এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০১৪-১৫

    Arpan
    অন্যান্য | ২৩ জুলাই ২০১৪ | ৫৮৭৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঊমেশ | ১৪ জানুয়ারি ২০১৬ ১২:৫৭646895
  • লেস্টারের স্বপ্নের দৌড় এখনো চলছে। আমি তো ভেবেছিলাম, ৪০ পয়েন্ট পেয়ে খুশীর হ্যাং-ওভারের চলে যাবে। কিন্তু কাল স্পার্স কে অ্যাওয়ে ম্যাচে হারিয়ে এসেছে।
  • robu | ১৪ জানুয়ারি ২০১৬ ১৩:০৫646896
  • যেটা এই সিজনের সবচেয়ে কঠিন ম্যাচ। স্পার্স এওয়ে আর স্টোক্স এওয়ে।
  • ঊমেশ | ১৪ জানুয়ারি ২০১৬ ১৪:৪৪646897
  • স্টোক হোম ম্যাচ যদি মিড-উইক রাতের ম্যাচ হয় তবে সেটা সবথেকে কঠিন ম্যাচ।
    ব্রিটানিয়া স্টেডিয়াম টা এমন যায়্গাতে, রাতের ম্যাচে ওরা সবসময় বেশ অ্যাডভেন্টেজ পেয়ে যায়।

    দেখা যাক, রবিবার সন্ধেবেলা'র ম্যাচে কি হয়।
  • robu | ১৪ জানুয়ারি ২০১৬ ১৬:৩৯646898
  • এলনিনো ঢুকলো। স্টোক ম্যাচ খেলতে পারবে।
  • Arpan | ১৪ জানুয়ারি ২০১৬ ১৮:০৪646899
  • কালকে সিজনের সেরা ম্যাচ দেখলাম?
  • robu | ১৪ জানুয়ারি ২০১৬ ১৮:৪৪646900
  • হ্যা, কিন্তু ভুলে ভরা।
  • + | ১৬ জানুয়ারি ২০১৬ ০৭:১৩646901
  • স্পার্স টিমটা এবার বিশাল খেলছে। স্টপার জুটিটা দারুণ দাঁড়িয়েছে, আর তার সাথে লরিস।

    এই চোটের মার্কেটে আবার কাল ম্যানু।

    বিঃদ্রঃ টুটু বোস বলেছে, ইবে ভারতসেরা টিম, ইবে আই লীগ জিতলে উনি খুউব খুশে হবেন। এমন সিরিয়াসলি বলেছে যে খোরাক করেছে নাকি বুঝতে পারছিনা
  • robu | ১৬ জানুয়ারি ২০১৬ ১৫:৩১646902
  • স্পার্সকে এত ভাল খেলতে এর আগে দেখিনি, লিস্টাত কি করে হারাল কে জানে!
    দারুণ স্টপার, লরিস। তারপর ডায়ার, কেন, লামেলা, এরিকসেন আছেই। কিন্তু সেরা দুটো প্লেয়ার হচ্চে ডেম্বেলে আর ডেলি আলি।
  • cb | ১৬ জানুয়ারি ২০১৬ ২২:২১646903
  • মোবা ৪ সালগাওকার ২
  • + | ১৮ জানুয়ারি ২০১৬ ০৭:০৩646905
  • মোবা জেতার পর আনন্দবাজারের রিপোর্টিং দেখে মনে হল যেন ২-৪ এ হেরেছে। এদিকে খেলেছে বেশ ভালো।

    ম্যানুর শট অন টার্গেট ১টা, জিতে গেল।
  • + | ১৮ জানুয়ারি ২০১৬ ১১:৩৫646907
  • এটা কে লিখেছে জানিনা। আমাকে সবাই বলে যে মেসিকে সহ্য করতে পারিনা বলে। কিন্তু এইটা যে লিখেছে তার লাইফে প্রব্লেমটা কি?

    http://zeenews.india.com/bengali/blog/against-messi_135336.html
  • T | ১৮ জানুয়ারি ২০১৬ ১২:১৫646908
  • আসলে রোনাল্ডোর না পাওয়া টা মেনে নিতে পারেনি। ওরম হয়।
  • cb | ১৮ জানুয়ারি ২০১৬ ১২:৫৭646909
  • এদের দেয় কে? আমি এত খারাপ লেখা বহুদিন বাদে পড়লাম। পিওর পাগলাচো*। মানে কোন যুক্তি ই সাজাতে পারে নি, কুজুক্তি হলেও না হয় একটা কথা ছিল। এ তো অযুক্তি!!
  • ঊমেশ | ১৮ জানুয়ারি ২০১৬ ১৩:২৯646910
  • পরপর দুটো ম্যাচ ড্র হয়ে গেলো।
    একটু পিছিয়ে পড়্লাম কি?
    কাল বোধহয়, আর্সেনাল সিজনের দুর্বলতম টিম নামিয়েছিল।
    সান্চেজ/কাজোলা/ওজিল কেউ নেই।
    তার উপর ব্রিটানিয়া স্টেডিয়ামে সন্ধের ঠান্ডা হাওয়ার সাথে লড়াই। তবুও খারাপ খেলেনি, জিততেও পারতো, আবার হারতেও। কালকের সেরা দুই গোলকিপার।

    নিউকাসেল তো রেলিগেশন জোন থেকে বেরিয়ে এলো।
    কাল লিভারপুলের ম্যাচ দেখেনি। শুনলাম পুরো ম্যাচে ম্যানু মাত্র একবারই গোলে শট নিয়েছে, আর সেটাই গোল।
    ভাগ্গিস ওরা ১০ টা শট নেই নি, তাহলে আজ গান্ধী এখানে মুখ দেখাতে পারতো না।
  • + | ১৮ জানুয়ারি ২০১৬ ১৪:০৯646911
  • লিভারপুলে এই মুহূর্তে কোনো স্ট্রাইকার নেই বেন্টেকে বাদে। স্টপারে চোট (টোরে যদিও ভালো খেলছে), মাঝমাঠে কুটিনহো নেই। এরপরও কাল লিভারপুলে ম্যানুর থেকে অনেক ভালো খেলেছে। কিন্তু প্রপার স্ট্রাইকার ছাড়া পরপর ম্যাচ জেতা যায়না।
  • ঊমেশ | ১৮ জানুয়ারি ২০১৬ ১৫:৪৮646912
  • শুনেছি বেনটেকে ঠিক ক্লপ এর প্লানের সাথে খাপ খায় না, তাই বেচে দেবার কথা ভাবছে।
    কিন্তু কাকে আনবে? কিছুই তো গুজব শুনছি না।
    কুটিনহো আর স্টারিজ ছাড়া লিভারপুল খুব অসহায়, আমরা যেমন ওজিল আর স্যান্চেজ বাদে।
  • Arpan | ১৮ জানুয়ারি ২০১৬ ১৬:৩৫646913
  • খুব খারাপ রেজাল্ট না। এইবার ব্রিটানিকা থেকে কেউই প্রায় পয়েন্ট নিয়ে ফেরেনি।

    সাউদাম্পটনের সাথে অ্যাওয়ে ম্যাচটাই মনে হচ্ছে ডিসাইসিভ ফ্যাক্টর হয়ে যাবে রে তোপসে। ঃ(
  • + | ১৯ জানুয়ারি ২০১৬ ০৮:৪০646914
  • স্টারিজকে বেচার ৯০% চান্স আছে। স্টারিজ সাইন করার পর নাকি ৮১ টা ম্যাচ খেলেছে আর ৮৫টা ম্যাচ চোটে কাটিয়েছে। যত এফেক্টিভই হোক, রাখবে বলে মনে হয়না, ব্যাকাপ স্ট্রাইকার হিসেবে বেন্টেকেকে হয়ত রেখে দেবে।

    বড় ম্যাচের আগে সোনি এসে গেছে, মেন্ডির এখনো পাত্তা নেই।
  • উমেশ | ১৯ জানুয়ারি ২০১৬ ১৩:৩৬646916
  • আমি তো উল্টো টাই শুনেছি, বেন্টেকে কেই ক্লপ রাখবে না।

    গান্ধী,
    আই-লিগ হয়তো তোমরাই নেবে।
    হয়তো বলছি কেন, আই-লিগে তোমাদের টিম সেরা এটা আগেও বলেছি, তাই আই-লিগ তোমরা পাবে এটা কনফার্ম।
    তবে ডার্বি তোমরা পাচ্ছো না। মেন্ডি, সোনি, গ্লেন, লুসিয়ানা, দং এসব কোনো ফ্যাক্টর নয় ডার্বি তে।
    ফ্যাক্টর হলো কলজের সাহস, আর সেটা আমাদের অনেক বেশী সেটা তো জানই।
  • নেতাই | ১৯ জানুয়ারি ২০১৬ ১৩:৩৯646917
  • মোবার মাঝ্মাঠ তেমন ভালো না। বোয়ার রিপ্লেসমেন্ট কই।
  • + | ২০ জানুয়ারি ২০১৬ ০৭:৪২646918
  • দেখা যাক, কলজের জোর না দেখিয়েও যদি ৪বার আইলীগ পাওয়া যায়, তবে কলজের জোর দেখিয়ে বড় ম্যাচ জিতে আই লীগে প্রতিবার রানার্স হওয়ার কোনো মানে আছে কি?

    তবে ৪গোলের একটা খবর পাওয়া গেছে এটা কবে একটা পেপারে পড়লাম। ৩৪এ, দ্বারভাঙ্গা শীল্ডে (সেই সময় দ্বারভাঙ্গা শীল্ড বিশাল নাম করা ছিল)। বড় ম্যাচের হ্যাট্রিকও প্রথম ঐ ম্যাচেই (এতদিন বাইচুং ছিল), বাগানের অমিয় দেব-এর, একা ৪ গোল করেছিলেন (চিডির আগে)। আরো কয়েকটা ডার্বির রেজাল্টও আছে যেগুলো এখনো খাতায়-কলমে যে স্ট্যাট দেখায় তাতে নেই।

    http://www.mohunbaganac.com/news-detail/9-derbies-of-the-1930s-unearthed-9170

    বোয়ার রিপ্লেসমেন্ট নেই, কিন্তু আগেরবার মোবাকে যেটা ঝোলাচ্ছিলো স্ট্রাইকারের গোল না পাওয়া সেটা ঘুচবে এবার সৌজন্যে গ্লেন। সোনি লেফ্ট উইং বা মাঝ দিয়ে ফ্রি খেলতে পারবে। মাঝ্মাঠে চাপটা কম এই কারণে যে লেনি-বিক্রমজিত-প্রনয়-শৌভিক আছে। এরা থাকায় কাটসুমি-সোনি অনেক জায়্গা পাবে ফ্রি খেলার। আর ডিফেন্সে প্রত্যেকটা পজিশনে ঠিকঠাক ব্যাকাপ আছে যেটা আগেরবার ছিলোনা। টিম হিসেবে এবার মোবাই সেরা, লীগ জিতবে কিনা দেখা যাক।
  • + | ২০ জানুয়ারি ২০১৬ ০৭:৪৬646919
  • সবথেকে বড় কথা বাগান টিমে এত বাঙালী দেখে ভালো লাগছে, আগেরবার ও ছিলো

    দেবজিত-শিল্টন-প্রীতম-শৌভিক ঘোষ- শৌভিক চক্রবর্তী-কিংশুক-প্রতীক-উজ্জ্বল-পঙ্কজ-রাম

    এবারে এদের মধ্যে প্রতীক, রাম আর উজ্জ্বল নেই। কিন্তু আরো যোগ হয়েছে

    প্রবীর দাস-প্রণয় হালদার-আজহারুদ্দীন

    আগেরদিন মোবা টিমে ৭জন বাঙালী খেলেছে
  • Arpan | ২০ জানুয়ারি ২০১৬ ০৯:১১646920
  • এমন লিখছে যেন একটা টিম চার বার জিতেছে আর আরেকটা টিম কখনো জেতেনি, প্রতিবারই রানার্স হয়েছে।

    আর ৪- ০ জ্বালা এখনো জুড়োয়নি বোঝাই যাচ্ছে। ঃ)

    মাইরি!
  • নেতাই | ২০ জানুয়ারি ২০১৬ ০৯:৩৯646921
  • লেনি-বিক্রমজিত-প্রনয়-শৌভিক সবাই কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার। বল ডিস্ট্রিবিউট করার কেউ নেই।
  • + | ২০ জানুয়ারি ২০১৬ ১১:২২646922
  • লেনি-শৌভিক ঠিক ডিফেন্সিভ নয়, ওদের হোল্ডিং বলা যেতে পারে। লেনির পাসের রেন্জ ভালো। ভালো বল ডিস্ট্রিবিউট করে। শৌভিকটা মাঝে মাঝে এঁচোড়ে পাকামো না মারলে সেও ঐ পজিশনে ভালো।

    আই লীগ তো জেতেনি, রানার্স হওয়ে প্রতিবার, ইশ্শ্শ্শ্শ !!! একটুর জন্য হলনা করেছে
  • ঊমেশ | ২০ জানুয়ারি ২০১৬ ১৩:০৪646923
  • এমন ভাব দেখাচ্ছে যে ওরা প্রত্যেক বার জেতে আর বাকি টিম গুলো আঙুল চোষে।
    আর কেউ কোনোদিন আই-লিগ জেতে নি।

    আই-লিগ এবারেও তোমরা জিতবে, কিন্তু ডার্বি দেবো না।
  • T | ২০ জানুয়ারি ২০১৬ ১৩:০৮646924
  • "ফ্যাক্টর হলো কলজের সাহস" বাক্যবন্ধ দেখে হাসি পেল। দূর মশাই, এখনো কি পিকে দের যুগে পড়ে আছেন নাকি। সবাই প্রফেশনাল প্লেয়ার। কলজে ফলজে আবার কি।
  • + | ২১ জানুয়ারি ২০১৬ ১০:৩৩646925
  • ২০ মাস পর আজ সকালে ফ্ল্যানাগন মাঠে নামল। আর ওয়েলস জাভি (ওয়েলস পির্লো ও হতে পারে), যখনই মাঠে নামছে হয় গোল, নাহলে অ্যাসিস্ট।
  • Arpan | ২১ জানুয়ারি ২০১৬ ১১:০৪646927
  • সে তো সত্যি।

    যাক বাবা, এবারো রেলিগেট হতে হতে বেঁচে গেছি একথাও বলতে পারিনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন