এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমূলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা ২

    Ishan
    অন্যান্য | ১৬ নভেম্বর ২০০৯ | ৩৬৮৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SB | ১৯ নভেম্বর ২০০৯ ১৪:১০429950
  • ২০১৯ অ বা প হেডলাইন: প্রাক্তন কংগ্রেস নেতা কবীর সুমন বাংলাদেশের হাইকমিশনার হিসেবে শপথ গ্রহন করেছেন!
  • U | ১৯ নভেম্বর ২০০৯ ১৬:১৭429951
  • @Mmu

    Mhd.RafiqueaageCPIMkorteneitabhul/mithyetothyo.
    uniTrinamuljoinkorbaraageCongresskorten

    p.s.officeeektanotunmachineeekhonoavroinstallkorini.taikhomacheyeniyeromanhorofetypekorchhi.
  • ranjan roy | ১৯ নভেম্বর ২০০৯ ১৭:১২429952
  • PT,
    আরে, সিধুদাই তো এক সময় দক্ষিণ কোলকাতা থেকে কমিউনিস্ট সমর্থিত নির্দল দাঁড়িয়ে বামভোটের জোরে কংগ্রেসকে হারিয়েছেন। সেবার ভূপেন হাজারিকা বিজেপির সমর্থনে ভোটে দাঁড়ালেন। শেষজীবনে পদাতিক কবি সুভাষ মুখুজ্জে কংগ্রেসের হয়ে প্রচার করলেন।
    আর গত কয়েকটি নির্বাচনে পলিট ব্যুরোর নির্দেশে আমাদের বিলাসপুরে আমার বন্ধু সিপিএম এর শহর সেক্রেটারি কংগ্রেসের ক্যান্ডিডেট কে সঙ্গে নিয়ে আমাদের প্রার্থী বলে খুল্লম খুল্লা প্রচার করেছে, বিজেপি প্রধান দুশমন যে!
    ইহাতে লজ্জার কি আছে?
  • Arijit | ১৯ নভেম্বর ২০০৯ ১৭:১৭429953
  • সিধুদা মানে সিদ্ধার্থ শংকর? উনি কবে আবার দক্ষিণ কলকাতায় বামফ্রন্টের সমর্থনে নির্দল দাঁড়ালেন? লাস্ট কোনো একটা ইলেকশনে কংগ্রেস মনে হয় ওঁকে মাঠে নামিয়েছিলো - প্রচার-টচারে - লাভ হয় নাই।
  • Arpan | ১৯ নভেম্বর ২০০৯ ১৭:২২429954
  • এই তো রঞ্জনদা এসে গেছেন। আবার পুরনো দিনের কথা জানতে চাইব।

    ষাটের দশকের শেষদিকে বামদলগুলি অজয় মুখোপাধ্যায়ের বাংলা কংগ্রেসের সাথে মিলে সরকার গড়েছিল কেন? কংগ্রেসকে ক্ষমতা থেকে হটাতে? এটাকেও কি একটা "রামধনু' জোট বলা যায়?
  • ranjan roy | ১৯ নভেম্বর ২০০৯ ১৭:৩১429955
  • কেডিদা ঠিক ধরেছ।:))))) আমার মনে হয় অক্ষ আর অর্পণ ভুল বুঝেছে।
    আচ্ছা, আমার মত হরিদাস পালও কি আজকাল subtle হয়ে গেলো?:))
  • Arpan | ১৯ নভেম্বর ২০০৯ ১৭:৩৪429956
  • না, আমি ভুল বুঝিনি। লিখেছি কি সেইরকম কিছু? :-(
  • ranjan roy | ১৯ নভেম্বর ২০০৯ ১৭:৪৫429957
  • অরিজিৎ,
    বড় দু:খ দিলা। ১৯৬০ এর আশেপাশে, মাননীয় সিদ্ধার্থশংকর অবিভক্ত কমিউনিস্ট পার্টির সমর্থনে দাঁড়িয়ে জিতে ছিলেন, বিপুল ভোটে। আমি হাফ প্যান্ট পরে পার্কসার্কাসের বাড়ির ছাত থেকে বিজয়মিছিল, নর্তনকোঁদন সবই দেখেছিলাম। তখন ওনাকে প্রগতিশীল বলা হত।
    আইজকালকার সিপিএম এর পোলাপান রবার্ট ফিস্ক্‌ গুইল্যা খাইছে, কিন্ত নিজেদের ইতিহাস জানেনা।
    যাও, তুমার পিতৃদেবরে জিগাও। উনি কইবেন ভুল কইছি কি না।
    গতবছর আমার প্রিয় ব্ল্যাংকি ধূম কাইজ্জ্যা করলো টাটার ১০০ বছরের ইতিহাসে নাকি কখনো স্ট্রাইক হয় নাই? খালি বুদোবাবু(গুহ) আইজ্‌কাল পত্রিকায় লিখ্যা দিছে -হেইডা ব্রহ্মবাক্য। রাগে আমার পেন্টুল খুইল্যা যায়!
    অত বড় স্ট্রাইক হইল, ৪জন শহীদ হইল।কেদার দাস এম এল এ হইল,-- সব মিছা?
  • r | ১৯ নভেম্বর ২০০৯ ১৭:৫২429958
  • এইডা ঠিকই কইসেন। সিপিএমের পোলা সিপিএমের ইতিহাস জানে না, নকশাল পোলাপান নকশালের ইতিহাস জানে না, কংগ্রেসীর পোলা কংগ্রেস চিনে না। আর তিনমূল তো ওসব ফাৎরা প্যাসালের ধারও মাড়াইব না।
  • ranjan roy | ১৯ নভেম্বর ২০০৯ ১৭:৫৫429960
  • অর্পণ,
    বাংলালাইভ আই-পত্রিকায় ""অথ নকশাল বধ কথা'' নাম দিয়ে ১৯৬৪ থেকে সিপিএম এর জন্ম, তারপর ৬৬তে খাদ্য আন্দোলন, যুক্তফ্রন্ট, প্রথমবার দুটো বামফ্রন্ট( ইউ এল এফ/ পি ইউ এল এফ), নকশালবাড়ি, উৎপল দত্ত, অনন্ত সিং, ঘোষ-কবীর সরকার, অসীম চাটুজ্জে, আজিজুল, শৈবাল মিত্তির-- সব নিয়ে জমিয়ে লিখছিলাম, প্রায় ১৬কিস্তি হএয়েছিলো।
    উদ্বাস্তু হয়ে দু'মাস নেট হারিয়ে সব গেল। অরিজিৎ/ব্ল্যাংকি পড়ছিলো।
    আবার দেখি। ওদের এডিটর লিখেছেন শেষ হলে একজায়গায় করে আর্কাইভে রাখবেন।
  • Arpan | ১৯ নভেম্বর ২০০৯ ১৮:০৫429961
  • রঞ্জনদা, তথ্যসূত্রের জন্য ধন্যযোগ। অনেকদিন আই-পত্রিকা পড়া হয়না।
  • r | ১৯ নভেম্বর ২০০৯ ১৮:১০429962
  • হেইডা উন্নিশ্‌শো বাষট্টি সালের ইলেকশন। মানু ভবানীপুর কনস্টিটুয়েন্সি থিক্যা ইন্ডিপেন্ডেন্ট হয়া জিতসিল। বিধাননাবু চৌরঙ্গী থিক্যা। কালীঘাট থিক্যা কে জিতসিল জান? মণিকুন্তলাদি। আর অ্যাখন হেই কালীঘাটের অবস্তা দ্যাখ গিয়া। তখন বুদয় আমাগো দীপ্তেন, রঞ্জন, কল্লোলেরা একেবারেই পোলাপান। :-P
  • Arijit | ১৯ নভেম্বর ২০০৯ ১৮:১১429963
  • না এইটা জানা ছিলো না (এগুলো জানবো বলেই এনবিএ-তে কথা বলে এসেছি - সমস্ত ডকুমেন্টের জন্যে)। তবে আমি অত পিছিয়ে ভাবিওনি - আমি পোস্ট ৭৭ ভেবেছিলুম।
  • Arijit | ১৯ নভেম্বর ২০০৯ ১৮:১৭429964
  • আচ্ছা অশোক মিত্তির ইপিডাব্লুতে একটা লম্বা ধারাবাহিক লিখেছিলেন - বেশ কয়েকবছর ধরে - ক্যালকাটা ডায়েরী বলে - সেটা বই হিসেবে বেরিয়েছে কি? কেউ জানো? বেরোলে কাদের বই, কোথায় পাবো? (কিছুদিন আগে জিগ্গেস করলুম কি?)

    ইপিডাব্লু আর্কাইভ থেকে আলাদা আলাদা সংখ্যা নামানো বেশ চাপের ব্যাপার।
  • Arijit | ১৯ নভেম্বর ২০০৯ ১৮:২১429965
  • ওই আমলের কিছু কিছু ব্যাপার তো অশোক মিত্রের লেখা পড়েই জানা - বিধান রায়ের এগেইনস্টে একবার দাঁড়িয়েছিলেন মহম্মদ কি যেন নাম ভদ্রলোকের - ট্রাম ইউনিয়নের নেতা ছিলেন। মিউজিয়াম চত্তরে কাউন্টিং চলছিলো - বিধান রায় বেশ খানিকটা পিছিয়ে - সেই সময় দুম করে আলো নিভে গেলো, আর যখন আলো এলো গুণতে গিয়ে দেখা গেলো বিধান রায় জিতে বেরিয়ে গেলেন। অশোক মিত্রের দাবী অনুযায়ী এর পর আম্রিকান রাষ্ট্রদূতের সাথে বিধান রায়ের দেখা হয়েছিলো আর উনি অনুযোগ করেছিলেন - "আপনারা কি করছেন? আপকাϾট্রর ট্রাম কন্ডাক্টরটা আমাকে আরেকটু হলে হারিয়ে দিচ্ছিলো...'
  • Arijit | ১৯ নভেম্বর ২০০৯ ১৮:২৭429967
  • মহম্মদ ইলিয়াস
  • kd | ১৯ নভেম্বর ২০০৯ ১৮:২৭429966
  • '৬২তে আমাদের এখানে মণিকুন্তলাকে হারিয়ে বিভা মিত্তির জিতেছিলো না? নাকি ইয়ার ভুল করছি?

    ঘটনাটা মনে আছে কারণ আমার বাবার মত স্বাধীনতা-মিছিল-টিছিল করা কট্টর কংগ্রেসীও খুব দু:খু পেয়েছিলেন - মণিকুন্তলাকে এপাড়ায় সকলেই খুব ভালোবাসতো।
  • r | ১৯ নভেম্বর ২০০৯ ১৮:৩৫429968
  • আরে কাবলিদা! আপনি তো আমার বয়সী। এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে? ভবানীপুর থেকে মানু জিতল। মানিকতলা থেকে জিতলেন "স্টালিননন্দিনী" ইলা মিত্তির। তখন ফোর্ট বলে একটা কনস্টিটুয়েন্সি ছিল। মনে আছে? সেখান থেকে যদ্দুর মনে পড়ে কংগ্রেসের মৈত্রেয়ী বোস জিতেছিলেন। :-P
  • Arijit | ১৯ নভেম্বর ২০০৯ ১৮:৩৯429969
  • এবারের ইপিডাব্লুতে আরেকখান আর্টিকল বেরিয়েছে - চিমটির জন্যে ভালো: Maoists in West Bengal: Terror and Political Degeneration, Debasish Chakraborty ;-)
  • Arpan | ১৯ নভেম্বর ২০০৯ ১৮:৫১429974
  • কাব্লিদা রাইট!
  • dipu | ১৯ নভেম্বর ২০০৯ ১৮:৫৩429975
  • সিপিআইয়ের টিকিটে ফাঁসিদেওয়া সিটে যে জঙ্গল সাঁওতাল হেরেছেন, উনিই কি অজ্জিনাল জঙ্গল সাঁওতাল?
  • SB | ১৯ নভেম্বর ২০০৯ ২০:৩৭429976
  • বাপরে জনতার কি স্মৃতিশক্তি, পূর্বজন্মের কথাও মনে আছে!!

    ক্যালকাটা ডায়রী নামেই একটা পুরোন বই আছে অশোক মিত্রর, তা ছাড়াও ঐ ইপিডাব্লিউ এর ক্যালকাটা ডায়রী কলাম এর সংকলন আরো আছে, যেমন এটা:
    http://www.hindu.com/br/2008/04/08/stories/2008040851281500.htm, আর From the ramparts বলেও একটা কালেক্সন আছে। আরো আছে কিনা জানি না।
  • kc | ১৯ নভেম্বর ২০০৯ ২১:১৩429977
  • অরিজিৎ, ইপিডবলুর ক্যালকাটা ডায়েরি আমার কাশ্চে আশ্চে। লাগলে কোয়ো।
  • dd | ১৯ নভেম্বর ২০০৯ ২২:১৩429978
  • র বাবু মাউস ধল্লেই টই ক্যামন ধ্যাদ্ধারিয়ে ইসে হয়ে যায়, সবাই খ্যাল কল্লেন তো? এই নকু মাকু অন্তহীন ডিবেট একেবারে খোরাকের কারখানা। ইসব্যাংঙ্গল মোনবাগনের মতম, ঘটি বাঙালের মতম **। অন্তহীন। বোরিং। থাডক্লাস।

    এস বি,, দুকুর দুটো নাগাদ ল্যাখলেন না কবীর সুমনরে লইয়া এক প্রেডিকশন ? তো আম্মো কই, কতো সুমন, অসীম চাটুজ্জে, মানুদারে দ্যাখলাম। বুধ বাবু রে দ্যাখলাম, মমতাবোনেরে দ্যাখলাম (মানে দ্যাখতাসি)। পেডিকশন কইরেন না।

    দাদারা, পেডিকশন কইরেন না। এক দুই তিন বছর পরে কে কার সত্রু কে কার মিত্র কেউ কইতে পারে না।

    আর ** না কইয়াও পারিনা, মোনবাগান এগটা টিম? হাসালি ? জিরো আর থিরির তফাৎ বোঝে না। আর ঘটি ...... থাগ্গে।
  • SB | ১৯ নভেম্বর ২০০৯ ২২:৫২429979
  • একঘর কইছেন কত্তা!
  • kd | ১৯ নভেম্বর ২০০৯ ২৩:১৭429980
  • রঙ্গন,
    '৬২তে আমি বিইকলেজে সেকেন্ড ইয়ার, তখন তুমি তো কেলাস থিরি না ফোর। তুমি আমি এক বয়সী বললেই হল!
    মানুদা তো ভবানীপুর, আমরা তো কালীঘাট। হরিশ মুখার্জি রোডের পশ্চিম কালীঘাট, পুব ভবানীপুর (ভবানীপুর থানা বাড়ীর কাছেই, কিন্তু আমাদের থানা মন্দিরের পাশে)।
  • r | ১৯ নভেম্বর ২০০৯ ২৩:২৭429981
  • ঐ আর কি। পিঠোপিঠি। ;-)
  • ranjan roy | ২০ নভেম্বর ২০০৯ ০১:২৩429983
  • অরিজিৎ,
    নীল ডাউন হও। মহম্মদ ইসমাইল, পরে সিপিএম হইলেন। মহম্মদ ইলিয়াস, ওনারই কমরেড, সিপিআই হইলেন।
    হেই সময় আমার চাইরজন কাকা এক্‌জন পিসি সব আইজ সি পিএম আইজও বিশ্বাস করেন যে আসলে মহম্মদ ইসমাইল জিত্যা গ্যাছলেন।
    একটা গপ্পো কই। আমার শ্রদ্ধেয় প্রয়াত সিপিআই সে¾ট্রাল কমিটির ফরেন ব্যুরোর ভারপ্রাপ্ত প্রতুল কাকুর গপ্পো। বিভাস চক্রবর্তীমশায় নিশ্চয় চিনেন।
    মহম্মদ ইসমাইল ক্যান সিপিএম হইল? ক্যান বন্ধু ইলিয়াসের লগে সিপিআইহইল না?
    -- পূর্ব জার্মানী ট্যুরে গিয়া দেখল ট্রাম কন্ডাক্টররা বইস্যা থাকে, ঘুইরা ঘুইরা টিকিট কাটে না। সবাই উইঠ্যা মেশিনে পয়সা দিয়া টিকিট নেয়। ভাবলো এতে ট্রাম শ্রমিকের প্রলেতারীয় চেতনা পলুটেড হইতাছে। অত: রুশ পন্থী দল ছাইড়া চীনপন্থী। রাগ কইরেন না। ৬০ এর দশকের শেষদিন অব্দি এইভাবেই কওয়া হইতো।
    কেডিদা ঠিক কইছেন। আমি তখন ক্লাস সেভেন এ পড়ি। কিন্তু বাড়িতে অতগুলি পার্টি মেম্বার! পার্ক্সার্কাস পাড়া তখন ভবানীপুর কন্সটিটুয়েন্সিতে পড়তো। সিধুদা জিতলে বাড়িতে রসগোল্লা আইছিলো মনে আছে।
    আর রঙ্গনরে কই।
    হালায় তৃণমূলের ইতিহাস চেতনা কিসের। আছে তো তৃণ, আগে বৃক্ষ হউক, তবে না ইতিহাস হইব।
    এই যে পার্থ চাটুজ্জে, আমাগো নাকতলা পাড়ার,কলেজে পড়ার সময় একটা ফ্রক পড়া মাইয়ার প্রেমে পড়লো। কি যে লাজের কথা। আমি সব সময় আমার থেইক্যা বয়সে বড় মাইয়াদের প্রেমে পড়তাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন