এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কমিউনিস্ট রাশিয়া তে একচুয়ালি কী হত ?

    একক
    অন্যান্য | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ | ৩৩৬৫৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ম্যামি | 69.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৩৮627343
  • এরকম গ্রুপ ক্লাস (৮-১০ জন ছাত্র) পশ্চিমবঙ্গের কোন কোন সরকারি কলেজে চালু করা গিয়েছে কখনও না কখনও, কোনও না কোনও বিভাবে?
  • সে | 203.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৪৭627344
  • থুড়ি, থুড়ি.. এখন না লিখলে ভুলে যাবো, ষাট-সত্তরের দশকগুলোতে ভারতীয় নৌবাহিনীকে আধুনিক প্রযুক্তি ও নৌসেনার বিভিন্ন প্রকৌশল শেখানোর জন্যে বছরখানেকের বা দুয়েকের ট্রেনিংয়ে পাঠানো হতো সাইবেরিয়া পেরিয়ে সুদূর পুর্ব্বে ভ্লাদিভাস্তোকে। এরা পরবর্তী জীবনে নেভি কম্যান্ডার অবধি স্তরেও পৌঁছেছেন কেউ। সেখানে কঠিন ট্রেনিং। বরফে জমা সমুদ্রের ওপর দিয়ে বিপজ্জনকভাবে পায়ে হেঁটে জাহাজে পৌঁছনো ইঃ অ্যাডভেঞ্চারেও সামিল হতেন ভারতীয় নৌসেনার সেইসব ট্রেইনিরা।
    এগুলো শুধু ভারত নয়, অন্য কিছু দেশের নৌসেনাদেরও দেওয়া হতো।
    আরেকটা হচ্ছে পার্টি স্কুল। দুনিয়ার যেসব দেশে কমিউনিস্ট পার্টি আছে- সেইসব দেশ থেকে পার্টির বাছাই করা মেম্বারেরা আসতেন দশ মাসের ট্রেনিং এ। এঁদের জন্যে বিশেষ গেস্ট হাউসে থাকা ইত্যাদির ব্যবস্থা, সেই খানেই ক্লাসরুম, বিভিন্ন এক্স্‌কার্শান/বেড়ানোর ব্যবস্থা, হাতখরচ, ইঃ ব্যবস্থা করা হতো। এঁদের অধিকাংশই রাশিয়ান ভাষা জানতেন না, তাই ক্লাস নেওয়া হতো ইংরেজি, ইঃ ভাষায়।
    ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সিপিআই-এর মেম্বারেরা এই পাঠক্রমে যোগ দিতে আসতেন (সিপিয়েম বা কমিউনিস্ট পার্টির অন্য কোনো শাখা কিন্তু নয়)। এই পার্টি স্কুলগুলো ছড়িয়ে ছিলো গোটা সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন শহরে।
  • সে | 203.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৫৮627345
  • বিদেশী ছাত্রদের মাগনায় শিক্ষা দেবার যে ব্যবস্থা ছিলো - তাতে কিন্তু ডান বাম ভেদাভেদ ছিলো।
    উদাহরণ দিলে পরিষ্কার হবে। ভারতের কেস ধরি। সিপিআই-এর একটা কোটা ছিলো। নিউট্রাল হচ্ছে ফ্রেন্ড্‌শিপ সোসাইটির কোটা (সাইজে সবচেয়ে বড়ো)। তারপরে কংগ্রেস পার্টির সমর্থকদেরো কোটা ছিলো - "ফেন্ড্‌ অফ্‌ সোভিয়েট ইউনিয়ন" এই নামে।
    তবে সিপিআইয়ের কোটায় অনেক সংখ্যক ছাত্র এই উচ্চশিক্ষার সুযোগ পেত। তারা আবার সোভিয়েত দেশেও নিজস্ব সংস্থার সদস্য হতো। ক্লোজ্‌ড্‌ গ্রুপ। সেখানে বহিরাগতদের আমল দেওয়া হতো না। (এই নিয়ে অনেক ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, কিন্তু কোনো ক্ষেত্রেই ডিভিয়েট করবো না বলে সব কিছুই ব্যক্তিগত অভিজ্ঞতা বাদ দিয়ে "বক্তব্যের" আকারে লিখছি)। এরা সময়ে সময়ে নিজেদের মধ্যে মিটিং করতো গোপনে।
  • সে | 203.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৫৯627346
  • তাতে কিন্তু ডান বাম ভেদাভেদ ছিলো না*। একদম ভেদাভেদ ছিলো না। (টাইপো হয়েছে আগের পোস্টে- ফলে অর্থ ঘুরে গেছে ১৮০ ডিগ্রী)।
  • ম্যামি | 69.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:০৩627347
  • সোসেন ও একক বলেছেন কন্টিনিউইটি হারাচ্ছে। আমার মনে হয়নি সে আপনার কি অসুবিধে হয়েছে? সেক্ষেত্রে আমি চুপ করলাম।
  • ম্যামি | 69.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:০৫627348
  • বাক্য ঠিক হল না। সোসেন ও একক বলেছেন কন্টিনিউইটি হারাচ্ছে। আমার তা মনে হয়নি।

    সে আপনার কি অসুবিধে হয়েছে? সেক্ষেত্রে আমি চুপ করলাম।
  • | 69.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:১৯627349
  • ইম্পেরিয়াল রাশিয়া। ঊনিশ শতকের শেষ বিশ শতকের প্রথম দেড় দশক, রোমানভদের শেষ যুগ, ১৮৬২ ও পরের সংস্কার, গুপ্ত পুলিশ, গুপ্ত আন্দোলন, ১৯০৫ সালে জাপানের সাথে যুদ্ধ, প্রথম রুশ বিপ্লব, আবারও রাজনৈতিক সংস্কার রাসপুতিন ইত্যাদি ইত্যাদি।

    The Twilight of Imperial Russia
    Richard Charques

    Imperial Russia, 1801-1905
    Tim Chapman

    Nicholas and Alexandra: The Classic Account of the Fall of the Romanov Dynasty
    Robert K. Massie

    The Odd Man Karakozov: Imperial Russia, Modernity, and the Birth of Terrorism
    Claudia Verhoeven

    The Decline of Imperial Russia, 1855-1914
    Hugh Seton-Watson

    Readings in Russian Civilization, Volume 2: Imperial Russia, 1700-1917
    Thomas Riha

    Tales of Imperial Russia: The Life and Times of Sergei Witte, 1849-1915
    Francis W. Wcislo

    The Cambridge History of Russia, Volume 2: Imperial Russia, 1689-1917
    Dominic Lieven

    Russia Against Japan, 1904-1905: A New Look at the Russo-Japanese War
    J. N. Westwood

    The Russo-Japanese War 1904–05
    Philip Jowett;

    The Rasputin File
    Edvard Radzinsky

    Instantaneous Personal Magnetism : The Rasputin Effect
    Edmund Shaftesbury

    The Romanov Empire and Nationalism
    Alexei Miller

    Last Days of the Romanovs
    Robert Wilton
  • সে | 203.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:২২627350
  • কই নাতো ম্যামি! আমি এমনিতেই অগোছালো লিখছি। গুছিয়ে লিখতে গেলে সব কথা লেখা সম্ভব হয় না। যখন যেটা মনে পড়ে সেইটা লিখি। প্রায় একযুগ বা কিছু বেশি সময়ের ডিরেক্ট অভিজ্ঞতা তার মধ্যে দুটো যুগান্তর ও ট্র্যানজিশন ঘটে গেছে। সেইসঙ্গে আগে পিছে টুকরো অভিজ্ঞতা। সব গুছিয়ে লিখলে গপ্পের বই হয়ে যাবে কিন্তু মূল চিত্রের প্রচুর অংশ বাদ পড়ে যাবে। তার চেয়ে কথার পৃষ্ঠে কথায় হঠাৎ হঠাৎ করে কিছু কিছু ব্যাপার মনে পড়ে যায়। ম্যামি একদম চুপ করবেন না।
  • lcm | 118.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৩৬627351
  • তথ্য -- (১৯৮৬-৮৭-র ডেটা)

    মোট ভাজ (VUZ) বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ছিল ৯০০-র মতন, এর মধ্যেঃ-
    ইউনিভার্সিটি - ৬৯
    মেডিক্যাল, সোশ্যাল সায়্ন্স, আর্ট, মিউজিক, টিচার্স টেনিং - ৪০০
    ইঞ্জিনিয়ারিং, ন্যাচারাল সায়েন্স - ৩৬০
    পলিটেকনিক - ৭০

    প্রতি বছর এই ৯০০টির উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে মোট প্রায় ৫০ লাখের মতন স্টুডেন্ট ভর্তি হত। মেয়েরা - অ্যাবাউট ৫৫%।

    ৬৯টি ইউনিভার্সিটি-তে প্রায় ৬ লাখ স্টুডেন্ট প্রত্যেক বছর ভর্তি হত। কঠিন এন্ট্রান্স এক্সাম, বছরে একবার হত এই পরীক্ষা - লিখিত এবং মৌখিক - স্পেশালাইজেশন সাবজেক্ট, রাশিয়ান এবং একটি বিদেশী ভাষার ওপর পরীক্ষা। অনেকেই আলাদা করে প্রিপারেশন নিত ভর্তির পরীক্ষার জন্যে।

    বিষয়বস্তুর ওপর নির্ভর করে উচ্চশিক্ষা কমপ্লিট করতে ৪ থেকে সাড়ে পাঁচ বছর লাগত, যেমন,
    মেডিক্যাল - ৫.৫ বছর
    ইঞ্জিনিয়ারিং - ৫ বছর
    এগ্রিকালচার - ৪.৫ বছর
    ইতিহাস, ল, জার্নালিজ্‌ম - ৪ বছর
    ...

    মস্কো ইউনিভার্সিটি (স্থাপিত ১৭৫৫) ছিল সবথেকে বড়, সব্থেকে পুরানো ছিল ইউক্রেনের ল্‌ভভ ইউনিভার্সিটি (১৬৬১)।

    মস্কো ইউনিভার্সিটিঃ
    - ২৭৪টি ডিপার্টমেন্ট
    - লাইব্রেরীতে ছিল ৬০ লাখের ও বেশী বই/পেপার/ভল্যুম
    - প্রায় ৭০০০ ফুল/পার্ট টাইম প্রফেসর ও ইন্‌স্ট্রাক্টর
    - ৩০০০০+ স্টুডেন্ট।

    ইউনিভার্সিটি (সব ইউনি নয়) দুটি অ্যাডভান্স্‌ড ডিগ্রি দিত-
    - ডক্‌টারেট অফ্‌ সায়েন্স
    - ক্যান্ডিডেট অফ্‌ সায়েন্স
  • b | 135.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৪০627353
  • "ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সিপিআই-এর মেম্বারেরা এই পাঠক্রমে যোগ দিতে আসতেন (সিপিয়েম বা কমিউনিস্ট পার্টির অন্য কোনো শাখা কিন্তু নয়)। এই পার্টি স্কুলগুলো ছড়িয়ে ছিলো গোটা সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন শহরে।"

    অবনী লাহিড়ির নাম নিশ্চয় শুনেছেন। তেভাগা আন্দোলনের সময় প্রদেশিক কিসান সভার প্রেসিডেন্ট ছিলেন।

    ওনার কাছে একটা গপ্প শুনেছিলাম। সি পি আইয়ের এক বাঙালী হঞ্চো এরকম রাশিয়া গেছেন। লিয়াজঁ অফিসার রাশিয়ান কম্যুনিস্ট পার্টির বেশ বড়ো এক নেত্রী। তিনি গেস্টদের হোটেলে তুলে দিয়ে, যেমন করে, ভদ্রতা বশতঃ জিজ্ঞাসা করেছেন কিছু লাগবে কি না। সেই ভদ্রলোক মোজা খুলে ওনাকে দিয়ে বলেন কেচে আনতে। উনি নাকি মোজাটা মুখের ওপরে ছুঁড়ে দিয়ে গট গট করে বেরিয়ে যান।
  • b | 135.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৪৫627354
  • সে-র লেখা দুর্দান্ত হচ্ছে। আর এককের Date:17 Feb 2014 -- 12:05 PM ক্ক্ক্ক্ক্ক্ক্ক্ক্ক্ক্ক্ক্ক্ক্ক্ক্ক।
  • সে | 203.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৫০627355
  • যতদূর মনে পড়ছে অল্প কিছু ভারতীয় রণতরী সোভিয়েত ইউনিয়ন থেকে কেনা হয়েছিলো, সেগুলো ঠিকমতো অপারেট করা ইঃ কারণেই তখন নৌবাহিনীর ইঞ্জিনীয়াররা ভ্লাদিভাস্তোকে প্রশিক্ষণ পেতেন। এঁদের মধ্যে একজন যাদবপুর থেকে পাশ (মেক্যানিকাল), ষাটের দশকে ইঞ্জিনীয়াররা যথেষ্ট চাকরি পেতেন না, ফলে ইনি নৌবাহিনীতে যোগ দেন। সেখান থেকে এঁদের পাঠিয়ে দেয় ভ্লাদিভাস্তোকে। সেখানে ইংরেজি জানা শিক্ষক প্রায় ছিলোই না। সমস্তই রাশিয়ানে নয়ত আকারে ইঙ্গিতে। ফলে অকস্মাৎ একদিন এঁরা আবিষ্কার করেন যে রাশিয়ান শিখে গেছেন। রুশদের বন্ধুত্বপূর্ণ ব্যবহারের স্মৃতি কখনও ভুলতে পারেন নি।

    একটু পশ্চিমে যাই। মস্কোয়।
    লমনোসভ নামাঙ্কিত মস্কো স্টেট ইউনিভার্সিটি (এম্‌গেউ)যেখানে রঞ্জনদা পড়তে চেয়েছিলেন সেই ইউনিভার্সিটির বিল্ডিংটা কেউ দেখেছেন?
    ইন্টারনেট যখন রয়েইছে এই দেখুন তার ছবি।


    একটু ভেতরের দিকে হেঁটে গেলে


    দারুণ বিল্ডিং না?
    অদ্ভুত সুন্দর আর্কিটেক্‌চার। এইরকম বিল্ডিং কিন্তু মস্কোয় একমেবাদ্বিতীয়ম্‌ নয়। এমনি হাফডজন আরো আছে।
    যেমনঃ



    বা


    বা এইটে
  • সে | 203.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৫৩627356
  • ভাজ নয় ভুজ (উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান)।

    আগের ছবিটা আসে নি।
  • সে | 203.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৫৯627357
  • এই ব্লিডিংগুলো বানানো হয়েছিলো নাকি পোলিশ যুদ্ধবন্দীদের দিয়ে।

    সেন্ট্রাল এশিয়ায় এই বাড়িটা (মস্কোয় নয়) বানানো হয়েছিলো জাপানী যুদ্ধবন্দীদের দিয়ে।


    ভেতরটা দেখুন

    কিংবা এইখানটা যেখানে কোট ঝুলিয়ে রাখবার পরে দর্শকেরা অডিটোরিয়ামের দিকে হেঁটে যায়।


    অডিটোরিয়ামের ভেতরটা দেখুন
  • ম্যামি | 69.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:০৪627358
  • কুটুজভস্কি আফটার কুটুজভ? অনেকের মতে ওঅর অ্যান্ড পীসের নায়ক আসলেই কুটুজভ।
  • সে | 203.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:১১627359
  • আরেকটা খুঁজে পেয়েছি, বিদেশ মন্ত্রকের বাড়ী। সেই সাতখানার আরেকখানা।
  • সে | 203.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:১৪627360
  • এবার শপিং করতে যাবো।
  • সে | 203.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:২১627361
  • এই যে বিল্ডিংটা দেখছেন এটা বালশোয় চিয়াতর্‌।

    এর পেছনে ই শপিং মল ৎসুম্‌।

    এই দেখুন


    সন্ধের দিকটায়


    ভেতরের একটুকরো


    বা এদিক থেকে দেখলে


    এইরকমই ছিলো বরাবর। তবে সবসময় পছন্দমতো সব জিনিস হয়ত পাওয়া যেত না।
  • সে | 203.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৩১627362
  • ৎসুমের দাদা গুম্‌
    ৎসুম হচ্ছে - ৎসেন্ত্রাল্‌নি উনিভের্সাল্‌নি মাগাজিন (সেন্ট্রাল ইউনিভার্সাল শপ)
    গুম্‌ হলো গিয়ে গ্লাভ্‌নি উনিভের্সাল্‌নি মাগাজিন (মেইন ইউনিভার্সাল শপ)

    এই যে গুমের কিছু চিত্র।
    বাইরে থেকে


    ভেতরের কিছু অংশ






    এটা সেই সময়ের ছবি
  • সে | 203.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৩৭627364
  • এটি শুধু শিশুদের দোকান। দেৎস্কি মির - শিশুদের দুনিয়া।

    বাইরে


    ভেতরে

  • কল্লোল | 111.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৩৮627365
  • সে। আবারও আপনার কাছে অনুরোধ -
    "অথচ বেশ কিছু রাঘব বোয়াল গড়ে তুলেছিলো গোপন জমিদারি। এমনকি তারা সন্ত্রাস তৈরী করতেও ছাড়ে নি। কোনোকিছুই ওপর মহলের অজানা ছিলো না। হয়ত তাদের গোপন জমিদারির খবর জনসাধারণ কোনো দিন পেতও না। কিন্তু ওপর মহলের সঙ্গে স্বার্থের সংঘাতের কারণে কোনো কোনো ক্ষেত্রে এইধরনের মাফিয়া জমিদারদের কীর্তিকলাপ "ফাঁস" হয়ে যায়। সকলের নয়। বাকিরা বহাল তবিয়তে তাদের সাম্রাজ্য চালাতে থাকে। এসব না দেখলে বিশ্বাস করা যায় না।"
    খুবই কৌতুহলোদ্দীপক। এটা নিয়ে একটু বিস্তারিত লেখা যায় কি?
  • সে | 203.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৪১627366
  • কল্লোলদা যায়ই তো লেখা। তখন ব্যক্তিগত অভিজ্ঞতা চলে আসবে, নেম্‌ ড্রপিং এর মতো ব্যাপার ঘটে যাবে। খুব পার্সোনাল হয়ে যাবে গল্পগুলো। দেখছি।
  • Tim | 188.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৫৩627367
  • ছবিগুলো খুব সুন্দর আর চেনা। কাজাখস্তানের নতুন করে গড়ে ওঠা বিল্ডিং গুলো এরকম সব।
  • Tim | 188.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৫৪627368
  • বলা উচিত ছিলো আস্তানার। সেগুলোই সবথেকে নতুন।
  • সে | 203.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৫৮627369
  • হুঁ। কাজাখ্‌স্তানের পুরোনো সদর শহর ছিলো আল্‌মা-আতা তে, সেটা নাম পাল্টে করে দিলো আল্‌মাতি; তারপরে সদর সরিয়ে আনলো আস্তানায়।
    আল্‌মা মানে আপেল (খুব আপেলের ফলন হতো ইউখানে)। কাজাখ্‌ ভাষায় উচ্চারণ অনেকটা "অল্‌ম্যা"।
  • ম্যামি | 69.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:০৮627370
  • সে রাশিয়ান ভাষা কোথায় শিখেছিলেন? আগেই জানতেন, নাকি ওখানে গিয়ে?
  • PM | 233.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:১৬627373
  • সে কয়েকটা প্রশ্ন। এতো ভাষা সংস্কৃতিগত বৈচিত্র কিভাবে সামলনো হতো?

    রুশ ভাষা কি বাকিদের ওপোর চাপিয়ে দেওয়া হতো?
  • সে | 203.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:১৬627372
  • ম্যামি যা শিখেছি সব ঐখানে।
  • সে | 203.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:১৬627371
  • ইকোনমিক্সের ব্যাপারে ভেদেন্‌খা ঘুরে দেখা দরকার।
    এই হচ্ছে সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বড়ো ভেদেন্‌খা (মস্কোয়)।


    এটি একটি স্থায়ী ও ক্রমবর্ধমান প্রদর্শনী।
    ВДНХ - Выставка Достижений Народного Хозяйства র অর্থঃ
    В - ভিস্তাফ্‌কা (প্রদর্শনী)
    Д -দস্তিঝেনিই (সাফল্য)
    НХ- Народного Хозяйства (অর্থনীতির)

    অর্থনীতির সাফল্যের প্রদর্শনী।
    এই ভেদেন্‌খা বস্তুটি সমস্ত প্রদেশেই সদর শহরে থাকতো। মস্কোরটা স্বভাবতই সবচেয়ে বড়ো। একদিনে দেখে শেষ করা যায় না। কারণ এতে গোটা দেশের সঙ্গে প্রতিটি রিপাব্‌লিকের সাফল্য আলাদা আলাদা প্যাভিলিয়ন বানিয়ে করে তুলে ধরা হয়েছিলো। বলতে গেলে সেই প্রাচীন যুগ থেকে শুরু করে সর্বশেষ অ্যাচিভ্‌মেন্ট অবধি।
    এখন ভেদেন্‌খাতে কী হয় সেটা বলতে পারছি না।
    এইতো উইকিপেডিয়াতে রয়েছে-

    http://en.wikipedia.org/wiki/All-Russia_Exhibition_Centre

    এখন বলছে ট্রেড শো হয়!
  • সে | 203.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:১৮627375
  • এইটেই তো আগে লিখলাম পিয়েম। লিঙ্গুয়া ফ্রাঙ্কা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন