এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ০৪ নভেম্বর ২০১৮ ০৫:২৫62970
  • মারাদোনা আর মেসি কোন কোচিং সেন্টারএ গেছিলো?

    সমস্যা হলো আইআইটি গুলোতে তো ইন্জিনিয়ারদের ভালো করে ট্রেইন করা হচ্ছে না। কোচিং ক্লাসে হয়তো কঠিন অন্ক আর ফিজিক্সের প্রব্লেম সল্ভ করা শেখানো হচ্ছে।
  • dc | ০৪ নভেম্বর ২০১৮ ০৫:২৯62971
  • কুশানবাবু বোধায় নানরকম কোচিং পদ্ধতির মধ্যে গুলিয়ে ফেলছেন। কোনির ক্লাব জয়েন করা বা ট্রেনারের সুপারভিশানের মধ্যে থেকে আরও ভালো করা দিয়ে ফিটজি টাইপের অ্যাসেমব্লি লাইন কোচিংকে জাস্টিফাই করা ঠিক হচ্ছে না। পরে সময় পেলে আরও লিখব।
  • স্বপ্নে ঘি খেতে হলে... | ০৪ নভেম্বর ২০১৮ ০৫:৪০62972
  • আইআইটি/আইআইএম অহেতুক এলিটিস্ট এবং ফোকাস খুব ন্যারো।

    জেনারেল বিশ্ববিদ্যালয়ের প্রসার চাই। তাতে টেকনোলজি-সায়েন্স-মেডিসিন ডেন্টিস্ট্রি, লিবারেল আর্টস, হিউম্যানিটিজ, বিজনেস, ল। A-Z আর্কিওললজি টু জুওলজি, অ্যাপ্লায়েড-প্র্যাক্টিক্যাল সঅঅব থাকবে।

    এখন অ্যাপ্লাইড বিষয়গুলো হয়তো বেশি থাকবে ৫০-৮৫%, কিন্তু মোটের উপর সব সাবজেক্ট-ডিসপ্লিন নিয়ে কাজ চাই। একটা বিশাল ক্যাম্পাসে সব আঁটানোর দরকার নেই। অনেকগুলো কো-ইন্ডিপেন্ডেন্ট/অটোনোমাস কলেজ/ক্যাম্পাস থাকবে। এই কলেজগুলোর মধ্যে র‍্যাংকিং কম্পিটিশন থাকবে। কেউ খানিক উঠে যাবে। কেউ নামবে। যতো দিন যাবে একটা বিরাট জিওগ্রাফিক এরিয়া ধরে কলেজ, সিস্টেম যোগ হবে।

    একটা সেন্ট্রাল লাইব্রেরি সিস্টেম ও প্রেসথাকবে (সে এখন ই প্রেসও হতে পারে। কাগজের বই/রিপোর্ট প্রিন্ট অন ডিমান্ড হবে)

    ক্রেডিট ট্র্যান্সফারের সুবিধা চাই যেন ছাত্ররা মাইগ্রেট করতে পারে ইউনিভার্সিটি সিস্টেমের ভেতরে বাই অন্য ইউনিভার্সিটি সিস্টেম।

    এলিটদের জন্য আরও পোস্ট গ্র্যাড লেভেলে একসেট রিসার্চ ইনস্টিটুট (প্যারেলল টু অর উইদিন ইউনাভার্সিটি সিস্টেম) থাকবে এটাচড। সেখানে সবচেয়ে সেরা মাথারা ( হূ আর কোয়ালিফায়্যেড, এবল অ্যান্ড উইলিং) যাবে।

    ভার্সিটি ব্যাপারটা অন্তত আন্ডারগ্র্যাড লেভেলে মোটের উপর ইনস্ট্রাকশন বেজড (বা হওয়া উচিত)। অবশ্যই রিসার্স মেথডে খানিক হাতে খড়ি হবে। তারপরেও আগে সাবজেক্টটা ভালো করে বোঝা হলো আসল কথা।
  • কুশান গুপ্ত | ০৪ নভেম্বর ২০১৮ ০৫:৪৮62973
  • 1 আর 2 নম্বর পয়েন্টের উত্তর আসে নি। 3 এর উত্তরে পাল্টা প্রশ্ন আছে।উত্তর দিতে সময় লাগবে।
    4 টা আমার কনক্লুশন
    স্কিল ও কোচিং প্রসঙ্গে।
    এখানে আমি ঐ যিনি iit r কোচিং দিতেন লিখলেন ফিজিক্সের বইপত্র সমেত তাঁর ধারণার সঙ্গে একমত।
    কোচিং নিয়ে ব্যবসা হচ্ছে সেগুলো তো হবেই।
    যদি ফুটবল খেলে চাকরি পাওয়া যেত তবে তাই হত।
    লোকে জয়েন্ট না দিয়ে অমল দত্তের কাছে, পিকে র কাছে যেত।
    ফলে মূল ভাবনাটা ওই victory stand এর মধ্যেই লুকিয়ে আছে। তাই আমার মতে both are analogous
    Analogy মানে গুলিয়ে ফেলা নয়।
  • কল্লোল | ০৪ নভেম্বর ২০১৮ ০৬:৩৪62974
  • কে যেন লিখেছেন মারাদোনা আর মেসির কথা। ওনার অবগতির জন্য - মেসি তো বটেই, মারাদোনাও খুব সিস্টেমেটিক কোচিং সেন্টার থেকে উঠে আসা। আবার পেলে বা রোনালদিনহো নয়। শচীন একদম কোচিং সেন্টারের জিনিস আবার সৌরভ ততো নয়। উড়িয়ে কিছু বোঝা যায় না।
  • S | ০৪ নভেম্বর ২০১৮ ০৬:৩৮62975
  • মারাদোনা কোনও কোচিং সেন্টার গেছিলো এরকম কোথাও পড়িনি।
  • S | ০৪ নভেম্বর ২০১৮ ০৬:৪৯62976
  • পেলের নিজের বাবা ফুটবলার ছিলেন। অতেব যা কোচিং পাওয়ার বাড়িতেই পেয়েছেন।

    ইয়োরোপের ফুটবল কোচিং সেন্টারগুলো একেবারেই আলাদা। সেখানে খুব কম বয়সে অ্যাবজর্ব করা হয় ট্রেনিঙ্গের উদ্দেশ্যে। তখন ফুটবলার হতে চাই এর বাইরে সেরকম কোনও স্কিল না থাকলেও চলে। তারপরে বেশ কয়েক বছর ধরে কোচিং দিয়ে প্রফেশনাল ফুটবলার তৈরী করা হয়। একেবারে এসেমব্লি লাইনের কনসেপ্ট। তাই খেলার স্টাইল ভিন্ন।

    ল্যাটিন আমেরিকার ঐ স্কিল কোনও কোচিং সেন্টার তৈরী করতে পারবেনা। হিগুহেতার স্কর্পিয়ন কিক কেউ করলে কোচিং সেন্টার থেকে বের করে দেবে।
  • dc | ০৪ নভেম্বর ২০১৮ ০৭:২৪62977
  • আপনারা আউটলায়ারকে জেনারালাইজ করছেন।
  • dc | ০৪ নভেম্বর ২০১৮ ০৭:২৫62978
  • "ল্যাটিন আমেরিকার ঐ স্কিল কোনও কোচিং সেন্টার তৈরী করতে পারবেনা। হিগুহেতার স্কর্পিয়ন কিক কেউ করলে কোচিং সেন্টার থেকে বের করে দেবে।"

    একমত।
  • কুশান গুপ্ত | ০৪ নভেম্বর ২০১৮ ০৭:৩৯62979
  • স্বপ্নে ঘি খেতে হলের সঙ্গে আংশিক সহমত। কল্লোল dc সহ অন্য যারা খেলছেন, তাঁরা খেলুন। পয়েন্ট গুলো ইন্টারেস্টিং। এতটা জানতাম ও না।
  • sm | ০৪ নভেম্বর ২০১৮ ০৮:১৫62980
  • মারাদোনাও ছোট বেলা থেকে কোচিং নিয়েছে। যা নেটে পাওয়া যাচ্ছে, আট বছর বয়সে মারাদোনা, এসট্রেল রোজা ক্লাবের হয়ে ম্যাচ খেলতে যায়।
    সেখানে ফ্রান্সিসকো লরেঞ্জ নামক জনৈক স্পটার ওর খেলা দেখে মেসমেরাইসড হয়ে যান। জিজ্ঞাসা করেন, বয়স কত?
    উত্তর আসে আট বছর। প্রথমে মানতে চান নি। কারণ ফিজিক বাচ্চা ছেলের মত হলেও স্কিল এডাল্ট লোকের মতোন।
    উনি, মারাদোনা কে বোকা জুনিয়ার্স এর ছোট দের টিমে ভর্তি করে দেন। সুতরাং কোচিং মারাদোনা ছোট বেলা থেকেই পেয়েছে।
    মেসির বাবা তো ওকে বার্সেলোনার স্পোর্টস একাডেমি তে ভর্তি ই করে দেন, প্রফেশনাল ফুটবলার তৈরি করবেন বলে।
    স্কিল এর দিক থেকে, মেসি মারাদোনার চেয়েও বেশি চতুর।
    কিন্তু, মেসি হলো ইউরোপের এসেম্বলি লাইনের প্রোডাক্ট।
  • S | ০৪ নভেম্বর ২০১৮ ০৮:৩৪62981
  • ক্লাবে কোচিং পাওয়া আর কোচিং সেন্টারে যাওয়া আলাদা ব্যাপার। তাইলে ১৬ বছর অবধি কোথাও খেলাই যাবেনা। মারাদোনা, মেসি ভালো খেলতো তাই কোনও ক্লাবের জুনিয়ার টিমে চান্স পেয়েছে। সেখানে কোচের নির্দেশে খেলেছেন। কিন্তু যেকারণে লোকে মারাদোনাকে মনে রেখেছে সেসব স্কিল কোনও কোচিং সেন্টারে শেখানো হয়্না। মেসি বার্কাতে আসেই ১৩-১৪ বছর বয়সে। তার আগে অলরেডি অনেক ফুটবল খেলে ফেলেছে। তাই মেসি, মারাদোনা কেউই অ্যাসেমব্লি লাইনের প্রোডাক্ট নয়।

    ইয়োরোপে ফুটবল স্কুল আছে। নামি ফুটবলাররা সেগুলো চালায়। এসব অনেকেই জানেনা। তাই পার্থক্য বুঝতে পারেনা, গুলিয়ে ফেলে।

    মেসি আর মারাদোনার স্কিলের তুলনা দেখে বেশ মজা লাগলো। বোকা বাঙালী ব্রাজিল সমর্থকদের অবশ্যি মারাদোনাকে অততাও ভালো নয় বলার একটা ট্র্যাডিশন আছে।
  • sm | ০৪ নভেম্বর ২০১৮ ০৮:৩৮62982
  • পড়াশোনার ব্যাপারএও, খেলার মতোই স্পটার ও কোচিং জরুরি।
    স্পটার ঠিক করে দেবে কোন লাইনে যাবে আর কোচিং ঘষা মাজার কাজ করে দেবে।
    কেনা জানে, ঘষা মাজা না করলে সোনাও মলিন লাগে।
    আগের দিন এই নিয়েই কিছু পোস্ট পড়েছিল। S বলেছিলেন, আই আই টী র সাফল্য কিছু কুলীন কেরানী তৈয়ারী করা, যারা বিদেশে সার্ভিস দেবে।
    হক কথা! ভারতের মত দেশের এইটাই স্ট্র্যাটেজি হওয়া উচিৎ। যত সম্ভব কুলি তৈরি করো আর রপ্তানি করো। যাতে কিনা বেশ কিছু বৈদেশিক মুদ্রা পাওয়া যায়।
    অনেকটা চীনের টেকনিক। শস্তা খেলনা, ছাতা, ঘড়ি,ক্যামেরা,পোশাকে ইউরোপ, আমেরিকার বাজার ভরিয়ে দাও।যাতে করে, ওইসব দেশের লোকজন চাইনিজ প্রোডাক্টের ওপর নির্ভরশীল হয়ে পড়ে।
    কোথায় পড়েছিলাম, ডেনমার্ক, ইউরোপে সবচেয়ে বেশি ফুটবল খেলোয়াড় রপ্তানি করে।অনেকটা কারখানার প্রোডাক্ট এর মতোন। কোয়ালিটি মাঝারি কিন্তু কোয়ান্টিটি বেশি।
    কয়েকদিন পর ক্রোয়েশিয়া হয়তো এই জায়গাটা নেবে।
    পড়াশোনা ও তার মূল উদ্দেশ্য ভিন্ন দেশে ভিন্ন।
    আমেরিকা সবচেয়ে সফল কারণ তারা পড়াশোনার সঙ্গে বাজার কে মিশিয়ে দিতে পেরেছে।
    ইন্টারনেট হয়তো ইউরোপের আবিষ্কার কিন্তু তার এপ্লিকেশনে আমেরিকা সর্বাধিক সফল।
    এখানেই পৃথিবীর সবচেয়ে স্মার্ট ও ফার্স্ট ক্লাশ দালাল জেফ বেজস এর উৎপত্তি।
    জুকের বার্গ ও এই দেশের ই সৃষ্টি। এরাই অর্থনীতির মূল সঞ্চালক। কি হবে কয়েক কোটি আঁক কষে আর ফিজিক্স পড়ে?
    অন্য দিকে এই বেসিক সায়েন্স ই হলো, ইন্টারনেট,লেজার, বুলেট ট্রেন, পেট স্ক্যান, এম আর আই এর ভিত্তি প্রস্তর।
    রাশিয়ার বেসিক সায়েন্স এ ভিত খুব শক্ত ছিলো কিন্তু হেরে গেছে বাজার ধরতে বা বাজার কে বুঝতে।
    চীন অনেকটা বাজার ধরেছে। তাই আগামী কয়েক দশক বাজার অধিগ্রহণে চীন ও আমেরিকার দ্বৈরথ দেখা যাবে।
  • sm | ০৪ নভেম্বর ২০১৮ ০৮:৫৪62983
  • মেসির বাবা চার বছর বয়সে ওকে ফুটবল ক্লাবে ভর্তি করেন।আশা নিশ্চয় ছিলো, বড় ফুটবলার করার।
    মারাদোনা আট বছর বয়সে বোকা জুনিয়ার্স এর ছোট দের টিমে ভর্তি হয়। ওখানে ফুটবল কোচিং তেমন দেওয়া হয় না শুনলে তো ঘোড়ায় হাসবে।
    ওদের দেশে ওই ক্লাব গুলোই স্পোর্টস একাডেমির কাজ করে।ওরাই দায়িত্ব নেয়,ওরাই পয়সা খরচা করে ট্রেনিং দেয়।
    মারাদোনা বা মেসির স্কীল তো ইনবর্ণ। কিন্তু তাকে ঘষা মাজাই তো কোচিং সেন্টার এর কাজ।
    ওই সব স্কীল ও ধুলো চাপা পড়ে যেতো, যদি না,বোকা জুনিয়ার্স এর মতন ক্লাব, সতীর্থ,পরিবেশ অনুশীলন একসঙ্গে না চলতো।
  • কুশান গুপ্ত | ০৪ নভেম্বর ২০১৮ ০৯:১০62984
  • এবার ঝুলি থেকে বেরোচ্ছে সব। বেড়াল না। কেউটে বের করে ভয় দেখাতে চাইনি। হালকা ইঙ্গিত দিয়ে আসল জায়গাটা ধরতে চাইছিলাম। গভীর জলে দেখছি খলবল করছে রহু, মিরগাল। কালবংশী মারছে ঘাই। এইভাবে খেলতে চেয়েছি। জাল ফেলুন। নুড়ি, মাছ, ব্যাঙ, সাপ তুলে আনুন। বয়সের ভারে আমি উটের ন্যায় নিজের ককুদ নিয়ে ক্লান্ত।
    তাই, কাঁটা বেছে খাব এই জয়সলমির বেড়াতে এসে।
    প্ররোচনা দেব। সব বলব না। নিজের ধারণা দিয়ে ভুল বোঝাব না।
    তারপর, সব পাখী নীড়ে ফিরুক। আমিও আমার বাসায় ঘুমোব। নাকও ডাকবে।
    তাতে কার কি হেডেক?
  • indra | ০৪ নভেম্বর ২০১৮ ১০:১৫62985
  • আমি টই এর নাম প্রস্তাব করলাম 'ইরোডভের ইরটিকা'
  • | ০৫ নভেম্বর ২০১৮ ০৫:৫৩62987
  • সিকি | ০৫ নভেম্বর ২০১৮ ০৫:৫৪62988
  • এসেম, বিপ এবং কুশান গুপ্ত।

    একেই বোধ হয় ত্রহস্পর্শ বলে (বানামটা ঠিক লিখলাম তো?)
  • | ০৫ নভেম্বর ২০১৮ ০৫:৫৭62989
  • নহ ঠিক নয়।
    'ত্র্যহস্পর্শ' একটা য-ফলা আছে।
  • sm | ০৫ নভেম্বর ২০১৮ ০৫:৫৭62990
  • একটা ‍্য কম পড়েছে।
  • | ০৫ নভেম্বর ২০১৮ ০৫:৫৮62991
  • *নাহ

    আচ্ছা এই কুশান গুপ্তই কি আগে কৌশিক ঘোষ নামে লিখতেন?
  • rabaahuta | ০৫ নভেম্বর ২০১৮ ০৬:০১62992
  • কেউ ছদ্মনামে লিখতে চাইলে সে আড়ালটা থাকতে দিলে ভালো হয় না?
  • | ০৫ নভেম্বর ২০১৮ ০৬:০৯62993
  • হ‍্যাঁ
  • | ০৫ নভেম্বর ২০১৮ ০৬:২৫62994
  • ও এটা চদ্মনাম? আচ্ছা
  • dc | ০৫ নভেম্বর ২০১৮ ০৬:৩৪62995
  • দ দি :d :d
  • কুশান গুপ্ত | ০৫ নভেম্বর ২০১৮ ০৮:৪৩62996
  • খালপাড়, ধানি-বিল,ডাল বা ঢাকুরিয়া লেকে এক পায়ে যে দণ্ডায়ে আছে সে কি তালগাছ?
    আসলে সে অধার্মিক ও সন্দেহপ্রবণ বক।
    ইহা তার ভন্ড-ছদ্মবেশ।
    নাহলে কি করিয়া আসিবে চ্যাং, খলসে, ট্যাঙগুরা কি কই।

    তথাপি, এ আসলে শীতকাতুরে বিল্লি-প্রবণতা।
  • তোষক আঁশগুপ্ত | ০৫ নভেম্বর ২০১৮ ০৯:০৯62997
  • ঠিক
  • Atoz | ০৭ নভেম্বর ২০১৮ ১০:১১62998
  • তারপর? ইরোডভের কী হল? বইটার লিংক পাওয়া যায়?
  • b | ০৮ নভেম্বর ২০১৮ ০৪:০৭63000
  • @ আকা, মাথা মুন্ডু নেই বলছেন? কণিষ্কের কথা স্মরণ করুন।
  • S | ০৮ নভেম্বর ২০১৮ ০৪:১৭63001
  • মাথা মুন্ডু থাকবে কিকরে? ইরোডভের অন্ক কষে তো সেসব গেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন