ারটা ইম্পর্ট্যান্ট), এপিঠ ওপিঠ একটু হাল্কা বাদামী করে ভাজা হয়ে গেলে ওপর থেকে ঐ মশলা মাখা ম্যারিনেডটা দিয়ে দিন। ঢাকা দিয়ে, আঁচ কমিয়ে রাখুন। চিকেন হলে ১০ মিনিটের মধ্যেই প্রায় সেদ্ধ হয়ে যায়। মাটন হলে অবশ্যই একটু সময় লাগবে। তবে জল দেবার দরকার হয়না। একটু মাখা মাখা, তেলওয়ালা হবে। রুটি, নান দিয়ে খাবার পক্ষে আদর্শ। সঙ্গে গোল চাকা পেঁয়াজ। প্লিজ নো ধনেপাতা এই রান্নায়।
  • nina | ০৭ আগস্ট ২০১২ ২২:৫৮548641
  • এক্সেলেন্ট! করবই--মানে পারব। থেঙ্কু ঃ-)
  • ঐশিক | ০৮ আগস্ট ২০১২ ১০:৩১548642
  • নিনাদি, এইটে কিন্তু আমার রেসিপি নই, এইটে অক্ষদির দেওয়া :)
  • একক | ০৮ আগস্ট ২০১২ ১০:৪৭548644
  • ঐশিক, এটা একদিন গরুর টেন্ডারলন দিয়ে নাবিয়ে ফেলা যাক, নাকি ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন