এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লাল গড় :পটভুমি,অতিত-বরতমান-ভবিষ্যত

    kanti
    অন্যান্য | ১৪ নভেম্বর ২০০৮ | ৩৯০৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ২৭ জুন ২০০৯ ০০:৪২405261
  • ভাগ্গি এই আন্দোলনটা হল, এইসব জানতে পারলাম।
  • dd | ২৭ জুন ২০০৯ ০০:৪২405260
  • ছয় পেগ : হ্যা হ্যা হ্যা
  • Du | ২৭ জুন ২০০৯ ০০:৫৩405262
  • অক্ষ রেগে যেও না, ১নংটা একদল একস্ট্রীম আর দুনংটা আরেক দল একস্ট্রীমের বক্তব্য। তিন নংটা নিয়ে রাগার থাকলে রাগতে পারো।
  • a x | ২৭ জুন ২০০৯ ০০:৫৯405263
  • খামোকা রাগতেই হবে কেন? সত্যি তো মন্দাক্রান্তা যে সিনেমাও বানাতে পারে, এসব কি এই ছোটোখাট আন্দোলন না হলে কেউ জানতে পারত?
  • Du | ২৭ জুন ২০০৯ ০১:০৫405264
  • ও:, ব্রাত্যভাষা। যাউগ্গা।
  • Ishan | ২৭ জুন ২০০৯ ০১:২৩405265
  • আসলে অন্য কিছু না। বচ্ছর বচ্ছর ভোটের আগে "বামফ্রন্টকে জেতাতে বুদ্ধিজীবীদের আবেদন' দেখেছি খবরের কাগজে। তাতে তালিকার নিচে এনাদের মতো বিভিন্ন সেলিব্রিটিদের নাম আলো করে থাকত। তখন কাউক্কে বলতে শুনিনি, যে, বুদ্ধিজীবীরা কি এমন হাতিঘোড়া, যে, তারা আলাদা করে আবেদন করবেন? শুধু একদল বেরিয়ে একটু অন্যদিকে যাওয়াতেই এই প্রশ্নগুলো মনে আসে। যেন বুদ্ধিজীবীদের একটাই গোয়াল। সেটা একটু চোখে লাগে আরকি। নইলে এতো আমার ছোটোবেলার প্রশ্ন, যে, কেন দেশে আমার কবতে না ছাপিয়ে সুনীল গাঙ্গুলীর কবতে ছাপে। কেন আমার বদলে কপিলদেব ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন? :)

    হ্যাঁ, কে কি বললেন, সে নিয়ে কথা হতেই পারে। কিন্তু সেলিব্রিটিরা কেন সেলিব্রিটি, সেটা একটা জেনেরিক কোচ্চেন। সেটা, এই আলোচনায় খুব প্রাসঙ্গিক বলে মনে হয়না।
  • Ishan | ২৭ জুন ২০০৯ ০১:৪০405266
  • আর এই মহাজোট থিয়োরিটাও একটু কেমন কেমন লাগছে। মমতা-কংগ্রেস-মাওবাদী মহাজোট যদি থেকেও থাকে, তাহলে, মহাজোট বাঁচাতে মমতার সবার আগে ধরা উচিত কংগ্রেসকে। চিদাম্বরম, কিংবা সোজা "ম্যাডাম'কে গিয়ে বলা, যে, দেখুন, আপাতত: কিছুদিন এইসব অভিযান টভিযান বন্ধ রাখুন, নিদেনপক্ষে কালক্ষেপ করুন, অল্প কিছু ফোর্স পাঠান, বাড়াবাড়ি করবেন না। ভোটে জেতার জন্য মাওবাদীদের আমাদের লাগবে।

    এই টেকনিক নতুন কিছু না। কংগ্রেস নেতারা বিলক্ষণ জানেন। অন্ধ্রে চন্দ্রবাবুকে হঠাতে ওনারা ঠিক এই জিনিসই করেছিলেন। তো, সেসব কিছুই হলনা, বরং বুদ্ধ চিদাম্বরম একসাথে কোবরা নামিয়ে মাওবাদীদের বিরুদ্ধে যুদ্ধ করতে লাগলেন। আর মমতা মহাজোট বাঁচাতে কি করলেন? না কজন সেলিব্রিটিকে পাঠিয়ে দিলেন মহাজোট রক্ষা করতে।

    না: এই থিয়োরিটা মহাশ্বেতার "সব মাওবাদী হ্যায়' থিয়োরির সঙ্গে পাল্লা দেবার ক্ষমতা রাখে। :)
  • pi | ২৭ জুন ২০০৯ ০২:২১405267
  • না, না থিওরীগুলো এইরকম:

    মহাশ্বেতা দেবীর থিওরী : সবই সিপিএমের চক্রান্ত।
    হক সাহেবের থিওরী : সব ই সিয়ার চক্রান্ত।
    র দা র থিওরী : সব ই মহাজোট বাঁচানোর চক্রান্ত।
    :)
  • pi | ২৭ জুন ২০০৯ ১২:১৪405268
  • আর যা বুঝলাম।
    চাষী না হলে চাষীদের নিয়ে কবিতা লিখতে নেই।
    রোদ লেগে ডিহাইড্রেশন হতে নেই।
    হলেও গ্লুকোস, হরলিক্স খেতে নেই।
    ডিভোর্স টিভোর্স করতে নেই।
    এগুলো কেউ করেছেন মানেই তারা আর যা যা করছে,স-অ-ব লোকদেখানো নাটক,নেকুপুষুমুনুগিরি।

    দেখুন, এনারা একেবারে অন্য কিছু কথা বলছেন, কোন রাজনৈতিক সমাধান সূত্র বের করে ফেলছেন, বিশাল কিছু কাজের কাজ করছেন, এমনটা নয়। কিন্তু খামোখা এনাদেরকে বেছে বেছে তির্যক মন্তব্যের লক্ষ্য ই বা করা ক্যানো !
    আপনি আমিও ঐ রোদে বেরোলে রোদ চশমা পরবো, অসুস্থ বোধ করলে গ্লুকোজ, হরলিক্স খাবো, ( প্রথম, দ্বিতীয় কি তৃতীয় স্বামী কি স্ত্রীর)ফোন এলে ধরবো। অতি স্বাভাবিক কাজকর্ম এগুলো তো। এতে এত রংচং চড়িয়ে চিত্র বানানোর এত বৃথা চেষ্টা ক্যানো !
  • pi | ২৭ জুন ২০০৯ ১২:৪১405270
  • তবে কয়েকটা জিনিশ বেশ গোলমেলে।
    সে¾ট্রাল ফোর্স পাঠানোর ব্যাপারে মমতা ও তাঁর বিধায়কদের ঠিক কি স্ট্যান্ড ?
    ব্যান সংক্রান্ত আইন নিয়েও একি প্রশ্ন।

    আর হ্যাঁ, এই আইন পাস ও প্রয়োগ নিয়ে রাজ্য সরকারের মতামত আর ভূমিকার বিষয়টাও।
  • dukhe | ২৭ জুন ২০০৯ ১৩:২৫405271
  • নোয়াম চমস্কি নামে আরেক নেকুপুষু নন্দীগ্রামের সময় সরকারকে গাল দিয়েছিল। বোঝাই যাচ্ছে মহাজোটের লোক, মমতার রিক্রুট। সত্যি তো - কোথায় নন্দন, আকাদেমি আর সাহিত্য আকাদেমি নিয়ে থাকবেন, তা না - লালগড় দৌড়োচ্ছেন। রবিবাবু কখনো লালগড় গেসলেন ? বুদ্ধবাবু ? মাঝখান থেকে dd বাবুর পেট ফেটে না যায়।
  • lcm | ২৭ জুন ২০০৯ ১৩:৩৯405272
  • এই ছবিটা দেখুন
    http://www.economist.com/world/asia/displaystory.cfm?story_id=13900099
    নতুন শতাব্দীতে যখন ভারতের জিডিপি পৃথিবীর চতুর্থ (ppp), দেশের ইকনমি মন্দার বাজারেও ৬+ পারসেন্টে বাড়ে, তখনও এ ছবি কেন দেখতে হয়। লিংকের পেজে নীচের দিকে ম্যাপ দেখুন, সমস্যার বিস্তার কিন্তু অনেকটা এলাকা জুড়ে। ... বুদ্ধদেব, মমতা, অপর্না সেন... - এদের গন্ডীর চেয়ে একটু বেশী গভীরে।

    এবার দেখুন এখানে, http://www.outlookindia.com/full.asp?fodname=20090623&fname=raman&sid=1
    রমন বলছেন,
    We cannot have the same strategy for dealing with Maoist activities as we have for dealing with jihadi terrorism. We have to take note of the genuine grievances of the tribals and deal with them in a sympathetic manner. We should not dismiss summarily their allegations of police excesses
    এই, বি. রমন কিন্তু মাওবাদী-দের প্রতি সহানুভূতিশীল কোনো অ্যাকটিভিস্ট নন, ইনি সরকারী আমলা, raw-এর অ্যান্টি টেররিজম ডিপার্টমেন্টের হেড ছিলেন।
  • ranjnan roy | ২৭ জুন ২০০৯ ২০:০৮405273
  • আমার কয়েকটা খোলাখুলি প্রশ্ন:
    প্রথমে অরিজিৎকে,
    এটা কি বললে ভাই? জোয়ান বেইজ তাঁর গানের সীমার বাইরে অন্য কিছু নিয়ে কথা বলতে আসলে গাল দেবে? আরেক বার ভেবে দেখো।
    জোয়ান বেইজ এর আবেদন কি শুধু তাঁর ফোকের জন্যে?
    তাঁর ভিয়েৎনামের যুদ্ধবিরোধী গানের অ্যালবাম, বা ইদানীং তোমার নিজের লাইভ শোনা ""জেরুজালেম'' এর তোমার কাছে বিশুদ্ধ সাংগীতিক আবেদন ছাড়া আর অন্য কোন ডাইমেন্‌শন নেই? ষাটের দশকের শেষে সেই উত্তাল যুদ্ধবিরোধী হাওয়া আর তখন আমেরিকার ইউনিভার্সিটিগুলোতে ছাত্রবিক্ষোভের সময় জোনের গাড়ির ছাদে অ্যামপ্লিফায়ার লাগিয়ে প্রতিবাদী গান গাওয়া -- এগুলো আজ তোমার মতে ( বলনি, কিন্তু তোমার লজিকের করোলারি তাই দাঁড়ায় কি না?) ফালতু? অধিকারের বাইরে? বাইট পাওয়ার চেষ্টা?
    তাহলে রাজনীতি নিয়ে কথা বলবে কে? শুধু বুদ্ধ-মমতা? নয়তো গুরুর পাতায় অরিজিৎ-রঞ্জন? এইসব লেখক-শিল্পীরা কি এদেশের নাগরিক নন? এদের কি নিজের নিজের বিবেক-বুদ্ধিমত কোন পাবলিক ফোরামে কথা বলার বা অ্যাকশন নেয়ার অধিকার নেই? এদের আটকে রাখতে হবে দেশ পত্রিকার পাতায়? নন্দনে?
    কে যেন বলেছিলেন--- মেয়েদের সঠিক স্থান হল রান্নাঘরে!
    দুই, এদের পরিবর্তনের মানে হল সিপিএম বিরোধিতা! তাতে কি? কারো যদি বঙ্গে পরিবর্তনের পূর্বশর্ত "" সিপিএম সরকারকে হঠানো'' মনে হয়, আর কারো মনে হয় বর্তমান বামফ্রন্টকে ছাড়া অন্য কাউকেই ক্ষমতায় আসতে না দেওয়া,--- দুটোই ইকুয়ালি লেজিটিমেট পলিটিক্যাল স্ট্যান্ড হতে পারে না কি?
    তুমি বা আমি নিজের নিজের পছন্দ অনুযায়ী একটা স্ট্যান্ড নেব এবং অন্য বক্তব্যের রাজনৈতিক বিরোধিতা করবো, ব্যক্তিগত গালমন্দ করবো কেন?
    তিন, খেয়াল করেছো কি যে এদের বক্তব্যের অ্যানালিসিস বা বিরোধিতা না করে এদের ব্যক্তিত্ব নিয়ে সাতকাহন করে তোমরাই এদের সেলিব্রিটি- কাল্টকে তোল্লাই দিচ্ছ?
    এই যদি বাম- রাজনৈতিক দর্শন হয়, তাহলে আমি ভাই নেকু-নেকু বৃটিশ লিব্যারাল----""আমি তোমার বক্তব্যের সঙ্গে একেবারে সহমত নই, কিন্তু তোমার মুখখোলার অধিকারের পক্ষে আমি শেষ নি:শ্বাস অব্দি লড়ে যাব।'' (স্মৃতি থেকে বাজে অনুবাদ, কেউ অরিজিনালটা দিলে ভালো লাগবে।)
  • ranajn roy | ২৭ জুন ২০০৯ ২০:৩২405274
  • আর একটা বক্তব্য দেখলাম, সম্ভবত: হনুর পোসটে।--""জ্ঞান দেবেন না।''
    এই শাঁওলি-অপর্ণা- জয়েরা কাকে জ্ঞান দিয়েছেন? রেগুলার কিছু বক্তব্য/ আবেদন রেখেছেন ছত্রধরদের কাছে এবং রাজ্য সরকারের কাছেযাতে ১৪জুলাই অব্দি দুপক্ষই অস্ত্র সংবরণ করে আলোচনার টেবিলে বসে। তাতে কিছু হবে কি না সেটা অন্য প্রশ্ন। এরা চিঠি লিখেছেন চিদাম্বরমকে। দেখা করতে চেয়েছেন বুদ্ধবাবুর সঙ্গে।
    (এখন বুদ্ধবাবু কি করবেন, দেখা করবেন না কেস ঠুকবেন, সেটা তাঁর রাজনীতি)
    কিন্তু এর মধ্যে " জ্ঞান দেয়া'' কোথথেকে এলো?
    আচ্ছা, সারাজীবন ফিল্মি ফর্মূলায় গপ্পো লেখা লেখক-গায়ক- সি এ বুদ্ধদেব গুহ যখন হঠাৎ বুড়ো বয়সে ডোরাকাটা দাগ বদলে (গালি নয়, মেটাফর) ""আজকাল'' এ বামের পক্ষে জনতাকে জ্ঞান দেন এবং ডিস্‌ইন্‌ফর্মেশন দেন( টাটা এম্পায়ারে একশ' বছরে স্ট্রাইক হয় নি!!) তখন ইনি নিজের নির্ধারিত গন্ডীর বাইরে পা' বাড়াচ্ছেন তা মনে হয়্‌না, তাইতো?
    ভুলটা আমারই। এইসব গদ্দার, দলত্যাগী, শিবিরত্যাগী, তন্‌খাইয়া
    নেকু-পুষুদের পুরনো শিবির থেকে যেমন ট্রিটমেন্ট পাওয়া উচিৎ, তাই পাচ্ছে।
    P.S. কালকে একটা নিউজ চ্যানেলে ( নামটা মনে করতে পারছি না, অনেস্টলি) নীচে পট্টি দেখলাম যে সিপি এম নাকি আত্মসমীক্ষায় বলেছে --- দলের ভিতরে নৈতিক অধ:পতন গত নির্বাচনে পরাজয়ের একটা বড় কারণ।
    এবারে কেউ কিছু আলোকপাত করতে পারবেন? সত্যি এমনি কিছু কথা হয়েছে কি না? কেউ সমীক্ষার ডকুমেন্ট জোগাড় করতে পারবেন?
  • Arijit | ২৭ জুন ২০০৯ ২১:৪৯405275
  • রঞ্জনদা

    জোন বায়েজ যদি হাই অ্যাভেইলেবিলিটির বিন্দুবিসর্গ না জেনে আমাকে জ্ঞান দিতে আসেন তাহলে অবশ্যই গাল দেবো।

    আর আমার বক্তব্যগুলো এই সো-কলড জ্ঞানীগুণী এবং সেলফ প্রোক্লেইমড দরদীদের ওখানে যাওয়া নিয়ে নয় (ইচ্ছে করেছে, ঘুত্তে গেছেন) - এঁদের বাংলা হিপোক্রিসি নিয়ে - যেটা বড় বেশি স্পষ্ট। সেটা কেউ না দেখতে পেলে, রাদার না দেখতে চাইলে আমার কিসু করার নাই - না দেখতে পাওয়া/চাওয়ার বিরুদ্ধে দু চার কথা বলা ছাড়া।
  • Ishan | ২৭ জুন ২০০৯ ২২:১০405276
  • কি হিপোক্রেসি? জানতে চাই।
  • arjo | ২৭ জুন ২০০৯ ২২:২৫405277
  • এবং হিপোক্রেসিটা কিভাবে বোঝা গেল সেটাও জানতে চাই।
  • Arpan | ২৭ জুন ২০০৯ ২২:২৭405279
  • * যায়
  • Arpan | ২৭ জুন ২০০৯ ২২:২৭405278
  • সিপিয়েমের সমর্থক না হয়ে কী করেই বা বোঝা আয় সেইটাও বুঝতে চাই।
  • r | ২৭ জুন ২০০৯ ২২:৪২405281
  • মহাশ্বেতা, আজিজুল, র।
    প্রতিদিন, আজকাল, গুরুচন্ডালী।
    আয়াম অলমোস্ট দেয়ার।
    বাক আপ, র। বাক আপ। :-)))
  • pi | ২৭ জুন ২০০৯ ২২:৫০405282
  • আবার 'অলমোস্ট' ক্যানো ? :)
  • r | ২৭ জুন ২০০৯ ২২:৫৭405283
  • অলমোস্ট না? পুরো লুজ? তাই সই। বিদ্বজ্জনরা যা বলবেন সেটাই গ্রাহ্য। :-)
  • ranjan roy | ২৭ জুন ২০০৯ ২৩:৩৮405284
  • হিপোক্রেসিটা দেখছি অনেকেই বুঝতে পারেন নি। আম্মো না।
    এবার জ্ঞান দিতে আসা। এইসব নেকু-পুকুরা লালগড়ে গিয়ে ছত্রধরের সঙ্গে আলোচনা করে, বুদ্ধবাবুর সঙ্গে দেখা করতে চেয়ে, চিদাম্বরমকে চিঠি লিখে তোমাকে-আমাকে বা কাকে জ্ঞান দিল?
    কিসীকো গালি দেনে কে লিয়ে ইয়ে জরুরি হ্যায় কি আপ পহলে আরোপ কো স্পষ্ট ইয়ানে স্পেসিফিক করেঁ।
    Ambiguous charge, ipso facto, frees the accused from criminal liability
  • pi | ২৮ জুন ২০০৯ ০০:০৫405285
  • কিন্তু অপন্না সেন রা কি হাই অ্যাভেলেবিলিটি নিয়ে অজ্জিতদাকে জ্ঞান দিয়েছেন ? তাহলে বেচারীদের গাল দাও কেনে ? :)

    ওনারা আদৌ ঠিক কি নিয়ে কাকে জ্ঞান দিয়েছেন সেটাও একটু বল্লে ভালো হয়।

    কোনো বক্তব্য রাখা মানে কি জ্ঞান দেওয়া ?
    কোন ঘটনা নিয়ে ডিস্টার্বড ফিল করলে তাই নিয়ে প্রতিক্রিয়া জানানো জ্ঞান দেওয়া?

    তাহলে আর একটা প্রশ্ন আছে।
    খুব ই পাতি একটা প্রশ্ন।
    তুমি নিজেও তো বিদ্বজন। তোমাকে আলাদা করে বলছি না। এখানে অনেকেই। প্রশ্নটাও তোমাকে আলাদা করে নয়। এখানে অনেককেই।
    তুমি এবং তাঁরা ( এবং আমি) অনেকেই অনেক কিছু নিয়ে এরকম প্রতিক্রিয়া জানিয়েছেন। সেগুলোকে এমনকি জ্ঞান দান ও বলা চলে। ঠিক আছে, তুমি, তোমরা না করে, আমি, আমরা করেই বলি নাহয়। আমাদের কেউ তো আদিবাসী, কৃষক এসব কিছুই নই। তাহলে এনাদের ইস্যু গুলো নিয়ে আমাদের কোনো কথা বলাই তো তালে এক ই রকমের নেকুপুষুমুনিগিরি।
    নাকি ওনারা মিটিং, মিছিল করে, ঐ জায়গা গুলোয় গিয়ে টিয়ে (মানে যেগুলো আমরা করিনা আরকি) গাল ও টিটকিরি খাবার মত কাজ করে ফেললেন ?
  • Arijit | ২৮ জুন ২০০৯ ০০:৩৩405286
  • ওকে - খুব ক্লিয়ার করে বলি - এতবার বলেও কি করে রহস্য রয়ে গেলো সেটাই রহস্য (Date:26 Jun 2009 -- 02:11 PM আর Date:26 Jun 2009 -- 02:24 PM-এর পরেও)।

    এই বিদ্বজন (বা হোয়াটেভার - জেনে রাখা ভালো এই নামটা আবাপ-র দান) এবং এখানে অধিকাংশেরই এক চোখ বন্ধ করে দরদী (বা পলিটিক্যালি কারেক্ট বা হোয়াটেভার) সাজার অভ্যেস আছে। এটাই হিপোক্রিসি। এটা বুঝতে বা বলতে সিপিএম সমর্থক হওয়ার দরকার পড়ে না।

    আর কিছু বলার দরকার আছে?
  • a x | ২৮ জুন ২০০৯ ০০:৫০405287
  • অরিজিৎ বলতে চাইছ, যখন সিপিএম কর্মী, সমর্থকদের মারছিল মাওইস্টরা তখন এনারা যাননি কেন। এখানে বা নন্দীগ্রামে যখন তৃণমুল। এটাই তো?

    যখন কেশপুরে তৃণমূল কর্মী মারা হয়, খানাকুলে মারা হয়, যখন বাসন্তীতে আরএসপি কর্মী মারা হয়, তখনও এনারা যাননি।

    লালগড়ে সিআরপিএফ বা পুলিশ মাওবাদীদের মারা আগে আদিবাসীদের মারবে। প্রচুর খবর বেড়িয়েছে, মেয়েদের ওপর অত্যাচারের। পুলিশের যা ধর্ম। এরা কেউ মাওবাদী না। এরা তৃণমূল না। এরা সিপিএম না। নন্দীগ্রামে যখন গুলি চলেছিল, পুলিশ/ক্যাডার ঠেঙ্গিয়েছিল, মেয়েদের ধর্ষণ করেছিল, তখনও ঠিক বেছে বেছে পার্টি বিশেষে করেনি। কাজেই এনারা সিপিএম নামক পার্টির লোকেদের ওপরে অত্যাচারের সময় রা কাড়েন না, কিন্তু সিপিএম বিরোধী পার্টির কর্মীদের ওপর অত্যাচারেই ঝাঁপিয়ে পড়েন এটা তোমার/তোমাদের কনস্ট্রাক্ট। নিজেরাই একটা কনস্ট্রাকশন করে নিয়ে, তারপর সেই মত না গেলে হিপোক্রিট বলে কি হবে? এরা স্থানীয় মানুষ যারা নিজেদের জমি/ভিটে/জীবিকা/অধিকার এর জন্য লড়াই করতে গিয়ে মাশুল গুনতে বসছে, অকথ্য অত্যাচারের সম্মুখীন হচ্ছেন, তাদের দিকটা দেখতে যদি গিয়ে থাকেন। ছত্রধর বা PCAPA এবং বুদ্ধ বা সরকারের মধ্যে কথা বলিয়ে যদি এইগুলো বন্ধ করা যায়, এই ভেবে গিয়ে থাকেন। তাহলে কোথায় হিপোক্রেসি যদি একটু বল।

    এবার ফর দ্য সেক অফ আর্গুমেন্ট আমি ধরে নিলাম, কেউ (এই উপরে উল্লিখিত লোকের না, যে কেউ) তৃণমূল কর্মী মারলেই ঝাঁপিয়ে পড়েন। তো? সেটা কি কনসিস্টেনি্‌ট্‌ল করেন? যদি করেন, তাহলে হিপোক্রেসি কোথায়?
  • Blank | ২৮ জুন ২০০৯ ০০:৫২405289
  • এবং ওনারা সেটা নিজেরা স্বীকারও করতে চাননা যে এক চোখ কানা। সেটাই হিপোক্রেসি।
  • a x | ২৮ জুন ২০০৯ ০০:৫২405288
  • কনসিস্টেন্টলি*
  • arjo | ২৮ জুন ২০০৯ ০০:৫৩405290
  • না তাও বুঝলাম না এতে হিপোক্রেসি কোথায়। ওনাদের যা মনে হয়েছে খুব ক্লিয়ারলি বলেছেন তো। হিপোক্রেসি তো চোখে পড়ল না। আমার মনে হয় উত্তেজিত হয়ে অরিজিত ভুল টার্ম ব্যবহার করছে। অন্য কিছু হবে মনে হয়।
  • a x | ২৮ জুন ২০০৯ ০০:৫৪405292
  • আমার শেষ প্রশ্নটা তে অবশ্যই ঐ পলিটিকালি কারেক্ট, দরদী এইসব না বসিয়ে ধরা যাক পার্টিজান বসালে। পার্টিজান হওয়া কি হিপোক্রেসি? এটাই আমার প্রশ্ন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন