এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজেগুরু

    Arijit
    বইপত্তর | ৩১ জুলাই ২০০৯ | ৩৯৪৬৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ১২ অক্টোবর ২০০৯ ১১:১১414555
  • আজ ভালো করে দেখে বলব। তবে লাল কোনমতেই নয়।
  • pi | ১৩ অক্টোবর ২০০৯ ০৫:২৯414556
  • না:, ছাপা হয়ে লাল টা সত্যি কেমন অন্য একটা বিচ্ছিরি রং হয়ে গেছে।
    আর অর্পণ, হ্যাঁ, ছাপা বইতে তো ডানদিকের অংশ কিছু কেটে গেছে দেখছি। অথচ কাটার তো কোনোরকম গল্প ই ছিলনা।সব মিলিয়ে কিরকম অদ্ভুত লাগছে।
    পাতায় অকারণে কত্ত বেশি মার্জিন চলে এসেছে।
    অন্যত্র ও ডাকযোগে বইয়ের দাম পনের টাকার টেক্সটাই হাওয়া।
    দুটো পাতা থেকে প্যাঁচা উড়ে গেছে।
    ব্যাককভার পুরো ঘেঁটে ঘ হয়ে গেছে।
    কোনো কোনো পাতা দেখে মনে হচ্ছে কালি শুকিয়ে গেছে।
    কবিতার ছবি টবি আর লোগো গুলোর কয়েকটা তো খান কতক কালো আঁচড়ের মতন এসেছে।
    আমার কাছে খান চারেক কপি আছে। সবেতে আবার এক রকম ছাপা না :(। জানিনা অন্যরা কেউ এরকম কপি পেয়েছেন কিনা।
    আরো কত কি :((

    কিন্তু এতো ভারি মুশকিলের ব্যাপার। আমরা ফাইল পাঠাই একরকম। প্রেস থেকে বেরোয় আরেকরকম।
    প্রেস বদলিয়ে কতটা কি সুরাহা হল এবার হয়তো বোঝা যাবে ?
    আসলে দরকার বোধহয় কলকাতায় একজন লোক, যিনি এই পেজমেকিং ও প্রিন্টিং এর ফাইনাল ফেসে প্রেসে এ একটু নিজে গিয়ে এক দুবার জিনিসটা নিজে চোখে দেখতে পারবেন।
  • d | ১৩ অক্টোবর ২০০৯ ০৭:১৭414557
  • আমি বেশ কটা কপি পেয়েছি, যাতে ১০ পৃষ্ঠার পর থেকে কালি শুকিয়ে গিয়ে ঝাপসামত ছাপা হয়েছে।
  • h | ১৩ অক্টোবর ২০০৯ ১০:১৩414558
  • কলকাতায় ছাপার আইডিয়া চেঞ্জ করো। অথবা এইখানে এসে থাকো। প্রথমটা খরচ সাপেক্ষ, দ্বিতীয়টা অ্যাডভাইসেবল নয় আদৌ। জানিনা, এর সলুশন নেই। এডিটোরিয়াল স্টাফ মাইনে করে রাখতে পারো, রিমোটে তাও পুরোটা কোয়লিটি নিয়ন্ত্রন হবে কিনা সন্দেহ। অথবা পাবলিশিং ম্যানেজমেন্ট বন্ধু পত্রিকাকে আউটসোর্স করো, দক্ষিনার বিনিময়ে। সেই মডেল আদৌ না চলার চান্স বেশি। অতএব জানিনা, এর সলুশন কী। ঐ জন্যেই বলছিলাম, ওয়েব-ই ভালো। জয় নিতাই।
  • tkn | ১৩ অক্টোবর ২০০৯ ১০:২৬414559
  • আমি কলকাতাতেই। এ ব্যাপারে কোনো কাজে লাগতে পারি? লাগতে পারলে ভালোই লাগবে
  • Samik | ১৩ অক্টোবর ২০০৯ ১০:৩২414561
  • ** সিটি সেন্টার ভাটেই **

    কম্‌বখ্‌ত শিফ্‌ট কী ...
  • Samik | ১৩ অক্টোবর ২০০৯ ১০:৩২414560
  • এ প্রসঙ্গে আমি জানিয়ে রাখি, কাব্লিদা এই ব্যাপারে হইহই করে রাজি। সিটি সেন্টার ভাতেই এই নিয়ে দীর্ঘ কথা হয়েছে কাব্লিদার সাথে। স্পেশালি ডিস্ট্রিবিউশন, কলকাতায় পবঙ্গে ভারতে বিদেশে, পুরো দায়িত্বটা উনি নিতে রাজি আছেন, ওঁর সময়ের কোনও অভাব হবে না।

    কাব্লিদা, আপনিও দু লাইন লিখে দিন না এখানে।
  • d | ১৩ অক্টোবর ২০০৯ ২২:৩৭414562
  • এই প্রেসে দৌড়ানোর জন্য আমিও কেডির কথাই ভাবছিলাম মনে মনে। তবে কেডি তো বড্ড বুড়ো হয়ে গেছেন। অত ধকল কি সইবে ওঁর!
  • 0 | ১৪ অক্টোবর ২০০৯ ০০:৩৪414563
  • আহা রে,
    বুড়িমা তার জন্যে ভেবে আকুল।

    আহা রে, চকোলেট বোমের কি হবে, ধন্যি গুরু বোমা।
  • kd | ১৪ অক্টোবর ২০০৯ ০১:৪৩414565
  • এসে গেছি।

    দৌড়োদৌড়িতে আমার কোন আপত্তি নেই - কারণ ওটা করবে আমার বাহন আর আমি বেশ কিছু কাজ (মেলিং, প্রেস থেকে কালেকশন ডেলিগট করতে পারি কাজের লোকেদের)। Quality assurance করার মুরোদ নেই তবে স্যামপেল নিয়ে তেকোনা বা আর কোন উপযুক্ত কারুর কাছে নিয়ে যেতে পারি, নো প্রবলেম। একটা ইস্যু আছে - চৈত্র, বোশেখ আর জষ্টি মাস আমি এখানে থাকি না, তখন কে করবে - ভেবো না, সল্যুশন পেয়ে যাবো, ততদিনে বাড়ির লোকেরা প্রসেসটা জেনে যাবে মনে হয়।

    হ্যাঁ, কী করতে হবে কিলিয়ারলি বলে দিও। এই বয়সে ঠিক ঠিক চিন্তা করে কাজ করা ক্ষমতা রিলায়েবল না।

    ডি, খুব দুক্কু পেলুম। মনে হয় ছোটোবেলায় ঠিক শিক্ষা পাওনি। যাই হোক, it's not too late। শোনো, কখনো কানাকে কানা বলবে না, খোঁড়াকে খোঁড়া বলবে না, বুড়োকে বুড়ো বলবে না। আমাদের আরও একটা শেখাতো (বাঙালকে বাঙাল বলবে না), তোমায় আর সেটা বল্লুম না:)
  • Ishan | ১৪ অক্টোবর ২০০৯ ০২:৩৪414566
  • থ্যাঙ্কু থ্যাঙ্কু।

    এই সুতোয় আমার আরও গোটা কতক কথা লেখার ছিল, পরে লিখছি।
  • pi | ১৪ অক্টোবর ২০০৯ ০৬:৩০414567
  • কাব্লিদা, তেকোনাদি, অনেক থ্যাঙ্কু। মেল করছি।
    এবারেই কলকাতায় এক দুজনকে এই দায়িত্ব কিছুটা দেওয়া হয়েছে। সেটার আউটপুট টা একটু দেখে নিয়ে।
  • d | ১৪ অক্টোবর ২০০৯ ০৮:১২414568
  • হে হে ছোটবেলায় শিখাইসিল তো "কানাকে কানা ...' ইত্যাদি। কিন্তু বড় হইয়া শিখলাম কোদালকে কোদাল বলতে হয়। তাই আর কি .....
  • Abhyu | ১৪ অক্টোবর ২০০৯ ০৮:২৭414569
  • আমার দেখে মনে হল কোলকাতার ছাপাখানা প্রোচ্চুর ঠকাচ্ছে। তবে ছাপাখানা বদলেছে, আশা করি নেকস্ট ইস্যু থেকে বেটার হবে। ছাপা গু-চ-২টা সাংঘাতিক হয়েছে :)
  • Abhyu | ১৪ অক্টোবর ২০০৯ ০৮:৩৪414570
  • আচ্ছা অন্য একটা কথা জানতে চাই। (হয় তো আগেই আলোচনা হয়েছে, আমি আজকাল নিয়মিত আসতে পারি না।) এই ছাপা গুরুটা কি ? লিটিল ম্যাগাজিন? আনন্দবাজারের বিকল্প? জাগো বাংলা/গণশক্তির বিকল্প? সানন্দার বিকল্প? মাসিক সংবাদপত্র? মানে একটা ছাপা পত্রিকাকে তো "উল্টোপাল্টা প্রতিষ্ঠান" বলা যায় না? আর "উল্টোপাল্টা প্রতিষ্ঠান" জিনিসটাই বা কি? খায় না মাথায় দেয়?

    নতুন কাউকে গ্রাহক করতে চাইলে সে যখন জিগ্গেশ করে গুরুচণ্ডালী কি তখন কি বলা উচিত? সম্পাদকমণ্ডলীর কেউ উত্তর দিন (মানে "আমার মনে হয়" গোছের উত্তর না, (a+b)^2=a^2 + 2ab + b^2 গোছের উত্তর :)
  • Abhyu | ১৪ অক্টোবর ২০০৯ ০৮:৩৫414571
  • *কী
  • Ishan | ১৪ অক্টোবর ২০০৯ ০৮:৫১414572
  • গুরুচন্ডালি কি মানে? একটা মাসিক ছাপা পত্রিকা। এটা না বোঝার কি হল? তাকে উল্টোপাল্টা প্রতিষ্ঠানই বা কেন বলা যাবেনা?

    আর আরেকটা কথাও ক্লিয়ার করে নেওয়া ভালো। যা হচ্ছে, তার চেয়ে পরের গুচ ভয়ানক অন্যরকম কিছু হবেনা। ছাপা-টাপা গুলো একটু ভালো হবে এই যা। প্রচ্ছদের ঘেঁটে যাওয়াটা ঠিকঠাক করা হবে।

    কনটেন্ট নিয়ে কিছু বলা যাবেনা। টপ সিক্রেট। :)
  • Samik | ১৪ অক্টোবর ২০০৯ ০৯:৩৪414573
  • দ্যাখো, উল্টোপাল্টা প্রতিষ্ঠানটাকে এইভাবে ভাবা যেতে পারে। প্রতিষ্ঠান মানে তো এসট্যাবলিশমেন্ট, মানে একটা আপিসঘর, দশপনেরোজন কর্মচারী বগেরা বগেরা। তো, গুরুর সমস্ত প্রতিষ্ঠানই হাওয়ায় হাওয়ায়। আপিসঘর নেই, মাইনে করা কর্মচারী নেই, অথচ ছাপাখানা আছে, প্রিন্টেড মাসিক ম্যাগাজিন আছে। বাজারে একটা অল্পবিস্তর নামও আছে। আবার সে অর্থে প্রতিষ্ঠানবিরোধীও নয়। কপিরাইটে নিজে বিশ্বাস রাখে না, কিন্তু কপিরাইট আইনকে ভাঙতে সাহস করে না।

    তো, সব মিলিয়ে একটা জগাখিচুড়ি বলা যেতেই পারে। বিকল্পে উল্টোপাল্টা প্রতিষ্ঠান! নামকরণেই মকারি।
  • 0 | ১৪ অক্টোবর ২০০৯ ১৩:০৩414574
  • 12:34এর 0টা আমি নই :-(X
  • Blank | ১৪ অক্টোবর ২০০৯ ১৩:০৫414576
  • তার ওপর জগতের প্রথম পত্রিকা যা পুরো অনসাইট-অফশোর মডেলে চলে :-D
    পরের বছর ইকনমিক্সে নোবেল পাবে গুচ
  • h | ১৪ অক্টোবর ২০০৯ ১৩:২৮414577
  • ** জগতের প্রথম আউটসোর্সড বিকল্প প্রতিষ্ঠান :-))
  • dipu | ১৪ অক্টোবর ২০০৯ ১৩:৩০414578
  • কিন্তু পিতার দেওয়া পুরস্কার আমরা নেব না ...... এই মর্মে নোবেল প্রত্যাখ্যান করা হবে :-))
  • d | ১৪ অক্টোবর ২০০৯ ১৯:৪৮414579
  • হ্যাঁ অফশোরের প্রোম্যা সর্বদা ল্যাদ খায় আর অনসাইট থেকে ফোনের পর ফোন, মেলের পর মেল করে আপডেট পেতে হয়। আবার অফশোরে একটাই সেন্টার কিন্তুক অনসাইট হল গিয়ে মাল্টিলোকেশান।
    বল্লে হব্যা?
  • Arpan | ১৪ অক্টোবর ২০০৯ ১৯:৫৬414580
  • ১। কোন অনসাইট ট্রিপের গল্পো নাই।

    ২। অনসাইট ভার্সন ম্যানেজমেন্টের গুরুত্ব বোঝে না। (মানে এতদিন বুঝত না)

    ৩। অনসাইট এফেক্টিভ কম্যুনিকেশন মডেল ফলো করে না।

    ৪। প্ল্যানিং, টাস্ক ট্র্যাকিং সবই করে অফশোর।

    এইগুলো টিপিকাল যেকোন আইটি প্রোজেক্টেই হয়ে থাকে। গুচ আলাদা কীসে? :-)
  • d | ১৪ অক্টোবর ২০০৯ ২০:০০414582
  • উফ্‌ নিয়ারশোর
  • d | ১৪ অক্টোবর ২০০৯ ২০:০০414581
  • এইরে! আমার এবার একটা আত্মজিজ্ঞাসা জাগছে। আমরা কি অফ্‌শোর নাকি গো অপ্পন? আমার তো ধারণা আমরা নিরাশোর আর ব্ল্যাঙ্কিরা অফশোর। আরো কথা হল, অনসাইটের কমরেড আজ্জো কিন্তু ভা: ম্যা: ইত্যাদি চমৎকার বোঝেন।
  • Arpan | ১৪ অক্টোবর ২০০৯ ২০:১২414583
  • ঠিক, ঠিক।

    আমরা হলাম নিয়ারশোর বা প্রক্সিমিটি সেন্টার।
  • pi | ১৪ অক্টোবর ২০০৯ ২০:৫৪414584
  • আরে এখন তো ভার্সন ম্যানেজমেন্ট হয়ে গেছে। যেটুকু হয়নি, মানে প্রেস, ছবি আঁকা, লোগো ঠিক করা, লেখা,আঁকা, সাজানো বসানো, ডিস্ট্রিবুশন, অফশোরের সাথে যাবতীয় কম্যুনিকেশন কে ও ভার্শন ম্যানেগমেন্টে নিয়ে আসুক নিয়ারশোর।
    আর তারপর আনএফেক্টিভ মডেল ফলো করে চলা অনসাইটকে কাটিয়ে দিয়ে সব দায়িত্ব নিয়ারশোর ই নিয়ে নিক বরং। :)
  • h | ১৪ অক্টোবর ২০০৯ ২১:৫৮414585
  • দেকোচো, দমু অর্পণ কেমন বিদেশী শক্তিকেন্দ্রের নিয়ারে যেতে চাইছে। এই তুই আমি ভুতো আর লম্বু সাইন্টিশ বুইলি ব্ল্যাংকি, আমরা দ্যাখ কেমন সত্যকারের প্রান্তিক, তবু লোকে আমাদের সিপিএম বলে কত নিন্দে করে, মায় সেকটরের নাম তুলে ফিফ্‌থ কলাম অব্দি বলে। আমাদের দলটাও ভারী নয় তেমন, রোগা রোগা সব ডাকতার, আরেক মাল জিব্রান কে খুঁজতে মধ্য প্রাচ্য গেল, দুজন গোপন সদাহাস্য ল্যাদ রয়েছেন। কি করে আমরা নিয়ার দের সঙ্গে পারবো বল, গ্রাম সাইডের ঠাকুর সব দেকচেন :-))
  • Bratin | ১৪ অক্টোবর ২০০৯ ২২:১৪414587
  • :-))))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন