Malay Roychoudhury
গ্রাহক হন
চা-এ নাকি লিকারের দোষ ! - হক্ কথা,কোথাকার সোর্স?আদা দিয়েচা-টা খেয়ে শুনতে পেলাম মুদ্রা দোষ!! ... ...
তোমার আঁখির-তারা,আভাস টুকু দিলে আমি নিমগ্ন রবো আমার অঙ্গীকারে;তোমার ওষ্ঠ-স্পর্শে পেয়ালা ভরে গেলে -আর কি কভু অন্য নেশা ধরে? আমার শোণিতে ধ্রুব তৃষ্ণার তুফান -মেটাতে পারে পবিত্র আঁখির ইশারা;ঈশ্বরও যদি অমৃত করেন দান -আমি তোমারই ওষ্ঠে রবো আত্মহারা!ঋণ: "Song to Celia" by Ben Jonson. ... ...
শতদলে কভু পেট ভরে না গো কবি না হয় ফুটুক কুমড়ো, সজনে ফুল ... ...
মুদির দোকানে দেখি আদা রাশি রাশি যতই গাওনা সখি - 'আল ইজ ওয়েল'; আদার ব্যাপারী কাল হয়তো প্রবাসী অন্দরে বন্দরে মাদারি কা খেল! ... ...
মিথ্যা কে মহান করে,আবার মসনদ ক্রয়-ঘোর অন্ধকারে;হয়তো মানুষ নয়-হয়তো বা শকুন, হায়েনার বেশেহয়তো ভয়ের কারণ হয়ে নিরন্ন এই দেশে!! ... ...
আম-আদাতে খাচ্ছে বীমা, সঞ্চয় কিনারেলাভ কি বলো প্রতি বছর রাবণকে মেরে? ... ...
'সখা হে, বিশ্বরূপ তো করিয়েছো দর্শন অতঃপর কোটি কোটি করেছি নিধন! তবু কেন কারাগারে শুধাবো কি শকুনিরে? -ছাড়া কেন আছে দুঃশাসন!?' ... ...
ভেবেচিন্তেই লিখেছিলেন দু'টি প্রহসন হয়তো কাল ঘরে-বাইরে হবে অভিনয়! ... ...
অপরাহ্নে কোকিলের অর্কেস্ট্রা শুনিবসন্ত-পঞ্চমীর আগমনী ধ্বনি; কোকিলের নাই শীতমাঘ মাসে গায় গীত, হলুদ শাড়িতে কন্যা, কালো বীণাপানি। ... ...
"কৃষ্টে আর খ্রিস্টে কিছু তফাৎ নাই রে ভাই... উগ্ৰসেনের পুত্র বা হেরদ অ্যান্টিপাস, দুজনাই-শিশু হত্যা করে ;কেউ কারাগারে,কেউ বা বেথলেহেমে;তারাও মরে কালের ফেরে সিংহাসনের ই প্রেমে। ভূমধ্যসাগর-পূর্বে আর জর্ডান নদীর পশ্চিমেমাঝখানের টুকরো টুকু জুদাইয়া;প্রাচীন নামেজুদিয়ার মাঝে পাহাড়ে ঘেরা গালিলির উর্বর ক্ষেতসেখানে ই এক গন্ডগ্রাম; নাম তার নাজারেথ। দলিত পুত্র জোশুয়া সেখানে ছেলে বেলায় ছিলেন-আত্মগর্বী যিহুদি পরিবারে; পারিবারিক পেশা ছেড়ে দিলেন -ত্রিশ বছর পরে;রাব্বি হয়ে ঘুরে বেড়াতেন গ্রামে,গঞ্জে, জনপদে-প্রান্তিক নারী, জেলে, রাখাল ও কৃষকদের মাঝে,পাহাড় সংলগ্ন হ্রদে। চমকপ্রদ এক গল্পতরু ছিলেন ; ব্যাধি সারাতে ওস্তাদপ্রবক্তা রুপে বাণী ছিল তাঁর, মানুষ কে ভলোবাসাসহজ সরল কথ্য ভাষায় সম্মোহনী স্বাদমন্দিরের ব্যাভিচারে তে তাঁর হৃদয়ে ভগ্নদশা। জুদাইয়া বা গালিলির প্রজা ... ...