এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আম্রিগা - একটি নির্মোহ ব

    pi
    অন্যান্য | ২৫ ফেব্রুয়ারি ২০১২ | ২৭৩৮৮ বার পঠিত | রেটিং ৪ (২ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rimi | 168.*.*.* | ২৮ মার্চ ২০১২ ২৩:৫৮529092
  • ও: এইরকম?? এইরকম উদাহরণ তো আম্মো দিতে পারি। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক হাতে তিন চারিটি জ্যোতিষী প্রদত্ত আংটি পড়ে ঘোরেন। কেন?? আকাশের গ্রহ নক্ষত্র ভাগ্য ফেরাবে তাই। :-))))

    কিম্বা পোস্টম্যানের কথাই যদি ধরো, এক পরিচিত পোস্টম্যান মনে করতেন, বাঙালী মাত্রেই হিন্দু। তাঁর চোখে বাঙালী এবং মুসলমান ছিল দুইটি ভিন্ন জাতি। শুধুমাত্র আমেরিকার পোস্টম্যান বলেই তাকে সবরকম জিকের ভান্ডার হতে হবে নাকি???

    মাইরি উদাহরণগুলো হেব্বি :-))))
  • lcm | 128.*.*.* | ২৯ মার্চ ২০১২ ০০:০১529093
  • টিমভাই,
    ভারতীয় গণতন্ত্র নিয়ে যে কমেন্টটি তোমার কলিগ করেছেন ঐ কমেন্ট তো আমি প্রচুর ভারতীয়কেই করতে শুনেছি - ছ্যা! এই আমাদের গণতন্ত্র।
  • tatin | 117.*.*.* | ২৯ মার্চ ২০১২ ০০:০৪529095
  • না, আগে কে একটা পোস্ট করছিলেন না, সেই হিসেবে বললাম, সাধারণ আমেরিকানদের, সংখ্যাগরিষ্ঠ আমেরিকানদের হিসেব আম্রাও দিচ্ছিনা। শুধু পোস্টম্যানের চোখে তাদের লেভেল কীরকম তাই বললাম। রিমিদি নিশচয়ি কখনো এয়ারলাইন হাইওয়ে দিয়ে গঞ্জালেস চাড়িয়ে নিউ অর্লিয়েন্সের দিকে গ্যাছো, কিম্বা ব্রব্রিজের দিকটায়- সাধারণ গ্রাম্য আমেরিকান দেখেছো। অবশ্য ব্রব্রিজ এরিয়য় খাওয়ার দাওয়ার খুব ভালো, মিউলেট্‌স-এর ব্যাঙ-এর ঠ্যাঙ মনে পড়ছে
  • rimi | 168.*.*.* | ২৯ মার্চ ২০১২ ০০:০৪529094
  • টিমি, তাহলে আমার গুরুজীর কথা শোন। তিনি আম্রিগান নন, দক্ষিণ ভারতীয়, তিনি আবার শিবুদার এককালীন প্রাণের বন্ধু ছিলেন। ধারণা হওয়া স্বাভাবিক যে তিনি বাংলাদেশ সম্পর্কে অনেক খবর রাখবেন?

    কিন্তু গুরুজীর ধারণা ছিল বাঙালী মাত্রেই কমিউনিস্ট, এই নিয়ে তিনি প্রতি মুহুর্তে আমাকে টন্ট করতেন। এছাড়া ওঁর আরো ধারণা ছিল বাঙালী মাত্রেই পূর্ববঙ্গ থেকে সম্পত্তি হারিয়ে প: বঙ্গে এসেছে। তিনি অরুন্ধতী রায়কে সহ্য করতে পারতেন না, শুধুমাত্র অরুন্ধতীর বাঙালী ব্যাকগ্রাউন্ড আছে বলে। হ্যাঁ, গুরুজীর সঙ্গে আমার মিশতে অসুবিধা হত, কারণ গুরুজী বাঙালীদের সম্পর্কে অত্যন্ত ডেরোগেটরি ভাষায় ভঙ্গীতে কথা বলতেন।

    কিন্তু এই দিয়ে কি আমি পুরো তামিল সমাজ সম্পর্কে জেনারালাইজ করতে পারি? আমারই এক তামিল বন্ধু ছিল যে আবার বাঙালীদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।
  • Tim | 198.*.*.* | ২৯ মার্চ ২০১২ ০০:০৯529096
  • ল্যাদোষদা,
    ভারতীয়রা বললে আত্মসমালোচনা হয়। আম্রিকানরা বললে নিন্দে হয়। নিন্দেতে আপত্তি নেই, কিন্তু জেনেশুনে নিন্দে করা ভালো। আমেরিকান ফুটবল মাথামোটাদের খেলা-- না জেনেশুনে যদি এই কমেন্টটা আমি করি তাইলে কি এরা আমায় ছেড়ে কথা কইবে?
  • aranya | 144.*.*.* | ২৯ মার্চ ২০১২ ০০:১৮529097
  • গত কাল আমার মেয়েকে (ক্লাস সিক্স) জিগিয়ে জানলাম থ্যাংকস গিভিং সম্বন্ধে ওদের আলতো করে নেটিভ অ্যামেরিকান আর নবাগত সাদা উপনিবেশ স্থাপনকারীদের মধ্যে কিছু কনফ্লিক্ট ছিল - এমন বলা হয়েছে। কিন্তু ব্যাপক ভাবে খুন, বিশ্বাসঘাতকতা, অত্যাচারের যে ইতিহাস, তা কিছুই পড়ান হয় নি, এখন পর্যন্ত।
    বস্তুত, পৃথিবীর কোন দেশেই নিজেদের অতীত লজ্জার ইতিহাস স্কুলে ডিটেলসে পড়াবে বলে মনে হয় না।
  • Binary | 198.*.*.* | ২৯ মার্চ ২০১২ ০৩:০২529098
  • কাল মেয়ের কাছ থেকে একটা মুখচলতি মজা শুনলাম। যে নাকি, দুই-এর বেশী ভাষা জানে, সে মাল্টিলিংগুয়াল, যে নাকি দুটি ভাষা জানে সে বাইলিংগুয়াল, আর যে একটি-ই ভাষা জানে সে অ্যামেরিকান।
  • nk | 151.*.*.* | ২৯ মার্চ ২০১২ ০৩:১২529099
  • বাইনারি, ও বাইনারি প্রাণ জুড়িয়ে গেলো। আমি বহুদিন শুধু একটা ভাষা জানতাম, বাংলা। :-)
    আমি তখন আমেরিকান ছিলাম, তাই তো? দেখুন কান্ড! :-)))
  • Tim | 198.*.*.* | ২৯ মার্চ ২০১২ ০৩:১৪529100
  • ছি: নিশির আম্রিকামোহ গ্যালো না।
  • Binary | 198.*.*.* | ২৯ মার্চ ২০১২ ০৩:২৪529102
  • আরে আমি তো সেই লজিকে এখনো অ্যামেরিকান :)))
  • Tim | 198.*.*.* | ২৯ মার্চ ২০১২ ০৩:২৯529103
  • নিশি সত্যের পথ হইতে বিচ্যুত হইসে। নিশিও অন্তত দুইখান ভাষা জানতো। সমস্কিতো আর বাংলা।
  • nk | 151.*.*.* | ২৯ মার্চ ২০১২ ০৩:৩৬529104
  • ফট ফট করে প্রতিদিনের কথা বলার মতন তক্কো করার মতন ঝগড়া করার মতন বলতে পারা সমস্কিতো জানে বলে ক্লেইম করতে পারে, এমন লোক দেখেছ একটাও টিম ? ;-)
    ঐ ভাষা হাইরোগ্লিফিকের মতন।

    কিন্তু বাইনারিদার ব্যাপারটা বুঝলাম না। বাই ডিফল্ট বাইলিঙ্গুয়াল বা মাল্টিলিঙ্গুয়াল হওয়ার কথা। :-)
  • Binary | 198.*.*.* | ২৯ মার্চ ২০১২ ০৩:৪২529105
  • মানে, আমি একটাই ভাষা জানি সেটা বাংলা। তাই আমি অ্যামেরিকান।

    আর যেটা জানি সেটা বেঁচে বর্তে থাকার জন্য বাধ্য হয়ে শিখতে হয়েছে, আরো যেটা জানি সেটা অসংখ্য সেন্মার দৌলতে মগজে জোরকরে ঢোকানো হয়েছে, আরো এক্টা ভাষা ২০% জানি, সেটাও পরিস্থিতি-র চাপে পরে।
  • Generic letter | 67.*.*.* | ২৯ মার্চ ২০১২ ০৩:৪৫529106
  • দেখুন দাদা, দুই ধরণের ভুল ধারণা হয়:

    এক, ওভারজেনারালইজেশান। যথা - ভারতীয়মাত্রেরই arranged marriage। বা, আমেরিকানমাত্রেরই হু হা সেক্স লাইফ। এইটা ততটা বোধ হয় দোষের না, যদিও এই থ্রেডের উদাগুলো অধিকাংশ এরকমই। statistical average নিয়ে prediction করা খুব ভুলভাল কি, যদি conditioning variableগুলো না জানা থাকে?

    দুই, প্লেন ভুল ধারণা। যথা: ব্যাঙ্গালোরের রাস্তায় হাতি চড়ে বেড়ায়। অথবা, বাঙ্গালি মানে হিন্দু। ফ্র্যাংকলি স্পিকিং, এদেশে এইরকম কিন্তু দশবছরে খুব বেশি শুনিনি, অর্থাত কিন দেশে যা শোনা যায় তার থেকে বেশি না
  • nk | 151.*.*.* | ২৯ মার্চ ২০১২ ০৩:৫৩529107
  • ওরে বাবা বাইনারি, আপনি তো টেট্রালিঙ্গুয়াল!!!!
  • Binary | 198.*.*.* | ২৯ মার্চ ২০১২ ০৩:৫৫529108
  • ও আরো মনে পড়লো, মেয়ের স্কুলে, সোসালস্টাডি না কি যেন ভাটের সাবজেক্ট আছে, তাতে রেসিসিম আর স্টিরিওটাইপ কি ও কেন, পার্থক্য কি এই সব সেখাচ্ছে।

    তাতে দেখলাম বিভিন্ন দেশের প্রচলিত স্টিরিওটাইপ, আর অ্যামেরিকানদের সম্বদ্ধে লেখা আছে হামবাগ আর সবজান্তা (হ্যাব কমেন্টস ওন এভরি পসিবল ডিস্কাশন্স)
  • nk | 151.*.*.* | ২৯ মার্চ ২০১২ ০৪:০১529109
  • আরে শাবাশ, বাঙালিরও তো তাই!
    কমেন্টস অন এভ্রি পসিবল ডিসকাশন্স। :-)

    এ যে দেখি লালমোহনের কেস, "ফেলুবাবু, এইভাবে পদে পদে সব যে মিলে যাবে---"
    :-)
  • Binary | 198.*.*.* | ২৯ মার্চ ২০১২ ০৪:০৩529110
  • তাহলে !!!!, এই জন্যই তো আমারে, আমি আম্রিকান কই।
  • Tim | 198.*.*.* | ২৯ মার্চ ২০১২ ০৪:১১529111
  • বাইনারিদা সোশালস্টাডিকে ভাটের সাবজেক্ট বললো? এখুনি কেউ এলো বলে। ;-)
  • nk | 151.*.*.* | ২৯ মার্চ ২০১২ ০৪:১৯529114
  • অনেক লিংক ও আসবে। :-)
  • aka | 75.*.*.* | ২৯ মার্চ ২০১২ ০৫:০৫529115
  • আরে আমি তো একেবারে অক্ষরে অক্ষরে আমেরিকান। কোন একটা ভাষাও ঠিক করে জানি না, কিন্তু সব বিষয়ে প্রচূর মতামত।
  • aranya | 144.*.*.* | ২৯ মার্চ ২০১২ ০৫:০৯529116
  • আমি এখনও পর্যন্ত মেয়ের স্কুলের পড়াশুনো নিয়ে বেশ খুশী। ক্রিয়েটিভ ভাবনা চিন্তাকে বিভিন্ন ভাবে উৎসাহ দেওয়া হচ্ছে, অঙ্ক, বিজ্ঞান ইত্যাদির সিলেবাস ভাল, পড়াচ্ছেও ভাল। অন্য দেশ, ইতিহাস, ভূগোল - ভালই শেখাচ্ছে, যদিও আগে যেমন বললাম নেটিভ অ্যামেরিকানদের ম্যাসাকার করার ইতিহাসটা পড়ায় নি :-(। অঙ্কে ভাল করলে এক ক্লাস ওপরের সিলেবাস পড়াচ্ছে, অনেকটা দেশে যেমন ডাবল প্রমোশনের একটা ব্যাপার ছিল কোন কোন স্কুলে, তেমন। প্রচুর ইংলিশ বই গোগ্রাসে পড়ছে, বুক রিভিউ লিখছে, স্প্যানিশ শিখছে - আর যেটা সবচেয়ে বড় কথা বেশ আনন্দের সঙ্গে স্কুল করছে, পুরো অভিজ্ঞতাটা এনজয় করছে।
    এই স্কুলটা অবশ্য নিউ জার্সীর ভাল পাব্লিক স্কুলগুলোর মধ্যে পড়ে। ডিপ্রেসড ইকোনমিক এরিয়ার পাব্লিক স্কুলের অবস্থা আরও খারাপ হবে।
  • aka | 75.*.*.* | ২৯ মার্চ ২০১২ ০৫:২৮529117
  • ডিপ্রেসড ইকনমিক এরিয়ায় বাজে স্কুল আছে, কিন্তু তাদের টেনে তোলার চেষ্টার অভাব নেই। দুটো হাতে গরম উদা:

    ১) পিছিয়ে পড়া স্কুলে যেখানে বাবা মাদের ছেলে মেয়েদের পড়াশুনোর পেছনে দেওয়ার মতন সময় নেই বা বিদ্যে নেই তাদের সাহায্য করার জন্য বিভিন্ন গ্রান্ট রয়েছে। আমাদের ইউনির এক প্রফেসর লড়ে যাচ্ছেন এমন এক গ্রান্টের জন্য। তৈরি হবে নতুন টেকনলজি যাতে ইলেকট্রনিক বই টিউটোরিয়াল সমেত তৈরি করা যায়। সেই টেকনলজি সাপ্লাই করার জন্য গুগুলকে ক্রোম বুক দান করার কথা বলা হয়েছে। এছাড়াও হপ্তায় একদিন বাবা মা, ছেলেমেয়েকে নিয়ে ইন ক্লাস টিউটোরিয়াল হবে, ইন্সেটিভ হিসেবে ডিনার ফ্রি। পরের হপ্তায় মিটিঙ্গ আছে।

    ২) বিভিন্ন ডিপার্টমেন্টের প্রফেসরদের মাঝে মাঝেই এইসব স্কুলে নিয়ে যাওয়া হয় টক দেবার জন্য, মূলত পেপ টক। ডিপ হেডরা স্কুলের উন্নতির জন্য কি কি করা উচিত সেই ব্যপারে মতামত দেয়, সারা বছর যুক্ত থাকে। এখানে স্পেনসর হাই স্কুল নামে একটি স্কুল আছে এদ্দিন খুব বাজে ছিল। গত দু বছর অভাবনীয় উন্নতি।

    পয়সা আছে, উদ্যোগও আছে।
  • aka | 75.*.*.* | ২৯ মার্চ ২০১২ ০৫:৪০529118
  • এই যে কিছু লোক এইসব নিয়ে লড়ছে তা কিন্তু হঠাত, র‌্যাণ্ডম কোন ইভেন্ট নয়। রীতিমতন স্ট্র্যাটেজী করে, সেই স্ট্র্যাটেজী থেকে প্ল্যান ডিরাইভ করে, রিসোর্স আইডেন্টিফাই করে, তাদের মোটিভেট করে কাজ করানো হয়।

    এতে ইউনির লাভ? স্পেনসার হাই স্কুল থেকে একটি মেয়ে এবারে NCWIT তে প্রাইজ পাওয়া একটি মেয়ে যে কিনা এমনিতে জর্জিয়া টেকে যেত সে এখন আমাদের ইউনিতে আসছে।

    নিদেন পক্ষে সুচিন্তিত কাজকম্মো।
  • aranya | 144.*.*.* | ২৯ মার্চ ২০১২ ০৫:৪৭529119
  • আকা, একমত।
    স্কুলগুলোকে আরও ভাল করার, ছাত্রদের সাহায্য করার চেষ্টা আছে, কোন সন্দেহ নেই। বাজেটের অবস্থা এই মুহূর্তে ভাল নয়, পাব্লিক স্কুলে বাজেট কাট হচ্ছে - রিসেশনের এফেক্ট, তাও বিভিন্ন উদ্যোগ চালু আছে।
  • Tim | 198.*.*.* | ২৯ মার্চ ২০১২ ০৬:০১529120
  • আকাদারে ক দিলাম। পয়সা উদ্যোগ সবই আছে। প্ল্যানিং ও আছে। সদিচ্ছাও আছে। সব মিলিয়ে ভালো সিস্টেম। মারকাটারি কম্পিটিশন নেই।

    অন্য প্রসঙ্গে: আমার মনে হয় ইউনিগুলোতে সব সময়ই দুরকম ফ্যাকাল্টি থাকবে। একদল ওল্ড স্কুল মেথডে বিশ্বাসী, চাপ দিয়ে পড়াতে চাইবে। আরেকদল পড়াশুনোকে এন্টারটেইনিং করতে চাইবে। একদল বলবে ওরা কিস্যু জানেনা। আরেকদল বলবে সব জানার দরকার নেই। পুরোনোপন্থীরা ওয়াশ্‌ড আউট হয়ে যাওয়া অবধি এইরকমই চলবে।
  • aranya | 144.*.*.* | ২৯ মার্চ ২০১২ ০৬:২৬529121
  • আরেকটা কথা মনে হয়, জানি না কোন টইতে লেখা উচিত, এখানেই লিখি।
    আমরা যারা পশ্চিমবঙ্গে বড় হয়েছি এবং এখন অন্য দেশে আছি, তারা বাংলাকে ভালবাসি, বাংলার ভাল চাই - এটাই কিন্তু বেসিক অ্যাসাম্পসান হওয়া উচিত। আমি যদি বলি ইনফ্রাস্ট্রাকচার/সিস্টেম/অ্যাটিচিউড ই: দিক থেকে কলকাতা বালের জায়গা বা পব-র অবস্থা ভয়াবহ - সেটা অনেক দু:খে বলা - মানে রাজীব গান্ধি যখন কলকাতাকে ডায়িং সিটি (না কি ডেড সিটি ?) বলে তখন সে উপেক্ষা/অবজ্ঞা করছে এমন ধরে নেওয়া যেতে পারে কিন্তু কলকাতায় বেড়ে ওঠা অধুনা প্রবাসী কেউ সেটা বললে সে অনেক কষ্ট থেকে এটা বলছে, এটাই ভাবা উচিত।
    কলকাতা/পব-র শিক্ষা, স্বাস্থ্য এই সব ক্ষেত্রে উন্নতির ঠিকঠাক পরিকল্পনা যদি করা হয় এবং তাতে প্রবাসী/অভিবাসীদের কোনভাবে কনট্রিবিউট করার সুযোগ থাকে, তবেই অনেকেই সাগ্রহে এগিয়ে আসবে বলে আমার মনে হয়। সামগ্রিক ভাবে ভারতের ক্ষেত্রেও একই কথা। আম্রিকান সিস্টেমকে কেউ ভাল বলা মানে সে পব-কে ভালবাসে না, পব-র সিস্টেমের উন্নতি চায় না, এটা কখনই ধরে নেওয়া ঠিক নয়।
  • tatin | 117.*.*.* | ২৯ মার্চ ২০১২ ০৭:২১529122
  • Binary, একদম এই জোকটাই আইভান (পোস্টম্যান) বলেছিল
  • Tim | 98.*.*.* | ২৯ মার্চ ২০১২ ০৮:৪৫529125
  • কমেন্টে জনৈক আম্রিকান বীর দেখলাম নিউক চার্জ করতে বলেছে। এমনি এমনি কি আর .... যাগ্গে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন