
সরোদ বাজছিল। সরোদ এসেছে রাবাব থেকে। শুনেছি, জানিনা। সরোদ পার্সিতে মেলোডির মানে বয়ে চলে। সামনের জলচল খালটি বইছে না। নারীটি বইছে না। নাকি বইছে? শূন্যে স্থির হয়ে আছে কার আকাশবাড়ি? সতত ঈশ্বর তুমি চাঁদের আশেপাশেই থাকো, নাকি অন্যে আবাস তোমার আভাসে প্রকাশো? আমার এত এত জিজ্ঞাসা! আমার সারা জীবন শুধু জিজ্ঞাসা। অথচ... ... ...

বেলা চলে গেছে, ঘোচেনি এখনো খেলা রিক্সা চলেছে অংক স্যারের বাড়ি রাধিকার ব্যাগে কেসিনাগ, বই খাতা স্কুল থেকে সোজা, বাসন্তী রং শাড়ি ... ...

কচি কচি কুমড়োর ঝোল কে খেয়েছে রে? খোকা খেয়েছে সোনা খেয়েছে মণি খেয়েছে রে। লতায় হলুদবরণ ফুল খোকার চুলগুলি দুল্দুল্। খোকার মুখখানি ঢল্ঢল্ যেন পদ্ম টলমল্। ... ...

দুপুর গেল, বিকেল এল, বন্ধ তবু কক্ষ রে! ""ঘুমিয়ে মেসো পড়ল নাকি?'' বললো বিশে পক্ক রে! সন্ধ্যে হল, খতম লড়া, ছ লাইনের ছোট্ট ছড়া! বললে মেসো, ""কাটিয়ে দিয়ে জীবন লোহা-লক্কড়ে, "সাতটা কাকে' পড়তে গিয়ে, গেলুম পড়ে চক্করে।' ... ...

ধরো তুমুল হাওয়া, যেন রূপবান বৃক্ষ বাড়ে / বিবিধ আত্মার মাঝে, রাতের সপ্তর্ষি দেখে তাকে / শূন্য ফ্রেমের ভিতরে - গলির ভেতরে গলি, স্থির ... ...

কেন বলো কেন হে অপ্রত্যাশিত,মুহুর্মুহু ঘন / জীবনযৌবন কেন করে তুললে জীবনো যৌবনো / বস্তিবাসী ঝ্যাং করে, গাড়িঘোড়া ক্রিইচ শব্দে থামি ... ...

তুমি কি আমার থেকে বৃষ্টি চাও? / চাও ভেজা? এফোঁড়-ওফোঁড়? / চাও তুমুল, ভিজে যাওয়া, চাও? / ... ...

আপনারা নিশ্চয়ই জানেন, এখানে কিছুদিন আগে যুদ্ধ হয়ে গেছে: / সাঙ্ঘাতিক, নাতিদীর্ঘ, প্রয়োজনীয় যুদ্ধ। ... ...

বিকেলের দু:সহ আলো ফিরিয়ে দিয়েছে / পুরোনো বিষাদ, ভাঙা প্রাসাদের ঝরোকা খিলান - / প্রেতের পৃথিবী হাতছানি দিয়ে ডাকে। ... ...

আমার ঘুমের দেহ / ছুঁয়ে রেখো দশদিন / দশমাস . / # / অল্প অল্প রোদ দিও- / বৃষ্টি দিও মেপে মেপে মেঘ. / শিকড়ে বিনুনি বেঁধে- / নাম দিও আদুরে আরেক. / এভাবে অষ্টতর শত ... ... ...

জানিনা - একথা যদি শুরু হয় আমাদের সাম্প্রতিক কথপোকথনের হুঁশহীন রাত্রির শেষের যেসব অযৌক্তিক রাগানুরাগের আশনাই রঙীন রাখে এই তোমার-আমার মধ্যেকার হাওয়াবাতাসের / গতিমুখ সবটাই অকল্পনীয় ভাবতে বেশ শ্লাঘা হয় তোমার আমার মুখে বয়ে যেতে থাকে কিছু বিজলী রঙ ... ...

সবগুলো ট্রেন চলে যাচ্ছে- / হুইসেলকন্যা কই তুমি? / পাথুরে অরণ্য পেরিয়ে জীবন ছুটে যাচ্ছে / ভ্রান্ত গন্তব্যে, ... ...

আমার ভিতর বয়ে চলে কোন এক নদী, কোন স্রোত নেই / অপুষ্টির এই নদীটিতে, শ্যাওলা জমেছে প্রচুর, আত্মার / আবর্জনায় জমেছে নীল, প্রণয়ের নীলে বিদ্ধ হতে হতে / পলাতক যযাতি নীলের খুব গভীরে ডুবেছে অরণ্যে। ... ...

আমার কিছু অসুস্থতা আছে, গোছানো / ছড়িয়ে-ছিটিয়ে রোদ এভাবে যখন ঐ উঠোনে / প্রতিদিন সকালে ভাবি / এখানের সব অস্তিত্ব গভীর মৃত্যুচিন্তায় ডোবানো ... ...

সারা গায়ে ট্যাটু আঁকা, তুমি তো রেবেল, রাগী যুবতী / সারা গায়ে রিং গাঁথা, তুমি তো সুরের দেবী হতে চেয়ে / খরখরে অ্যাসিড হলে, পাথরে পাথর ঘষলে, আগুন চমকালে ... ...

যখন আমি পথের ধারে / ডানা কাটা এক বৃক্ষ ছিলাম / তখন রোদ আমার আয়ুর / শ্যাওলা পড়া ইটগুলো বেছে দিতো / আমার ডালে আত্মহত্যা করতে আসা / রঙিন ঘুড়ি উড়িয়ে দিতো / তার নাম প্রেম / তার নাম প্রেম ... ...

জল এক্কে জল, দুগুণ জলে নদী / তিন জলকে ভরদুপুরে ডুব দিতে যাস যদি / চার জলে তোর চোখের কোলে হঠাৎ ছলাৎ ঢেউ / পাঁচ আঁজলায় উথাল-পাথাল ডাক দিয়ে যায় কেউ / জল ছয় জল, জল সই চল, চাতক-তলার হাটে ... ...

অপমান রেখা ঢেকেছো কভারস্টিকে / স্বপ্ন খেয়েছে গাঢ় আইলাইনার / কবিতা কোথায় হারিয়েছে তা জানো না / কোথায় হারালে অতল-ডুবুরী-চোখ!!! ... ...

আমার গরাদমাঝে উঁকি দিলো পর্দা সরিয়ে / অক্ষয় অক্ষরজাত দীর্ঘতম অণুদৃশ্যপটে, / চ্যাট-শ্রান্ত কিশোর ম্যাকবেথ - / আমাকে চেনাবে বলে / শীতের অব্যর্থ ডুয়ার্স। ... ...

আজ তলোয়ারটা তোমার হোক / তীর-ধনুক ফণার জটিল সম্মোহন / রঙীন পুচ্ছের পাখিটি / কুকুর বিড়াল আর মানুষও ... ...