এক-একটা সময় আমার মনে হয়, রবীন্দ্রনাথ আস্তে আস্তে কেমন করে যেন, আমার জীবনে, এক অন্তহীন পথ হয়ে যাচ্ছেন। আর সেই পথের ধারে ধারে কতই না পসরা! কি চাই, আছে তাই। গুরুগম্ভীর রবীন্দ্রনাথকে নিয়ে শপিং মল থেকে শুরু করে তার মুখে চুনকালি দেওয়ার উদগ্র আগ্রহে পথের ধারে প্লাস্টিক পেতে বসে যাওয়া ফুটপাথের বেসাতি - আমি দেখি। তা বলে সেখান থেকে টুকরো টুকরো রবীন্দ্রনাথকে আমার জীবনে জুড়ি না। আমার ... ...
“It’s not a simple thing, so it’s hard to give you a simple answer; but if I had to sum it up in one word, I’d say it’s a matter of camouflage. Subterfuge, even. The investigators have been fooled by the criminals’ camouflage. Everything they think is a clue isn’t. Every hint they uncover is merely a breadcrumb set in their path to lure them astray.” Jaane Jaan সিনেমাটা দেখলাম সদ্য। চমৎকার একটি থ্রিলার। অভিনয় এবং অন্যান্য সব কিছুই সাধারণের থেকে অনেকটাই উঁচু সুরে বাধা। কিন্তু এই সুর উঁচু তখনই হয় যখন তার ‘বেস’ সুরটি, অর্থাৎ, ‘সা’ উঁচু স্কেলে হয়। এই সিনেমার গল্পই ... ...
“আমাদের প্রতিদিনের জীবনে যে-প্রযুক্তিকে সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা, অথচ আলাদা করে মনেও রাখি না, সেটি ওই আয়তক্ষেত্রটি। মানবভাবনা আর তথ্যের সেই আধার, যা অধিকাংশ বৈজ্ঞানিক আবিষ্কারের চেয়েও গভীরভাবে মানবসভ্যতাকে বদলে দিয়েছে। আমাদের ধী-অস্তিত্বের প্রথমতম ঋণ তো বইয়ের কাছেই।” ‘ঘুমের দরজা ঠেলে’ থেকে শুরু করা যাত্রাপথের যত প্রান্তসীমায় এসে পৌছচ্ছি, দেখতে পাচ্ছি, চিন্ময় গুহের লেখার প্যাটার্নের শক্তিশালীতা ... ...
বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়া কিছু লেখার সংকলন এই বইটি ‘ঘুমের দরজা পেরিয়ে’, ‘হে অনন্ত নক্ষত্রবিথী’ এবং ‘চিলেকোঠার উন্মাদিনী’ বইত্রয়ের উত্তরাভাস। এখানেও উঠে এসেছে একইভাবে বিভিন্ন সাহিত্যিকের, বিশেষত কাজগুলো, যার অধিকাংশই ফরাসী। এবং অনেক ব্যক্তিরই প্রকারান্তরে পূর্বোক্ত বই তিনটেতে সরাসরি কিম্বা অ-সরাসরি আভাস থাকার ফলে পড়তে খুব বেশি বেগ পেতে হয় না। কিন্তু, এই বইয়ের সার্থকতা কোথায়? এই বইতে আমি একটা ... ...
“উচ্চভ্রূ নয়, সাধারণ পাঠকের জন্য বিভিন্ন সময়ে রচিত এই নির্বাচিত প্রবন্ধগুলি একসঙ্গে প্রকাশিত হলে সেটা কারুর কাজে লাগতে পারে মনে করেই এই বইয়ের পরিকল্পনা। চুরমার হতে থাকা আজকের এই পৃথিবীতে এগুলির মধ্যে কোনও গোপন অন্তঃসূত্র পাওয়া যাবে ভাবতে চাই।” শ্রীযুক্ত চিন্ময় গুহের কাছে আপামর বাঙালী পাঠকসমাজের কৃতজ্ঞ থাকা উচিৎ। এই নিয়ে আমি ওনার তৃতীয় বইটি পড়লাম। বই না বলে ‘ছাত্রবন্ধু’ বলা ভাল। ফরাসী সাহিত্যের যত দিকপাল আছেন তাদের ... ...
“My son will understand. As much as for any living being, I’m telling my story for him, so that afterwards, when I’ve lost my struggle against cracks, he will know. Morality, judgment, character… it all starts with memory… and I am keeping carbons.” সলমন রুশদী’র ‘মিডনাইটস্ চিলড্রেন’। এক গভীর গহীন অরণ্য। কেউ এই অরণ্যের সামনে থেকে ফিরে যায়। কেউ গভীরে হারিয়ে যায়। কেউ ঢুকে পড়ে, বেরিয়ে আসে, এবং সেই অরণ্যে ঢোকার ... ...
“মরে যেতে কখনও ভালো লাগবে না আমার। কারণ জীবন চমৎকার, জীবন ফ্যাসিনেটিং। মরে যাবার কথা ভাবলেই আমি প্রথম ভাবি আর কি আমার পুনর্বার দেখা হবে না...” যিনি এই কথাগুলো লিখেছিলেন সেই ডাঃ প্রজ্ঞাদীপা হালদার আত্মহত্যা করেন ২০শে জুন ২০২৩, আজ থেকে তিন সপ্তাহ আগে। রেখে গেছেন একটি সুইসাইড নোট। ভুল বানানে লিখিত মর্মান্তিক শেষ ফেসবুক পোষ্টটি আমার এই প্রবন্ধের শিরোনাম। মাটি থেকে প্রায় এগারো ফুট উঁচু ফ্যানের থেকে ঝুলন্ত নিথর ক্ষতবিক্ষত প্রজ্ঞাদীপার মৃত্যু হত্যা না আত্মহত্যা তা ভবিষ্যতে আদালতে প্রমাণ হবে। চমক লাগে, যখন দেখি, আত্মহত্যাবিলাসিনী প্রজ্ঞাদীপা উক্ত প্রথম প্যারাটি লিখেছিলেন আত্মহত্যার ... ...
Since you are God’s dear children.You must try to be like Him.Your life must be controlled by love.Just as Christ loved us and gave His life for us.As a sweet-smelling offering and sacrifice.That pleases God. ‘মানুষ’ কেমন হওয়া উচিৎ --- বজ্রাদপি কঠোরানি মৃদুনি কুসুমাদপি --- বজ্রের চেয়েও কঠোর, কুসুমের চেয়েও কোমল। কুসুমের মতো কোমল মন নিয়েই তো সে জন্মায়। সে যা দেখে তার মধ্যেই বিস্ময় লুকিয়ে থাকে। প্রতি মুহূর্তের প্রাকৃতিক বিস্ময়তার সাথে সাথে মিলিয়ে নেয় অন্তরের কল্পনার বিস্ময়তাকে। আর সে চায়, তার কাছের মানুষজনও এই কোমলতাকে মায়ময় স্নেহময়তা দিয়ে ঘিরে রাখে, আগলে রাখে। যেমনটা এক কিশোর চায়, ঠিক ... ...
একটা গন্ধ আমাকে ঘিরে থাকে, মায়ের গায়ের গন্ধ। সে গন্ধ আমি চোখ বুজলেও টের পাই। যেখানেই থাকি না কেন, যে অবস্থাতেই থাকি না কেন, একবার মনে করলেই গন্ধটা তার অস্তিত্ব নিয়ে আমাকে ঘিরে ধরে। আমাকে আদরে আদরে ভরিয়ে দেয়। কিছুকাল আগের ঘটনা। আমার তখন ধুম জ্বর। গা পুড়ে যাচ্ছে। মাথায় অসহ্য যন্ত্রণা। বড়ো অস্থিরতা। ঘুমহীন রাত। সকালে মা আমার মাথার কাছে ... ...
সলমন রুশদী আমাকে টেনে এনে ফেললেন তুঙ্গভদ্রার তীরে। তুঙ্গার জল পান করে উঠে দেখলাম আমি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সামনে দাঁড়িয়ে আছি। আর তার পেছনে মহারাজ দ্বিতীয় দেবরায়, অর্জুনবর্মা আর বলরাম। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এবং সলমন রুশদী --- দুজনেই সোজামাটা গল্প বলেছেন। দুজনেই জানেন কীভাবে গল্প পরিবেশন করতে হয়। সেদিক থেকে দুটো লেখাই একদম ফ্ল্যাট লেখা, চড়াই উতরাই যতটুকু আছে তা রাস্তার বাম্পারের ... ...