এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এবারের পঞ্চায়েত নির্বাচনের প্রহসন

    পিনাকী
    অন্যান্য | ০৯ এপ্রিল ২০১৮ | ২০৮৬৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • amit | ১৪ মে ২০১৮ ১০:৫২374474
  • তবে একটা খুব ভালো জিনিস হয়েছে দিদির আমলে, যেটা বাম আমলে ছিল না। এখন আর কষ্ট করে পার্টিকুলার ইনসিডেন্ট আর জায়গার নাম মনে রাখতে হয়না। পুরো পব টাই তো লুম্পেন দের মুক্তাঞ্চল হয়ে গেছে।

    মাঝখান থেকে বিবেক মাড়িয়ে বেচারা শঙ্খ ঘোষ গালাগাল খেলেন, কোনো দরকার ছিল না বাওয়াল করার। একটু দিদির গুন্গান গাইলেই আরো একটা "কিছু-শ্রী" অ্যাওয়ার্ড জুটে যেত ঠিক।
  • pi | ১৪ মে ২০১৮ ১০:৫৪374475
  • এটাও পেলাম।

    'জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি

    পোলেরহাট ২, কাশীপুর, দক্ষিণ ২৪ পরগণা

    ১৪।০৫।১৮ঃ আজ সকাল থেকেই পোলেরহাট ২-এর গাজীপুরে ব্যাপক সন্ত্রাস শুরু করে সশস্ত্র তৃণমূল বাহিনী। অপহরণ করা হয় আমাদের পঞ্চায়েত সমিতির প্রার্থী সরিফুল মল্লিককে। তারপর পুলিশের প্রত্যক্ষ সহযোগিতায় চলে ছাপ্পা ভোট মারা। পুলিশ ও তৃণমূলী গুন্ডাদের যৌথ আক্রমণের সামনে ভোটাররা পিছু হঠতে বাধ্য হয়। বুথের ভেতর থেকে ভোটারদের ওপর বোমা গুলি চালানো হয়। ভাঙচুর করা হয় মিডিয়ার গাড়ি।

    পুলিশ ও তৃণমূল বাহিনীর যৌথ অভিযানে এখনো ওখানে ছাপ্পা ভোট চলছে। পুলিশ অফিসাররা নিজে ছাপ্পা মারছে।

    সর্বশেষ খবর অনুযায়ী, ধৃত আরাবুল ইসলামকে নিজের গাড়িতে বসিয়ে বারুইপুরের পুলিশ সুপার অরিজিৎ সিনহা তৃণমূলী সন্ত্রাস পরিদর্শন করছেন।

    এই অবস্থায় কমিটির পক্ষ থেকে আমরা অবিলম্বে এই বুথগুলিতে ভোটগ্রহণ বন্ধ করার আর্জি জানাচ্ছি ও নির্বাচন কমিশনের সরাসরি তদারকিতে পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি।

    শর্মিষ্ঠা চৌধুরী
    জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি'
  • mousam nandi | ১৪ মে ২০১৮ ১১:২৩374476
  • আপনি রোষ্ট খেতে ভালোবাসেন? আহা, এটা আবার জিজ্ঞেস করার জিনিস হল নাকি, নিশ্চয় বাসেন। বিশেষ করে ওই পোড়া অংশগুলো না? একটু শক্ত শক্ত, টেনে ছিঁড়তে ছিঁড়তে বেশ একটা আদিম উল্লাস পাওয়া যায় কিনা বলুন! এক হাতে ছুরি, আরেক হাতে কাঁটা চামচ...উলস উলস...

    আসুন আজ অন্য এক রকম রোষ্টের কথা বলি। রেসিপি বিশেষ কিচ্ছু না। দু ছটাক লাল সেলাম, গাঢ় করে উন্নয়ন মিশিয়ে অহিংসার আঁচে হালকা করে ঝলসে নিলেই মোগাম্বো খুশ টাইপ একটা ব্যাপার চলে আসবে। স্বাদ মত নুন ঝাল দেওয়াটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ও নিয়ে আর মাথা ঘামালুম না।

    নিতান্তই পরিশ্রম করতে না চাইলে রেডিমেড ও পাবেন, চিন্তা করার কিচ্ছু হয়নি। চলে যান কাকদ্বীপে, কাছাড়ী বাড়ির বুধখালি গ্রাম। ২১৩ নং বুথের কমরেড দেবু বোস এবং কমরেড ঊষা বোস আপনাদের জন্য অপেক্ষায় আছেন...
  • S | ১৪ মে ২০১৮ ১২:০৩374478
  • ঐ রোস্টের সাথে খাওয়ার জন্য পরিবত্তনের রুটি তো সেঁকেই রেখেছেন সবাই।
  • সিকি | ১৪ মে ২০১৮ ১২:৫৪374479
  • রায়গঞ্জের খবরটাও জেনে নিন। এখনো মেনস্ট্রিম খবরে আসে নি।
  • PT | ১৪ মে ২০১৮ ১২:৫৬374480
  • "Everyone who is silent is complicit."
    শুধু এখনকার ঘটনা নয় যারা বাম আমলে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার সুবিচার উচ্চকন্ঠে দাবী করছে না তারা পরোক্ষে হত্যা ও খুনের পক্ষে রয়েছে। এই সমস্ত হত্যাকন্ডের সুবিচার চাইঃ

    ১) রিজানুরের মৃত্যু
    ২) তাপসী মালিকের হত্যা।
    ৩) কলকাতার রাস্তায় কংগ্রেস সমর্থকদের ওপরে গুলীকান্ড।
    ৪) নন্দীগ্রামের গুলীকান্ড।
    ৫) কঙ্কালকান্ড।
    ৬) ২০১১ থেকে ঘটে চলা হত্যাকান্ড।
  • সিকি | ১৪ মে ২০১৮ ১৬:১০374481
  • নন্দীগ্রামে আরও দুটি শরীর পড়েছে।
  • j | ১৪ মে ২০১৮ ১৬:৫৬374482
  • ন্যান, প্রফেটের বাণী পড়ে নেন
    ****

    উন্নয়নের আসল রূপ
    বিজেপিএম জোটের ধূপ।

    দরজা খুলে ঐ তো কবি
    সায়াহ্নে আজ গান পূরবী।

    ভাবের ঘরে চুরির মামলা
    মাথায় রক্তভর্তি গামলা।

    কাদের রক্ত? কিসের খুন ?
    লালগেরুয়ার
    পাতের নুন।

    দরজা খুলে দাঁড়ান কবি
    কাব্যে ভরা দুই নয়ন,

    বাঁকেও কবি শাঁখেও কবি
    বিজেপিএম উন্নয়ন।

    এঁরা হলেন কাব্যপিতা
    এঁদের পায়ে দেশের মন

    অনুব্রত আপনি নেহাত
    গাঁয়ের মানুষ কিছুই নন।

    *****

    অনুব্রত,
    আপনি মাইরি মণ্ডল,

    উঁচু জাতের পার্টিসভ্য
    সদস্যদের কোন্দল।

    রংটা বড্ড কালো এবং
    পদবিটাও ইয়ে

    ওর ছেলে আর মোর মেয়েতে
    যেন না হয় বিয়ে।

    মোর পার্টিটা বামুনকায়েতবদ্যি দিয়ে গড়া,

    তোর পার্টি তো অজাত কুজাত দশ দিয়ে গুণ করা।

    মোর পার্টিতে এডুকেটেড প্রগতিশীল সব

    তোর পার্টিতে কালিঘাটের হল্লা কলরব।

    মোর পার্টিটা কাস্ত্রো কিম্বা শাস্ত্র ঘাঁটে ব'সে

    তোর পার্টি তো পাড়ায় পাড়ায়
    মোর ছেলেদের পোষে।

    কদিন হলো হিন্দুত্ব্রর টাকার ওফ্ফের নেচে

    মোর দুয়ারে নাড়ল কড়া
    বামপন্থায় যেচে।

    এখন আমার পক্ষ নেবে কবির পরে কবি

    শাঁখ বাজিয়ে আঁকবে সবাই উন্নয়নের ছবি।

    দেখুন অনুব্রত,

    বিজেপিএম উন্নয়নটা
    শংখনাদের মতো।
    **** **** ****
  • pi | ১৪ মে ২০১৮ ১৭:১০374485
  • এখনো অব্দি এগারো মৃত শুনলাম।

    এরপরে এগুলোও স্বাভাবিকই মনে হবে।
  • T | ১৪ মে ২০১৮ ১৭:২৬374486
  • প্রফেট মানসিকভাবে অসুস্থ। আজ যা ঘটেছে তা কাল পরশু তরশুও চলতে পারে। অ্যাকশন এবং রিয়্যাকশন। মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়বে। সম্পূর্ণরূপে প্রশাসন এবং নির্বাচন কমিশন দায়ী।
  • PT | ১৪ মে ২০১৮ ১৭:৩৬374487
  • বিজেপিএম কেমন বিজেপিটির মত শোনাচ্ছে না?
    যারা তিনোদের ক্ষমতায় পাঠানোর জন্য হল্লা মাচিয়েছিল সেইসব great men think alike??
  • T | ১৪ মে ২০১৮ ১৮:১৪374488
  • শুধু রায়গঞ্জ হাসপাতালেই ২৯ জন অ্যাডমিটেড। বহরমপুরে সাতজন। এদের মধ্যে একটা এগারো বছরের বাচ্চাও রয়েছে। এমার্জেন্সীতে। গুলিবিদ্ধ। গতকাল কাকদ্বীপে দুজনকে জীবন্ত পুড়িয়ে মেরেছে। আরাবুলকে সাথে নিয়ে ওসি ছাপ্পা তদারক করছেন। মন্ত্রী বুথে গিয়ে চড় মারছেন। মুলো সেজ নেতা বুথের ভেতর ঢুকে নির্দল তাড়াচ্চেন। চমতকার ব্যবস্থা। মুলো আর মুলো সমর্থকরা আজ লুম্পেনগিরির লেভেল সেট করে দিয়ে গ্যালো।
  • | ১৪ মে ২০১৮ ১৮:২১374489
  • কি ভয়ানক! এখনও মুখ্যমন্ত্রীর পদত্যাগ দবী করে নি কেউ? মমতা ব্যনার্জীর এই মুহূর্তে পদত্যাগ করা উচিৎ।
  • T | ১৪ মে ২০১৮ ১৮:২২374490
  • আর পদত্যাগ!
  • সিকি | ১৪ মে ২০১৮ ১৮:৪৬374491
  • এবিপি আনব্দের সাইটে লিখছে মৃত এখনও অবধি ১৪।

    প্রফেটকেই মনে পড়ে - কত হাজার মরলে পরে মানবে তুমি শেষে ...
  • সিকি | ১৪ মে ২০১৮ ১৯:২৫374492
  • ওদিকে আরেকজন আবার আজ সারাদিন অনুপস্থিত। ডিউটি পড়েছে হয় তো - করসেবা করছেন।
  • PM | ১৪ মে ২০১৮ ১৯:৩৬374493
  • যাই হোক, তবু তো কেউ হার্মাদ বলে নি এখনো
  • T | ১৪ মে ২০১৮ ১৯:৫৮374494
  • :) আরে একটু পরেই হাজির হবে সব। সেই নন্দীগ্রাম নেতাই মার্কা লিংক দিয়ে ব্যা ব্যা করে যাবে চাট্টি। মুডে থাগলে আড়াইবার হার্মাদ। কিন্তু আমাদের নৈরাজ্যসায়েব গেলেন কই।
  • PT | ১৪ মে ২০১৮ ২০:০৭374496
  • আজকে "The state has withered away" কাজেই নৈরাজ্যবাদী বলে আর কিছু নেই!!
  • b | ১৪ মে ২০১৮ ২০:২৬374497
  • কবীর সুমনের কবিতাটা ওনার লেখা তো? কি রকম যেন মমব্যান মমব্যান লাগছে।
  • সিকি | ১৪ মে ২০১৮ ২১:৩২374498
  • ধ্যাঃ, মমব্যান হলে এই রকম লিখতেন -

    দুর্বল দুর্বল দুর্বল
    খেয়ে যা কেষ্টার গুড়জল

    ইষ্টি বৃষ্টি কৃষ্টি
    অনুব্রত কী মিষ্টি

    আকাশ গাইছে বেভুল
    তাজা ছেলে আরাবুল

    - এই রকম কিছু।
  • dc | ১৪ মে ২০১৮ ২১:৩৭374499
  • তিনটে আকার কি বাদ গেছে?
  • pi | ১৪ মে ২০১৮ ২২:১৭374501
  • লোকজন লিখছে,

    মারা গেল
    তৃণমূলের সাতজন।
    বিজেপির দুজন
    সিপিএম-এর দুজন।

    তিনজন ভোটকর্মীর মারা যাওয়া আসছেনা কোথাও। এই তিনজনের মৃত্যুর দায় তো সম্পূর্র্ণভাবে প্রশাসনের। বাধ্যতামূলক ডিউটি, এদিকে কোন নিরাপত্তা নেই!
  • PT | ১৪ মে ২০১৮ ২২:১৮374502
  • এখন ১৮ বলছে।
  • T | ১৪ মে ২০১৮ ২২:৩৩374503
  • তিনজন ভোটকর্মী সত্যিই মারা গেছেন কিনা এখনও জানা যাচ্ছে না। গুজবও হতে পারে।
  • PT | ১৪ মে ২০১৮ ২২:৪৭374504
  • Derek O'Brien
    @derekobrienmp

    To all 'newborn' experts on Bengal #PanchayatElections in State have a history. 400 killed in poll violence in 1990s in CPIM rule. 2003: 40 dead.Every death is a tragedy. Now closer to normal than earlier times.Yes, few dozen incidents. Say,40 out of 58000 booths. What's %age ?
    11:50 AM - May 14, 2018

    Now closer to normal than earlier times-মানে?
  • PM | ১৫ মে ২০১৮ ০০:১৫374505
  • বাইরে থেকে যা খবরাখবর পেলাম তাতে যা বুঝলাম তা হলো

    "কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া পশ্চিমবঙ্গে ভোট মোটামুটি সন্ত্রাসপূর্ণ।"
  • h | ১৫ মে ২০১৮ ০৬:৪৭374507
  • ২০১৮, আ কমেডি, বলে একটা মজার সিনেমা বেরোনো উচিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন