ঈশ্বর কোথায় থাকেন? মন্দিরেও না, মসজিদেও না, গির্জায়ও না, মঠেও না। তবে থাকেন কোথায়? আকাশে? মহাশূন্যে? জলে? পাতালে? মাটিতে? স্বর্গে? নরকে? না। এসবের কোথাও না। তবু তিনি আছেন। তিনি না থাকলে কি সূর্য ওঠে? পাহাড় থেকে ঝরনা ঝরে? মেঘ থেকে বৃষ্টি পড়ে? ঝড় তুফানে সবকিছু তছনছ হয়ে যায়? তবে তিনি কোথায় থাকেন? তিনি থাকেন প্রতিটি প্রাণীর মধ্যে, প্রতিটি জড়বস্তুর ... ...
যেদিন আমার যাবার সময় হবে, সেদিন পারবে কি আমায় আটকাতে প্রিয়? স্বয়ং যমরাজের হাত থেকে ছিনিয়ে নিতে পারবে? শুনেছি মা সীতার অগ্নিপরীক্ষার কাহিনী - তিনি সফল হয়েছিলেন। আমি সেদিন দেখবো তোমার ভালোবাসার পরীক্ষা। তুমি পারবে না সফল হতে? কথা দাও। সারা জীবন যে এত ভালোবাসা দিলে, তা সব বৃথা হবে? মা সাবিত্রী মা বেহুলার মতো তুমিও কি পারবে না সতীত্ব রক্ষা করতে? সেই পৌরাণিক যুগ এখন ... ...
নমস্কার। আমি বিনয়ভূষণ মুখোপাধ্যায়। লেখক অর্ঘ্যদীপের সঙ্গে আমার পরিচয় ঘটে কলকাতার বইমেলায়। একটা বুক স্টলে।তবে আমি বইটই লিখি না। আমি খুব গল্প বলতে ভালোবাসি।তবে কোনো বানানো গল্প নয়, নিজের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কথা বলি।আর সেই থেকেই লেখক আমার সাথে বন্ধুত্ব করেন। আমার বাড়িতে আসেন প্রায়শই। আমার মুখ থেকে সেইসব ঘটনার কথা শোনেন।আর তা থেকেই গল্প লেখেন।তো আজ সেইরকমই আমার জীবনে ঘটে যাওয়া এক ঘটনার কথা শুনবেন লেখকের কলমের মাধ্যমে।আমার জন্ম ইছামতি নদীর তীরে একটি ছোট্ট গ্ৰাম গঙ্গাপানিতে। বর্তমানে আমার বয়স ষাট বছর।যে সময়ের কথা বলছি তখন আমার বয়স বারো কি তেরো বছর। মানে ঐ ক্লাস সিক্স কি সেভেনে ... ...
তোমাকে দেখলে একসাথে কত কবিতা যে মাথায় আসে,যদি সবগুলো ঐ একসাথেই লিখে ফেলতে পারতামআমি কি তবে প্রেমের কবি হয়ে যেতাম?কিন্তু না, আমি তা হতে চাই না,আমার সে আশাও নেই,আমি তোমার কবি হতে চাই, শুধু তোমার, অন্য কারও নয়।শুনে রাখুক বিশ্ববাসী ... ...
তুমি যদি আমার হয়ে যেতে,তাহলে আমি আর কবিতা লিখতাম না- কোনদিনও না।সবসময় তোমায় নিয়ে ব্যস্ত থাকতাম।তোমায় কীভাবে সাজাবো সেই ভেবে ভেবে আকুল হতাম।তোমার সাথে জ্যোৎস্নার আলোয় স্নান করতাম! অলস দুপুরে নিঃসঙ্গ ঘুঘুর উজাড় করা ডাকে তুমি-আমি ... ...
তোমার মুখের দিকে একবার, শুধু একবার তাকিয়েই আমার আর ফেরা হলো না!কেমন বলবো?- ঐ স্বর্গের দেবী বা অপ্সরী বা জলপরীদের মুখের মতন তোমার মুখের গড়ন।তোমার দুই চোখের কাজল, নরম দুই পাতলা গোলাপী ঠোঁট, টানা টানা দুই ভুরু, সেই ভ্রুদ্বয়ের মাঝে লাল টিপ, দুধে আলতা গালের রঙ, নাকে ছোট্ট সোনালী ... ...
আমি এখনও অব্দি তোমায় বলতে পারলাম না 'ভালোবাসি',তোমাকে যতবারই দেখি যতবারই কাছে আসো,শুধু বলার চেষ্টা করে যাই- তবু বলতে পারি না।আমার খাওয়া, ঘুম ত্যাগ হয়েছে তোমায় বলতে পারছি না বলে, দিনের পর দিন কথাটা জমে জমে আমার শরীরটাকে একটা আস্ত জগদ্দল পাথর ... ...
একদিন রাতের আকাশে বেঁচে থাকব।পৃথিবীর মানুষেরা আমাকে দেখে বলবে,"কী সুন্দর মিটিমিটি করে হাসছে আমাদের দিকে তাকিয়ে!"নিজের মনে বলব তখন, একদিন আমিও ছিলাম তোমাদেরই মাঝে।একদিন বিশ্বপ্রভুর চরণ তলে ঠাঁই পাব।ভাববো তখন, যখন ডেকেছিলাম তোমায় প্রভু, তখন কেনো দাওনি দেখা- একটিবারের জন্যেও।জগতের নিয়ম মেনেই-একদিন আবার আসবো ফিরে এই সুন্দর পৃথিবীর বুকে!বুঝতে কি পারবো তখন কী দান করেছিলাম তাকে আগের জন্মে?--- অর্ঘ্যদীপ চক্রবর্তী৩/০৭/২০২৩ ... ...
সময়কে কখনো ধরে রাখা যায়?সময়ের ফলেই তো দিন রাত হয়।এই বিশ্বব্রহ্মাণ্ডে সময় কারো আদেশ মানে না।সে নিজের মতো চলে, কখনো থেমে থাকে না,শুধু এগিয়ে চলে-এগিয়ে চলাই যে তার ধর্ম।তুমি তোমার চারিদিকে যা যা দেখছোজানবে সবই সময়ের ফল।সময়ের ফলেই আজকের এই দৃশ্য,অতীতে যা আলাদা ছিল,ভবিষ্যতেও আলাদা হয়ে যাবে।তাই আমি তোমাকে আজীবন কি নিজের কাছে রাখতে পারবো?না, সে ক্ষমতা আমার নেই।সময় তোমাকে নিয়ে নেবে, আমাকেও, সবাইকে।সময়ের ফলেই আমরা হারিয়ে যাবআবার আসব ফিরে,এভাবেই একদিন সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে যাবে।--- অর্ঘ্যদীপ চক্রবর্তী৮/০৭/২০২৩বারুইপুর ... ...
আমার নাম অরুণ কুমার চক্রবর্তী। বয়স পঞ্চাশর একটু বেশি। আমি বর্তমানে থাকি বালিগঞ্জে। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।আজ আপনাদের যে ঘটনার কথা বলতে চলেছি তা আদৌ ভৌতিক না অলৌকিক তা আপনারা বলবেন। আমার কাছে তা আজও রহস্য হয়েই আছে।শুনুন তাহলে।আজ থেকে প্রায় চল্লিশ বছর আগেকার কথা।আমার জন্ম মাতলা নদীর তীরে এক অখ্যাত গ্রাম আসানপুরে। তখনকার সময়ে এই গ্রামের অবস্থা খুব ভালো ছিল না। গ্ৰামের বাড়িগুলো দূরে ... ...