১ কোথাও কিছু নেই, আচমকা একদিন চাকরি ছাড়ার ভূতটা চেপে বসল সন্দীপনের মাথায় | প্রথমে সে পাত্তা দেয়নি তেমন | আপদটাকে সে বুঝিয়ে বললও একদিন - "দেখ, আমার তো বৌ মেয়ে আছে | বৌ যদিও সরকারি স্কুলে পড়ায়, আমি তো আর ঘরে বসে তার ঘাড় ভেঙে খেতে পারি না | মেয়েটাই বা স্কুলের বন্ধুদের কি বলবে? তার বাবা বাড়ি বসে ঘুমোয়? তুই চলে যা, আমাকে আর জ্বালাস না |" এসব প্রলাপ শুনে কিছুদিন সে সম্ভবত লজ্জাবোধে কোথায় যেন উধাও হয়ে গেছিল | কদিন সন্দীপনের মনেও হচ্ছিল, কি যেন একটা নেই নেই ভাব ... ...
১ উপমহাদেশের রাজধানী এই শহরে সে আছে দুবছর ধরে। এখানে অলিতে গলিতে নানা মন্ত্রালয়, বড় বড় সরকারি দপ্তর, বিদেশি দূতাবাস। তাকে এখানে পাঠিয়েছে এদেশের এক অঙ্গ রাজ্যের একটি প্রাদেশিক ভাষার সংবাদসংস্থা, তার কাজ রাজনৈতিক খবর সংগ্রহ করা। প্রসঙ্গত, এখন এই দেশে সমস্ত অঙ্গরাজ্য, পঞ্চায়েত, শহরাঞ্চলে একই সাথে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় চার বছর পর পর। মানুষ নির্বাচন করেন দলকে, কোনও প্রার্থীকে নয়। ব্যালটে শুধু রাজনৈতিক দলের রং থাকে। দলীয় কর্মীরা প্রচার করেন নিজস্ব দলীয় পার্টি লাইন, কিন্তু তারা ভোটে দাঁড়ান না। প্রতিটি দল যারা নির্বাচনে অংশ নেয় তাদের আলাদা ... ...
১ কিছুক্ষনের জন্য নীলচে অন্ধকার হয়ে গেছিল চারদিক। পরে হাসপাতালের বিছানায় জ্ঞান ফিরে এলে যযাতি রায়কে জানানো হয়েছিল, একটি বিশেষ খাদ্যে তার এলাৰ্জি ছিল যা সে জানতো না এবং খেয়ে ফেলায় তার শ্বাসনালী ফুলে প্রায় বন্ধ হয়ে যায়, মস্তিষ্কে অক্সিজেনের অভাবে চার ঘন্টার জন্য সে চলে গেছিল কোমায়, যা থেকে জেগে ওঠা প্রায় অলৌকিক ঘটনা। অলৌকিকভাবে কোমা থেকে জেগে ওঠার থেকেও, এই বিশেষ খাদ্যে এলাৰ্জির বিষয়টা জানতে যে তার অর্ধেক জীবন চলে গেল, এটাই তার রীতিমতন আশ্চর্য লেগেছিল।সে জীবনে সফল একথা বলা যায়, স্ত্রী, ছেলে মেয়ে, মাথার ওপর ছাদ, মাস গেলে টাকা। কিন্ত একবার মৃত্যুর মুখ থেকে বেঁচে ... ...