এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • Banglarmedhakromagotobideseprobasechalanhoyejacche!

    SUVRA BHATTACHARYA
    অন্যান্য | ২৮ সেপ্টেম্বর ২০১১ | ৬১৫০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ০৮ অক্টোবর ২০১১ ২৩:৪৫496211
  • অনেক তথ্যই অনেকবার করে দেখা উচিত, যেমন কম হাসপাতাল ইত্যাদি থাকলেও শিশুমৃত্যুর হার কমানো যায় (নতুন মডেল?)। অথবা এটাও:

    A 2002 survey by the ministry of health had found availability of government hospitals was much better in Bengal. While 79% of all hospitalization cases in rural areas were dealt with in government hospitals in Bengal, the all India average was just 42%. This indicates the presence of infrastructure and its utility.

    গুরুতে কিছুদিন আগেও প:বঙ্গের গ্রামে স্বাস্থ্য-ব্যবস্থা বলে কিস্যু নেই জাতীয় বিষয় নিয়ে দীর্ঘ তক্ক হয়েছে।
  • aka | ০৯ অক্টোবর ২০১১ ০৮:১৪496212
  • সারা প:ব: ঘুরে দেখার সৌভাগ্য হয় নি। শহর কলকাতা এবং তার আশেপাশে হেলথ কেয়ার নামে যা চলছে তার থেকে প্রস্টিটিউশন ব্যবসা হিসেবে বেশি এথিকাল।

    শহর কলকাতা এবং তার পার্শ্ববর্ত্তী এলাকার মানুষজনের অবস্থা খুব খারাপ। পরিসংখ্যান দিন, মডেল খাঁড়া করুন, আঁক কষুন আমার এই মতামত পাল্টাবে না। কারণ অনেক পার্সোনাল এক্সপেরিয়েন্স। আমার এই ক্ষুদ্র জীবনে যা এক্সপেরিয়েন্স হল তাতে পুরোটা আমার কাছে জলবত তরলং।

    পিটিবাবুর আর একটা ব্যপার চোখ এড়িয়ে গেছে। শিশু মৃত্যুর পরিসংখ্যানটা প্রিভেন্টেবল ডেথ।
  • pi | ০৯ অক্টোবর ২০১১ ১০:৫২496213
  • এবার ২০০২ আর আবার সেই ... যাগ্গে, আগে ২০০৮ এ আপনার দেওয়া তথ্যগুলি সরকারি হিসেবের থেকে এত আলাদা হল কেন শুনি।
  • PT | ০৯ অক্টোবর ২০১১ ১১:২৫496214
  • শিশুমৃত্যু ""প্রিভেনটেবল"" কথাটা তাহলে ভারতের সব রাজ্যের ক্ষেত্রেই প্রযোজ্য। আর যে রাজ্যে বেশী হাসপাতাল আছে কিংবা বেশী তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছোনো যায় সে সব রাজ্যে শিশু মৃত্যু আরও বেশী ""প্রিভেনটেবল"" হওয়া উচিৎ - অন্তত: মোটাবুদ্ধি তাই বলে। কিন্তু দেখা যাচ্ছে যে আসলে শিশু মৃত্যুর ব্যাপার টা অত সহজ সরল নয়। এবং বিত্তশালী রাজ্যগুলোর গ্রাম আর শহরের শিশু মৃত্যুর সংখ্যার তুলনা করলে দেখা যাবে যে শহরের পরিষেবা অনেক বেশী উন্নত - যেটা ভারতের আর্থ-সামাজিক অবস্থাতে মোটেই অপ্রত্যাশিত নয়।

    যে কোন আলোচনাতে ভারতের অন্য রাজ্যগুলোকে বাদ দিয়ে শুধু প: বঙ্গের শিশু মৃত্যুর সংখ্যাটি উল্লেখ করার কোন মানে হয়না। তবে সংখ্যা তত্ব দিয়ে মোটেই এটা প্রতিপন্ন করার চেষ্টা করিনি যে প: বঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাটি দারুণ চলছে।

    শহর কলকাতার স্বাস্থ্য ব্যবস্থাটি যদি বেশ্যাবৃত্তির থেকেও খারাপ হয় তাহলে সন্দেহ নেই যে সেই ব্যবস্থাটিকে ব্যবহার করার জন্য আশ-পাশের রাজ্য, নেপাল এমনকি বাংলাদেশ থেকেও অসংখ্য মানুষ এখানে ভিড় জমাচ্ছেন। মুকুন্দপুর অঞ্চলে গজিয়ে উঠা গেস্ট হাউসের সংখ্যা থেকে সেই ভিড়ের খানিকটা আন্দাজ পাওয়া যায়।

    Dr Alok Roy, CMD, Medica Synergie, says, "Kolkata is the gateway to the East. One fourth of the country and even neighbouring countries like Bangladesh, Nepal, Bhutan and Myanmar come down to Kolkata for treatment........
    http://www.expresshealthcare.in/201005/strategy03.shtml
  • PT | ০৯ অক্টোবর ২০১১ ১১:৩৪496215
  • @pi
    তথ্যটি আমি বানাইনি। আমার দেওয়া সংখ্যাগুলো ঐ লিংকের দাবি অনুযায়ি ....was given by Minister for Health and Family Welfare Shri Ghulam Nabi Azad in written reply to a question raised in Rajya Sabha.

    আর ২০০২-এর তথ্যটি আপনারই দেওয়া লিংক থেকে নেওয়া। তবে মুখ্য বিষয়টি--অর্থাৎ প:বঙ্গে যে শিশু মৃত্যু রোধে বাম সরকারের আমলে ভাল কাজ করেছে-- তার বিশেষ হেরফের হয়না।

    তবে আপনি যেটা শোনার জন্য উন্মুখ হয়ে আছেন সেটা লিখতে আমার কোনো-ই আপত্তি নেই: শিশু মৃত্যুর ব্যাপারে বাম সরকার তামিলনাড়ুর সরকারের মত ভাল কাজ করতে পারেনি।
  • PT | ০৯ অক্টোবর ২০১১ ১১:৩৫496216
  • **"কাজ করেছে"-র বদলে "কাজ হয়েছে"
  • aka | ০৯ অক্টোবর ২০১১ ১৭:৩২496217
  • বেশ্যাবৃত্তিরও রকমফের আছে না যেমন অ্যাপোলোর বেশ্যাবৃত্তি না এনআরএসের বেশ্যাবৃত্তি এইসব আর কি। লোকে ভাবে অ্যাপোলোর কাছে গেলে স্যাটিসফেকশন বেশি।
  • aka | ০৯ অক্টোবর ২০১১ ১৭:৩৬496218
  • লোকে ভাবে অ্যাপোলোর বেশ্যাবৃত্তি বাংলাদেশ বা নেপালের চিকিৎসার থেকেও বেটার। তাই দিয়ে কিস্যু প্রমাণিত হয় না।

    নেপাল, বাংলাদেশ থেকে লোকে কলকাতা আসে, কলকাতা থেকে লোকে লুরু, ভেলোর, মুম্বাই, সেন্নাই যায়, আজ থেকে নয় বহুদিন থেকে।
  • PM | ০৯ অক্টোবর ২০১১ ১৯:২৩496219
  • আমার এক বন্ধু কলকাতার এক বড় প্রাইভেট হাস্পাতালে কাজ করে... তাদের কাছে শুনেছি যে প্রত্যেক ডাকতরের মাসিক রেভিন্যু টার্গেট থাকে .... সেটা পুর্ণ না হলে চাকরি নিয়ে টানাটানি হয়। ঐ টার্গেট অচিভ করতে গিয়ে ওদের ওভার বিলিং কর্তে হয় ( যেমন ফালতু দামী ওষুধ, টেস্ট, এমনকি ওষুধ এর দাম বড়িয়ে দেখানো ইত্যাদি)। হাস্পতালটি কলকাতা কেন্দ্রিক নয় (এই পাতায় অনেকবার এসেছে হাসপাতালটির নাম)। একটা সর্বভারতীয় ব্র্যান্ড এর এই রকম পলিসি শুধু কলকাতা কেন্দ্রিক হতে পারে না। বাকি শহরেও নিশ্চই এক-ই পলিসি মেনে চলে।

    এখন আমি দুবাই তে আছি। গত সপ্তাহে আমার প্রোজেক্ট-এর একজনের একটু জ্বর জ্বর হয়েছিল। নিয়ে গেলাম একটা বড় ক্লিনিক-এ। ৯০০০ টাকার টেস্ট করিয়ে বল্ল কিছু হয় নি।

    আরেকটা অভিঙ্‌গ্‌তা ..... একবার একটা ছোটো টুর-এ UK যাচ্ছিলাম ...। এক ব্রিটিশ দম্পতির সাথে দেখা হলো। মধ্যবয়সী। মহিলা চোখ-এর অপরেশন করাতে এসেছিলেন। পিয়ার্লেস-এ অপরেসন করিয়ে তাজমহল, দার্জিলিং আর সিকিম দেখে ফির্ছিলেন। আমার প্রশ্নের উত্তরে ওরা বল্লো যে ওখানকার ২৫% খরচে এখানে কাজ হয়েছে। তার সাথে টুরিস্ম ফ্রী। এখানকার পের্সোনাল কেয়ার-এ ওরা মুগ্‌ধ। আর-ও বল্লেন সর্কারি হাস্পাতালে অপরেসন করালে অনেক কম খরচ পরতো ukতে কিন্তু দের - দু বছরের আগে ডেট পওয়া যেত না।আর এইরকম পের্সোনাল কেয়ার ভাবাই যায় না।

    আমি UK তে কখনো খুব বেশি দিন থাকি নি... ট্রিটে্‌মন্ট-ও করাই নি। তাই ভ্যলিডেট করতে পারবো না। Su বা অন্য কেউ ভালো বলতে পারবেন। তবে পরে খোজ নিয়ে জেনেছি ... এটাকে বলে health tourism... আর এটা দক্ষিন ভারতে খুব পরিচিত। কলকাতা-তেও বিস্তর চলে।
  • m | ০৯ অক্টোবর ২০১১ ২০:১৪496221
  • শুক্রবার খুব উচ্চকোটির হাসপাতালে গিয়েছিলাম- হাত কেটে গেছে। সোজা জরুরি পরিষেবা বিভাগে।পরিষেবা ভালো ই- কাউন্টারের ওপার থেকে প্রথমেই প্রশ্ন, আপনার কি এখানে নাম রেজিস্টার করানো আছে। বল্লাম নেই।না থাকলে কি আপনারা দেখবেন না? দুজন এগিয়ে এলেন। হাতের সেবা চলছে- মানে জল দিয়ে ক্ষতস্থান ধোয়া মোছা ইত্যাদি। রক্ত বন্ধ হচ্ছে না। ডাক্তার কখন আসবেন জানতে চাওয়ায় নার্স চোখের ইশারায় কাউন্টারের ওপারে এক ভদ্রলোককে দেখালেন- তিনি তখন কম্পিউটারে বিজি। রয়ে সয়ে তিনি এলেন,মুখে বিরক্তির ছাপ সুস্পষ্ট।এসে দেখলেন, তারপর চলে গেলেন।

    পাশে পুত্র দন্ডায়মান। একজন এক ফর্ম হাতে হাজির- চিকিৎসা শুরু করার আগে ওটা ভরতে হবে। সঙ্গী তখনো গাড়ি পার্ক করে ফেরেন নি, ছেলে হয়তো চেষ্টা করলে পারতো- যাই হোক, ইতিহাস লিখে ফেল্লাম।এইবার একজন পুটুস করে একখান শট দিলেন। কাঁচি, সুতো সব রেডি হলো।ডাক্তারের টিকি নেই,( উনি সম্ভবত গুলিসুতো খেতে গিয়েছিলেন)

    এসে বল্লেন,অ্যানাস্থেশিয়া করতে হবে, নার্স এক বোতল এগিয়ে দিলো। উনি বল্লেন, এক্সপায়ার করে যায় নি তো, সে ঘাড় নেড়ে বল্লো না না- ডেট আছে।হাত টা লুজ করে রাখবেন বলেই সোজা ফস্‌ করে হাতে সুঁচ ফুটিয়ে দিলেন।দুবার দুটো শট দিলেন। নাম্ব হয়ে গেলো, সেলাই করে ফেল্লেন- কোনো কথা না বলে গটগটিয়ে চলে গেলেন-

    বসে রইলাম-এসি চলছিলো, বেশ পরিচ্ছন্ন। একজন এসে বল্লেন, কার্ড করিয়ে নিন, ছবি দিলেই হয়ে যাবে। ওখানেই হয়তো ছবি তোলার সুবন্দোবস্ত আছে,কে জানে। গোটা ব্যাপারটা একঘন্টা সময় ধরে ঘটলো। আমি ছাড়া আর কোনো পেশেন্ট ছিলো না।

    অবশেষে ওষুধ কিনে বিল দেবার পালা এলো- বেশি না, মাত্র একহাজার টাকা।(হজমিগুলি ছাড়া অন্য ওষুধ ওখানে পাওয়া যায় নি)

    ডাক্তারের চরণে শতকোটি পেন্নাম জানিয়ে ফিরে এলাম-বাড়ি ফিরে দেখলাম- প্রেসার ও লেখা আছে- কখন আর কে মাপলো জানি না। এরপর ড্রেসিং আর সেলাই কাটা ইত্যাদি আছে।

    গুরুতর কিছু হলে কি হবে ভাবলে রক্ত হিম হয়ে যাচ্ছে:)
  • nyara | ০৯ অক্টোবর ২০১১ ২০:১৮496222
  • পশ্চিমবঙ্গের স্বাস্থ্যব্যবস্থার শোচনীয় অবস্থা বাম সরকারের আড়কাঠি ছাড়া সবাই স্বীকার করে। মেডিক্যাল প্রফেশনের লোকেরাও। অ্যানেকডোটাল কিন্তু যতজনের সঙ্গে কথা বলেছি সবাই তাই বলেছে। কয়েকজন বাম সমর্থকও। তবে তারা আড়কাঠি নয়।
  • kc | ০৯ অক্টোবর ২০১১ ২০:২২496223
  • বাবা রামদেবকে ফলো করুন। প্রাণায়াম ফানায়াম করুন। সাবধানে থাকুন। হাতটাত কেটে যাওয়া, সবই প্রিভেন্টেবল অ্যাকসিডেন্ট। বড় সড় কিছু অসুখ হলে আয়লা অথবা ভূমিকম্প বা বন্যাপীড়িত মানুষদের মতন ভাগ্যের হাতে নিজেকে সমর্পণ করার জন্য রেডি থাকুন। এছাড়া কিন্তু প:বঙ্গ বেশ কুলকাল জায়গা।
  • nyara | ০৯ অক্টোবর ২০১১ ২০:২৪496224
  • হিম হবার কিছু নেই। দগে্‌ধ মরবেন। পুজোর সময়ে এসেনশিয়াল সার্ভিসেস মোটামুটি বন্ধ। রক্ত পরীক্ষা করা দরকার? কালেকশনের লোক নেই স্যার। পেশেন্টকে নিয়ে আসুন। এখানে কালেকশন হয়ে যাবে। পেশেন্ট মুভ করানোর অবস্থায় নেই। অন্যদিকে স্বর্ণালী নীরবতা। কোনভাবে রক্ত পৌঁছলেও রিপোর্ট স্যার তরশু পাবেন। তরশু? এ তো রেগুলার টেস্ট! আমাদের স্যার কাল ছুটি। আর আজ বারোটায় সব বন্ধ হয়ে যাচ্ছে। এরা সব কর্পোরেট সেবাশ্রম। কাউন্টারে ক্যামেরায় ছবি তুলে কার্ড করে দেয়।

    বাঙালীর শারদোৎসব চলছে।
  • pi | ০৯ অক্টোবর ২০১১ ২০:৩২496225
  • এদেশে এস্কালেটর থেকে মা পড়ে গেছিলো সন্ধে ছ'টা নাগাদ। শুক্রবারের সন্ধে ছিলো। হাতে সেলাই পড়লো রাত সাড়ে এগারোটায়। সব শেষ হয়ে বেরোতে বেরোতে সাড়ে বারোটা- একটা।
    দু'বছর বাদে বিল এসেছে, প্রায় হাজার ডলারের। ইন্সিওরেন্সকে এরা কিছু পাঠায়ইনি। আমরা পাঠানোর পর জানা গেছে পে করবে, অবশ্য একশো অলার ডিডাক্টেবল। তবে ওদের ফরম্যাটে সব কিছু পাঠাতে হবে। এখানের আর্জেন্ট কেয়ার থেকেসেই ফরম্যাটে সব কিছু বার করতে আপাতত কালঘাম ছুটছে।
  • kc | ০৯ অক্টোবর ২০১১ ২০:৪১496226
  • প:বঙ্গের স্বাস্থব্যবস্থা কতটা খারাপ তা দেখার জন্য কোনও পরিসংখ্যান দেখার দরকার নেই। গত ১৫বছরে কটা ন্যাতার মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে আর কটা ন্যাতার নাতিনাতনির জন্ম হয়েছে সরকারি মাতৃসদনে, এই দুটো ডেটাই কাফি। শালাদের নিজেদের তৈরী করা সিস্টেমে নিজেদেরই বি:শ্বাস নেই। ঘেন্না ধরে গেছে।
  • PT | ০৯ অক্টোবর ২০১১ ২১:০৫496227
  • কি আশ্চর্য! এই খবরে যে বলছে সারা দেশজুরেই বড় হাসপাতাল গুলো চিটিং করে!!

    Four public-sector insurance firms - New India Assurance, Oriental Insurance, United India Insurance and National Insurance Company - had withdrawn cashless treatment facility at large hospitals in July last year, alleging that their business had become unviable as hospitals were overbilling policyholders who had opted for the cashless payment route. The four insurers collectively hold over half of the country's health insurance market share.
    http://articles.economictimes.indiatimes.com/2011-07-20/news/29794833_1_insurers-and-hospitals-cashless-apollo-hospitals
  • siki | ০৯ অক্টোবর ২০১১ ২১:১৮496228
  • আপনি বড় সহজেই আশ্চর্য হন, এটাই আশ্চর্যের।
  • PT | ০৯ অক্টোবর ২০১১ ২১:২৪496229
  • ঠিক তা নয়। এই ফোরামে অনেকেই সারা দেশের (প: বঙ্গ ছাড়া) কোন সমস্যা দেখতে পায় না বলে বেজায় আশ্চর্য হই।
  • aka | ০৯ অক্টোবর ২০১১ ২১:২৬496230
  • শারদোৎসবে অবশ্য শ্মশান পরিষেবা বন্ধ ছিল না। কোন কারণে যদি জুঝতে না পেরে মারা যান তাহলে পুড়তে অসুবিধা হবে না।
  • bb | ০৯ অক্টোবর ২০১১ ২১:৩১496233
  • ন্যাড়া বাবুর শারদ অবিঞ্জতা (বানান টা পারলাম না)আমার ও হয়েছিল। কিন্তু বামেদের আড়কাঠি বলে বুঝতে পারিনি যে কলকাতায় AMRI বা apollo র মত বেসরকারী হাসপাতলও বামেদের পরিচালিত ছিল। এহবাহ্য যে এ বছর থেকে তারা বোধহয় রমরমিয়ে শারদীয়া স্বাস্থ্য পরিষেবা দিয়েছে।
  • sayan | ০৯ অক্টোবর ২০১১ ২১:৩২496234
  • আহা সারা দেশে তো সমস্যা উপচে পড়ছে সেগুলো নিয়ে সমালোচনা ইত্যাদিও কম হয় না, তবে পশ্চিমবঙ্গে এতবছরের সুব্যবস্থাগুলি নিয়ে কথা বললে এমন ঠোঁট ফোলানোও অন্য কোথাও দেখি না। সমালোচনায় এত অসুবিধে কীসের পিটিবাবু?
  • aka | ০৯ অক্টোবর ২০১১ ২১:৪৩496235
  • কলকাতায় সরকারী পরিষেবার বেহাল দশায় অ্যাপোলো, আমরি ইত্যাদি বেসরকারী পরিষেবারা যা পারে করে। তাও লোকে ছোটে কারণ শ্বাসকষ্ট হলে অন্তত অক্সিজেন গোঁজার লোক পাওয়া যায়। বামেদের কি ভামেদের কার জন্য এই দশা জানা নেই, কিন্তু যাকেই সাপোর্ট করুন কলকাতায় অসুস্থ হলে ট্রিটমেন্ট একই। উফফ।
  • kk | ০৯ অক্টোবর ২০১১ ২১:৪৭496236
  • আমার আবার এদেশের অভিজ্ঞতা পাই এর থেকে একদমই আলাদা। গত বছর ক্রিসমাস ঈভের বিকেল থেকে আমার বুকের বাঁদিকে খুব ব্যথা হচ্ছিলো। কয়েক দিন ধরেই হচ্ছিলো কিন্তু তখন পাত্তা দিইনি। যাই হোক, ক্রিসমাসের সকালে ব্যথা বেশ বাড়লো, সেই সাথে বাঁ হাতেও ব্যথা ইত্যাদি শুরু হয়েছে। তখন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেবার জন্য ফোন করলাম। সেদিনই দেখাবার কথা ভাবিনি, যেদিন ডেট পাবো দেখাবো এমনি ভেবেই করেছিলাম। আমার রেগুলার ডাক্তার ছুটিতে ছিলেন, কিন্তু ওরা যখনই শুনেছিলো যে এই জাতীয় কষ্ট হচ্ছে অন্য একজন ডিউটিতে থাকা অন্য ডাক্তারের কাছে আধ ঘন্টার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলো। এই ডাক্তার তখুনিই দেখে যা যা করা দরকার সব ব্যবস্থাও করে দিলেন। সব স্টেটে, সব জায়গায় ব্যবস্থা এক রকম নয়। জেনেরালাইজ করা খুব মুশকিল।
  • pi | ০৯ অক্টোবর ২০১১ ২২:৩৮496237
  • কলিদি, স্টেট টু স্টেট সত্যি ভ্যারি করে। সেটা এখানে রীতিমনত স্টাডির বিষয়। আমারো এত ধারণা ছিলনা। সেদিন আমাদের ক্লাশে এই নিয়ে পড়ানো হল। আর সবচে মজার কথা হল, যাদের কস্ট যত বেশি, তাদের কোয়ালিটি তত খারাপ।
    আর পুরো দেশের সব হাসপাতালগুলোকেও এরা চারভাগে ভাগ করেছে। কম কস্ট, ভালো কোয়ালিটি/ বেশি কস্ট, ভালো কোয়ালিটি/ কম কস্ট বাজে কোয়ালিটি/ বেশি কস্ট বাজে কোয়ালিটি।
  • kc | ০৯ অক্টোবর ২০১১ ২২:৫১496238
  • আজ্জোর শ্মশান পরিষেবা নিয়ে অভিজ্ঞতা (bb অভিজ্ঞতা লিখুন এইভাবে abhij`Nataa) বেশী নাই মনে হচ্ছে। মিনিমাম ওয়েটিং টাইম চার ঘন্টা। অবশ্যি লাইন ম্যানেজ হয়, লোকবুঝে দাম ঠিক হয়।
  • aka | ০৯ অক্টোবর ২০১১ ২২:৫৩496239
  • অন্তত এটা করেছে, মেক্সিকোর সাথে তুলনা করে বলে নি সেখানের থেকে কত ভালো আছে লোকজন।
  • aka | ০৯ অক্টোবর ২০১১ ২২:৫৪496240
  • ও কেসি আমরা মফস্বলের লোকজন, বেশি ডিমান্ড নাই। :)
  • PT | ০৯ অক্টোবর ২০১১ ২৩:১৪496241
  • @sayan
    ঠোঁট ফোলাইনি, প: বঙ্গের স্বাস্থ্যব্যবস্থা ""সুব্যবস্থা"'-য় পরিণত হয়েছে দাবিও করিনি। আমার (09 Oct 2011 -- 11:25 AM)-র পোস্টিংটি আরেক বার ধৈর্যসহকারে পড়ুন। শুধু শিশু মৃত্যু সম্পর্কে অসম্পুর্ণ তথ্যকে কেন্দ্রীয় সরকারের তথ্য দিয়ে সম্পুর্ণ করেছি মাত্র (08 Oct 2011 -- 08:41 PM)। এটা জনগণের উষ্মার কেন হল বুঝতে পারলাম না।

    এই সংখ্যাগুলো না লিখলে জানা যেত না যে বাঙ্গালীর স্বপ্নের শহর ব্যাঙ্গালোর আর হায়েদ্রাবাদ যে রাজ্য দুটির রাজধানী সেই অধিক গতিশীল ও দারুণ পরিষেবা যুক্ত হাসপাতালে পরিপুর্ণ রাজ্য গুলোতে শিশুরা ল্যাদ খাওয়া রাজ্য প: বঙ্গের তুলনায় বেশী সংখ্যায় মরে!! (কেন মরে কেউ জানানোর চেষ্টা করলে আলোকিত হই)।

    অতিকথন যত কম হয় ততই ভাল!
  • aka | ০৯ অক্টোবর ২০১১ ২৩:১৫496244
  • ব্যাঙ্গালোর কোন রাজ্য নয়।
  • PT | ০৯ অক্টোবর ২০১১ ২৩:১৫496242
  • **উষ্মার কারণ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন