শশাঙ্ক ও এক ক্ষণিকের অতিথি। আজ একটি বিশেষ দিন। আজ থেকে আগামী ৫৬ দিন ধরে এক আশ্চর্য ঘটনার সাক্ষী হতে চলেছে আমাদের দিবাকর পরিবার। এক নতুন অতিথির আগমন ঘটতে চলেছে। তার এই আকস্মিক আবির্ভাব লগ্নটিকে মাথায় রেখেই এই নিবন্ধটি লেখা হলো গুণমুগ্ধ গুরুভাই ও গুরু ভক্তদের জন্য। কোমরের খুঁটে গুঁজে রাখা ট্যাক ঘড়ির দিকে একবার তাকিয়ে একটা ছোট্ট হাই তোলে শশাঙ্ক, তারপর আবার নিজের গদিতে বসে বসেই আফিমের নেশায় চোখ বুজে ঘড়ির পেন্ডালুমের মতো দুলতে থাকে। গতকাল বোধহয় আফিমের মাত্রাটা একটু বেশিই হয়ে ... ...
m-pox : এক নতুন বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা এই মুহূর্তে পৃথিবীর সামনে এক নতুন রোগ সংক্রমণের আশঙ্কা। WHO তাদের সাম্প্রতিক অ্যাডভাইসারি সূত্রে আমাদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে সম্ভাব্য monkey pox বা mpox নিয়ে। আফ্রিকার মাটি ছেড়ে এই রোগটি এখন পাড়ি জমিয়েছে অন্য মহাদেশের মাটিতে। আমাদের ঘরের পাশের প্রতিবেশী দেশ পাকিস্তানে এই রোগে আক্রান্ত হয়েছেন এমন তিনজনকে সনাক্ত করা সম্ভব ... ...
আজ আন্তর্জাতিক কন্যা সন্তান দিবস। দুনিয়ার সমস্ত কন্যার উদ্দেশ্য লাখো লাখো কুর্ণিশ জানাই। এই লেখাটি তাদের উদ্দেশ্য উৎসর্গীকৃত। ভালো থেকো তোমরা সকলেই। বিকশিত হোক তোমাদের স্বপ্ন। আজ সেপ্টেম্বর মাসের ২২ তারিখ, আজ আন্তর্জাতিক কন্যা সন্তান দিবস। এক মনখারাপি সময়ের আবহে এবারে আমরা উদযাপন করতে চলেছি এই বিশেষ দিনটিকে। এক অন্তহীন হাহাকারের প্রেক্ষাপটে, এ বছর এই দিনটিকে পালন ... ...
এক গর্ভবতীর হত্যা ও কিছু গম্ভীর প্রশ্ন গত ১৫ আগস্ট তিলোত্তমার মৃত্যুকে কেন্দ্র করে কলকাতা শহর জুড়ে যখন নাগরিক সমাজের পবিত্র ক্রোধের আগুন জ্বলে উঠেছে ধিকিধিকি করে, ঠিক তখনই কলকাতা শহর থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে অবস্থিত ঝাড়গ্রামের বনাঞ্চলে এক গর্ভবতী হস্তিনী বনদপ্তরেরই হুলা পার্টির সদস্যদের আক্রমণে নিদারুণভাবে আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় ঝাড়গ্রামের মিনি চিড়িয়াখানার পশু চিকিৎসাকেন্দ্রে। শরীরে গরম লোহার শিক ... ...
ভোকাট্টাআআআ,ভো….কাট্টাআআ, ভোম মারাআআ। সকাল থেকেই চারিদিক কাঁপিয়ে একেবারে গগনবিদারী উল্লাস। সঙ্গে কাঁসর, ঘন্টা, ভেঁপুর ঐকতান। সেপ্টেম্বর মাস,আগমণীর পদধ্বনি, বিশ্বকর্মার আরাধনা আর আকাশ জুড়ে ঘুড়ির মেলা। দিনকয়েক থেকেই পাড়ার বাড়ির ছাদে ছাদে কালো কালো মাথার ভিড়। চলছে মহারণের প্রস্তুতি পর্ব। শেষমেষ ঘুড়ির পালে লাগিয়ে হাওয়া, আজ মন ভাসিয়ে স্বপ্ন উড়ানের দিন। পাড়ায় পাড়ায় এ ক’দিনের ... ...
( ১ ) সেদিন সন্ধেবেলায় আমাদের এক পরিচিতজনের বাড়িতে কর্তা - গিন্নি দুজনে মিলে গিয়েছিলাম। আমাদের পাড়ার আনাচে কানাচে এখন বর্ষার জল পেয়ে গজিয়ে ওঠা আগাছার মতো মাথা তুলে দাঁড়িয়েছে অগণিত বাক্স বাড়ি। তারই একটিতে আবাসিক হয়ে এসেছে তাঁরা। নতুন বাড়ি ঘর সবসময়ই বেশ দেখনদার হয়। স্বাভাবিক ভাবেই আমার গিন্নি বেজায় খুশি মনে ফ্ল্যাটের আনাচে কানাচে ঘুরে ঘুরে সব দেখেশুনে নিচ্ছে। ও বাড়ির নবোঢ়া গিন্নিটিও তাজমহলের চৌকশ গাইডের মতো ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছে তাঁর মাসিমাকে।এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। গোল বাঁধলো বাড়িতে ফিরে ... ...
বিষিয়ে ওঠা শতদ্রু ও এক প্রতিবাদী আন্দোলনসোমনাথ মুখোপাধ্যায়।একটা লেখায় লিখেছিলাম পাপীদের পাপ ধুতে ধুতে আমাদের প্রাণ প্রবাহী গঙ্গা নদী একটি নর্দমায় পরিণত হয়েছে অথচ তাঁর তীরে রোজই আরতি হচ্ছে। প্রথমে ব্যাপারটা বেনারসের ঘাটেই আটকে ছিল, এখন আমাদের দুয়ারেও গঙ্গা আরতির ঢেউ এসে দোলা দিচ্ছে। নদী,তা সে গঙ্গা হোক বা মেকং,মেনাম, ইছামতী - মানুষের পরম উপকারী একটি প্রাকৃতিক ... ...
বাড়ছে সমুদ্র জলের উচ্চতা….. তারপর ?মাননীয় পাঠক, আপনি কি মুম্বাই শহরে থাকেন? কিংবা আপনি কি পানাজি অথবা চেন্নাইয়ের বাসিন্দা? তাহলে কিন্তু আগাম একটা সাবধান বাণী রয়েছে আপনার জন্য বেঙ্গালুরুর সেন্টার ফর স্টাডি অফ সায়েন্স টেকনোলজি এন্ড পলিসি বা CSTEP এর পক্ষ থেকে। কেন এমন সাবধান বাণী? এই সংস্থার গবেষকদের তরফে অনুমান করা হয়েছে যে বিশ্ব উষ্ণায়নের হাত ধরে আসা বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের ফলে আগামী ২০৪০ সাল, মানে আজ থেকে মাত্র দেড় দশক সময়কালের মধ্যে ভারতের উপকূলীয় ওই তিনটি জনবহুল জনপদের বর্তমান ক্ষেত্রীয় পরিসরের প্রায় ১০% এলাকা বেড়ে ওঠা সমুদ্র জলের তলায় তলিয়ে যেতে পারে। খুব সাম্প্রতিক গবেষণায় এমন তথ্যই উঠে ... ...
পুণ্যার্থী, পর্যটক, পরিবেশ এবং….. ঠাকুমার ঘোষণা এক ছোট্ট ঘোষণাকে কেন্দ্র করে সেবার বাড়িতে একেবারে হুলুস্থুল বেঁধে গেল। কী সেই ঘোষণা? আর কেইবা করলেন এই ঘোষণাটি? ঘোষিকা স্বয়ং আমাদের ঠাকুমা। তাঁর ইচ্ছে এবার তিনি তীর্থ ভ্রমণে যাবেন। তা হঠাৎ এমন ঘোষণা কেন? সকলের মনেই উঁকি দিতে থাকে নানান প্রশ্ন। কী এমন ঘটলো যে ভরা সংসার ছেড়ে তিনি তীর্থ দর্শনে যাবেন? তাঁর তীর্থযাত্রার ঘোষণাকে কেন্দ্র করে আলোচনা ... ...
শিক্ষা : বদলে যাওয়া জলবায়ুর প্রেক্ষাপটেসোমনাথ মুখোপাধ্যায়। কয়েকটি ছোট ছোট টুকরো কথা দিয়ে আজকের কথা শুরু করি। ব্যাপারটা হয়তো অনেকটাই সিনেমা তৈরির মতো হবে। মাল্টিপ্লেক্সের অন্ধকার আরামঘরে বসে যখন সিনেমা দেখতে বসি তখন কি একবারও মনে হয় যে অসংখ্য ছোট ছোট টুকরো দৃশ্যপটকে জুড়ে নিয়ে তৈরি করা হয়েছে একটানা উপভোগ করার মতো একটি চলচ্চিত্র! মনে হয়না নিশ্চয়ই? আমিও সেভাবেই একটা প্রতিবেদন লেখার ... ...