এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শুষ্কং কাষ্ঠং প্রেমের গল্প

    ব্যাং
    অন্যান্য | ১৫ এপ্রিল ২০১৩ | ১৫৯৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | 188.*.*.* | ১৭ এপ্রিল ২০১৩ ১৪:২০602021
  • আহা! সোসেনের সাথে একটা কুম্ভমেলা কানেকশন বেরোল।
  • de | 69.*.*.* | ১৭ এপ্রিল ২০১৩ ১৪:২৪602032
  • আম্মো ডান-বাঁ হামেশাই গুলিয়ে ফেলি -- মানে, ডিরেকশন দেওয়ার সময়, গাড়ি চালাবার সময় না!
  • Ekak | 69.*.*.* | ১৭ এপ্রিল ২০১৩ ১৪:৪২602043
  • দান -বা তা নিজের হাত দিয়ে বুঝতে পারি। এইভাবে ভাবি যে কোন হাতে সুচু করি ? তাহলে এই এই। তবে ওই দিদাক্ত কত্তে হয়।
    উত্তর-দক্ষিন-পূবব-পশ্চিম মনে থাকে না। মনে রাখার দক্কার তাই বা কি। সুজ্জি উটলে পূবব দিক। অমনি বাকিটা ফিক্সড। অন্ধকারে দিক দিয়ে কী হবা।
  • a x | 109.*.*.* | ১৭ এপ্রিল ২০১৩ ১৪:৫০602054
  • একিরে এইভাবে তো আমার মেয়েকে ডান-বাঁ মনে রাখতে বলি!
  • siki | 132.*.*.* | ১৭ এপ্রিল ২০১৩ ১৪:৫৬602065
  • আমি আবার কিছু খাবার কল্পনা করি। আপনা থেকেই ডানহাতটা উঠে আসে, তাই দিয়ে ডিডাকশন করতাম। সে অবশ্য ছোটবেলায়। তারপরে অভ্যেস হয়ে গেছে। আর ডান বাঁ গোলাই না।
  • sosen | 24.*.*.* | ১৭ এপ্রিল ২০১৩ ১৬:০৬602076
  • তালকানার শুষ্কং গল্প না-২

    রান্নার গল্প বাহুল্য।

    দুপুরে রেঁধে বেড়ে সন্তুষ্টি করে খেয়ে দেয়ে খাইয়ে দাইয়ে হাতে বইটি নিয়ে একটু শুয়েচে মেয়ে। বেশ কাঁচের জানালা দিয়ে নীল আকাশে মেঘ ভেসে যায়। দেখছে বেশ খুশি খুশি মনে, হঠাত তার উপর ঝরাং ফটাং করে ব্লাইন্ড টানা হয়ে গ্যালো। ঘর আঁধার, দজ্জা জানালা বন্ধ।
    ভারী রোমান্টিক, নয়? ধৈজ্জ্য ধরুন।
    যার রোমান্টিক হওয়ার আশা কচ্ছেন সে এসে একটা বালিশ আঁকড়ে ধুপ করে গড়িয়ে পড়ল তার পাশটিতে। চোখে একখানা ঠুলি -ও লাগিয়ে নিল। তার পর বেশ আদুরে গলায় জানালো, এবার আমি একটু ঘুমুই? বেশ খাওয়া হলো। তুই বেশি নড়িস নি, বুঝলি?
    মেয়ে তো নট-নড়ন চড়ন হয়ে শুয়ে রইলো খানিক। তারপর ওদিকে বেশ নি:শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে এসেছে দেখে নিজে শ্বাসটি ছেড়ে গল্পের বইটি পাতা উল্টে পড়তে শুরু করলো।
    যতবার পাতা উল্টায়, ততবার ওদিক থেকে কেমন একটু আওয়াজ আসে।

    তারপর পাশ ফিরে অন্যজন ভারী বিরক্ত আধ-ঘুমন্ত গলায় বলল -বড্ড আওয়াজ করিস। অতগুলো পাতা উল্টোনোর কি দরকার? একটা পাতা পড়তে পারিস না?

    টেক হোম লেসন: কিন্ডল আনুন, সুখী থাকুন।
  • siki | 132.*.*.* | ১৭ এপ্রিল ২০১৩ ১৬:০৯602087
  • :)
  • 4z | 209.*.*.* | ১৭ এপ্রিল ২০১৩ ১৭:৩৮602098
  • ভাগীদারের ভার্সান কই?
  • sosen | 24.*.*.* | ১৭ এপ্রিল ২০১৩ ১৮:০৫602109
  • উ: সব রকমের ভার্সন চাই!
  • Blank | 180.*.*.* | ১৭ এপ্রিল ২০১৩ ১৮:০৬602121
  • :-D
  • kiki | 69.*.*.* | ১৭ এপ্রিল ২০১৩ ১৮:১৫602132
  • বোঝো! ভাগীদার নমে কে যেন একটা নতুন আসছে না! কেমন একটা গন্ধ পেলুম। যাগ্গে।ঃ)
  • kiki | 69.*.*.* | ১৭ এপ্রিল ২০১৩ ১৮:১৬602143
  • একক,
    ঃ)
  • san | 69.*.*.* | ১৭ এপ্রিল ২০১৩ ১৮:১৭602154
  • সোসেনদির কি এইজন্যই এত্ত এত্ত গ্যাজেট আর প্রত্যেকটার পিছনে একটা করে গল্প ? ঃ-o
  • Blank | 180.*.*.* | ১৭ এপ্রিল ২০১৩ ১৮:১৯602165
  • কিন্তু এত গুলো কিন্ডলে কেনার পেছনে কি থাকতে পারে !!!!
  • de | 69.*.*.* | ১৭ এপ্রিল ২০১৩ ১৮:২৩602176
  • অনেকগুলি ভাগীদার ঃ))
  • 4z | 152.*.*.* | ১৭ এপ্রিল ২০১৩ ১৮:৪১602178
  • অনেকগুলো ভাগীদার!! কেলো করেছে :D
  • kiki | 69.*.*.* | ১৭ এপ্রিল ২০১৩ ১৮:৪৩602180
  • কিন্তু দুখের গল্প কই? অভ্যু কোথায়?
  • kiki | 69.*.*.* | ১৭ এপ্রিল ২০১৩ ১৮:৪৩602179
  • দে,
    :D

    এবার সোসেন এসে ক্ষেপে যাবে।ঃ)

    মনে হচ্ছে আরেকটা বলির দিকে এগোচ্ছে।
  • kiki | 69.*.*.* | ১৭ এপ্রিল ২০১৩ ১৮:৪৪602181
  • আমি রোজ একবার করে সে গল্প পড়বো বলে এদিক সেদিক খুঁজে যাচ্ছি।
  • pi | 78.*.*.* | ১৭ এপ্রিল ২০১৩ ১৮:৫৪602183
  • ঠিক এই টইএর সাথে যায়না, কিন্তু কোথায় আর বলবো আর দুঃখের কথা বলে ফেলাও উচিত। তাই বলেই দি।
    বাসরঘরে একপাল সুন্দরী সুসজ্জিতা শ্যালিকা, বৌদি পরিবৃত হয়ে তাদের দ্বারা নানারূপে র‌্যাগড হয়ে চলেছ্হিলেন মশামেসো। কিছুটা র‌্যাগিং অন্যপক্ষেরও হচ্ছিল। কারণ, বেশিরভাগ প্রশ্নের উঃ ই হুঁ এবং হাঁ ও না তে আসছিল। মাঝে একবার আপেল চিকেন নিয়েই বোধহয় পুরো একটি বাক্য শোনা গেছিল। যাহোক, তারপরেই সেই বাসরবাসিনীদের মোক্ষম আবদা। গান গেয়ে শোনাতে হবে। অনেক দরাদরির শেষে রফা করলেন কবিতায়। আমি তো তাতেও হাঁ। জীবনে তো পড়তে দেখেছি বলেও মনে পড়ছিলনা। একটু টেনশনেও।

    যাহোক, আবৃত্তি শুরু হল।
    কুমোরপাড়ার গরুরগাড়ি।

    বলা বাহুল্য, এরপরে বাসরের আসরের পাততাড়ি গোটাতে আর একটুও সময় লাগেনি।
  • sosen | 125.*.*.* | ১৭ এপ্রিল ২০১৩ ১৯:৪৯602184
  • কিন্তু কি ভালো তো কবিতা টা :)
  • Tim | 188.*.*.* | ১৭ এপ্রিল ২০১৩ ১৯:৫২602185
  • ভাগ্নে মদনের ওপর আমার এট্টু হিংসে হত। কেমন সুন্দর গাড়ি চেপে বেড়ায়, বিশেষ করে যখন আমি কবিতা মুখস্থ করছি সেইসব বোরিং সকালে। গাড়ি চেপে চেপে আজ সে মন্তিরি হয়েচে।
  • pi | 78.*.*.* | ১৭ এপ্রিল ২০১৩ ১৯:৫৪602186
  • ঃ))
  • sosen | 125.*.*.* | ১৭ এপ্রিল ২০১৩ ২০:০০602187
  • আমি কেন ক্ষেপবো! কিন্তু ভাগীদার শুনে ক্ষেপে যেতে পারে, আরো আরো ভাগীদারের আভাস পে' :D
  • কুমু | 132.*.*.* | ১৭ এপ্রিল ২০১৩ ২০:০২602188
  • সোসেন ও পাই-খুব ভাল লাগল,খুব।তবে পাই আরেকটু লিখুক।
    সোসেন,ট্যালা তো কুমুর চিরন্তন বিশেষণ।
  • sosen | 125.*.*.* | ১৭ এপ্রিল ২০১৩ ২০:২০602189
  • কুমুদি-তালকানার সাথে আরেকখান মিল :D
  • pi | 78.*.*.* | ১৭ এপ্রিল ২০১৩ ২০:২৬602190
  • কুমুদি, এখন ভিজে স্মৃতির গপ্পো লিখছি তো ঃ)

    তোমার আরো আরো গপ্পো হোক !
  • hu | 188.*.*.* | ১৭ এপ্রিল ২০১৩ ২১:১৩602191
  • সে ছিল শহর থেকে শহরে যাওয়ার দিন। দেশ থেকে দেশে যাওয়ার দিনও বলা যেতে পারে। বাক্স-প্যাঁটরা বাঁধা চলছিল, কার্পেটের ধুলো ঝাড়া, বাথরুমের মেঝে ঘসা চলছিল। সেই সাথে ফ্রিজে চার পাউন্ড পাঁঠা ম্যারিনেট হয়ে বসেছিল। কাপড়ে বাঁধা সদ্য কাটানো ছানা ঝুলছিল সিঙ্কের ট্যাপ থেকে। যে সুটকেসগুলো অতলান্তিক পাড়ি দেবে সেগুলো গুছিয়ে ওজন নিয়ে রাখা ছিল এককোনে। বাকি যা জমে ছিল সাত বছরের সম্পদ - তাদের নেড়েচেড়ে দেখা হচ্ছিল কি কি ফেলে যাওয়া একেবারেই সম্ভব না। ওয়াই এম সি এ থেকে পঞ্চাশ সেন্টে কেনা আলাস্কার ন্যাশনাল পার্কের গাইড, রাস্তা থেকে জলের দরে কুড়িয়ে আনা হান্স অ্যান্ডার্সনের কাপড়ে বাঁধানো শোভন সংস্করন, বান্ডিল বান্ডিল ন্যাট জিও - আরো কত কত কত! স্মৃতির গায়ে হাত দিয়েছো কি দাও নি সময় পিছলে যেতে থাকে।
    ওদিকে ছানার ডালনা রাঁধা হয়। মাংস নিজে নিজেই কড়ায় কষা হতে থাকে। আর হবু কত্তা-গিন্নী পুরোনো জামা কাপড় আলাদা করতে থাকেন। যে যে বই কিছুতেই ফেলা গেলনা তাদের বাক্সে ভরতে থাকেন। একজন চারদিনের মাথায় দেশ ছাড়লেও অন্যজন তো আছেন এখনও কয়েকমাস। কোন আশ্চর্য উপায়ে সাথে নেওয়া যায় যদি তাদের। কত বছরের জমে থাকা পুরোনো কৌটো, ভাঙা টেবিল ল্যাম্প, বিগড়ে যাওয়া টোস্টার, স্থবির কফি মেকার বস্তা বন্দী হয়। ট্র্যাশ ব্যাগের স্তূপ জমে উঠতে থাকে ফাঁকা লিভিং রুমে। সন্ধে বেলায় দুজনেরই পা আর চলে না, কোমর ব্যাথা। এই অবস্থায় তারা ব্যাটম্যান দেখতে যায়। কত্তা নিঃসন্দেহ ছিলেন গিন্নীর ব্যাটম্যান দেখার আগ্রহ নেহাতই ঘুমোনোর ছল। কিন্তু তাঁকে অবাক করে দিয়ে গিন্নী পুরো সিনেমা মন দিয়ে দেখেন। পা আর কোমরও খানিক বিশ্রাম পেয়ে ফিট। বাড়ি ফিরে আবার ট্র্যাশ ব্যাগ ভরা। ঘুম।
    পরদিন সকালে উঠেই পোলাও চড়িয়ে দেওয়া। প্রধান অতিথি ঠিক নটার সময় এসে যাবেন। বন্ধুদের ফোন করে তাড়া দেওয়া চলছে - উঠেছিস? নটার মধ্যে আসতে হবে কিন্তু। হবু গিন্নী নতুন শাড়ীটি পরে নিলেন ঝটপট। কত্তা বাথরুমে ঢুকেছেন। সবুজ পাঞ্জাবী বার করা আছে। গিন্নীর মনে পড়ে অতিথিদের ব্সার জোগাড় করা হয়নি। লিভিংরুম খাঁ খাঁ করছে। শোবার ঘরে ম্যাট্রেসটা পড়ে আছে। দুপুরে ঘর ছাড়ার আগে সেটাকে ফেলে আসা হবে ডাম্পস্টারে। গিন্নী একা একাই ম্যাট্রেস টানতে গেলেন। বেশি দূরের ব্যাপার নয়। শোবার ঘর থেকে হলওয়ে পেরিয়ে বসার ঘর পর্যন্ত। সবই ঠিক ছিল। সরু হলওয়ে থেকে লিভিং রুমে এন্ট্রি নেওয়ার ব্রাহ্ম মুহূর্তটিতেই পট করে একটি আওয়াজ হল। গিন্নী বুঝলেন তাঁর সদ্য ভাঙা শাড়ী মাধ্যাকর্ষন অভিমুখে যাত্রা শুরু করেছে। আর ঠিক তক্ষুনি দরজায় মৃদু টোকা দিয়ে প্রধান অতিথি তাঁর আবির্ভাব ঘোষনা করলেন।
  • Ishan | 202.*.*.* | ১৭ এপ্রিল ২০১৩ ২১:১৭602192
  • হ্যাহ্যা। ওটা আসলি কুমোরপাড়াই ছিল তো? তার প্যারডিটা নয় তো? ;)
  • | 24.*.*.* | ১৭ এপ্রিল ২০১৩ ২১:২০602194
  • তারপর??
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন