এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল: ২০০৯-২০১০

    Arijit
    অন্যান্য | ১০ আগস্ট ২০০৯ | ৩৭৪৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | ১০ আগস্ট ২০০৯ ১১:৫২413856
  • বিলেতে ফুটবল সীজন শুরু হয়ে গেলো। এই সীজনে চেলসীর প্রথম ট্রফি কম্যুনিটি শিল্ড, ম্যানিওরকে হারিয়ে।

    আমার ইন্টারেস্ট এখন পরের ধাপে - চ্যাম্পিয়নশীপে। রাডারলেস/ম্যানেজারলেস "ফর সেল' নিউক্যাসল কি করে সেটা দেখার। প্রথম অ্যাওয়ে ম্যাচ ছিলো হথর্নে - ওয়েস্ট ব্রম-এর সাথে - ১-১ হয়েছে। কাগজে রিপোর্ট পড়ে মনে হল খুব খারাপ খেলেনি - ইস্পেশ্যালি অনেকেই যখন ধরে নিয়েছে ব্যাক টু ব্যাক রেলিগেশন হবে। দেখা যাক উঠে আসতে পারে কিনা - তার জন্যে সবার আগে দরকার এই বোগাস ওনারটার বিদায়।
  • bubu | ১৫ আগস্ট ২০০৯ ২২:৩৬413967
  • ম্যানিউ তে তহলে রইলো কে ? রোনাল্ডো গেছে, তেভেজ কে তারিয়েছে। এবার চেলসি কে আটকায় কে?

    রোসেস্কিটার চোট না থাকলে আর্সেনালকেও তো মন্দ লাগছে না। ম্যান সিটিও বেশ ভালো টিম বনিয়েছে। সিটি আর ইউর ম্যাচটা জমবে ভালো এইবার।
  • bubu | ১৫ আগস্ট ২০০৯ ২২:৪৮414078
  • আরিব্বাস। এই বোল্লুম আর্সেনাল ভালো আর্সেনাল ভালো, আর অমনি অমনি গ্যালাস তিন নম্বর গোল টা দিয়ে দিলো। জ্জিও।
  • Arpan | ১৬ আগস্ট ২০০৯ ০০:১০414189
  • আর্সেনাল এভার্টনকে ৬ গোল দিয়ে সিজন শুরু করল। :-)
  • Jay | ১৬ আগস্ট ২০০৯ ০৪:২২414300
  • আরে অর্পণ, যাতা তো! এভার্টনকে! ডেভিড মোয়েস বড্ড ভালো কোচ গো- তাকে ৬ গোল মারা! ফাব্রেগাসের গোলটা ভালো। শুভেচ্ছা রইল। আদেবায়ো আর কোলো দুটোকেই তোমরা বেচে দিলে? আদেবায়ো ঠিকাছে কিন্তুক কোলো? গ্যালাস উপরে উঠে গেলে নিচে ঐতো সামলাতো, তবে? দুজনেই কিন্তু আজ সিটির হয়ে ফাটিয়ে দিল। আচ্ছা এভার্টনের গোলটা যে করল সেই কি ম্যান-ইউর লুইস সাহা, নাকি আমি গুলোচ্ছি?

    ম্যান সিটি কি টিম বানিয়েছে! তেভেজ আদেবায়ো রোবিনহো সামনে। বারি (এখন ইংল্যন্ড দলে বেশ রেগুলার/ অনেকদিনের প্রতিশ্রুতি) শন রাইট- ফিলিপ্স ( ইয়েন রাইটসের পোষ্যপুত্তুরটিকে চেলসির সময় থেকেই বড্ড ভালো লাগে/ পায়ে বড্ড বল রাখে এই যা/ তবে তার মধ্যেও একটা রোমান্টিসিজ্‌ম আছে/ মদ গেলা কমালে মার্ক হিউজ ওকে সব ম্যাচে শুরু থেকে খেলাবে হয়ত) মাঝমাঠে। পিছেনে কোলো এসে গ্যাছে। পুরোনো আয়ারল্যান্ড তো আছেই। ম্যাচ ও দ্য ডে দেখেছি, ম্যান সিটির খেলা আছে, আয়ারল্যান্ডের গোল নেই, এমন কোনদিন হয়েছে বলে মনে পড়ে না।
    চেলসির বড্ড বুড়ো টিম। আনেলকাটাকে তাড়ায় না কেন/ এক দম দেখতে পারিনা। তবে দ্রোগবাবার গোলখানা বাঁধানো। তবে ঐটাই স্টেটমেন্ট- জিততে হলে - তা সে হাল সিটির সাথে হলেও (হাল-এ একবার চাগরি পেয়েছিনু- যাই নি, কি ডিপ্রেসিং শহর) শেষ পাঁচ মিনিটে, দ্রোগবাবাকেই বাঁচাতে হবে, কঠিন আঙ্গেলে গিয়ে ঘ্যামা এক পিস গোল করে।
    আমার বাজি লিভারপুল। তবে ম্যান ইউ কতকটা আগেকার ছিপিএম বা ইবে বা পুরনো অজি টিম- যাই কর ঠিক শালা জিতে যায়।
    আমার খোয়াইশ- ইস সাল কি- আমার ফরেস্ট(নটিংহ্যাম) যেন ডার্বিকে অন্তত একটা ম্যাচে মারে। বিলিবাবু ডার্বি থিকে এখানে আর ব্রায়ান ক্লাফের(গত ক্রিস মাসে আমাদের সিটি সেন্টারে ওঁর স্ট্যাচু বসিয়েছে) ছেলে কলিন এখন ডার্বির কোচ। হেই ভগমান- একটা ম্যাচ। আর দুটো হলে তো পাক্কা দুটো চড়ুই বলি মান্নত!
  • Jay | ১৬ আগস্ট ২০০৯ ০৪:৫২414386
  • * সরি, কলিন নয়- নাইজেল।
  • ranjan roy | ১৬ আগস্ট ২০০৯ ০৫:১০414397
  • সত্যি, দ্রোগবার অমন তুলেদিয়ে প্রায় জিরো ডিগ্রি কোণে অবিশ্বাস্য গোল! আমার মতন বুড়ো হাবড়াও ভাবছে --আর ক্রিকেট দেখবো না,-- বুর্জোয়া গেম।
    জনগণের খেলা হল ফুটবল। আর দ্রোগবা বেশ প্রোলেতারিয়েত হিরো।
  • bubu | ১৬ আগস্ট ২০০৯ ১০:৫৯414408
  • দ্রগবা-অনেলকা দুটৈ বুড়ো। খেলাও তেমন ইম্প্রেসিভ কিছু নয়। তবুও নয় নয় করে হাইএস্ট স্কোরের হয়ে যায় বার বার। এবারো হবে।
  • bubu | ১৬ আগস্ট ২০০৯ ২২:৩২414419
  • হেরেছে। লিভারপুল হেরেছে। নিউকাসেল এর ইম্পোর্ট ব্যাসোং এর অনবদ্য গোল।

    অন্য ম্যাচে দেখে মনে হল ম্যান উ র বুড়ো ওয়েন কে আর খেলানো উচিৎ নয়। রুনি ভার্ভা টোভ দিয়ে কাজ চালাক।
    চ্যাম্পিয়ন তো এমনিতেও চেলি্‌সই হবে।
  • Arpan | ১৭ আগস্ট ২০০৯ ০০:০৭413857
  • স্পার্স অনেক যুগ বাদে ভাল শুরু করল। :-)
  • Arijit | ১৭ আগস্ট ২০০৯ ১০:০৭413868
  • Bassong ভালো প্লেয়ার। হারামজাদা অ্যাশলি ভালো লাভ করেছে ওকে ছেড়ে দিয়ে - পাঁচ লাখে কেনা প্লেয়ারকে আট মিলিয়নে বেচে। শিয়ারার ওকে রাখতে চেয়েছিলো। অ্যাকচুয়ালি শিয়ারার যাদেরই রাখতে চেয়েছিলো তাদেরই বেচে দিচ্ছে - বাসোং, বেয়ে, ডাফ...আর আটটা ম্যাচের জন্যে ওকে এনে শুবা-টা দাবি করেছিলো "দিস ইজ দ্য বেস্ট ডিসিশন আই হ্যাভ মেড', আর ওর শুবা চামচাটা বলেছিলো "উই আর ১১০% বিহাইন্ড হিম'...

    এখনও ম্যানেজার নেই, বেচবে, নাকি বেচবে না - কেউ জানে না। কলকাতা হলে লোকটা এদ্দিনে রাস্তায় মার খেয়ে যেত। ওর দোকানগুলো তো বন্ধ হতই।

    তাও শুরুটা মন্দ হয়নি - নিউক্যাসল ৩, রেডিং ০, প্রথম ম্যাচ ওয়েস্ট ব্রমে ড্র হয়েছিলো।
  • Arijit | ১৭ আগস্ট ২০০৯ ১০:১৬413879
  • ইনফ্যাক্ট একটা ফুটবল ক্লাব - যার সাথে লাখ লাখ লোকের ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে - তার প্রাইভেট মালিক থাকা উচিত কিনা - এই ডিবেটটা এই নিউক্যাসল এপিসোডের পর নতুন করে চালু হচ্ছে। একটা ক্লাবকে কিভাবে ডোবানো যায়, লাখ লাখ লোকের ইমোশন নিয়ে কি ভাবে ছেলেখেলা করা যায় - গত দু বছরের নিউক্যাসলের ইতিহাস দেখলে তার একটা ধারণা হবে।
  • bubu | ১৭ আগস্ট ২০০৯ ২০:৪৪413890
  • ন্যুকাসেল এর অবস্থা অনেক দিন ধরেই খারাপ যাচ্ছিলো। কিন্তু রেলেগটেড হবে এটা হয়ত কেউ ভাবে নি। জানি না, তবে আজ অবদি প্রিমিয়ার লীগ এ এত ফ্যান ফলওয়িং কোন রেলেগটেড ক্লাবের হয়নি। এই বছর যে তিনটে ক্লাব প্রোমোটেড হয়েছে তাদের মধ্যে উল্বস, বার্নলির খেলা তেমন লাগেনি। তবে বার্মিংহ্যাম যথেষ্ট ইম্প্রেসিভ। হাল আর স্টোক দুজনেই আগের বছরের থেকে ভালো খেলছে। একটা ছোট ইংক্লিং থেকেই যাচ্ছে। কুলীন ক্লাব চারটের মধ্যে থেকে কেউ একটা ছিটকে যাবে হয়ত প্রথম দশ থেকে। আর্সেনাল - চেলসি হয়ত না। দুই লালের মধ্যে কেউ একটা।
  • Arpan | ১৭ আগস্ট ২০০৯ ২১:০৮413901
  • ম্যান সিটি প্রথম চারে থাকবে। এই নিয়ে একটা বেট হোক।
  • bubu | ১৭ আগস্ট ২০০৯ ২১:৪০413912
  • ম্যান সিটির হাই চান্স। স্পার্স যা খেলা দেখাচ্ছে, তারাও হতে পারে।

    ইংলিশ ন্যাশনাল টিমের এখন সেরা স্ট্রাইকার বোধহয় ডিফো - বেন্ট।
  • Arijit | ১৮ আগস্ট ২০০৯ ০৯:৪৩413923
  • না: ম্যান সিটির ওপর বাজি ধরতে পারছি না। প্রচুর পয়সা দিয়ে গুচ্ছের নামি প্লেয়ার আনলেই ভালো টিম হয় না। এরিকসন কম পয়সা খরচ করেনি যখন ম্যান সিটির ম্যানেজার ছিলো।
  • h | ১৮ আগস্ট ২০০৯ ০৯:৫৬413934
  • আমাদের(লিভারপুল) সরিয়ে স্পার্স বা ম্যান সিটি আসতেই পারে। তবে এবার চ্যাম্পিয়নশিপ চেলসি তে যাওয়ার চান্স বেশি। যদি ডেকো, ব্যালাক ঠিক ঠাক খেলে। ল্যাম্পার্ড সব সময়েই ভালো খেলবে। ওঠা পড়া নাই। আর্সেনালের প্রবলেম হল, সবাই বাচ্চা, দাদু বলতে গ্যালাস। যদি জেতেও ব্যাপাক জিতবে, না জিতলে ব্যাপক ভেঙে পড়বে। এটাই চাপ।
  • Arijit | ১৮ আগস্ট ২০০৯ ১০:০৩413945
  • স্পার্স না আসলেই খুশি হবো - তিনটে কারণে - এক লংডং-এর টিম, দুই - রেডন্যাপ ম্যানেজার (ভালো ম্যানেজার, কিন্তু আমার ওকে দেখলেই মনে হয় গাঁজা খেয়ে বসে রয়েছে), তিন - শুবা মাইক অ্যাশলি স্পার্স ফ্যান।
  • bubu | ১৮ আগস্ট ২০০৯ ১২:২৩413956
  • সেকেন্ড উইক। ওরা ফুটবল খেলুক। আমরা অমৃতলাল অমৃতলাল খেলি। ফাস্ট উইক যে সিটি ফাটকা খেলেনি কিম্বা অনেলকা আসলে এখনও দম রাখে এই উইকে বোঝা যাবে।

    হিন্দিতে কি একটা বলে যেনো, রুঝান .....

    আর্সেনাল চ্যাম্পিওন্স লীগ এ সেল্টিক কে হারাবে। ১ - ০ তে।

    সান্দার্ল্যান্ড আর চেলি্‌সর ম্যাচটা ড্র হতে পারে। আমি চেলসির সাপোর্টার, তাও মনে হচ্ছে চেলসি জিতলেও ১ গোলের ব্যাবোধানের বেশিতে নয়। আগে জিতুক তো।

    উইগ্যান উল্বস কে হারাবে। ৩-১

    কাল : বার্মিংহ্যাম পোর্‌ট্‌স্‌মাউথ ভালো খেলা হবে। পোর্‌ট্‌স জিতবে, ২-১।

    বার্নলি-ম্যান ইউ। এইটা না জিতলে ওদের AIG টা বদলিয়ে LIC করে দেবো। আশাকরি ৩-০। তবে এইটা কিন্তু আওয়ে ম্যাচ। বুড়ো ওয়েন আবার অনেক চান্স মিস করবে।

    স্পার্স হাল কে হারাবে। আর আশা করি অন্তত দু গোলে। যদি এক গোলে যেতে তাহলে বুঝবো ওদের ম্যানেজার সত্যি গাঁজা খায়।

    এর পরেই আসল খেলা। লিভারপুল - স্টোক। যে টিম থাইল্যান্ডের সাথে ড্র করে তাদের এইটা হারা উচিৎ। কিন্তু স্টোক এখন জাতে ওঠেনি। তাই টোরেসের অন্তত দু পিস গোল।

    জেরার্ড কে একটা মুক্তো ধারন করার সাজেসান দিতে পারি। মাথা ঠান্ডা থাকবে।
    ......
  • h | ১৮ আগস্ট ২০০৯ ১২:২৫413968
  • এইটা ব্যাপক দিয়েছে।
  • umesh | ২০ আগস্ট ২০০৯ ০৪:০৮413979
  • bubu, তাহলে AIG টা বদলে LIC করতে হচ্ছে।
    ম্যানু হেরেছে, কি যে আনন্দ হচ্ছে।
    রোনাল্ডো ছাড়া ম্যানু একটা বাল ছাড়া কিছু নয়।
  • umesh | ২০ আগস্ট ২০০৯ ০৪:২৭413990
  • কাকতলীয় ব্যাপার হচ্ছে, এবারের EPL এর newcomer রা (wolve, Bir'm, Burnley) সবাই ফাস্ট ম্যাচ হেরে সেকেন্ড ম্যাচ জিতেছে। সবাই জিতেছে ১-০ তে। টীম গুলোর এটাই প্রথম গোল।
  • Arijit | ২০ আগস্ট ২০০৯ ০৯:৫৩414001
  • নিউক্যাসল ১, শেফিল্ড ওয়েডনেসডে ০ - শোলা আমিওবির ফোর্থ গোল অব দ্য সীজন। অ্যাশলিটা বিদেয় হলে বাঁচি।
  • bubu | ২০ আগস্ট ২০০৯ ১০:৩২414012
  • চেলসির ম্যাচটা লাইভ দেখতে পাইনি। আজ দেখলাম। আনেলকা প্রথম থেকে না খেলিয়ে খুব ভালো করেছে। এমনিতেও শেভচেংকোর বসে বসে বাত হচ্ছিলো।।একটু খেলা ধুলো করা ভালো বইকি। এইবার চেলসি কে নিয়ে আমি খুশি। শুধু আনেলকার ফর্ম ফিরে পাবার ওয়েট। এরাই চ্যাম্পিয়ান এইবার।

    বার্মিংহ্যাম এইবারের ত্রাম্প কার্ড। এই শুরু। আরো কটা জাইয়ান্ট কে কিল করে দেখো। ম্যানু বধ হয়েছে। এর পর লিভার্পুল। অলন্সো কে ছেরে কি ভুল করল হারে হারে টের পাবে।

    স্পার্স কিন্তু এখন অবদি জাস্ট অসা খেলছে। ঐ কীন। ঐ সব। ও একটা শিয়ারার টাইপের লোক। স্পার্স এর শিয়ারার। বিশাল পসিটিভ ফ্যাক্টর। স্পার্স এই লীগ এ অনেক কিছু বদলিয়ে দেবে। খুব সেফ বেট।

    বার্নিলির জার্সি কিনবো। কোথায় পাওয়া যায় কে জানে। এত ভালো খেললো ছেলেগুলো।

    শুখের খবর এইটাও যে আর্সেনাল সেল্টিক কে হারিয়েছে। তাও আওয়ে ম্যাচে।
  • Arijit | ২০ আগস্ট ২০০৯ ১০:৪০414023
  • বার্মিংহ্যাম কোতায় ম্যানিওর বধ করলো? বার্নলি করলো তো!

    আমি খুব খুশী ওয়েনের দুরবস্থা দেখে। বিশ্বাসঘাতক। লোভী।
  • Arpan | ২০ আগস্ট ২০০৯ ১০:৫২414034
  • স্পার্স আর সিটি এইবার পাঁচে থেকে যেতে পারে।
  • bubu | ২০ আগস্ট ২০০৯ ১৪:১৫414045
  • আহা। বার্মিংহ্যাম পোর্‌ট্‌স মাউথ কে বলে বলে হারিয়েছে তো। লালে লালে ঘেটে ফেলেছি। এইবার দুটৈ নিচে নামবে। সিটি আর স্পার্স ওপোরে উঠচেই উঠচে। পাঁচ নম্বরে তহলে অন্য জন কে? জনতা ভোট দিন।

    সেরা পাঁচ : চেলসি - সিটি-আর্সেনাল-স্পার্স- ???
    আমার টেক অন বার্মিংহ্যাম। সান্ডার্ল্যান্ড ও হতে পারে। ড্যারেন বেন্ট জাস্ট অসা।
  • Arijit | ২০ আগস্ট ২০০৯ ১৫:০৭414056
  • সাণ্ডারল্যাণ্ড? পাঁচে? বুবু ওই জোকখানা শোনেননি? http://www.themouthpiece.com/vb/archive/index.php/t-13328.html

    অন্তত: খান দশেক খেলার আগে আমি কোনো প্রেডিকশনে নেই। আগের সীজনে ব্ল্যাকবার্ন, তার আগের বছর স্পার্স - দশ ম্যাচ অবধি এক্কেরে তলায় ছিলো - সম্ভবত: আরো পরে অবধি। দুবারই এরা বেঁচে গেছে। ক্রিসমাসের আগে এগুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত না। লরো ব্যাটা এবার কি প্রেডিক্ট করেছিলো - ম্যানিওর/বার্নলি ম্যাচে?
  • umesh | ২০ আগস্ট ২০০৯ ১৫:৫৪414067
  • Bir'm আবার কবে port'th কে বলে বলে হারালো। বল কনট্রোল তো দেখাচ্ছে ৫১-৪৯। আর bir'm বিশাল তেমন কিছু সুযোগ তৈরী করেনি। গোল হয়েছে ৯০+২ মিনিটে বিতর্কিত পেনাল্টি থেকে। ওটা পেনাল্টি হয় কি না সন্দেহ আছে। James অনিচ্ছাকৃত ভাবে ফাউল করেছে। MOTD দেখে বলছি
  • bubu | ২০ আগস্ট ২০০৯ ১৭:৪৩414079
  • লিংক খানি দারুন। সেরা পাঁচ গ্যারান্টি নিয়ে তো বলছি না। অতি বড় ম্যানু ফ্যান ও কালকের ম্যাচ দেখে খুব হতাশ। তবুও বলব লিভারপুল তাও বেটার। বার্নির ম্যাচটা ম্যানু হেরেছে বলে খুব খুশি হয়েছি। তবে হারবে এটা সত্যি আশা করি নি।

    পাঁচ নম্বর টা তাহলে তোলাই থাক। তবে শেষের তিনের একটাতে এভার্টন থাকবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন