এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিপুএম একেবারেই ভাগ পায়নি কো ?

    একক
    অন্যান্য | ১২ ডিসেম্বর ২০১৪ | ১৩৬২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • adhuli | ১৩ ডিসেম্বর ২০১৪ ০৪:৫৩656389
  • তুলনা টা যদি মমতা আর সিপুএম এর মধ্যে হয়, তাহলে বলতেই হয় দুর্নীতি তে মমতা সিপুএম -কে দশ গোল দিয়েছেন। রাজ্যের বিকাশ-এও তো বলার মত কিছু করে দেখাতে পেরেছেন বলে মনে করতে পারছি না। সকলের সাথে ঝগড়া ছাড়া ওনার বলার মত আর কিছু দেখাতে পারলে নিশয় খুশি হতাম। দুর্ভাগ্যবশত পব-তে এই দুটি ছাড়া 3rd বিকল্প কিছু সে নি এখনো, উঠে এলে নিশ্চয় তাদের কেও তুলনা-তে টানা হবে। ততদিন চর্বিত চর্বন ছাড়া আর উপায় কি।
  • PT | ১৩ ডিসেম্বর ২০১৪ ০৮:৩০656390
  • "প্রচুর লোকের ঝাঁট জ্বালিয়েছে একহাতে পয়সা খেয়ে আর মুখে আদর্শ মাড়িয়ে। কাজেই গাল তো দেবই "

    মূল বিষয়ে ফিরতে চান? তো বাম সরকারকে অহেতুক গাল না করে আপনার নিজের তোলা প্রশ্নের উত্তর নিজেই দেওয়ার চেষ্টা করুন। তাহলে আর "এই হটাত করে তারকাটা কথা বলা"-র দরকার হবে না।

    আপনার প্রশ্ন ছিলঃ
    ১) বিচার্য এই যে কেন প্রমান করতে পারেন নি ?
    ২) সিপিআইএম এর ভেতর থেকে চাপ ছিলো ?
    ৩) সারদার ভাগ ওরা একেবারে পায় নি তা হয় কীকরে ?
    ৪) না পেলেও খবর তো ছিলই। সেটা ইস্যু হতে দেয় নি কেন ?
    ৫) বড় কেও ভাগ পেয়েছিল ?

    এর মধ্যে কটার উত্তর দিয়েছেন এ পর্যন্ত? শেষেরটার উত্তর বের করা তো সহজতম হওয়ার কথা। কেননা টাকা লুঠ করলে সেই টাকা ভোগ করতে হবে আর সেটা খুব সহজেই চোখে পড়বে। এ পর্যন্ত ঐ "অনুজ পান্ডের বাড়ি" ছাড়া আর বিশেষ উল্লেখযোগ্য কিছু খুঁড়ে বের করা যায় নি।
  • Ishan | ১৩ ডিসেম্বর ২০১৪ ০৯:২৭656391
  • ভোগ করা যথেষ্টই চোখে পড়েছে। টিভি চ্যানেল, কোচিং এর চেন, সবই চোখে পড়েছে। মন্ত্রীপুত্রদের 'বিস্কুট'এর ব্যবসা করে কোটিপতি হওয়া নজরে পড়েছে। তবে কিনা ওইগুলি বুদ্ধিমানের মতো করা।
  • PT | ১৩ ডিসেম্বর ২০১৪ ০৯:৪৯656392
  • সেটা "সাধারন" জনগণের জীবনযাপনের মানের সঙ্গেও তুলনা করে দেখতে হবে।

    তবে কিনা বাম নেতা-কর্মী হলেই তাদের পেটে আমাশা, বুকে যক্ষা, লঝঝড়ে সাইকেল জাতীয় অর্থহীন প্রত্যাশা অনেকেই করতে থাকে। এমনকি যারা ডলার-পাউন্ডে কামায়, কোনদিনই দেশে ফিরবে না তারাও শীতকালে দেশে বেড়াতে এসে সল্লেকের বাড়িতে মহার্ঘ হুইস্কি সেবন করতে করতে -"আমাদের ছাত্র জীবনে..." ইত্যাদি বাকতাল্লা মারতে পিছপা হয়না।

    আর মন্ত্রীপুত্র হলে তার বিস্কুটের ব্যব্সা করা নিষিদ্ধ বুঝি?
  • Ishan | ১৩ ডিসেম্বর ২০১৪ ০৯:৫৮656393
  • কোনোটাই নিষিদ্ধ না। আইনীও। তবে কিনা, একটি বিশেষ ব্র্যান্ডের বিস্কুট শুধু সরকারি হাসপাতালেই পাওয়া যেত। বাইরে কেউ কখনও চোখে দেখেনি। স্বাস্থ্যদপ্তরের আপিসাররা নিশ্চয়ই কাগজ পত্র দেখে উপযুক্ত কোংকেই টেন্ডার দিয়েছিলেন। আর ব্যবসায়ীর পরমাত্মীয় তখন বড়ো মন্ত্রী, সেও বে-আইনী নয়। ওভাবে ব্যবসা করে কোটিপতি হওয়াও বে-আইনী নয়। হলে নিশ্চয়ই বাম আমলের সততার পরাকাষ্ঠা পুলিশ ধরত।

    সে সবই ঠিক আছে, তবে চোখে পড়ার কথা কইছিলেন, ছাগলদের এইগুলো চোখে পড়ে। আপনারা বুদ্ধিমান, আপনাদের পড়েনা।

    পুঃ এরসঙ্গে শীতকালে হুইস্কি সেবনের কী সম্পর্ক, তা যদি আপনার মতো চরম ও আগমার্কা বুদ্ধিমান আমার মতো ছাগলকে একটু বুঝিয়ে বলতে পারতেন তো উপকার হত।
  • dc | ১৩ ডিসেম্বর ২০১৪ ১০:০৩656394
  • একক আর আমি বোধায় করাপশনের স্কেল নিয়ে তর্ক করছি।

    "একটু ডিপার্টমেন্ট ধরে বলুনতো কোথায় করাপশন ছিল না ? ফুড ? ইরিগেশন?ইন্দাস্ত্রী?"

    এমন একটাও ডিপার্টমেন্ট ছিলনা/নেই যেখানে করাপশন ছিলনা। শুধু পবতে না, পুরো ভারতবর্ষে এরকম একটাও ডিপার্টমেন্ট নেই যেখানে করাপশন নেই। এরকম দাবীও করিনি।

    "মুশকিল হলো এখানেই অনেকেই সিপিআইএম বললেই একটা হাজার হোক বামপন্থা এই বিশ্বাস ধরে থাকেন।"

    এটা আমাকে যদি বলে থাকেন তো বলি, আমি বামপন্থাতেই বিশ্বাস করিনা, সিপিয়েমকে সাপোর্ট করার তো প্রশ্নই নেই। মানে কমিউনিজমেই বিশ্বাস করিনা। কাজেই "হাজার হোক বামপন্থা"র রোগ আমার নেই।

    "বাঙালি এমনিতেই কলোনিয়ালি ইন্দিউস্দ করাপ্টেড জাতি, সেটাকে একেবারে গুছিয়ে নেটওয়ার্ক বানিয়ে চুরি করার জায়গা দিয়েছে সিপিয়াইএম। ..... চাপা দেবার চেষ্টা কেন ?"

    আবার বলি, আমি একজনকে দিয়ে আরেকজনকে চাপা দিতে চাইছি না। আমি স্কেলের কথা বলছি। অন্যরা নানান রাজ্যে যে স্কেলে ঘোটালা করেছে, বামেরা সেই স্কেলে পবতে ঘোটালা করেনি। বামেরা সর্বত্র খুচরো চুরি করেছে, কয়েক কোটি সরিয়েছে, দশ কোটিও হয়তো মেরেছে, কিন্তু হাজার কোটি টাকার ঘোটালা করেনি। কেন করেনি? আগেই বলেছি, আমি জানিনা। সুযোগ ছিলনা বলে করেনি, এটাও এখন আর বলা যাচ্ছেনা কারন পরিবর্তিত দল এই পবতেই হাজার কোটির স্ক্যাম করে দেখিয়ে দিল। অন্য দল অন্য রাজ্যে বা অন্য দল পবতে যে লেভেলের স্ক্যাম করেছে বা করছে, বামেরা পবতে সেই লেভেলের স্ক্যাম করেনি - এটাই বলতে চাইছি।
  • PM | ১৩ ডিসেম্বর ২০১৪ ১০:২৫656395
  • কিন্তু সিপিয়েম সারদা নিয়ে কথা বলে নি এতকম কথা কে বলল? গৌতম দে ঈ ২০১১ ভোতের আগে একাধিক বার তিনটে চিট ফান্ড, আর তাদের চ্যানেল কেনার কথা বলেছে। আপনারা পরিবর্তনের আনন্দে এতো উদবেল ছিলেন যে শুনতে পারেন নি।

    আমার এক কাকা এম্প্যানেল্ড কন্ট্রাক্টার। বাম আমলেও তকে পার্টি ফান্ড-এ কিছু দিতে হোতো। কিন্তু এখনান্তত ৮ টা জায়্গায় প্রনামী দিতে হয়। তারপরেও অন্য একজনকে কেনো বেশী দিয়েছে তা নিয়ে ঝামেলা লেগেই থাকে। গত বছর দুয়েক তিনি কাজ করা ছেড়ে দিয়ে বসে আছে "সুদিন" এর অপেক্ষায়।

    আমাদের পাড়ায় ২০১১ সালেই] ফ্ল্যাট এর দাম ৪০০ টাকা/বর্গ ফুট বেড়ে যায় শুধু একধিক তিনো ব্লকের পকেট বড়নোর জন্য। ২০১৪ তে এসে বহু প্রোমোটার জমি ফেলে রেখেছে, কাজ শুরু করছে না।

    একক দিদির লাইন মেনে আক্রমন-ই আত্মরক্ষার উপায় এর লাইন নিয়েছেন বলে মনে ]হচ্ছে।।

    সারদা নিয়ে লোকে কিছু বলছে না,। সিবিআই আর কোর্ট বলছে, দিদিও বলছেন। কিন্তু আপনি যা বলছেন তা আপনার পারসেপ্সন। নিশ্চিত প্রমান থাকলে দিদিকে দিন বা কোর্টে দিন। যাতে এক আধ জনকে অন্তত জেলে পুড়তে পাড়েন। সারে তিন বছর তো হোলো আর কতো সময় চাই ৩৪ বছরের দুর্নীতির প্রমানে? নাহলে ৩৪ বছর ৩৪ বছর বলে লাফানোটাই সার হবে। আর ইশান বাবুর পন্থা অবলম্বন করে আমরা মুচকি হাসবোঃ)

    (বিঃ দ্রঃ সিপিয়েম আমলে দুর্নীতি ছিলো না--স্বর্গরাজ্য প্রতিষ্ঠা হয়েছিলো এটা প্রতিষ্ঠা করা এই পোস্টের উদ্দেশ্য নয়। এটা আমি বিশ্বাস -ও করি না)
  • PT | ১৩ ডিসেম্বর ২০১৪ ১০:২৯656396
  • চোখে আরো অনেক কিছুই পড়ার কথা। কিন্তু পড়ে না-সেই বহু কথিত "ড্রেন ইন্সপেকটরের" অবস্থা আরকি।

    যেমন কিনা ঢাকুরিয়া ব্রিজের দুধারের অব্স্থা ৭৭-এ কি ছিল আর ৮৭-তে কি হয়েছিল। কিংবা এখন যেখানে মেট্রোর গীতাঞ্জলী স্টেশন সেখানে ৬০-৭০-এর দশকের হোগলা পাতার ছাউনির বাড়িতে থাকা মানুষদের সন্তান বা নাতিরা এখন কি ভাবে থাকে। আর পাবলিক ডোমেইনে পব-র প্রচুর দারিদ্র দূরিকরণ সংক্রান্ত তথ্য আছে। সেগুলো-ও একটু নেড়েচেড়ে দেখবেন। আর সময় পেলে একটা গাড়ী ভাড়া করে-যেমন ধরুণ মেদিনীপুরের বিভিন্ন প্রত্যন্ত জায়গায় বেড়িয়ে আসবেন। বামেরা কোথায় কোথায় রাস্তা বানিয়েছিল যেগুলো তিন ম-য়ের কল্যাণে অনেক জায়গাতেই খারাপ হয়েছে গত তিন বছরে।

    আমরাও তো দুএক পিস এমপি-এমএলে কাছ থেকে দেখেছি। এদের তো কস্মিন কালেও রিক্সা ছড়া অন্য কিছুতে চাপতে দেখিনি। আমার ঘরের এক আত্মীয়া দাপিয়ে এসএফাই করেছে-চাইলে বিমান বাবু পর্যন্ত পৌঁছতে পারত। দারুণ ভাল রেসাল্ট-সেতো একটা স্কুলের চাকরীও বাগাতে পারেনি।

    তার মানে কি উন্নয়ন অসম হয়নি? অবশ্যই তাই। জঙ্গলমহল তার একটা উদাহরণ। করাপশন ছিল না? অবশ্যি ছিল। আরো অনেক কিছু করতেই পারত বামেরা। সেই দাবী করাটাও অসংগত নয়। কিন্তু কিছুই হয়নি- শুধুই ৩৪ বছরে করাপশনের পয়দা হয়েছে আর মন্ত্রীদের ছেলেরা বিস্কুটের কারখানা করে কোটিপতি হয়েছে এই জাতীয় গপ্প আর নাই বা ছড়ানোর চেষ্টা করলেন।

    চুরি কিভাবে করতে হয় সেটা আপনাদের স্বপ্নের সরকার তো দেখিয়ে দিয়েছে তিন বছরে। বামেরা সত্যি অপদার্থ-৩৪ বছরে এছের ক্ষুদ্র ভ্গ্নাংশও করে উঠতে পারেনি।
  • PM | ১৩ ডিসেম্বর ২০১৪ ১০:৩৩656397
  • এই তো ইশান বাবু একটা কংক্রিট অভিযোগ এনেছেন। চন্দন বসু লিলি বিস্কুটের মালিক অন্যায্য ভাবে বিস্কুট বিক্রিতে সরকারী সুবিধা নিয়েছে।

    এরপর নুনাগরিক হিসেবে আপনার কর্তব্য -

    ১। অভিযোগ জানিয়ে একটি FIR করা যাতে তদন্ত শুরু হতে পরে।
    ২। এই সব অভিযোগগুলো একত্রিত করে খসরা-II বানিয়ে দিদিকে দিয়ে আসা।
    ৩। গুরুতে এই বিষয়ে একটা স্থায়ী ব্যানার লাগানো
  • aranya | ১৩ ডিসেম্বর ২০১৪ ১০:৫৪656399
  • 'বাম আমলেও তকে পার্টি ফান্ড-এ কিছু দিতে হোতো। কিন্তু এখনান্তত ৮ টা জায়্গায় প্রনামী দিতে হয়। তারপরেও অন্য একজনকে কেনো বেশী দিয়েছে তা নিয়ে ঝামেলা লেগেই থাকে'

    - ঠিক এই ধরনের কথা আমার ব্যবসায়ী বন্ধু-বান্ধবের মুখেও শুনছি। আগেও লিখেছিলাম গুরুতে
  • ranjan roy | ১৩ ডিসেম্বর ২০১৪ ১১:২১656400
  • আপনার থেকে এটা আশা করি নি।
    মাঝে মাঝেই বিষয় থেকে সরে গিয়ে ব্যক্তিগত খোঁচা কেন?
    অবশ্য যদি বলতে চান শীতকালে সল্লেকে এসে "করাপশন" এর পয়সায় মহার্ঘ হুইস্কি সেবন করতে তো আলাদা কথা।
    তবু একটা কথা থেকে যায়।
    প্রোলেতারিয়েতের নেতা থেকে মন্ত্রী হওয়া ভদ্রলোক যদি রোজ সন্ধ্যায় দামী হুইস্কি খেতে পারেন তো সাম্রাজ্যবাদী দেশে চাকরি করা লোকের হুইস্কি খাওয়া অপরাধ হবে কেন?
  • ranjan roy | ১৩ ডিসেম্বর ২০১৪ ১১:২৩656401
  • পিএম,
    আপনার বক্তব্য থেকেই স্পষ্ট যে বাম আমলে করাপশন সেন্ট্রালাইজড ছিল (একজায়গায় প্রণামী)। কিন্তু তিনোদের আমলে মাৎসন্যায় ( আট দশ জায়গায়)। এটা ইদানীং কৌশিক সেন "থানা থেকে আসছি" নাটকেও বলিয়েছেন।
    এককও তাই বলছে। বিরোধ কোথায়?
  • | ১৩ ডিসেম্বর ২০১৪ ১১:২৫656402
  • কিন্তুক ঈশেন তো হুস্কিল খায় না, সে তো হনু খায়। আর হনু হল গিয়ে এক্ষ কৃষক নেতা।

    ভাল কথা, নন্দীগ্রামের ব্যানার বানিয়ে গুরুতে টাঙানো যাবে কিনা জিগ্যেস করেছিল শমিত রায়, ঈশান বলেছিল পাঠিয়ে দিতে। পুরানো ভাট খুঁজলে রেফারেন্স পেয়ে যাবেন।
    যাই হোক শমিতকে তো সেই ২০০৯ থেকেই নেটে বিশেষ দেখা যায় না। তো, ব্যানার বানানোর টিউটোরিয়াল লাগলে বলবেন, সচলে প্রচুর ভাল ভাল ব্যনার বানানোর লোক আছে, যোগাড় করে দেব নে।
    শুধু শুধু কষ্ট পুষে রেখে লাভ কি?
  • PM | ১৩ ডিসেম্বর ২০১৪ ১১:৩৯656403
  • বিরোধটা স্কেলে। প্রনমীx৮ হওয়াতে। এবং ঐ ৮ ভাগের ৭ ভাগ ব্যক্তিগত ফান্ডে যাবার ব্যাপারে। এই স্কেলটা রাজ্যে ব্যাবসা ব্যাপারটাকেই আন্ভায়াবেল করে দিচ্ছে।

    "যে আসে আসুক" তত্ব্বের মুলে ছিলো-
    -সিপিয়েমের "ঐদ্ধত্ব"
    - গনতন্ত্রের "অভাব"
    -সিপিয়েমের দুর্নীতি

    আজ সারে তিন বছর বাদে পূরের তিনটি ক্ষেত্রেই স্কেল x৮ (নাকি আরো বেশী) হিসেবে বেড়েছে।

    তাই "এ আসে আসুক ত্বত্ত্ব" আদতে একটা ফ্যালাসি ছিলো। প্যাথোলোজিকাল সিপিয়েম বিরোধীতা যার ভিত্তি। ঃ)

    কিন্তু দেখুন এক্ষুনি আপনি ওপোরের লাইনটার বিরোধীতা করার জন্য কোমোর বেঁধে নামবেন আর আপনার করা "বিরোধ কোথায় ?" প্রশ্ন টার জবাব নিজেই দিয়ে দেবেন ঃ)
  • Atoz | ১৩ ডিসেম্বর ২০১৪ ১১:৪০656404
  • হনু কৃষক নেতা??????
    ঃ-)
  • PT | ১৩ ডিসেম্বর ২০১৪ ১১:৪১656405
  • "ব্যক্তিগত খোঁচা" বলছেন কেন? আপনি কালো চা খান জানি কিন্তু আর যারা এখানে যারা লেখে তারা কে কি সেবন করে জানি না। তদুপোরি কে বিদেশে থাকে বা শীতকালে দেশে আসে তাও জানিনা। কাজেই এই মন্তব্য তাদের উদ্দেশ্যে নয়।

    সল্লেকে এরকম আলোচনার আসরে প্রায় প্রতি শীতেই অংশগ্রহণ করার সৌভাগ্য আমার হয়। তারা কেউই পড়া তো দূরস্থান গুরুচন্ডালির নামও শোনেনি।
  • PM | ১৩ ডিসেম্বর ২০১৪ ১১:৪৬656407
  • দ রাগ করেন কেনো? আমি তো বলি নি আপনারা ভুল করেছেন। বলছি যা করেছেন তা আবার করতে ঃ) মদন মুকুলের সপক্ষে আপনার ব্যানার লাগলে বলবেন, পাঠিয়ে দেবো
  • lcm | ১৩ ডিসেম্বর ২০১৪ ১১:৪৬656406
  • বোঝো! তাহলে তো অন্তত ২০৫০ সাল অবধি সিপিএম-কে ভোট দেওয়া উচিত ছিল। কিন্তু তাই কি কখনও হয়। সময় আসে।

    এই ধরো না, সোভিয়েত ভেঙ্গে যাবার পরে ১৩ টি টুকরো দেশেও অ্যানার্কি শুরু হয় - সে এক বিচ্ছিরি অব্স্থা। প্রথম দিকে তো লুঠতরাজ, মাফিয়ারাজ চলেছে টানা কয়েক বছর। তারপর সময় লেগেছে, অনেক দেশ আস্তে আস্তে গুছিয়ে নিয়েছে, অনেকে এখনও পারে নি। অনেকে দেশের অবস্থা এখনও অনেকাংশে সোভিয়েত আমলের চেয়ে খারাপ।

    কিন্তু তা বলে পরিবর্তন কি আটকে রাখা যায়।

    কাল। সব কাল। মহাকাল।
    কাল-এর ওপর কারো হাত নাই।
  • cm | ১৩ ডিসেম্বর ২০১৪ ১২:৪০656408
  • সিপিএম কত ভাগ পেয়েছে বলে অভিযোগ করতে চান? একটা কোয়ান্টিটেটিভ ধারণা পেতে চাই। বিস্কুট বেচে ঠিক কত টাকা চুরি হয়েছে? উদ্দেশ্য একই, স্কেলটা বুঝতে চাই।
  • PM | ১৩ ডিসেম্বর ২০১৪ ১২:৫১656410
  • LCM তাহলে থিওরির পাশে একটা বিধিসম্মত ঃ) সতর্কীকরন লাগানো উচিত ছিলো এই মর্মে যে "যার দাবীতে পরিবর্ত্তন সেগুলো সব-ই পরিবর্ত্তনের পরে ১৫ বছরে আরো ২০ গুন বাড়বে তার আরো ১৫ বছর পরে কমে বর্ত্তমান অবস্থায় আসবে। মোটামুটি ৩০ বছর বাদে অ্যাক্চুআলি কমবে।ঃ) তবে এর মধ্যে কিছু নতুন জিনিষ দেখা দেবে যেমন সাম্প্রদায়িক হানা হানি সেগুলোকে কন্ট্রোল করার পাদ্ধতি এই থিওরির প্রতিষ্ঠাতারা জানেন না ঃ)"
  • SC | ১৩ ডিসেম্বর ২০১৪ ১৪:১২656411
  • কুনাল মদন কে স্ট্যান্ডার্ড করে নিজেদের সততার মাপ নেওয়ার চেষ্টা করছেন। :(
    কালকে তো বলবেন, আমি মদনের চেয়ে ভালো অঙ্ক করি, তাই বড় গণিতজ্ঞ।
    মদনের চেয়ে কম চুরি করাটা সততার ডেফিনেশন নয় মনেহয়।
  • cm | ১৩ ডিসেম্বর ২০১৪ ১৪:১৮656412
  • এত কথা কয়, কিন্তু কয়না টাকার অঙ্কে দুর্নীতির মাপ কত। মনে লয় কুন ধারণাই নাই, প্রলাপ বা বিলাপই উদ্দেশ্যমাত্র।
  • jenegan | ১৩ ডিসেম্বর ২০১৪ ১৫:০৯656413
  • হুস্কির বদলে ভোদকা হোলে পাপ লাঘব? সল্লেকের বদলে সাউথ?
  • | ১৩ ডিসেম্বর ২০১৪ ১৮:০২656414
  • পিএম,
    কত্যটা নীচ আক্রমণ করতে পারেন সেটাই দেখতে চাইছিলাম। আগেও দেখেছি।
    ১) "আপনারা যা করেছেন' বক্তব্যে আমি কী করেছি?
    ২) ব্যানার বানানোর ক্ষ্যামতা থাকলে বানিয়ে গুরুতে পাঠাচ্ছেন না কেন?
    ৩) আমাকে মদন মুকুলের সাপোর্টার বা তার জন্য কিছু করার কথা বলার জন্য, আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব না কেন?
  • Ishan | ১৩ ডিসেম্বর ২০১৪ ২১:৪২656415
  • রাগারাগি করে খোঁচা মেরে কী হবে? পিটি বলেছিলেন, লুঠ করলে টাকা ভোগ করতে হবে, সেটা সহজেই চোখেও পড়বে। আরও দাবী করেছিলেন, যে বাম আমলে অনুজ পান্ডের বাড়ি ছাড়া এই ভোগ নাকি আর কিছু নাকি চোখে পড়েনি। তাই জানাতে হল, যে আরও অনেক কিছু চোখে পড়েছে। এই টুকুই।

    এর বাইরে বাম আমলে অনেক কিছুই হয়েছে, ভূমি সংস্কার থেকে নন্দীগ্রাম অবধি। সেসবও চোখে পড়েছে, কিন্তু এই বিষয়ে সেটা অবান্তর। এবং চোখে পড়েছে বলাতে অনেক অযাচিত উপদেশও পেলাম। যথা ব্যানার টাঙান, সিবিআইকে বলুন, কোয়ান্টিফাই করুন, এফ-আই-আর করুন। সমস্ত উপদেশের জন্য ধন্যবাদ, কিন্তু আমি কোনোটাই করবনা। সারদা কান্ডেও কোয়ান্টিফাই এফ-আই-আর কিছুই করিনি এখানেও করবনা। শুধু কী চোখে পড়েছে সেটাই জানানোর ছিল। যারা জেগে চোখ বুজে থাকেন বা থাকতেন, তাদের গায়ে লাগবে, খুবই স্বাভাবিক। লেগেছে যে সে প্রমাণও পাচ্ছি।
  • Arpan | ১৩ ডিসেম্বর ২০১৪ ২১:৪৫656416
  • লেভি দেবার পরামর্শ আজকাল আসছে না আর?!
  • cm | ১৩ ডিসেম্বর ২০১৪ ২১:৫২656417
  • কোয়ান্টিফাই না করলে অভিযোগের গুরুত্ব বোঝার কোন রাস্তা আছে নাকি?

    বিরোধিতার রাজনীতিও রাজনীতি বটে তবে তার চেয়ে পক্ষাবলম্বনের রাজনীতিই সাহসী মনে হয়। যেমন মদন জেলে যাওয়ায় খুশি, বামফ্রন্ট বিরোধিতাটুকুও জারী, অর্থাৎ কিনা ঘুরিয়ে বললে আমার মোটা বুদ্ধিতে মানে দাঁড়ায়...
  • PM | ১৩ ডিসেম্বর ২০১৪ ২১:৫৮656418
  • দ, আমার আগের মন্তব্য আপনাকে করা হয় নি। আপনি উত্তর দিলেন কেনো।? ব্যনার শমিত বা কে পাঠিয়েছিলো তা জেনে আমার কি হবে?

    আপনি আইনগত ব্যবস্থা নিতেই পারেন -- তাতে আমার কিছু আসে যায় না বরং আনন্দ পাবো এই ভেবে যে আপনার দেশের আইন ব্যবস্থার প্রতি আস্থা অচে।

    আর নীচে নামা আর ওপোরে ওঠা নিয়ে আমি আপনার সাথে বেকার তর্ক করতে চাই না।
  • jenegan | ১৩ ডিসেম্বর ২০১৪ ২২:১৯656419
  • উই শ্লা, আইন বেওস্থায় ভরসার হিসেব নিক্কেশ হ্ছে নাকি? লালা লালা বাঙ্গ লা ছেরে পালা
  • Arpan | ১৩ ডিসেম্বর ২০১৪ ২২:২৪656421
  • নুনাগরিক মানে কি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন