এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমাদের দেশে news paper এর ভুমিকা কি হওয়া উচিত?

    Mmu
    অন্যান্য | ৩০ নভেম্বর ২০০৯ | ৪২১৪২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Mmu | ৩০ নভেম্বর ২০০৯ ০৪:১৮426639
  • প্রথমেই আমি আমার মতামত জানাই .......
    মুলত আমাদের দেশের news paper কাউকে না কাউকে suport করেই। এটা মুল উদ্দেশ্য হওয়া উচিত নয়। কারন news paper সব্‌সময় নিরপেখ্য হওয়া উচিত। আর সরকারের ভুল ত্রুটি মানুসের সামনে তুলে ধরাই উচিত। নাহোলে কেউই জানতে পারবে না সরকার কি কোরছে। সরকারের তাবেদারি করায় কোনো বাহাদুরি নেই। সাহস থাকলে সরকারের বিরোধিতা করা উচিত।
  • bhou | ৩০ নভেম্বর ২০০৯ ০৮:৪৫426750
  • জাগো বাংলা আমার মতে একটি সু-নিরপেক্ষ কাগজ। :-)
  • PT | ৩০ নভেম্বর ২০০৯ ১০:৫২426861
  • প্রতিদিন, যেটি প্রতিদিন সরকারের সমালোচনা করে সেটিও একটি নিরপেক্ষ কাগজ। এই সরকারবিরোধি নিরপেক্ষতার জন্যেই কাগজের প্রথম পাতাতে ডান্দিকে ""সরাসরি মমতা"" নামে একটি কলাম থাকে।

    ##Can't see the Bangla version while typing! any problem?
  • SB | ৩০ নভেম্বর ২০০৯ ১০:৫৯426972
  • এই মুহূর্তে এখানকার মিডিয়া সবকটাই বায়াস্‌ড, চিরকালই ছিল যদিও, আমার থিওরী হোল, কেউ নিরপেক্ষ নয়। এখন দেখি নিউজপেপার এর বদলে ভিউজপেপার পড়তে হয়, তারা নিউজ তৈরী করে (ম্যানুফ্যাকচার) আমাদের ভিউজ কে ইন্‌ফ্‌লুএন্স করার চেষ্টা করে!
  • Mmu | ৩০ নভেম্বর ২০০৯ ১৬:২০427083
  • bhou জাগো বাঙ্গলা তো পার্টির মুখপত্র।
    PT ম্‌হাশয়/মহাশয়া ডানদিকে মমতার ছবি থাকে ঠিকি কিন্তু কোন্নগর স্টেশন বিক্রির বেপারটা কিন্তু প্রতিদিন কাগজেই বেরিএছে। তা না হোলে আমরা জানতেই পারতাম না।
  • PT | ৩০ নভেম্বর ২০০৯ ১৬:২৮427194
  • মানে প্রতিদিন নিরপেক্ষ?
  • M | ৩০ নভেম্বর ২০০৯ ১৬:৫৮427207
  • ইন্দ্রজাল কমিকসের মতো।তালে অ্যাটলিষ্ট পড়া যায়।
  • tkn | ৩০ নভেম্বর ২০০৯ ১৭:১৩427218
  • ইন্দ্রজাল কমিক্স মোটেই নিরপেক্ষ নয়। ভালোমত পক্ষপাতদুষ্ট
  • M | ৩০ নভেম্বর ২০০৯ ১৭:২৭427229
  • ভূমিকা বলেছে তো, পক্ষপাত নিয়ে কিছু বলে নাই তো।ইন্দ্রজালের ন্যায় হইলে সকলে পড়িতে পারিতো।বাপরে আবার র-ত্ব বিধান গুলায়ে গ্যাছে।
  • Mmu | ৩০ নভেম্বর ২০০৯ ১৭:৪৭426640
  • PT, আপনি ভুল ভাবছেন বোধহয়। নিরপেখ্য না হোলেও সর্কারের দোষ ত্রুটি অন্যায় গুলোতো আমরা জানতে পারছি এই সব পত্রিকার মাধ্যমে। তাই নয় কি?
  • Mmu | ৩০ নভেম্বর ২০০৯ ১৭:৫২426651
  • আর তা না হোলে শুধু সরকারের প্রশনস্যা কোরে গেলে তো কিছুই জান্তে পারবে না মানুষ। ভালো মন্দ সবি জানার অধিকার আছে মানুষের.........................
  • Mmu | ৩০ নভেম্বর ২০০৯ ১৭:৫৫426662
  • shamik দা dukhe দা..............আপনারা কোথায়
  • Mmu | ৩০ নভেম্বর ২০০৯ ১৮:০৯426673
  • PT মহাশয়/মহাশয়া যদি আমি কোনো সনবাদ পত্রের দায়িত্য পাই (যদিও সেটা সম্ভব নয় বা অবাস্তব) তাহলে সরকারের ত্রুতি বিচ্যুতি ও অন্যায় গুলো তুলে ধরাই হবে আমার মুল উদ্দেশ্য। যদিও সে কাগজ বেসিদিন চালানো জাবে না, তবুও চেস্টা কোরবো।এটা কোরলে সরকার পক্ষ ভুল সনশোধনের চেস্টা কোরবে, ও দেশ অনেক উন্নত হবে
  • PT | ৩০ নভেম্বর ২০০৯ ১৮:১০426684
  • সর্কারের অপকম্মের নিন্দা হোক-কোন আপত্তি নেই। কিন্তু প্রতিদিন যখন heading-এ ""কৃষকবন্ধু মমতা"" ছাপে (আজে্‌কর খবর) তখন সেটা আর news থাকে না-views-চাপিয়ে দেওয়ার চেষ্টা বলে মনে হয়। এবং এই কাগজের সম্পাদকীয় সততা নিয়ে সন্দেহ জাগে।
  • umesh | ৩০ নভেম্বর ২০০৯ ১৯:২০426695
  • আজকাল আর প্রতিদিন যদি নিরপেক্ষ পত্রিকা হয়, তাহলে তো গনশক্তি আর জাগো বাংলা ও নিরপেক্ষ পত্রিকা।
  • Samik | ৩০ নভেম্বর ২০০৯ ১৯:২৭426706
  • বেশ জমেছে। :-)
  • Blank | ৩০ নভেম্বর ২০০৯ ২০:৪১426717
  • কোন্নগর স্টেশন কিনলো কে? কাটা কত করে?
  • Samik | ৩০ নভেম্বর ২০০৯ ২০:৪৮426728
  • সেই তাজমহল আর ভিক্টোরিয়া মেমোরিয়ালের পরে এমন বিক্রিবাটার খবর আর শোনা যায় নি।
  • d | ৩০ নভেম্বর ২০০৯ ২১:০০426739
  • ও: শ্যামল কোথায় গেলেন? এইরম একটা গুরুত্বপূর্ণ সময়ে ওঁকে খুব দরকার। ;-)

    কথা হল পোতিদিনও এবারে চেপে গ্যাছে। আসলে হিন্দমোটর কারখানা থেকে কোন্নগর স্টেশন, কানাইপুর পর্যন্ত বিশাল একটা জলাজমি ছিল। তার খানিকটা বুজিয়ে "আদর্শনগর' তৈরী হয়েছে, কিন্তু পেছনে এখনও অনেক জমি। তো, সেই জমি হয়ত বিক্রী হয়েছে। এবারে খবর লেখার সময় খবরটাকে বেশ ক্যাচি করার জন্য হয়ত "কোন্নগর স্টেশন সংলগ্ন' থেকে সংলগ্ন শব্দটা উঠিয়ে দেওয়া হয়েছে।
  • Blank | ৩০ নভেম্বর ২০০৯ ২১:০৩426751
  • কাগজ হওয়া উচিৎ টেলিগ্রাফের মতন। অ্যাকচুয়ালি T2। সকালে বেশ মন ভালো হয়।
  • Ishan | ৩০ নভেম্বর ২০০৯ ২১:৩৪426762
  • টেলিগ্রাফ তো ইংরিজিতে লেখা। সকালে ইংরিজি দেখলেই মেজাজ বিগড়ে যায়না?
  • bitoshok | ৩০ নভেম্বর ২০০৯ ২১:৫৩426773
  • কোন্নগড় স্টেশনের খবরটা ঠিক। ঐ জমি যারা কিনেছে, ব্যাপারটা তারাই বিধানসভার সিলেক্ট কমিটিকে জানিয়েছে।

    ঘাপলাটা অন্য খানে। ভূমি ও ভূমিরাজস্ব দপ্তরের ভেল্কি। সরকারি দপ্তর কি রকম বলদেরা চালায়, এটা তার আদর্শ উদাহরণ।
  • Blank | ৩০ নভেম্বর ২০০৯ ২২:৪০426784
  • T2 দেখলে কোনো সোজা ছেলের মেজাজ বিগড়োতে পারে না। অসম্ভব
  • PT | ৩০ নভেম্বর ২০০৯ ২৩:২০426795
  • Mmu
    সব কাগজ সরকারের দোষ খুঁজে সময় কাটিয়ে দিলে বিরোধীদের আর মাওবাদীদের বজ্জাতির খবর কে ছাপাবে?
  • Ishan | ৩০ নভেম্বর ২০০৯ ২৩:৩৪426806
  • এইটা পুরোনো ইস্যু।

    হিন্দুস্তান মোটর্স বচ্ছর বচ্ছর "ব্যবসায়ে মন্দা' আর "আধুনিকীকরণের প্রয়োজন' বলে কান্নাকাটি করে। কর্মী কমায়, পুনায় ট্রান্সফার করে, ভিআরএস দেয়। ইউনিয়ন গুলো এসব শান্তিপূর্ণভাবে মেনে নেয়। (এসব সেই পুরোনো সিটু জমানার গপ্পো। তারপরে সংগ্রামী শ্রমিক ইউনিয়ন হয়েছিল।)

    তা, লেটেস্ট, মানে, বোধহয় পাঁচ-সাত বছর আগে, হিন্দুস্তান মোটর্স দাবী করে তাদের "আধুনিকীকরণ' এর জন্য পয়সা চাই। কিকরে পয়সা উঠবে? না সরকার কারখানা বানানোর জন্য তাদের যে জায়গা অধিগ্রহণ করে দিয়েছিল বহু যুগ আগে, তার (বোধহয়) বেশিরভাগটাই কারখানার কাজে লাগেনি। তিনশো না কত একরের মতো বিশাল জমি এখনও পড়ে আছে অব্যবহৃত। সেই জমির এখন গুচ্ছ দাম। তা, হিন্দমোটর্স দাবী করে, যে, ঐ জমিটা তাদের বেচার অনুমতি দেওয়া হোক (এমনিতে ওরা লিজহোল্ডার, অনুমতি না পেলে বেচতে পারেনা, যে কারণে সল্টলেকের জমিও বেচা যায়না)। মানে বেসিকালি জমি বেচে প্রোমোটারি হবে আরকি। সরকার সেই অনুমতি দিয়ে দেয়। জমি কোনো এক বিল্ডারকে দিয়েও দেওয়া হয় প্রচুর দামে।

    এবং বেচার পরে যা হবার তাইই হয়। টাকাপয়সা পেয়েও আধুনিকীকরণ কিসু হয়নি। একই জিনিস চলছে। লোকে বলে আসলে হোন্দমোটর্স এই কারখানাটা তুলেই দেবে। তার আগে জমি বেচে টাকা কামিয়ে নিচ্ছে। সরকার সেই কাজে তাদের সাহায্য করছে। তাতে অপ্রকাশ্য কাটমানি ইত্যাদি নির্ঘাত আছে।

    এই হল গপ্পো। এবার এই জমির মধ্যে কোনো এক কেরানির হিসেবের ভুলে দু-একরের কোন্নগর ইস্টিশনটি পড়ে গিয়েছিল কি যায়নি, সেটা আদপেই কোনো ইস্যু না। ভুল হতেই পারে, সেটা রেক্টিফাই ও নির্ঘাত করে নেওয়া হয়েছে বা হবে।
  • d | ৩০ নভেম্বর ২০০৯ ২৩:৪২426817
  • হুঁ জমি মানে ঐ জলা অংশটা। যার বেশ কিছু অংশ বুজিয়ে দিব্বি সুন্দর সুন্দর বাড়ী হয়েছে। আদর্শনগর নাম।
  • a x | ০১ ডিসেম্বর ২০০৯ ০১:২৬426828
  • সংগ্রামী শ্রমিক কর্মচারী ইউনিউয়ান না?

    ১৯৪৮'এ ট্যাক্স ফ্রি জমি পায় বিড়লারা। প্রায় বেশিটাই ছিল কৃষিজমি। আজ অবধি দুই তৃতীয়াংশ জমি ব্যবহার করা হয়নি। একসময় ২২,০০০ শ্রমিক কাজ করতেন, এখন ৩০০০ মত। ৭৫০ মত একর জমি নিয়ে হিন্দমোটর্স। তার ১/৩ তারা ব্যবহার করে। ২৫০ একর সরকার মুক্ত করে নেয় এবং বাকিটা জলের দরে দেওয়া হয়। অব্যবহৃত জমিতে অ্যান্সিলারি ইত্যাদি করা হবে বলে প্রচুর ঢপ বহুদিন থেকে দিচ্ছে, যাতে সরকারী স্যান্‌কশন পায়। আসল ধান্দা রিয়াল এস্টেট। তো ২০০৬ নাগাদ ৩১৪ একর জমি ১০ কোটি মত টাকা দিয়ে তারা পায়। এবার এই জমি শিল্পর জন্য মার্ক করা ছিল। সেটা বদলে industrial and commercial ট্যাগ লাগানো হয়। এর মাত্র ৫৪ একরে আইটি পার্ক ও অটো-পার্টস এর কারখানা। বাকি যাবে টাউনশিপে।

    মজাটা এবার শুরু। টাকার রাস্তাটা ফলো করুন।

    হিন্দমোটোর্স কিনল সরকারের থেকে ১০.৫০ কোটি তে ৩১৪ একর।
    এই জমি এক বছরের মধ্যে শ্রীরাম প্রপার্টিসকে ২৯৫ কোটি তে বেচল। ইয়েস। ১০ দশমিক ৫০ থেকে ২৯৫।
    শ্রীরাম প্রপার্টিস এবার অ্যামেরিকান ইকুইটি কোং - ওয়াল্টন স্ট্রীট ক্যাপিটাল ও স্টার উড ক্যাপিটালের সাথে 5,500 কোটি টাকার রিয়াল এস্টেট প্ল্যানে নামল।

    ঐ জলা জমি যে বোজানো হয়েছিল, তা west bengal fisheries act, 1993 কে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে। "গণ উদ্যোগ" ফিশারিস্‌এর ডিরেক্টারকে জানানোতে, ঐ জলাজমি বোজানোর এগেনস্টে স্টপ অর্ডার ইস্যু করে। এটা গত বছর। এগুলো সবই নিশ্চয়ই কোনো না কোনো ভাবে চাপা দেওয়া হয়ে গেছে।

    পিনাকী আরো ভালো বলতে পারবে বোধহয়।
  • a x | ০১ ডিসেম্বর ২০০৯ ০১:২৮426839
  • হ্যাঁ কে যেন একটা হিসেব দিয়েছিল। ঐ
    10.50 - 295 - 5,500 এই ট্র্যাজেক্টরির ভগ্নাংশের কত ভগ্নাংশ শ্রমিক দের এরিয়ার ইত্যাদি।
  • Mmu | ০১ ডিসেম্বর ২০০৯ ০২:২৪426850
  • PT, বিরোধি বা মওবাদিদের শেষ করা তো one/two র বেপার। তার পর আবার যদি প:ব: এর মত সইরাচারি, হার্মাদ বাহিনির সরকার হয় তাহলে তো কথাই নেই। অপরাধ মার্জনা কোরবেন। বিরোধিদের suport করে ফেললাম।
  • Mmu | ০১ ডিসেম্বর ২০০৯ ০২:২৬426862
  • মানে সরকারের বিরুধ্যে না বোলে পারলাম না। সরি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন