এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজেগুরু

    Arijit
    বইপত্তর | ৩১ জুলাই ২০০৯ | ৩৯৪৯১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ১৫ অক্টোবর ২০০৯ ১২:২৪414621
  • মাইক্রোতে খুব কম তেলে দিব্যি করে সরুসরুকরেকাটা ফুলকপি ভাজা যায়। কিন্তু পটল জিনিসটা এক অদ্ভুত ব্যাপার হয়। সেদ্ধও নয়, পোড়াও নয়, ভাজাও নয়, কাঁচাও নয়। সবকিছুর মাঝামাঝি কিযেন একটা।

    আর দম মানে কিন্তু আমি দমদির কথা বলিনি :-P
  • san | ১৫ অক্টোবর ২০০৯ ১২:২৫414622
  • সরি সরি !!!!!!
  • tkn | ১৫ অক্টোবর ২০০৯ ১৫:১৫414623
  • :-))))))))))
    আমি প্রথমবার এই ভুলটা করে প্রায় গলবস্ত্র হয়ে ......... :-)))
    এখন দেখি সব্বাইইইইইইই করে :-))
  • santanu | ১৫ অক্টোবর ২০০৯ ১৭:০০414624
  • ভুল করে গলবস্ত্র হবার ভুলটা কিন্তু আর কেউ কখনো করে নি।
  • d | ১৫ অক্টোবর ২০০৯ ২১:০৫414625
  • অজ্জিত বলে দিয়েছে আগেই, লিনাক্স, ওপেন আপিস ইত্যাদি দিব্বি "প্রোডাক্ট'। প্রোডাক্টের সাথে মুনাফার অমন শক্ত গাঁটছড়া মোটেই নেই। ঈশানের সাথে একমত নই।

    আর দ্বিতীয়ত: আজ্জোর লগে পুরো একমত। প্রসেস নামে ডাকতে না চাইলে, ডিসিপ্লিন বা মোহনভোগ, যাখুশী বলা যেতে পারে। কিন্তু একটা ন্যুনতম কিছু জিনিষপত্র ফলো করলেই ভাল। না করলেও নিতান্তই চলবে না তা নয়, চলবে। তবে যেটা হবে সেটা হল বেশ কিছু স্বেচ্ছাসেবক প্রবল উৎসাহে সাংঘাতিক খেটে কিছুদিন চালাবে, তারপরে প্রবল ফ্রাস্টু খাবে যে এই আমি একলাই এত করছি, তাও লোকে খালি সমালোচনা করছে অথচ আর কেউ করছেও না ---- ইত্যাদি ইত্যাদি। আগের কিছু কিছু মহিষতাড়নার অভিজ্ঞতা থেকে আমি জানি এটা হবেই, আজ কিম্বা দু বছর বাদে। সেই জিনিষটা ঠ্যাকানোর চেষ্টা করাই ভাল বলে আমার মত।

    তৃতীয়ত: হনুকে, বারেবারে বল, তাই একটা ডি: দিয়ে যাই। আমি অন্তত ভলান্টিয়ারি করার জন্য সমালোচনায় বিচলিত হই না। বরং আমার এরিয়াগুলোতে একটু বেশী কাটাছেঁড়া করলে আমার সুবিধেই হয়।

    চথুর্থত: হনুকেই আবার: মোটামুটি সব ঠিকঠাক ঠাকলে তোমার কাজের এক চতুর্থাংশ আমি উৎরে দেবো। গ্রান্টি। :D,
  • d | ১৫ অক্টোবর ২০০৯ ২১:২১414626
  • ও, আমাকে কেউ একটু "টুকরো খবর' আর "টুকরো খাবার'এর তফাৎটা বোঝাও। লোকে জিজ্ঞাসা করেছে এবং আমি কোন সন্তোষজনক উত্তর দিতে পারি নি।
  • Ishan | ১৫ অক্টোবর ২০০৯ ২২:২৪414627
  • লিনাক্স তো দিব্বি ব্যবসা। রেড হ্যাট ইত্যাদির এনটারপ্রাইজ ভার্সান ভালো পয়সা দিয়ে কিনতে হয়। সাপোর্টও ফ্রি নয়। যদিও ওপেন সোর্স।

    এই এন্টারপ্রাইজ সাপোর্টের গপ্পোটা অনেকটা ওকালতির মতো। আইনের বই কি বাজারে পাওয়া যায়না, নাকি অনেক দাম? লোকে ইচ্ছে করলেই পড়ে টড়ে নিজেই কোর্টে মামলা করতে পারে। কিন্তু ঐ পড়াটাই প্রবলেম। পড়ে এক্সপার্ট হওয়া খুবই চাপ। সেই জন্যই উকিলের ব্যবসা টিকে আছে।

    বাকি পরে লিখছি।
  • Ishan | ১৬ অক্টোবর ২০০৯ ০০:৩৩414628
  • হ্যাঁ। আমি আমার অভিজ্ঞতার কথা কই। প্রসেস সম্পর্কিত দু-একটি কথা যা আমি জানি। এই সাইটের কথাই কই। যখন প্রথম দোকান খুলে বসেছিলাম, তখন গোটা সাইটে শুধু আমার লেখায় ভর্তি ছিল। কারণ লেখার মতো আর কেউ লোক ছিলনা। চাইলেও লোকে লিখতনা। কোনো কোনো দিন একটাও হিট হতনা।

    খুব ডাকাডাকিও করা টরা হয়নি অবশ্য লোককে। বরং বিভিন্নরকম ছিপ ফেলা ছিল বিভিন্ন দিকে। ভাট তার মধ্যে একটি। কনটেন্টের কারিকুরি আরেকটি। মডারেশনহীনতা আরেকটি। এইসব বিভিন্ন কনসেপ্ট ছিল, কিন্তু কোনো প্রসেস ছিলনা। ছিলনা, তার কারণ এই নয়, যে, প্রসেস খুব বাজে জিনিস, ছিলনা এই জন্য, যে, লোকই নেই তার কিসের প্রসেস? কাদের নিয়ে প্রসেস? আগাম প্ল্যান করে রাখাও কিছু সম্ভব ছিলনা। কারণ কোন লোক কবে আসবে, কিসে তার ইন্টারেস্ট, আদৌ লিখবে টিখবে কিনা, তার উপরেই পুরো জিনিসটার ওরিয়েন্টেশন দাঁড়াবে। এগুলো সবকটাই যখন অজানা, তখন প্ল্যান করে লাভ কি? প্ল্যানের ভিত্তিটাই বা কি? প্ল্যান তো আর আকাশে হয়না।

    তো, তারপর লোকজন এলো, মেলগ্রুপ ফুপ হল, সেও কিছুদিন চলল, তারপর আবার গ্রুপ হল, এইভাবে চলল জিনিসটা। বাংলা ভাষায়, বিভিন্ন প্রসেস হল, সেগুলো ফেল করল, আবার হল, সব খারাপ চললনা জিনিসটা। গত মাসে ৮০০০ ইউনিক হিট হয়েছে। সেটা ঐ আধাখ্যাঁচড়া শুরুর সঙ্গে তুলনা করলে মন্দ না।

    তা, এর তুলনায় ছাপা গুরু তো স্বর্গ। ন্যূনতম কেন, প্রসেসের পরাকাষ্ঠাও বলা যায়। নইলে টাকা পয়সার হিসেব থেকে শুরু করে পেজমেকিং হয়ে কলকাতায় ছাপিয়ে পোস্ট করা, দোকানে দোকানে দেওয়া, অবধি হতনা। একবারই হতনা। আমরা তো সেটাকে রেগুলারও বানিয়ে ফেলেছি। এসব কি কোনো প্রসেস ছাড়া সম্ভব?

    কিন্তু এসবের পরেও মনে রাখতে হবে, যে, আমরা ঐ ইনিশিয়েশন ফেজের মধ্যে দিয়েই যাচ্ছি। যেটা সাইট গুরুর ক্ষেত্রে হয়েছিল। যেখানে বেসিকালি কে কি করবে, কোথায় কোন লোক আছে কিসুই জানা নেই। আস্তে আস্তে জানছি। এখান থেকে কলকাতায় কিভাবে ছাপানো, ডিসট্রিবিউট করানো যায়, সেটা জানা ছিলনা। করে তবেই জানা গেছে। পেজমেকিং আমরা কেউই জানতাম না। শিখতে হয়েছে। তাতে কি সমস্যা কিভাবে সমাধান, এগুলো জানা ছিলনা। জানতে হয়েছে। একটা প্রেসের কাজ পছন্দ না হওয়ায় আরেকটা ধরতে হয়েছে। কে কোথায় কতটা কাজে লাগতে পারবে, এ নিয়ে আন্দাজটা বানাতে হয়েছে। এগুলো কোনোটাই প্রসেসে ফেলে সম্ভব না। "ঐখানে একটা প্রেস আছে, দেখি তো তার সঙ্গে একবার কথা বলে', এটা স্রেফ হুড়ুমতাল উৎসাহেই করা যায়। প্রসেসে ফেলে হয়না। ছটা লোক থাকলে তাদের মধ্যে কাজ বিতরণের একটা প্রসেস বানানো যায়, কিন্তু ছটা লোককে খুঁজে বার করার কাজটা প্রসেসে হয়না। এইখানেই একজন-দুজন চারজনকে লাগে, যাদেরকে ওর্গানাইজার বলে। সংগঠক ছাড়া শুধু প্রসেস দিয়ে কর্পোরেটে চলতে পারে, কিন্তু এই ধরণের সংগঠনে সংগঠকই আসল। প্রসেস তার পিছনে আসে।

    বারবার যখন আমি কর্পোরেট মডেলের বিরোধিতা করি, তখন তার মানে এই না, যে, আমি প্রসেসের বিরোধী। এক্কেবারেই না। কিন্তু আমি প্রসেস স্বর্বস্বতার বিরোধিতা করি। একটা প্রসেস বানিয়ে দিলেই কাজ চলেনা। একজন দুজন গোরু তাড়ানোর লোক লাগেই। স্বেচ্ছাসেবী সংগঠনে এই গোরু তাড়ানো সংগঠকের রোল ভীষণ ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। এই রোলটাকে প্রসেস দিয়ে পূরণ করা যায়না।

    এবং আরও একবার। প্রসেসের কোনো বিরোধিতা নেই। থাকলে খুবই ভালো হয়। আশা করা যায় এমন একটা জায়গা/সময় নিশ্চয়ই আসবে, বা আনার চেষ্টা করতে হবে, যেখানে, মোটামুটি সবকিছুই ডিফাইনড। কিন্তু সেখানে পৌঁছনোর আগে জলে বিস্তর সাঁতরাতে হবে। একমাত্র তার পরেই প্রসেস কি দরকার, কোনটা কিভাবে হবে, সেগুলো জানা যাবে, সেটা এক আধবার হাতে ধরে না করে প্রসেস নিয়ে কথা বলার কোনো মানে হয়না।
  • Ishan | ১৬ অক্টোবর ২০০৯ ০০:৩৫414629
  • আর খাবার মানে হল যেটা খেতে হয়, আর খবর মানে যেটা পড়তে হয়।

    এর পর পত্রিকার পিছনে "সঙ্গে মানেবই দেওয়া হয়না' লিখে দেব। :)
  • Blank | ১৬ অক্টোবর ২০০৯ ০২:১০414631
  • মামু যা লিখলো এরেই সিএমেম ১ হইতে ৫ এ উত্তরন বলে ;-)
  • Bratin | ১৬ অক্টোবর ২০০৯ ০৯:৫০414633
  • ইয়ে, রিভিয়্যু শেসন গুলো কখন হচ্ছে, এই সব ভালো ভালো কাজে আমি সব সময় আছি। ওপিয়াম বা অন্য কোথাও :-))
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৯ ০৯:৫০414632
  • রেডহ্যাটের বিজনেস মডেল আছে বটে। তাছাড়াও কমার্শিয়াল ওপেন সোর্স আছে। কিন্তু আমি গ্নু কনসেপ্টের কথা বলছিলুম - প্রোডাক্ট, কিন্তু মুনাফার জন্যে নয়। গুচ-র পিছনেও তো একটা ওই টাইপের আইডিয়ালিজম কাজ করে - নাকি? অল্টারনেটিভ নন-প্রোপ্রাইটারি সফটওয়্যারের মতন অল্টারনেটিভ ওয়েব/প্রিন্ট মিডিয়া?

    নইলে গুচ-র কে-কি-কেন বোঝাও আগে।
  • Ishan | ১৭ অক্টোবর ২০০৯ ০১:২১414634
  • হ্যাঁ। এইটা ভালো করে বোঝা দরকার। নইলে ঘাঁটা গপ্পোটা থেকেই যাবে। যখনই আপনি কোনো কিছুকে "প্রোডাক্ট' বলছেন, তখনই তার সঙ্গে একটা স্পেসিফিকেশনের প্রশ্ন চলে আসছে। গোলের কথা চলে আসছে। মানে, "পৃথিবীর সবার ভালো হোক' টাইপের গোল নয়, নির্দিষ্ট লক্ষ্য। "আমাদের যন্তরে আছে তিনটি বল্টু ও দুটি নাট'। এইরকম। সেটা আপনাকে স্পেসিফাই করতে হচ্ছে কোনো না কোনো একটা স্তরে।

    কিন্তু এখানে কেসটা এক্কেবারে উল্টো। কেন উল্টো দেখুন। ধরুন, আপনি ঠিক করলেন প্রতি সংখ্যায় তিনটে গপ্পো আর দুটো প্রবন্ধ দেবেন। গপ্পোগুলোর মধ্যে দুটো ছ্যাবলা হবে একটা বিষণ্ন। প্রবন্ধগুলি হবে গুরুভার এবং ইন্টারেস্টিং। এইটা হল আপনার স্পেসিফিকেশন। যদি আপনি প্রত্যেক সংখ্যায় ঠিকঠাক নামাতে পারেন, তো আপনার জয়রথ আটকায় কে।

    এবার ধরুন এই স্পেক ঠিক করে টরে আগামী সংখ্যার জন্য আপনি চারটে লোককে গপ্পো আর তিনটে লোককে প্রবন্ধ লিখতে বললেন। (কেউ ফেল করতে পারে, এটা মনে রেখে একজন করে বেশি লোককেই বললেন আর কি।) ধরা গেল সবাই লেখা দিলও। এবার আপনি দেখলেন, যে, গপ্পোগুলির মধ্যে বিষণ্নটি ভালো। কিন্তু ছ্যাবলা গুলি অতি খাজা। আর প্রবন্ধদুটি এসে পৌঁছয়নি, কারণ একজন লেখকের পেট ব্যথা, অন্যজনের শাশুড়ি অসুস্থ, তৃতীয় জন কোথায় খোঁজই পাওয়া যাচ্ছেনা। তখন আপনি কি করবেন? আপনাকে স্পেসিফিকেশন ভেঙে ফেলতেই হবে। অবস্থার চাপে পড়ে।

    এইটা গেল এক নং সিচুয়েশন। যেটা সবচেয়ে সোজা প্রবলেম। যেখানে ধরে নেওয়া হয়েছে আপনার হাতে গুচ্ছ লোক আছে লেখার জন্য। অন্যরকমও হয়। যেগুলো কঠিনতর। যেমন ধরুন, আপনার হাতে প্রবন্ধ লেখার লোকই নেই। যেকটা চেনা লোক আছে, তারা কেউ এই হাবিজাবি জায়গায় লিখতে উৎসাহীই নয়। তখন আপনি কি করবেন? আগের বার অবস্থার চাপে পড়ে স্পেক বদলেছিলেন, কিন্তু লক্ষ্যটা বদলাননি। এবার শুধু স্পেক না, আপনাকে লক্ষ্যটাই বদলে ফেলতে হবে। মানে, প্রবন্ধ ছাড়াই কিকরে স্বাদু রান্না করতে হয়, সেটা ভেবে দেখতে হবে। অল্টারনেটিভলি গালে হাত দিয়ে কাঁদাও যায় অবশ্য, কিন্তু সেই অপশনটা ধরছিনা। :)

    তাইলে কি দাঁড়াল? না স্পেসিফিকেশনটা আপনার কাছে এক্কেবারে গৌণ হয়ে গেল। লক্ষ্যটা হয়ে দাঁড়াল একটু সুস্বাদু রান্না রাঁধা। তার স্পেক যা খুশি হতে পারে। সেটা অবস্থার উপর নির্ভর করবে।

    আচ্ছ, যদি ভাবেন, জটিলতা এখানেই শেষ হয়ে গেল, তাহলে হবেনা। "সুস্বাদু রান্না' বলে একটা কথা নামিয়ে দিলাম, কিন্তু তার মানে কি? কার কাছে সুস্বাদু? রামের কাছে না শ্যামের কাছে? বোধির কাছে না ভিকির কাছে? :) এইটা এবার আপনাকে চুজ করতে হবে এবার। অনেকরকমভাবেই চুজ করা যায়, কিন্তু, যেহেতু আমাদের হাঁড়ির হাল, তাই সেটা চুজ করার একটা স্ট্র্যাটেজি থাকবে। এমন লোক আমাদের চাই, আপাতত:, যে, একটু পড়ে-টড়ে এবং লেখে-টেখে (কারণ লেখক বাড়ন্ত), প্লাস একটু কাজকম্মো ও করে। এইরকম লোকজনের কাছে পৌঁছতে পারলে, এরকম একাধিক সার্কলে কাগুজে গুরুকে জনপ্রিয় করতে পারলে, তবে গুটি-গুটি পা ফেলে এগোনো যাবে। এটা প্রাথমিক লক্ষ্য। আর তার সঙ্গে যতটা আম পাবলিককে টানা যায় আর কি। এবং এই পুরোটা করার জন্য কনটেন্ট ছাড়া, রান্না ছাড়া আপনার হাতে বিশেষ কিছু নেই কিন্তু।

    ফলে কেস জটিল। আপনার টার্গেট অডিয়েন্স আছে। তারা যারে কয় "উন্নতরুচি ও স্মার্ট'। তাদেরকে টানতে গেলে এমন জিনিস দিতে হবে, যা তারা ইতিপূর্বে পায়নি। এমন রান্না খাওয়াতে হবে, যা অনাস্বাদিত (অন্তত: দারুন সুস্বাদু) ওদিকে ভাঁড়ে মা ভবানী। লেখক কম। ভালো (স্যাদার প্রয়োজনমতো) লেখা কম। পাতার সংখ্যা সীমিত। বাজেট সীমিত। লোকের হাতে সময় কম। এগুলো সবকটা অ্যাকোমোডেট করে আপনাকে কিছু একটা করতে হবে, যা সুস্বাদু। ভেবে দেখুন, এইভাবে রাঁধতে গেলে, আগে স্পেক ঠিক করে বসা যায়না। ওটা চলতে চলতে হয়। আবার অনেক সময় হয়ওনা, তখন সব লাটে ওঠে। :)

    এখন লিনাক্স ইত্যাদিরা এই প্রাথমিক চলার ফেজটা পেরিয়ে গেছে। এখন ওরা দাঁড়িয়ে গেছে। জানে, কি করতে চায়। এখন লিনাক্স নিয়ে ব্যবসাপাতিও করা সম্ভব। ওদের প্রথম দিককার গপ্পোটা আসলে জানতে ইচ্ছে করে। কিকরে এই প্রবলেমগুলো সলভ করেছিল। লিনাক্সের প্রথম দিককার ইন্টার্নাল ডায়নামিক্স আমি জানিনা। পড়ে ওটা বোঝা যায়না। ওর জন্য প্রক্রিয়াটার ভিতরে থাকতে হয়। ওরা থিওরাইজ করলেও জানা যেত। কিন্তু করেনি। শুধু কম্পু আর কম্পু, এসব ভালো ব্যাপারে ওদের মন নাই। :)
  • kallol | ১৭ অক্টোবর ২০০৯ ১০:৩৪414635
  • ওফ, কি শক্ত শক্ত তক্কো। যাকগে, করো তক্কো করো। তক্কো করা শরীলের পক্ষে ভালো।
    তবে কি, ঐ - গুরুচন্ডা৯ ল্যখাটা, যারা গুরুচন্ডা৯ ন্যাটে পড়ে নাই, হ্যারা পড়তে পারত্যাছে না। হ্যারায় খুবই হীনমন্যতায় ভুগত্যাছে - বাঙ্গালী হইয়া বাংলা পড়তে পারত্যাছি না !!!!! এই সব পোলাপানদের লগে আফনেরা zদি গুরুচন্ডা৯ ল্যখাটা এট্টু পড়ার মতুন কইর‌্যা দেন।
  • saikat | ১৯ অক্টোবর ২০০৯ ১৫:৩৯414636
  • এত জায়গায় যখন রাখা হচ্ছে, তখন কয়েকপিস কাগুজেগুরু উল্টোডাঙায় সুনীলদার দোকানে দেয়া যায় না?
  • arjo | ১৯ অক্টোবর ২০০৯ ১৬:১২414637
  • অ্যাড্রেস চেঞ্জ:-
    -------------------------
    পাল্লিন প্রশ্ন করেছে বলে পাল্লিনের নাম করেই লিখলাম কিন্তু এটা সবার জন্য।

    পাল্লিন, গ্রাহক হবার পরে অ্যাড্রেস চেঞ্জ করতে হলে bulbulbhaja@জিমেল.কম এ মেল করো। সাবজেক্ট লাইনে অ্যাড্রেস চেঞ্জ বা অন্য মিনিং ফুল কিছু দিলে খুব ভালো হয়। এই ইমেলটা অনেকে অ্যাকসেস করে। জেনারালি আমরা প্রতি মাসের ৫ তারিখে সেই মাসের ডিস্ট্রিবিউশন ফ্রিজ করি। কিন্তু এই মাসে একটু এক্সেপশন চলেছে মূলত পুজোর ছুটির জন্য। তুমি এখনি একটা ইমেল করে দাও।
  • P | ১৯ অক্টোবর ২০০৯ ১৬:১৭414638
  • ডান !

    থ্যাংকস কমরেড।
  • pi | ১৯ অক্টোবর ২০০৯ ১৮:৩৪414639
  • উল্টোডাঙ্গায় সুনীলদার দোকানের নাম ঠিকানা ?
  • d | ১৯ অক্টোবর ২০০৯ ১৮:৪৬414640
  • ওটা কোন দোকান নয় তো। সোনি সেন্টারের সামনে ফুটপাথে এক ভদ্রলোক কাঠের চৌকি পেতে বসেন। কিন্তু দুর্ধর্ষ কালেকশান। ওখানে কাউকে একটা গিয়ে কথা বলে আসতে হবে।
  • Bratin | ১৯ অক্টোবর ২০০৯ ২২:২৪414642
  • হ্যাঁ, দোকান টা চিনি। বেশ বাছা বাছা বই থাকে। যদি ও আমি এখন উল্টোডাঙ্গা দিয়ে যাতায়াত করি না। তবে ছুটির দিনে বা ও পাড়ায় গেলে কথা বলতে পারি। সেক্ষেত্রে ৩ য় সংখ্যা থেকে দেওয়া যেতে পারে।
  • sumeru | ১৯ অক্টোবর ২০০৯ ২৩:৩০414643
  • একজন বলে দোকান, একজন বলে দোকান নয়। দো-কানের সমস্যা না থাকলেও দো-চোখের থাকবে।
  • Arpita | ২০ অক্টোবর ২০০৯ ০১:১৫414644
  • একটা প্রশ্ন ছিল কাগুজে গুরুচন্ডালি টিমের কাছে:

    আমি ইন্ডিয়া তে বাই পোস্ট গুরুচন্ডালি পাঠাতে চাই নিজের বাড়িতে। প্রথম দুটো সংখ্যা কি আর পাওয়া যাবে? যদি পাওয়া যায়, তাহলে কি কি করতে হবে?
  • pi | ২০ অক্টোবর ২০০৯ ০১:৩৬414645
  • প্রথমটা পাওয়া যাবে না।
    দ্বিতীয়টা যেতেও পারে।
    আপনি [email protected] এ একটা মেইল করবেন ?
  • pi | ২০ অক্টোবর ২০০৯ ০১:৪৮414646
  • আরেকটা কথা।
    তৃতীয় গুরুর গ্রাহক হবার ব্যাপারে কেউ ইচ্ছুক হলে আগামী এক দুদিনের মধ্যে হয়ে গেলে ভালো হয়। কারণ তাহলে একসাথে পুরো লিস্ট পাঠিয়ে কলকাতা থেকে পোস্ট করাতে সুবিধা হয়। বুধবারের পর কেউ গ্রাহক হলে তিনি চতুর্থ ইস্যু থেকে পাবেন।
  • arpita | ২০ অক্টোবর ২০০৯ ০২:৩০414647
  • ধন্যবাদ পাই। মেল করেছি।
  • rokeyaa | ২০ অক্টোবর ২০০৯ ০৮:৩২414648
  • পাইদি, প্রথমটাও পাওয়া যাবে, দ্বিতীয়টাও ;)
  • Somnath | ২০ অক্টোবর ২০০৯ ০৮:৫৫414649
  • আমার কপিগুলো ভুতো বা সিফো কেউ পার্সোনালি রেখে দিস, আমি নভেম্বর এন্ড এ কোলকাতা গিয়ে নিয়ে আসবো। অক্টোবর আর নভেম্বর এর কপি দুটো। মেম্বার হয়ে গেলে কি বারাসাত এর বাড়ির অ্যাড্রেস এ পত্রিকা মেল করা হবে? ওমান এ বসে পেতে যে গুচ্ছ খরচ সে তো বুঝতেই পারছি।
  • Samik | ২০ অক্টোবর ২০০৯ ০৮:৫৭414650
  • পবঙ্গে বুকপোস্ট হবে? আমি হুগলিতে আমার বাড়িতে যদি সাবস্ক্রাইব কত্তে চাই?
  • d | ২০ অক্টোবর ২০০৯ ০৯:০১414651
  • হ্যাঁ হ্যাঁ সব বুকপোস্ট।
    ঐ বুকপোস্টে পেতে যে সময়টা লাগে আর কি।
  • pi | ২০ অক্টোবর ২০০৯ ০৯:৩৫414654
  • এই যে রোকেয়াবিবি, প্রথমটা এক কপি আমিও পাইতে ইচ্ছুক :)

    ওমনাথ, গ্রাহক হবার সময় দেশের যে ঠিকানা দিবি, বারাউনি হোক কি বারাসাত, পোস্ট সেখানেই হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন