এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হুগলি : বাংলার সেরা জেলা

    Samik
    অন্যান্য | ৩০ ডিসেম্বর ২০০৯ | ৩৬৬৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • M | ৩০ ডিসেম্বর ২০০৯ ২৩:০১439801
  • আমার কেন জানি হুগলি বল্লেই দল বেঁধে বাঁশবনে অ্যা করতে যাওয়াটাই আগে মনে পরে :P
  • ranjan roy | ৩০ ডিসেম্বর ২০০৯ ২৩:৪০439802
  • কল্লোল,
    ""সাঁঝ-বিহান'' বলে রাঢ় বাংলার সাঁওতালী ডায়লেক্ট দিয়ে লেখা কবিতার বইটি অরুণ চট্টো না কি অরুণ চক্র:?
    আচ্ছা? সেই ১৯৮৩ তে দেশে ""প্রুডেন্সিয়াল কাপের গপ্পো'' বলে চমৎকার কবিতাটা কোন অরুণ লিখেছিলেন?
    সেইযে "" বাজি ফুটলো ইধার-উধার, মেঘে মেঘে বাইজলো কাঁড়া।
    রাত বারোটার কঠিন আঁধার চাঁদ কইরলেক ডিংলাফাড়া।
    ই বুল্‌ছে জিতে ইলম, উ বুইলছে জিতে লিলম,
    রাত বারোটার রাজা এখন দেশের বেবাক ছেইল্যা গুলান।
    ------
    -------
    তবে আমরা ক্যানে চোদুর পারা গাল পাড়ছি খালভরা ই উয়াকে?''
    কে লিখেছিলেন?
  • ranjan roy | ৩০ ডিসেম্বর ২০০৯ ২৩:৪৫439803
  • অ্যাই ব্রতীন, রাজদীপ!
    আমি ১৯ জানুয়ারি থেকে ২৬ এর মধ্যে দুদিন হুগলীতে দাদার বাড়ি ও হিন্দমোটরে ভায়রার বাড়ি থাকবো। ছোট্ট করে একটু ঠেক হতে পারে নাকি? নাহয় আমরা তিনজন? ভেবে দেখ।
  • kd | ৩১ ডিসেম্বর ২০০৯ ০০:০৫439804
  • আরে! আমি তো BE'66। খোঁজ নিতে হবে তো?
    (কলেজে সব ডাকনাম ছিলো, ভালো নামে চেনা মুশ্‌কিল - সিবিলের পোলাদের জিগেস করবো)।

    রঞ্জন, আমার ডেরায় কব্‌?

    -?
  • ranjan roy | ৩১ ডিসেম্বর ২০০৯ ০০:১৬439805
  • কাব্লিদা,
    ১৭তারিখ রোববার আপনি বলেছিলেন, ব্রতীন ভায়া ট্যাঁ-ফোঁ করছে না।
    আমি উঠবো সল্ট লেকে আমার ভায়ের বাড়িতে, EE ব্লক।নাকতলায় আর একটা ঠেক।
    আপনার বাড়ি কোথায়? অর আমার মোবাইল নং ০৯৯৮১০৮৩৭৩৬।
  • kd | ৩১ ডিসেম্বর ২০০৯ ০১:০৬439806
  • রঞ্জন, আমি থাকি ভবানীপুরে, পূর্ণ সিনেমা, হরিশ পার্কের কাছে। আমার বাড়ীতে সকলে বসলে সবচে' ভালো হয়, তবে যেখানে বলবে হাজির হয়ে যাবো।
    (আমার মন্ত্র - আড্ডাং যত্রতত্র, নিদ্রাং হট্টমন্দিরে)
  • kallol | ৩১ ডিসেম্বর ২০০৯ ০৪:৫৫439807
  • রঞ্জন - বোধহয় ঠিকই ধরেছো। ঠিক ঐ কবিতাটা মনে নেই, তবে ঐ ডায়লেক্টে অরুণদা প্রচুর লেখে। অরুণ চক্র।
  • Samik | ৩১ ডিসেম্বর ২০০৯ ০৮:২৩439808
  • হুঁ। পুরুলিয়া ভাষার কবিতা। চক্রবর্তীরই লেখা সম্ভবত।

    দিল্লিতে প্রথম এসে এক নাছোড়বান্দা ক্রেডিট কার্ড এজেন্টের সাথে মোলাকাত হয়েছিল, যিনি পাসটাইমে আবৃত্তিকার। আমি অরুণ চক্র-কে চিনি শুনে উনি ফোনে আমাকে গোটা দুই এই রকমের কবিতা শুনিয়েছিলেন, পুরুলিয়া ভাষার। বেশ ভালো আবৃত্তি করেন/করতেন। শুধু ঐ ক্রেডিট কার্ড গছানোর মনোবৃত্তির জন্য আর যোগাযোগ রাখতে পারি নি। ক্রেডিট কার্ডের সাথে কবিতা বোধ হয় খাপ খায় না।

    সে প্রায় ২০০৪ সালের কথা।
  • Bratin | ৩১ ডিসেম্বর ২০০৯ ০৮:৪৬439809
  • সরি রঞ্জন দা, আমি অফলাইঅন ছিলাম। জানু তে একটা ঠেক হবে ই হবে। মিঠুনের সাথে কথা হলো ৩১ তারিখ অবধি আছে। ওর বাড়ি টালিগঞ্জ। কাবলী দার বাড়িতে হলে মন্দ হয় না। অভ্যু আর শিবু দার সাথে কথা বলছি।
  • Rajdeep | ৩১ ডিসেম্বর ২০০৯ ০৮:৫২439811
  • রঞ্জনদা আমি এখন আর উত্তরপাড়ায় থাকি না:( তবে ঠেক হলে নিশ্চই চেষ্টা করব
  • sumeru | ৩১ ডিসেম্বর ২০০৯ ১৩:০৮439812
  • হুগলি সন্মেলন কাবলিদার বাড়ি হতেই পরে, হুগলির ব্যাপারে উনি খুবই দরদি, মাল না খাইয়ে ছাড়েন না,আর লিমিট ক্রস করলেও শোয়ার ব্যবস্থা আছে। আহা কাবলিদাকে নোবেল শান্তি দেওয়া হোক।

    এনি ডে অফ জানু, সন্মেলনটা।
  • quark | ৩১ ডিসেম্বর ২০০৯ ১৩:২১439813
  • রঞ্জনদা, নম্বরটা নিয়ে রাখলাম, জানুয়ারিতে (১৯-২৬) কথা হবে।
  • Rajdeep | ৩১ ডিসেম্বর ২০০৯ ১৩:২৪439814
  • ঠেক হোক একটা
  • Samik | ৩১ ডিসেম্বর ২০০৯ ১৩:৫৫439815
  • আমার তো আবার সেই পরের দুগ্গিপুজো।

    হুগলি ৭৪, কলকাতা ৪৫ :-)
  • M | ৩১ ডিসেম্বর ২০০৯ ১৫:৪১439816
  • হ্যা:
    হুগলিতে ভাটের প্ল্যানিং হলে আর কি করা যাবে।
  • Rajdeep | ৩১ ডিসেম্বর ২০০৯ ১৫:৪৯439817
  • হুগলীতেই হতে হবে এরকম কিছু কথা হল কি? কলিতেই হোক তবে ...সবারই সুবিধে
  • kd | ৩১ ডিসেম্বর ২০০৯ ১৯:১৮439818
  • অভ্যু তো ১০ তারিখে চলে যাচ্ছে আর যোগিয়া ৬ তারিখে। তাই ওদের আনতে গেলে তার আগে কিছু করতে হবে।
    ১৭ তারিখে আবার হবে। বা তার পরে।

    কে আছো জওয়ান, হও আগুয়ান...
    ইত্যাদি।
  • ranjan roy | ০১ জানুয়ারি ২০১০ ২৩:৩৪439819
  • বড়মা,
    হুগলিতে ভাটের কথা আমি আউট অফ শিয়ার ডেসপারেশন লিখেছিলাম। সেই নেই মামার চেয়ে--। তা কেডিদার বাড়িতে ভাট হলে (পূর্ণ সিনেমার পাশে) আপনি আছেন তো?
    আমি, ব্রতীন, ব্ল্যাংকি তো আছি। মনে হয় রোকেয়া ওআরো কয়েকজনকে পাব। অরিজিৎ কিছু বলছে না।--আরে এসও না একবার! আর বেশ কিছু তো কোলকাতা বা দেশের বাইরে।
    শিবু কোথায় গেলেন? আগে তো অনেক উৎসাহ দেখিয়েছিলেন। SB, PT? আসুন না ভাইসকল। জমিয়ে আড্ডা দেয়া যাবে। বাইনারি, অভ্যু--এরা তখন ফিরে যাবে।
    একস- নরেন্দ্রপুর মিশনের কে কে আছেন? হাত তুলুন। টিম কি বাইরে?
  • Bratin | ০২ জানুয়ারি ২০১০ ০৯:২০439820
  • টিম দেশে। ৩১ th ফিরে যাবে। ঊদয়ন দা ৪th আর অভ্যু ১০ th
  • Arpan | ০২ জানুয়ারি ২০১০ ১৩:৪৫439822
  • জালি, জালি! ভাটের প্ল্যানিং করে শেষে কিনা টইয়ের আকার বাড়ছে। :-)
  • kd | ০২ জানুয়ারি ২০১০ ১৮:০৯439823
  • ব্রতীন, ৩১ ''th''?
    :-)
  • Samik | ০২ জানুয়ারি ২০১০ ১৮:২২439824
  • ওদিকেও তো স্প্যামিং কম হচ্চে না। :-)
  • bb | ০৩ জানুয়ারি ২০১০ ১৭:৪১439825
  • বর্দ্ধমানকে হুগলির পরে রাখা যাচ্ছে না। চাষে যেমন বর্দ্ধমান শহরের আশাপাশের অঞ্চল তেমনি শিল্পের দিক থেকে দুর্গাপূর আর আসানসোল। তাই হুগলী দ্বিতীয় স্থানে :)।
    ডি:- আমি বর্ধমানের নই।
  • Samik | ০৩ জানুয়ারি ২০১০ ২০:২৩439826
  • আলুবাজিতে হুগলি এক নম্বরে।
  • Bratin | ০৪ জানুয়ারি ২০১০ ২১:৫৭439827
  • একি হুগলী যে পেছিয়ে যাচ্ছে। ভাইসব ইত্যাদি ইত্যাদি.....
  • bb | ০৫ জানুয়ারি ২০১০ ০০:৪২439828
  • ধান আর কয়লায় এবং ইস্পাতে বর্ধমান সবার আগে :)
  • tatin | ০৫ জানুয়ারি ২০১০ ০১:০৫439829
  • পশ্চিমবঙ্গের ম্যাপে হুগলি বলে একটা জেলা দেখায় বটে, আর গঙ্গানদীর ও নাম হুগলি বলে লেখা থাকে।
  • SB | ০৫ জানুয়ারি ২০১০ ১৫:১০439830
  • হুগলি তে একটা নতুন পিকনিকের জায়গা হয়েছে, ভাবছিলাম যাবো, কারোর কোন ধারনা আছে এই জায়গা সম্পর্কে?
  • Samik | ০৫ জানুয়ারি ২০১০ ১৫:৪৪439831
  • তো বার্ডওয়ানের সুতো খুলুন না গিয়ে :-)
  • Bratin | ০৫ জানুয়ারি ২০১০ ১৬:০৭439833
  • সেটার নাম কি নিউ-দীঘা,চন্দননগরের কাছে? তাহলে বেশ ভালো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন