এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নির্বাচন ২০১৬ - ফলাফল

    a
    অন্যান্য | ১৯ মে ২০১৬ | ২৫৩৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ২২ মে ২০১৬ ০০:০৬706478
  • যা বাব্বা, চোরেদের মন্ত্রী সভা; ঠিকাদার দের সরকার, এসব কাদের উক্তি? ভুলে গেলে চলবে?
  • S | ২২ মে ২০১৬ ০১:৪১706479
  • সবার এতো বামপন্থী হওয়ার ইচ্ছে কেন? বামেরা হেরেছে ভালো হয়েছে। ভারতে পাকাপাকিভাবে ক্যাপিটালিজম স্থাপন করার এই তো উপযুক্ত সময়।
  • avi | ২২ মে ২০১৬ ০১:৪৫706480
  • ভূপেন হাজারিকার মতো বিজেপিকে নিও-কম হিসেবে দেখতে পারলেই গোল মিটে যায়।
  • a | ২২ মে ২০১৬ ০৭:৪৫706483
  • Chagol to manush Der ektu guntoche
  • PT | ২২ মে ২০১৬ ০৮:১১706484
  • আনন্দে থাকুন যতক্ষণ না আপনাকে বা আপনার প্রিয়জনদের গুঁতোয়!!
  • sm | ২২ মে ২০১৬ ০৯:৫৪706486
  • অবপ র শ্রেণী চরিত্র নেই। তলে তলে তিনদের সঙ্গে জোট বেঁধেছে বুইতে পারিনি।জোট শব্দটাতেই ঘেন্না ধরে গেল!
  • a | ২২ মে ২০১৬ ০৯:৫৫706488
  • Anonde to আছি। বাম গাধা gulo hereche
  • কল্লোল | ২২ মে ২০১৬ ১০:০৫706489
  • বাম কর্মী সমর্থকদের উপর হামলা যতো বাড়বে, ততো-ই সিপিএম নেতৃত্ব বিবৃতি দিয়ে দায় সারবে।
    আশা করবো মানবাধিকার সংগঠনগুলো রাস্তায় নামবে।
  • sm | ২২ মে ২০১৬ ১০:১০706490
  • আলিমুদ্দিনে দাঁড়িয়ে বিবৃতি আর টিভিতে মুখ দেখানিতে সব ওস্তাদ। কোথায় গেল সব দুনিয়া কাঁপানো যুবনেতারা? কেন গ্রামে গ্রামে গিয়ে পার্টি অফিস খুলে রাখছেনা,মার খাওয়া কমরেড দের শেল্টার দিচ্ছে না?
    আগে তো কত গল্প কথা শুনেছি,আন্ডার গ্রাউন্ড নেতা/কর্মীদের জন্য আশ্রয়, আর মা, মাসিদের রুটি তরকারী খাওয়ানোর।
  • যাব্বাবা | ২২ মে ২০১৬ ১০:১৪706491
  • কেন এত ক্যাচাকেচি? ম্যান্ডেট তো দিয়া দিচি। মানুষ চেয়েছে তাই কমরেডরা মার খাচ্ছে। মানুষ চেয়েছে তাই ঐ ছিপিয়েমের পার্টি সমর্থকদের ওপর হামলা হচ্ছে। মানুষের স্বতস্ফুর্ত মতামতকে সম্মান করতে শিখুন। জনগণ আর যাই হোক, ছাগল নয়।
  • sm | ২২ মে ২০১৬ ১০:২০706492
  • তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন বলছেন? দেখুন; কি আর করা!
  • paglu | ২২ মে ২০১৬ ১০:৪১706493
  • সিপিএম নিয়ে আপনাদের এত দরদ কেন? আপনারা নিজেদেরকে সামলান না, তাদের ব্যাপারটা তাদেরকে সামলাতে দিন। নিজেদের দল কি করছে সেটাই দেখুন না।
  • Arpan | ২২ মে ২০১৬ ১০:৪৪706494
  • তালে ফেবুতে একধারসে সবাইকে ছাগোল/মূর্খ বলে বুক চাপড়ানি কেন? নিজের ঘরের দ্বার বন্ধ করে বিপর্যয়ের কারণ পর্যালুচানা করুন না।
  • paglu | ২২ মে ২০১৬ ১০:৪৯706495
  • করছে কিনা আপনারা গাঁয়ে মানে না আপনি মোড়লরা জানলেন কি করে? বেশী বকছেন তো আপনারাই।
  • Arpan | ২২ মে ২০১৬ ১০:৫২706496
  • সে করুন না। খালি পাব্লিকলি সবাইকে ছাগোল বলাটা ছাড়ুন, তালে দেখবেন ছাগোলরাও আর গুঁতোতে আসছে না।

    আর আবাপকেও কড়া করে ধমকে দিন এসব ছাপার জন্য। ঃ)
  • কল্লোল | ২২ মে ২০১৬ ১০:৫৪706497
  • অন্যায় যা, তা অন্যায়ই। নিজের দলের ছাড়া অন্য কেউ মার খেলে প্রতিবাদ করবো না এমন তো নয়। তাই প্রতিবাদ করি। পাগলুদের ভালো না লাগলেও করবো।
  • dc | ২২ মে ২০১৬ ১১:২৫706499
  • আরে পাগলু এতো চটেন ক্যান? এখনে যা কিছু সিপিয়েমকে উপদেশ দেওয়া হচ্ছে তা হলো রাস্তায় নেমে আন্দোলন করতে। মানে যেকোন পলিটিকাল পাট্টি যেটা করে আর কি। আন্দোলন করতে সিপিএমের অনীহা, তাই পার্টিটা ডুবছে, তাই লোকে বলছে আন্দোলন করো, ঘরে বসে না থেকে রাস্তায় নামো। এইটুকু তো ব্যাপার।
  • এলেবেলে | ২২ মে ২০১৬ ১১:৩৫706500
  • ‘এলেবেলে কি দিল্লীর চোরেদের দেখিয়ে বাংলার চোরেদের চুরি-ডাকাতি জাস্টিফাই করছেন?’ – না PT দা জাস্টিফাই করার করুণ চেষ্টা করছেন আপনি। এই টইতে আপনি যতগুলো পোস্ট করেছেন সম্ভবত বামেরা এবার ততগুলো আসন পায়নি ! ‘টকের জ্বালায় বাড়ি ছেড়ে তেঁতুলতলায় বাস’ বলে বাংলায় একটা কথা আছেনা ? আর ৩৪বছরে ‘বিপুল চৌর্যবৃত্তি’ হয়নি বলছেন ? ঘুড়ায় হাসব কত্তা !

    শুরুটা করেছিলেন ভিক্ষে ( চাল, সাইকেল, কন্যাশ্রী ), নোটা, চুরি আর ছাগল তত্ব নিয়ে। ভিক্ষের গল্পটার পাল্টা অনেক কিছুই হওয়ার পর চাল, সাইকেল এখন আপনার ঠিক লাগছে। নোটা নিয়ে আমার পোস্টের পর আর উচ্চবাচ্য করছেন না। চুরির ছবিটাও ধোপে টিকছেনা। এখন হাতে রইল পেনসিল ‘ছাগল’। ডালমিয়াকে হারানোর জন্য বুদ্ধবাবু প্রসূন মুখার্জীকে দাঁড় করিয়েছিলেন। ডালমিয়া জেতার পর বুদ্ধবাবুর দাম্ভিক প্রতিক্রিয়া ছিল ‘The evil has won’. আপনে মহায় তাঁর সার্থক উত্তরসূরী !!!
  • S | ২২ মে ২০১৬ ১১:৩৮706501
  • আচ্ছা কোনো পাট্টি যদি আন্দোলন না করে, ভোট না পায়, শেষ হয়ে যায় তাতে আমাদের এতো হাহুতাশ কেন? পাট্টি তো আর পাখি নয়।
  • S | ২২ মে ২০১৬ ১১:৪০706502
  • আর ৩৪বছরে ‘বিপুল চৌর্যবৃত্তি’ হয়নি বলছেন ? ঘুড়ায় হাসব কত্তা !

    --- না হয়নি। অন্য অনেক কিছু হয়েছে কিন্তু বিপুল দুর্নীতি হয়নি। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি অন্য রাজ্যের দুর্নীতির খুবেকটা খবর রাখেন না।
  • একক | ২২ মে ২০১৬ ১১:৫২706503
  • বাম মতবাদ থাকলো কি মুছে গ্যালো তাতে বয়ে গ্যালো, আদৌ পার্টিজান রা ছাড়া ওই নিয়ে কেও চিন্তিত বলে মনে হয়না। একচুয়াল ঘটনা হলো বিরোধী দল থাকার প্রয়োজন আছে। কেও কি আদৌ মাথা ঘামায় তাদের ইসম কি তাই নিয়ে ? হ্যা, এক্সট্রিমিস্ট মতবাদ হলে তখন সেটা অনেকেই চায়না। যেমন আমি চাইনা। রেসিস্ট হয়ে অমুকদের খেদাও বলে আওয়াজ তুললে অসুবিধে আছে। ক্লাসিস্ট হয়ে সর্বর্ত্র মালিকশ্রেনির কালো হাতের নামে অসহযোগ তৈরী করে অসুবিধে আছে। এইরকম কোনো এক্সট্রিমে না গিয়ে ইস্যুভিত্তিক বিরোধিতা করে, রাস্তায় নাবে এরকম বিরোধী দলের এপয়েন্টমেন্ট জরুরি। তার জন্যে সেই পার্টি বা মতবাদে সাবক্রাইব করতে হবে এমন না। একটা মিছিলে যখন পাঁচ মিনিট থেকে আধঘন্টা আটকে যাই রাস্তায় তখন তাদের রাজনৈতিক ইসম যাই হোক না ক্যানো, তাদের একটিভিটি তে আমাদের ও স্টেক এড হয়ে যায় তো !! কাজেই স্টেক যখন আছে তখন তখন মানুষ হিসেব চাইবে, আবালপনা দেখলে ভুল দেখবে, খিস্তাবে , সবই চলবে।

    জানি, এসব শুনলে গা পিত্তি জ্বলে, পার্টিজানরা একটা আদর্শ টাইপ জায়গা থেকে রাজনীতিকে দ্যাখেন, এরকম এমপ্লয়মেন্ট হিসেবে না, ওই আদর্শ -ফাদর্শ ই ওনাদের মেন্টাল ইনসেনটিভ। কিন্তু মানুষ না এসবকে আর পাত্তা দেয়না :)) এরকম কাঠ কাঠ ভাবেই সবকিছু দেখে।
  • dc | ২২ মে ২০১৬ ১১:৫৪706504
  • S, ডেমোক্রেসিতে সবরকম পার্টি আর মতবাদই থাকা দরকার, বামপন্থীদেরও দরকার। আমি নিজে যদিও ক্যাপিটালিস্ট, তাও বামপন্থীরা একেবারে ইরেলিভ্যান্ট হয়ে যাক চাইনা।
  • আহা | ২২ মে ২০১৬ ১২:০৩706505
  • বাম আছে তো। পবতে সরকার গড়ছে।
  • Arpan | ২২ মে ২০১৬ ১২:০৪706506
  • S, প্রশ্নটা বিরোধী দলের "থাকা" নিয়ে। প্রসঙ্গত আমি যতবারই প্রেডিকশন দিয়েছি, বলেছিলাম যে ডে দলই ক্ষমতায় আসুক না কেন আসনের তারতম্য যেন ২৫-৩০ এর বেশি কোনভাবেই না হয়। অবশ্যই বাংলার দুর্ভাগ্য, সেইটা হচ্ছে না। আমাদের সংসদীয় গণতন্ত্রের কাঠামোও তার জন্য অনেকাংশে দায়ী। ভোটের শতাংশের বিচারে আসনসংখ্যা বরাদ্দ হবে এইরকম একটা কিছু হয়ত ভবিষ্যতে ভাবা হবে।

    এবার বলতে পারেন, সিপিয়েম তো এবারো বিরোধী দলও না। কিন্তু এটা মানবেন তো কং-এর ক্রেডিবিলিটি পব-তে খুবই কম। ভোটের শতাংশের হিসাব তাই বলে।
  • Arpan | ২২ মে ২০১৬ ১২:০৬706507
  • * যে
  • mutton | ২২ মে ২০১৬ ১২:০৭706508
  • কাকা, আজ বাড়িতে মটন খান আর মনে মনে আনন্দ করুন অন্তত একটা ছাগল কে মেরেছেন। ))
  • dc | ২২ মে ২০১৬ ১২:১৪706510
  • অর্পনএর সাথে একমত। এরকম ল্যান্ডস্লাইড ভার্ডিক্ট খুব একটা কাম্য না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন