এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিলো দ্য বেল্ট অথবা গুরুচরিত্র

    তাপস দাশ লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ২১ মে ২০১৫ | ১২৫৬৬২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ২১ মে ২০১৫ ২৩:১০675330
  • না না আলোচনা চলুক...কিন্তু সিকি...এগারটা তিনের পোস্ট...হিনী পাচ্চে...
  • তাপস | ২১ মে ২০১৫ ২৩:১১675332
  • যার যেমন মন, কী আর করা! সুস্থ থাকুন/ হয়ে উঠুন।
  • সিকি | ২১ মে ২০১৫ ২৩:১৩675333
  • টি - যাচ্চলে, ওটা তো হিনীর প্রসঙ্গেই লেখা, ওতেই হিনী পেয়ে গেল? ;-)
  • তাপস | ২১ মে ২০১৫ ২৩:১৪675334
  • সিকি, ডিটেল মানে কীরকম? আমি শুরুতে লিখেছিলুম তো। স্পেস ঠিক মত পড়েনি। পয়েন্ট করে বলার চেষ্টা করেছি। উদাহরণ যদি ডিটেল হয়, তাহলে সেটা সত্যিই জরুরি নয় বোধহয়।
  • সিকি | ২১ মে ২০১৫ ২৩:১৫675336
  • আর এই ;) নামক নিকটি এইবারে একটু আটঘাট বেঁধেই এসেছেন। ভিপিএন ইউজ করে আইপি মাস্ক করে শব্দভেদী বাণ টাণ ছুঁড়ছেন।

    ভালো, ভালো।
  • ;) | ২১ মে ২০১৫ ২৩:১৫675335
  • আপনার বড়মনের পরিচয় পেয়েখুশি হলুম। আপনার জন্যে শুভকামনা রইলো। গরমে ট্যালকমপাউদর মাখুন।
  • সিকি | ২১ মে ২০১৫ ২৩:১৬675337
  • না না, তাপস, পয়েন্ট করে লেখো। পয়েন্ট ধরেই আলোচনা করতে চাই।
  • সিকি | ২১ মে ২০১৫ ২৩:১৭675338
  • ওহো, তখন খেতে বসেছিলাম, অনেকগুলো পোস্ট পড়ে গেছে তার মধ্যে - অক্ষদা, আমার খেয়ালও ছিল না যে অনিন্দ্যর পোস্ট তুমিই শেয়ার করেছিলে। আমি একবারই পড়েছি, পোষায় নি। ওটা জাস্ট লুজলি বলা।
  • তাপস | ২১ মে ২০১৫ ২৩:১৮675339
  • যতক্ষণ না লগিন বাধ্যতামূলক হয় ততোক্ষণ কী আর করা ! আট ঘাট বেধে আমার সংগেও নামতে হচ্ছে জেনে আলাদা করে প্রীত হব না। কারণ এই আইডি আগেও দেখেছি।
  • সিকি | ২১ মে ২০১৫ ২৩:১৯675341
  • আরে ইগনোর করো না। খোলাপাতায় এমন অনেক আগেও এসেছে আজও আসে। কাটাও।
  • তাপস | ২১ মে ২০১৫ ২৩:২১675342
  • সিকি, শুরুর লেখাতে পয়েন্ট করেই বলা। প্যারাগুলো আসেনি, কপি পেস্ট করার পর চেক করিনি। একটু খেয়াল করে দেখলে পয়েন্ট বুঝতে পারা যাবে মনে হয়।
  • তাপস | ২১ মে ২০১৫ ২৩:২৪675343
  • হ্যাঁ, ইগ্নর করাই যায়। এসব ফেবুগুরুতেও আছে। এখানেও আছে।
  • a x | ২১ মে ২০১৫ ২৩:২৫675344
  • লগিন করে লিখলেই বা কী? সেদিনই তো কথা হল, আমি একটা লগিন রাখলাম ভালো ভালো সামাজ সেবা মূলক, সিরিয়াস প্রবন্ধ মূলক পোস্ট করতে। আরেকটা লোককে চিমটি কাটতে। আটকাচ্ছে কোথায়?
  • pi | ২১ মে ২০১৫ ২৩:৩০675345
  • এদিকে রোজ ফেবুগুরু ও ফেবুগুরুতে তাপাসবাউর পোস্ট পড়েও ওনার এই টই খোলার উদ্দেশ্য সুবিধের কি অসুবিধের কিছুই বুইলাম না ঃ(
  • সিকি | ২১ মে ২০১৫ ২৩:৪০675346
  • কোট করে নিই।

    "তো কথা হচ্ছে এই গুরু নিয়েই। এ গুরু কেমন গুরু? অল্প কিছুদিন এখানে গতায়াত সূত্রে এটা মূলত একটা ক্লোজড গ্রুপ বলে মনে হয়েছে। যেখানে কেউ কেউ আছেন হেব্বি হেক্কড়। তেনারা ব্রহ্মদত্যি সুলভ ভঙ্গি নিয়ে থাকেন, বিরাজ করেন বললে ভাল হয়। কিন্তু সেটা তাঁদের কেউ বলে দেয় না, ফিল করা সত্ত্বেও। এখেনে সাহিত্যচর্চা হয় বটে, কিন্তু সে-ও অনেকটাই ওই বদ্ধ ঘরের মধ্যে, পৃষ্ঠকণ্ডূয়নপ্রতিম। ওগো, কী ভাল গো! আমি তোমার ফ্যান গো। একটু বাইরে থেকে দেখার অভ্যেস করলে, এগুলো যে হাস্যকর, সেটা বোধ করার মতন অবস্থানও অনেকের নেই বলে মনে হয়। অবস্থান ই বলেছি, অবস্থা নয়। আছে চূড়ান্ত স্নবারি। আমার গ্রুপ, মানে যেখানে আমি ক্রিয়াশীল থাকি, তা-ই শ্রেষ্ঠ, এ কথা সপ্রমাণ করার জন্যে, অন্য একটা ফোরামকে খিস্তি করে যাওয়ার অনুপম শিশুসুলভতা। আর আছে চোখে পড়ার মতন কিছু ধনগরিমার প্রকাশ। হয়ত অজান্তেই। কিন্তু এই খোলা পাতা, (যা নাকি খোলা পাতা বলেই সর্বদা সবাই সবাইকে বলে যাচ্ছেন) সেখানে অন্যতর একটি বা একাধিক আর্থ-সামাজিক পরিমণ্ডলের বাসিন্দারা কতটা সেক্লুদেদ ফিল করতে পারে, সে সম্পর্কে ন্যূনতম বাছবিচারহীনতা। পরিচিতজন ছাড়া অন্যের লেখা না-পাঠ, সেগুলোকে অবজ্ঞা, এ সব এই মনোভঙ্গিগুলোর সঙ্গেই আসে, আসতে থাকে। একাধিক জন, যাঁদের ফেবুগ্রুপ থেকে সাইটে আসতে বলা হয়, তাঁরা এসে দেখে বলে যান, এ তো প্রবাসী বাংলা ভাষীদের একটা আত্মিক রমণের জায়গা। খুব লড়া হয় সে সব বক্তব্য নিয়ে, কিন্তু অধিকাংশ কি জানেন এ সব?"

    লেখাটা, ফ্র্যাংকলি, সার্কাস্টিক লাগল ইন নেচার। মোদ্দা কথা, স্নবেদের আখড়া, এরা নিজেদের দেখে নিজেরাই মুগ্ধ হয়ে যায়, ইন্ট্রোস্পেক্ট করবে কী!

    এক কথায় বলতে গেলে, তাপস, পুরো লেখাটাই আদ্যোপান্ত ভুল ধারণার ওপর লেখা। কোনও স্নবারি অবলম্বন করে বলছি না, বাই হার্ট বলছি। গুরুর জন্মলগ্ন থেকে আছি, বিবর্তন দেখেছি, আর এই রকমের অ্যালিগেশনও আগে উঠেছে। অনেকবার। ইন্ট্রোস্পেকশন হয়েছে অনেকবার। গুরুর চরিত্র নিয়ে পোচ্চুর কাটাছেঁড়া হয়েছে এবং সে চরিত্র আজও ডিসেকশন টেবিলে সাজিয়ে রাখা আছে ফারদার কাটাছেঁড়ার জন্য।

    এখানের সাহিত্যচর্চা বদ্ধ ঘরের মধ্যে পৃষ্ঠকণ্ডূয়নপ্রতিম - তোমার মনে হলে আমি নাচার, কিন্তু বিশ্বাস করো, এমন নয়। তবে সবার আগে আমার জানতে চাওয়া উচিত কোন ধরণের লেখা দেখে তোমার এমন মনে হল। নির্দ্বিধায় নাম নিতে পারো, কেউ কিছু মনে করবে না। এখানে বসে আমি দেশবিদেশের অনুবাদ পড়েছি, ছত্তিশগড়ি উপকথা থেকে লুইসিয়ানা স্কুলের গল্প। বদ্ধ ঘর হলে তো এমনটি পেতাম না।

    না, এখানে জ্ঞানত কেউ কখনও বলে নি - ওগো কী ভালো গো, আমি তোমার ফ্যান গো। বোধ হয় কটি ইনস্ট্যান্সও নেই। আমার কথা বলতে পারি - আমার কিচু লেখা লোকে হুলিয়ে প্রশংসা করেছে, সেই আমারই লেখা লোকে যাচ্ছেতাই বলে ছ্যাছ্যা করেছে, একই লোকজন। অ্যান্ড ভাইসি ভার্সা। শাক্য একটা উদাহরণ। শাক্য একটা সিরিজ লিখেছিল - সেই সিরিজের জন্য যে কোনও প্রশংসা ওর জন্য যথেষ্ট নয়, আবার ওরই লেখাকে সম্প্রতি আমি "সিক মেন্টালিটি" বলে দাগিয়ে এসেছি।

    অন্য কোন ফোরামকে এখানে শিশুসুলভভাবে খিস্তি করা হয় তাপস? নামটা জানাবে?

    পরিচিতজন ছাড়া অন্যের লেখা না-পাঠ, সেগুলোকে অবজ্ঞা - এগুলোও তুমি কোথায় দেখছো? প্রচুর অপরিচিত লোক এখানে লিখছে। আজই ভাটে অপূর্ব নাথ লিখেছেন মেধা অন্বেষণের গল্প, লোকে পড়েছে, প্রতিক্রিয়া জানিয়েছে, তিনি কি এর আগে কখনও লিখেছেন? আমার মনে নেই।

    প্রবাসী বাংলাভাষী? তুমি, সোসেন, ইন্দো, অরিজিৎ, ব্ল্যাংক - এরা প্রবাসী? আজকের দিনে বাংলাভাষীর বাস কোথায় তাপস? হ্যাঁ আমি প্রবাসী, আমার মতন অনেকেই প্রবাসী, সদা প্রবাসী, অক্ষ বা ইশান পরবাসী, সে তো স্বাভাবিক ব্যাপার। ইন্টারনেটের কি দেশকাল আছে, যে বাংলায় থাকতে হবে বাংলা সাইটে কন্ট্রিবিউট করার জন্য?

    আত্মিক রমনই বা তোমার কেন মনে হচ্ছে ক্লিয়ার হল না। আমরা কি শুধুই এই কজন পরিচিত লোকজন লিখি, আর আমরাই পড়ি? সত্যিই কি তাই? - তোমার যদি এমন মনে হয়, তা হলে বলব তুমি গুরুর ডাইভার্সিটি সম্বন্ধে খুব বেশি জানো না।

    আবারও বলছি, খোলা ময়দান, বাইরে থেকে উঁকিঝুঁকি মারার দরকার নেই, এসে বসে পড়লেই হয়, লগিনেরও দরকার হয় না এখানে। গত ন বছরে অনেক লেখা জমেছে। গুরু সেভাবে ডকুমেন্টেড নয় তাই চোখে পড়ে না। কিন্তু একটু খুঁজলে পাবে ঘাটাল সোনামুখী জলপাইগুড়ির গল্প।

    এই আর কি। কোনও ইমোশনাল জায়গা থেকে লিখলাম না কিন্তু। সময় নিয়ে পড়লে বুঝতে পারবে।
  • sswarnendu | ২১ মে ২০১৫ ২৩:৪৬675347
  • তাপসদার বক্তব্যের সাথে সহমত...

    একদমই দল বেঁধে bullying বা র‍্যাগিং বলতে যা বোঝায় তার চেয়ে আলাদা কিছু হয় না বিশেষ...।
    আর সেগুলো যারা নিয়মিতভাবে করে থাকেন তাঁদের গুরুর পেজে খুবই মান্যিগন্যি মানুষ... রেসিডেন্ট ভাটুরে খেতাব প্রাপ্ত...
    আর সিরিয়াস লেখা কেউ না পড়লে কিসস্যু সমস্যা হত না, ক্রিটিসাইজ করলেও না, কিন্তু দল বেঁধে অপ্রাসঙ্গিক বকে কিম্বা খিল্লি করে ইচ্ছাকৃতভাবে সাবোটাজ করা হয়েই থাকে... আর এটা আদৌ একটা-দুটো টই এর কথা নয়... খুব ব্যাপকভাবেই এটা করা হয়ে থাকে...
    এবং ভাটিয়ালির পাতায় নিয়মিত নন এরকম বেশীর ভাগ এর অভিজ্ঞতা আমার বা তাপসদার সাথে মিলবে বলেই মনে হয়...

    আমি গুরুর সাইটে আদৌ আর লিখব না ঠিক করেছিলাম এইজন্যেই... সেটা পালটাবার কোন কারণ এখনো নেই, পালটাবও না...
    কিন্তু টই টা একান্তই সেই বিষয় নিয়ে বলে নিজের অভিজ্ঞতার দু পয়সা দিয়ে যাওয়ার একটা দায়িত্ব আছে মনে হল...

    আর গুরুতে বিজ্ঞান নিয়ে আলোচনা? :)
    থাক সে কথা না বলাই ভাল...
  • sinfaut | ২২ মে ২০১৫ ০০:০৯675349
  • সোসেন, ভাটে আলোচনা হচ্ছে কেন টইতে যাও এর সাথে গদার এনে আঁতলামি মারাতে এসেছে এই দুটোই একই ধরনের খিল্লি এটা বোঝা গেল।
  • সিকি | ২২ মে ২০১৫ ০০:১৬675350
  • :) ক্ষীই আর বলব। কীই বা বলতে পারি। ঘুমোই গিয়ে।
  • kumu | ২২ মে ২০১৫ ০০:২২675352
  • একটি কথা- বিজ্ঞান বিষয়ক কয়েকটি টই পড়েছি,খুবই তথ্যসমৃদ্ধ ও চমৎকার আলোচনা।বিশেষত সোসেনের খোলা টই।
  • sinfaut | ২২ মে ২০১৫ ০০:২৫675353
  • সেখানে কেউ আঁতলামির অভিযোগ করে নি তো?
  • তাপস | ২২ মে ২০১৫ ০০:২৮675354
  • সিকি, গত এক মাসের নানান পোস্ট পড়লে, একটু বাইরে থেকে দেখার চোখ দিয়ে পড়লে, তুমিও দেখতে পাবে। আমার বিশ্বাস - পাবে। উদাহরণ দেয়াই যায়, তবে কী জান? একটা একটা উদাহরণ দিলে প্রত্যেকটার পক্ষে একটা বা দুটো বা দশটা যুক্তি আসবে। সাবজেবকতিভ যুক্তি হয়ত। সবটাই তো আমরা সাবজেকটিভিটি দিয়ে দেখি, দেখছি।
    আমি কিন্তু এড়িয়ে যেতে চাইছি না। একটু ভেবে দেখতে বলছি। একটু ফিরে দেখা। আমি খুব অসচেতন ভাবে কিছু লিখে ফেলি না। এখানে বহু দিন আসি, বেশি পড়ি, কম লিখি। আগে আদৌ লিখতাম না। কিন্তু দেখি, পড়ি। হুল্লাত বাওয়াল দেয়ার জন্যে, জাস্ট মিনিময় করার জন্যে বা ক্ষার মেটানোর কোন অভিপ্রায় থেকেই এমনি এমনি লিখে ফেলিনি। আমি যা দেখেছি, যা মনে হয়েছে, সেটাই লিখেছি। সহমত না হতেই পার।
  • sosen | ২২ মে ২০১৫ ০০:৩২675355
  • আমি সিঁফোর পয়েন্টটা বুঝতে পারছি না। টাচিনেসটা বুঝতে পারছি যদিও।
    কিন্তু কেনই বা অযথা অন্যের ক্রুশ বইতে যাবো? মরুগ্গা।
  • cm | ২২ মে ২০১৫ ০০:৩৩675356
  • উদাহরণ দিলে সাধারণত স্পেশাল কেসের ফীচারে আটকে যেতে হয়। সেই জন্য অ্যাবস্ট্র্যাকশন জরুরী।
  • তাপস | ২২ মে ২০১৫ ০০:৩৪675357
  • হ্যাঁ। ঠিক। একদম।
  • mumu | ২২ মে ২০১৫ ০১:২২675358
  • আমি তাপস আর স্বর্নেন্দু এর বক্তব্যের সাথে একমত, কিন্তু যারা গুরুর এই ক্লোস্ড গ্রুপ এর অন্গ্স তারা হয়্ত এই ব্যপারটা ঠিক অনুভব করতে পারবেন না
  • Atoz | ২২ মে ২০১৫ ০১:২৯675359
  • এতো অল্প সময়ে বিরাট থ্রেড হয়ে গ্যাছে! খুবই র‌্যাপিড এক্সপ্যানশন।
  • aka | ২২ মে ২০১৫ ০১:৩০675360
  • মাক্কালি শাক্যও অনিন্দ্যর লেখাটা পড়ে নি। ক্ষী ক্ষাণ্ড, বা পড়লেও বোঝে নাই।
  • একক | ২২ মে ২০১৫ ০২:০৩675361
  • এত না হেজিয়ে হ্যাশট্যাগ বেসড লিস্টিং করলেই যে যার মত ফোকাস করতে আবার চুটিয়ে আড্ডা দিতেও পারে। কিন্তু সেই গুরুটা ঠিক এই গুরু থাকবেনা। কাজেই কতৃপক্ষের সেটা না করার চয়েস আছে। গুরু সাইটের ইন্টারফেস যে ভাবে ডিরেক্ট করে বা করেনা তারই ফলশ্রুতি এখানকার লোকেদের বিহেভিয়ার প্যাটার্ন। যেভাবে রাখতে চাইবেন থাকবে। এটা ভালো-খারাপ এর ব্যাপার না।
  • 4z | ২২ মে ২০১৫ ০২:০৬675363
  • সবাই যে ক্লোজড গ্রুপ বলছে যাদের বিরুদ্ধে এত অভিযোগ এবারে সেই ক্লোজড গ্রুপটাকে একটু ডিফাইন করা হোক। ক্লোজড গ্রুপ কাদের বলা হচ্ছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন