এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • প্রবাসে ও বিদেশে বাঙলার মেধা পাচার পালা - দ্বিতীয় অঙ্ক

    pi
    নাটক | ১৩ অক্টোবর ২০১১ | ৩২১৬২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১৫ অক্টোবর ২০১১ ০৩:২৪494815
  • হ্যাঁ, সকলেই ফোর্সড নয়, কেউ কেউ ফোর্সড। দুইদিকেই। এদেশে পলিটিকাল অ্যাসাইলামের সুযোগ নিয়ে অন্যান্য দেশের সম্পন্ন জনতা চলে এসে নাগরিক হয়ে যায়, জানো তো। :-)
  • pi | ১৫ অক্টোবর ২০১১ ০৩:২৬494817
  • অ্যাবিউস তো হয়ই।
  • pi | ১৫ অক্টোবর ২০১১ ০৩:২৬494816
  • না:, রিদ্ধিবাবু, আমি কেন পুরো একমত নই, আগেই তার একটা কারণ লিখেচি।
    ইন্টিগ্রেশন পুরো হয়না, কিন্তু তা নিয়ে সবার তত দু:খ ও হয়তো থাকেনা।

    আর, আমাদের দেশের মা বাবারাই আদর্শ, এদেশের মা বাবারা নয়, এটা মোতেও মানতে পারলাম না। আমাদের আদর দেওয়ার সাথে এদের মানুষ করার পার্থক্য থাকতেই পারে। কিন্তু আমাদেরটাই ভালো, এদেরটা খারাপ এরকম কিছু মনে করিনা।
    তুলনা করাই উচিত না মনে করি। এনিয়ে ম্যাক্সিমিন(বাবু?)র সাথে একমত। কিন্তু ওঁর বলার টোনে আমাদেরটাই অনেক মহান সিস্টেম, অতএব অন্যটা তুলনার যোগ্যও নয়, এমনি ভাব শুনতে পেলাম যেন। সেটার থাকলে একেবারেই একমত নই।
  • ridhhiman | ১৫ অক্টোবর ২০১১ ০৩:৩৪494818
  • টিম, গালাগালির এতীমলোজি তা অত্যন্ত ঝুল সাবজেক্ট | গালাগালির থেকে অনেক কম ইন্টারেস্টিং | আমি আমার বেস্ট বন্ধুদের শালা বলি, তাই বলে খুব অন্যায় করেছি বলে মনে করি না| ভদ্র ফোরামে তো লোকে আকছার 'মোরন' (ই`ন রজি ) গাধা বলে থাকেন, 'শুয়োরের বাচ্‌ছ্‌চা' থেকে শুনতে ভাল লাগে হয়ত | কিন্তু কি জানেন, আমার পিসতুতো দিদির আই কিউ একটা লেভেলের নিচে, যাকে আমি দেখি টেকনিকালি 'মোরন' বলে. তাই ওটাকে গালি বলে আমি মেনে নিতে পারি না, তাহলে থামবেন কোথায়?গাধা, বোকা,কিছুই বলা যাবে না তো | তাই বেশি মানে খুজতে চাওয়া গন্ডগোল করবে.| তার থেকে পাতি শা: বা: অনেক ভাল |
  • Tim | ১৫ অক্টোবর ২০১১ ০৩:৩৮494819
  • বোকা বা গাধা বলায় আপত্তি নেই সেটাই বা কে বললো? যাই হোক, আপনার সাথে একমত হলাম না, তবে তাতে ক্ষতি নেই। নমস্কার।
  • hu | ১৫ অক্টোবর ২০১১ ০৩:৩৯494820
  • বাপ-মায়ের কাছে সন্তান সবসময়েই আদরের। সাধ আর সাধ্য থাকলে সব দেশে সব ছোট ছেলেমেয়েই আদরেই মানুষ হয়। আদরে কোন খামতি নেই। তফাত যদি কিছু থেকে থাকে সেটা কালচারে। ভারতীয়রা একটু জড়িয়ে-মরিয়ে থাকতে ভালোবাসে। আমেরিকানরা ইন্ডিপেন্ডেন্সকে গুরুত্ব দেয়। আমি আবার ব্যক্তিগত ভাবে এই ইন্ডিপেন্ডেন্সটা খুব পছন্দ করি। সে যাই হোক। আদর কোথাও কম নেই। আবার অ্যাবিউজও সব জায়গাতেই আছে।
  • maximin | ১৫ অক্টোবর ২০১১ ০৩:৪৩494821
  • পাই -- সাবসিডির পরিমান কিন্তু বিপুল। লাইব্রেরি, ল্যাবরেটরি ছাড়াও টিচারদের সরকারী টাকায় বেড়ানো, আনপ্রোডাকটিভ সেমিনার ওয়ার্কশপ ও সিম্পোসিয়াম, টিচারদের মীটিং এবং মিছিল সবই উচ্চশিক্ষার্থে সরকারী ব্যয়।
  • ridhhiman | ১৫ অক্টোবর ২০১১ ০৩:৪৮494822
  • পি আমি দু:খ তু:খ নিয়ে বলিনি | আমি আপনার উদাহরণ নিয়ে বলেছি | কষছেন করলেন ' এইভাবে মূল উপরে ফেলা যায়?' আমি বলছি যাই না, আর এটা পাতি নাটক |
    আর সাহেবদের সিস্টেম থেকএ আমরা ভাল, বা গুনগত তুলনা তো আমি করিনি | বলছি এটা চলে আসছে, তাই বাপ মা দুখু পাবে এই চেন তা ভাঙলে কারণ তারাও তাদের বাপ মা র সাথে এটা করে এসেছে | এটা একটা ফ্যাক্ট, কোন গুনগত জাজমেন্ট না | আর এর সাথে স্বার্থপারাত্র কোন সম্পক্ক নেই. ঠিক যেমন অনেক জন দু:খ পাবে অর ছলে জোনাথান রা হোমও বিয়ে করবে বলে| এখানেও ঠিক ভুল ব্যাপার না, দুখু পাওয়টা ফ্‌য়্‌য়াক্ত, আর এটার সাথেও স্বার্থপরতার কোন সম্পক্ক নেই| প্রত্যেক দেশের বাপ মায়ের একে্‌ষ্‌পক্টেশন আলাদা|
    আবার ত্রাদিশান তো চেঞ্জ হয়, একশবার হয় | এস প্রথম প্রজম্ন মাইগ্রেন্ট, আপনি এই চেন তা ভাঙ্গছেন, আর বে্‌হ্‌নগে দুখু দিচ্ছেন, এটা আগে মানুন . স্বার্থপরতার গল্প আনবেন না
  • ridhhiman | ১৫ অক্টোবর ২০১১ ০৩:৫২494823
  • টিম আপনি জিন্দেগী তে 'আরে বোকার মত কথা বলিস না' 'পাঠা কোথাকার' ' বুশ ইজ ফাকিং মোরন ' টাইপ
    কথা বলেননি? বলে ও কি কখনো অনুতপ্ত হয়েছেন ? এর দুটোর একটার উত্তর হ্যান হলে আপনকেও নমস্কার |
  • Tim | ১৫ অক্টোবর ২০১১ ০৩:৫৩494825
  • আরে মূল না থাকলে কিকরে ওপড়াবে? অনেকেরি তো মূল থাকেনা। লোকে তাদের গালি দেয় শ্যালো বলে। আম্মো মনে মনে দি, কিন্তু তাতে ফ্যাক্ট পাল্টায় নাকি?
  • Tim | ১৫ অক্টোবর ২০১১ ০৩:৫৬494826
  • বোকার মত আর বোকা কি এক? মেয়ের মত আর মেয়ে কি এক? ;-)
  • Tim | ১৫ অক্টোবর ২০১১ ০৩:৫৭494827
  • এই প্রসঙ্গে গল্প হলেও সত্যিতে চিন্ময়ের সেই অমোঘ ডায়লগ মনে পড়লো। "" ওসব চাকরভোলানো কথা!""
  • maximin | ১৫ অক্টোবর ২০১১ ০৪:০৩494829
  • রিমির প্রশ্ন -- আপনাদের সন্তান বড় হলে যদি তারা বিদেশে ভালো কাজের সুযোগ পায় বা দেশের চেয়ে বেশি ভালোভাবে জীবন কাটাতে পারে, তাহলে আপনারা কি বাধা দেবেন?

    হ্যাঁ অবশ্যই বাধা দেব। এবং সেটা তাদেরই ভালোর জন্যে। তারা নিজেরা দেশে কিছুই করতে পারবে না এটা বলার কোনও মানেই হয় না। সুযোগ সুবিধে বুঝে ফিরে আসা যায়। সময় লাগতে পারে। তার আগে আমি মরেও যেতে পারি, সেটা বড়ো কথা নয়। কিন্তু চিরদিন কেন আমেরিকায় থাকবে?
  • pi | ১৫ অক্টোবর ২০১১ ০৪:০৩494828
  • ম্যাক্সিমিনবাবু আমাকে কেন বল্লেন ? :(
    আমি তো উল্টে সেই তখন থেকে সাবসিডির কথা বলে চলেছি ! :(

    তবে, আপনি যেগুলোকে সাবসিডি বল্লেন, তার সবগুলোকে আমি উচ্চশিক্ষার সাবসিডিতে ঠিক ফেলিনি।

    শিক্ষক মিছিলে গেলে সেটা ছাত্রের জন্য সাবসিডাইজড উচ্চশিক্ষা ? কেন ?
  • pi | ১৫ অক্টোবর ২০১১ ০৪:০৫494830
  • মেয়ের মত টা কিন্তু গালাগাল হিসেবে ব্যবহৃত হয় :) মানে, ডিরোগেটরি সেন্সে। নইলে এটা বলার কী মানে ? :)
  • pi | ১৫ অক্টোবর ২০১১ ০৪:০৮494831
  • কিন্তু একজন সাবালক/সাবালিকাকে কি কেউ বাধা দিতে পারে, না দেওয়া উচিত ? :)
    সে যা নিয়েই হোক।
    কোন আইনত অন্যায় না করলে বাধা দেওয়াটাই অন্যায় নয় কি? :)
  • maximin | ১৫ অক্টোবর ২০১১ ০৪:১১494832
  • পাই - সমর্থন করেই বলেছি।
  • pi | ১৫ অক্টোবর ২০১১ ০৪:১৪494833
  • যাইহোক, ভারতের উচিত নন রেসিডেন্ট ট্যাক্স চালু করা। আর এটা চালু করলে দিতে অনেকেরই আপত্তি থাকবেনা বলে মনে হয়।
  • Tim | ১৫ অক্টোবর ২০১১ ০৪:১৬494834
  • পাই,
    :-))

    আলাদা করে আর ডি: দিচ্ছিনা। সবই ম:।
  • pi | ১৫ অক্টোবর ২০১১ ০৪:২০494836
  • অবশ্য আমি অনেক 'আইনত' অন্যায়কেও অন্যায় মনে করি না, আর তাতে বাধা দেওয়া অন্যায় মনে করি। তবে সে আলাদা প্রসঙ্গ।

    টিম,:)
  • maximin | ১৫ অক্টোবর ২০১১ ০৪:২৮494837
  • সাবালক? সাবালক হওয়ার পর বুঝি মা বাবারা বলে না, তানগুলো ভালো তৈরি হয়নি, আরো প্‌র্‌যাকটিস কর? বাধা দেওয়া মানে উপদেশ ও পরামর্শ।
  • pi | ১৫ অক্টোবর ২০১১ ০৪:৩৫494838
  • সে হলে ঠিক আছে। যে যার মত দিতে পারে, যে যার মত নিতে/না নিতে পারে। প্রত্যেকেরই নিজের চাওয়া, মতামত থাকবে। সেটা অন্যের ( এক্ষেত্রে সাবালক সন্তান)উপর চাপিয়ে না দিলেই হল, এগুলো না করলে সে অন্যায় করছে, অনুচিত কাজ করছে এধরণের মরাল জাজমেন্ট না দিলেই হল।

    এই যেমন এখন নন রেসিডেন্ট ট্যাক্স দেবার কোন সুযোগই নেই। তাই এখন না ফিরলে দেশের প্রাপ্য টাকা দেশকে দিচ্ছে না, অন্যায় করছে, এসব বলার কোন মানে নেই। চালু হলে না দিলে অন্যায় বলা যেতে পারে।
  • maximin | ১৫ অক্টোবর ২০১১ ০৪:৪১494839
  • মরাল জাজমেন্ট দেওয়ার কোনও যুক্তি নেই।
  • pi | ১৫ অক্টোবর ২০১১ ০৪:৪২494840
  • হুম।
  • pi | ১৫ অক্টোবর ২০১১ ০৬:১৫494841
  • রিদ্ধিবাবু,এটার কী মানে ?

    'ঠিক যেমন অনেক জন দু : খ পাবে অর ছলে জোনাথান রা হোমও বিয়ে করবে বলে '
  • rimi | ১৫ অক্টোবর ২০১১ ০৬:২৪494842
  • ম্যাক্সিমিনদা, আপনি আমাকে তুমি করে বলতেই পারেন। তুই বল্লেও আপত্তি নেই।

    কিন্তু জিমে না যাওয়া, স্যালাড খাওয়া কিম্বা ঘুরে আসা ইত্যাদি কেন অ্যারোগ্যান্স সেইটা বুঝলাম না।

    টাকা দেওয়া নেওয়ার ব্যপারটা তাহলে থাকা উচিত নয় বলছেন ছেলে মেয়ে বাবা মার সম্পর্কে? কিন্তু এটা তো ঘটনা যে টাকা দেওয়া নেওয়া টা হয়ে থাকে। তাহলে সেটা বলা মানে অ্যারোগ্যান্স কেন?
  • ridhhiman | ১৫ অক্টোবর ২০১১ ০৬:৩৮494843
  • ওটা টাইপো হয়ে গেছে | বলতে চেয়েছিলাম অনেক সাহেব আছে (ধরুন তাদের নাম 'জন' ) তাদের ছেলে (ধরুন তাদের নাম জোনাথান ) যদি হোমো বিয়ে করে খুব দু:খ পাবে কারণ হোমো এখনো আমেরিকান ত্রাদিশানে ঢোকেনি, ওরা সেই দিকে থেকে কন্সারভেটিভ | তো তাদেরকে তো স্বার্থপর বলা যায় না| আর যা কিছু বলুন | ওটা ওদের একে্‌ষ্‌পক্টেশন |
    জন আর বাংলার জনগনের জন এক হয়ে গেছে, দু:খিত
  • aka | ১৫ অক্টোবর ২০১১ ০৭:০৪494844
  • ইন্টিগ্রেশন পুরো হয় না শুনেঅই মনে পড়ল ইন্টিগ্রেশন বাই পারে্‌ট্‌সর কথা। কিন্তু মনে করে দেখলাম সেটাও কিছু মনে নেই। কিন্তু তাই নিয়ে আমার বাবা মা র মনে কোনো দু:খই নেই। আমি ইন্টিগ্রেশনে মোরন।
  • aka | ১৫ অক্টোবর ২০১১ ০৭:০৭494845
  • যা: এখন দেখি ডিফারেনসিয়েশন টাও মনে পড়ছে না। হায় কপাল ডিফারেনসিয়েশনেও মোরন।

    খেয়েছে এই ভাবে বাই পার্টসে মোরন হতে হতে কবে অ্যাসিমে্‌প্‌টাটিকালি মোরন হয়ে যাব কে যানে। নাকি হয়েঅই গেছি এতই মোরন যে মোরন কিনা বুঝতেঅই পারছি না।
  • pi | ১৫ অক্টোবর ২০১১ ০৭:০৯494847
  • এমনিতে স্বার্থপর বলবো না। সে এক্সপেক্টেশনকে আমি জাস্ট ভুলভাল বলবো। চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে, সে জোর করে হোক কি ইমোশানাল ব্ল্যাকমেইল করে, তাতে স্বার্থপরও বলতে পারি। নিজেদের ইচ্ছার কথাই ভাবছেন বলে। সে ইচ্ছাকে আমি নিজে ব্যক্তিগতভাবে সমর্থন করলেও, চাপিয়ে দিলে আমি স্বার্থপর বলতাম। এক্ষেত্রে তো তাও করবো না। একটা ভুলভাল ধারণাকে আঁকড়ে ধরে বসে আছেন, সেটাকে প্রশ্রয় দেবার মানেই হয় না। হোমো বিয়ে করলে দু:খ পেলে অতি অবশ্যই জানিয়ে ও দু:খ দিয়ে হোমো বিয়ে করা উচিত ( যদি না ভালোভাবে বোঝানো যায়)।

    ভাষা, জাত না মিল্লে কি গায়ের রং ফর্সা না হলেও তো অনেক বাবা মা এক্সপেক্টেশন কি ঘরের ট্র্যাডিশনের পরিপন্থী হচ্ছে বলে দু:খ পান।
    এইসব দু:খ গুলো প্রশ্রয় দিয়ে আহা উহু করার জাস্ট কোন মানে নেই।

    কিম্বা ঐ ধরুন গে, আপনার শ্বশুর যদি এক্সপেক্ট করেন, জামাইয়ের ভুঁড়ি থাকবে না, সেটাকে আপনি কীভাবে নেবেন ?

    যেমন, আপনার শ্বশুরের এক্সপেক্টেশন বা দাবী দাওয়াকেও তাই বলবো।সেক্ষেত্রে তো আরেক ধাপ বাড়িয়ে বলবো। উনি নাকি বিয়ে দিতেনই না। সাবালিকা মেয়ের বিয়ে উনি না দেবার কে, শুনি ? আর আপনাকেও বলিহারি মশায় যে সেই শ্বশুরমশায়ের ভয়ে আপনি দেশে পি এইচ ডি করলেন না !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন