এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিলো দ্য বেল্ট অথবা গুরুচরিত্র

    তাপস দাশ লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ২১ মে ২০১৫ | ১২৫৬৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bhagidaar | ২২ মে ২০১৫ ০৮:২৫675398
  • কিন্তু আজ জানলাম, আমি গুরুর ক্লোজড গ্রুপের একজন। এলং উইথ কুমুদি এন্ড অপ্পন, কারণ আমরা কয়জন এখানে সশরীরে না থাকলেও আমাদের নাম এসে গেছে!
  • TH | ২২ মে ২০১৫ ০৮:২৭675400
  • গুরুর এই অবস্থানহীনতা বা চরিত্রহীনতা নিয়ে বলতে গেলে আসলে বুর্জোয়া চরিত্রের তামসিক অলিন্দে প্রবেশ করতে হবে। যেখানে অবস্থানহীনতাই অবস্থান, শ্রেণীসংগ্রামের সাথে সম্পর্কহীনতা শ্লাঘা আর ভোগবাদীতার প্রকাশ চুড়ান্ত গর্বের বিষয়।

    এবং বুঝতে হবে এটা হয়েছে সমাজের চুর্ণায়ন ও চুড়ান্ত আণবিকীকরণের ফলে। ফলশ্রুতিতে আমরা দেখছি পাতি বুর্জোয়া স্তরোত্তলণ যা মানসিক উৎকর্ষ ঘটায় নি, বরং ব্যক্তি মানস হয়ে উঠেছে অ-প্রাকৃত, উৎকেন্দ্রিক ও প্রক্ষিপ্ত।
  • kumu | ২২ মে ২০১৫ ০৮:২৭675399
  • সংক্ষেপে-
    ডিসির বক্তব্যর সাথে একমত।আমি ৪ বছর আসছি।তবে বলা ভাল আমার যাতায়াত ভাটিয়ালী ও কয়েকটি টইতে।সেখানে কোন র‌্যাগিং দেখিনি।কোন ক্ষেত্রে কিছুটা হলেও সংশ্লিষ্ট মানুষটি ক্ষমা চেয়েছেন এটাও দেখেছি।

    সোসেনের লেখাটি আমার প্রায় মুখস্ত। রোজ দেখে যাই নতুন লেখা এলো কিনা।

    হ্যাঁ বানান নিয়ে আমিও কয়েকবার বলেছি,পরিচিত,নতুন সবাইকেই।কারণ আমার মনে হয় একটি ছোট পোস্টেরও বানান ঠিক হওয়াই কাম্য। লিখে একবার পড়ে নিই, তার পরেও ভুল থেকে গেলে সংশোধন করে আরেকটি পোস্ট দিই।দমু ও অন্য অনেকেও করে।কয়েকজন আছেন, ইচ্ছেমত বানান লেখাই তাঁদের স্টাইল,অযত্নের বানান ভুলের সঙ্গে তার ফারাক বোঝা যায়।

    ভাটিয়া৯ র আড্ডার মেজাজটিই তার বৈশিষ্ট্য-মানে আমি তো তাই বুঝেছি।সেখানে ব্যক্তিগত কথা ও অন্য সবরকম কথা আসবে-এটাই স্বাভাবিক।তাতে সানন্দা/ফেমিনা/সুখী গৃহকোণ(পড়িনি) মনে হলে কিছুই করার নেই।আনন্দ পাওয়াই আসল।আমি কয়েকজন পাঠককে জানি, যাঁরা নিজেরা লেখেন না, কিন্তু রোজ পড়েন।কয়েকদিন আসুন, মুমুরও ভাল লাগবে।সোসেনের শ্বশুরবাড়ীর তুলনাটি একদম যথাযথ।

    অভ্যু ১০০% ঠিক।সে আমার গভীর স্নেহের পাত্র।ভাবা যায় না
    অনুজপ্রতিম এই ছেলেটিকে কোনদিন চোখে দেখিনি।তেমনই গুরুর আরও অনেকেই।এই ভালবাসাও গুরুর বড় প্রাপ্তি।
    ট্রোলিং সম্বন্ধে জানিনা।

    "এত বুড়ো কোনদিন হবো নাকো আমি
    হাসিতামাসারে যবে কবো ছ্যাবলামি।"
  • Arpan | ২২ মে ২০১৫ ০৮:২৯675402
  • হ্যাঁ, তাই দেকচি।

    আর সিকির ৮ঃ২২এর পোস্টটা আগেও কয়েকবার পড়িচি মনে হয়, বোধহয় কোথাও লিখে রাখা আছে, খালি নাম পাল্টে বাজারে ছেড়ে দেয়।
  • Bhagidaar | ২২ মে ২০১৫ ০৮:২৯675401
  • যাই, অভিধানটা নিয়ে আসি ---
  • sinfaut | ২২ মে ২০১৫ ০৮:৩৩675403
  • ফিল্ম এর সমালোচনা গানের সুরের সমালোচনা নয় যে শট বাই শট অ্যানালিসিসই একমাত্র বা অন্যতম উপায় ক্রিটিসিজ্মের। এক একটা শটের অ্যানালিসিস হতেও পারে নাও হতে পারে, কিন্তু সে বাদে যে কোনোরকম ক্রিটিক যে আসলে উপরচালাকি বা স্রেফ আঁতলামি নয় সেটা না বুঝে থাকলে তাকে আমি মেন্টাল বলব না, একটু রিটার্ডেড বলতে পারি আরকি।
    সবথেকে বড় প্রবলেম হলো আমি সেই টইটা খুঁজে পাচ্ছিনা তাও ডিরেক্টলি রেফারও করতে পারছিনা।

    ফর্জি,
    ঐ জন্য 'মনে হচ্ছে' লিখেছিলাম। অনুমান যখন ভুল তখন এমন স্পন্টেনিউয়াস গ্যাংআপের ক্ষমতাকে বাহবা আমার তরফ থেকে।
  • kumu | ২২ মে ২০১৫ ০৮:৩৪675404
  • ভাগীদারের ৮ ২৫ পড়ে ভারী খুশী হলাম।যে আমি সব কটি টই পড়ে উঠতে পারিনা,পাইএর বকুনি খাই হেঁটমুন্ডে দাঁইড়ে-সেই আমি ক্লোজড গ্রুপে!!!
  • | ২২ মে ২০১৫ ০৮:৩৫675405
  • যশোধরা'কে সে বলেছিলেন আপনি ভ্রমণ কাহিনী লিখবেন না বা এমনি কিছু একটা। সেই একই জায়গায় উনিই লিখেছিলেন আপনার অন্য লেখাগুলো বেশ ভাল হয়। আবার তার নীচেই হুচি সোসেন, টিম ইত্যাদি অনেকেই লিখেছে তাদের ভাল লেগেছে। তো, আমার প্রশ্ন হল
    ১) একাধিক লোক ভাল বললেও একজনের খারাপ লাগা বলা উচিৎ নয়? একজনেরও?
    ২) একজন খারাপ বললেই বাকী সবকজনের ভাল বলা নাল এন্ড ভয়েড হয়ে যায়? সেক্ষেত্রে কতজন ভাল বললে একজনের খারাপ টা কাটত?
    ৩) আপনি খারাপ লাগা প্রকাশের জন্য কিছু শব্দের ব্যবহার বেঁধে দিতে চাইছেন? আপনার পছন্দমত?

    আপনারা মানে আপনি তাপসবাবুই, শাক্যবাবু একসাথে একটা কমন উত্তর দেবেন প্লীজ। বুঝতে সুবিধে হবে।
  • সিকি | ২২ মে ২০১৫ ০৮:৩৮675408
  • এইবারে মুমুকে -

    "১ঃ কোনো বিষয় নিয়ে অলোচনা হোচ্চে, এবার অনেকে হয়্ত কমেন্ট করল কিন্তু কিছু কিছু বিশেষ লোকের কমেন্ট এর ই রিপ্লাই দেওয়া হবে,বাকিরা যারা অচেনা তাদের পাতি ইগ্নোর মারা হয়"

    - বলতে বাধ্য হচ্ছি, আপনি মিথ্যে অ্যালিগেশন করছেন। মনগড়া অভিযোগ জানাচ্ছেন। এই সাইটে, আমি যতদিন দেখেছি, বক্তাবিশেষে প্রেফারেনশিয়াল ট্রিটমেন্ট আজ পর্যন্ত করা হয় নি, সব সময়েই বক্তব্যকে ট্রিট করা হয়েছে। ইগনোর কোনও ব্যক্তিকে করা হয় না, বক্তব্যকে করা হয়। কোনও বক্তব্যের সারবত্তা না থাকলে তাই নিয়ে কেউ মন্তব্য করে না। একটা দুটো ছাড়া। বক্তব্যের সারবত্তা থাকলে, সে চেনা হোক বা অচেনা, উৎসাহী মানুষজন দিব্যি কমেন্ট করে, ইন্টার‌্যাক্ট করে।

    আমি আমার বক্তব্যের সপক্ষে দুচারটে টই এনে হাজির করতে পারি, আগে আপনি আপনার অ্যালিগেশনের সপক্ষে তথ্য আনুন।

    "২ঃ কোনো এক্জনের বিরুদ্ধে দলবাজি অনেকটা বুল্যিঙ্গ এর মত, তাতে সে কন্ফিডেন্স হারিয়ে ফেলে কিচু বলার বা কাউন্টার করার"
    - কনফিডেন্স হারালে কিছু বলার নেই, তবে আগের পোস্টেও লিখেছি, দলবাজি এখানে করা হয় না। আর একাধিক ব্যক্তি একই সুরে কথা বললেও, সেটা "কোনো একজনের বিরুদ্ধে" হয় না, হয় বক্তব্যের বিরুদ্ধে। পার্সোনাল অ্যাটাককে এখানে সচেতনভাবে ডিসকারেজ করা হয়।

    আবারও অনুরোধ, আপনি আপনার অ্যালিগেশনের সপক্ষে একটা দুটো তথ্য নিয়ে আসুন, কোথায় কাকে দলবাজি করে বা বুলিইং করে কনফিডেন্সলেস করে দেওয়া হয়েছে।

    "৩ঃ দুনিয়ার রাজ্জ্যের যত পার্সোনাল অলোচনা। এই যেমন ইশ সেদিন ওমুক এই কোর্লো,ওমুকের সাথে দেখা হল, এতে যারা গুরুর বাইরের লোক তার পুরো হুব্বা।মানে তাদের বহিরাগত ফীলিঙ্গ করানো।এই ব্যাক্তিগত অলোচোনা তো ফেবু তেও হোতে পারে নাকি?"

    এগুলো হয় মূলত ভাটিয়ালিতে। ভাটিয়ালি সেকশনটাই সেজন্য। যে যাকে চেনে তার সাথে ওপেনলি আমড়াগাছি করতে পারে এখানে।

    গুরু যখন শুরু হয় তখন ফেসবুক এক্সিস্ট করত না। আর ফেসবুক গুরুচন্ডালির সাবস্টিট্যুট নয়, এখানে ভাটানো অনেক লোকেরই ফেসবুক অ্যাকাউন্ট নেই। আপনিও আপনার পরিচিত লোকের সাথে খেজুরে আলাপ চালাতে পারেন, কেউ কিচ্ছু মনে করবে না, হাল্কা কমেন্ট ছাড়া। এইভাবেই আমরাও একে অপরকে চিনেছি। শুরুতে অমি মাত্র পাঁচ ছজনকে চিনতাম। আজ যতজনকে চিনি, সে সংখ্যা গোনাগুনতির বাইরে। আর হ্যাঁ, চেনা বলতে, ভার্চুয়ালি চেনা, অনেককেই আমি চোখেও দেখি নি। জাস্ট লেখার মাধ্যমে, ভাটিয়ালির মাধ্যমে চেনা। আমি ডিসিকেও কোনওদিন দেখি নি, অভ্যুকেও কোনওদিন দেখি নি, হনুকেও দেখি নি, এমনি আরও অনেককেই দেখি নি। তাদের সঙ্গেও ঐ একই লেভেলের আড্ডা চলে, পার্সোনাল আড্ডা। আবারও - গুরুর ভেতরের লোক, বাইরের লোক বলে কিছু হয় না। ভাটিয়ালি অনেকটা চ্যাটরুমের মত - ঠেলেঠুলে জায়গা করে বসে পড়ুন আর আপনিও পার্সোনাল আলোচনা করুন। পছন্দ না হলে করবেন না। আবাহনও নেই, বিসর্জনও নেই।

    ৪ঃ কেও এক্জন( গুরুর কোন চেনা নাম নয়) টই খুল্লো, সেই টই এ কেও লেখেনা, অনেক কস্টে ৫ টি কমেন্ত, আর গুরুর কোনো পরিচিত নাম লিখলো ( এক্কেরে বাজে মর্কা টই) হাজার হাজার কমেন্ট পরে গেলো

    - উদাহরণ চাই। টইয়ের নাম বলুন। আমার আবারও একই বক্তব্য, আপনার দৃষ্টিভঙ্গীর সমস্যা। বক্তার নাম দেখে এখানে কমেন্ট করা হয় না। বক্তব্য দেখে কমেন্ট করা হয়।
    ৫ঃ
    এরপর তো যাই বলব তাতেই বল্বেন লিন্ক দিন।"

    - হ্যাঁ, লিঙ্ক দিন। তিন নম্বর ছাড়া আর কোনও অভিযোগেরই সারবত্তা দেখলাম না, সবই হাওয়ায় ভাসানো অভিযোগ। যদি মনে করেন আপনি ঠিক বলছেন, হয় লিংক দিন, নইলে টাইমস্ট্যাম্প জানান, আমিই খুঁজে নিয়ে দেখব। ভ্যালিড মনে হলে তবেই আপনার কথা মানব, নইলে নয়।
  • mumu | ২২ মে ২০১৫ ০৮:৪১675409
  • কুমু দি,
    ৪ বছর ধরে নীপা আমি, ভালো লাগে বলেই বার বার আসি, পড়ি।বোঝার ভুল হোতেও পারে আমার।বা হয়ত আমি বাইরে থেকে দেকছি বলে আমার দেখাটা অলাদা।চেস্টা করব ঃ-)
  • byaang | ২২ মে ২০১৫ ০৮:৪৩675410
  • এত ক্ষণে শেষ পাতা অব্দি পড়ে উঠলাম। আগে সিফোকে বলি কাল আমি কারুর সাথেই যোগাযোগ করি নি। খিল্লি পেয়েছিল, খিল্লি করেছিলাম। কিন্তু অন্যদের মোটেও ডেকে আনি নি।
  • kk | ২২ মে ২০১৫ ০৮:৪৫675412
  • মুমু,
    গুরু ফটিয়ে দিয়েচো! বা কি মিত্তি হয়েচে!
    আর
    দিদি আপ্নি লিখবেন্না
    এর বাইরেও সমালোচনা হয়।আমারই সাম্প্রতিকতম্‌ উপনিয়্যাশ নিয়ে অনেকেই বলেছেন 'কিছু বলার নেই'।সেটা নিশ্চয়ই আপনার বলা দুটো উদাহরণের বাইরে গিয়েই সমালোচনা,নাকি? আর দেখুন,অনেক সময়েই আমার পোস্টের উত্তরে কেউ কিছু বলেননা (রিসেন্ট উদাহরণ সর্ষেবাটার টইতে),কিন্তু তার মানে নয় যে এঁরা আমাকে এলেবেলে, বা কোনো স্ট্যান্ডার্ড নেই বলে ভেবে নিচ্ছেন।অন্তত আমি কোনদিন সেরকম ফীল করিনি। যেকোনো ফোরামেই হোক,কি আড্ডা (রিয়াল বা ভার্চুয়াল) পরিচিতি হতে হতেই কথাবার্তা বাড়ে। ইনফিরিওরিটি কমপ্লেক্স না রাখাই ভালো,সুপিরিওরিটি কমপ্লেক্সও।
  • সিকি | ২২ মে ২০১৫ ০৮:৪৫675411
  • বানান ভুল সম্পর্কে -

    এটা বাংলা সাইট। অনেক লোকই প্রথম এসে ইংরেজি ফন্টে বাংলা লেখার চেষ্টা করেন, তাঁদের সাহায্য করা হয় বাংলা টাইপিংয়ে অভ্যস্ত হতে। টাইপ করতে গিয়ে প্রচুর টাইপো হয়, তাই নিয়ে কেউ অত মাথা ঘামায় না, মাঝেমধ্যে খিল্লি হয়।

    বানান ভুল বাংলায় দেখলে আমার ভীষণ অস্বস্তি হয়, সেই আমিও বেশ কিছু বাংলা বানান ভুল জানতাম। উদাহরণ - (সে অনেক পুরনো ভাটিয়ালি) আমি একসময়ে লিখতাম ভূবনেশ্বর। অর্পণ এবং আরও কয়েকজন উত্তাল খিল্লি করেছিল তাই নিয়ে, তার পর থেকে আমি "ভুবনেশ্বর"-এ শুধরে গেছি। নো ব্যাড ফীলিং।

    লাদাখের টইতে গৌরচন্দ্রিকাকে লিখেছিলাম গৌড়চন্দ্রিকা। তাই নিয়ে অন্তত চারপাঁচজন পরপর খিল্লি করেছে। তো, করেছে। সমস্যা কী?

    এককের লেখা এক সময়ে আমি পড়তাম না। নাম দেখেই স্কিপ করে যেতাম, কারণ ঐ বানান। তা একক এখন অনেক বেটার লেখে। বাকিটা এককের স্টাইল। যেমন ব্ল্যাংকি বা ডিডিদার টিপিকাল বাংলা লেখার স্টাইল আছে। সেগুলোকে বানান ভুল ভাবলে বড় ভুল হবে।
  • | ২২ মে ২০১৫ ০৮:৪৬675414
  • ফেসবুক শুরু হওয়ার আগে থেকে গুরু 'আছে'। লোকে সেখানে নানা গল্পগাছা,গুরুগম্ভীর আলোচনা, যাবতীয় ব্যক্তিগতচর্চা ইত্যাদি করে থাকেন। ফেসবুকে গিয়ে ব্যক্তিগত আলোচনা করুন বলাটা খুবই বিরক্তিকর।

    ভালোভালো আলোচনা ভাটে হলে হারিয়ে যাবার সম্ভাবনা থেকেই টই এর জন্ম। যাতে তাকে পরে চাইলেই খুঁজে পাওয়া যায়।অনেকেই আছেন,যারা টইতেই লেখেন।

    লোকে কোন টই পড়বে,কোথায় চুপ থাকবে, কোথায় ফাটিয়ে ঝগড়া করবে সেটা একেবারেই তার নিজস্ব ব্যাপার। মনে হয় না সেখানে অন্য কারুর কিছু বলার,অঙ্গুলিনির্দেশ করার দরকার আছে। ধরে নেওয়া যায়, এখানে সকলের বয়সের আঠারোর বেশি।

    যারা নেটজগতে ঘোরাফেরা করেন, তারা সবাই কোনো না কোনোভাবে প্রিভিলেজড। একটি কম্পিউটার(ল্যাপটপ), ইন্টারনেট সংযোগ, একটি মাঝারিমানের ফোনের সুবিধা এ পাতার প্রত্যেকেরই আছে।

    ভাটে যে অতি ভাটের আলোচনা হয়, তাতে আর সন্দেহ কি- জীবনে তো সমস্যা কম পড়েনি- কেউ হ্যাহ্যা করবেন,কেউ কাঁদুনি গাইবেন-যার যা খুশি। কেউ সন্ধ্যাহ্নিক সেরে গায়ে গুরুমশাইয়ের নামাবলী চাপিয়ে উচ্চ্মার্গের আলোচনা চাইবেন তাও হতে পারে। গেলগেল রব তোলার আগে এইটা ভালোকরে মনে রাখা দরকার সবাই অল্পসময়ে সামান্য ভালো থাকতে চায়। যার যা ভালো লাগেঃ)

    এইসব বক্তব্য অন্যরাও রেখেছেন। আমিও নিজের মতামতটা জানিয়ে রাখলামঃ)
  • a x | ২২ মে ২০১৫ ০৮:৪৬675413
  • অর্পণ ঃ-))) দুটো পোস্টের জন্যই
  • সিকি | ২২ মে ২০১৫ ০৮:৪৭675415
  • মনোমালিন্য হয় তো। এখানে বেশ কয়েকজন আছেন যাদের সঙ্গে আমার টকিং টার্মস নেই। কিন্তু আমি তাদের লেখা পড়ি, পড়তে ভালোবাসি। কমেন্ট করি না। আবার এমন কয়েকজনও আছেন যাদের সঙ্গে আমার ধুন্ধুমার ঝগড়া হয়ে গেছে, এখানেই বা অন্যত্র। তাতে সম্পর্কে এতটুকু ছেদ পড়ে নি। কিন্তু সেটা তো পার্সন স্পেসিফিক। সেটাকে গুরুর ট্রেন্ড বলে দাগাতে যাব কেন?
  • ন্যাড়া | ২২ মে ২০১৫ ০৮:৪৮675416
  • হ্যাঁ, ফিল্মের ক্রিটিসিজমেরই খালি অন্য নিয়ম। স্রেফ বাতেলা আর নেমড্রপিং দিয়ে করা যায়। কেসি পালের সোলার সিস্টেমের ক্রিটিসিজমে অন্ততঃ কিছু অংক-টংকও ছিল। যাকগে আর এই নিয়ে কথা বাড়াবনা। কেউ যদি আঁতলামিকেই জীবনের ধ্রুবতারা করতে চায়, নাথুলাল তার আর কী করবে!
  • 4z | ২২ মে ২০১৫ ০৮:৪৯675419
  • সিরিয়াসলি এই বাইরে থেকে দেখা আর ভিতর থেকে দেখা কেসটা এখনও বুঝতে পারলাম না। একি এক্স-রে ভিশন আর নরম্যাল ভিশন এর কথা বলা হচ্ছে?
  • সিকি | ২২ মে ২০১৫ ০৮:৪৯675417
  • "গুরু ফটিয়ে দিয়েচো! বা কি মিত্তি হয়েচে!
    আর
    দিদি আপ্নি লিখবেন্না"

    এই রকমের স্ট্রেটকাট রিয়্যাকশন পাওয়া যায় বলেই গুরু ইজ গুরু। কোনও শুগারকোটিং নেই। এদিকে এই শুগারকোটিংয়ের অভিযোগটাই তাপস করেছিল প্রথম পোস্টে।
  • hzbz | ২২ মে ২০১৫ ০৮:৫০675420
  • এই যা কেউ রাগ্গিং দেখেনি!!!!! আমার অভিজ্ঞতা লিখছি। আমি নতুন লোক গুরুতে একদিন ফুটবল নিয়ে লিখলাম.। অক্স নামের একজন without any provocation তেরেমেরে এসে বললেন আমার লেখা লো IQ। আরেকজন বলল আমি নরেন্দ্র মদির দলের লোক। তারপর একজন বলল পুলিশে দেবে। আমি ভাবলাম এরা করা চাঁদে চলে এলাম নাকি সব কলেজ যায় নতুন মুরগি পেয়েছে।তাপস সসেন যারা এখানে অনেক ডায়লগ ঝরছে সব দেখে freshers ওয়েলকাম হচ্ছের মস্তি নিল। সরির কেউ বলেনি এদের কাছে এক্ষ্পেক্ত ও করিনি। আমার কোনো প্রবলেম হয়নি আমিও চেতে দিয়েছি। এরাই ডায়লগ ঝরছে বলে এক্সপেরিয়েন্স share করে দিলাম। সত্যি কথা লিখছি সবাই চোখ বন্ধ করে থাকবেন।
  • dc | ২২ মে ২০১৫ ০৮:৫২675422
  • বানান ভুল সংশোধন করে দিলে আমার তো বেশ ভাল্লাগে। সিকি কিছুদিন আগে আমার একটা ভুল ধরিয়ে দিয়েছিলেন, ঈশ্বর (আমি ইশ্বর লিখছিলাম), তার আগেও অন্য একজন একটা ভুল ধরিয়ে দিয়েছিলেন। বাংলা সাইটে বাংলা বানান ভুল ধরিয়ে দিলে ক্ষতি কি? অবশ্যই, যাঁর ভুল ধরানোর ইচ্ছে হয়েছে তিনি ধরাবেন, যাঁর ভুল ধরানো হলো তিনি চাইলে ইগনোর করতে পারে। দুদিকেই স্বাধীনতা আছে।
  • সিকি | ২২ মে ২০১৫ ০৮:৫২675421
  • হোসেনের "ঝিঁকুটিডাঙ্গার সেজো পিসিশাশুড়ী" উপমাটা একঘর হয়েছে। :) এমন লোকও তো আছে, অবশ্যই। কেউ এসে যদি প্রথমেই পিসিশশুড়ীর সামনে পড়ে, আর তাকেই গুরুর ট্রেন্ড ভেবে নেয়, বেশ চাপ। ;-)
  • সিকি | ২২ মে ২০১৫ ০৮:৫৩675423
  • এই রে, ফুটবল?

    আমার নন ডিপ। বাকিরা সামলাও। অক্স, তুমি বলো।
  • 4z | ২২ মে ২০১৫ ০৮:৫৯675424
  • hzbz, যতদুর মনে আছে without provocation আপনাকে কিছু বলা হয় নি। দুমদাম লোককে খোঁচাতে থাকলে পাল্টা তো খেতেই হবে। এখন কাঁদুনি গাইলে হবে?
  • a x | ২২ মে ২০১৫ ০৯:০০675426
  • আবার ফুটবল কোথা থেকে এল? বেশ তো গোদার চলছিল, এরমধ্যে ফুটবল সামলানো সম্ভব না আমার পক্ষে। আর ঝোপঝাড় থেকে দেখি জুম্বিরা বেরিয়ে আসছে রে বাবা!
  • PK | ২২ মে ২০১৫ ০৯:০০675425
  • 'গুরুর এই অবস্থানহীনতা বা চরিত্রহীনতা নিয়ে বলতে গেলে আসলে বুর্জোয়া চরিত্রের তামসিক অলিন্দে প্রবেশ করতে হবে। যেখানে অবস্থানহীনতাই অবস্থান, শ্রেণীসংগ্রামের সাথে সম্পর্কহীনতা শ্লাঘা আর ভোগবাদীতার প্রকাশ চুড়ান্ত গর্বের বিষয়।

    এবং বুঝতে হবে এটা হয়েছে সমাজের চুর্ণায়ন ও চুড়ান্ত আণবিকীকরণের ফলে। ফলশ্রুতিতে আমরা দেখছি পাতি বুর্জোয়া স্তরোত্তলণ যা মানসিক উৎকর্ষ ঘটায় নি, বরং ব্যক্তি মানস হয়ে উঠেছে অ-প্রাকৃত, উৎকেন্দ্রিক ও প্রক্ষিপ্ত।'
  • | ২২ মে ২০১৫ ০৯:০১675428
  • না না ওটা অন্য কেস। ওনার অক্ষ আর পাইয়ের ওপরে কোনওকারণে বিরাট রাগ আছে। রেগুলার স্টকিং করতেন। ফুটবল টা জাস্ট আইওয়াশ।
  • | ২২ মে ২০১৫ ০৯:০১675427
  • কাঁদুনি এ পাতার একটি মিষ্টিমত বৈশিষ্ট্যঃ)
  • | ২২ মে ২০১৫ ০৯:০২675430
  • জুম্বি বললে কেমন জাম্বুরার মত শোনায়- জোম্বি/ জ অম্বি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন