এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকান প্রেশিডেনশিয়াল ইলেকশান ২০১৬

    Abhyu
    অন্যান্য | ১০ মার্চ ২০১৬ | ১০৩৫৯২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • revolutionary | ০৮ নভেম্বর ২০১৬ ২৩:০২699246
  • SS আপনার রাগ হচ্ছে বুঝতে পারছি। কিন্তু সংখ্যা তো মিথ্যা বলে না। ক্ষমতা মানেই অপকর্মের অংশীদার। ওবামা, ক্লিন্টন, ট্রাম্প, বুশ, রমনি সকলেই অনেক অপকর্ম করেছে।

    জানেন তো, ওবামাকেয়ার আসলে রমনিকেয়ার? ওবামা করতেই কিছু লোক একই জিনিষের ভক্ত/বিরোধী হয়ে গেল। কিন্তু মালটা তো সেই একই।

    http://www.politifact.com/truth-o-meter/article/2012/mar/20/romneycare-and-obamacare-can-you-tell-difference/
  • SS | ০৮ নভেম্বর ২০১৬ ২৩:৪১699247
  • রাগ হবে কেন? মজা পাচ্ছি তো। ইন্টার্নেট বিপ্লবীদের হালচাল দেখে।
    আর আমি ২০০৮ এ ওবামা ক্যাম্পেনের ভলান্টিয়ার ছিলাম। ওবামা যতবার দাঁড়াবেন ততবার চোখ বুজে ভোট দেব।
  • pi | ০৮ নভেম্বর ২০১৬ ২৩:৪২699248
  • এদিকে হিলারির মেইলগুলো নিয়েও দেখি লোকে চোখ বুঁজেই থাকে ! ঃ(
  • revolutionary | ০৮ নভেম্বর ২০১৬ ২৩:৫০699249
  • সে আপনি না হয় ওবামাকেই ভোট দিলেন। আমার তো আর এই রেসে কোন ঘোড়া নেই।

    আমার প্রশ্ন, আপনি কি রমনিকেয়ারকে ভোট দিলেন? না ইস্যু ম্যাটার করে না?
  • PM | ০৯ নভেম্বর ২০১৬ ০০:০৪699250
  • বিপ্লবীদের কারুর আউট্সোর্সিং দরকার, কারুর অজানা অন্য কিছু ঃ) তাই ওসব ছোটোখাটো মেল লিক লোকে সংগত কারনেই ওভার্লুক করেন। ঃ)

    এদেশেও কি আমরা নারদা/সারদা লোকে ওভার্লুক করি না তুচ্ছ ঘটনা হিসেবে ? ঃ) ঃ)
  • aka | ০৯ নভেম্বর ২০১৬ ০০:৪২699251
  • অ্যাসাঞ্জের বক্তব্য পড়লাম। দাবীটা কি বুঝছি না। মার্কিনী আগ্রাসন নিয়ে ব্রিগেডে মিছিল করব? ও কেউ না কেউ করে দিয়েছে, প্রতিদিনই হয়।

    আমেরিকার ফরেন পলিসি চেঞ্জ হয় না, কেউ মনে করে ইরাক যুদ্ধু ভালো, কেউ লিবিয়া, কেউ আফগান যুদ্ধু। কেউ আবার সবকটা। এসব করে নোবেল শান্তি পুরষ্কার পায়। ফরেন পলিসি দিয়ে বা ওয়াল স্ট্রীট অ্যাফিলিয়েশন দিয়ে প্রার্থী বাছতে গেলে ঠগ বাছতে গাঁ উজাড় হয়ে যাবে।
  • ঈশান | ০৯ নভেম্বর ২০১৬ ০১:৩১699252
  • উইকিলিক্স যে কাজটা করেছে, সেটা হল এস্টাবলিশমেন্ট সহ গোটা মিডিয়াকেই ন্যাংটো করে দিয়েছে। সিএনএন কমেন্টেটার ডনা ব্রাসিল ডিবেটের প্রশ্ন হিলারি ক্যাম্পেনের কাছে ফাঁস করে দিয়েছিলেন। সিএনএন তাঁকে ছাঁটাই করে মুখরক্ষা করেছে। ওদিকে তার পরেও আরও কিছু মেল ফাঁস হয়েছে, তাতে ডেমোক্রাটিক পার্টির সঙ্গে সিএনএন এর লোকজনের "পরামর্শ" বেরিয়ে এসেছে। হিলারির সঙ্গে এস্টাবলিশমেন্টের (পড়ুন ওয়াল স্ট্রিট ইত্যাদি)র যোগাযোগ দিনের আলোর মতো স্পষ্ট। নো ওয়ান্ডার হিলারিকে ৫০% এর বেশি লোক অপছন্দ করে বলে জানিয়েছে।

    মকারি হল এই, যে, ওয়াল স্ট্রিটের বিরুদ্ধে তোপ দাগছেন, একজন বিলিয়নিয়ার। ডোনাল্ড ট্রাম্প। ব্যবসার জন্য তিনি সবকটা জিনিস করেছেন, যেগুলোর বিরুদ্ধতা তিনি এখন করছেন। ট্রাম্পের একটা রাজসাক্ষী টাইপের ভাব। আমি বদকম্মো করেছি, ঘাঁতঘোঁত সব জানি, আমিই এদের টাইট দিতে পারি, এরকম ভাব। লোকে সেটা খাচ্ছেও, কারণ এস্টাবলিশমেন্ট, ওয়াল স্ট্রিট, মিডিয়া, কেউই আপাতত ট্রাম্পের পক্ষে নেই।

    আরও মজার ব্যাপার হল, হিলারির এই যুদ্ধু, ওয়াল স্ট্রিট কানেকশন এসবের যারা তীব্র বিরোধিতা করেছে, অকুপাই এর যে ফোর্স তারাই হিলারির বড় শক্তি। ট্রাম্প এমনই এক জিনিস, এরা ট্রাম্প বিরোধিতার জন্য নিজেদের ঘোষিত রাস্তার উল্টোদিকে হাঁটছে। এবং হিলারি জিতলে, একটা ফলস সেন্স অফ ভিক্টরি তৈরি করবে। ব্যাপারটা ইন্টারেস্টিং।

    তবে হিলারির জয় সহজ হবেনা। চারদিকে যা দেখছি, ট্রাম্প সুইপ করছেন মনে হচ্ছে।তবে এত বড়ো দেশ, এত বৈচিত্র, লোকালি দেখে নিশ্চিত কিছু প্রেডিক্ট করা মুশকিল। তবে সুখের কথা এই, যে, বিশেষজ্ঞরাও আমার চেয়ে বেশি কিছু বুঝছেন বলে মনে হচ্ছেনা। সিএনএন গতকাল ট্রাম্পকে ২০৪(নিশ্চিত) এ তুলেছে দেখলাম। দেখা যাক। দেখা যাক।
  • SS | ০৯ নভেম্বর ২০১৬ ০১:৩৭699254
  • থাকবে
  • SS | ০৯ নভেম্বর ২০১৬ ০১:৩৭699253
  • এই উইকিলিকস আর ইমেল সংক্রান্ত দাবী দাওয়া দেখলে আমার তারাপদ রায়ের (অন্য কেউ ও হতে পারে) জোকটার কথা মনে পড়ে। এক ভদ্রলোক বলছেন আমাদের বাড়িতে আমি সব গুরূত্বপূর্ণ ব্যাপারে কথা বলি। যেমন ইন্দিরা গান্ধীর ক্যাবিনেটে কে থাকা,এ আর আমার স্ত্রী ছোটোখাটো ব্যাপার ঠিক করেন। যেমন কি বাজার হবে কি বাচ্চারা কোন স্কুলে যাবে। সাধারণ খেটে খাওয়া লোকজন ছোটোখাটো ব্যাপারে চিন্তা করে। দেখে কে মেডিকেড এক্স্প্যান্ড করবে, চাইল্ডকেয়ার সাবসিডি চালু করবে, ইন্ফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং বাড়াবে কিংবা মধবিত্তের ট্যাক্স কমাবে। আর প্রিভিলেজড ইন্টার্নেট বিপ্লবীরা দেখে জন পোডেস্টা ঠিক করছে কি করে বার্ণিকে হারাতে হবে। ব্যাস, ক্লিন্টন হচ্ছে ইভিল উইচ, জিতেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দেবে।
  • ঈশান | ০৯ নভেম্বর ২০১৬ ০১:৪৫699256
  • অ্যাকচুয়ালি লোকে ফরেন পলিসি নিয়ে খুব একটা চিন্তিত বলে মনে হচ্ছেনা। মানে আমার এখানে চারদিকের লোকেরা। ট্রেড এগ্রিমেন্ট, ওবামাকেয়ার প্রিমিয়াম বাড়া, এস্টাবলিশমেন্ট, এগুলো ইস্যু। উল্টোদিকের ইস্যু হল, ট্রাম্প নিজেই। ফ্রি কলেজ একটা ইস্যু হতে পারত, বা ইউনিভার্সাল কিন্তু সেগুলোকে হিলারির দিক থেকে পুশ করা হয়নি। লোকে ওগুলো ভুলে গেছে, হয়তো বললেও কথার কথা ভাবতো। হিলারির দিক থেকে যে ন্যারেটিভটা পুশ করা হচ্ছে, সেটা হল ট্রাম্প নামক দানবের বিরুদ্ধে, এ হল এক ধর্মযুদ্ধ। ট্রাম্প যে দানব সেটা মিথ্যে না। কিন্তু এই ন্যারেটিভটা ট্রাম্পকে লার্জার দ্যান লাইফ করে তুলছে কোনো কোনো মহলে।

    যা দেখছি বললাম। পার্টিজানদের রেগে যাওয়া স্বাভাবিক।
  • revolitionary | ০৯ নভেম্বর ২০১৬ ০১:৪৮699258
  • হিলারি এইসব করবে বলছেন? ট্যাক্স বাড়িয়ে যুদ্ধুর খরচ করবে না? ইরাক, সিরিয়া, লিবিয়া আরো কত দেশ যে এখনো বাকী!!

    মুশকিল হল হিলারির কোনটা প্রাইভেট আর কোনটা পাবলিক পজিশন বলা মুশকিল। এই দেখুন, আবার উইকিলিকস ইমেইল এনে ফেললাম। ধরুন না কেন, ক্লিন্টনেরা তো ট্রাম্পের টাকাও অনেক খেয়েছে। আজকে না হয় লোক দেখিয়ে আড়ি আড়ি খেলছে। কোনটা প্রাইভেট, কোনটা পাবলিক?

    ওবামাকেয়ার আর রমনিকেয়ার - কোনটাকে সাপোর্ট করলেন বললেন না কিন্তু।
  • SS | ০৯ নভেম্বর ২০১৬ ০১:৫১699259
  • দুটোকেই করি। যে কেয়ারে আনইন্সিওরড লোকে ইন্সিওরেন্স পায়, মেডিকেড এক্স্প্যান্সন করা হয়, তাকে সাপোর্ট না করার মতন রেভোলিউশনারি এখনো হই নি।
  • SS | ০৯ নভেম্বর ২০১৬ ০১:৫৩699260
  • আর হিলারির প্রায় ৮০০ পাতা পলিসি ডকুমেন্ট আছে। সারাদিন উইকিলিকস না পড়ে একটু সেগুলো পড়ুন, হিলারি কি করবে বলেছে খানিকটা জানতে পারবেন।
  • revolutionary | ০৯ নভেম্বর ২০১৬ ০২:০৩699262
  • বেশ বেশ। ওবামার "মেজর অ্যাচিভমেন্ট" আর রমনির অ্যাচিভমেন্ট একই। স্বীকার করার জন্য ধন্যবাদ। তাহলে একটু নাক টিপে রমনিকে ভোট দেওয়া যেত, কি বলেন? নাকি ঐ ৪৭% ভিডিওতে আটকাচ্ছে? কিন্তু দেখুন, উইকিলিকস ইমেইলে কিছুই আবার আটকাচ্ছে না। ও, মনে পড়ে গেল। ট্রাম্পের মেয়ে নিয়ে বোস্ট করার ভিডিওটাও কিন্তু উইকিলিকস ফ্ল্যাশ করেছিল। সেটাতে তো আবার আটকায় দেখছি।

    হিলারির পলিসি ডকু দেখছিলাম। সেগুলোতে কোনটা প্রাইভেট পজিশন আর কোনটা পাবলিক পজিশন অ্যানোটেট করা দেখলাম না তো!! আপনি দেখলেন?
  • SS | ০৯ নভেম্বর ২০১৬ ০২:০৩699261
  • বাই দ্য ওয়ে, আপনি কি দ্রি? দ্রি তো একবার দেখি নেদারল্যান্ডস থেকে লেখেন, তার আধঘন্টা পরেই ফ্রান্স, তারপরেই রোমানিয়া ইত্যাদি। নির্ঘাৎ অ্যাপারিশন জানেন। আর আপনিও দেখছি একবার আইসল্যান্ড, তারপরেই নেদারল্যান্ড্স। চতুর্দিকে হাজার হাজার রেভোলিউশনারি।
  • | ০৯ নভেম্বর ২০১৬ ০৫:২০699263
  • যাক গে, এখনো পর্যন্ত ইন্ডিয়ানা আর কেন্টাকির মাত্র ৪% ভোটের রেজাল্ট এসেছে। দুটোতেই এখনো পর্যন্ত ট্রাম্প অনেক এগিয়ে আছে।
  • lcm | ০৯ নভেম্বর ২০১৬ ০৫:২৩699264
  • | ০৯ নভেম্বর ২০১৬ ০৫:২৯699265
  • সিএনেন কেন্টাকি আর ইন্ডিয়ানায় ট্রাম্পকে আর ভারমন্টে হিলারিকে সম্ভাব্য জয়ী হিসেবে ধরে নিচ্ছে
  • cb | ০৯ নভেম্বর ২০১৬ ০৫:৩৬699267
  • এই ৩ টে তো এক্সপেক্টেড
  • s | ০৯ নভেম্বর ২০১৬ ০৬:০৬699268
  • ওয়েস্ট ভার্জিনিয়াতেও ট্রাম্প জিতেছে।
    ট্রাম্পঃ ২৪ ক্লিনটনঃ ৩
    এছাড়া এই মুহূর্তে ৫টাতে ট্রাম্প এগিয়ে (ফ্লোরিডা সহ), ১ টাতে হিলারি।
  • s | ০৯ নভেম্বর ২০১৬ ০৬:০৭699269
  • ৬ টা তে এগিয়ে (ওহাইয়ো সহ)
    কি হচ্ছে এসব?
  • aka | ০৯ নভেম্বর ২০১৬ ০৬:১২699270
  • এগুলো সব রেড স্টেট। যাস্ট আগে রেজাল্ট আসছে।
  • Abhyu | ০৯ নভেম্বর ২০১৬ ০৬:১৩699271
  • অব কি বার ...
  • Arpan | ০৯ নভেম্বর ২০১৬ ০৬:১৪699272
  • কোথায় দেখা যাচ্ছে এগুলো?
  • s | ০৯ নভেম্বর ২০১৬ ০৬:১৬699275
  • kAkui to dekhAchchhe.
  • aka | ০৯ নভেম্বর ২০১৬ ০৬:১৬699274
  • গুগুল
  • aka | ০৯ নভেম্বর ২০১৬ ০৬:১৬699273
  • ফ্লোরিডা দেখুন। পুরো টি-২০ ম্যাচ।
  • cb | ০৯ নভেম্বর ২০১৬ ০৬:২৩699276
  • ফাইভথার্টিএইট দেখুন। ওরা বেটার এক্সপ্লেন করছে। আর কোন এরিয়া বাকি আছে কাউন্টিঙ্গে সেগুলোও বলছে
  • s | ০৯ নভেম্বর ২০১৬ ০৬:২৪699278
  • দিদি এগিয়ে OH, NC, FL, NH
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন