এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস্থ্যনীতি ইয়াদি

    pi
    অন্যান্য | ১৩ মে ২০১১ | ২১০৫৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৫ মে ২০১১ ০১:০৮475949
  • হ্যাঁ, দ্রি র এই পয়েন্টটাই বলছিলাম। উন্নয়ন মানেই ন্যানোর কারখানা করতে হবে, এটা নয়। ওরকম কৃষিজমি থেকে উচ্ছেদ করে কারখানা হলেও ( মানুষকে জমি দিতে 'বোঝানো' গেলেও ), নেট কর্মসংস্থান নেগেটিভে গিয়ে দাঁড়াবে।

    আর শুধু sez বলে তো না, সিঙ্গুর তো sez না। কিন্তু শিল্পপতিদের পাইয়ে দেবার ব্যাপারে কোন sez এর থেকে কম যায়না।

    যে টাকা সরকার টাটাকে ভর্তুকি ও অন্যান্য ছাড় দিতে ঢালছিল, এবং অলরেডি খরচ ও করেছিল, সেটাই যদি একটু ইনফ্রাস্ট্রাকচারের পিছনে ঢালতো,পতিত, অনাবাদী জমির আশেপাশে ইনফ্রাস্ট্রাকচার বানানোর কাজে ও তারপর সেখানে শিল্প গড়তে ডাকতো ..., এটা কি এখনো করা সম্ভব না ?

    আরো একটা প্রশ্ন আছে।অনেকদিনের।
    একটু নাইভ প্রশ্ন। হয়তো কিছু মিস করে যাচ্ছি।
    ঐ টাটাদের পিছনে কত টাকা ঢালা হচ্চে, অশোক মিত্র র হিসেব থেকে যা দেখেছিলাম, প্রায় পুরো শিল্পের টাকাটাই তো সরকার দিচ্ছে, নামমাত্র সুদের লোনে। ও তো নামেই টাটার কারখানা। ও টাকা সরকার নিজের উদ্যোগেই খরচ করেনা কেন ?
  • aka | ১৫ মে ২০১১ ০১:২৪475950
  • যার যা কাজ। সরকারের কাজ সরকার চালানো, টাটার কাজ কারখানা চালানো। ওয়ার্ক রিলেটেড এক্সপেরিয়েন্স।
  • pi | ১৫ মে ২০১১ ০১:৫৩475951
  • এক্সপেরিয়েন্সের সাহায্য তো নিতেই পারে। পার্টনারশিপেই যেতে পারে।

    আর সরকারের নিজস্ব উদ্যোগে ভারি কারখানা হয়নি নাকি ?

    আসল কাজটা তো করবে কিছু মানুষ, যারা সরকার ও না, টাটা ও না।
    এবার এখানে যদি সরকারি কর্মচারীদের অকর্মণ্যতার কথা তোলা হয়, তাহলে বলবো সেটা থাকবেই ধরে নিলে কোনোদিকেই কোন কথা এগোলো যাবেনা। তাহলে তো সরকারের ঐ ইনফ্রাস্ট্রাকচার তৈরিতেও যাওয়া উচিত না। ইন ফ্যাক্ট কোনোকিছুই সরাকারী হওয়া উচিত না। তাই না ?
  • a | ১৫ মে ২০১১ ০৩:০০475952
  • শিল্পনীতি ও অর্থনীতি বিষয়ে কার কত জানা আছে তার প্রতিযোগিতায় না নেমে, মাটির কাছকাছি দেখা যায় কি মমতা কোং ঠিক কি পথ নেবেন বলে আপনাদের মনে হয়?
    অলরেডি তেলের দাম বেড়েছে আবার, গত ন মাসে নবম বার। ইনফ্লেশন কমতে আরো এক বছর, আরবিআই এর মতে।
    কোনদিকে দিদি প্রথম উন্নয়নের কাজে হাত দেবেন?
  • aka | ১৫ মে ২০১১ ০৩:১২475953
  • তেলের দাম কেমন করে কমে?
  • pi | ১৫ মে ২০১১ ০৩:২৭475954
  • অয়ন বাবুর লেখা প্রথম লাইনটির মানে বুঝি নাই।
  • pi | ১৫ মে ২০১১ ০৩:২৮475955
  • ও হ্যাঁ, তেলের দাম নিয়ে প্রশ্ন না করায় আজ আমি হেব্বি বকুনি খেয়েছি :(
    প্রশ্ন তাই করবো ই করবো।
    হ্যাঁ, তেলের দাম কেমন করে কমে ? :)
  • kd | ১৫ মে ২০১১ ০৩:৪৩475956
  • কেন? উত্তর তো সোজা।
    ""টাকার দাম বাড়লে''।

    পরের প্রশ্নের উত্তর চাহিয়া ব্যস্ত করিও না। :)
  • til | ১৫ মে ২০১১ ০৬:৩২475957
  • তেলের দাম সর্বত্র বেড়েছে এবং সর্বত্রই ঐ দামের সিংহভাগই ট্যাক্সো।
  • a | ১৫ মে ২০১১ ০৯:৩৮475371
  • পাইদি, এই টইয়ের মূল বক্তব্য ছিল "মমতা"র অর্থনীতি ইত্যাদি। তা দেখে মনে হল আপনারা সবাই আপনাদের মতগুলো নিয়ে আলোচনা করছেন। তাই বল্লাম

    কিন্তু, প্রশ্ন করতে গিয়ে, আমার প্রশ্নের দিকটা এড়িয়ে গেলেন। কি হবে নতুন নীতিগুলি?
  • pi | ১৫ মে ২০১১ ১০:১৬475372
  • আমার ধারণা ছিল সেই আলোচনার চেষ্টাই হচ্ছে।
  • pi | ১৫ মে ২০১১ ১০:২০475373
  • বড় ম র পোস্টে যেসব শ্রমিক মানুষকে ভুল জায়গায় বসানোর কথা আছে, সেই শ্রমিক মানুষের মধ্যে শিক্ষক, অধ্যাপক, চিকিৎসক,সরকারি অফিসার ... এনারা সবাই আছেন তো ? কারণ সমস্যা যদি ইউনিয়ন নিয়ে হয়, ইউনিয়ন কিন্তু এনাদের সবার ই আছে। ইউনিয়নবাজিও।
  • til | ১৫ মে ২০১১ ১১:৪৯475374
  • পাইদি কে,
    ইউনিয়ন ঠিক আছে, ইউনিয়নবাজি যত নষ্টের কারণ, তা সে অধ্যাপকদের হোক বা শিক্ষকদের বা কারখানার মজুরদের হোক। (আদপে মজুর তো আমরা সবাই, যার যা স্কিল)।
    বড়মও বোধ হয় তাই মীন করেছেন।
    --
    বাঙলাদেশের থেকে আসা বেআইনী আগন্তুকরা আমাদের যৎসামান্য যে ইনফ্রাকট্রাকচার আছে তার ওপর কি চাপ সৃষ্টি করছেন না? তাঁরা গরীব তাই বলে সব মেনে নিতে হবে? আর এই যে এখানে যারা গরীব মানুষ আছেন, অন্যের বাড়ীতে কাজ করেন তাদের বারগেনিং পাওয়ার, তাঁদের শ্রমের বাজারদর ও তো কমিয়ে দিচ্ছেন। আজ যদি বাঙলাদেশ বা অন্যান্য গরীব দেশ থেকে হুড় হুড় করে সফটওয়ার প্রফেশনালরা ভারতে ভিড় জমান, তাহলে?
    --
    নিজদেশের ও অ্যাডপ্টেড দেশের মধ্যে আনুগত্যের টানাপোড়েন তো সর্বদাই থাকে। এইতো আমেরিকাতে কি হয় সঠিক ধারণা নেই; এদেশে তো দেখি ফেলে আসা দেশের প্রতি টান থেকেই যায়। তবে আবার যখন অষ্ট্রেলিয়া অলিম্পিক গেমসের সিলেকশন পায় আমাদের তো আনন্দ হয়ই, জাতীয় সঙ্গীত বেজে উঠলে বুকটা ভার ভার লাগেই গর্বে। বিদেশে এক ঘর লোকের মধ্যে একজন অষ্ট্রেলিয়ান পেলে তার সঙ্গে আমি তো সখ্যতা অনুভব করি, যেন কত কালের চেনা!
  • til | ১৫ মে ২০১১ ১৬:১০475375
  • এই টইতেই গুঁজে দিলাম।
    আমাদের দেশে এমন পুলিশ কবে যে হবে!
    "Deputy Commissioner Owens says it is disappointing that even off-duty officers are found drunk behind the wheel.

    An officer was breath tested at Marrickville in Sydney's inner west yesterday afternoon, and was found to be over the limit.

    "If you get behind the wheel and you drive, we will deal with you exactly the same as members of the public. That's what the community expects," he said.

    "That officer was charged with medium-range drink driving. It clearly shows we don't differentiate."
    "
    http://www.abc.net.au/news/stories/2011/05/15/3217211.htm
  • a | ১৬ মে ২০১১ ১৪:৩৩475376
  • অদ্ভুত!!! এই টইটা নিচে নেমে যাচ্ছে ক্রমশ:!!!
  • h | ১৬ মে ২০১১ ১৪:৫৪475377
  • কর্তৃপক্ষ বাজি বা মালিকবাজি বা ম্যানেজমেন্ট বাজি কি এরি মধ্যে কমে গেল? রবীন্দ্রসংগীত শুনে? য়িদাউট ডিসরেসপেক্ট টু til
  • dukhe | ১৬ মে ২০১১ ১৭:২৭475378
  • বুজ্জোয়া রোগের দাওয়াই বুজ্জোয়া গান। বিষে বিষক্ষয়।
  • aka | ১৬ মে ২০১১ ১৯:১২475379
  • ইউনিয়নবাজি দেখে হানুদা খচে গেল কিন্তু ইউনিয়ন গুলো ম্যানেজমেন্টবাজির হাতিয়ার হয়ে উঠেছিল। ইউনিয়নের ম্যানেজমেন্টে থাকলে কোম্পানির ম্যানেজমেন্টেও থাকা যেত, আপিসে না গেলেও চলত, ইত্যাদি ইত্যাদি। যাদের ইউনিয়ন তারা কিন্তু যে তিমিরে সেখানেই রইল। কিছু লোক দেখানো বনধ আর বিক্ষোভ আন্দোলনে মাঝ হতে বেশ কিছু কারখানাই উঠে গেল।
  • M | ১৬ মে ২০১১ ২১:৫৪475380
  • যাহ! তিল আমার কথাকে বোঝাতে গিয়ে শহীদ হয়ে গেলো।:(

    তবে হ্যাঁ, আমি যথারীতি যা বলেছি বোঝাতে পারিনি, নিজেরা ঠেকে বুঝে নেবেন। আর কাউকে অসন্মান করার কথা আমি বলিনি।

    কিছুদিন আগে এখানেই কোনো লিং না কিসে দেখলাম যেন এয়ারপোর্টের ঝারুদারের কাজ যাঁরা করতেন তাদের মাইনে বেড়ে গিয়ে তাদের লাইফস্টাইল পাল্টে গেছে,মজা হচ্ছে তার জন্য তারা সাফাই করতে চাইছে না, যদিও মাইনে সেই জন্যই নিচ্ছে।

    বেশ কয়েকবছর আগে আমার ননদের শ্বশুরমশাই ব্রেন স্ট্রোক হয়ে আর জি করে ভর্তি হন। দেখতে গেছিলাম, তখন পাশের এক বেডের এক বয়স্ক লোককে স্যালাইনের মধ্যে দিয়ে (ব্যাপারটা ঠিক কি আমি জানিনা) কোনো ওষুধ দেওয়া হচ্ছিলো, আর সেটা ফোর্থক্লাস কোনো কর্মচারী(ওয়ার্ড বয় বোধহয়)করছিলো, আর বেশীর ভাগ ওষুধ বাইরে পরে গেলো।কেউ প্রতিবাদ করতে গেলেন, তো তাকে এমনি থ্রেট দেওয়া হলো যে সেও রোগীর উপর পরবর্তী কালে কি ট্রিট হতে পারে ভেবে তাকে তেল দিতে শুরু করলো, তখন ই জানলাম এদের ক্ষমতা ডাক্তারবাবুদের থেকেও বেশী।

    ব্যাপারগুলো লোকেরা ইচ্ছে করে গুলিয়ে দেয় কিনা আমি মাঝে মাঝে আমার কম বুদ্ধিতে ধরতে পারিনা, আমি তো কাউকে অসন্মান করতে বলিনি, তার জীবনযাত্রার মান কমে যাক তাও বলিনি, কেবল তার যে কাজ সেটা যেন ঠিক করে করে।

    আর হ্যাঁ আবার বলছি, যেকোনো শ্রেনীর যেকোনো ইউনিয়ানবাজী বন্ধ হওয়া জরুরী, নইলে কাজ করানো, বিশেষ করে আমাদের কালচারে, যে কালচার মান্য করা থেকে অমান্য করাকে মুল্য বেশী দেয় তাতে খুব মুশকিল।
  • M | ১৬ মে ২০১১ ২২:০২475382
  • হুম্ম, না এর পরেই প্রশ্ন আসবে তবে ওয়ার্কার দের উপর অত্যাচার গুলো কে দেখবে।হেইডা ভেবে দেখিনি, মানে এ জ্বালাবে, না হয় ও জ্বালাবে। কোনো সুস্থ আইন হবে না, বা সেটাকে কেউ মানবে না যাতে যে কোনো কাজ সুস্থ ভাবে হতে পারে। আমার সব দাবী ওয়াপস। যেমন চলছে চলুক।
  • M | ১৬ মে ২০১১ ২২:১১475383
  • উপস! অ্যাজ ইফ আমার দাবী নিয়ে খুব ভাবা হচ্ছিলো, এই লাইনটা কিভাবে ম্যানেজ দেবো ক্ষেউ বলে দাও।
  • aka | ১৬ মে ২০১১ ২২:২০475384
  • অ্যাজ ইফ বাকিদের দাবী নিয়েও খুব ভাবা টাবা হচ্ছে। :)
  • M | ১৬ মে ২০১১ ২২:৩৩475385
  • :)
  • lcm | ১৬ মে ২০১১ ২৩:৩৬475386
  • লেবার ল, লেবার/ট্রেড ইউনিয়ন, আনঅর্গানাইজ্‌ড/আনডকুমেন্টেড সেক্টর-এর লেবার, বন্ডেড লেবার, আন্ডার এজ/চাইল্ড লেবার, ল্যান্ডলেস লেবার --- এসব নিয়ে আলোচনা/ডিবেট তো দরকার....

    ২০০৪-এর তথ্য অনুযায়ী, ভারতে টপ ট্রেড ইউনিয়ন-গুলোর মেম্বারশিপ দেখা যাক:

    1. Bharatiya Mazdoor Sangh (BMS) BJP 3.1 million
    2. Indian National Trade Union Congress (INTUC) Congress 2.7 million
    3. All India Trade Union Congress (AITUC) Janata Dal, CPI 0.9 mil
    4. Center of the Indian Trade Unions (CITU) CPI-M 1.8 mil
    5. Hind Mazdoor Sabha (HMS) Non-affiliated 1.4 mil


    ১৯২৬ সালে প্রথম পাশ হয় The Trade Unions Act। উদ্দেশ্য একই, অন্যান্য দেশে যা - ... to strengthen the fundamental rights of voiceless working class... within a legal framework...

    এই অ্যাক্ট-এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন ওঠে না। কিন্তু, মিসইউজ হচ্ছে কি না (আকা, এম - যেসব উদাহারণ দিয়েছে)... বা, ওভারইউজ হচ্ছে কি না....। চীনে যেমন ঠিক নয় -- শ্রমিকরা ১২ ঘন্টা কাজ করেন, ভ্যাকেশন/সিক লিভ - এসবও খুবই সীমিত।

    এই জায়গাটায় দিল্লীতে লেফ্‌ট-কে দরকার। আমেরিকার অন্ধ বিরোধিতা, বিদেশ নীতির সমালোচ্‌না -- এসবের থেকেও লেফ্‌ট-কে বেশী দরকার ডোমেস্টিক লেবার ল, ট্রেড ইউনিয়ন.... এসেট্রা নিয়ে আরো আলোচনা, ডিবেট, অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট -- এসেট্রার জন্যে। কারাত-ইয়েচুরি দিল্লীতে, এবং, বুদ্ধ-বিমান-শ্যামল পশ্চিমবঙ্গে এসব নিয়ে কতটা ভেবেছেন জানি না।
  • aka | ১৭ মে ২০১১ ০২:১৯475387
  • আর এটা ইউটিউব থেকে দেখলাম।

  • til | ১৭ মে ২০১১ ০২:৪৯475388
  • অফিস যেতে হবে, সময় নেই হাতে। টুক করে বলে যাই।
    অসংবদ্ধ শ্রমিকদের কথা সর্বদাই বাদ পড়ে। সিক লীভ ইত্যাদি সব আমাদের জন্য, বাড়ীতে যারা কাজ করেন (কাজের মাসী বললেই কি সব কর্তব্যের শেষ!)তাদের ক্যাজুয়াল, সিক লীভ? আর মাইনের স্কেল?
    অরণ্যে রোদন।
    বড়ম, মোর লাগি না করিয়ো দু:খ- মুই শহীদ হই নাই, বার বার বাঁচিয়া উঠি!
  • Bratin | ১৭ মে ২০১১ ০৬:১৩475389
  • সরকারের মদতে শিক্ষা,স্বাস্থ্য,শিল্প এই সব ক্ষেত্রে পুলিশ আর প্রশাসন কে বুড়ো আঙুল দেখিয়ে এই সমান্তরাল সরকার গড়ে উঠতে দিয়ে আমরা নিজেদের তেরো টা বাজিয়ে ফেলেছি। সৎ, সাহসী,একগুঁয়ে মমতা এদের দুষ্ট চক্র নিশ্চয় ভাঙার চেষ্টা করবে। তবে কত দূর পারবে সেটা বড় প্রশ্ন। কারণ এর মূল অনেক ভেতরে।
  • a | ১৭ মে ২০১১ ১৪:২৮475390
  • করলে ভালো, আমার খুব সন্দেহ আছে।

    খুব সিম্পল সার্ভে, কলকাতায় যে কটা অটো ইউনিয়ন আছে, তার কতভাগ টিএমসি আর তার কতভাগ বেসিক আইনগুলো মেনে চলেন? খুব সম্ভবত উত্তর হল ৫০% আর ০%, রেস্পেকটিভলি
  • Bratin | ১৭ মে ২০১১ ১৪:৪৫475391
  • স্যাম্পেল টা কি রিপ্রেসেন্টটেটিভ হল? হলে ভালো :-))
  • til | ১৭ মে ২০১১ ১৪:৫৩475393
  • মিনিবাস বোধহয় জ্যোতিবাবুর আমলে
    আর
    অটো বুদ্ধবাবুর
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন