এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শোক ও শস্যের ওয়াগন/৫

    Siddhartha
    অন্যান্য | ২৮ মার্চ ২০১২ | ৫১২০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Siddhartha | ২৯ মার্চ ২০১২ ১১:২৫540264
  • টিম, হুল্লাট হয়েছে। আরো কিছু চাই।

    আর পাব্লিক নেমকহারাম। সক্কলের কথা কইল, কিন্তু আনন্দমেলার কথা ভুলে গেল।
    :(
    আনন্দকে কেউ চায় না, হায় :(

    আমার নব্বই তে একটা বিশাল সময় জুড়ে ছিল আনন্দমেলা। টিনটিন, গাবলু..

    প্রথম আনন্দমেলা যেটা পড়ি এখনো মনে আছে, তার বিষয় ছিল মরশুমি ক্রিকেট। মফস্বলী বাচ্চাদের শীতকালে কাঁচা বেল দিয়ে ক্রিকেট খেলা, আর সেটা খেলতে খেলতেই একদিন আকস্মিকভাবে রোহন কানহাই-য়ের দেখা পাওয়া, কানহাইরা তখন ইন্ডিয়ান টুরে এসে প্রাকটিস করছিলেন। একতা লাল রংগের ডিউস বল উড়ে এসে পড়েছিল বাচ্চাদের খেলার মাঝে। তারা তখন কলকাতার ময়দানে খেলছিল। তারপরেই কানহাই এসে বলটা চান। কেউ তখন ডিউস দেখেনি। সক্কলে বলতা দিতে যখন ইতস্তত করছে, কানহাই হাসিমুখে তাদের সাথে হাত মিলিয়ে বলটা না নিয়েই চলে যান।

    সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা ছিল প্রবাবলি। বড় মন কেমন করা।

    আচ্ছা, এখানে কেউ জয় গোস্বামীর দাদাভাইদের পাড়া পড়েছেন?
  • lcm | ২৯ মার্চ ২০১২ ১১:২৭540266
  • বিদ্যা ভারতী কে, আমিও ঠিক... একটা মেয়েদের স্কুল ছিল ঐ নামে তারাতলা-য়, মাঝেরহাট ব্রীজের কাছে ....

    আর ইয়ে, এই সিদ্ধার্থ, তাতিন, টিম --- এরা সব নাদান.... আমি ভাবছিলুম কি ভারিক্কি সব লোক্‌জন হবে হয়ত।
  • tatin | ২৯ মার্চ ২০১২ ১১:২৭540265
  • যা:! ঐ ইস্কুলটায় পীযুষকান্তি পড়ায় ভেবে একবার ঢুঁ মেরেছিলাম তো :-ও

    দাদাভাইদের পাড়া খুব ভালো, আগেরবছর আনন্দমেলায় গৌর নিতাইও ভালো ছিল।

    আর একবার দুটো বক্সিং নিয়ে লেখা বেরিয়েছিল, শিবার ফিরে আসা ও সোনার মেডেল।
  • Siddhartha | ২৯ মার্চ ২০১২ ১১:২৯540267
  • গৌর নিতাই যা তা ছিল। গৌরের কবচ, আরেকটা দুর্ধর্ষ গপ্প আনন্দমেলায় বেরিয়েছিল।

    সাথে মতি নন্দী..নারান, জীবন অনন্ত, শিবার ফিরে আসা-সালা কোনটা রাখি আর কোনটা ছাড়ি :(
  • phutki | ২৯ মার্চ ২০১২ ১১:৩০540268
  • দাদাভাইদের পাড়া। ফুটকাই। যে কিনা খুশী হলেই নাফ দিত। সেই কুকুর যার নাম ছাগল।
  • phutki | ২৯ মার্চ ২০১২ ১১:৩১540269
  • দাদাভাইদের পাড়া পড়ার পর সে যে কিসের কষ্ট, তাই বুঝে পাই নি। শুধু উদাস উদাস ভাবে দিন কেটে গেছিল।
  • lcm | ২৯ মার্চ ২০১২ ১১:৩২540270
  • আনন্দমেলায় সঞ্জীব চাটুজ্জ্যের বেরোতো- কি যেন নাম, শিউলি বোধহয়। আর তারাপদ রায়- -- ডোড-তাতাই। রোভার্সের রয়, রব রয়।

    কিন্তু সেসব নব্বুই-এর অনেক আগে।
  • byaang | ২৯ মার্চ ২০১২ ১১:৩৩540271
  • আহা, দাদাভাইদের পাড়ার কথা কেন মনে করালি তোরা? আজ কি আর কোনো কাজ করে উঠতে পারব?
  • Siddhartha | ২৯ মার্চ ২০১২ ১১:৩৫540272
  • দাদাভাইদের পাড়া কাঁদিয়ে ছেড়েছিল।

    আমার খুব মনে হয় যে আমরা এই যে বারবার বলি মায়া রহিয়া গেল, ঐ মায়া ব্যাপারটাও নব্বইয়ের সাথে সাথে শেষ হয়ে গেছে। তারপর থেকে ডু ইট নাউ।

    প্রত্যেকটা ইহুদির যেমন একটা নিজস্ব ইজরায়েল থাকে, প্রত্যেকটা সালীম সিনাই-য়ের থাকে নিজস্ব ভারতবর্ষ, তেমনি মনে হয় আমাদের জেনারেশনের প্রত্যেকের একটা নিজস্ব নব্বই আছে।
  • phutki | ২৯ মার্চ ২০১২ ১১:৩৬540276
  • ও আর এমনিই হবে না।এই টই সর্বনেশে। দাদাভাইদের পাড়া পড়ার পরে কেন যে একটাও ভাললাগা নেই, সেই দু:খ কোথায় রাখি খুঁজে পাই নি।
  • byaang | ২৯ মার্চ ২০১২ ১১:৩৬540275
  • সত্যিই এরা নাদান বালক মাত্র। ওহে খোকারা, আনন্দমেলা বোলে তো আশির আনন্দমেলা।
  • Siddhartha | ২৯ মার্চ ২০১২ ১১:৩৬540274
  • ধুস শিউলি মিড নব্বই তে বেরোত
  • kallol | ২৯ মার্চ ২০১২ ১১:৩৭540277
  • এ: ডিডি বড্ডো ইয়ে টাইপের হয়ে গেসলে। আরে বাবা ম্যায়নে প্যার কিয়া দেখনি? ঐ যে সলমন ইয়া ইয়া গুলি পাকিয়ে ডন বৈঠকি দিলো। আমরা বল্লুম, বাব্বা এ তো ধর্মেন্দরের চাইতেও সরেস। সেই কবে না ফুল ঔর পাত্থরে গুরু খালি গায়ে পাথর ভাঙ্গছিলো। নইলে তো এক দারা সিং ছাড়া কোনো শালা হিরো গা দেখাতো না। এই আবার দেকলুম সলমন ব্যাটা কারনে অকারনে গা দেখায়। তো সেই বইতে মেয়েটা ছেলো না বিদ্যাভারতী, এহে নানা দিব্যাভারতী। আজকার ভিদ্যা ভিদ্যা করে লোকজন এতো ক্ষেপে গেছে.......
    সেই মেয়ে কিনা বে করলো তো করলো হিমালয় নামে এট্টা গাম্বাটকে। হিমালয় এট্টা মানুষের নাম হতে পারলে, সেটি যে অতিশয় গাম্বাট এ নিয়ে আমার কোন সন্দেহ নাই। যে মেয়ে তাকে বিয়ে করে সেও............ না না আমি কিছু বলিনি।
    কিন্তু ডিডি ইসে তুমি ম্যা:প্যা:কি দেখ নাই। যাচ্ছেতাই।
  • byaang | ২৯ মার্চ ২০১২ ১১:৩৮540278
  • লসাগু রোভার্সের রয়ের সমসাময়িক সঞ্জীব চাট্টুজ্যে হচ্ছে রুকুসুকু, ধারাবাহিক বেরোত। রাতের নিশাচর আর আরো অজস্র বড়মামা-মেজোমামা-কুসিমাসীর গল্প।
  • Siddhartha | ২৯ মার্চ ২০১২ ১১:৩৯540281
  • পাব্লিক আরবিট উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপাচ্ছে।

    ম্যায়নে পিয়ার কিয়া তে ভাগ্যশ্রী.. বিদ্যা না
  • lcm | ২৯ মার্চ ২০১২ ১১:৩৯540280
  • হ্যাঁ, রুকুসুকু। ঠিক ঠিক। থ্যাংকু।
  • lcm | ২৯ মার্চ ২০১২ ১১:৩৯540279
  • তাইলে শিউলি না, অন্য একটা কি যেন।
    নব্বুই-তে কিস্যু মনে নাই। শুধু ঠান্ডা মনে আছে, বাপরে বাপ কি ঠান্ডা। আর, বরফ, কি বরফ। জেবনের পোথম এত বরফ।
  • byaang | ২৯ মার্চ ২০১২ ১১:৪০540282
  • ও কল্লোলদা, ভাগ্যশ্রী শাঠের সঙ্গে দিব্যাভারতীকে গুলিয়ে ফেললে চল্বে!
  • kallol | ২৯ মার্চ ২০১২ ১১:৪২540285
  • এই রে:, আমি তো ওটাকেই দিব্যাভারতী ভেবেছিলাম।
    আহা একটুস ক্লু দে নারে বাবা। এটি আবার কোন সিনেমার। না: ডিডি, এ তো গ্যামাক্সিন কেস খেয়ে গেলাম।
  • byaang | ২৯ মার্চ ২০১২ ১১:৪২540283
  • দিব্যাভারতী হল গিয়ে অ্যায়সি দিওয়ানগি দেখি নহি কঁহি।
    চন্দ্রবিন্দুর গান শোনো নি - ""যেরকম লাস্ট সীনে ফিরিবে দিওয়ানা'' !!!!
  • Siddhartha | ২৯ মার্চ ২০১২ ১১:৪৩540287
  • কিকিরা, কাকাবাবু, অর্জুন, এগুলূ ছিল।

    আর টারজানের কমিকক্সে প্রথম বিকিনি পরা মেয়ে দেখেছিলাম, আনন্দমেলার পাতায়
  • Jhiki | ২৯ মার্চ ২০১২ ১১:৪৩540286
  • কল্লোল দা যা তা ছড়িয়েছেন।
  • Jhiki | ২৯ মার্চ ২০১২ ১১:৪৪540289
  • ব্যাঙ্গ ও ছড়ালে নাকি আমি ছরচ্ছি??? ভগ্যশী তো পট্টবর্ধন ছিল বোধহয়, মানে কাচ্চি ড্‌ধূপ এ ঐ নামটাই আসতো মনে হচ্ছে যেন।
  • lcm | ২৯ মার্চ ২০১২ ১১:৪৪540288
  • বিদ্যা ভারতী, থুরি, বাগচী.... থুরি, দিব্যা ভারতী-র হিট সিনেমা কি?
  • byaang | ২৯ মার্চ ২০১২ ১১:৪৫540290
  • একীগো কল্লোলদা, সঙ্গীতা বন্দ্যো যে পাতার পর পাতা লিখল শঙ্খিনীতে দিওয়ানার পোস্টার নিয়ে। সেকি এমনি এমনি!! শোলা অউর শবনম দেখে নাও ইউটিউবে গিয়ে।
  • Jhiki | ২৯ মার্চ ২০১২ ১১:৪৬540292
  • সবচেয়ে হিট দিওয়ানা, শাহরুখের প্রথম সিনিমা।
  • byaang | ২৯ মার্চ ২০১২ ১১:৪৭540293
  • ঝিকি, আমিই ছড়িয়েছি। কেন জানি না শাঠে লিখে দিলাম।
  • Bratin | ২৯ মার্চ ২০১২ ১১:৪৮540296
  • ঠিক!!
    'পাঁয়েলিয়া হোঁ হোঁ হোঁ'....
  • lcm | ২৯ মার্চ ২০১২ ১১:৪৮540294
  • থ্যাংকু সিদ্দার্থ। উইকি তে ছবি দেখে মনে পড়ল, দায়ুদ ইব্রাহিম-এর সাথে কি একটা কেস হয়েছিল, কাগজে কয়কেদিন ছবি টবি বেরিয়েছিল।
    কিন্তু দিব্যা-র কি কোনো হিট ফিল্ম ছিল। আমি কোনোদিন এর সিনেমা দেখিনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন