এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজেগুরু

    Arijit
    বইপত্তর | ৩১ জুলাই ২০০৯ | ৩৯৪৬৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ১৪ অক্টোবর ২০০৯ ২২:২০414588
  • শোনেন একটা কথা কই, পিথিমিতে সবই একবারে ঠিক হব তো কোয়ালিটি ক®¾ট্রাল, সিক্স সিগমা, সিএমেম এসব থাকবে কেমনে। আমরা এখন লেভেল ওয়ান। কিন্তু লেভেল ফাইভে যাইতে হলে লেভেল ওয়ান না পেরিয়ে তো যাওয়া যায় না। আর সফটওয়ারের ঘানি না ঠেললে এসব নিয়ে কেই বা মাথা ঘামিয়েছে কবে। তাই বন্ধুগণ আশা রাখুন, সঙ্গে থাকুন, ঐ পুবদিক উঙ্কÄল হল বলে। (এর পরেই ব্যাকগ্রাউন্ডে ""আমরা করব জয়....."")
  • Arpan | ১৪ অক্টোবর ২০০৯ ২২:২৪414589
  • :-))))

    হ্যা, মনমোহনদাদু তো বলেই দিয়েছেন "লুক ইস্ট'। তবে কে না জানে অনসাইটে সিক্ষ সিগমা, কিউসি এইসব পাতি জিনিস নিয়ে মাথা ঘামিয়েছে কে কবে!
  • Ishan | ১৪ অক্টোবর ২০০৯ ২২:৩৯414590
  • একটা কেস বুঝলাম না। কাগুজে গুরুর ভালো মন্দ নিয়ে কথা হচ্ছিল ভালো কথা। এর মধ্যে আইটি টার্মিনোলজি আসছে কি করে? গুচ কি একটি কর্পোরেট আইটি প্রোজেক্ট? প্রসেস দিয়ে যায় চেনা?
  • Abhyu | ১৪ অক্টোবর ২০০৯ ২২:৪৭414591
  • কাগুজে গুরুতেই ফিরি। এটি একটি মাসিক পত্রিকা। বেশ। পরের প্রশ্ন - কি রকম পত্রিকা? দেশে, আনন্দলোকে, সানন্দায়, আনন্দমেলায়, শুকতারায়, কিশোর জ্ঞান বিজ্ঞানে কি রকম লেখা এক্সপেক্ট করা যায় লোকে জানে। ছাপা গুরুর কাছে সম্ভাব্য গ্রাহকের এক্সপেক্টেশন কি হবে? একটু গুছিয়ে উত্তর দিলে ভালো হয়। নতুন কাউকে গ্রাহক করতে চাইলে এই রকম প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে।
  • aka | ১৪ অক্টোবর ২০০৯ ২২:৪৯414592
  • আইটিওয়ালাদের মাথায় একটু প্রসেস ভূত ঢুকে থাকে।
  • pi | ১৪ অক্টোবর ২০০৯ ২৩:০০414593
  • নন আইটিওয়ালাদের এইসব প্রোজেক্টে বোধহয় না থাকাই ভালো। :)
  • pi | ১৪ অক্টোবর ২০০৯ ২৩:২৩414594
  • তবে অফশোরের প্রো ম্যাঞ্জার কি ল্যাদখোর ? সেরকম তো কিছু মনে হয়নি। হ্যাঁ, ব্যস্ত। সে সবাই ই ব্যস্ত। এরমধ্যে সময় বের করে যে যেটুকু করতে পারে, তাই তো অনেক। আর অনেক কিছু করছে ও তো। সবাই। এনিয়ে অনসাইটের অন্তত কোনো অভিযোগ অনুযোগ নাই। :)
  • Arpan | ১৪ অক্টোবর ২০০৯ ২৩:৪৫414595
  • বোঝো! চাট্টি আইটি জার্গন নিয়ে পাতি খিল্লি হলেই ঈশান কেমন প্রতিক্রিয়াশীল হয়ে যায়।
  • Ishan | ১৫ অক্টোবর ২০০৯ ০০:১৯414596
  • অভ্যুকে: কাগুজে গুরু একটি ছাপা মাসিক পত্রিকা। এতে নানাপ্রকার গপ্পো প্রবন্ধ কবিতা ও নানাপ্রকার ফাজলামো পাওয়া যাবে।

    অপ্পনকে: প্রতিক্রিয়া কোথায়? আমি তো জানতে চাইলাম, যে, গুচকে একটা কর্পোরেট আইটি প্রোজেক্টের মডেলে ভাবা যায় কিনা?
  • kd | ১৫ অক্টোবর ২০০৯ ০০:৪৫414598
  • এটা বাঙলা ভাষায় MAD ম্যাগাজিন। মানে পাগ্‌লা।

    এতে Onionএর মতো একটা section থাকলে বেশ হতো। এখনও পর্যন্ত 'কোফু লশেমি' ছাড়া আর কিছু কালেক্‌শানে নেই। র, আরও দু'একটা অমন ছাড়ো না!
  • d | ১৫ অক্টোবর ২০০৯ ০৭:৩৭414599
  • আইটি প্রোজেক্ট হবে কেন? ছাপা গুরু একটি প্রোডাক্ট। যেমন নেটগুরুও আর একটি প্রোডাক্ট। আর দাদের মলম থেকে শুরু করে ম্যাকের ল্যাপী পর্যন্ত যে কোন প্রোডাক্টেরই একটা কোয়ালিটি ক®¾ট্রালের ব্যপার থাকা উচিৎ। এবারে দেবুর শোনপাপড়ি যেভাবে কোয়ালিটি ক®¾ট্রাল দেখে, আইফোন সেভাবে দেখবে না। কিন্তু কোনও না কোনওভাবে দুজনকেই এই ব্যপারটা খেয়াল রাখতে হয়।

    আর আইটি না হলেও, যে কোন প্রোডাক্ট উৎপন্ন করার প্রক্রিয়াটিকে এক একটা প্রোজেক্ট বলে ধরাই যায়। পাঁঠা কাটাও একটি প্রোজেক্ট। ল্যাজের দিকে কাটা হবে না মাথার দিকে কাটা হবে, কীভাবে কতটা মাংশ পাওয়া যাবে ইত্যাদি সেই প্রোজেক্টের ম্যানেজার অর্থাৎ পাঁঠার মালিক স্থির করেন।
  • Arpan | ১৫ অক্টোবর ২০০৯ ০৮:৫৭414600
  • ঈশানের প্রশ্নের উত্তরে রচনা লিখি। লিখতেই হবে। হ্যাঁ বা না-তে উত্তর দেওয়াই যেত। কিন্তু প্রশ্নকর্তা মনে হয় সংক্ষিপ্ত উত্তর আশা করেন নাই। :-)

    ১। কর্পোরেট আইটি প্রোজেক্ট। অনেক সময়ই আইটি জার্গন কন্টকিত একটি মহাযজ্ঞ। এতি্‌দনের অভিজ্ঞতায় বেশ দেখেছি সিএমেম ফাইভ লেভেলে এক্সিকিউট করা প্রোজেক্ট চাপে পড়লে সিএমেম ওয়ান লেভেলে নেমে আসে। প্রোম্যারা নানারকম মেট্রিক সাজিয়ে উপাদেয় খাবার ডিশে করে পরিবেশন করেন (আমিও করি)। কিন্তু তাতে এমনটি হয় না যে সব কিছুই সর্বাঙ্গসুন্দর বা নিখুঁত। বিশেষ করে যারা নিজেরা প্রোজেক্টের টিম মেম্বর তারা আরো ভাল জানি সেটা। কোন এক ফাঁকা সন্ধেবেলা একপাত্র নিয়ে সবাই বসলে আর মুড ভাল থাকলে এই নিয়ে বিস্তর খিল্লিটিল্লিও চলে। নিজেদের নিয়েই। সেগুলো অভিযোগ বা অনুযোগ নয়। (মানে থাকে না তা বলছি না, অনেক সময়ই সেসব এস্ক্যালেশন তো হয়ই)। তো, এখন গুরুকে কর্পোরেট প্রোজেক্ট বলা হবে কি হবে না সেইটা ঠিক করবে প্রসেস ওনার আর সম্পাদক হিসেবে তুমি। কিন্তু আদতে তাতে বেশি কিছু যায় আসে না। কেন যায় আসে না সেইটা উত্তর দেবার চেষ্টা করব পরের পয়েনে।

    ২। গুরুর প্ল্যানিং থেকে শুরু করে ছাপাখানা যাওয়া অবদি প্রচুর জিনিসে কম্পিউটারের সাহায্য লাগে। টেকনোলজির সাহায্য নিয়ে। তো, একে আইটি প্রোজেক্ট বলতে বাধা কোথায়? এইবার যেকোন বড় স্কেলে প্রোজেক্ট (আইটিই হোক, বা নন-আইটি) একসঙ্গে অনেক লোক ইনভলভড হলেই একটা কমন মিনিমাম প্রসেস লাগে। লাগবেই। একটা উদাহরণ দেওয়া যাক সবাইকে বাংলাপ্লেনে লিখে লেখা জমা দিতে হয়। এইটা একটা অলিখিত স্ট্যান্ডার্ড। এখন কেউ যদি বাংলাওয়ার্ড ইত্যাদি মার্কেটে পাওয়া যায় এমন কিছু দিয়ে লেখেন তবে কি সেই লেখা ছাপা যাবে না? যাবে, কেউ একজন লেখাটি ধরে আবার বাংলাপ্লেনে টাইপাবে। মোট কথা তাতে ফালতু চাট্টি রিস্ক অ্যাড হয় আর বাকি লোকের অসুবিধা হয়। কোয়ালিটি ফল করে যায় ইত্যাদি। এত কথা বলার মানে এই যে একটা প্রসেস এবং স্ট্যান্ডার্ড থাকা দরকার। এবং লোকের সেইগুলি ফলো করা দরকার। এই প্রসেস বাইরে থেকে চাপিয়ে দেওয়া বা কারোর থেকে ধার করার দরকার তো নেই। নিজেরা মিলে বানালেই হয়।

    কিন্তু তবু আমরা ধার করি। দিনের শেষে। তার একটি কারণ যদি হয় লোকের ভলান্টারি কাজের পেছনে মৌলিক চিন্তাভাবনা করার সময় কম, তাহলে অন্য কারণটি হল যে বেসিক জিনিসগুলি ইমপ্লিমেন্ট হয়েছে সেইগুলি ইন্ডাস্ট্রি (আইটি বা নন-আইটি) স্ট্যান্ডার্ড। প্রুভেন, প্রায় সবাই বোঝে এবং একমত হয়। যে জিনিসটি মনে রাখার দরকার সেটি হল প্রসেসের ভার যেন অনাবশ্যক না হয়। এখন কেউ যদি বলে গুচ প্রোজেক্টের জন্য কস্ট অফ কোয়ালিটি ক্যালকুলেট কর। তাহলে সেইটি বাড়াবাড়ি হয়ে যাবে। এবং কোয়ালিটি জার্গন হওয়ায় অনেকেই বুঝবে না। দরকার নেই। লোকে এইটুকু বুঝলেই হবে যে রিভিউ বা রিওয়ার্কের জন্য প্রচুর বাজে এফোর্ট যাচ্ছে, এইটাকে কমাতে হবে। ডেটা না থাকলেও গুরুত্বটা লোকে বুঝলেই যথেষ্ট। তারপরে কীভাবে সেইটি কমানো হবে সেইটা আবার না হয় চেল্লামেল্লি করেই ঠিক করা হবে। তাই-ই তো হয়ে আসছে। কর্পোরেট প্রোজেক্ট বলতে গলায় আটাকাতেই পারে। কিন্তু কর্পোরেট প্রোজেক্ট মডেলের উপকারী জিনিসগুলি ছেঁকে আনবো না কেন?

    এইবার তুমি লেখ।
  • h | ১৫ অক্টোবর ২০০৯ ১০:২২414601
  • এইটা হেবি দিয়েছে, উপকারী জিনিস।

    এত চাপের কি হলো, সবাই মিলে একটা জিনিস করছি, ছড়াচ্ছি আবার মজাও পাচ্ছি। প্রচন্ড ক্যাওস হলেও কিছু এসে যায় না, কারণ মজা পাচ্ছি। চাপ কম নে ভাই।

    আমি যে কাজটা এই মুহুর্তে করছিশ, সেটা কমপ্লিটলি ছড়াবে, সো হোয়াট, উই উইল হ্যাভ ফান। চেষ্টা করবো না ছড়াতে, হেবি চেষ্টা করবো, কিন্তু প্রায় শিওর যে ছড়িয়ে লাট হবে, সো হোয়াট। কিছুতো শিখবো রে বাবা। বিভিন্ন গৌরী সেন ও ডালভাতে-অভ্যস্ত-অথচ-অরণ্যে-সুন্দর-দুর্দান্ত-মহিষকুলস্য-পাস্তোরাল-সঙ্গ-অভিলাষী-ব্যবস্থাপক গণ, এবং পাঠকের পয়সায় (আর সময়ের) বিনিময়ে শিখবো এইটা একটু চাপ। এ আর এমন কী। পৃথিবীর সব মহৎ কাজ-ই এই ভাবেই হচ্ছে। নোবডি ইজ ডাইং হিয়ার। হোয়ট'স দ্য চাপ?
  • h | ১৫ অক্টোবর ২০০৯ ১০:২৬414602
  • *করছিশ না করছি। উফ। থেকে থেকে চেহারা এবং বাংলাটা একটি বেঁটে কাবুলীওয়ালার মত হয়ে যাচ্ছে।
  • Ishan | ১৫ অক্টোবর ২০০৯ ১০:৩৩414603
  • ঘুমোতে যাবার আগে দুকথায় লিখে দিই।

    গুরুকে ট্র্যাডিশনাল অর্থে প্রোডাক্ট হিসেবে ভাবতে আমার আপত্তি আছে। নৈতিক নয়, বাস্তবিক। প্রোডাক্ট লঞ্চ করার পিছনে একটাই উদ্দেশ্য থাকে। মুনাফা। সেজন্য হিসেব করে ইনভেস্ট করা হয়। মার্কেটিংএ ক পয়সা ঢালব আর কটা কর্মচারী রাখব, সে নিয়ে বিস্তর চিন্তাভাবনা করা হয়। রেট অফ রিটার্ন মাপা হয়। প্রজেকশন করা হয়। কোয়ালিটি ক®¾ট্রাল করা হয়। প্রসেস মানা হয়। ইত্যাদি।

    এখানে সেসবের কিসুই নাই। মুনাফা আমাদের উদ্দেশ্য নয়। এমন কোনো সহৃদয় ভেঞ্চার ক্যাপিটালিস্ট পাওয়া যায়নি, যিনি দুকড়ি দেবেন। চাট্টি অ্যামেচার লোক খেলতে নেমেছে। তারা অন্য কাজে ব্যস্ত। এখানে পেশাগত ম্যানেজারি চালাতে গেলে চালানো যাবেনা। চলবেনা। একটা অ্যামেচার অর্গানাইজেশন ওভাবে চলেনা। এখানে কিছু লোক কিছু কাজ করবে এবং কিছু জায়গায় ফেল করবে এটা বাস্তব। আমিও করব অর্পনও করবে।

    কাজেই এখানে প্রসেস মানে একটা জিনিস মনে মনে বা কাগজে কলমে বানিয়ে ফেললাম আর সেটা চলতে লাগল তা হবেনা। লোককে প্রসেসের পুরো দায়িত্ব নিতে হবে। লোকে সময় না পেলে প্রসেস খোঁড়াবে। এই যেমন নতুন লোকজন এখন কলকাতার অনেক কাজের দায়িত্ব নিচ্ছেন। এখন একটা প্রসেস বানিয়ে ফেলাই যায়। কিন্তু কোনো লোকই না থাকলে স্রেফ প্রসেস দিয়ে কিচ্ছু হবেনা। প্রসেস এমনিতে খুবই ভালো জিনিস। কিন্তু প্রসেসের দায়িত্ব নেবার লোক না থাকলে প্রসেস নেই বলার কোনো মানে নেই।

    অ্যামেচার জায়গায় এটা হবেই। নতুন কিছু না। নেহাৎ কথা উঠল বলে লিখলাম। ডিটেলে যাবনা। কারণ, অ্যামেচার একটা জায়গায় প্রসেস ও ব্যক্তি ভীষণ ভাবে জড়িয়ে থাকে। গুরুর ভার্সন ম্যানেজমেন্ট আছে কি নেই, কোয়ালিটি ক®¾ট্রালের প্রসেসের কি খামতি, এসব নিয়ে কথা বলতে গেলে কে কোথায় সাকসেসফুল আর কে কোথায় ফেল করেছে, এইসবও উঠে আসবে। সেটা এই পাবলিক টইয়ে উঠে আসা ঠিক কাম্য না।
  • Ishan | ১৫ অক্টোবর ২০০৯ ১০:৩৪414604
  • হনু আমার আগেই লিখে দিয়েছে। :)
  • Arijit | ১৫ অক্টোবর ২০০৯ ১০:৩৬414605
  • ওপেন সোর্স প্রোডাক্ট লঞ্চের উদ্দেশ্য কি?
  • h | ১৫ অক্টোবর ২০০৯ ১০:৪৪414606
  • তবে একটা রিজয়েন্ডার আছে, বহুবার আগে বলেছি, আরেকবার বলে নি। ভলান্টারি ওয়ার্ক নিয়ে ভলান্টিয়ারদের টুনটুনিমূলক আরেকবার-বলিলেই-অভিমান-করিব কেসটা থাকাটা স্বাভাবিক কিন্তু কাম্য নয়। কিছু ছড়ালে সবাই সবাই কে গাল দেবে, কিন্তু ইন গুড ফেথ, আবার একটু ভালো কিসু হলেই এমন পোশোংসা করবে যে নিজেকে রবীন্দ্রনাথ বা অন্তত: পুলিনবিহারী বা সাগরময় মনে হবে। তো হবে। এই দুটো-ই ওনারশিপের পরিচিত মডেলের থেকে বিচ্যুতি, বা বেসি প্যাসন হজম নাহওয়ার কারণে সামান্য পেট গরমের লক্ষন। ফাইন, আই সাপোজ আই ক্যান লিভ উইথ দিস। সো ক্যান এনিওয়ান। হোয়াট'স দা চাপ? মেন কেসটা তো বন্ধুদের মধ্যে। ফ্রি তে কিছু বই পড়া যে হচ্ছে, সেটা কী কম কিসু?
  • Arpan | ১৫ অক্টোবর ২০০৯ ১০:৫১414609
  • ইশানের লাস্ট সেন্টেসে ক। অতএব চুপ করলাম।
  • h | ১৫ অক্টোবর ২০০৯ ১০:৫১414607
  • তার চেয়েও বড় কথা হল, বাংলা সাহিত্যের সেবার মধ্যে থেকে সময় বার করে নিয়ে কোনমতে, ভুতো থাকুক না থাকুক, মাঝে মাঝে মাল খাচ্ছি। এগুলোর কী কোন ভ্যালু নেই।
  • dipu | ১৫ অক্টোবর ২০০৯ ১০:৫৫414610
  • 10:3310:44 এর সঙ্গে সম্পূর্ণ ক।
  • aka | ১৫ অক্টোবর ২০০৯ ১০:৫৭414611
  • হানুদার সাথে একমত হইলাম এবং ইশানের শেষ কথার সাথেও। মূলত প্রসেস মানে লোককে ধোঁকা দেওয়ার মতন মেট্রিক বা কর্পোরেট হায়ার্কি নয়, প্রসেস বলতে একটা ডিসিপ্লিন। এই তো দুটো সংখ্যা হল, দাঁড়াতে একটু সময় তো লাগবেই। বিশেষত কারুরই বিশেষ অভিজ্ঞতা নেই এবং তার সাথে পুরোটাই স্বেচ্ছাশ্রম মানে আরো হাজারটা কাজ আছে। সে সময় লাগুক কিন্তু সিরিয়াস কিছু ভাবতে হলে ডিসিপ্লিনের বা প্রসেসের প্রয়োজন আছে সেটা মাথায় থাকলেই হল।
  • Arpan | ১৫ অক্টোবর ২০০৯ ১১:১৭414612
  • তবে একটা ডি: দেবার প্রয়োজন বোধ করছি। আমার কালকের পোস্টগুলি নেহাতই খিল্লিমূলক। ব্যক্তি ক বা গ-কে আক্রমণ করার কোন উদ্দেশ্য ছিল না। বক্তব্য সেইদিকে চলে গেলে সে দায় আমার। তার জন্য দু:খিত।

    একইসাথে ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে এই গত দু'মাসে পুরো জিনিসটার "প্রসেস' ম্যাচুরিটি অনেক বেড়েছে। কেন কী বিশদে এখানে লিখব না। তার জন্য সকলেরি সাধুবাদ প্রাপ্য। আর ঈশানের ১০:৩৩ পোস্টের সাথে মোটামুটি ক।

    ব্যস।
  • Blank | ১৫ অক্টোবর ২০০৯ ১১:৩১414613
  • ধুর, নতুন যে কোনো প্রোজেক্টের প্রথম দিকের ডেলিভারি গুলোতে এর ছেয়ে অনেক বেশী ছরিয়ে লাট করা হয়। গু চ তার চেয়ে অনেক ভালো ডেলিভারি দিচ্ছে।
    আর ম্যগাজিন ছাপানোর দিকে আমরা বেশীর ভাগ ই তো ট্রেনি এখনো। এট্টু এমন হবেই।
    সেই জন্যই তো বলছি যে বিয়ার উইথ আস। ওপিয়ামে হলে সুবিধে হয় :)
  • Arijit | ১৫ অক্টোবর ২০০৯ ১১:৩৬414614
  • ওপিয়ামে কয়েকটা পিয়ার রিভিয় সেশন করা যায়।
  • Arijit | ১৫ অক্টোবর ২০০৯ ১১:৩৭414615
  • * রিভিউ *
  • h | ১৫ অক্টোবর ২০০৯ ১২:০৩414616
  • বিয়ারের ব্যাপারে ব্ল্যাংকি এত সিরিয়াস যে একটাও বানান ভুল না করে ভেতর থেকে সইত্য কথা বলেছে।
  • san | ১৫ অক্টোবর ২০০৯ ১২:০৪414617
  • এই পিয়া কে? তাকে অরিজিত রিভিউ করবে কেন? এবং ইয়ে কিভাবে? পরের কাগুজেগুরুতে কি আমরা এই প্রশ্নের জবাব পেতে চলেছি? (এরপরে কেউ একটা এসে বলবে সঙ্গে থাকুন)
  • Arijit | ১৫ অক্টোবর ২০০৯ ১২:০৮414618
  • পিয়া অথবা পিউ - বে-র আগে কাঁহা করা হয় - উহাই পিয়ার রিভিউ। তবে ওপিয়ামে peer review সেশন হলে ভালো। ফ্রায়েড মাটন, ওই কি যেন চেরি-আনারসওয়ালা চীজ, বাটার নান আর বীয়ার (আমাজ্জনে ফ্রেশ লাইম সোডা) - সহযোগে peer review
  • h | ১৫ অক্টোবর ২০০৯ ১২:১৬414620
  • একটা এত বড় নাম করা শাইন্টিশ, তার আশে পাশে অসংখ্য রাগী যুবক ও সাহিত্য যশপ্রার্থী, বয়স-ও হয়েছে, সে নিজে রেগুলার পাবে গিয়ে সোডা খায়। মানে কালে কালে বাংলা সাহিত্য কত ডাইলিউট হয়ে গেল। ছেল খালাসীটোলা হয়ে গেল নেবুসোডা। ইহাই গ্লোবালাইজেশন। (এর পরে শুধু বেহালা বাজবে দু:খের সুরে, সুরের নাম কাঁহাদের কথা)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন