এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নবজাতকের বাসযোগ্য পৃথিবী ও নরওয়ে বৃত্তন্ত

    Debaprasad Bandyopadhyay
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৮১৪৭৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dukhe | ২২ মার্চ ২০১২ ১০:৩৪526793
  • http://www.fampo.no/cps.html
    যা করেন সব মঙ্গলের জন্য !
  • Du | ২২ মার্চ ২০১২ ১০:৪৫526794
  • কোন দিকেই ক হওয়া মুশকি খ, গ বা ঘ হওয়া যায়।

    ক হতে গেলে মানুষকে কুকুর বেড়াল পোলট্রী মনে করে নিতে হবে
  • pinaki | ২২ মার্চ ২০১২ ১১:১০526795
  • দুখেদা যে লিং দিলেন সেই একই ধরণের অভিযোগ কি সুইডেন বা ডেনমার্কের ক্ষেত্রেও আছে? নাকি নরওয়ে ইন পার্টিকুলার? যদি এটা শুধু নরওয়ের ব্যাপার হয়, সেক্ষেত্রে এরকম হতেও পারে যে ওদের সিস্টেমটা কিছুটা বেশীই কড়া আর ইন্সেনসিটিভ। কিন্তু সাধারণভাবে বললে শিশুদের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তা থাকাটা খারাপ কিছু নয়।
  • dukhe | ২২ মার্চ ২০১২ ১১:১৬526796
  • ব্যালেন্স, ব্যালেন্স। দুটো বিপরীত মেরুর ব্যালেন্স পয়েন্ট। ছেলেকে পিটিয়ে বাবা মেরে ফেলল - এটাও কাম্য না, আবার পান থেকে চুন খসলেই রাশ্‌ট্‌র তার ভালো করতে বদ্ধপরিকর হয়ে তুলে নিয়ে গেল - সেটাও সুবিধের না।

    আমার লিংটা নরওয়ে বিষয়ে। অন্যান্য দেশের খবর জানি না। এসবও জানতাম না। এই কেসের দৌলতে জানলাম।
  • pinaki | ২২ মার্চ ২০১২ ১১:২৩526797
  • হ্যাঁ, ব্যালেন্সের ব্যাপারটা অবশ্যই ইম্পর্ট্যান্ট।
  • tatin | ২২ মার্চ ২০১২ ১১:৩৬526798
  • পিনাকিদা, এই 'সুরক্ষা'র ব্যাপারটা ভাবতে আমাদের শুধু নরওয়ে আর বাকি ইউরপ আমেরিকার পন্থাগুলোর মানবিক-অমানবিক দিক নিয়ে মাথা ঘামাতে হচ্ছে কেন?
    আমাদের নিজেদের সমাজে যেভাবে কিছু ক্ষেত্রে শিশু-বৃদ্ধদের সুরক্ষা দেওয়া হতো, পরিবার বা বাড়ির কাঠামোটাকে এক্সটেন্ড করে নিয়ে, সেইটা ফিরে দ্যাখাও কি যায় না?
    কিম্বা উপজাতি, আদিবাসী সমাজগুলি কীভাবে এই সমস্যার সমাধান করে সেইগুলো?
  • saikat | ২২ মার্চ ২০১২ ১১:৫৭526799
  • দুখের দেওয়া লিঙ্কের শেষে Read More বলে লিংটা থেকে যে লেখাটা পাওয়া যায়, ADELE JOHANSEN বনাম নরওয়ে সরকারের আইনি লড়াই, Adele-এর মেয়েকে নিয়ে, সেটা বেশ ইন্টারেস্টিং। Adele সম্বন্ধে একটা সাইকোলজিকাল অ্যাসেসমেন্ট ছিল যে she was mentally unstable and badly adjusted, shown among other things by her negative attitude to the social authorities. আর লেখাটার শেষে আছে one of the judges argued that the child had developed attachment to the CPA authority. হতেই পারে দুটোই সত্যি (যিনি লেখাটা লিখেছেন তার আপত্তি যে একজন বিচারক সাইকোলজি সংক্রান্ত মত দিতে পারেন না), কিন্তু পড়ে মনে হল, কোন বাবা পিশাচ, কোন মা অপদার্থ, কোন বাচ্চা কোথায় ভাল থাকবে, সেই সিদ্ধান্তে আসার জন্য কোন না কোন রকমের একটা "ছক" থাকে। এই কেসটায় সেই ছকটা হল সাইকোলজি আর বাঙালী দম্পতির ক্ষেত্রে ছকটা অন্যরকমের। উপরন্তু এখন যা দাড়িয়েছে, তার পরে তো মায়ের সাইকোথেরাপি হল বলে !
  • Siddhartha | ২২ মার্চ ২০১২ ১২:১৮526801
  • সব থেকে বেশি লস হল এতে সিপিএম-এর। সবে মমতা-র সাথে এই ইস্যুতে একটা আয়ল্যন্স হচ্ছিল। বৃন্দার সাথে মমতা নাকি রাষ্ট্রপতি ভবনেও গেছিল বাচ্চা দুটোর ব্যাপারে, সেখানে আবার দুজনে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের শাড়ীর কোয়ালিটি আর লাউ-য়ের ঘন্ট-তে পাঁচফোড়নের উপযোগীতা নিয়ে নাকি প্রচুর হেজিয়েছে, গোপন সুত্রে খবর।

    কিছুর মধ্যে কিছু নেই, হঠাত করে পাঁঠা বাবাটা কেস খাইয়ে দিল। আমি সিওঅর যে অনুরূপের ওপর মমতার ঝাঁট জ্বলে গেছে। আর সবসময়েই যা হয়, এবারেও প্রবাবলি তাই হবে। মমতা হাইলি প্রেস স্টেটমেন্ট দেবে যে অনুরূপকে লক্ষণ শেঠ গিয়ে এসব বলতে বলেছে, আর হুমকি দিয়েছে না বললে নন্দীগ্রাম করে দেবে। এই কারণেই এতদিন লক্ষণ শেঠ এতকাল নিরুদ্দেশ ছিল। লোকে জানে বম্বে থেকে ধরা পড়েছে, আসলে ধরা পড়েছে এয়ারপোর্ট থেকে, প্লেন থেকে সবে নামছিল।

    লাথখোরের সময় যাচ্ছে সিপিএম-এর। গোটা পার্টিটার উচিত নাটা মল্লিকের কাছে ক্রয়াশ কোর্স করা, কিভাবে গলায় দড়ি দিতে হয়।
  • pinaki | ২২ মার্চ ২০১২ ১২:৩১526803
  • তাতিনকে,
    হ্যাঁ, কমিউনিটির সাপোর্টে বেড়ে ওঠা তো সবসময়েই ভালো। কমিউনিটি নেই বলেই তো রাষ্ট্রের প্রয়োজন হচ্চে। একটা সে¾ট্রালইজড রাষ্ট্র কখনই কমিউনিটির সাবস্টিটিউট হতে পারে না। কিন্তু নাই মামার চেয়ে কানা মামা থাকুক অন্তত।
  • rimi | ২২ মার্চ ২০১২ ১৮:০২526804
  • TOI বলছে যে মঙ্গলবার দুই ভাই নরোয়ের অথরিটিদের কাছে গিয়ে বলে এসেছে যে বাচ্চাদের ফস্টার কেয়ারেই রাখা হোক। আর বুধবার আবার গিয়ে পুরো উল্টো অনুরোধ করেছে!!!!!!
    এই খবর যদি সত্যি হয় তাহলে ঐ অনুরূপ আর অরুনাভাস দুই ভাই অত্যন্ত মাথামোটা বলতে হবে। সম্ভবত ওরা ভেবেছিল নড়বড়ে ভারতীয় লিগাল সিস্টেমের মতন নরোয়ের সিস্টেমকেও সহজে ম্যানিপুলেট করা যাবে? দুটো বাচ্চার জীবন যেখানে জড়িত, সেখানে দুই ধেড়ে লোকের এই অদ্ভুত অবিবেচকের মতন কান্ড দেখে আমি হতবাক!!!!
  • dukhe | ২২ মার্চ ২০১২ ১৮:৩৩526805
  • আমার মনে হল কাস্টডি নিয়ে কনফ্লিক্ট। বাবা চায় কাকা পার্মানেন্ট কাস্টডিয়ান হোক, মাকে কিছু একটায় সই করতে বলেছে যাতে ডিভোর্সের পর দেশে ফিরে মা কাস্টডি ক্লেম না করে। কিন্তু মা রাজি নয়। এখন মায়ের দিকের এক দাদুও বোধহ্য কাস্টডি চাইছেন।
  • byaang | ২২ মার্চ ২০১২ ১৮:৩৪526806
  • দুখের কথাটা আমারও মনে হয়েছে। মাকে টাইট দেওয়ার জন্য বাবাটি এই কান্ড ঘটিয়েছেন
  • dukhe | ২২ মার্চ ২০১২ ১৮:৩৭526808
  • কিন্তু নরওয়েও তো জানে দেশে ফিরলে মা কাস্টডি পেয়ে যেতে পারে। ওরাও সে সুযোগ দেবে কি? ওদের হিসেবে আবার কাকাই যোগ্য কাস্টডিয়ান।
  • saikat | ২২ মার্চ ২০১২ ১৮:৪১526809
  • দুটো দেশের আইন তো আলাদা। দেশে ফিরে কার কাছে বাচ্চা থাকবে সেটা তো এদেশের আইনে ঠিক হবে না? সুতরাং নরওয়ে পাঠিয়ে দিলেও কাকার কাছে শেষ পর্যন্ত নাও থাকতে পারে। একটা লেখায় পড়লাম, বাবাটা বলেছে যে দেশে ফেরানোর পর, মা-এর বাড়ীর লোক এসে বাচ্চাদের দাবী করলে কী করব?
  • aka | ২২ মার্চ ২০১২ ১৮:৪৪526810
  • বাচ্ছাগুলো কোন দেশের নাগরিক?
  • dukhe | ২২ মার্চ ২০১২ ১৮:৪৭526811
  • আর নরওয়ে বোধহয় আগেও একবার অফার দিয়েছিল মাকে ডিভোর্স দিলে বাবাকে কাস্টডি দেবে।

    বিচ্ছিরি লাগছে।
  • ppn | ২২ মার্চ ২০১২ ১৮:৫১526812
  • (মনে হয়) ভারতের নাগরিক।

    এই স্টেটমেন্টটা থেকে মনে হল: In a statement, the CWS said, "New developments involving two Indian children make it impossible to carry out the hearing in Stavanger District Court that was scheduled for Friday, March 23.
  • aka | ২২ মার্চ ২০১২ ১৮:৫৬526814
  • না এর থেকে ঠিক কনক্লুড করা যায় না। নরওয়ের সিটিজেন হলে কিছু করার নেই। ওরা যা করার করবে।

    ইন্ডিয়ার সিটিজেন হলে ইন্ডিয়া গভর্নমেন্টের নিজের সিটিজেনদের ওখান থেকে নিয়ে আসা উচিত। ইরেসপেক্টিভ অফ দা ফ্যাক্ট ওদের বাপ-মারা কতটা কেলাস। ইন্ডিয়া গভর্নমেন্ট শুড ডিসাইড হোয়াট টু ডু উইথ দেম।
  • ppn | ২২ মার্চ ২০১২ ১৯:০০526815
  • নরওয়ের সিটিজেন না।

    http://en.wikipedia.org/wiki/Norwegian_nationality_law

    ইওরোপে মোটামুটি এই রুলই ফলো হয়।

    সেই জন্যই ইন্ডিয়ার হস্তক্ষেপ দরকার।
  • ppn | ২২ মার্চ ২০১২ ১৯:০৩526816
  • কিন্তু সেসব কিছুই হবে না। নিজের সিটিজেনদের প্রতি ভারত সরকার চরম উদাসীন এটা দু'দি আগেই লিখেছিল।
  • saikat | ২২ মার্চ ২০১২ ১৯:০৯526817
  • আমার মনে হয়না - আমাদের দেশের নাগরিক, আমরা বুঝে নেব - ভারত সরকার এটা বললেই সুরাহা হয়ে যাবে। এ অনেকটা আমার ছেলে তাই আমি পেটাব কেস হয়ে যাবে। যত্‌ক্ষন সে দেশে আছে ততক্ষন সেখানকার আইনি কূটকচাল পেরিয়েই আসতে হবে।
  • dukhe | ২২ মার্চ ২০১২ ১৯:১৩526818
  • ইন্ডিয়া তো মধ্যে ভালৈ চাপ দিয়েছিল। কেসটা নতুন করে কেঁচিয়ে গেল তো এই দুদিনে (অ্যাজিউমিং নরওয়ে যেমন বলেছিল তেমনভাবে কাকার হাতে বাচ্চাদের তুলে দিত)।
  • aka | ২২ মার্চ ২০১২ ১৯:১৪526819
  • ঠিকই কিন্তু এটা একটা ন্যশনাল প্রাইডও বটে যে দেশ তার সিটিজেনদের সুরক্ষা দিতে পারছে না বা পারবে না। আমেরিকার কোন সিটিজেনকে পারবে না। হার্গিস পারবে না। সে বাপ-মা যতই ড্রাগখোর হোক।
  • dukhe | ২২ মার্চ ২০১২ ১৯:১৮526821
  • আরে সে তো বটেই। পাঙ্গা নেবার জন্য তো তৃতীয় বিশ্বের (ঐ যা: - আবার!) দেশগুলৈ আছে। এশিয়া আর আফ্রিকা।
    অবিশ্যি কদিন আগে বেলজিয়ামের ভারতীয়দের ভিসা নিয়ে ইউকে ঝামেলা করায় ভারত রিট্যালিয়েট করেছিল, সিধে হয়ে গেছে।
  • ppn | ২২ মার্চ ২০১২ ১৯:১৮526820
  • হ্যাঁ, তার সাথে আবার আন্তর্জাতিক দাদাগিরির একটা ফ্যাক্টরও আছে।
  • aka | ২২ মার্চ ২০১২ ১৯:২২526822
  • ভারত নরওয়ে, বেলজিয়াম ইত্যাদিদের থেকে অনেক বেশি পাওয়ারফুল এখন। ডিপ্লোম্যাটিকালি সলভ করতে হবে। এমনিতে কিছু না, বাচ্ছাগুলোর কথা ভেবে খারাপ লাগছে। দাদু ঠাকুমা গুলো অন্তত ঠিকঠাক এটা ধরে নিয়ে বলা। সেদিক দিয়ে ডিপ্লোম্যাটিকালি এগোলে যদি কিছু হয়। বাপ-মা লস্ট দেয়ার ক্রেডিবিলিটি। শুধু ভারতীয় নাগরিক হিসেবে ভারত সরকার কিছু করলে হয়।
  • ppn | ২২ মার্চ ২০১২ ১৯:২৪526823
  • সেই লাইনেই তো এগোচ্ছিল। মাঝখান থেকে অনুরূপবাবুর বোধিজ্ঞান লাভ ও পুরো কেস কেঁচে যাওয়া।
  • kc | ২২ মার্চ ২০১২ ১৯:২৬526825
  • অ্যামেরিকার কথা ঠিক জানিনা, তবে মিডল ইস্টে থাকা বেশীরভাগ ভারতীয়ই বেশ গরীব শ্রেণীর। আর এদের জন্য ভারতের এম্ব্যাসি কিন্তু খুবই যত্ন করে। ইন কম্প্যারিজন টু পাকিস্তান / বাংলাদেশ / ফিলিপাইন্স / শ্রীলঙ্কা এম্ব্যাসি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন