বিপ্লব রহমান কী? বিপ্লব রহমানের বই ‘পাহাড়ে বিপন্ন জনপদ’ [সাংবাদিকের জবানবন্দিতে পার্বত্য চট্টগ্রামের অকথিত অধ্যায়] চার বছর পর আবারও অমর একুশে গ্রন্থমেলায় বেরিয়েছে বর্ধিত কলেবরে, দ্বিতীয় সংস্করণ আকারে।পাহাড়ের অজানা, অব্যক্ত নানা ঐতিহাসিক ঘটনার প্রত্যক্ষ দেখা থেকে লেখা এই বই। এটি নিছক সাংবাদিকের লেখনিতে পরিস্থিতির বিবরণ নয়, বরং অনেক ঘটনার নেপথ্য ঘটনা তথ্য-প্রমাণসহ সরাসরি উপস্থাপন করা হয়েছে এই বইতে। অসংখ্য সাক্ষাৎকার, টিকা-টিপ্পনী, তথ্যসূত্রে এটি হয়ে উঠেছে একই সংগে জীবন্ত দলীল।এর প্রচ্ছদ এঁকেছেন সব্যসাচী হাজরা, একুশের বইমেলায় এটি পাওয়া যাচ্ছে "সংহতি প্রকাশন" এর স্টল-২০৫-৬ এ, এর দাম পড়বে ৩২০ টাকা মাত্র (২৫% ছাড়)। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রকমারি ডটকম-এ এই বইটি অনলাইনে কিনতে পাওয়া যাবে। ... ...
আহাদ ভাই আমাদের বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, নেতা ও ঘনিষ্ট বন্ধু ছিলেন। ১৯৯০ এর উত্তাল দিনগুলোতে তার নেতৃত্বে আমরা স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম। তখন আমরা ছিলাম সকাল ৮-৯টার সূর্য, একেকজন যেন আর্জেস গ্রেনেড! এরশাদ পতনের পর ডাকসু নির্বাচনে ছাত্র ফেডারেশন আহাদ-জিলানী পরিষদে প্যানেল দিয়েছিল। "আহাদ-জিলানী পরিষদ, আন্দোলনের ভবিষ্যৎ/ লং লিভ রেভ্যুলেশন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন" শ্লোগানে গলা তুলেছিলাম সোৎসাহে। ১৯৯২ সালে আহাদ ভাই, আখতারুজ্জামান ইলিয়াস, আনু মুহাম্মদ, ব্যারিস্টার সারা হোসেন প্রমুখসহ খাগড়াছড়ি ভ্রমণে গিয়ে আমরা ভয়াবহ লোগাং গণহত্যার মুখে পড়েছিলাম। পরে এই নিয়ে সংবাদ প্রতিবেদন ও ব্লগ নোট লিখেছি। আমার বই "পাহাড়ে বিপন্ন জনপদ" এ ... ...
" আমার ভাষা আমার অধিকার, বলে যাব, লড়ে যাব"...এটি এপারে চলতি শাহবাগ বিক্ষোভের একটি জ্বলন্ত শ্লোগান। গত বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুরে কারা হেফাজতে লেখক মুশতাক আহমেদের মৃত্যুকে ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে শাহবাগ। ২খবরে প্রকাশ, ফেসবুকে লেখালেখির কারণে গত বছর বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হন মুশতাক। এরপর ছয় দফায় তার জামিন আবেদন নাকচ করা হয়। গ্রেপ্তারের পর থেকেই তিনি কিছুটা অসুস্থ ছিলেন বলে জানা গেছে। এদিকে, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও মুশতাক হত্যার বিচারের দাবিতে গত দুদিন ধরে বাম ছাত্র সংগঠনগুলো লাগাতার বিক্ষোভ সমাবেশের মুখে শুক্রবার মুখ খুলেছেন সরকারের মন্ত্রীরা। স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামাল সাংবাদিকদের বলেছেন, লেখক মুশতাকের মৃত্যুর জন্য কারা কর্তৃপক্ষ দায়ী ... ...
বিপ্লব রহমান আঁতেল হতে পারলেননা। তাঁর পড়ার উপযুক্ত বইঃ কাঠমান্ডুতে কাটা মুন্ডু ... ...
তীব্র তাপহাদের ভেতর নাগরিক কোলাহলমুক্ত হিম হিম ঠাণ্ডা একটি ঘর। এক দিকের দেয়াল জুড়ে সার সার টেলিভিশন, সব ক'টিতে এক সঙ্গে শব্দহীন দেশি-বিদেশি সংবাদ প্রচার হচ্ছে। আরেক দিকে খোপে খোপে এইচপি কম্পিউটারে মুহূর্তে টাইপ হচ্ছে দারুন সব তাজা খবর। ... ...
তুমি অমন করে হেসো না তো! তুমি অমন করে হাসলে আজকাল আমার ভীষণ অসুবিধা হয়, বুকের ভেতর ছলকে যায় পদ্ম পুকুর, মাইনাস সিক্স চশমা ফস্কে যায় খুব কাজের সময়, অন এয়ারে চলে যায় ভুলভাল সংবাদ। এবং আরো অনেক, যা তা ইতং। তাই বিনয় করে বলি, ওই সর্বনাশা হাসি এখন স্থগিত রাখ, কেননা তোমার হাসিতে আজকাল আমার বেশ সমস্যা হয়, পর পর ঘটে যায় আরো বেশকিছু অঘটন... আমার মা জানালেন, তোমার কাচভাংগা হাসিতেই এবার নাকি শহর রক্ষা বাধ বিপন্ন হয়েছে, ওই হাসিতেই এবার যমুনা ভাসিয়েছে সিরাজগঞ্জ, আমার বন্ধু কালায়ন চাকমার দাবি, তোমার হাসিতেই এবার মধ্য রাতে পাহাড়ে ঘটেছে প্রলয়, এরকম আরো বেশ কিছু লণ্ডভণ্ড ... ...
করোনাক্রান্তির ভেতর আবারও সীমিত পরিসরে শুরু হচ্ছে পর্যটন। প্রতি বছর হাজারো পর্যটক এপারে বাংলাদেশের আদিবাসী অধ্যুষিত অঞ্চল রাংগামাটির কাপ্তাই লেক ভ্রমণ করে উপভোগ করেন প্রাকৃতিক শোভা। তাদের খুব অল্প অংশই জানেন, উন্নয়নের নামে রাষ্ট্রীয় নিপীড়নের নমুনা এই লেক সৃষ্টির ইতিকথা। ১৯৬০ সালে কাপ্তাই জলবিদ্যুত প্রকল্প করে রাতারাতি ৫৪ হাজার একর পাহাড়, বন ও চাষবাসের জমি লেকের পানিতে ডুবিয়ে দেওয়া হয়। সে সময় উদ্বাস্তু হন প্রায় এক লাখ পাহাড়ি। তাদের অনেকে ভারতের ত্রিপুরা, অরুনাচল ও মিজোরামে পাড়ি জমান। বাদবাকীরা পরিনত হন পাহাড়ের অভ্যন্তরীণ উদ্বাস্তুতে। আজো তারা পুনর্বাসিত হননি। পাননি কোনো ক্ষতিপূরণও। আর কাপ্তাই জলবিদ্যুত প্রকল্প থেকে যে বিদ্যুতটুকু তৈরি হয়, তার সুবিধাভোগি জনগণ ... ...
বিপ্লব রহমান আপনি দেশপ্রমী না রোদ্দুর রায়? ... ...
বিপ্লব রহমান আঁতেল হতে পারলেননা। তাঁর পড়ার উপযুক্ত বইঃ সিঁড়ির নিচে বিড়ির দোকান ... ...
গত আড়াই দশক ধরে কল্পনা অপহরণের মতো এতো বড় মানবাধিকার লংঘনের দায় বাংলাদেশ নামক কথিত একটি গণতান্ত্রিক রাষ্ট্র বহন করে চলছে! তার পাহাড়ি বন্ধুরা সহকর্মী হারানোর বেদনা বহন করে চলেছেন ওই আড়াই দশক বছর ধরেই।... ... ...