এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ২৬৬০৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ১০ মার্চ ২০১৪ ০০:৫০486697
  • হ্যাঁ, বের্জেনেভেস্কি পুতিনের শত্রু।
  • দ্রি | ১০ মার্চ ২০১৪ ০০:৫১486698
  • ওকে, গুড। তাহলে দেখা যাচ্ছে, ইয়ানুকোভিচ, রাশিয়া ই ইউর মধ্যে ব্যালেন্স রক্ষা করছিল। রাশিয়ার দাদাগিরি ভালো না লাগলে সেটা রেজিস্ট করছিল। কাস্টমস ইউনিয়ানে তো ঢোকে নি। কিন্তু আবার তার ই ইউর ডীল ও পছন্দ হয় নি। তার মানে ঐটুকু দেশের পক্ষে যতটা সম্ভব ইন্ডিপেন্ডেন্স রাখা সম্ভব সে ট্রাই করছিল।

    তাকে এই ভায়োলেন্ট ক্যু দিয়ে সরিয়ে দেওয়ার কি প্রয়োজন পড়ল?
  • lcm | ১০ মার্চ ২০১৪ ০০:৫৫486699
  • এগজ্যাক্টলি, এটাই পয়েন্ট। ধরো কোনো দেশে কু হল, নির্বাচিত প্রেসিডেন্টকে অন্যায়ভাবে সরিয়ে দিল কিছু লোক বা ধরো গুন্ডা বাহিনি।
    এক্ষেত্রে অন্য দেশ কি সৈন্য নামিয়ে দিতে পারে?
    দ্বিতীয় কথা ধরা যাক, নির্বাসিত থাকা অবস্থায় ইয়ানোকোভিচ রাশিয়ান মিলিটারি ইন্টারভেনশন চেয়েছিল, কিন্তু তাহলে তো সৈন্য নামাতে বলবে কিয়েভে, ক্রিমিয়ায় কেনো? কিয়েভ-ই তো "গুন্ডা"-দের দখলে, তাদের হাত থেকে ইউক্রেনকে বাঁচাতে তো কিয়েভ যেতে হবে।
  • ম্যামি | ১০ মার্চ ২০১৪ ০০:৫৬486700
  • দেখাই যাক না। তালে গোলে ক্রিমিয়া রাশিয়াতে চলে যাবে। ক্রিমিয়ার পক্ষে ভালো। তাতারদের কথা জানি না।
  • lcm | ১০ মার্চ ২০১৪ ০১:০০486701
  • হ্যাঁ, ইউক্রেনকে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে বা ইয়ানোকোভিচ-কে প্রেসিডেন্ট পদে পুনর্বহাল করবার জন্যে রাশিয়া ক্রিমিয়ায় ঢুকেছে -- এ যুক্তি গেলা কঠিন।
    তালেগোলে ক্রিমিয়া নিয়ে নেওয়ার যুক্তি বরং অনেক ক্লিয়ার।
  • দ্রি | ১০ মার্চ ২০১৪ ০১:০৮486702
  • ধরো কোনো দেশে কু হল, নির্বাচিত প্রেসিডেন্টকে অন্যায়ভাবে সরিয়ে দিল কিছু লোক বা ধরো গুন্ডা বাহিনি।
    এক্ষেত্রে অন্য দেশ কি সৈন্য নামিয়ে দিতে পারে?

    এই প্রশ্নটার উত্তর সব্সময় হ্যাঁ, বা সবসময় না হতে হবে বলে আমি মনে করি না।

    আমি বিশেষ করে কনসিডার করব, যেই দেশ সৈন্য নামিয়ে দিল তার মতলব কি। সৈন্য নামানোটা অ্যাগ্রেসিভ পশ্চার, না ডিফেন্সিভ পশ্চার ইত্যাদি।
  • দ্রি | ১০ মার্চ ২০১৪ ০১:১৯486703
  • ইয়ানুকোভিচকে পুনর্বহাল -- না। এই আইডিয়া এল কোথা থেকে। বরং, পুতিন তো বলেছে ইয়ানুকোভিচের পোলিটিকাল কেরিয়ার শেষ।

    ইউক্রেনকে গুন্ডাদের হাত থেকে রক্ষা -- না। তাহলে তো কিয়েভ আক্রমণ করতে হয়।

    আপাতত রাশিয়া শুধু চেয়েছে, কিয়েভের গোলমালটা যেন ক্রিমিয়া অব্দি না পৌঁছয়। আপনার মনে আছে কিনা জানিনা। লিবিয়ায় গোলমাল শুরু হয়েছিল বেনগাজিতে। সেখান থেকে পরে ত্রিপোলিতে পৌঁছেছিল। তো গোলমালগুলো মুভ করে। গোলমালকারীরা একটা জায়গা ডিস্টেবিলাইজ করে, সেটাকে বেস বানিয়ে পরবর্তী জায়গায় মুভ করে।

    অবশ্য তালেগোলে ক্রিমিয়া নিয়েও নিচ্ছে। কিন্তু ক্রিমিয়ার লোকেরা যদি নতুন কিয়েভের আন্ডারে থাকতে না চায়, ফির কেয়া ড্যাডি ইয়া আম্মা? রেফারেন্ডামে যদি না যেতে চায় তো যাবে না।
  • ম্যামি | ১০ মার্চ ২০১৪ ০১:৩৫486704
  • পশ্চিম ইউক্রেন যদি ক্রিমিয়া ছাড়তে রাজি হয়? তাহলে ব্যাপারটা কী দাড়াবে? ইয়োরোপ কিন্তু ইউক্রেনকে চাইছে ক্রিমিয়া সমেত। ওদিকটায় ব্যাবসার সুবিধা।
  • ম্যামি | ১০ মার্চ ২০১৪ ০২:১০486706
  • অ্যাগ্রেসিভ পশ্চার, না ডিফেন্সিভ পশ্চার? রাশিয়ার পশ্চারিং অ্যাগ্রেসিভই লাগছে। ক্রমশ অ্যাগ্রেসিভ থেকে আরো অ্যাগ্রেসিভ হচ্ছে।
  • lcm | ১০ মার্চ ২০১৪ ০২:১২486707
  • ঠিক। কিন্তু লিবিয়ার গন্ডগোল হয়েছিল লিবিয়াতে, গোলমাল বেনগাজি থেকে ত্রিপোলি পৌঁছয় - কিন্তু তা বলে সেখানে তো প্রতিবেশী দেশ ইজিপ্ট বা আলজিরিয়া সৈন্য ঢুকিয়ে দেয় নি।

    মানে বলতে চাইছি, ওয়েস্টের ইন্টারভেন্‌শন কমানোর জন্যে রাশিয়ার অ্যাগ্রেসনকে সাপোর্ট করে ফেললে মুশকিল। বিশেষ করে যখন রাশিয়ার ট্রিটমেন্ট টু জর্জিয়া/চেচনিয়া এখনও টাটকা।
  • Sibu | ১০ মার্চ ২০১৪ ০২:২২486708
  • ক্রিমিয়ানরা যদি রাশিয়াকে চায় তাহলে রাশিয়ান অ্যাগ্রেসন কথাটা তো সঠিক হয় না।

    আর রাশিয়ার তো ক্রিমিয়াতে সৈন্য রাখার অধিকার আছেই। আইনতই আছে। আপাততঃ ইউক্রেনে কোন লেজিটিমেট সরকার নেই। তাই আগের বোঝাপড়াই গ্রাহ্য।
  • lcm | ১০ মার্চ ২০১৪ ০২:৩৬486709
  • লেজিটিমেট সরকার না থাকায় ক্রিমিয়া নিতে সুবিধে হল। ক্রিমিয়া-র কোশ্চেনটা এসেছে রাশিয়া সৈন্য নামানোর পরে। এদ্দিন ক্রিমিয়া চেঁচিয়ে গলা ফাটিয়ে দিচ্ছিল রাশিয়ায় অন্তর্ভুক্তির জন্যে - ব্যাপারটা ঠিক সেরকম নয়। কখনও এরকম লিখিত বোঝাপড়া ছিল না, যে ইচ্ছে হলেই রাশিয়া ক্রিমিয়া নিয়ে নেবে ইউক্রেনের থেকে। ১৫০০০ সৈন্য নামিয়ে লোকজনকে জিগ্গেস করা হচ্ছে - কোন দেশে যাবে?
    পুতিন তো এদ্দিন ইউক্রেনকে একটা দেশ হিসেবেই মানতে চাইত না, এখন বেসিক্যালি বুঝে গেছে ইউক্রেন গেলো, তো ক্রিমিয়া-টা অন্তত এই সুযোগে নিয়ে রাখি, নইলে ওটাও যাবে। তাই সরকার ভাঙা চাই।

    এটা হল একটা ইন্টারপ্রিটেশন - নট টোট্যালি অ্যাবসার্ড।
  • Sibu | ১০ মার্চ ২০১৪ ০২:৩৯486710
  • মানে কিয়েভের গোলমাল পুতিন করিয়েছে?
  • lcm | ১০ মার্চ ২০১৪ ০২:৪৪486711
  • এগজ্যাক্টলি! এইটা হচ্ছে অন্য সাইডের ইন্টার্প্রিটেশন। স্নাইপার লাগিয়েছে পুতিন।
    ইয়ানোকোভিচ ছিলেন দোদুল্যমান - একবার ইউরো তো আবার ক্রেমলিন। কোনো গ্যারান্টিড লয়্যালটি নেই। এদিকে গত ন বছরের আন্দোলন চেগে গেছে যেই ইয়ানোকোভিচ ইউরো ডিল বাতিল করছে, লোকজন ক্ষেপে গেছে। পুতিন হাওয়া বুঝলেন। ইউক্রেন ইজ গন্‌, ইয়ানোকোভিচ-কে দিয়ে হবে না। কিন্তু একটা গোলমাল পাকিয়ে সরকার না ফেললে দুম করে ক্রিমিয়াতে সৈন্য নামানো যাচ্ছে না।

    এই হল - একদিকের গপ্পো।
  • ম্যামি | ১০ মার্চ ২০১৪ ০২:৪৬486712
  • ১৫০০০ সৈন্য নামিয়ে লোকজনকে জিগ্গেস করা হচ্ছে - কোন দেশে যাবে? এই হচ্ছে কথা।

    আর ইউক্রেনের সরকার ইন্সটারিম সরকার হিসেবে লেজিটিমেট নয়ই বা কেন? প্রেসিডেন্ট দেশের গোলমাল সামলাতে না পেরে রাশিয়া চলে গেলেন। নতুন সরকার বানাতেই হল।
  • ম্যামি | ১০ মার্চ ২০১৪ ০৩:০০486713
  • ইউক্রেন ইউ জয়েন করতে চাইবে তাতে আশ্চর্যের কিছু নেই। ইউ জয়েন করার পর তারা প্রচুর সাহায্য করে। করে যে, তা অন্য দেশে প্রমাণিত। এক্ষুনি জয়েন করতে পারত না। ইয়ানুকোভিচ অপেক্ষা করতে চায় নি।

    ক্রিমিয়া নিয়ে আরেকটা কথা, নতুন সরকার ভাষা বিল পাস করে নি। উঠিয়ে নিয়েছিল।
  • lcm | ১০ মার্চ ২০১৪ ০৩:১৩486714
  • ইউক্রেনিয়ান সহকর্মীর কাছে শুনলাম - গত কয়েক বছর ধরেই পুতিন রাশিয়ান পাসপোর্ট বিলোচ্ছেন ক্রিমিয়া, দোনেত্স - এই সব রাশিয়া সংলগ্ন ইস্ট-ইউক্রেনের রাজ্যগুলিতে।
  • ম্যামি | ১০ মার্চ ২০১৪ ০৩:১৮486715
  • ক্রিমিয়ার ব্যাপারটাকে অ্যাগ্রশন বলুন আর নাই বলুন, পুটিন যে বলছেন যেখনে যত রাশিয়ান আছে সবাইকে প্রোটেক্ট করবে রাশিয়া, এটা থেকে বোঝা যাচ্ছে তিনি সোভিএট সাম্রাজ্য ফেরাতে চান। এসব শুনে অন্য প্রতিবেশী দেশগুলি প্যানিক করছে। না হওয়াটা বাঞ্ছনীয় ছিল।
  • PM | ১০ মার্চ ২০১৪ ১০:৩৭486717
  • ইন্দিরা গান্ধী যখন বাংলাদেশে সেনা পাঠায় তখন মুল কারন দেখানো হয়েছিলো দুটো-

    ১। ১ কোটি উদ্বাস্তু
    ২। অপারেশন সার্চ লাইট ইত্যাদির মাধ্যমে পাক সেনার নরমেধ যোগ্য।

    LCM, ম্যামিদি কি সমর্থন করেন? না এটাকে ভারতীয় অ্যাগ্রেসন হিসেবে দেখেন?
  • lcm | ১০ মার্চ ২০১৪ ১১:১৬486718
  • ভারত যদি বাংলাদেশকে, বা, বাংলাদেশের একটা জেলাকে এই সুযোগে নিজের দেশে ঢুকিয়ে দেবার চেষ্ট করত নিশ্চয়ই সমর্থন করতাম না।
  • Sibu | ১০ মার্চ ২০১৪ ১১:২১486719
  • আর বাংলাদেশ যদি ভারতে যোগ দিতে চেয়ে ভোট দিত, এই সিকিমের মত?
  • lcm | ১০ মার্চ ২০১৪ ১১:৩৮486720
  • তাইলে তো অবশ্যই। সিকিম তো হল।
    কিন্তু গোয়া/দমন/দিউ কিন্তু সেভাবে হয় নি, ভারত মিলিটারি অপারেশন (অপারেশন বিজয়, ৩৬ ঘন্টা গুলিগোলা চালানোর পরে) চালায়।
  • PM | ১০ মার্চ ২০১৪ ১১:৪১486721
  • প্রতিদ্বন্দী অন্য দেশে (যে দেশে কোনো ভারতীয় নেই) সেনা অভিযান চালিয়ে তাকে দ্বিখন্ডিত করাটা তাহলে অ্যাগ্রেসন নয়?

    তার মানে রাশিয়া যদি ক্রিমিয়াকে স্বাধীন করে দেয় তহলে আপনি সমর্থন করবেন?
  • lcm | ১০ মার্চ ২০১৪ ১১:৪৬486722
  • বোঝো! এটা কি কোর্ট। জেরা চলছে।

    ক্রিমিয়ায় এক কোটি উদ্বাস্তু নেই, নরমেধ যজ্ঞ ও হয় নি -

    ইয়ে, একটু আপেল/কমলালেবু হয়ে যাচ্ছে না।
  • lcm | ১০ মার্চ ২০১৪ ১১:৫৮486723
  • যাগ্গে, এবার একটু দেখো চায়না কি বলছে।

    Foreign Ministry spokesman Qin Gang said plainly last Sunday, when the first reports of Russian armed intervention in Crimea were coming in, that “we respect the independence, sovereignty and territorial integrity of Ukraine.”

    Chinese leaders are especially displeased by the referendum that the Crimean parliament has called for March 16 to choose whether the autonomous region should break away from Ukraine and join Russia.

    “China insists that Crimea’s fate should be decided by all Ukrainians,” explains Jin Canrong, a professor of international studies at Renmin University in Beijing. “We will not support a Russian occupation of Crimea. That would be like Taiwan’s destiny being decided only by Taiwanese”..

    “China’s foremost priorities, the first things they think about when it comes to interference, are Tibet, Xinjiang, and Taiwan,” adds Ms. Glaser. “The idea of a part of China deciding whether it wanted to be separate is seen as very dangerous.”

    চায়্না জানে এটা ডেঞ্জারাস গেম। আজ এটা সাপোর্ট করলে, কাল তাইওয়ান/টিবেটে গনভোট লাগিয়ে দেবে।
  • lcm | ১০ মার্চ ২০১৪ ১২:১০486724
  • ওভারঅল চায়্না বেশী ঘাঁটাতে চায় না এ নিয়ে, নিউট্রাল স্ট্যান্ড রাখতে চায়।

    ইন্ডিয়া অফিসিয়ালি সাপোর্ট জানিয়েছে ক্রিমিয়া অধিগ্রহণ। টিওআই বলছে,

    India believes Russia has "legitimate interests" in Ukraine — a position that is opposed to the stand of the west on the latest crisis. Interestingly, China has opposed Russia's intervention in Crimea, deviating from a long-standing support to Moscow in the UN Security Council. [TNN | Mar 8, 2014, 06.00AM IST]
  • PM | ১০ মার্চ ২০১৪ ১৪:১৯486725
  • LCM ঃ)
  • ম্যামি | ১০ মার্চ ২০১৪ ১৪:৪৪486726
  • বাংলাদেশ অত্যন্ত স্পেশাল কেস। তবে ভারতীয় সেনা পাঠানো আন্তর্জাতিক আইনে আটকিয়েছিল। রাশিয়া ভিটো দিয়েছিল।
  • S | ১০ মার্চ ২০১৪ ১৫:৫৯486728
  • জুলফিকার ভুট্টো ইউএন থেকে রেগে বেড়িয়ে যাওয়ার ভিডিওটা ইউটিউবে আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন