
কোপারেটিভ ইউনিয়নের তবিল-তছরূপের ঘটনাটি বড্ড সাদামাটা ঢঙের, বড্ড সরল। রোজ রোজ চারদিকে যে শত শত তছরূপ হচ্ছে তার থেকে এ একেবারে আলাদা। এর সৌন্দর্য্য এর সরলতায়। এ একেবারে বিশুদ্ধ তছরূপ; কোন প্যাঁচ নেই। এতে কোন জাল দস্তখতের গল্প নেই, না কোন জালি হিসেব, না কোন নকল বিল দেখিয়ে টাকা তোলা হয়েছে।এমন তছরূপ করতে বা ধরে ফেলতে কোন টেকনিক্যাল যোগ্যতার দরকার নেই। যা দরকার তা’হল প্রবল ইচ্ছাশক্তি। ... ...

আমার মায়ের দাদু ছিলেন গ্রামের মোড়ল। আমার মায়ের প্রপিতামহী গঙ্গাযাত্রা থেকে বেঁচে ফেরার পর সন্তান লাভ করেছিলেন। আজ থেকে অতগুলো বছর আগে ঠিক কোন শারীরিক ব্যাধির কারণে তাঁকে গঙ্গাযাত্রায় পাঠানো হয়েছিল তা আমি জানতে পারিনি। মাকেও জিজ্ঞাসা করিনি কখনো তাই সেটুকু আমার অজানাই রয়ে গেছে। তবে গ্রামের লোক অনেক পরেও গঙ্গাপুত্রের বংশ বলে মোড়লদের অভিহিত করতো সেটুকু আমি ছেলেবেলায়ও দেখেছি। মায়ের সেই বড়ঠাকুমার দান ধ্যানের গল্প আজও শোনা যায়। অত বছর আগে গ্রামীণ পাঠশালা তৈরির জন্য জমিও তিনি দিয়েছিলেন বলে জানা যায়। সে পাঠশালা আজ প্রাথমিক ইস্কুলে পরিণত হয়েছে। কালের নিয়মে আজ সে সব কথা হারিয়ে গেলেও আজও কান পাতলে শোনা যায়। ... ...

নেতি, একটি অবস্থান। যা দার্শনিকও বটে। কখনও কখনও তা অতি জরুরি অবস্থান, ও রাজনৈতিক ভাবে যথাযথ। কেবলমাত্র বিরোধিতার মধ্যে সুপ্ত থাকে অসংখ্য ইতিবাচক সম্ভাবনার ইঙ্গিত। সেই সম্ভাবনাগুলিকে ছুঁয়ে থাকার জন্য রাজনৈতিক দূরদৃষ্টি থাকা প্রয়োজন। অতিক্রম করতে হয় ক্ষুদ্রতর প্রেক্ষিতের সীমানা। ... ...

সারাদিন পাহাড়পথ ভেঙে আপনি ক্লান্ত। আরাম করে বসুন এই ছোট্ট ক্যাফেটায়, আমার উল্টো দিকের চেয়ারে। টেবিলে দু'টো বিয়ারের বোতল। ব্যাকগ্রাউন্ডে বাজছে হিমালয়ান্ ব্লুজ। ... ...

অনিশ্চিত ছোট অন্যান্য উদ্যোগের মতন এখানেও অনিশ্চিত অংশটুকু সমাজ না দেখলে মানুষ সেটা সামলে উঠে উৎপাদনের সামাজিক প্রক্রিয়ায় অংশ নেবেন কী করে? সরকার সমাজের হয়ে সেই ভূমিকাটা একটা মাত্রা নিচ্ছেন বলেই মনে হয়। অর্থাৎ, আমরা দেখলাম এই রাজ্যে সাধারণ মানুষের রোজগার নেই এরকম না। কিন্তু সেই রোজগার নিশ্চিত করতে সরকার কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, যার মধ্যে বিভিন্ন ভাতা অনুদানও এসেছে। ... ...

অতএব পেনসিল কী বলে দেখা যাক। পেনসিলের কাজ হিসাব করা - সেই কারণে সাট্টার হিসাবরক্ষককে পেনসিলার বলা হয়। তা পশ্চিমবঙ্গে যে সাট্টা খেলাটা হল, তার হিসাব তাহলে কী দাঁড়াল? নাটশেলে - ১। তৃণমূল কংগ্রেস সমস্ত অ্যান্টি ইনকাম্বেন্সির প্রেডিকশন তুচ্ছ করে বিপুল ভোটে জয়ী; ২। বিজেপি প্রবলভাবে পরাজিত হয়েও প্রধান বিরোধী শক্তি, বস্তুত একমাত্র বিরোধী শক্তি (বিধানসভায়); ৩। বামেরা, সিপিএম এবং জোটসঙ্গীরা আরও একবার প্রত্যাখ্যাত - এবারে সম্পূর্ণভাবে। অঙ্ক সহজ এবং ম্যান্ডেট এতটাই স্পষ্ট যে মেনে না নিয়ে আমার মত ঘোর সিপিএম সমর্থকেরও উপায় নেই। ... ...

কোলকাতার কলেজে পড়তে যাওয়া আমার মত মফস্বলি ছেলেকে প্রতিদিন অনেক নতুন নতুন দিগন্তের সন্ধান দিত।লোকাল ট্রেনের ভিড় কামরায় পুরুষের গা ঘষাঘষি, সাময়িক যৌন ভাললাগা, পাবলিক টয়লেটে পুরুষের যৌনতার হাতছানি থেকে শুরু করে আরও আরও নতুন নতুন মুখের পরিচয়। ক্রমশ বুঝতে পারছিলাম আমি একা নই। শিয়ালদহ থেকে এরকম একদিন হাঁটতে হাঁটতে হাতে পেলাম সানন্দা পত্রিকার পুরানো সংখ্যা ‘রূপান্তর’। এই সংখ্যাটা আমাকে পরিচিত করেছিল আর এক দুনিয়ার। আমার মনে হয় সেক্স-রিঅ্যাসাইনমেন্ট সার্জারি নিয়ে উনিশশো আটানব্বই নিরানব্বই সালে সেই প্রথম কলকাতার বাংলা ম্যাগাজিনের আলোচনা। যে ম্যাগাজিন ততদিনে গুটি গুটি ঢুকে পড়েছে মধ্যবিত্তের অন্দরমহলে। আমার সাজগোজ তথাকথিত মেয়েলিপনা রণ কখনও প্রশ্রয় দেয়নি।সকলের কাছে এই সম্পর্কটাকে লুকিয়ে রাখার চেষ্টা চালাত ও। আর বোধহয় সেটাই স্বাভাবিক ছিল অতবছর আগে। আর আমারও কেন জানিনা সবসময় মনে হত, মনে মনে আমি রণর বৌ হলেও আমি তো মেয়ে নই। মনে করতাম যদি রণ বা অন্য পুরুষ মানুষরা আমাকে মেয়েই ভাববে তাহলে তো তারা মেয়েদের কাছেই যাবে। যত বড় হয়েছি তত বুঝেছি সবকিছুই এরকম দু আর দু এ চার হয়না। ... ...

গীতিকার, সুরকার, নাট্যকার জ্যোতিরিন্দ্র নাথ ঠাকুর তাঁর বিচরণের সব ক্ষেত্রেই প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধন করিয়েছেন। রবীন্দ্রনাথের সঙ্গীত প্রতিভা বিকশিত হয়েছে তাঁরই সাহচর্যে ... ...

সাম্প্রতিক রাজ্য বিধানসভার নির্বাচনে বামশক্তির পরাজয় ... ...


ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পার্কসার্কাসের ধাঙড় বাজারের সার্কাস হোটেল। সামনের ফুটপাথে একটা হাইড্রেন, তার থেকে মুখ খুলে হোসপাইপ লাগিয়ে কর্পোরেশনের লোক রোজ ভোরে রাস্তা ধুয়ে দেয়। সময়টা যে পঞ্চাশের দশকের মাঝামাঝি। তোড়ে যে জল বেরিয়ে আসে তা কিন্তু গঙ্গার ঘোলা জল, আর ফুটপাথে থেকে তিন ধাপ সিঁড়ি ভেঙে বারান্দায় উঠলেই খোলা উনুন বসানো। সেখানে ঝকঝকে শিকে গেঁথে পোড়ানো হচ্ছে মশলা মাখা লালচে হলুদ রঙের মাংসের টুকরো। তৈরি হচ্ছে শিককাবাব। তার পাশেই দু'জন ময়দা মেখে লেচি বানিয়ে সেঁকছে রুমালি রুটি আর ভেজে তুলছে পরোটা। ... ...


আস্তে আস্তে আমার নাচের প্রতি ভাললাগা যেন আমি রনজয়ের মধ্যেদিয়ে ফেরত পেতে শুরু করলাম। আর তাই আমার হারিয়ে যাওয়া ভাললাগা ভালবাসায় পরিণত হতে সময় লাগেনি।পরের দিন সকালে হঠাৎ করে অমৃতা আমাকে প্রোপোজ করে। আমি হাসতে হাসতে বলি "সবজানার পরেও... " অমৃতা উত্তর দিয়েছিল," তুই তো সৎভাবে স্বীকার করতে পেরেছিস। কতলোক তো বাইসেক্সুয়াল হয়, অন্যকাউকে যদি কখনও বিয়ে করি আর সে সবটা লুকিয়ে রাখে আমার থেকে।" অদ্ভুত একটা বিষয়ের সম্মুখীন হয়েছিলাম সেদিন। এর আগে পর্যন্ত এভাবে কেউ বলেনি, আর তখনও পর্যন্ত আমিও কোনও বিবাহিত সমকামী পুরুষের সম্মুখীন হইনি। ... ...

গণতন্ত্রে শেষ কথা বলে জনতাই। একুশের বাংলার নির্বাচন এই সত্যিটাই আবার চোখে আঙুল দিয়ে দেখাল। ঝুড়ি ঝুড়ি টাকা ওড়ালে বা ধর্মের চোনা দিয়ে গোমূত্র খেলে বাংলাকে জেতা যায় না। মাছ প্রিয় বাঙালি ধোকলাকে ডাবল ইঞ্জিনে চাপিয়ে সোজা পগারপার করিয়ে তবে ছেড়েছে। বাঙালির সঙ্গে পাঙ্গা নেওয়া কী এতই সহজ! ... ...


লরার সাথে আমার আলাপ হয়েছিল নিউইয়র্ক ইউনিভার্সিটিতে এক শীতকালীন সেমেস্টারে; আমরা দুজনেই কনভেক্স অপ্টিমাইজেশনের একটা কোর্স নিয়েছিলাম আর কোর্স প্রজেক্টে আমি ছিলাম ওর পার্টনার। লরা এসেছিল এল.এ. থেকে। নিউইয়র্কের শীত আমি পছন্দ করিনা, সে প্রায়ই বলত। ... ...

ভারতে এই মুহূর্তে করোনাভাইরাস সংক্রমণ ভয়ঙ্কর আকার ধারণ করেছে। কি উপায়ে একে প্রতিহত করা যায়? সামান্য একটি পেনসিল আর ডাইরি কি কাজে লাগতে পারে? ... ...

বি ... ...

রেমডেসিভির বিষয়ক দু-একটি কথা। দেখা যাচ্ছে যে ধরণের প্রমাণের ভিত্তিতে রেমডেসিভিরকে আমেরিকার এফ ডি এ ছাড়পত্র দিয়েছেন, সেই সমস্ত প্রমাণ খুব জোরালো নয়। এতৎসত্ত্বেও ভারতে রেমডেসিভির নিয়ে এক ধরণের উন্মাদনা তৈরী হয়েছে কি? ... ...

ছবি আঁকার প্রতি আমার আগ্রহ ছিল ছেলে বেলা থেকেই, পুসুমার উতসাহে বাড়ির পাশে আঁকার স্কুলেও যাওয়া শুরু হয়েছিল, প্রায় হাতেখড়ির সঙ্গে সঙ্গেই। আমাদের বাড়িটা ছিল বাস রাস্তার লাগোয়া। তাই বাড়ির বাইরে যাতে খুব বেশি যেতে না হয়, তারজন্যই হয়তো ছবি আঁকার পাঠ শুরু হয়েছিল আমার। খেলাধুলা আমায় কোনও কালেই টানেনি। পুসুমার দৌলতে খবরের কাগজের সাথে সাথে আসত চাঁদমামা। আর বামপন্থী ছোটকাকুর দৌলতে আসত সোভিয়েত ইউনিয়ন পত্রিকা। ছবিতে রুশ উপকথার গল্প, আর চাঁদমামার উত্তর রামায়ণ আর বিক্রমাদিত্যের ও বেতালের গল্প আজও আমার স্মৃতিতে অমলিন। ... ...