এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভূ ৩

    rokeyaa
    অন্যান্য | ২৬ নভেম্বর ২০০৯ | ৪৫৮৫০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ১১ ডিসেম্বর ২০০৯ ১৩:৪২427863
  • ranjan

    আপনার দ্বিতীয় প্রশ্নটাও আমার মনে আপনার রাজনৈতিক উপলব্ধি সম্পর্কে সন্দেহ দৃঢ় করছে। প্রথমত: একটি রাজ্যে ক্ষমতায় থেকে ভারতসরকারের শিল্পনীতির কতটা বিরুদ্ধে যাওয়া যায় সে প্রশ্নটা সব সময়েই ফিরে ফিরে আসবে। জানি বলবেন যে তাহলে ক্ষমতায় থাকার দরকার কি? তখন ভাবি যে SUCI ক্ষমতাতে না গিয়ে বাম-আন্দোলনের কতটা উপকার হয়েছে। অন্যদিকে কিষেণজী তো ক্ষমতায় যাওয়ার জন্যই নেংটি পরা শ্রেণীশত্রু খতম করছেন।

    প:বঙ্গে SEZ নিয়ে আমার ধারণা খুব স্বচ্ছ নয় তাই কোন মন্তব্য করবনা। কিন্তু বিভিন্ন sector-এ বিদেশী পুঁজি আসতে দিতে হবে। এখানেও একই সমস্যা হবে ভারতের শিল্পনীতির অনেকটাই নির্ধারণ করেন কেন্দ্রীয় সরকার। ""সমদর্শী"" শব্দটি আপনার অন্ধ সিপিএম-বিরোধী রাজনৈতিক অবস্থানকে প্রকট করে। আমি সেটা মনে করিনা।

    খেলার মাঠের বাইরে থেকে যাঁরা খেলুড়েদের সমালোচনা করেন আমি তাঁদের দলে নেই। Green Party-গুলো ক্ষমতাতে যাওয়ার চেষ্টার পরে বিলীয়মান হয়ে একটা শিক্ষা দিয়ে গিয়েছে - জনসমর্থনের ভিত্তিতে ক্ষমতায় গিয়ে কিছু করে দেখানোর চেষ্টা করলে তবেই একটি তত্ব এবং সেই তত্বের ব্যবহারিক প্রয়োগের উপকারিতা সম্বন্ধে ধারণা করা যায়। যাঁরা শুধু নেতিবাচক আন্দোলন করে যাচ্ছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে দয়া করে ক্ষমতায় যান এবং সিপিএমকে শিখিয়ে দিন যে কি করে বাঘ-কুমির-অরণ্য-সমুদ্র বাঁচিয়ে প:বঙ্গের (ভারত বাদ দিলাম আপাতত:) সমস্যার সমধান করতে হয়।
  • Blank | ১১ ডিসেম্বর ২০০৯ ১৪:৪০427864
  • রঞ্জন দা
    ভেদিক ভিলেজ কেসে দেখা গেছিলো মালিক পক্ষ গুন্ডা লাগিয়ে অনেক সস্তায় জমি কিনেছে। মারধর, হুমকি এসব করিয়ে জমি বিক্রি করিয়েছে। ছত্তিশগড়ে হয়তো এমন হচ্ছে না ...
  • lcm | ১১ ডিসেম্বর ২০০৯ ১৫:০২427865
  • যাক, এবার বোঝা গেল। আসলে পিটি বামবিরোধী। বিভিন্ন প্রতিবাদে অংশ নিয়েছিল, তাই তো বামবিরোধীদের সমালোচনা করছে। মাঠের বাইরে থেকে সমালোচনা করবার বান্দা তো পিটি নয়।
  • Rajdeep | ১১ ডিসেম্বর ২০০৯ ১৫:১৪427866
  • ৩৬গড়েও হয়েছে, হয়তো বেদিক ভিলেজ টাইপের নয়, অন্যভাবে, চাকরি দেব বলে না দেয়া , গুন্ডাপুষে হামলা ইত্যাদি

    রায়গড়, খারসিয়ায় নবীন জিন্দল গ্রুপ, মনেট ইস্পাত "সরাসরি" জমি নিতে গিয়ে কি করেছে - মাত্র চারবার গিয়েই টের পেয়েছিলুম

    জিন্দলের মালিক আবার কং এমপি, মা এমএলএ - সেজন্যই হয়তো প্রচারমাধ্যম সাতখুন মাপ করেছে বা "সব ভালয় ভালয় মিটেছে "
  • Blank | ১১ ডিসেম্বর ২০০৯ ১৫:৩৯427867
  • আমার আগের পোস্টের শেষে একটি তেরচা হাসি ছিলো রঞ্জন দার জন্যি। মানে এই টাইপ :-/
  • kallol | ১১ ডিসেম্বর ২০০৯ ১৬:৪৯427868
  • নাও। অ রঞ্জন। গ্যালা কৈ। দল টল বানাও। ভোটে যেতো। ক্ষমতায় যাও। তবে কথা বলতে এসো। বুইলে বাওয়া!!
    আগে রাজনৈতিক উপলব্ধি ঠিক করো।
    কিন্তু ছত্তিশগড়ে, উড়িষ্যায় কৃষি জমি নিয়ে শিল্পের বিরোধীতা কেন, সেজ নিয়ে বিরোধীতা কেন, তার জবাব দেওয়া যাবে না। রাজনৈতিক উপলব্ধি খুব সাংঘাতিক তো!

    পিটিবাবু। ধরুন যদি বামফ্রন্ট ভোটে হেরে যায়। তৃণমূল ধরুন ক্ষমতায়।
    তাহলে সিপিএমএর কাজ কি হবে, যাতে বামপন্থার উবগার হয়? এসইউসির চাইতে আলাদা কি করবেন?
  • PT | ১১ ডিসেম্বর ২০০৯ ১৮:০০427869
  • kallol

    আপনি এক্ষুণি উত্তর চাইছেন কিন্তু উত্তর হয়ত বছর পাঁচেক বাদে পাওয়া যাবে। বামফ্রন্ট ক্ষমাতাচ্যুত হলে তার একটা কারণ অবশ্যই ধরতে হবে তত্বের সঙ্গে তত্বের ব্যবহারিক প্রয়োগের সংঘাত। তবে এমনও হতে পারে যে এর পরে মমতার সরকারের ঢপের গপ্পের সঙ্গে ঘর করে, আর রেল খেয়ে, রেল পড়ে, রেল গায়ে মেখে, রেলের গান শুনে মানুষ বুঝবেন যে সিঙ্গুরে টাটার কারখানা না করতে দেওয়াটা মারাত্মক ভুল হয়েছিল। তখন অন্য সময় আর অন্য গল্প।
  • Suvajit | ১১ ডিসেম্বর ২০০৯ ১৮:৩২427870
  • বামফ্রন্ট হেরে গেলে নেতারা কি করবেন তা আজকের আজকালের সম্পাদকীয়তে আছে :-)
    জনসমর্থনের ভিত্তিতে যে পার্টি ক্ষমতায় এসে বিভিন্ন তঙ্কÄ ও তঙ্কেÄর ব্যবহার করে প:ব:বাসীর অসীম উপকার করেছে, আজকে জনসমর্থন হারিয়ে কেন ক্ষমতা আঁকড়ে থেকে, মড়াকান্না কাঁদছে? সবকটা মূল ইস্যুতে মুখ পুড়িয়ে, ফালতু ইস্যুগুলো নিয়ে চেঁচামেচি করছে। কে ৫০০০০ মাইনে পেলো, কে ৭০০০০ পারিশ্রমিক পেলো এই তাদের আজকের ইস্যু। ওদিকে নিজেদের পিছনে ছ্যাঁদা বললে কিছুই বলা হবে না, পুরো গ্যালাক্সি। তাদের ন্যাশানাল ভিশন গাঁয়ে মানে না আপনি মোড়োল, লোকাল ভিশন মমতা ও পকাবুকে গাল পাড়া। তিনোমূল আসলে সব রসাতলে চলে যাবে।

    সিঙ্গুরের মত একটা লোকেশনে গত এক বছরে একটা পার্টি পাওয়া গেল না যে ইনভেস্টমেন্ট করবে, যেখানে সারা দেশে জমির এরকম আকাল। শেষ পর্যন্ত রেল?
    ছ্যা ছ্যা ছ্যা .............. ;-/ (চোখ টেরিয়ে হাঁসি)
  • Blank | ১১ ডিসেম্বর ২০০৯ ১৮:৩৪427871
  • কেনো টিনোমুল পার্টি তো ইনভেস্ট করলো
  • PT | ১১ ডিসেম্বর ২০০৯ ১৮:৫৯427873
  • তৃণমুল এলে রসাতলে যাওয়ার কথা বলা হয়নি। তৃণমুল এলে এখানকার মানুষ বিশেষত: বোধ জন্মানোর বয়স থেকে যারা একটা সরকার দেখেছে তারা তুলনা করার সুযোগ পাবেন। সঙ্গে সঙ্গে পকাবু ও পরিবেশ-মৌলবাদিদের দ্বিচারিতা অথবা সততারও পরীক্ষা হবে। কিন্তু আপাতত: এটা স্পষ্ট যে মমতা রেলের সরকারি টাকা, জমি ইত্যাদি invest করেই ভোট টানার চেষ্টা করছেন। দিল্লীর সরকার কতদিন এই দান খয়রাতি চালাতে দেয় সেটাও দেখা যাবে।
  • PT | ১১ ডিসেম্বর ২০০৯ ১৯:১৭427874
  • একটি ঢপের নমুনা দেখুন। সময় পেলে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে নিজের চক্ষে দেখে যাবেন।

    MH-133 Midnapur Passenger 18.20 আর দিদির হাওড়া-খরগ্‌পুর লেডিস স্পেশাল LK-1 18.25। পাঁচ মিনিটের ব্যবধানে ছাড়ে। প্রথম ট্রেনটিতে অফিসের দিনে লোকে প্রায় নাকে নাক লাগিয়ে দাঁড়িয়ে থাকে-খরগ্‌পুরের পুরুষ যাত্রিদেরও ঐ প্রচন্ড ভিড় ট্রেনে উঠতে হয়। অথচ প্রতিদিন লেডিস স্পেশালটি (প্রায় গোটা ট্রেনটি) ফাঁকা অবস্থায় গোটা পথটি পাড়ি দেয়।..... কত ধন যায় রাজমহিষীর এক প্রহরের ""প্রমাদে"".......
  • Arpan | ১১ ডিসেম্বর ২০০৯ ২১:২৬427875
  • উপকূল অঞ্চলে হরিপুরকে নিউক্লিয়ার প্ল্যান্টের জন্য বাছা হল কেন? অন্যত্র কেন নয়? কোন বিশেষ কারণ আছে কি?
  • Ishan | ১১ ডিসেম্বর ২০০৯ ২১:৪২427877
  • এই লেডিস স্পেশালটা আমারও ঢপেরই মনে হয়। :)

    তবে পিটির ঐ সর্বভারতীয় তত্ব প্রসঙ্গে আমার দুইখান কথা ছিল। সময় পেলে পরে বলব।
  • Arpan | ১১ ডিসেম্বর ২০০৯ ২১:৫৫427878
  • এটা ২০০৬ সালের খপর। বোঝাই যাচ্ছে এখানেও কোন ডিউ ডিলিজেন্স করা হয়নি। তখনো সিঙ্গুরে সরকার ফ্রন্টফুটে খেলছে। নন্দীগ্রাম তখনো বিশ্বে পরিচিতি পায়নি। তখনো আমরা ২৩৫।

    http://www.siliconindia.com/shownews/Bengal_on_priority_list_for_nuclear_power_plant-nid-33949.html
  • ranjan roy | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:৪২427879
  • dig
    আবার আমার পোস্টটা মন দিয়ে দেখুন। জমি একফসলী হওয়ার ফলে এবং জনসংখ্যার ঘনত্ব কম হওয়ার ফলে ওখানে জোত গুলো বড় বড়। ৫ একর মানে গরীব চাষী।
    আবার বলেছি কোথাও কোথাও পরিবার কে পরিবার ইঁটভাটায় কাজ করতে চায়।
    এর মানে আপনি আবার করলেন যে গোটা ৩৬গড়ের কৃষক ইঁটভাটায় কাজ করতে যায়। কি পরিমাণ কৃষক লোন নিয়ে ক্ষেতি করে যদি জানতেন! আমরা এতো গুলো ব্যাংক এতবছর ধরে দিয়েও অধিকাংশের কাছে পৌঁছতে পারিনি।যদি জানতেন ৩৬ গড়কে ( ২০০০ সালের আগে মধ্যপ্রদেশের অংশ ছিল) পুরো মধ্যপ্রদেশের মধ্যে ""ধান কী কটোরা '' কেন বলা হয়! কি ভাবে রায়পুরের দুবরাজ, বিষ্ণুভোগ চাল এক্সপোর্ট হয়!
    এবং এটাও বলেছি কেউ সহজে জমি দেয় নি। জনান্দোলন বয়কট রায়গড়ে, জাঁজগীরে, রায়পুরে। ধমতরীতে সর্বত্র হয়েছে।
    এটাও বলেছি--- জমির সঙ্গে চাষীর একটা ইমোশনাল সম্পর্ক গড়ে ওঠে, ফলে টাকা টাই সব নয়।
    উৎপাদনশীলতা কম বলে ৩৬ গড়ের চাষী সহজে জমি দিচ্ছে,----- এটা আমি কোথাও বলিনি, বাস্তবিকতাও নয়। এটা আপনার কফিহাউসে বসে নিজস্ব সিদ্ধান্ত-- আবার আমার মুখে বসাচ্ছেন।
    খবরের কাগজ বা পুরনো ""গুরু''তেও ৩৬গড়ের চাষীদের জমি না দেবার আন্দোলনের খবর ছিল। এবং ওখানে কোন মমতা নেই। কাজেই শুধু মমতার প্ররোচনা তেই চাষীরা জমি দিচ্ছে না, এমনকি নন্দীগ্রাম- সিঙ্গুরের পুরনো কৃষকসভার সদস্যরাও না- এটা সত্যের অপলাপ।
    আমি বলেছি---- টাকাপয়সার ব্যাপারে বাম্‌দলের সরকার transparency দেখায় নি। এটা ইকনমিস্ট অমিত ভাদুড়িও বলেছেন।
    হ্যাঁ, ব্ল্যাংকি, বেদান্ত ভিলেজের মত ঘটনা রায়গড়ে, রায়পুরে হয় নি, না গুন্ডারা পেরেছে বা চেষ্টা করেছে।বিজেপি সরকার অমনভাবে পুলিশ-প্রশাসন দিয়ে শিল্পপতিদের স্বার্থে পেটায় নি।
    আর PTdig বোধহয় নতুন গুরু পড়ছেন।
    নইলে দেখতেন গত দুই বছর ধরে বিতর্কে আমি মমতার সম্পর্কে একটাও ভালো কথা বলিনি, মাথায় তোলা দুরের কথা।
    বরং মন্ত্রী হওয়ার পরে বন্ধুবর কান্তি মমতার থেকে একটু বাংলার উন্নতি আশা করায় আমার প্রশ্নছিল যে মমতার সমগ্র রাজনৈতিক জীবনে কোথাও কোন গভীর রাজনৈতিক দর্শন বা উন্নয়ন পরিপ্রেক্ষিতের চিন্তা দেখা গিয়েছে কি? আমি ওনাকে মাত্র র‌্যাবল্‌ রাউজারই মনে করি।
    তা আপনারা আমার মুখে বারবার কী করে যা বলিনি তা বসাচ্ছেন?

    ইন্দিরা গান্ধীর প্রোগ্রাম নিয়ে যা বলেছি তা ভারতীয় অর্থনীতির অ্যাকাডেমিক ছাত্রও জানে। কিন্তু কোথাও বলিনি এর ফলে গরীবি দূর হয়ে গেছে বা শোষণ বন্ধ হয়ে গেছে। যদি কোথাও কোন সেগমেন্টে শোষণের তীব্রতা কমে থাকে তা সাময়িক। এমনকি বামফ্রন্টের ভূমিসংস্কারকে আপনারা যতটা বৈপ্লবিক ভাবছেন বাস্তবে ততটা কি? কতজন সেই জমি ধরে রাখতে পেরেছে?
    একটু খোঁজ নিয়ে ১৯৫৬এর কংগ্রেসের ভূমিসংস্কার পলিসি আর তারও আগে যুক্তবাংলার তৎ কালীন ফজলুল হক মন্ত্রীসভার৯ কৃষক-প্রজা পার্টির প্রোগ্রাম দেখুন। দেখতে পাবেন বামসরকার পূর্বতনদের অসমাপ্ত কাজটাই করেছে।

    আমার রাজনৈতিক বুদ্ধিশুদ্ধি কিস্যু নেই, মেনে নিলাম। কিন্তু এইটুকু অর্বাচীন প্রত্যয় আছে যে এই ব্যবস্থায় যত ভাল পলিসির প্রণয়ন করাই হোক না কেন তাতে কোন মৌলিক পরিবর্তন্সম্ভব নয়, মেশিনারিটাই বদলাতে হবে।
    তবু যা বলিনি( অর্থাৎ এতে গরীবি দূর হয়েছে), তা আমার মুখে বসাচ্ছেন কেন?
    বিসাখা জাজমেন্ট কার্যক্ষেত্রে মহিলা কর্মীদের বিরুদ্ধে পুরুষদের স্থুল ও সূক্ষ্মভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিরুদ্ধে প্রটেক্‌শন, এর ফলে দহেজ হত্যা বন্ধ হয়েছে--এরকম ক্লেম কে করছে?
    এই যুক্তি মানলে বলতে হয়, মার্ডারের বিরুদ্ধে পেনাল কোডে ধারা আছে -- তবুতো লোক খুন হচ্ছে, তাহলে এমন আইন করে কি লাভ?
  • ranjan roy | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:৫৪427880
  • আচ্ছা, আমি নাহয় রাজনৈতিক বোধবুদ্ধিহীন। আর আপনাদের মতে পরিপক্কতার নিদর্শন হল পার্লামেন্টে সরকার গঠন করা। তাই কথায় কথায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন। --- যাও না বাছা! করে দেখাও।

    আমার সামান্য পড়াশুনো বলে বড় বড় গোঁফ দাড়িওলা মার্কসবাদী গুরুরা পার্লামেন্টকে ""শুয়োরের খোঁয়াড়'' বলেগেছেন। কি জানি? আমি প্রাইমারি লেভেলের ফেল্টু ছাত্তর!

    তা আমি একটা আম আদমীর প্রশ্ন রাখি।
    একটা নয় তিনটে।

    এক, সিপিএম কি সর্বভারতীয় পার্টি? তাহলে বিদেশি ও দেশি ব্যক্তিগত পুঁজিনিবেশের ক্ষেত্রে
    ওদের কি সর্বভারতীয় ইউনিফর্ম নীতি থাকবে না?
    দুই, তাহলে টাটাদের ক্ষেত্রে বঙ্গে এবং বঙ্গের বাইরে আলাদা নীতি হয় কি করে?
    নাকি এটা খালি বাঙালী পার্টি? শিল্প বঙ্গে চাই, ৩৬গড়ে চাই না।
    তিন, আজকের সিপিএম এর উন্নয়ন মডেল(শিল্পনীতি-কৃষিনীতি মিলিয়ে) কোথায় মনমোহনের থেকে আলাদা?
    আর এইটা একটু ভেরিফাই করুন তো, যে রাজ্যসরকার সবচেয়ে বেশি SEZ লাইসেন্স এর জন্যে আবেদন করেছে তার নাম নাকি বাম সরকার? নাকি এটা পকাবু-অলাবুদের কুৎসা? হতেও পারে।
  • bitoshok | ১২ ডিসেম্বর ২০০৯ ০০:৫২427881
  • রঞ্জন বাবুর শেষ লাইন টা ঠিক নয়। এখানে ডিটেল পাবেন :
    http://sezindia.nic.in/HTMLS/approved-sez.htm
  • a x | ১২ ডিসেম্বর ২০০৯ ০০:৫৬427882
  • এটা তো অ্যাপ্রুভাল। অ্যাপ্লাইডের ডিটেল আছে কোথাও?
  • pinaki | ১২ ডিসেম্বর ২০০৯ ০১:৫৬427884
  • প্রথম SEZ অ্যাক্টটা (২০০৪) এই বঙ্গের বামেরাই লাগু করেছিলেন বটে। :-)
  • Mmu | ১২ ডিসেম্বর ২০০৯ ০৪:২৩427885
  • PT আপনি কোথায়? আপনি কি দেশে না বিদেশে? দেশে এসে আপনার সাথে দেখা কোরবো, খরগপুর স্টেশানে। আপনার মমতার প্রতি এতো বিদ্যেষ কেনো? কি সমস্যা? কেও এক্‌জন ভালো কোরতে চাইলে কি অসুবিধা? আপনি কি মমতার উন্নয়ন মুলক কাজের বোরোধিতা কোরছেন?????
  • PT | ১২ ডিসেম্বর ২০০৯ ০৯:৫৭427886
  • শুধু ভোটের জন্য লোক ক্ষ্যাপানো আর ধারাবাহিক রাজনীতি করার মধ্যে যে ফারাক আছে সেটা মমতা বোঝেন কিনা জানিনা। তার সঙ্গে অসংখ্য গাজরের প্রতিশ্রুতি। আমার আপত্তি সেইখানে। SB হরেকৃষ্ণ কোঙারের একটি বক্তৃতার লিংক দিয়েছেন তার শেষ অংশটা একবার শুনে নেবেন। ফারাকটা বুঝতে পারবেন। ভোটের পাটীগণিতে রাজনীতি করতে বসলে একটা রাজ্য ভাগ পর্যন্ত করে ফেলতে হয়। নন্দীগ্রামের লোকে সবে চাকরি চাইতে শুরু করেছে। এটা কোথায় গিয়ে থামবে কে জানে।

    “We have given so much to her. Nandigram and its people ensured her victory across Bengal in last year’s panchayat polls and the Lok Sabha polls this year. Now we want her to change the fate of ordinary villagers here, giving our children jobs in the railways,” said Narayan Jana.....

    আরও মজার এই উক্তিটি: The anti-land acquisition activist today says “we need industry”, but with a rider: “Not on our land. Industries can come up elsewhere.”
    http://www.telegraphindia.com/1091212/jsp/bengal/story_11855150.jsp


    মাত্র বছর দুএকের মধ্যেই ""বিপ্লবী"" কৃষকেরা industry-তে চাকরী চাইতে শুরু করেছে। জয় মমতা!!
  • bb | ১২ ডিসেম্বর ২০০৯ ১৪:৪১427887
  • @kallol রঞ্জনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, প্রোমোটারের বিরুদ্ধে উনি লড়ছেন ওনার ব্যক্তিগত বিষয় নিয়ে, সেই বিষয় নিয়ে কিন্তু কোন মতামত দেওয়া হয়নি। বরং আমি তাও এই প্রতিবাদী চরিত্রকে শ্রদ্ধা করি। প্রতিবাদ করেছি তার নকশালদের জন্য গরীবি হটাও এই উক্তির বিরুদ্ধে,যার উত্তরে উনি ওনার যুক্তিও দিয়েছেন।
    কিন্তু আমরা প্রোমোটারের মাসতুতো ভাই এই তথ্যটা আপনাকে কে দিল? ব্যক্তিগত চরিত্রহননে কি কোন লাভ হবে? আশা করবে এই বিতর্কে যেন চরিত্রহনন না হয়? যে যেখানে দাঁড়িয়ে সেখান থেকেই নাহয় তর্কটা চলুক।
  • Mmu | ১২ ডিসেম্বর ২০০৯ ১৬:৩৬427888
  • PT দা তাহলে মমতা যে উন্নয়ন কোরছে তা শুধুই মাত্র লোক খেপানোর জন্য? রাজনিতির জন্য? এগুলো কোনো উন্যয়ন না। আসলে আপনাদের মধ্যে বামপন্থি চিন্তাধারা এতই প্রকট যে অবাম কেউ বা কোনো দল ভালো কিছু কোরলেও আপনারা মানতে পারেন না। রেলের প্রকল্পগুলো শুধু আমার জন্য নয় আপনার জন্যও। "দুরন্ত" আমার জন্য যা আপনার জন্যও তাই। যেমন "যুবভারতি " ক্রিরাঙ্গনে অমি আপনি সব্বাই খেলা দেখতে যাই।
  • umesh | ১২ ডিসেম্বর ২০০৯ ১৭:২৫427889
  • আমার ভাগনে একজন অতি সক্রিয় বাম দল কর্মী। দেশে গেলেই ওর সাথে আমার তর্ক বাধে। আমি বলি, দেখ রাস্তা ঘাটের কি খারাপ অবস্থা, চাকরি নেয়, তোদের লজজা হয় না ভোট চাইতে?
    এতেই আমরা জিতে যাচ্ছি, কিছু করার দরকার কি?
    কিছু করতে গিয়ে যদি হিতে বিপরীত হয়?

    লাস্ট দেখার হবার সময় আমায় বললো, দেখলি প্রথম ৫ বছরের ভুমি সংস্কার বাদ দিলে, এই প্রথম আমরা কিছু করতে গিয়েছিলাম, হয়তো কিছু গলদ পথে, কিন্তু কিছু তো করতে চেয়েছিলাম, রেজাল্ট কি হোলো, আমরা ভোটে হেরে গেলাম। দেখলি কেন আমরা কিছু পরিবর্তন করতে চাইনি।

    সত্যি বলছি, এটা একজন সক্রীয় বামকর্মীর কথা।
  • ranjan roy | ১২ ডিসেম্বর ২০০৯ ২৩:১৯427890
  • bb,
    আপনার বিগত পোস্টের মূল কনটেন্টের সঙ্গে একমত। আমাদের মধ্যে যতই রাজনৈতিক মত পার্থক্য থাকুক, কখনও আমরা যেন ব্যক্তিগত আক্রমণ না করি। মূল রাজনৈতিক বক্তব্য খুব জোরের সঙ্গে প্রত্যেকে বলবো, নিজের নিজের বিশ্বাস মত।কিন্তু বিরুদ্ধ যুক্তি, বিরুদ্ধ তথ্য শোনার মত খোলা মন রাখব, আমারই শেষ কথা বলার অধিকার-- এমন গোঁ ধরব না। বা অন্যের মুখ বন্ধ করব না। এটা ঠিক যে রঞ্জন কোথাও একটা ""ব্যক্তিগত'' লড়াই লড়ছে বলে ওর সব বিষয়ে রাজনৈতিক বিশ্লেষণ ঠিক হবে--- কোঈ জরুরী তো নহী।

    bb, প্লীজ, আপনাকে বলছি না।
    কল্লোলের ধৈর্য্য হারানোর প্রেক্ষিত দেখুন।

    কোন বক্তব্যের পাল্টা তথ্য দিয়ে, পাল্টা যুক্তি দিয়ে বক্তব্য রাখলে বিতর্কটা এগোয়। নতুন নতুন স্তর উন্মুক্ত হয়। আসলে আমরা সবাই তি রাস্তা হাতড়াচ্ছি, ভবিষ্যত অনিশ্চিত।
    কিন্তু হচ্ছে টা কি? তা না করে খালি গালাগাল। মমতার ভক্ত, মাওবাদী, পকাবু এইসব।

    উদাহরণ দিচ্ছি।

    আমরা সবাই জানি ভারতের কেন্দ্রীয় শিল্পনীতির অনুসারী হবে রাজ্যসরকারের নীতি।

    কিন্তু প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব একটা অর্থা-রাজনৈতিক নীতি থাকে। সেটা তাদের পার্টি প্রোগ্রামে, ম্যানিফেস্টোতে প্লেনামে কোদিফায়েড হয়।
    সিপি এম এরও ছিল এবং আছে। আজ সেইটা কি জানতে চাইছি যাতে কনসিস্টেন্সি বুঝতে পারি।
    সেই দিকে না গিয়ে এই ব্যবস্থায় বামএদের কেন্দ্রীয় নীতির অধীনে কাজ করতে হবে বল্লে স্বত:ই প্রশ্ন ওঠে--তাহলে সমস্ত রাজ্যে টাটা-এসার- সিংহানিয়া--- আম্বানীদের সমর্থন করলেই হয়। তাতেও একটা কনসিস্টেন্সি থাকে।

    আবার্দেখুন, ইন্দিরার গ্রামীন ক্ষেত্রে সংস্কারমুখী ২০ পয়েন্ট প্রোগ্রাম তড়িঘড়ি তৈরির পেছনে ক্যাটালিস্ট হিসেবে
    নকশাল আন্দোলনের ঐতিহাসিক ভূমিকা নিয়ে আমার বক্তব্য আপনাদের হিন্দিতে যাকে বলে "'অজীবোগরীব'' লাগলো। ত লাগতেই পারে।

    আপনারা হাক্সার- ফরেন পলিসি আরও অনেক কিছু বল্লেন। আর আমাকে মিথ্যাচারের দোষে সাব্যস্ত করলেন।
    এর চেয়ে বেটার হত্‌যদি আপনারা বিশ্লেষণ করে দেখাতেন গাঁয়ে সুদখোরী শাস্তিযোগ্য কারার ব্যাপারে সেচ বাড়ানোর ব্যাপারে বা প্রান্তিক ও ছোটচাষীদের সস্তায় বিনা গ্যারান্টি লোন দেয়ার ব্যাপারে ঐ হকসার-- ফরেন পলিসি-- ইত্যাদি কিভাবে কাজ করেছে
    ---আমরা ও আলোচনা সবাই সমৃদ্ধ হতাম।
  • PT | ১২ ডিসেম্বর ২০০৯ ২৩:২৯427891
  • ম্মু:
    উন্নয়নের লিস্টটা যদি পেতাম.... লেডিস স্পেশাল নামক উন্নয়নের একটি নমুনা আগে দিয়েছি 11 Dec 2009 -- 07:17 PM

    ""দুরন্ত"" যদি আপনার একটি নমুনা হয় তাহলে বলব যে আপনিও একটু দুরন্ত সিদ্ধান্তে পৌঁছচ্ছেন। এই রেলমন্ত্রীরই আগের অবতারে রেলের হাসপাতলের জন্য শিলান্যাস করা জমি কোথায় উবে গিয়েছে কে জানে। লালুদাও শুনতাম নাকি রেল চালিয়ে ম্যানেজমেন্ট গুরু বনে গিয়েছিলেন। উনি যাওয়ার পরে এখন তো শুনছি সেসকলই ঢপ বিশেষ ছিল। আরেকটু অপেক্ষা করুন........ নন্দীগ্রামের বিপ্লবী চাষীর ""জমি বাঁচাও"" বিপ্লবের দুবছরের মধ্যেই কারখানতে চাকরী চাওয়ার মত অনেককিছুই ক্রমে ক্রমে ঘটবে......
  • ranjan roy | ১৩ ডিসেম্বর ২০০৯ ০০:১৯427892
  • PT,
    বেশিদিনের কথা নয়, লালুবাবুও বামদলগুলোর চোখের মণি ছিলেন। একবার করুণানিধি, একবার জয়ললিতা-- সবাই বামনেতাদের পরশপাথরের ছোঁয়ায় একেকবার প্রগতিশীল হয়ে যান দেখছি।

    আমার দুইটি কথা আছে। লালুবাবুর ম্যানেজমেন্ট ঢপের ব্যাপারে যদি একটু তথ্য সমৃদ্ধ বক্তব্য রাখেন! আমি লে-ম্যান, জানিনাতো, তাই বলছিলাম। আমি তো আর দশজনের মতই কাগজে দেখেছি যে লালুবাবু দু-দুবার আমজনতার ভাড়া বাড়ালেন না। কিন্তু রেলের রেভিনিউ বাড়ালেন। কি করে করলেন বুঝতে পারিনি, তাই--।
    দুই, মায়াবতী কতবড় ঢপ যদি বলেন? মমতার চেয়ে বেশি না কম?
    আর গতবছর বর্ধনবাবু-কারাতবাবুরা মায়াবতীকে বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে কেন ভাবছিলেন? কোন মার্ক্সিস্ট যুক্তিতে? যদি খোলসা করেন!
  • kallol | ১৩ ডিসেম্বর ২০০৯ ০০:৫১427893
  • প:ব:তে সিপিএম এখন প্রোমটারদের পার্টি। সরকারে থাকলে। প্রোমটার, শিল্পপতি এসব লাইন লাগাবেই, আর তাদের খুশিও রাখতে হয়। টোডিদের পাইয়ে দেওয়া, রিজওয়ানুর কেস, গোয়েঙ্কাদের সিইএসসির অন্যায় আবদার মেনে নেওয়া। এরকম আরও কতো বলবো। দুবছর আগেও যে কোন এলাকার যেকোন প্রোমটার - সিপিএমএর লোক। আজকাল পাল্টি খাচ্ছে।
    তাই বলেছিলাম মাসতুতোভাই। ব্যক্তিগতভাবে পিটি বা আপনাকে নয়। তবে অবশ্যই ""আপনাদের""।
    মিথ্যাচারের আরোপ আনছেন। আনুন। সেটা কিন্তু ব্যক্তিগতই হোলো।
    আমি আর রঞ্জন তবু সব প্রশ্ন/অভিযোগের জবাব দিয়ে যাই। এড়িয়ে যাই না।
    এই যে রঞ্জন প্রশ্নটা করেই যাচ্ছে - প:ব:তে কৃষি জমি নিয়ে শিল্প হলে সমর্থন। সেটাই উড়িষ্যায়/ছত্তিসগড়ে হলে আপত্তি। কেন? - তার জবাব পাওয়া যাচ্ছে না কিছুতেই।
    এভাবে কোন তর্ক হয় নাকি!
    অবশ্য - আপনারা এভাবেই ""তর্ক"" করেন। লেবেল লাগিয়ে, অস্বস্তিকর প্রসঙ্গ এড়িয়ে, যা বলা হয় নি সেটাই উল্টোদিকের মুখে বসিয়ে। এটাই আপনাদের সংষ্কৃতি। আজ নয়, সেই ১৯৬৭ থেকেই দেখে আসছি।
    এই ""আপনাদের""টা ব্যক্তিগতভাবে পিটি বা অন্য কেউ নয়। এটা সিপিএম সংষ্কৃতি। সেই হিসাবে সমষ্টিগতভাবে অবশ্যই ""আপনাদের""।
    কাজেই ওসব লেবেল না মেরে তর্কটা করুন ঠিকঠাক।
    এর উত্তর পাবো - এই তো নকশালরা অমুক করেছে, তমুক করেছে (নকশালদের জঘন্য কিছু কাজ তুলে ধরে - যা ষোল আনা সত্যি)। সে না হয় হোলো। কিন্তু তর্কটা তো তা নিয়ে নয়। তর্কটা সেজ বা কৃষি জমিতে শিল্প নিয়ে একটা সর্বভারটিয় নীতির। সেটার কোন জবাব আপনারা দেবেন না।
  • PT | ১৩ ডিসেম্বর ২০০৯ ০১:৩৭427896
  • ranjan

    আপনার সকল যুক্তিবিন্যাসই আপনার তীব্র সিপিএম-বিরোধী অবস্থান প্রকট করছে। আমার মনে হচ্ছেনা যে আমি আর ভুল বুঝছি।

    এটা সত্যি যে লালুপ্রসাদ, করুণানিধি বা জয়ললিতার সঙ্গে বামেরা সরকার গঠন করার কথা বলেছে/ভেবেছে, কিন্তু এদেরকে বামেরা কখনও ""প্রগতিশীল"" বলেছে কি? এটা আপনার অতিশয়োক্তি বলে ধরে নিলাম। অথবা এমনও হতে পারে যে বাবরি-ধ্বংস-পরবর্তি সময়ে বামেরা এদেরকে বিজেপির তুলনায় ""প্রগতিশীলতর"' মনে করেছে। সেটা খুব একটা অযৌক্তিক কি? আপনার রাজনৈতিক বিশ্বাস অনুসারে বামেদের এই অবস্থান গ্রহণযোগ্য মনে নাও হতে পারে-তাতে আমার কিই বা বলার থাকতে পারে? আমার কোন সমস্যা হয়না এই অবস্থানটাকে বুঝতে কেনানা আমি বামেদের (এমনকি কিষেণজিরও-যদি পারেন) ক্ষমতায় আসার/থাকার পক্ষপাতি। তাহলে তত্বটির কতটা অংশ ব্যবহারিক দিক থেকে শুন্যগর্ভ সেটা বোঝা যায়।

    রেলমন্ত্রী লালুপ্রসাদের পক্ষে বা বিপক্ষে আমার কিছুই বলার নেই। বিশাল রেলের টাকার হিসেবর মধ্যে নাক গলিয়ে কিছু বোঝার ক্ষমতা আমার নেই। মিডিয়ার কাছ থেকে জেনেছিলাম যে তিনি নাকি রেলকে একটি লাভজনক সংস্থাতে পরিণত করেছিলেন। এই মিডিয়াই মমতার দু চার ধমক-ধামকের পর ব্যাপারটা চেপে গেল। আমার দৃঢ় বিশ্বাস যে লালুর আমলে ব্যাপক হারে cross-subsidy-র ব্যবস্থা করা হয়েছিল। উদাহরণ হিসেবে বলা যায় যে প্যাসেনজার ট্রেনের ভাড়া, say -১৯ টাকা বজায় রাখার সময়ে একই দুরত্বের express-কে কোন বাড়তি সুবিধা ছাড়াই রাতারাতি superfast- ছাপ্পা দিয়ে ভাড়া ৫০ থেকে ৭৫-এ তুলে দেওয়া হয়েছিল।

    আপনার মতে মমতা যদি র‌্যাবেল-রাউসার হয় তবে আমার মতে মায়াবতী বেশী পরিণত। মমতা কালে কালে মায়াবতী হতে পারেন যদি হিজাব-নামাজ-মতুয়া ইত্যদি দিয়ে ধর্ম ও জাতের ভিত্তিতে ভোট ধরে রাখতে পারেন। মায়াবতী সম্বন্ধে এর বেশী কিছু কারাত-ইয়েচুরিরা আমাকে জানাননি (হা-হা) তাই আর কিছু বলতে পারছিনা। তবে গত লোকসভা ভোটে তৃতীয় ফ্রন্টের ব্যাপারটি আমার খুব একটা পচ্ছন্দ হয়নি। এব্যাপারে কারাত-ইয়েচুরিরা আমাকে consult-করলে বারণ করতাম....

    by the way, পকাবু কোন গালাগাল নয়। ওটি পরিবর্তন-কামী-বুদ্ধিজীবির সংক্ষিপ্ত চেহারা আর দয়া করে দুটোর বেশী প্রশ্ন একসাথে করবেননা-টাইপ করতে করতে আঙুলে ব্যথা হয়ে যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন