এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কি ভাবছেন সবাই(২)

    Ishan
    অন্যান্য | ১৮ অক্টোবর ২০০৬ | ৭৯২৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kallol | ১৭ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৫৮696479
  • নরেন বাবুর সাথে তফাত একটাই। নরেনবাবু বারবার মিথ্যেটাকে সত্যি বলে বলছেন। আর আমরা বারবার সত্যিটাকে সত্যি বলে বলছি।
  • arjo | ১৭ সেপ্টেম্বর ২০০৮ ১৯:০৩696480
  • একটা আলোচনা হয়েছিল, তাতে কমিটি গঠন হয়েছিল, সেই কমিটির রিপোর্টের তোয়াক্কা না করে পূণর্বাসন প্যাকেজ মিটিং করে সবাইকে জানিয়ে দেওয়া হল। এটা কি সুস্থ সমাধানে পৌঁছনর ইচ্ছে? নাকি ঘুরিয়ে বলা তোমরা বা*। আমরা যা ইচ্ছে তাই করি এবং করতে থাকব, তোমারা সাথে মিটিং ছিল ফার্স। এবং এই করে অ্যাডভান্টেজ নেবার একটা মরিয়া চেষ্টা। লড়াই করার জন্য ডেকে এনে সরকার বলছে দেখো দেখো কেমন তেড়ে আসছে। এটা অদ্ভুত না!
  • r | ১৭ সেপ্টেম্বর ২০০৮ ১৯:০৭696481
  • নরেন্দ্র মোদী ভালো লাগল না? তাহলে দুই সত্যবাদীর কথা বলি- বাল থ্যাকারে, ও দাউদ ইব্রাহিম। এ বলে- ঐ তো শুরু করেছিল, আর ও বলে- আমি কই? ও করলে তো আমিও করব। কিন্তু এই সত্যি কথা বারবার বলে সমাধানের পথটা কি করে প্রশস্ত হয় সেটা বোঝা দুষ্কর। রাজনৈতিক পয়েন্ট জেতা যায় বটে- পুরোনো শত্রু কাদায় পড়লে লাথি মারতে কার না সুখ হয়? আমারও হয়। তাতে কাদাটা পরিষ্কার হয় না- এই যা। ;-)
  • r | ১৭ সেপ্টেম্বর ২০০৮ ১৯:১৯696482
  • ইস্যুটা কি? চুক্তি? না কৃষকদের পুনর্বাসন? চুক্তিভঙ্গ মোটেও ভালো কাজ নয় (যদিও মমতা বহু আগেই মিথ্যা বলে চুক্তি ভেঙেছেন)। কিন্তু সমস্যার সমাধান, কারখানা খোলা ও কৃষকের পুনর্বাসনের পরিপ্রেক্ষিতে এটা আদৌ গুরুত্বপূর্ণ নয়।

    তবে আপেক্ষিক গুরুত্ব সবসময়ই অতীত বা বর্তমান রাজনৈতিক রঙের উপর নির্ভর করে। অতএব, আজ শুধু এইটুকু থাক। ;-)
  • arjo | ১৭ সেপ্টেম্বর ২০০৮ ১৯:৩২696483
  • হবে না কিস্যু হবে না। চাষবাস, শিল্পকম্ম সব চুলোয় যাক হাতে থাক "ইনকিলাব" আর কচি করে ডান কিম্বা বাম পকেটে চাড্ডি ভোট। তাই দিয়ে ভাত মেখে খাক আমাদের সরকার এবং বিরোধী নেতারা। সিঙ্গুরে যা ঘটল তাতে সরকার এবং বিরোধী এবং তারসাথে প:ব: এক্সপোসড যে এখানে ন্যানো কেন একটা সুতোও তৈরি হবে না। এরপরে কোনো শিল্পপতি বোকা না হলে এখানে লগ্নী করবে বলে মনে হয় না। কারণ এত বছরের সযত্নে লালিত সংস্কৃতি একদিনে যাবার নয়। শুধু একটাই বক্তব্য এরজন্য শুধু ম:ব: কে গাল দিলে বায়াসড অপিনিয়ন দেওয়া হয়, মনে হয় দায়হীন আনুগত্য। বলুন সবাই বা*।
  • kallol | ১৭ সেপ্টেম্বর ২০০৮ ১৯:৩৭696484
  • না: তুলনাটা বোঝা গেলো না।
    বাল এবং দাউদ দুজনেই দুজনের উদ্দেশ্য সাধনে একে অন্যের ব্যাতিরেকেই শুরু করেছিলো। কালে কালে ইনি ওনার ও উনি এনার রাজত্বে পা রাখতেই ধর ধর মার মার। দুজনেই মিথ্যেবাদী।
    আর পুরোনো শত্রু? সেটা কেডা? সিপিএম বা বুদ্ধ? নকশালদের একটা বড় অংশ ৭৭ থেকে ৮৪ পর্যন্ত ভোটে বামফ্রন্টকে সমর্থন করে গেছে। ৭৭ এ সন্তোষ রানা গোপীবল্লভপুর থেকে জিতলেও অন্য সব কেন্দ্রে তার পার্টি বামফ্রন্টকেই সমর্থন করেছিলো। তখন, নকশালদের মধ্যে একমাত্র আজিজুলদের গোষ্ঠী আর মহাদেব মুখার্জিদের গোষ্ঠী বামফ্রন্টের বিরোধী ছিলো।
    আমরা চেতলা কালিঘাট অঞ্চলে ৭৭ থেকে ৮০ পর্যন্ত অশোক মিত্রের সমর্থনে খেটেছি। ৮৪ তেও সত্যসাধন বাবুর হয়ে প্রচার করেছি। কাজেই পুরোনো শত্রুর কথাটা খাটে না।
    তাই বলছিলাম সত্যিটা বারবার বললেও সত্যিই থাকে।
  • Du | ১৭ সেপ্টেম্বর ২০০৮ ১৯:৫০696485
  • না না ম ব কে গালি কেন, উনিই তো 'পশ্চিমবঙ্গের প্রকৃত বিরোধী'। 'পশ্চিমবঙ্গের প্রকৃত বিরোধী' বাকীরাও হতে চাইছেন।

    ক্লেইমার: কোট চিহ্নের পোজিশনে ভুল নেই, পান ইন্টেন্ডেড অ্যান্ড ইট্‌স নট ইভেন ফানি এনিমোর।
  • r | ১৭ সেপ্টেম্বর ২০০৮ ১৯:৫৩696486
  • এই তো আজ্জো ঠিক কথা কয়েছে। আমি তো ঐজন্য জাত (মানে, বাঙালী) র্তুলে গাল দিই।
  • r | ১৭ সেপ্টেম্বর ২০০৮ ২০:৩৬696487
  • "পুরাতন শত্রু" উইথড্র করলাম। আসলে নকশালপন্থীদের এই "একই অঙ্গে এত রূপ" সিনড্রোম বুঝতে পারি না। ;-)
  • Du | ১৭ সেপ্টেম্বর ২০০৮ ২২:৫০696489
  • নাই নাই ভয়, হবে হবে জয়,
    http://tinyurl.com/othertalks
  • Arijit | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ০৯:২৫696490
  • কাল গোধরার কথাটা লিখেও কেটে দিয়েছিলুম।
  • Ishan | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৩৮696491
  • ১। বুদ্ধবাবু চুক্তিভঙ্গ করে অন্যায় করেছেন। এতদ্বারা তাঁর প্রতি অবিশ্বাস জন্মায়, যে, "প্রতি পরিবারে একটি করে চাকরি"র প্রতিশ্রুতিটিও তিনি আদৌ রাখবেন কিনা।

    ২। প্যাকেজটা ভালো ছিল। সত্যিই এলাকার লোকের স্বার্থ দেখলে মমতার ওটা নিয়ে দরাদরি করা উচিত ছিল। ৩০০ একর নিয়ে জেদাজেদি নয়। সেটা না করে মমতা ঠিক করেন নি।

    এই দুটো আমার মনে হয়।
  • santanu | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১০:৫৪696493
  • প্যাকেজটা ভালো - তাহলে ঐ ২০০০ লোক নিজেরাই তো গিয়ে টাকা নিয়ে নেবে, মমতা আসছেন কোথায়? আর টাকা নিয়ে নিলে, মমতা কাদের নিয়ে আন্দোলন করবেন?

    এবার বাড়ি বাড়ি গিয়ে দিদির লোক নিশ্চই বোঝাচ্ছেন, ওরে নিস না, সব জোচ্চুরি;

    সে তো বিমানবাবুর লোকও বোঝাচ্ছেন, ওরে নিয়ে নে, এরপর চাকরি পাবি, তোর ঘরের সামনে পীচের রাস্তা হবে - আর না নিলে, টাটা হবে না কিন্তু তুই অধিগৃহীত জমি ফেরতও পাবি না, টাকাও পাবি না,

    এতো আর কোন মতবাদ বা ইস্যুর ব্যপার নয়, একদম নিজের পকেটের লাভ লোকসানের ব্যপার।
  • arjo | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ২০:২৫696495
  • সারথী, এমনকি সিপিএমের প্রতি অন্ধ আনুগত্যও নেই। সরকার, পার্টি, বামপন্থা ও ব্র্যান্ড বুদ্ধের কনফিউশনও নেই। সাম্রাজ্যবাদ বিরোধী মিটিং নেই, মিছিল নেই, ধর্ণাও নেই, কালো হাত গুঁড়িয়ে দেওয়া নেই। লিস্টি যে অসম্পূর্ণ রইল। যোগ বিয়োগ মিলবে না তো।
  • Du | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০২:১৫696497
  • টাটা আসার সময় কি বামপত্থা ইত্যাদিগুলো ছিল না?
    অন্তত: দায়টা নেওয়া ভাল যে ন্যানো কেন চলে যাচ্ছে।
  • aja | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০২:১৭696498
  • বুদ্ধের এবারে পদত্যাগ করা উচিৎ।
  • Du | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০৩:০১696500
  • সরকার প্রতিশ্রুতি না রাখলে কোর্ট আছে। দিদি প্রতিশ্রুতি না রাখলে (পেট ফেটে গেল এখানেই) কি আছে?

    তবে অজদা ঠিকই বলেছেন, ৩৫ আসন পেলে যদি কিছু করা যায়।

    এত কিছুর মধ্যে কাদম্বিনীর মত একটা হল যে কনসেন্ট ম্যানুফ্যাকচারিং এর আইডিয়াটা পশ্চিমবঙ্গে যে কত অসম্ভব তার একটা ভাল প্রমাণ হল। তবে অভিযোগটা তাও থাকবে, কারন যে সরকারে নাই তার দায়ও নাই।
  • Arijit | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৪৪696501
  • আমার একটা নির্দোষ প্রশ্ন ছিলো। কাল বর্তমানে নাকি একটা খবর বেরিয়েছে যে পরশু কলকাতায় একটা মহামিছিল বেরিয়েছিলো - সুশীল সমাজের - অপর্না সেন, শঙ্খ ঘোষ, মৃণাল সেন ইত্যাদিরা ছিলেন। যদিও শঙ্খ ঘোষ কালকের আজকালে অন্য কথা বলেছেন, এবং মৃণাল সেন নামটা শুনে আমি এট্টু চমকেছিলাম।

    তো এঁরা নাকি ওই ৩০০ একর ফেরাতে হবে এরকমই দাবি করেছেন। আমি বর্তমান পড়ি না, পড়বোও না কখনো - এটা জাস্ট শুনলাম। কেউ কনফার্ম করতে পারবে?

    যদি এই দাবিই তুলে থাকেন, তাহলে এঁদের জন্যে প্রশ্নটা - এঁরা কি সত্যিই বিশ্বাস করেন যে ওই ৩০০ একর ভিতর থেকেই ফেরত দিতে হবে, আর সেখানে চাষ হবে ফ্লাই অ্যাশ ভ্যানিশ করে দিয়ে?
  • bitoshok | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১২:২০696502
  • না এরকম কোনো খবর কলকাতার বাজারে নেই বলেই শুনলাম।

    অবশ্য কমরেড সুশান্ত ঘোষের একটা মন্তব্য কেউ কেউ যে খবরের কাগজ পড়েন না সেখানে বেড়িয়েছে। যাদের কোনো ছুৎমার্গ নেই এটা তাদের জন্যে।

    http://www.bartamanpatrika.com/content/main3.htm

    এটার সাথে আরেকটা খবর।

    http://tinyurl.com/3ov7ks

    পুনশ্চ: 61.95.144.123 এটা কি কলকাতার IP? হলে, কি ধারনা হয়?
  • Arijit | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১২:৩০696503
  • সিঙ্গুরে কেশপুর লাইন তো? সে আবাপ-ও লিখেছে।

    তবে এর সাথে আমার আইপি-র সম্পর্কটা বুঝলাম না।
  • bitoshok | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১২:৩৬696504
  • মৃণাল সেন, শঙ্খ ঘোষ রাস্তায় নেমেছেন কিনা, এই খবরটা কলকাতায় থেকে না জানলে সেটা একটু বাড়াবাড়ি।
  • bb | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৩:১৬696505
  • আমার মনে হয় এবার পশ্চিমবাংলার লোকেদের সময় হয়েছে মমতাকে বলার, অনেক হয়েছে মা এবার ক্ষান্তও দাও।
    শুধুমাত্র চিন্তার দেউলিয়াপনার জন্যে metro cash &carry ও এবার পাততাড়ি গোটাচ্ছে সৌজন্যে FB। অথচ এরা বহাল তবিয়তে ব্যবসা করছে বাঙ্গালোরে আর হায়েদ্রাবাদে এবং কোন ছোটো ব্যবসায়ী কিন্তু মার খায়নি।
  • sarathi | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৩:২০696506
  • সিপিএম এর "দালাল" দের জন্য
    http://tinyurl.com/682kdg
    এটা থাক

    বাকীরা ইগনোর করতে পারেন
  • Arijit | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৪:১০696507
  • হয়তো বাড়াবাড়ি, তবে গত কয়েক সপ্তাহ 24x7 সিঙ্গুরায়ণ দেখে আর শুনে বোর হয়ে অন্যদিকে মন দিয়েছি। তাই এই খবরটা জানা ছিলো না, আবাপও কিছু লেখেনি। কাল শুনে কৌতুহল হল - কাজেই...
  • kallol | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৩৭696508
  • bbকে সমর্থন। আমি ব্যাঙ্গালোরের আলসুরে থাকি। আলসুর বাজার থেকে আলসুর লেক থেকে যোগপালিয়া থেকে কেম্ব্রিজ লে আউট - বেশ মিশ্র এলাকা। আলসুর বাজার আর যোগপালিয়া কলকাতার মধ্যবিত্ত-নিম্নমধ্যবিত্ত পাড়ার মত। আলসুর লেক, কেম্ব্রিজ লে আউট উচ্চবিত্ত এলাকা।
    আলসুর লেক, কেম্ব্রিজ লে আউট-এ অনেক রিলায়েন্স ফ্রেশ, ফুড বাজার, স্পেন্সর ফুড কোর্ট ইত্যাদি থাকা সঙ্কেÄও আলসুর বাজার আর যোগপালিয়া বাজার রমরম করে চলে।
  • sarathi | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৮:২৭696509
  • সিঙ্গুরের খবর পেলাম " অনিচ্ছুক" চাষীদের বাড়ী বাড়ী গিয়ে দিদিবাহিনীর হুমকি, সঙ্গে কলকাতাইয়া নকশাল গ্রুপগুলো আছে

    গ্রামের বাইরে যেতে গেলে বেচাবাহিনীর অনুমতি চাই, ২২ তারিখ অবধি সক্কলকে বাড়ীতেই থাকতে হবে

    না রাজ্যে প্রশাসন নাই
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ২১:২২696512
  • ২৫ জন অনিচ্ছুক কৃষক নতুন প্যাকেজে রাজি। ১১ জন চেক নিলেন।

    স্টারানন্দের আপডেট।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন