টেবিলের ওপর রয়েছে গরম চায়ের পেয়ালা, তার ধোঁয়াতে দেখি-তোমার চোখ মুখ চুল ভাসছে।চুমুক দিতে যাব, দেখি-আগে থেকেই তোমার ঠোঁট রয়েছে আমায় চুম্বনের জন্য।পেয়ালাটা ধরতে গিয়েই-হাত থেকে পড়ে গেল,এতই ঠান্ডা!আমার কোল মনে হয় পুড়েই গেছে!দেখি শেষে, নেই কিছু ছিবড়ে বলেবদলে তোমার অস্থি গুঁড়ো রয়েছে।৮জুন, ২০২৩, ৯:০৩, বারুইপুর ... ...
তুমি বরংরূপবতী কন্যা হয়ো, আমি তোমার রূপে মুগ্ধ হয়ে কবিতা লিখব। তুমি বরং রাগী মেয়ে হয়ো, আমি তোমার রাগ ভাঙাতে হাজার অজুহাত সাজাতে পারব। তুমি বরং দুখী কন্যা হয়ো, আমি তোমার দুখে একটা 'দুঃখ নদী'র জন্ম দেবো ... ...
গায়ে ঠান্ডা হাওয়া লাগছে। মুষলধারায় বৃষ্টি হয়েছে, সেটা অন্য কোথাও নয়, আমার বুকে, কেননা আজ আমায় ছেড়ে চলে গেছে বাম দিকের জীবনটা। সে জায়গায় পড়েছিল লক্ষ লক্ষ গোলাপের পাঁপড়ি, সেগুলোকে সারাজীবন ধরেও হাত দিয়ে সাফ করা যেত না, তাই চোখের সব ... ...
ফেলে আসা দিনের কথা ভাবলে মন ব্যথার জালে জড়িয়ে পড়ে, নিজের অজান্তেই চোখের কোল জলে ভরে ওঠে। এক না প্রকাশ করা কষ্ট যেন ছুটে বেড়ায় সারা বুক জুড়ে, হাজার সান্ত্বনা, মনকে ভোলানোর কথা শুনলেও মন যেন মানেনা ... ...
কেন জানিনা তোমাকে দেখি আমার কবিতার খাতায়, স্বর্গের অপ্সরী হয়ে বসে থাক হেলান দিয়ে। লেখার সময় তোমার চুলগুলো আমার নখে লাগে। আমি দেখি শব্দগুলোকে ... ...
মানুষ আজ মানুষকে চেনেনা, অহংকার তার বাঁচার ভিত্তি। ভুলে গেছে আপন জন, নিজেকে নিয়েই ব্যস্ত দিবস রাতি। ভুলে গেছে হাসি ভুলে গেছে কথা, ভুলে গেছে পাশাপাশি বসে একটু সময় ব্যয় করা, ভুলে গেছে প্রাণখোলা হাসি বুক ফাটা কান্না, নিজের স্বার্থ গোছাতেই তৈরি সদা। দিন শুরু হয় করে পরচর্চা পরনিন্দা, দিনের শেষে আপন ট্যাঁকে কত কী জমলো - তা নিয়ে শুরু হয় অঙ্ক ... ...
নিরীহ জনগনের ভাত মারে যারাতারা মানুষের জাতে পড়ে না। তাদের শ্বাপদের জাত বললেও-মনের গর্জন মেটে না, তারা দুনিয়ার নিকৃষ্ট বিষধর কীট।ও রা টাকার গোলাম সুদখোর ঘুষখোর, ওরা হিংস্র ওরা শয়তান দুঃশাসন দুর্যোধন। শুধু জানে কেড়ে নিতে সবকিছু-বাড়ি জায়গা টাকা পয়সা সন্তান স্ত্রী সব। ওরা ভোগী ডাকাত কামের ক্ষুধায় আষ্টেপিষ্টে শৃঙ্খলিত। ওরা চলে 'অর্থ'র বলে, তা দিয়ে পাঞ্জা লড়ে পারে কিনতে ... ...
(পছন্দের কোনো বিষয়কে ছাড়ার কষ্টে রচিত) তোমায় জানালাম বিদায় বন্ধু, সুখে থেকো ভালো থেকো। চাইছে না প্রাণ ছাড়তে তোমারে-হৃদয়ে থাকবে জেনো। সময় বড় শত্রু বন্ধু-ও যে কাউকে মানেনা ... ...
আমার নাম মৃত্যু। এ জগৎ চেনে আমায় নানান নামে- ধ্বংস, বিনাশ। আমি সত্য ধ্রুব সত্য। সূর্য যেমন সত্য চাঁদ যেমন সত্য, কোটি কোটি নক্ষত্র যেমন সত্য ... ...
সেদিন লিখতে বসেছিলাম কবিতা,"যদি দেখো দেওয়ালে টাঙানো আমার ছবি"।সময়টা ছিল সকাল ৯টার কাছাকাছি।লিখতে লিখতে হঠাৎই বুকের বাঁদিকে তীব্র ব্যথা ওঠে সেই সাথে অসহ্য মাথার যন্ত্রনা।আমি চোখ বন্ধ করে মাথা নিচু করে টেবিলে পড়েছিলাম-আর মনে ছিলনা কিছু।আমি দেওয়ালে সুমিতার ফটোটা টাঙালাম,আর তাতে দিলাম একটা রজনীগন্ধার ... ...