
সংবিধিবদ্ধ সতর্কীকরণ- এই লেখা কেবলমাত্র খিল্লিবাজ আঁতেলদের জন্য। আপনার জন্য নয়, অন্য পাঠকদের জ্ঞাতার্থে প্রথমেই জানিয়ে রাখি ‘পান’ শব্দটি তিনটি অর্থে ব্যবহার করেছি। প্রথমত, জ্ঞান পিপাসু হয়ে তত্ত্ব পান করা, দ্বিতীয়ত, পাওয়া অর্থে পান এবং তৃতীয়ত, ইহা ইংরেজি PUN। এ বার মোদ্দা কথায় আসি। আমরা যারা পড়াশোনার গভীরে ঢুকি না, কিছু শুষ্ক তাত্ত্বিক শব্দ জানি এবং সুযোগ পেলেই সেই শব্দসমূহ প্রয়োগ করে আপ্লুত হই, তাদের কাছে এই তাত্ত্বিক শব্দগুলো বিভিন্ন রূপে ধরা দেয়। প্রতৃত অর্থ না বুঝলেও মাঝে মাঝে এমন ... ...

ব্যাপারটা প্রথম চোখে পড়েছিল খবর কাগজের পাতাতেই। “সরকারি হাসপাতালে কাজ করা নার্সদের পোশাকের পরিবর্তন ঘটতে চলেছে এ রাজ্যে। নার্সিং-গাউন পরা অবস্থায় নার্সদের দেখা যাবে না। এবার নার্সদের শাড়ি বা সালোয়ার কামিজ পরে ডিউটি করতে দেখা যাবে।“উদ্যোগ প্রশংসনীয়? নিঃসন্দেহ নই। ঠিক এইরকম এক বিতর্কের সূত্রপাত ঘটেছিল বেশ কয়েক বছর আগে, শিক্ষিকাদের সালোয়ার কামিজ পরা নিয়ে। পুনরাবৃত্তি সেই একই ঘটনার, এবার, কিছুটা প্রগতিশীলতার মোড়কে।যেমনটা ঘটে থাকে:আমাদের রাজ্যের সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠ ... ...

ঘটি-বাঙাল, মাচা-লোটা, চিঙড়ি-ইলিশ। আজকের বিশ্বায়িত ভুবন-ডাঙায় এই বাইনারি অপোজিসন ঠিক কতোটা প্রাসঙ্গিক তা জানা নেই। বাইনারি শব্দটি মনে এলেই কেমন যেন মনে হয় ‘নারী কর্তৃক’। মানে ‘BY নারী’। সে যাই হোক, না হেঁজিয়ে মূল কথায় আসি। ওই তিনটি বাইনারি অপোজিসন বছরের বাকি দিনগুলোতে কতোটা প্রাসঙ্গিক তা জানা নেই। তবে বছরের তিন চারটে দিন এবং তার আশেপাশের দিনগুলিতে ওই শব্দগুলোই হয়ে ওঠে বাঙালির প্রধান পরিচিতি। ঠিকই ধরেছেন। ফুটবল ডার্বি ম্যাচ কিংবা বড় ম্যাচের দিনগুলোর কথাই বলছি। ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ মান ... ...

পূর্বকথা---বাড়িটা অনেক কালের পুরনো।ইঁটে ইঁটে শ্যাওলা জমে একটা অদ্ভুত ফ্যাকাশে অথচ বিষণ্ণ আস্তরণ তৈরি করেছে। কোন সময়ে ওটার রঙ হয়তো সাদা ছিল। এখন সবুজাভ। আদিম,অতিকায় জীবের মতো পড়ে থাকা বাড়িটাকে দেখলে প্রথম দর্শনেই ভয় হয়। মনে হয় কোনও অশুভশক্তির ছায়া বুঝি ওটার উপর ভর করেছে।অতীতে এই বাড়িটা কোনো এক সাহেব খুব শখ করে তৈরি করেছিলেন। তখন এটা একটা ঝকঝকে তকতকে অট্টালিকা ছিল।কিন্তু সিপাহী বিদ্রোহের সময় তিনি ও তাঁর গোটা পরিবারই বিদ্রোহী সেনাদের হাতে বীভৎস ভাবে খুন হন।তারপর থেকেই বাড়িটা পরি ... ...

০১. কবি শহীদ কাদরীর প্রথম প্রেমিকা, প্রথম স্ত্রী পিয়ারী বছর দশেক আগে এসেছিলেন ঢাকায়। বার্লিন প্রবাসী প্রায় ৬০ বছর বয়সী পিয়ারী এখনো দারুন সুন্দর, উজ্জল। ঢাকা ক্লাবের এক পার্টিতে কোনো এক সাংবাদিক বন্ধু পরিচয় করিয়ে দেন তার সঙ্গে।পানপ্রীতি, সাংবাদিকতা, নাকি অন্য কোনো কারণে জানি না, কেনো যেনো দ্রুত বন্ধুত্ব হয় তার সঙ্গে। পিয়ারী নিমন্ত্রণ করেন একসন্ধ্যায় তাকে সময় দেবার।ভূতের গলিতে তার এক ভাইয়ের ছোট্ট দোতলার ঘরের সোফায় আয়েশ করে বসি দুজনে। আমি পছন্দের রক্ত গোলাপ কলিরগুচ ... ...

১০।আমরা দুজন একটি গাঁয়ে থাকিসেই আমাদের একটি মাত্র সুখ।তাদের গাছে গায় যে দোয়েল পাখিতাহার গানে আমার নাচে বুক।শোভা বুঝতে পারছে ওর পেছনে জনা দুয়েক রয়েছে। সামনে আরও একজন ওকে ধরার জন্য ওঁত পেতে রয়েছে। ধরবে! তা চেষ্টা করে দেখুকই না একবার! শরীরে হাল্কা একটা মোচড় দিয়ে সামনের জনের দিকে তেড়ে গেল ও। ওকে তেড়ে যেতে দেখে সে একটু বেসামাল হয়ে পড়েছে। সেই সুযোগে সামনের মেয়েটাকে হাল্কা একটা ধাক্কা মেরে পেছনে ঘুরতে যেই যাবে অমনি পেছন থেকে দুজন এসে ঝাঁপিয়ে পড়ল ওর ঘাড়ে। এই ... ...

আমি বাচ্চাদের খুব ভালোবাসি,স্ট্যালিন কে যেরকম ক্রুশ্চেভ ভালোবাসতেন,ঠিক সেই রকম।আমার অভিজ্ঞতা বলে যে বাচ্চারা আদতে দুরকমের হয়,একদল বাচ্চা যারা অনায়াসে অন্যের কোলে উঠে পড়ে এবং বেশ শান্ত শিষ্ট থাকে।আরেকদল শিশু,যারা গর্ভাবস্থায় সানি দেওলের সিনেমা দেখে জন্মায়,তারা হাতের কাছে কাউকে পেলেই খামচে দেয়।আমার কপালে এই দ্বিতীয় শ্রেণীর বাচ্চাই বেশী জুটেছে।আমার আবার একটি বদ অভ্যেস আছে,সেটি হল বাচ্চা দেখলেই তাকে সূযোগমত মুখ ভ্যাংচানো। এবং এই মুখ ভেংচে আমি এক ধরণের জাতিগত প্রতিশোধের তৃপ্তি অনুভব করে থাকি,বাঙাল কে ... ...

(৪)বালিগঞ্জ থেকে ট্রেনে ক্যানিং আসার পথে দেখছিলাম এক অন্ধের হাত ধরে গান গাইতে গাইতে যাচ্ছিলেন এক মহিলা। পোষাক-আসাকে বলা চলে ইনি ইসলাম ধর্মীয় সামাজিকভাবে। গাইছিলেন যা তা ভক্তিগীতির কাছাকাছি। একটা ছোট মাইক নিয়ে, পাশের ঝুলিতে বক্সের সাহায্যে ট্রেনের আওয়াজ ছাপিয়ে গাইছিলেন। দুটো বিষয় এখানে লক্ষ করার মতন। প্রথমত আমাদের দেশের ট্রেনে অন্ধেরা গাইবেন বা অন্ধজনের হাত ধরে কেউ গাইবেনই গাইবেন। আমার মৃত্যুর আগে অব্দি এর কোনো বদল বোধহয় দেখে যাওয়া হবে না। দ্বিতীয়ত, ইসলাম ধর্মে গান গাওয়া সেই অর্থে নিষিদ ... ...

চুপিসারে কেউ আসে না – নীরবে চলে আসার মাহাত্ম পাশের বাড়ির কালো বেড়ালটাও শিখে গেছে। আমার কোন পোষা গাছ নেই, আমার প্রিয় গাছে ফুল আসে, ফুল ঝরে যায়। বিষবৃক্ষের সাথে নিয়মিত সম্পর্কে জড়িয়ে পরে ঘুম ভাঙা চোখ। বিষবৃক্ষে মিষ্টি ফল হয় – দশ মিনিট যায়, পনের মিনিট পরে আমি বৃক্ষ ভুলে যাই। বাড়ির সামনের গাছটায় লেগে আছে গত রাতের জল – অথচ ওই পাতা, যা আমাকে অনেক বিভক্ত করেছে, তা পিচ্ছিল হবারই কথা ছিল। বৃষ্টির শব্দ – চেতনা – ফোঁটা থেমে গিয়েছিল ভোর রাতের অনেক আগে। জলের পরেও সিল্ক এসেছে, আধভেজা দরজা গুডনাইট বলেছে, ... ...

৭.--‘রোজ সকালে যদি আপনার একশো গ্রাম পায়খানা না হয়, তবে বুঝবেন সিস্টেম ক্লিয়ার হয়নি। পেটের ভিতরে দুর্গন্ধযুক্ত গ্যাসের সৃষ্টি হয়—ভদ্রসমাজ নাকে রুমাল দেয়। তাই ব্যবহার করুন গন্ধরাজ চুড়ন...!’‘গন্ধরাজ চুড়ন’ এর ক্যানভাসারের চিৎকারে রোজ সকালে ঘুম ভাঙে লাটুর। আর ঘুম ভাঙতেই মুড ডুম হয়ে যায়! যদি ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই কাউকে একশো গ্রাম পায়খানার ফান্ডা শুনতে হয়, তবে মেজাজের পিন্ডি চটকে যাওয়াই স্বাভাবিক! তার উপর সম্প্রতি তার মেজাজ একটা বিশেষ কারণেই খারাপ হয়ে আছে। মা ফসসা হতে চলেছেন। সেটা দুঃখের কথা ... ...

৯।তোমাকে দোহাই দিই,একটা সাধারন মেয়ের গল্প লেখ তুমি।বড়ো দুঃখ তার।তারও স্বভাবের গভিরেঅসাধারন যদি কিছু তলিয়ে থাকে কোথাওকেমন করে প্রমাণ করবে সে-.............................. আমরা বিকিয়ে যাই মরীচিকার দামে।আজ রবিবার। স্কুলে যাওয়ার তাড়া নেই। ঘুম ভেঙে গেলেও তাই বিছানাতেই শুয়ে রইল কিরন। ছুটি আছে বলে কাল রাত্রে অনেক্ষন পড়েছে। রাতের বেলায় পড়তে খুব ভালো লাগে ওর। চারিদিক চুপচাপ; একটু কান পাতলে নিজের বুকের ধুকপুকুনিও শোনা যায় স্পষ্ট।মনঃসংযোগ ক ... ...

(৩)সিগমুণ্ড ফ্রয়েড বলতেন সাপের সঙ্গে পুরুষের যৌনতার নিবিড় সম্পর্ক আছে। সাপ লিঙ্গের চিহ্ন এবং যৌনতার আগ্রহর সঙ্গে সম্পর্কিত। শুধু পুরুষ কেন? সে ভাবনায় যাবার আগে একটা অন্য ঘটনা দিয়ে শুরু করি এই পর্ব। ৬৭ মিলিয়ন বছরের আগের একটি ফসিলের কথা এটি। পাওয়া গিয়েছে গুজরাতের থেকে। একটি সাপের ফসিল যা সদ্য ডিম ফুটে বেরোনো সৌরোপোডার ছানাকে গিলে খাচ্ছে। পূর্ণবয়স্ক সৌরোপোডা পৃথিবীতে ঘুরে বেড়ানো ডায়ানোসরদের মধ্যে সবচাইতে অতিকায়। নীল তিমি কিছুটা একে পাল্লা দিতে পারে। তার ছানা ডিম ফুটে বেরোনো অবস্থাতেও অন্ত ... ...

৩.--‘হ্যালো’?--‘হ্যালো। পুঁটিরাম নার্সারী?’ওপ্রান্ত থেকে এমন একটা অদ্ভুত নাম শুনে ব্যায়ামবীর রাবন, তথা বাবন ঘাবড়ে গেল। পুঁটিরাম নার্সারী! এমন নামের কোনও নার্সারী আছে নাকি! সে আমতা আমতা করে বলে—‘না...এটা তো নার্সারী নয়। আপনার বোধহয় ভুল হচ্ছে’।--‘সে কি!’ ওপ্রান্ত থেকে ব্যথিত স্বর ভেসে আসে—‘এমন বলতে পারলেন আপনি? আমার ভুল হচ্ছে না! আপনারই ভুল হচ্ছে’।তার চোখ প্রায় চড়াৎ করে চাঁদিতে উঠে পড়েছে। অনেকটা চোখওয়ালা নারকোলগুলো যেমন হয়, তেমনই চাঁদি ছুঁয়ে পিট্পিট্ করে তাকিয়ে থেকে সে ক ... ...

সন্ধ্যার আগে বৃষ্টি হয়েছে। এখনো জলের গন্ধ আসছে।মফস্বলের ছোটো একটি শহরের একপ্রান্তে টিনের ঘর। তার বারান্দার বসে আছে মথি উদয় ও হারাধন। এই দুজনকে পণ্ডিত স্যার বিশেষ স্নেহ করেন। একা মানুষ তিনি। স্কুল শেষে তার বাড়িতে এ রকম দুটি-একটি ছেলেকে পড়ান। ... ...

কালী : একটি অনার্য অডিসি তব রূপং মহাকালো জগৎসংসারকারকঃ। মহাসংহারসময়ে কালঃ সর্ব্বং গ্রসিষ্যতি। । ... ...

একজোড়া চোখ!একজোড়া চোখ নিয়ে এখন তল্লাট সরগরম! শুধু চোখ নয়, রীতিমত অসভ্য চোখ!এই তো, কয়েকদিন আগেকার ঘটনা। মিত্তিরবাড়ির মায়াদিদি একেবারে বিদ্যা বালানের মত লাল গামছা পরে উ-লা-লা, উ-লা-লা করে গান গাইতে গাইতে ছান-টান করছিল। আর বেবো—স্টাইলে হেসে হেসে সাবান মাখছিল। এটাই এখনকার নিয়ম। সাবান মেখে ‘কি জিনিস বানিয়েছ গুরু’ হতে হলে সাবান কে সাবান নয়, এক টুকরো হৃত্বিক রোশন ভাবতে হবে! অতঃপর সাবানটাকে নিজের গায়ে না ঘষে সাবানের গায়ে লুটোপুটি খেতে হবে। তবেই ‘ফস্সা’ হওয়া যাবে!যথারীতি মায়াদিদিও সেটাই ক ... ...

৮।জানলা দিয়ে ঠান্ডা হাওয়ার সাথে সাথে সিনেমার গানের কলিও ভেসে আসছে দূরাগত কোনো উৎস থেকে। খুব সম্ভবত রেডিও। রাগ আশ্রয়ী গান। গানের কথা গুলো বোঝবার চেষ্টা করল বিশ্বনাথ। কান খাড়া করে জানলার কাছে গিয়ে দাঁড়ালো পায়ে পায়ে। ভালো করে বোঝবার আগেই হাওয়ার অভিমুখ পাল্টে গেল। বিরক্ত হয়ে ফিরে এসে খাটের ওপর বসল আবার। চাইলে টেবিলের ওপরে রাখা মার্ফির রেডিওটাতে স্টেশনটা ধরতেই পারত, কিন্তু ইচ্ছে হলনা। সন্ধ্যের পরে তেমন কোনো কাজ থাকেনা ওর। সকালটা রেওয়াজ করে কেটে যায়। তারপর দিনের বেলাটা স্নান খাওয়া ইত্যা ... ...

আজ দেখলাম মেঘে ঢাকা তারা। এমনিতে ঋত্বিক নিয়ে আমার কোন পুজোর বালাই নেই। তবু দেখতে গিয়ে খুঁতগুলোর থেকে ভালোদিকগুলোই বেশি করে চোখে পড়লো। আমার বেশ বিশ্বাসযোগ্য লাগলো এই বায়োপিক, যদি একে আদৌ বায়োপিক বলা যায়। শাশ্বতর অভিনয় ভালো লাগলো, কমলেশ্বরের পরিচালনা ও চিত্রনাট্য খুবই ভালো লাগলো, সঙ্গীত পরিচালনা (দেবজ্যোতি মিশ্র) খুব ঠিকঠাক। সবথেকে ভালো লাগলো পরিমিতিবোধ। যা পোর্ট্রেয়াল অফ ট্র্যাজেডিতে খুব দরকার।বাবার কাছে শুনেছি, ঋত্বিক ঘটক নানুবাবুর বাজারে বাংলা খেয়ে পড়ে থাকতেন। সম্ভবত মৃত্যুর আগে আগেই কোন এ ... ...

[গণমাধ্যমে প্রায়ই মজার মজার কিছু সত্যি ঘটনা ঘটে। এ সব কখনো কখনো প্রচলিত হাস্য কৌতুককে হার মানিয়ে দেয়। আবার এসব প্রেস জোকসের নেপথ্যে থাকে কষ্টকর সাংবাদিকতা পেশাটির অনেক অব্যক্ত কথা। এমনই কিছু বাস্তব ঘটনা নিয়ে এই 'প্রেস জোকস' পর্ব। রীতিমত প্রাপ্তমনস্কদের জন্য রচনা।]আমি বাংলার, বাংলা আমার___________________১৯৯৩-৯৪ সালের কথা। দৈনিক বাংলাবাজার পত্রিকার চিত্রশিল্পী সেনবাবু পান-প্রিয়তার জন্য বিখ্যাত। পকেটে ৫০ টাকা থাকলে উনি বাংলা, ৫০০ টাকা থাকলে কেরু আর ৫,০০০ টাকা থাকলে ফরেন লি ... ...

(২)যখন হিমালয় পর্বত গড়ে উঠছিল, সেই টারশিয়ারি সময়ে, মানে আজ থেকে ৫৫ মিলিয়ন বছর আগে ভারত এশিয়াতে ধাক্কা মেরেছিল। ফলস্বরূপ উঠে দাঁড়িয়েছিল হিমালয়। সেই সময়েই ধাপে ধাপে তৈরী হয়েছে বেঙ্গল বেসিনটা। সেই বেসিনে তার কিছু সময় পরে গঙ্গা-ব্রহ্মপুত্রের পলিতে গড়ে উঠেছে সুন্দরবন বেসিন। কেতাবের ভাষায় বললে,"The Bengal Basin got filled up through the Tertiary marine geosynclinal and shelf sedimentation (>16km thick) followed by gradual progradation of the Quaternary Ganga - Brahmaputra delta ... ...