
বাবা যেদিন ফিরল খবর আনল হিন্দুরাও মুসুলমানেদের পালটা মেরেছে, ওদের মতই পিটিয়ে পুড়িয়ে মেরে দিয়েছে। বলতে বলতে বাবার চোখ জ্বলজ্বল করে মোটা গোঁফ থিরথিরিয়ে নাচে, টুলির মনে হয় তাহলে কি হিন্দুরাও মেয়েদের পেলেই ... আর ভাবতে পারে না, আবার শক্ত কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে। মা এসে দুই গালে ঠোনা মেরে বলে ‘এই এক ন্যাকাষষ্ঠী মেয়ে দ্যাখ না দ্যাখ ভিরমি যাচ্ছে।’ দুদিন পরে ওরা বামুনহাটে চলে গেল, নাকি সেখানে মুসুলমানেরা সব প্রজা, কত্তাদাদার জুতোর নীচেই থাকে সব। ওদের রেখে বাবা আর কাকামণি আবার ফিরে এসেছিল, কলকাতায় অনেকদিন পর্যন্ত সমানেই গন্ডগোল চলেছে এদিক সেদিক। ... ...

হ্যাঁ স্যার, আসলে ওটা তো হন্টেড হাউজ। আপনি দূর থেকে আর কীভাবে বুঝবেন আমার কী অবস্থা হচ্ছে। একেবারে হুমড়ি খেয়ে পড়ছি স্যার। নাক মুখ থেতো হয়ে গিয়েছে। যাকে বলে ঘাড়ে ধাক্কা। বিশ্বাস না হয় ছবি পাঠাব স্যার? ... ...

রুদ্র জ্যৈষ্ঠ। সকাল নটা-দশটাতেই রোদের যা তাত! গা যেন ঝলসে যায়, সওয়া যায় না। পিরবাবার মাজারের দিক থেকে হাওয়া আসে। হাওয়া তো নয়, আগুনের হলকা। পাক খেতে খেতে ছুটে আসে গ্রামের দিকে। ঝলসিয়ে দেয় চামারদের বিবর্ণ গেরস্থালির আয়োজন। নেহাতই একটেরেতে বাসের ব্যবস্থা, গ্রামের অনেকটা দক্ষিণে। এদের গায়ের হাওয়া যেন আশরাফদের গায়ে না লাগে। হাওয়াকে নিয়মের গণ্ডিতে বাঁধে কার সাধ্যি। তবু চেষ্টার কমতি নেই! ... ...

আমরা কাকের ডাক শুনছি। আমি আর ঝুনু। আর কোনো পাখি নেই, একটাই কাক কেবল কাঁটা কুলগাছের ডালে। ছাদের কার্নিসে বসে দু’জন তাকিয়ে আছি পশ্চিম আকাশের দিকে। গাঁথনি করা দুটো ফ্ল্যাটবাড়ির তরতর উঠে যাওয়ার ফাঁকে খণ্ড আকাশ, কয়েকটা লাল আঁচড় তার গায়ে। এত মন দিয়ে আমরা শেষ কবে কাকের ডাক শুনেছি? কাকটা একবার করে ডাকছে, পরের ডাকের আগে এক দীর্ঘ নিশ্চুপ। সেই স্তব্ধ আমাদের ভেতর অস্থির করছে। আমি একটা খুন করতে যাচ্ছি। ... ...

সে পেছন দিকে আর না তাকিয়ে একা উস্কোখুস্কো হয়ে যবুথবু পা ফেলতে থাকে রেল লাইন ধরে। তার ডানহাতের দিকে রেল পাঁচিল আর কয়েকটি ভাঙাচোরা রেল কোয়ার্টার, কোয়ার্টারগুলো এখন মালিকানাহীন ভূতুড়ে আস্থানা; কোনো দিকে ভ্রূক্ষেপ না করে, মনে মনে বলে সে “হে আল্লাহতালা! যেসব ডাক্তাররা আমার কালুয়ার চিকিৎসা ঠিক মতো করেনি; তাদের তুমি হেদায়েত দান করো, ক্ষমা করে দিও তাদের।” ... ...

এ তল্লাটে কে না জানে, আজুদের বাড়ির পাশের ঢিবির উত্তর পশ্চিম কোণে চালা পড়ো পড়ো ভিটেয় ঘাপটি মেরে বাস-করা আকালু আসলে এক ভয়ানক গুনিন। যতো গরু ছাগল মরা বাচ্চা বিয়োয়, যতো মেয়েছেলের অসময়ে গর্ভজল খসে, সবের পেছনে ঐ আকালু শালা। ওর নজর পড়লে ফলন্ত লাউ কুমড়ো অব্দি বিলাই কুত্তার শুকনো নাদির মতো খটখটে হয়ে যায়। আবার ভ্যান চালানো ছেড়ে দিয়ে কেউ যদি বিপুল বিষয়আশয়ের মালিক বনে যায় রাতারাতি, ঠিক জানবে তার পেছনে রয়েছে আকালুর দেওয়া মাদুলি আর কবচের কেরামতি। ... ...

সরু রাস্তাটা একটা বাঁক নিতেই সামনে দিগন্ত প্রসারিত খোলা আকাশ। আর তাতে যেন আগুন ধরেছে। পলাশের রঙে। একেই তো বলে বসন্তোৎসব। শয়ে শয়ে পলাশ আর তার লাল ফুলে রাঙা হয়ে আছে পৃথিবী। লাল বেনারসিতে পৃথিবী যেন বিয়ের কনে। প্রিয়দর্শীর চোখে-মুখে মুগ্ধতা ঝরে পড়ে। খানিক দূরে ঝিরঝিরে নদীটা বয়ে চলেছে। জল কম, কিন্তু যেটুকু আছে তা একেবারে কাঁচের মত স্বচ্ছ। নদীর ওপারে মাঠ আর মাঠ। খানিকটা হলদেটে সবুজ। খানিকটা লাল মাটি। বড্ড বেশি পরিষ্কার আর চকচকে আকাশটা। মাটির সঙ্গে মিশেছে অনেক দূরে কোথাও। খুব বেশি লোক এখনো খোঁজ পায়নি এই অপার্থিব জায়গাটার। এখনো তাই নদীটা তিরতিরে, পলাশে আগুন, আর বাতাসে এমন স্বচ্ছতা। ... ...

মনে পড়ে যায়, রবি একদিন বলেছিল গল্পটা। বড় নিকাশি নালা গায়েব, যেটুকু বেঁচে, পরিষ্কার হয় না। একবার জনপদের, এমনকি স্কুলের মাঠের জল কিছুতেই নামে না। পাবলিকের হল্লায় নালা পরিষ্কার করতে লোক লাগাল পঞ্চায়েত। একদিনের কাজ শেষ হয় তিনদিনে। নালা সিল হয়ে ছিল কোটি কোটি প্লাস্টিকের চিকচিকি, ব্যাগ, মোড়ক, গ্লাস আর থার্মোকলের ট্যুরিস্ট বাটি-থালায়। আটাত্তর, দু’ হাজার, আয়লা, আম্পান, ইয়াস। একের পর এক বন্যা। সন্দেশখালির নালার হাজার মেগাটন প্লাস্টিক তুলে নিয়ে যেতে লরি লেগেছিল গোটা কুড়ি। ... ...

রইল পড়ে নড়বড়ে টুল, সাদা কাগজে লাল রঙের পোঁচ- আমরা ভাবতে বসলাম। কুমুদির গল্পে ভূষণদা বলত- "পচ্ছন্দ না হইলে চড়িবে না, অত বাক্য কীসের?" আমাদের সেই কথা মনে পড়ে গেল। একেই উল্টোপাল্টা প্রতিষ্ঠান- সকালের কথা বিকেলে পছন্দ হয় না, দুপুরের কথা সাঁঝের ঝোঁকে বদলে দিই। ওরিজিনাল গোলাপী হ্যান্ডবিলেই কাটাকুটি হয়েছে- সময়সীমা বদলে গেছে, বয়স অনুযায়ী নতুন বিভাগ যোগ হয়েছে। "পচ্ছন্দ না হইলে..." এইটাই আসল কথা- আমাদের মনে হল। ... ...

বিদুষীর মা সকালের জলখাবার লুচি, আলুর দম নিয়ে এলো। বিদুষী লুচির নরম পাতলা অংশটা টুনটুনিকে খেতে দিলো। টুনটুনি তো খুব খুশি লুচিটা পেয়ে। কিন্তু একটা মুশকিল হল লুচির ওই অংশটা টুনটুনির থেকে বেজায় বড়ো। তাই সে লুচিটা নিয়ে নাড়াচাড়া করতে আরম্ভ করল। কিভাবে খাবে কিছুতেই বুঝতে পারছে না। অবশেষে বিদুষী তাকে সাহায্য করল লুচিটা খেতে। বিদুষী লুচির পাতলা অংশ ছোট ছোট টুকরো করে দিলো টুনটুনিকে। টুনটুনি মহাখুশিতে অর্ধেকটা খেয়ে নিল। বিদুষীরও খাওয়া শেষ হল। ... ...

কন্ডাকটর সাড়ে সাত সেকেন্ড হাঁ করে থেকে, পিছনের দিকে এগিয়ে গেল। অফিসের স্টপ আসতেই বাস থেকে দ্রুত নেমে গেলেন বৃংহণবাবু। রাস্তা পারাপারের সময় আচমকা একটা গাড়ি সামনে এসে যাওয়ায় দুটো বাজে গালাগাল দিলেন। ড্রাইভার না শুনতে পাওয়ায় এই যাত্রায় বেঁচে গেলেন। ঝামেলা ১-০ গোলে হেরে গেল। ... ...

মিসের হাই হিলের ঠক ঠক শব্দে তার চিন্তার জালটা ছিন্ন হলো। টেবিলের ওপর হাতের ফোল্ডারটা রেখে ঠোঁটদুটো সামান্য ফাঁক করে মৃদু হেসে সমস্ত ছাত্রীদের ‘গুড মর্নিং’ বললেন তিনি। ব্যস্ত হাতে গাঢ় নীল রঙের ফোল্ডারের স্ট্র্যাপটা খুলে স্টেপল করা একতাড়া A4 সাইজের কাগজ বের করে রাখলেন টেবিলে। সামনের বছরেই সেকেন্ডারি স্কুলের শেষে GCSE পরীক্ষা, তাই পড়াশোনা এখন জোরদার। ওই একতাড়া কাগজগুলো হলো প্রতিটি ছাত্রীর জন্য তৈরি করা আজকের লেসন। ... ...

ফুচকাওয়ালা বলেন ৫ টা। অথচ সবাই লক্ষ্য করে যে ১০ টাকায় কেউই ৫ টা ফুচকা পাচ্ছেনা, পাচ্ছে ৪টে! তবে ফুচকাওয়ালা তো ভুল না! ও তো হিসেব করে দেখিয়ে দিচ্ছে যে এই ১ টা ফুচকা, ৩ টে ফুচকা, ৪ টে ফুচকা, ৫ টা ফুচকা। আজব ব্যাপার! ... ...

তিস্তা আর মেঘনা ছোটবেলা থেকেই ভাল বন্ধু। তিস্তা যেমন ভালোমানুষ মেঘনা তেমনই দুষ্টু। সবসময় তার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে। কোনো নিয়ম দেখলেই তার সেটা ভাঙার ইচ্ছে করে। তিস্তা আর মেঘনা অনেক ঝগড়া করে কিন্তু তারপর তাদের ঝগড়া মিটিয়েও নেয়। কিন্তু সেদিনের ঘটনার পর তাদের আর কথা হয়নি। এর কারণ হল লকডাউন। কোভিড ১৯ এর জন্য তাদের স্কুল বন্ধ হয়ে গিয়েছিল। ... ...

ঘরের অন্ধকারে ঘড়ির দিকে তাকালাম ঠিকই কিন্তু কিছুই বুঝতে পারলাম না। তবে রাতের গভীরতা দেখে আন্দাজ করলাম বড়জোর ১ কি ২ বাজে। মনে হল জানলার বাইরে থেকেই শব্দটা আসছে। কীসের শব্দ? মনে হচ্ছে কেউ যেন তীব্র গতিতে পায়ে ঘুঙুর পরে ঠিক আমার জানলার পাসেই দৌড়াদৌড়ি করছে। বাবা এতো রাতে আবার কে? পাস ফিরে মা বাবার দিকে তাকালাম। তারা তখন ঘুমের জগতে স্বপ্ন বুনছে। ... ...

যে স্রোতস্বিনী তাদের উন্নতির জন্য দিবা নিশি অক্লান্ত পরিশ্রম করে সেই স্রোতস্বিনী কে তারা কেবলি অজ্ঞাত কুলশীল ভেবে ব্রাত্য করে। তারা স্রোতস্বিনী কে কোন দিন তার কাজের দক্ষতা দিয়ে বিচার করে নি। বরং সকলেই তার দিকে প্রশ্নের বাণ ছুঁড়ে জিজ্ঞেস করে তার জাতের পরিচয়। ... ...

পাড়ার বাসস্টপ পেরিয়ে একটু গিয়েই মেট্রো স্টেশনটা, প্ল্যাটফর্ম এর পাশের দোকান থেকে প্রতিদিন এক কাপ চা না খেলে দিন শুরু হয় না, ট্রেনে চেপে বসলাম, আমার পাশে একটা মেয়ে বসলো দুই স্টপ পর, প্রতি দিন ৩ ঘন্টা ট্রেনে বসতে ভালো লাগে না, লোক জন কথাও বলে না। মেয়েটার চুল ছোট করে ছাঁটা, মেটে লাল রঙের। মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু তারপর হঠাৎ, আমার দিকে তাকিয়ে বললো, "কিছু জিজ্ঞেস করবেন? এতক্ষণ ধরে কারো চোখে কারোর তাকিয়ে থাকা একটু ইমপোলাইট, তাই না?" ... ...

অবিনাশই অনিল বাবুকে দেখা করাল বুধন কাঠুরিয়ার সাথে। সে একগাল হেসে অনিল বাবুকে বলল "হে হে, চিন্তা করবেননি বাবু রাতের অন্ধকারে যা কাজ করবাে না কাকপক্ষীতেও টের পাবেনি। শুধু এইটা পাবাে তাে?" বুধন দুবার হাতের তর্জনী দিয়ে বুড়াে আঙ্গুলে টোকা দিল। অনিল বাবু ইঙ্গিতটা বুঝে গেলেন, পার্স থেকে একটা দুহাজার টাকার নােট বার করে বুধনের হাতে দিয়ে বললেন "এটা অ্যাডভান্স, এরপর আরাে পনেরাে আছে।" "তা, কবে কাজটা করব বাবু?" টাকাটা নিয়ে বুধন জিজ্ঞেস করল। "এই মঙ্গলবার রাতে" বললেন অনিলবাবু। ... ...
জানো সেদিন রাতে খুব ঝড় এসেছিল। মনে পড়লো সেদিন আমি নৌকাটি বাঁধতে ভুলে গিয়েছিলাম। এই কারণে আগে দু দুবার আমি নৌকা হারিয়েছি। ঝড় একটু থামলে চটপট ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। ঘাটে গিয়ে দেখি নৌকা ঠিক বাঁধা আছে। আমি তো সেদিন নৌকা বাঁধিনি। স্পষ্ট মনে আছে। হঠাৎ দেখলাম নৌকায় একটি ছোট বাচ্চা বাঘ। বাঘ দেখে আমার শরীর ভয়ে কাঁপছিল। বাঘটির দিকে তাকিয়ে খুব মায়া হল। আহারে এত ছোট্ট বাচ্চা বাঘ। এই ঝড় বৃষ্টিতে বেচারা কষ্ট পাচ্ছে। ... ...

ফুটবল মাঠের গেটের কাছে দেখি চারটি কুকুর দাড়িয়ে আছে। চারটি কুকুরের মধ্যে দুটোর রঙ কালো এবং স্বাস্থ্যবান। আর দুটো ছিল মোটামুটি গেরুয়া রঙের হবে, মানে--যেগুলো সাধারনত রাস্তায় আমাদের চোখে পড়ে। তবে আমার চোখে সব সময় পড়ে, কারন আমি খুব ভয় পাই রাস্তার কুকুর দেখলে। আর আমার মা বলে ভয়ের কিছু নেই। ব্রেভ হও। কুকুরকে কিছু না বললে সেও কিছু নাকি বলে না। ... ...