
নাসা যখন ঠিক করলো স্পেস শিপ থেকে চাঁদের মাটিতে প্রথম পা রাখবেন নিল আর্মস্ট্রং, তখন এডউইন অলড্রিনের খুব হিংসে হয়েছিল। তাঁর 'নো ড্রিম ইজ টু হাই' বইয়ে অলড্রিন লিখেছেন এর বদলা নিয়েছিলেন চাঁদে পৌঁছে স্পেস স্যুটের মধ্যেই প্রথম পেচ্ছাব করে। চাঁদে প্রথম পা হয়ত রেখেছিলেন নিল আর্মস্ট্রংই, কিন্তু চাঁদে প্রথম পেচ্ছাবটা করেছিলেন এডউইন অলড্রিন।রেলগেটে অপেক্ষারত দু’দিকের আমজনতা যেন যুদ্ধ উদ্যত দু-দেশের বিশাল সৈন্যবাহিনী। ট্রেনের ৩৭টা বগির ৩৩টা পেরিয়ে গেলেই সবাই গাড়ি স্টার্ট দিয়ে রেডি। রেলগেট কিঞ্চিৎ উঠলেই ... ...

“আপনাকে বলছি স্যার” – ফিরে দেখাহালিসহর সভাসেই সভায় আলোচনার বিবরণ। প্রায় সম্পাদনা না করে। এটা প্রথম অংশ। আরো আসবে। আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম এই নিয়ে। “আপনাকে বলছি স্যার” বইটা তো বহুকাল আগেই বেরিয়েছে, অনেক মানুষ পড়েওছেন বইটা, কিন্তু বইটা সম্পর্কে কতগুলো ভুল ধারনাও তৈরি হয়ে আছে, আর কতগুলো জিনিস পরিস্কার করারও দরকার আছে বলে আমার মনে হয়েছে বারবার। সেই আলোচনাটা কলকাতায় করার কথা ভাবা হয়েছিল, তার আগেই এখানে হল। আমার আশা, এই আলোচনাটা হয়ত কলকাতাতে আমরা আরেকবার করব। সেখানে অন ... ...

দ থার্ড লসরিৎ চট্টোপাধ্যায় / অণুগল্পত্রিলোকেশ্বর শঙ্কুর বেড়ালটা বো-টাই আর চশমা পরে ছড়ি নাচিয়ে চোখ পাকিয়ে বলছিল, এভরি অ্যাকশন, না হে, জুতা নহে, হ্যাস অ্যান ইকুয়াল অ্যান্ড - ! - কাট্! - ওয়াই?- তুমি শালা ক্যাট! তুমি লেকচার দেওয়ার কে হে? - আ ক্যাট?ধড়মড় করে উঠে জগা পাগলা তার কালো ছোপছোপ দাঁত বার করে হঠাৎ চেঁচাতে শুরু করে, কাট, ভাইঙা ফেল! সব শালা বেওয়ারিস মাল! দেখছস না সব জং ধরসে! ভাঙ শালা! কয়েকজন পথচারী হাসে, বাকিরা বন্ধ হয়ে যাওয়া জুট ... ...

রাতপরীদের অভিশাপআজকে আবার হাতছানি দেয় হাসনুহানা,আজ, রক্তে আবার খুনের নেশা নিঝুম রাতে। দেবযাণী তার ঘৃণার আতর মাখছে মাখুক, ভরছে ভরুক বিষের থলি আপন হাতে। জ্বলছে ধু ধু অভিমন্যুর চিতার আগুন,পার্থ কাঁদুক! তুমিও কাঁদো যাজ্ঞসেনী! কাঁদবে অনেক বীর্যশুল্কা অম্বা'র মত,জাত্যভিমানে বধ্য নারীর কান্না যত।ধর্মযুদ্ধে একেলাই হাঁটি, একলাটি মন,ফণীর বিষেতে আজকে আমার কী যায় আসে?ধর্ম! আর কি মুক্তি দেবে না, হাসনুহানা? তবে মরুক! নিভবে জাতির চিতাও, ... ...

[ এবছর ২৬ জুলাই ২০১৬ রাজেন্দ্রলাল মিত্রের মৃত্যুর একশ পঁচিশ তম বছর সূচিত হচ্ছে। উনিশ শতকের ভারতের এই অন্যতম উজ্জ্বল নক্ষত্রকে আমরা আজ ভুলে গেলেও তাঁর জীবনের কর্ম ও সাধনাকে যতটুকু স্মরণ করব সেই অনুপাতে সেই ভুলের প্রায়শ্চিত্য করতে ইচ্ছে হবে। সেই তাগিদ থেকেই এই রচনার জন্ম। ধাপে ধাপে কয়েকটি ক্রমে আমরা চেষ্টা করব স্মরণ করার ফাঁকে ফাঁকে এই মহৎ মানুষটিকে তাঁর প্রাপ্য সম্মানের কিছু ভাগ অন্তত ফিরিয়ে দিতে। এবারে তৃতীয় পর্ব। সূত্রোল্লেখ শেষ পর্বে থাকবে।] তৃতীয় পর্ব। । ৫।। ইউরোপীয় রেনেশাঁস এ ... ...

ঈশ্বরের সংসারকোনও এক প্যারালাল ওয়ার্ল্ডে, মাধ্যমিকের বাংলা কোয়েশ্চন পেপার হাতে পেয়ে তাতে চোখ বোলানোর আগে বিড়বিড় করে মানুষের নাম নিয়ে মাথায় কাগজটা ছুঁইয়ে নেয় ঈশ্বরের ভাইপো। মানুষের উদ্দেশে প্রণাম ঠুকে মনে মনে বলে, ‘প্লিজ, রচনাটা কমন পাইয়ে দিও!’অফিসে বেরনোর আগে ভিজে গায়ে পরনে গামছা ঈশ্বরের দাদা দেওয়ালে টাঙানো মানুষের ছবিতে চট করে মাথা ছুঁইয়ে নেন! তারপরে স্ত্রী’কে উদ্দেশ্য করে বলেন, কই গো ভাত দাও! অফিসের দেরি হয়ে যাচ্ছে তো! তারপরে ফের ছবির দিকে মাথা ছুঁইয়ে ফের বিড়বিড়িয়ে ... ...

সেই যে বিষন্ন হনুমানটা ঘাড় ঘুরিয়ে শুয়ে পড়ল আর তো উঠল না, চারপাশে কলার কাঁদি জমা হয়েছে, মেনকা-রম্ভা-উর্বশী প্রোলোভন, সামনে বুঝি লোকসভা নির্বাচন, কিছুনা হলেও গান্ধীজী ঠিক হেঁটে যাবেন সমুদ্রের ধার দিয়ে। এই যে চিনা বটের তলায় মানিদা বসে। কেউ কেউ প্রশ্ন করছে, কেউ শ্রোতা। আমরা ভাই কেবল হৈচৈ তে আছি। কলাভবনে পড়িনা যে তার কথা শুনতে হবে, হৈচৈ বিভাগ, মদিরা বিশ্ববিদ্যালয়, নাম শুনেছ ভাইটি? আমাদের তাড়া আছে ভাই। আমরা কোন আশ্রমিক নই, গড়িয়াহাট থেকে কলাভবন এইভাবেই সুন্দরীদের ভিড়ে চাঁদ-সূর্যের আতসবাজি পোড়াতে পোড়াত ... ...

(১)আমার বিয়ের সময় অনির্বাণের কয়েকজন বন্ধু বড়কাকাকে দেখে বেশ চমকে গিয়ে বলেছিলঃ “উরিব্বাস! ইনি কে জানিস? এ কে বাসু! ইউনিভার্সিটিতে সবাই এনাকে ভগবান বলে মানে।“ আমি অবাক হয়ে বলেছিলাম, “ধুর! ওটা তো বড়কাকা!” ১৮ই জুলাই ২০১৬ তে অর্থাৎ বড়কাকার কাজের দিন ঠিক সেই ব্যাপারটাই আবার হল। নানান ক্ষেত্র থেকে অতিথিরা এসেছেন যারা বড়কাকাকে শ্রদ্ধা করতেন, ভালবাসতেন, তাঁরা “স্যর” বলে উল্লেখ করে নানা কিছু স্মৃতিমন্থন করছেন, অতীতচারণা – ইউনিভার্সিটির কথা, ওনার পড়ানোর কথা… আর আমার মনে হচ্ছে - “ধুর! ওটা তো বড়কাক ... ...

এক একটি গান হঠাৎ করে কেমন জানি পেয়ে বসে আমাকে। গানের শ্রোতাই বল, আর গাইয়ে বাজিয়েই বল,কম বেশি সবার ই এমনটা হয় মাঝে মাঝেই। ঘুরি ফিরি –সারাদিন সেই গান মনের মধ্যে একটানা বেজেই চলে। অনেক সময়ে দীর্ঘ দিন ধরে মগজে সে গানের কথাগুলি, সুরের নানান বাঁক চোর হাতছানি দিয়ে ডাকতে থাকে কোন এক অজানা রহস্য লোকের পানে। যেমন, এখনি একটি গানের কথা মনে পড়ছে - “এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়” – কিশোর বয়সে গানটি আমাকে যে কি গভীর ভাবে প্রভাবিত করেছিল সেই স্মৃতি আজও অম্লান হয়ে আছে। গানটির অর্থ বোঝার বয়স সেটা ছিল ... ...

রাক্ষস (গল্প)সরিৎ চট্টোপাধ্যায় - ওয়ে সরজু! অব ফির অপনা হাথ, জগন্নাথ! বলে হেসে গড়িয়ে পড়ে রামস্বরূপ সিং। সরজুও হাসে। কিছু মানুষকে প্রথম নজরেই কেন জানি ভাল লেগে যায়। ফৌজে যোগ দেওয়ার প্রথম দিনই সরজু কে জানে কেন ভাল লেগে গেছিল এই ছেলেটাকে। সেদিন, যেদিন খাকি হাফপ্যান্টের ওপর খালি গায়ে পৈতে পরেই মাঠে এসে দাঁড়িয়েছিল আর ড্রিল সার্জেন্টের উদমা খিস্তি খেয়েও দাঁত বার করে হেসেছিল রাজস্থানের এক ছোট্ট গ্রামের উচ্ছল এই ছেলেটা। কাল একমাসের ছুটি কাটিয়ে ফিরেছে সরজু। শাদি করে। এখ ... ...

একটা বড় তাওয়াতে প্রথমে উবুচুবু তেল ঢালা হল। তেল গরম হচ্ছে...... তেল গরম হচ্ছে.... ইতিমধ্যে একটি বড় জবজবে ময়েম দেওয়া ময়দার তাল নিয়ে বেলতে হবে। বেশ রুটির আকারে হলে সেটাকে হাতে তুলে নিতে হবে। এবারে সেটাকে দুহাতে ঘুরিয়ে ঘুরিয়ে অনেকটা রুমালি রুটি করার কায়দায় হাওয়ায় খেলাতে খেলাতে দুট আড়াই ফুট ব্যাসের করে ফেলতে হবে। সেই পাতলা ফিনফিনে জিনিষটা কায়দা করে একটা বড় পাথরের উপর ফেলে টানটান করে মেলে দিতে হবে। হলো তো, এখন একটা গেলাশে দুটো ডিম ভেঙে নিয়ে আগেই সেদ্ধ করে রাখা চিকেনের টুকরো অনেকটা ঝুরোঝুরো করে ভেজে র ... ...

রাজেন কলকাতা ছেড়ে গেছে প্রায় বছর দশেক | উত্তর কলকাতার গঙ্গার ধারের বাড়ী ছেড়ে তার নতুন আস্তানা ব্যাঙ্গালোরের সরজাপুর | বউ বাচ্চা, দু কামরা, গাড়ী মাঝে মাঝে অফিস টুরে বা সস্তা দামে বিদেশ ভ্রমণ, ছুটি ছাটায় মা বাবাকে এখানে নিয়ে আসা ইত্যাদি নিরুপদ্রব অভ্যস্ত জীবন যাপন চলছিল বেশ | শনিবারের বিকেল, টুটুল কে নিয়ে তার মা গেছে ক্রাফট স্কুলে | গাড়ী টাও নিয়ে গেছে | ওখানে ওকে পৌছে দিয়ে সরাসরি চলে যাবে বন্ধুদের গেট টুগেদারে | সুরমিতাও চাকরী করতো, কিন্তু টুটুল হবার পর থেকে সে এখন ফুলটাইম মা | ... ...

[ এবছর ২৬ জুলাই ২০১৬ রাজেন্দ্রলাল মিত্রের মৃত্যুর একশ পঁচিশ তম বছর সূচিত হচ্ছে। উনিশ শতকের ভারতের এই অন্যতম উজ্জ্বল নক্ষত্রকে আমরা আজ ভুলে গেলেও তাঁর জীবনের কর্ম ও সাধনাকে যতটুকু স্মরণ করব সেই অনুপাতে সেই ভুলের প্রায়শ্চিত্য করতে ইচ্ছে হবে। সেই তাগিদ থেকেই এই রচনার জন্ম। ধাপে ধাপে কয়েকটি ক্রমে আমরা চেষ্টা করব স্মরণ করার ফাঁকে ফাঁকে এই মহৎ মানুষটিকে তাঁর প্রাপ্য সম্মানের কিছু ভাগ অন্তত ফিরিয়ে দিতে। এবারে দ্বিতীয় পর্ব। ] দ্বিতীয় পর্ব। । ৩।। এই যে দেশকে সত্য করে জানা এবং দেশবাসীকে সেই ... ...

আবু তুরাব বেশ চিন্তিত হয়ে পড়েছে কারণ এইমাত্র সে একটা ব্যাখ্যা পেয়েছে কেনো সে তার স্ত্রীকে খোঁজে পাচ্ছে না। যদিও ব্যাখ্যাটা তার কাছেই মনে হচ্ছে অযৌক্তিক কিন্তু অবস্থার প্রেক্ষিতে এবং যেহেতু আর কোন ব্যাখ্যা সে পায় নি তাই এটাই তার মস্তিষ্কে গৃহীত হয়েছে। আবু তুরাব কিছুক্ষণ তার শোবার ঘরের বিছানার পাশে দাঁড়িয়ে সবুজ ব্যাঙটাকে দেখল। ব্যাঙটি বিছানায় বসে স্থির ভাবে তার দিকে তাকিয়ে আছে। বসার কক্ষে মোবাইল ফোন বাজছে। আবু তুরাব গিয়ে ফোন রিসিভ করল। তার মা ফোন করেছেন।উদ্বিগ্ন কন্ঠে মা জিজ্ঞ ... ...

পেরেকসরিৎ চট্টোপাধ্যায় (গল্প)আচমকা এক পশলা বৃষ্টি এসে চুব্বুর করে ভিজিয়ে দিল দু'জনকে। প্রিন্সেপ ঘাট। বিকেল পাঁচটা। লোকজনের ভিড় কমে এসেছে। হঠাৎ রিমি হেসে উঠল, এই, এবার চল তো, নাহলে এবার পুলিশ এসে ঘাড় ধরে তুলে দেবে!- ইল্লি! মামারবাড়ি আর কি! ইউ আর নাও মাই ল-ফুলি ওয়েডেড ওয়াইফ অ্যান্ড, রাইট নাও আমার একটা চুমু খেতে খুব ইচ্ছে করছে। - এই না! ধ্যাৎ। অসভ্যতা কর না, লোক রয়েছে। - বিয়ের চারমাসের মধ্যেই সব প্রেম বাষ্প হয়ে গেল ম্যাডাম? ছাতাটা বার কর না -- হ্যাঁ, কী শখ! এ ... ...

দিদির বিয়ে পিছিয়ে যাবার খবর দিতে আজ ফোন করেছিল নাজিদ। ‘নাজিদ বাশির’। ছিপছিপে, মিনমিনে, আড়ম্বরহীন কাশ্মীরি। এন.আই.টি শ্রীনগর থেকে উড়ে এসে জুড়ে বসে ছিলো আমাদের আপিসে। কাজের ফাঁকে, চায়ের কাপে আড্ডাটা শুরু হত রোগান জোশ আর শিরমালের স্বাদে। কিন্তু অচিরেই পথ হারিয়ে ইন্সার্জেন্সি-শেখ আব্দুলহা-আকসাই চীনের পাহাড়ি দিয়ে যখন বাংলাদেশের সমতলের ‘হিন্দু’ খুন আর শার্লি এবদো'র কার্টুন নিয়ে আসর সরগরম, তখনই কেউ না কেউ এসে রণে ঠিক ভঙ্গ দিত। সতর্ক হয়ে চুপ করে যেত নাজিদ। ভয় পেতো বোধহয়। সবাই বলতো “ছেলেটার সাত চড়েও রা ন ... ...

আরেকটুপ্রতিদিনের মতো আজো অটোর লাইনে দাঁড়িয়ে বিরক্তি লাগছিল | আমার এক সুপার সিনিক বন্ধুর কথায় নাকি দূর থেকে সাদা জামা কালো প্যানট পড়ে আমাদের সবাইকে একেকটা পেঙ্গুইন এর মত লাগে | বউ আমার থেকেও আগে বেরিয়ে যায় অফিসে, নিজেকে নিজেই খিস্তি করছিলাম অগত্যা |এই বয়সেই বুড়ো? এত আলসে হয়ে গেলে চলে? একটু আগে ঘুম থেকে উঠলেই লাইন এ দাঁড়াতে হতনা | এইসব আত্মসমালোচনা করতে গিয়ে অফিস পৌছাতে একটু দেরীই হয়ে গেল | ঢুকতেই অভ্রদার সাথে দেখা | সোমবার ও সাধারনত ব্যান্কার্স শার্ট পরে আসে, আজ ও ব্যতিক্রম নেই| আমাকে দে ... ...

ভারতীয় আর্মির তরফে সংসদ ভেঙে দিয়ে ক্ষমতা হাতে তুলে নেওয়া হয়েছে। এয়ারমার্শালের নির্দেশে গতকাল দেশের সবকটি রানওয়ে বন্ধ করা হয়েছে যাতে প্রধানমন্ত্রী দেশে না ফিরতে পারেন। রাষ্ট্রপতি আর্মি চিফের সঙ্গে এক যৌথ বিবৃতিতে বলেছেন দেশে আপদকালীন ব্যবস্থা হিসেবে যৌথভাবে রাষ্ট্রপতি শাসন ও মার্শাল ল চলবে। তিনি সবকটি রাজ্যসরকারকে বরখাস্ত করতে রাজ্যপালদের আদেশ দিয়েছেন। শোনা গেছে দিল্লির মুখ্যমন্ত্রী গৃহবন্দী এবং জে এন ইউ বন্ধ করা হয়েছে। দেশের সবকটি রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষিত হয়েছে। সোনিয়া এবং রাহুল গান্ধীকে একটি ব ... ...

প্রথম পর্ব সত্যিই খুব অদ্ভুত ব্যাপার। একশ পঁচিশ বছর আগেকার কথা। ঠিক তিন দিনের ব্যবধানে দুজন প্রখ্যাত মনীষী বাংলার বৌদ্ধিক মঞ্চ থেকে চিরবিদায় নিলেন। একজন ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর (২৯ জুলাই ১৮৯১)—যাঁকে আমরা মোটামুটি মনে রেখেছি; যাঁর জন্ম বা মৃত্যু দিবস কম বেশি অনেকেই নানা অনুষ্ঠানের মাধ্যমে উদ্যাপন করেছেন; দ্বিতীয় জন রাজেন্দ্রলাল মিত্র (২৬ জুলাই ১৮৯১)—যাঁকে আমাদের অর্ধশতকও লাগেনি পুরোপুরি ভুলে যেতে। মৃত্যুর দু এক বছর পর থেকেই তাঁকে নিয়ে কেউ কোথাও স্মরণ সভার আয়োজন করেনি। সুতরাং কিছু কিছু বিশেষজ ... ...

ইস্কুলের সেক্রেটারীর কি মাহাত্ম্য সে বোঝার বয়স তখনো হয় নি, কিন্তু পটল বিষয়ীর মহিমা বোঝার মত বয়স হয়ে গিয়েছিল। সবে আনন্দমার্গ ইংরাজী মিডিয়াম স্কুলে প্রাথমিক শিক্ষা শেষ করে মেমারী বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দিরে ক্লাস ফাইভে ঢুকেছি – সেক্রেটারী কি জিনিস জানা নেই – পটল বিষয়ীকে চিনি না। এমন অবস্থায় দুরদার করে চলে এল হাইস্কুলে আমার প্রথম সরস্বতী পুজো আর তখনি একদিন দুম্ করে সেক্রেটারী পটল বিষয়ীর ব্যাপারটা ক্লীয়ার হয়ে গেল। এক সিনিয়ার দাদা ফিসফাস করে আমাদের জানালো পটল বিষয়ীর সেক্রেটারী রয়ে যাবার পিছনে মূ ... ...