
আমার বেদনা তুমি টের পাও অন্তর্যামিনী? / নীচু হয়ে বসে রয়েছ- টিলার ওধারে / ঝাউবন, আদিগন্ত বালি ... ... ...

আমি এই নাছোড় অভ্যেসে / অহোরাত্রি হাবুডুবু, আর ... / কি ভাবে খন্ডাবো বল এই প্রত্ন-রোগ / উচিত তর্কের মত সহজাত দোষ! / কুলগ্না জাতক, নেহাত আনাড়ী মেয়ে / গুরুচন্ডালী দোষে একা ... ...

সকালেই চিতা জ্বলে গেলে পাঁউরুটি পেয়ে যায় চা / ভরাপেটে খানিক বিরতি তারপর ফের খুঁটে খা। ... ...

বাসাসারাইয়ের মানুষ বা পাখিরা / পাহাড়ে মস্তিষ্কপ্রস্তর সাফ করার শব্দ উঠলো ... ...

আমি আজ উচাটন আত্মার মুখে / জলনিরোধক ছিপি লাগিয়ে ঘুরেছি ... ...

আলো-কে ঋদ্ধ করে হেঁটে / যাওয়া পাঠ্য টেবিল আমি / তার দেশে ছুতোরের অনাহুত ছেনি ... ...

কাত্তিক মাসে রাত্তিরবেলা / ভুতে মারে ঢিল ভুতে মারে ঢেলা / এর টিকি ধরে ওর গুরু চ্যালা ... ...

উইন্ডস্ক্রিনে লেগে থাকে বিন্দু বিন্দু জল। আশা ছিল ত্বক থেকে ঠিকরে যাবে আলো, একদিন। ঝলসে যাবে বৃষ্টিরাত বিদ্যুৎচমকে। রাইফেল ফেলে দিয়ে স্ট্যাচু হবে শিকারী যুবক। রঙ্গমঞ্চে শুরু হবে পাপেটের খেলা। ... ...

বলে খোমা গম্ভীর, "বোকা মোর ভাই রে, / দুনিয়াটা অ্যালায়েন্স, আর কিছু নাই রে। / একা নিবি, একা খাবি, মেরে দিবি বাংলা, / সেইকালে ভেবেছিল হুঁকোমুখো হ্যাংলা। ... ...

সুইম সুটের দিনে আকাশের মুখ ছিল ভার। সহস্র দৃষ্টির সামনে হেঁটে গেছি বেলাভূমি ধরে, শরীরে নিয়েছি ধরে সেইসব রেখাচিত্র, জ্যোৎস্নাপুলক। ঝিম এসেছিল। সকল সম্বল অনর্গল ভিজেছিল ধারাবর্ষণে। ঢেউ ছিল, পাশে ছিল নুলিয়া যুবক, কি অসভ্য, বলেছি যাকে সব চুকেবুকে গেলে। ... ...

অন্ধ সদাগর পিঠে পুরানো পাথর। / পাথরে লুকানো সর্প লালসাকাতর।। / উঠে নামে জলগান কন্ঠ ঝলসায়। / উড়ন্ত পাবলিকতালি ভরা জলসায়।। ... ...

আজো বিকেল বেলা আকাশ লাল হয় - / আজো কালো মেঘ ঘিরে থাকে শ্রাবণ মাসে / পথ পিছল হয়, মেঘের ছায়া ঘন কালো, বিষাদে ধূসর। / তবু অনেক লাল, আকাশ জোড়া, অনেক ক্ষয়, অনেক মৃত্যু - ... ...

ব্রাক্ষ্ম মূহুর্তটি এলে - / নীরবতা ঘিরে ফেলে অনন্ত রাত্রির মুখ। / সবুজ ঘাসের পাশে, মসৃণ জলতলে, ... ...

আমার চোখের ব্লুপ্রিন্টে যেটুকু নির্জীবতা পেয়েছ / তা অসংখ্য জড়দৃশ্যের অধ:ক্ষেপ / দৃশ্যান্তরে যেতে বিরোধবল দিত / নগ্নতার পিচুটির মতো লেগে থেকে / এইটুকু হিন্টস্ দিলাম এবার ... ...

দিন রাত এক হয়ে যাচ্ছে / ডালপালাহীন গুল্ম নীল থোকায় / বালুচরি রাঙানো সংক্রমণে / সর্ত ছেঁড়া চকিত ওড়নায় / কিছু পুরোন দুর্বলতা খুঁজে ... ...

তোমার জন্মভূমিতে, সর্বংসহ / মিডিয়া বানর,তপ্ত হাওয়ায় হাওয়ায় / ছড়ি ঘুরিয়ে গেল গত কয়েকমাস / হাওয়া ঘুরলনা অবশ্য বিশেষ কোথাও ... ...

তারপর পেরিকার্ডিয়াম বেয়ে, / নেমে আসে মুগ্ধতার জলপ্রপাত। ... ...