এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • Multibrand FDI 2

    h
    অন্যান্য | ০৩ ডিসেম্বর ২০১১ | ১২৯১০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 168.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১১ ১৯:০৫512505
  • হানু, মাইরি ইংরিজিতে আমি হেব্বি খারাপ (থ্যাংকস টু মেনি)। এমনিই বুঝি না, আর স্যাটায়ার মারলে আরও বুঝি না। :((
  • maximin | 59.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১১ ১৯:০৮512506
  • দ্বিতীয় সম্ভাবনা, গ্রোথ রেট অত বেশি হয়নি, আনরেকর্ডেড ধরলে গ্রোথ রেট কম দেখাত। আনরেকর্ডেড এর মধ্যে কিছু আছে গরিব মানুষের অল্প রোজগার। জিডিপি মাপার সময়ে গরিব মানুষের অল্প রোজগারকে রেকর্ডে আনার চেষ্টাই করা হয়। এই কম্পোনেন্টকে স্বচ্ছন্দে বাদ দেওয়া যায়।

    কিছু আছে মাঝারিদের রোজগার। গরিব মানুষদের আনরেকর্ডেড ভাবে এক্সপ্লয়েট করে যারা মাঝারি থেকে বড় হতে চায়। গরিবের প্রাপ্য সরকারি সাবসিডি এরাই অ্যাপ্রোপ্রিয়েট করে থাকে। রাজনৈতিক দলগুলো এদের ওপরে ভর করেই চলে। শুধু টাকা দিয়ে ভোট কেনা যায়না। কিছু আছে বড়মানুষের কালো টাকা। কম রেটে গ্রো করে থাকলে খুশির কথা।
  • h | 203.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১১ ১৯:০৯512507
  • andthemissinglink, isthat, thetelegraphmentionedusageofbuyer-selectedpesticideinthatlovelyhappystoryofpotatoproductionandprocessinginhowrah, circa2011, clearlytoocurrenttoremember:-)
  • h | 203.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১১ ১৯:১২512508
  • baa`mlaalekhaanaagelekikarabo.
  • h | 203.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১১ ১৯:১৭512509
  • andasperthestorytherecommended (familyof) pesticide(s) thegiantfoodcompanypreferstobeusedareprimarilyforpreventionofpotentialpotato 'blight'.
  • maximin | 59.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১১ ১৯:৩৮512510
  • h এর (৬-৫৮) খুব উপভোগ করলাম।
  • aka | 168.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১১ ১৯:৪৭512511
  • ও বুঝেছি সংখ্যা টংখ্যা দেখে কি হবে? আসলে সাপ্লাই সাইড না ডিমাণ্ড সাইড সেটা দেখতে হবে।

    সাপ্লাই সাইড ইকনমিতে যদি ১০০ জনের চাকরি হলে খারাপ, কিন্তু ডিমাণ্ড সাইড ইকনমিক দৃষ্টিভঙ্গিতে ১০ জনের চাকরি হলেও ভালো। কারণ? কোন এককালে মার্ক্ষ সাহেব ক্যাপিটাল লিখেছিলেন, কোন এক কালে ভারতবর্ষ তথা বাংলাদেশে নকুড়ের সন্দেশ বামপন্থী ছিল, নান্দিকারের নাটক বামপন্থী ছিল, কোন এক কালে গাব্রিয়েল গার্সিয়া মার্কোজ গদ্য লিখেছিলেন। তা এসব নান্দনিক এবং তাঙ্কিÄক পর্যালোচনায় হানু যদি তার নেক্সট বই অর্থাৎ কিনা ""ডেটাবেস পারফর্ম্যান্স ম্যানেজমেন্ট অন ফেডোরা ১৫"" এই ইকোয়েশনটি না দেয় যে সাপ্লাই-ডিমান্ড = ১০০-১০ = ৯০ তাহলে তা হবে ঐতিহাসিক ভুল। অবশ্য মতান্তরে এরা হল নির্ভেজাল বিপ্লবী মহান ডিমান্ড সাইডের খাতিরে নিবেদিত প্রাণ, ইত্যাদি, চাইলে বইয়ে একটা ব্যাকগ্রাউণ্ড মিউজিক দিতে হলে সলিলদা.কম হ্যায় না।

    দেশের ৬৫ বছরের নেহুরুভিয়ান ইকনমিতে জঙ্গলমহলের লোক কি ভালো ছিল? ভুলে যাবেন না মহাশ্বেতা দেবীর হাজার চুরাশি প্রি মনমোহন সিং, মন্টেক সিং আমলে।
  • Ishan | 117.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১১ ১৯:৪৮512512
  • আকাকে একটু স্মরণ করিয়ে দেওয়া যাক। সক্রেতিস যেমন আছেন, হেগেলো তেমনই। হেগেল বলেছেন, যে, "উন্নতি' একটি রিলেটিভ টার্ম। মানে ঠিক ওই ভাষায় কননি। বলেছিলেন, ক্রীতদাস প্রভুকে দেখেই শেখে স্বাধীনতার মানে। মার্ক্ষও বলেছেন শ্রমিক দরিদ্রতর হয় পুঁজিপতির তুলনায়, অ্যাবসলিউট স্কেলে নয়। (কে কোনটা কোথায় বলেছেন জিগাবেন না। আমি কলে আছি। চার ভলিউম হেগেল আর তিন ভলিউম মার্ক্ষ খুলে বসে নাই :) )। মোদ্দা কথা হল, বৈষ্ম্য হুহা বাড়লে উন্নয়নের কোনো অর্থ নাই।

    কিন্তু এর পরেও আমি জানতে চাইব, যে, অ্যাবসলিউট স্কেলে রিয়েল দারিদ্র (রিয়েল ইনকাম থাকলে রিয়েল দারিদ্র কেন থাকবেনা) আর ডিসপ্লেসমেন্ট বাড়েনি, এইটা আকা কিভাবে জানল।
  • aka | 168.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১১ ১৯:৪৯512513
  • ঈশান উল্টোটা, ডিসপ্লেসমেন্ট বেড়েছে এটা সবাই জানল কি করে?

    প্রবীর ঘোষ বলেছে ভগবান নেই তার প্রমাণ দেওয়া যায় না, ভগবান আছে তার প্রমাণ দিতে হবে। :)
  • Ishan | 117.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১১ ১৯:৫৪512515
  • কে জেনেছে তো আমি জানিনা। আমি বলেছি ওটা অন্য কিছুর মূল্যেও হতে পারে। সেটা মাপার কল আমাদের হাতে নেই। যেহেতু নেই, তাই গ্রোথ রেট দিয়ে কিছু প্রমান করার চেষ্টা না করাই ভালো।

    গ্রোথ রেট সত্যিই সর্বস্তরের মানুষের উন্নতি ঘটিয়ে চলেছে এটা বললে, যিনি বলছেন, তাঁকে এই কলটা আবিষ্কার করতে হবে।

    ব্যস।
  • aka | 168.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১১ ১৯:৫৮512516
  • আমি তো বলি নি উন্নতি মানে উন্নয়ন সাংঘাতিক ঘটেছে। শুধু কতকগুলো ফ্যাক্ট স্টেট করেছি।

    আজকের দিনের অবস্থার ১৯৪৭ থেকে ১৯৯০ অবধি অবস্থার সাথে তুলনা করতে বলছি। উন্নতি একটি কন্টিনিউয়াস প্রসেস। জঙ্গলমহলে কোন উন্নতি হয় নি এটা ফ্যাক্ট, দেশে শিক্ষিত, স্কিলড লেবারদের উন্নতি প্রচূর এটাও ফ্যাক্ট। কিন্তু শিক্ষিত, স্কিলড লেবারের উন্নতি ঘটেছে বলেই জঙ্গলমহলে উন্নতি হয় নি এটা তালগাছ, তাল ও কাকের সম্পর্ক বলে আমার মনে হয়।
  • kc | 178.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১১ ১৯:৫৯512517
  • ডিসপ্লেসমেন্ট বেড়েছে দেখার জন্য লিংএর বেশী দরকার নাই। ব্যাঙ্গালোরের হসুর রোডের আশেপাশে ছোটখাট খাবারের ঢপগুলোতে দুঘন্টা বসলেই জানা যাবে।
    আমি জানি আকার নেক্সট কোচ্চেন ক্ষী হবে? মালদা, বনগাঁ, বা মুর্শিদাবাদে তো ওয়ালমার্ট যায়নি, তাও ডিসপ্লেসমেন্ট হল কী করে? :-)
  • aka | 168.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১১ ২০:০০512518
  • হোয়াট এক্স্যাক্টলি ইজ মিন্ট বাই ডিসপ্লেসমেন্ট?
  • kc | 178.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১১ ২০:০৩512520
  • সাত কাণ্ড রামায়ণ পড়ে সীতা রামের মাসি। ;-)
  • ppn | 216.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১১ ২০:০৩512519
  • হসুর রোড অনেক দূরে। কেসি, গল্পটা বলেই দাও।
  • aka | 168.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১১ ২০:০৭512521
  • হ্যাঁ বরং গল্পটা শুনি তাহলেই বুঝব। এ জন্মে কোনদিন হ্‌সুর রোডে যাব কিনা তাও জানা নেই।
  • ppn | 216.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১১ ২০:০৮512522
  • আরে, রামায়ণের ভার্সন আলাদা হয় না? তামিল ভার্সন আর জাভাদ্বীপের ভার্সন এক নাকি? :)

    আমি এদিকের গল্প জানি। হোয়াইটফিল্ডের দিকের। তবে ডিসপ্লেসমেন্টের ফল মানেই খারাপ তা কিন্তু না। ডিসপ্লেসড লোকজন এইখানে ভালোই রোজগারপাতি করে (আপেক্ষিক স্কেলে) মাসের শেষে মালদা, বনগাঁ বা মুর্শিদাবাদে নিয়মিত টাকা পাঠায়।
  • Ishan | 117.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১১ ২০:১২512523
  • এখানেও দুটো কথা আছে।

    ১। ১৮৫৭ এর থেকে ১৯০০ সালে লোকে ভালো ছিল। ১৯০০ র থেকে ১৯৫০ সালে। এ সভ্যতার আদিযুগ থেকে হয়ে আসছে। সেই আগুন বা চাকা অবিষ্কারের সময় থেকে। ওর জন্য উদারনীতি লাগেনা।

    ২। স্কিলড লেবারদের ক্ষেত্রে ইউনিফর্ম কিছু ঘটেনি। দক্ষ ফাউন্ড্রি লেবাররা দলে দলে কাজ হারিয়েছে। টেক্ষটাইল, চটকলের শ্রমিকদেরও একই গপ্পো। কম্পুটারোলাদের চাকরি বেড়েছে। পোচ্চুর বেড়েছে কল সেন্টারের কাজ।
  • pi | 71.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১১ ২০:১৬512524
  • না:, এই তর্কে আর আমি কিছুতেই ঢুকবো না।
    আগেরটাতেই যা লেখার ছিল, তর্কে ঢুকতে গিয়ে সব ছড়িয়ে ছিটিয়ে গেছে। আগে আমি সেটা ঠিক করে লিখবো।

    তবে পুরানো একটা লিং দিয়ে যাই। বিস্তর আলোচনা হয়েছিল। আর
    http://www.guruchandali.com/guruchandali.Controller?font=unicode&portletId=8&porletPage=2&contentType=content&uri=content1202353329626

    http://www.guruchandali.com/guruchandali.Controller?font=unicode&portletId=8&porletPage=2&contentType=content&uri=content465

    তবে একটা কথা না বলে পারছি না। অ্যাবসলিউট স্কেলের কথা যখন হয়,তখন জাস্ট পভার্টি লাইন না দেখে, হিউম্যান ডেভেলেঅপমেন্ট ইন্ডেক্ষ টা দেখলে ভাল হয়। এখন মনে করা হয়, দারিদ্র্য শুধু একটা সূচক দিয়ে মাপা যায় না। multiple index লাগে। সেই জন্যই এসেছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ( hdi )
    সময়ের সাথে সাথে সেটা ইম্প্রুভ করার ই কথা। কারণ মেডিক্যাল উন্নতি হচ্ছে, লাইফ এক্সপেন্টেন্সি বাড়ছে, এডুকেশনের লেভেল ও এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বেশি হবে। এটা স্বাভাবিক ঘটনা ই। শুধু বাড়ছে বল্লে কিছু বলা যায়না। প্রশ্ন হল, কত বাড়ছে। আর সেখানেই অন্য দেশের সাথে তুলনা চলে আসে।
    HDI তে দেহে্‌সর র‌্যাঞ্‌ক ক্রমস: পিচ্ছোচ্ছে।
    আর হ্যাঁ, অ্যাবসলিউট ভ্যালুতেও ইন্ডেক্সের ভ্যালুটা বেশ খারাপ ( ১৯৮০ র থেকে ভাল বলে কিছুই প্রমাণ হয় না, কারণ স্বাভাবিকভাবেই ভাল হবার ই কথা, আগেই লিখেছি)

    On the Human Development Index (HDI), India ranks 134 out of 187 countries.
  • aka | 168.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১১ ২০:১৮512527
  • না এটা পার্সিভড উইজডম। দেশে সমস্ত ইন্ডাস্ট্রীতে স্কিলড লেবারদের মাইনে কড়ি প্রচুর বেড়েছে। সেইজন্যই সরকার পে কমিশনে শিক্ষকদের মাইনে ইত্যাদি বাড়াতে বাধ্য হয়েছে।

    ১৯০০ সনে লোকে রিক্সা চড়ত কিন্তু ২০০০ সনে অটো চড়ে এতে উদারনীতি লাগে না।

    কিন্তু ১৯৮৯ সনে বেকার হয়ে ফ্যাফ্যা করত। আর ১৯৯৫ সনে টয়োটার শোরুমে কাজ করে এতে উদারনীতি লাগে।
  • ppn | 216.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১১ ২০:১৮512526
  • ম্যানুফ্যাকচারিঙে তো অনেক কাজ বেড়েছে।

    হ্যাঁ, বঙ্গ আমার জননী আমার হলে বাড়েনি।
  • kc | 178.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১১ ২০:২০512528
  • অপ্পন, যে মাসের শেষে টকা পাঠাচ্ছে তাকে ঠিক ডিসপ্লেস্‌ড ক্যাটেগরিতে রাখা বোধহয় ঠিক না। তাকে মাইগ্রেশন ক্যাটেগরিতে ফেল। ডিসপ্লেস্‌ড হল সেই লোকগুলো যারা একেবারে আনস্কিল্ড হয়ে গেছে, পুরুষানুক্রমে জানা কাজ হরিয়ে ফেলায়, সো কলড ইন্নয়নের জন্য। কিছু ইনকামের জন্য চারদিকে ঘুরে বেড়ায়, করতে পারছেনা বিশেষকিছুই। এদের সংখ্যা কিন্তু কম নয়। প্রবলেম হল আমাদের চালু উন্নয়নের মডেল এদেরকে অ্যাড্রেস করেনা। প্লাস্টিকের থালা বাটি এসে যাওয়ায় অনেক কুমোর একদম আনস্কিল্ড লেবার হয়ে গেছে। সরকার প্লাস্টিকের থালা বাটিকে ওয়েলকাম করেছে ঠিকই, কিন্তু এই লোকগুলোর কথা বোধ হয় একদমই ভাবেনি। সেই লোকগুলো সকালে বিভিন্ন রাস্তার মোড়ে সকাল বেলায় একটা কোদাল হাতে দাঁড়িয়ে থাকে। হসুর রোডেও, উল্টোডাঙ্গা স্টেশনের নীচেও। রাতে কোনও এক ঝুপড়িতে অস্থায়ী ভাবে ঘুমায় কিছু খেতে পেলে। এরাই কিন্তু মাওবাদীদের মেন টার্গেট রিক্রুট হিসেবে।
  • Mridha | 192.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১১ ২০:২২512530
  • সত্যি বলতে এখানে আমার নিজের নতুন opinion দেবার বিশেষ কিছু নেই, আমার opinion অনেকেই আমার থেকে অনেক সুন্দর করে রেখেছেন। Corporate Farming এর ব্যাপারে নেট এ অনেক document আছে, পরে সময় পেলে কিছু তুলে দিছি। আমার শুধু এই টুকুই চাওয়া, ভদ্রেশ্বর স্টেশন বাজারের চাষিদের আনা সকালের সব্জি যেন হারিয়ে না যায়। ব্যক্তিগত ভাবে আমি local economy কে সমর্থন করি। Hernando de Soto's legal and extra legal economy concept এর line এও অনেকে লিখেছেন দেখলাম। এটাও আমার খুব পছন্দের বিষয়। যাই হোক current topic এ আমার opinion, Food is not the problem we are addressing here, it is the supply chain problem, so why can’t we think of something different other than the proven failures and doing something against local economy
  • ppn | 216.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১১ ২০:২২512529
  • আর ইন্ডেক্ষের ভ্যালু অন্য দেশের সাথে তুলনা করে লাভ নেই। র‌্যাঙ্কিং দেখেও লাভ নেই।

    বরং এইটা ইন্টারেস্টিং হবে দেখা যে টাইম আর ইন্ডেক্ষ যদি Y আর X অ্যাক্সিসে প্লট করা যায় তাহলে ট্রেন্ডটা কি? স্লোপ বেড়েছে না কমেছে।

    রিয়েলি জানতে চাইলাম।
  • aka | 168.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১১ ২০:২৩512531
  • সংখ্যা দিন কমরেড নইলে কিছু বোঝা যাচ্ছে না। নইলে আমার অ্যানেকডোট বলে ছেলেবেলায় আমাদের বাড়িতে যতজন ভিক্ষে করতে আসত এখন তার এক দশমাংশও আসে না।
  • ppn | 216.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১১ ২০:২৫512532
  • কেসি, ঠিক।

    বেসিক পরিকাঠামো (শিক্ষা, স্বাস্থ্য আর খাদ্যবন্টন) ঠিক না হলে এদের সমস্যা এক প্রজন্মে মিটবে না।
  • Ishan | 117.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১১ ২০:২৬512534
  • "সমস্ত' ইন্ডাস্ট্রি মানে? চট, টেক্সটাইল ও ফাউন্ড্রিও তার মধ্যে আছে?

    ১৯০০ সালে লোকে রিক্সা চড়ত। তাই লোকে রিক্সার কারখানায় কাজ করত। ২০০০ সালে লোকে এরোপ্লেন চড়ে। এবং লোকে এরোপ্লেনের কারখানায় কাজ করে।
  • aka | 168.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১১ ২০:২৬512533
  • কমরেড প্পন, আর একটা ব্যপার মাথায় রাখবেন, ইনফরমেশন সিস্টেম ভালো হবার সাথে সাথে, উন্নতির সাথে সাথে রিপোর্টেড ডেথ ইত্যাদিও বেড়েছে। এইচডিআইয়ের একটা ফ্যাক্টর লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ। যদি রিপোর্টেড ডেথ এখন বেশি হয় তাহলে আগের থেকে এই ইন্ডেক্স খারাপ দেখাবে মানে এই নয় যে আগের থেকে অবস্থা খারাপ বেশি হয়েছে।
  • ppn | 216.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১১ ২০:২৭512537
  • ধুর, গুলিয়েছি। X আর Y অ্যাক্সিস হবে, যথাক্রমে।
  • pi | 71.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১১ ২০:২৭512535
  • ঐ তো, মামু ও লিখেহে্‌চ।

    মামুর ১ এর কথাটাই বলতে চাইলাম। ওটাকে ক্ক। অন্যটাতেও।

    ইনিক্যুয়ালিটি অবশ্য ই একটা বড় ফ্যাক্টর। এবং দারিদ্র্যের সূচকে এখন এটাও ধরা হয়। আর সেটা ধরে কী হয়েছে, দেখা যাক।

    When inequality is factored in, it experiences a 30% drop in its human development values, ranking 129 out of 146 nations.

    এখানে আরো নানা ক্ষেত্রে কী অবস্থা, তথ্য পেয়ে জাবে।
    http://articles.timesofindia.indiatimes.com/2011-11-03/india/30354228_1_hdi-india-ranks-gender-inequality-index

    আর সবচে গুরুত্বপূর্ণ দুটো ক্ষেত্র, বেসিক জায়গা, শিক্ষা আর স্বাস্থ্য .. তাতে 'গ্রোথ' টা কেমন দেখা যাক ?

    Twenty years after the first Human Development Report said that "the link between economic progress and human development is not automatic", India is one of the world's top-10 performers in terms of income growth over the last 40 years, but is far outperformed by much poorer countries in terms of health and education.

    আর এই কথাটাকে বোল্ড এন্ড আন্ডারলাইন করতে চাই।

    "One of the most surprising results of human development research in recent years, confirmed in this report, is the lack of a significant correlation between economic growth and improvements in health and education," the report says.
    http://articles.timesofindia.indiatimes.com/2010-11-05/india/28228274_1_hdi-growth-story-income-growth

    কিন্তু এই শেষ পোস্ট। কিছুতে আর এই তর্কে ঢুকবো না।
    অ্যাকচুয়ালি এতে তর্কের আছে টা কি ? :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন