এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস্থ্যনীতি ইয়াদি

    pi
    অন্যান্য | ১৩ মে ২০১১ | ২১০৩১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • quark | ১৯ মে ২০১১ ১৪:২৮475427
  • আজি হতে কয়েক বর্ষ পরে লেখক প্রমোদবাবুর কাছে বঙ্গে বামফ্রন্টের ভরাডুবির কারণ জানতে চাইবেন।
  • kallol | ১৯ মে ২০১১ ১৪:৫০475428
  • ওরম বলতে নেই।
    গরু হারালে আর সিপিএম হারলে ওরম হয় বাবা। একে গরম, তায় জনগনের এই রকম এয়ার্কি, অমন একটু হয়ে থাকে। ওতে ক্ষিচু হয় না।
    পরের লেখায় উনি প্যারী কমিউনের পতনের পর দেংএর কোট দেবেন খনে। তাতে কাটাকুটি হয়ে যাবে।
  • aka | ১৯ মে ২০১১ ১৬:০৭475429
  • আমি যার থেকে খবরটা পেয়েছি সে এই তৃণমূল, সিপিএম ইত্যাদি জগতের থেকে অনেক দুরে। মানে সে ব্রাত্যর ইন্টারভিউয়ের শেষটা দেখেছে। যা দেখেছে, শুনেছে তা বললাম। মা কসম, এটা যদি সিপিএমের নাটক হত এবং আমার মনে কিছুমাত্র সন্দেহ থাকত তাহলে বহুত কেলাতাম। ;)

    সিপিএম বিরোধী হতে গিয়ে তাদের সমর্থকদেরই মিরর ইমেজ হলে কিন্তু আপনি সমদোষে দুষ্ট। যারা প্রত্যক্ষ ভাবে পার্টিলাইনে যুক্ত নন তারা স্পেডকে স্পেড বলুন। নইলে এই পার্টিজান পলিটিক্স পুরো প:ব:কে পচিয়ে ছাড়বে। যেখানে বিরোধীতা বা সমর্থনই বড় কথা হয়ে দাঁড়াবে।

    আশা করা যায় কখনো এর কোন এক বুন্তুলি পাওয়া যাবে। তবে এটাও সত্যি এমন ইন্টারভিউ এই বাজারে খুব একটা প্রচার পেল না?
  • tanB | ১৯ মে ২০১১ ১৬:০৮475430
  • মাননীয় পবিত্র নীরেন মহাশয়রা নিজেদের গুনে ঐ সব পদে বসেছিলেন এখন কি জন্য পদত্যাগ নাকি প্রমান করলেন আমি তোমাদের লোক বোলে ঐ পদ লাভ
  • pi | ১৯ মে ২০১১ ১৬:১৯475431
  • কেসিদা, আপনার Date:19 May 2011 -- 10:37 AM র পোস্টের বুনানের পোস্টের সত্যাসত্য যাচাই করা ভালো লাগছে না পড়েও ভালো লাগলো না।

    গুরুতে বুনান লেখে নি, এবং যিনি এই কথা লিখেছিলেন, তিনিও বুনানএর নাম বলেন নি আর অন্যরাও। যে গ্রুপের লিং দিয়েছি, তাতে একজন সিপিএম সম্‌র্‌থক ওটি লিখে রেখেছিলেন, আর আরেক জন তৃণমূল সমর্থক ঐ জবাবী পোস্ট টা করে রেখেছিলেন।

    যেহেতু লিং ছিল না, দু পক্ষের কথাই এসেছে, এতে অস্বাভাবিক কি ? তৃণমূলের সমর্থকেরা এভাবে হয় কে নয় বল্লে সেটাও ডকুমেন্টেড হয়ে থাকও তো ভালো। তাই না ? :)
  • kc | ১৯ মে ২০১১ ১৬:৩৮475433
  • পাই,
    অস্বাভাবিক, এটাই যে বুনানের ফেসবুকে তুমি আমি দুজনেই আছি। ফলে এই ঘটনাটা অন্য গ্রুপে দেখার আগে আমরা দুজনেই বুনানের ফেসবুকে দেখেছি। সেখানে বুনানের নিজের কানে শোনার কথাও জেনেছি। বুনান তোমার আমার, আমাদের সবারই চেনা এবং জানা লোক হওয়ার জন্য, বুনানের ভার্শনটাই বেশী গ্রহনযোগ্যতা পেয়েও উন্টো দিকের চর্বিতচর্বণ যুক্তিমালা পোস্ট করাটা যেন বুনানের সততাকে কোশ্নো করছিল বলে মনে হওয়াতে ভালো লাগেনি।
    কিন্তু এইমাত্র তুমি কইলা যে এই তক্কে তোমার ভূমিকা ছিল একজন ডকুমেন্টরের, তাই নো খারাপ লাগা। ফেয়ার এনাফ। :-)
  • 9 | ১৯ মে ২০১১ ১৬:৩৮475432
  • আজ্জো, সিটিভিএন দেখেছিস কোনোদিন? ওদের মূল আকর্ষণ হল অজস্র জ্যোতিষী-তান্ত্রিক-বাবাজিদের লাইভ প্রোগ্রাম, আর পার্সোনাল গানের ভিডিও। তুই পয়সা দিলে তোর গানের ভিডিও-ও ওরা দেখিয়ে দেবে। এইভাবেই প্রায় ৭৫% টাইম কভার করে। সেই চ্যানেলের ইন্টারভিউ যে আদৌ কেউ কেউ দেখেছে সেটাই খুব অবাক কাণ্ড।
  • pi | ১৯ মে ২০১১ ১৬:৪৮475434
  • আমি ফেসবুকে দেখেছি আপনি এটা ধরে নিলেন কীকরে ? :)
  • pi | ১৯ মে ২০১১ ১৬:৫১475435
  • মানে, আমার নিজের আকাউণ্ট থেকে। ওটা তো আমি দু তিন মাসে একবার খুলি :)
    বুনানের কোন পোস্ট ই আমি দেখিনি। যা দেখেছি, সব ঐ গ্রুপে, যার লিঙ্ক দিয়েছি।
  • Bratin | ১৯ মে ২০১১ ১৬:৫৫475437
  • এই যে kc আর পাই, এই রকম একটা অকিঞ্চিতকর ব্যাপার নিয়ে তোমরা ঝগড়া করা থামাবে প্লিজ।
  • kc | ১৯ মে ২০১১ ১৭:০১475438
  • বোতীন, ঝগড়া থামার কোনও চান্সই নাই। তবে তোমার কথা মেনে নিয়ে পোস্টপন করাই যায়। তাই করি তাইলে।
  • pi | ১৯ মে ২০১১ ১৭:০৪475439
  • আমি কী করেছি না করেছি সেটা কেউ যদি ধরে নিয়ে আমার হয়ে লিখে দিতে থাকেন, আমি আমার আপত্তির কথা জানাবো ই :)
  • kc | ১৯ মে ২০১১ ১৭:১১475440
  • ধরে নেওয়ার কীকোনও কারণ থাকেরে মা? একে একে দুই ধরেইতো অঙ্ক, একে একে এগারো ধরেই তো বিধানসভার ভোট। ঠিক যেমন ক্ষেউ সিপিএমকে ভোট দিল জানলেই ধরে নেওয়া যে সে নন্দীগ্রামের মানুষ খুনেরও সমর্থক,।
  • pinaki | ১৯ মে ২০১১ ১৮:০২475441
  • তবে যে যাই বল, এই কে ডি ঘোষ ভদ্রলোকের পোটেনি্‌শয়াল আছে। আজিজুল আর ইনি - এঁরা যদি সিপিএম বা সমাজতন্ত্র - কোনোটির স্বপক্ষে লিখে যান তাহলে দুটোরই ভরাডুবি কেউ ঠেকাতে পারবে না। :-)
  • ranjan roy | ১৯ মে ২০১১ ১৮:১৮475442
  • কেসি,
    আপনার "" ধরে নেয়ার'' যথেষ্ট কারণ আছে। আপনি সেটা স্পষ্ট করেছেন--- বুনান, পাই ও আপনার ফেসবুক অ্যাকাউন্ট ইত্যাদি।
    অত: এটা আপনার লজিক্যাল ইন্‌ফারেন্স।
    কিন্তু যখন পাই নিজে বলছে ও ফেসবুক খোলেনি, আর যেখান থেকে পেয়েছে সেই লিংক ইত্যাদিও আপনাকে স্পষ্ট জানিয়েছে তো স্বাভাবিক ভাবেই আপনাকে আপনারই লজিক মেনে পাইয়ের কথা বিশ্বাস করতে হবে তো?
    ও যদি কোথা থেকে জেনেছে না জানাতো তাহলে না হয় একটু সন্দেহ থেকে যেত।
    আমি আমার বোঁচা নাক গলালাম এই জন্যে যে আমি বুনু, আপনি ও পাইদিদি-- তিনজনকেই বিশেষ পছন্দ করি।
    খামোকা মাকু-তিনু চক্করে আপনাদের তিনটি নাম বিবাদে জড়াচ্ছে দেখে খারাপ লাগছে।
    চুলোয় যাক লাল-সবুজের ঝগড়া! গুরু জিন্দাবাদ!
    বনফুলের লেখা একটি দুলাইনের ছড়া মনে পরে গেল।

    "" লালের সঙ্গে নীল-সবুজের যুদ্ধ অথবা ভাব?
    তাই ভেবে ভেবে বৈজ্ঞানিকের মাথা গজালো আঁব।''
  • aka | ১৯ মে ২০১১ ১৯:১৮475443
  • রাজনীতির সাথে ব্যক্তিনীতি গুলায়েন না। কার অ্যাকাউন্ট, কেন অ্যাকাউন্ট এসব ভাবেন না। একটা ঘটনা চাউড় হয়েছে সেটা সত্য মিথ্যা জেনে নেওয়ার অনুসন্ধিৎসা হবেই। এইটুকুই রাখুন। উফ আর কত জ্ঞান দেব লোককে।

    ৯ আমি কোন টিভিই দেখি নাই বহুদিন, এক গানের ওপারে ছাড়া তাও সেটা দেখতাম বুন্তুলির কল্যাণে। :(
  • kc | ১৯ মে ২০১১ ১৯:২৬475444
  • রঞ্জনদা, পাইয়ের কথা অবিশ্বাস করলাম কোথায় বললাম? :-)
    তবে এটাও ঠিক কথা পাইয়ের সঙ্গে "ঝগড়া'ও করছি। তবে শালীনভাবে ঝগড়াটা হচ্ছে বলে এখনও চালিয়ে যাচ্ছি। :)

    আমি আবার 'আপনি' হলাম কী করে?
  • nyara | ১৯ মে ২০১১ ১৯:৪৫475445
  • আমার জমির ব্যাপারে কিছু বলেছে? বা আমার অভিনয়দক্ষতা নিয়ে?
  • aka | ১৯ মে ২০১১ ১৯:৪৮475446
  • এসেমেসের উত্তর কি কিছু পাওয়া গেল? হাল ছাড়লে চলবে না, প্রতি দুই দিনে একটা। প্রোগ্রাম ও লিখে রাখা যায়।
  • nyara | ১৯ মে ২০১১ ১৯:৫৯475448
  • মন্ত্রী-বিধায়কদের অত বিরক্ত করতে নেই - হিতে বিপরীত হতে পারে।
  • pi | ১৯ মে ২০১১ ২০:১৩475449
  • কী লিখব জাস্ট ভেবে পাচ্ছিনা।
    ফেসবুকে আমার নিজের আয়াকাউন্টে গোনাগুনতিবার করা লগিনে বুনানকে কখনও দেখেছি বলেই মনে পড়ছিল না। তাই লগিন করলাম একটু আগে। এবং কনফার্ম করলাম, বুনান আমার ফ্রেণ্ডলিস্টে নেই! :) আপনিও নেই।:)
    বুনান গুরুচন্ডা৯ র লিস্টেও নেই। ওর প্রোফাইলই আমি দেখতে পেলাম না। কী নামে আছে তাই জানা নেই। ওর পোস্ট পড়া তো দূরের কথা। :)
    ( যদি থাকতও, সেক্ষেত্রেও আমি কী পড়েছি, জেনেছি, আপনার জানার বা বলার কথা নয় )

    অথচ কি কনফিডেন্টলি, নির্দ্বিধায় আপনি লিখে দিলেন,
    "পাই,
    অস্বাভাবিক, এটাই যে বুনানের ফেসবুকে তুমি আমি দুজনেই আছি। ফলে এই ঘটনাটা অন্য গ্রুপে দেখার আগে আমরা দুজনেই বুনানের ফেসবুকে দেখেছি। সেখানে বুনানের নিজের কানে শোনার কথাও জেনেছি। বুনান তোমার আমার, আমাদের সবারই চেনা এবং জানা লোক হওয়ার জন্য, বুনানের ভার্শনটাই বেশী গ্রহনযোগ্যতা পেয়েও উন্টো দিকের চর্বিতচর্বণ যুক্তিমালা পোস্ট করাটা যেন বুনানের সততাকে কোশ্নো করছিল বলে মনে হওয়াতে ভালো লাগেনি। "

    না:, আর স্মাইলি দিতে পারছিনা।
    ও বা আপনি আমার ফেসবুকে আছেন কিনা না জেনেই লিখে দিলেন আমি ওর ফেসবুকে আছি, আমি ওর পোস্ট দেখেছি, জেনেছি, ইত্যাদি।
    এটাকে কীভাবে ব্যাখ্যা করব আমি ?
    প্রথমে আমার রাগ হয়েছিল। তারপর বিরক্ত লাগছিল। এখন খারাপ লাগছে। বিশ্বাস অবিশ্বাসের কথা বলছিলেন না, আমি এখন থেকে যেকোন কারুর যেকোন কথা বিশ্বাস করার আগেই দু'বার ভাবব।

    একটু ধাঁধা ও লাগছে।

    যেন তেন প্রকারেণ সমালোচনা/আক্রমণ করার ইচ্ছেতে কি স্বাভাবিক বোধ বুদ্ধি বিসর্জন দিতে হয় ? নাকি, যাহোক কিছু 'ধরে নিয়ে' যা হোক কিছু বলে দেওয়া যায় ? এটা আমি আগেও দেখেছি। অর্কুটের নানা জন বা তাদের পোস্ট নিয়ে আপনি অনেক সময় ই নানা ইনফো দেন। এদের অনেককেই ব্যক্তিগত ভাবে চেনার সুবাদে আমি জানি সেসবের অনেক তথ্যই ঠিক না।
    বেশিরভাগ ই আপনি ম্নে হায় 'ধরে' নেন।
    সেগুলো হয়ত মাইনর ইস্যু। হাল্কা ভাবেই নেওয়া যায়। এখন নিজের বেলায় হল বলে এবং এইরকম অভিযোগের আকারে এল বলেই এত কথা লিখলাম।
    আর, এই নিয়ে অশালীন কোন ঝগড়া তো না ই, শালীন ভাবেও আপনার সাথে কোন বাক্যালাপ, চাপানউতোর আর চালিয়ে যেতে চাইনা।
    খালি চাইব, না জেনে আমার নাম নিয়ে আমি কী করেছি, দেখেছি, জেনেছি, সেগুলো আমার হয়ে লিখে দেবেন না।
    ধন্যবাদ।
  • pi | ১৯ মে ২০১১ ২০:৪১475450
  • ' বুনানের ভার্শনটাই বেশী গ্রহনযোগ্যতা পেয়েও উন্টো দিকের চর্বিতচর্বণ যুক্তিমালা পোস্ট করাটা ' - এই কথাটার উত্তরে ক্লিয়ার করে দি, বুনানের ভার্শন কী, তাই নিয়ে আমার কোন আইডিয়া নেই।

    এই টইতে এই প্রসঙ্গ আমি তুলিও নি। অন্য কেউ তোলার পর যা দেখেছি, সিপিএম এর তরফে ব্রাত্য যা বলেছেন বলে নানা কম্যুনিটিতে প্রচার করা হচ্ছে,, তা এই :

    "1.Satyajitercinemayjaraovinoykorten, taraovinoyjantenna...Satyajiterbaritebajardokankoreditentaracinemaynamarjanyo
    2.Satyajiterpetoyaactor (Soumitra) ovinoyjanena
    3.RittwikGhataktopseduocommunist...cinemabanateosekheni
    ...4.Justministrytapetedin, 2monthermadhyebanglacinemabodledebo "

    সত্যি বলতে কি, এই সবকটা মন্তব্য, এই ভাবে, এই ভাষায় উনি করেছেন, এটা আমার কাছে খুব বেশি 'গ্রহণযোগ্যতা' পায় নি। এটাকে কাউণ্টার করে আসা এই পোস্ট ও খুব চর্বিত-চর্বণ মনে হয়নি।

    "সঞ্চালক প্রসূন গুপ্ত পরিষ্কার জানালেন, “দাদা, আমি নিজে সত্যজিতের ফ্যান। ওনার যে কোনও ছবি নিয়ে আমাকে যে কোনও প্রশ্ন করুন, সব উত্তর দিয়ে দেব...আর আমার সামনে ব্রাত্য সত্যজিত সম্পর্কে কু-কথা বলবে আর আমি মেনে নেব? কখনই উনি এমন কথা বলেননি। ঋত্বিক সম্পর্কে রীতিমত শ্রদ্ধাবণত হয়ে উনি শুধু বলেছিলেন, ওনাকে যথাযথ মর্দা দেওয়া হয়নি এতদিন, আমরা সে ব্যবশা করব। আর সৌমিত্রকে নিয়ে কোনও কথাই হয়নি, বরং উত্তম কুমারকে নিয়ে উনি বলেছিলেন, তরুণ প্রজন্মের কাছে আরও বেশি করে এই মহানায়ককে পৌঁছে দেওয়ার কাজে হাত দেব আমরা। ফেসবুকে যা প্রচার হয়েছে, তার পুরোটাই একাংশ সিপিএমমনস্কদের গভীর ষড়যন্ত্র। একটা ডামাডোল সৃষ্টি করতে চাইছে আসলে। আমার মনে হয় না এদের এতটা গুরুত্ব দেওয়ার দরকার আছে।”

    কোন এই পক্ষ মিথ্যে (অনন্ত আংশিক) বলছে, মিসকোট, মিস্রিপ্রেসেন্টেশান (অন্তত আংশিক)করছে, সন্দেহ নেই।
    কোনদিকের কথাই নুন না ছিটিয়ে বিশ্বাস করারও মানে নেই, আবার কোট না করারও কারণ দেখিনা। কোন না কোন দিন তো ইন্টারভিউ এর লিঙ্ক পাওয়া যাবেই, তখন যে পক্ষের স্টেটমেন্ট কোটেশনে যা ভুল ভাল বেরোবে, তাকে তাই নিয়ে ধরা যাবে। :)
    কথাবার্তা কীভাবে ম্যানুফ্যাকচরড হয় ( য়ে পক্ষের ই হোক না কেন)তার একটা ভাল কেস স্টাডি হয়ে থাকবে :)
    ব্রাত্য বসু এই সব লাইনগুলৈ বলে থাকলে তাই নিয়েও প্রশ্ন করা যাবে।:)
  • siki | ১৯ মে ২০১১ ২১:০৭475451
  • এটা এখানেই শেষ করা যায় কি?

    দুপক্ষের কেউই আর চাপান উতোরে না গেলে ভালো লাগবে।

    মায়াপাতার ঠোকাঠুকিকে বেশি সিরিয়াসলি না নিলেই মিটে যায়।
  • nyara | ১৯ মে ২০১১ ২১:০৮475452
  • আমিও ইন্টারভিউটা দেখিনি। ব্রাত্য যদি ঠিক এই ভাষায় কথাগুলো বলে থাকে, তাহলে বলতে হবে মাথার গন্ডগোল হয়েছে। আর যদি এটার ব্রাত্যর কথার ইন্টারপ্রিটেশন হয় তাহলে এ ব্যাপারে কিছু মন্তব্য পরে করলেও হবে। আগে জানা যাক ঠিক কী ভাষায় বলেছে। এটা বিশ্বাস-অবিশ্বাসের ব্যাপার নয়।

    ভাষা অন্য কিন্তু বক্তব্য এই যদি হয় -

    - সত্যজিতের অভিনেতারা খারাপ অভিনেতা।
    - সৌমিত্র খারাপ অভিনেতা।
    - ঋত্বিক খারাপ পরিচালক।

    তাহলে তার সঙ্গে আমরা একমত না হতে পারি, কিন্তু এ তো একজনের ওপিনিয়ন। এ নিয়ে তর্ক চলে না।
  • tatin | ১৯ মে ২০১১ ২১:২০475453
  • সিপিয়েমরা এখন অনেক মজার মজার কথা শুনে ফেলছেন, মহীনের ঘোড়াগুলিও দেখে ফেলছেন- ওসব আবার পাই পাত্তাও দিচ্ছে :D

    আর, মাইরি চ্যানেলটাও এরা গোলা বানিয়েছে, সিটিভিএন, সেটা আবার দুচার্জন স্‌ট্‌র্‌যাটেজঈকালি ক্যাডার দেখেও ফ্যালেন!
  • pi | ১৯ মে ২০১১ ২১:৩১475454
  • ন্যাড়াদাকে ক।
  • pinaki | ১৯ মে ২০১১ ২১:৪৫475455
  • ধুর ধুর, কে ডি ঘোষের মত হট টপিক ছেড়ে কেউ এসব নিয়ে মাথা ঘামায়? ;-)

    ব্রাত্য আমাদের অতীত। কে ডি ঘোষ আমাদের বর্তমান।
  • pinaki | ১৯ মে ২০১১ ২১:৪৬475456
  • সরি। কে ডি ঘোষ আমাদের আজকাল।
  • aka | ১৯ মে ২০১১ ২২:৪৫475457
  • ব্রাত্যর বসুর মাথা খারাপ হয়েছে। আমি যার থেকে শুনেছি সে বলেছে সৌমিত্রকে অ্যাটাক করেছে। বলেছে ক্ষমতায় এলে সমস্ত কেচ্ছা বের করে দেবে। সত্যজিত, ঋত্বিক ইত্যাদিদের নিয়ে আমার সোর্সের সাথে কোন কথা হয় নি। তবে সে একটা কথা বলেছে ব্রাত্যর মাথাটা খারাপ হয়ে গেছে।

    এটা আমি বিশ্বাস করলাম। সবকিছু দেখে বিশ্বাস করি নাকি। যেমন বাবা বলে আমাদের স্কুলের জায়গায় নাকি বাঁশঝাড় ছিল। সে কি আর দেখেছি, না ছবি দেখেছি? বাবা বলেছে, তারপর সেই সময়ে যেখানে সেখানে বাঁশঝাড় হত সেই থেকে বিশ্বাস হয় বাঁশঝাড় ছিল।

    তো ব্রাত্য বলেছিল পলিটিসিয়ান নয় কিন্তু পলিটিকাল মাইন্ডেড, এখন বলে পলিটিশিয়ান হু হ্যাজ পলিটিকাল মাইন্ড। সেদিন সোমনাথ চ্যাটার্জীকে বলেছে মিশরের মমি, বডি ল্যাঙ্গোয়েজে কেমন মস্তান হাবভাব। তারসাথে আমাকে যে বলেছে তাকে আমি একটুও অবিশ্বাস করার কারণ দেখি না। সব মিলিয়ে খাপে খাপে মিলে গেছে। ডিরোগেটরি মন্তব্য অবশ্যই করেছে। ব্রাত্য শহীদ হল বলে।

    পিনাকি কেডি ঘোষের লিং পাওয়া যাবে? আজকাল কেউই লিং দেয় না।
  • Suvajit | ২০ মে ২০১১ ০০:৩৫475459
  • ন্যাড়াদা একটা কাজের কথা বলেছে। এগুলো ব্রাত্য বসুর নিজস্ব মতামত (শুধু বাজার করাটা বাদে, সেটা প্রমান ছাড়া বলাটা ব্লাসফেমি)।
    ঋঙ্কিÄক ঘটকের সিনেমা অনেকেই চিরাচরিত সিনেমার ডেফিনিশনে ফেলতে পারেন না, সিনেমায় পরিচালকের ব্যক্তিগত আবেগ পরতে পরতে ভরে থাকে এ সমালোচনা তো আগেও শুনেছি। তবু আমি ঋঙ্কিÄকের ফ্যান। হয়ত ব্রাত্য নয়। আর ঋঙ্কিÄক কেমন কম্যুনিস্ট ছিলেন বা আদৌ ছিলেন কিনা এটা আমার কাছে কোনো বিচার্য বিষয়ই নয়। ব্রাত্য রুদ্ধসঙ্গীত নাটকে ঋঙ্কিÄকের চরিত্র হয়ত এমনই ইন্টারপ্রীট করেছেন।
    তবে মন্ত্রী হয়ে আর নাটকের লোক হয়ে বাংলা সিনেমার হাল কিভাবে ফেরাবেন সেটা স্পষ্ট নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন