Malay Roychoudhury
গ্রাহক হন
কপি যতই ওপরে ওঠে-তার পশ্চাত তত স্পষ্ট;পূর্ব থেকে উত্তর লুটেশান্তি ফেরাবে ভ্রষ্ট! টমেটো জমে ঠান্ডানুহ তে আগুন পোহাবে;লাপতা মনু পান্ডাশান্তির জল আনবে!! ... ...
এঁকেছিলে মিনি-রহমতকে তোমার ধ্রুপদী তুলিতে; লগ্ন ভ্রষ্ট ইজেল আজকে খুনে রঙের উৎপাতে। ... ...
শহর আমার চেনা নয় -লাল বাতি'তে নিষেধ রয়; তবু চালকের চাকায় রক্ত স্কুলব্যাগ পাশে শিশু ঘুমায়! মতামত দেবে দুর্ঘটনা-বলে কয়ে তো আসেনা; সংগ্ৰহ তে ব্যাস্ত প্রহরী পিতা - পুত্র বাঁচে না ! হায় মাতা! ব্যাগ বুকে তার-সারা জীবনের হাহাকার! -তবু এ শহর তিলোত্তমাক্রুশবিদ্ধ যীশু আবার !? ... ...
বিশটা বছর অতিক্রান্ত হয়ে গেল-রাত্রি এখন সময় ধার করে আরও গভীর হয়েছে;একটা সরীসৃপ নিজের ধর্ম পালন করবেই। যতই শীতল, মৌনী ও নিরাসক্ত দেখাক না কেন -অভ্যন্তরএ এক খুনী ধ্যানমগ্ন;একটা উইপোকাও নেই ধারে কাছে বাল্মীকি মুচকি হেসে ফিরে গেছে। নিষ্প্রদীপ এই নিকষ অন্ধকারে শুধু হিস্ হিস্ শ্বাস প্রশ্বাসের শব্দ!যেতে আসতে ভক্তবৃন্দ ধূপ-ধুনো জ্বালায়, মালা নয়, ডলারে ফলার দিয়ে যায়। বণিক, আমলা, ধার্মিক তো বটেই-গবেষক ও শিক্ষাবিদও আসে দর্শনার্থী হয়ে। তারপর কোনো একদিন যাগ-যজ্ঞের পরমন্ত্রপুতঃ মুদ্রা নীরবে উড়ে যায় সাত সমুদ্রের পাড়ে; আর ফেরে না। যত কালো ছিল সব কড়ায়-গন্ডায় ফিরে আসে-আর যাদের কৌপীন ছিল, তারা রক্ত বিক্রি করে। রাত দীর্ঘ থেকে দীর্ঘতর হয়!কেউ কেউ হাওয়ায় গন্ধ পায় -প্রাগৈতিহাসিক ক্ষতে'র ... ...
আজকাল শরীর দেয় না সঙ্গত। শুক্রবার সকালে বের হয়েছি। ফিরেছি রাত সাড়ে এগারোটায়। কলেজ, তারপর মণিপুর ভবন অভিযান, এরপর মেটিয়াবুরুজের বস্ত্র ব্যবসায়ীদের দুটো বস্ত্র প্রদর্শনী ঘুরে রাত সাড়ে এগারোটায় ফিরে দেখি পাড়ার মুখে এক বৃদ্ধা বসে। নামলাম। সঙ্গে চাউমিন ছিল দিলাম। টাকাও। জলের ব্যবস্থা করা হল। এরপর নিরাপত্তারক্ষীকে ডেকে ভাত ডাল তরকারি পাঠালাম। সঙ্গে কলা বিস্কুট জলের বোতল। একটা পরার শাড়ি এবং বিছিয়ে শোয়ার জন্য ফ্লেক্স। তাঁর কথা বুঝতে পারছিলাম না। দেহাতি হিন্দি। কেউ ছেড়ে চলে গেছে। বারবার লেড়কা লেড়কা বলছিলেন।এরপর মনে হল, বৃষ্টি আসছে। কোথায় থাকবেন? চিকিৎসাও দরকার। কদিন না খাওয়া, কী অবস্থা শরীরের কে জানে!পুলিশে ফোন করে হাসপাতালে ... ...
'চিহ্ন' বাংলাদেশের স্বাতন্ত্র্যচিহ্নিত পত্রিকা দেবেশ রায়ের একটা ছবি দেওয়ায় মনে পড়ল, ছোটগল্প নিয়ে আলোচনা চলছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খোলা আমের মুকুল ভরা প্রাঙ্গণে। দেবেশ রায় ছিলেন শ্রোতার আসনে। বক্তারা সকলেই বিব্রত। দেবেশ রায় শ্রোতা। আমিও কুন্ঠিত। একটু আগেই ফর্মান জারি করেছে, চিহ্নপ্রধান শহীদ ইকবাল।তুমিও বলবা।দুরুদুরু বুকে বললাম।রাজনৈতিক ও মতাদর্শগত দিশাহীনতা প্রকট হচ্ছে। 'হাম তুম এক কামরে মে বন্ধ হো' মার্কা প্রবণতা বাড়ছে -- এই সব কথা।তর্ক হল। জোর। বেশ কয়েকজন খ্যাতিমান গল্পকার মঞ্চে।হঠাৎ উঠে এলেন, দেবেশ রায়।বললেন, আমি কিছু বলতে চাই।বললেন, এই আমের মাতাল গন্ধে আমাকে প্রেমে পেয়েছে। আমি একটা কবিতা বলব, বললেন।উদাসীন তোমারে ডাকিনু যবে কুঞ্জবনে তখনো আমের বনে গন্ধ ছিল, জানি ... ...
চুপ করে কেন বরাহনন্দন ছদ্ম শত দল - বিনি পয়সার উলঙ্গ ভোজে ভঙ্গ উপবাস; নারকীয় এক তান্ডব ঘিরে হিংস্র দাবানল পাশাখেলে খাচ্ছে হায়না পাঞ্চালিদের মাস! কলঙ্ক যখন ফাঁস হয়ে যায় হুঙ্কার ছাড়ে ... ...
গোমুত্র পান করে তার মধ্য প্রদেশ ভারদাঁড়াও মিত্র পেয়ে যাবে সুলভ শৌচাগার; দলিত-মথিত,শুয়ে আছে রাস্তার একধারে ধূমপান রত পশুটা তার মুখেতে হিসি করে!! ... ...
ইসাবেলা, এইবেলা চলো বেড়িয়ে আসি চাঁদেসেইতো জীবন আটকে আছে প্রহসনের ফাঁদে;ছেলে মেয়ে,নাতি নাতনী সবাই তো বেশ আছে এখন শুধু তুমি আর আমি;জ্যোৎস্না চুরি গেছে।কাগজে নাকি বেরিয়েছিল চাঁদেও জমি পাবে তাহলে তো চাঁদে দালাল আগেই পৌঁছে যাবে;ঘরের বাইরে পা'রাখা তো হয়নি কোনো দিন যদি,একটু খানি জায়গা দিতো চন্দ্রযান-তিন!! ... ...
ছাব্বিশ বেগে লাফালে,তিন খানা জলে -লুকোলে; দুটো নিলে একটা ফ্রি, লিজিয়েঁ ;একেতো মা-মনসা,তায় মাঁকড়া ধুনো দিলেআরো বেগে লাফালে মেডেল দেবে পুষিয়ে। মাঁকড়া জানে না হেথা ফণীর মাথায়-মণি; কোথায় মহান ম্যান্ডেলাআর কোথায় শ্রীমান ঘোটালা -মুক্তোর মালা ঝুলিয়ে দিলো গলায়!! ... ...