এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • নতুন সরকারের শিক্ষা স্বাস্থ্য শিল্পনীতি ইত্যাদি-৬

    pi
    নাটক | ১১ আগস্ট ২০১১ | ২২৪১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ১২ আগস্ট ২০১১ ১০:১৮481265
  • দুখেটা যে কী করে না! আমি একটু মুখবদলের জন্য কল্লোলদাকে সরিয়ে নিজেকে একটু সেন্টারস্টেজে প্রতিষ্ঠা করার চেষ্টা করছিলাম। কিন্তু দুখে আবার সেই কল্লোলদাকে হারানো জমি ফিরিয়ে দিতে চাইছে!!
  • Sibu | ১২ আগস্ট ২০১১ ১০:২১481276
  • বিটি বেগুনখোরটা কি?
  • dukhe | ১২ আগস্ট ২০১১ ১০:২৪481287
  • ই কী ! বিটি বেগুন জানে না ? জয়রাম রমেশকে বেগুনের মালা পরানো হল যে জন্য।
    http://en.wikipedia.org/wiki/Bt_brinjal
    জেনেটিকালি মডিফায়েড বেগুন।
    তবে ভারতে এখনো চালু হয়নি বোধহয়। কল্লোলদার সত্যি সত্যি খাওয়ার চান্স কম।
  • dukhe | ১২ আগস্ট ২০১১ ১০:২৬481309
  • আর ব্যাঙ, আপনার সেন্টারস্টেজে ওঠার ইচ্ছে হলে স্কুলবিধাতাকে বলুন না।
  • Sibu | ১২ আগস্ট ২০১১ ১০:২৬481298
  • :))

    মমতার মামদো হওয়া কিন্তু কঠিন কাজ, বিরাট লাইন।
  • Sibu | ১২ আগস্ট ২০১১ ১০:২৯481331
  • ইস্কুলবিধাতাকে বলে লাভ হবে না। ওনার মেয়ে হল অর্গানাইজার।
  • byaang | ১২ আগস্ট ২০১১ ১০:২৯481320
  • দুদ্দুর, ইস্কুলের স্টেজ তো কয়েক ঘন্টার ব্যাপার। কিন্তু এই টইয়ের তো কোনো শেষ নেই।।
  • nyara | ১২ আগস্ট ২০১১ ১০:৩১481342
  • আগে বেশ অনেক বুদ্ধিমান ও রসিক সিপিয়েম দেখা যেত। ঈশান যে কী করে এতজন গাঁট ও গাম্বাট সিপিয়েম এক ঘাটে জড়ো করল, সেটা একটা সোশিওলজিকাল স্টাডির বিষয় হতে পারে। তার মধ্যে কয়েকজন আবার অসভ্য।

    বিপ্লব, তুমি কবে আসিবে বলো তো?
  • dd | ১২ আগস্ট ২০১১ ১০:৩৩481353
  • আমিও বলি।

    পার্টী পলিটিক্স নিয়ে টইতে নিত্যি লেখালেখি করবে কিন্তু খিস্তি খেউড় শুনবে না/করবে না এরকম হয় নাকি?

    জাস্ট কল্লোলের কথাই ধরুন, কতোবার যে লিখেছে "ঘাট হয়েছে মশাই,আপনার সাথে আর তর্ক নয়" বা "আপনাকে বোঝাবার চেষ্টা করা বৃথা, এনাফ এনাফ, আমি ক্ষ্যামা দিলাম"। পরের দিনেই আবার ড্যাং ড্যাং করে হাজির।*** ভালো কথা আমার দেওয়া কোটেশন মার্ক খুব সিরিয়াসলি নিয়েন্না।

    তো,এটাও একটা খেলা। স্রেফ টাইমপাস। খারাপ লাগলে না পড়ে/লিখে থাকাই যায়। কিন্তু,ঐ যে, অমর্ত্ত্য সেন রাগ করবেন। তো তার কথা ভেবেই আবার "তর্কের" আখড়ায় নামতে হয়।

    কল্লোল একে ঝানু লোক তায় আমার বিশেষ বন্ধু, সামান্য খিস্তিতে ওর মন খারাপ হয় না। শুধু ওর ক্যানো আমার ও মন খারাপ হয় না।

    তর্ক নয়,আলোচোনা তো অ্যাট অল নয়। কিছু বয়ষ্ক লোকের খেলা খেলা সারাবেলা। সাইড লাইনে দাঁড়িয়ে আমি তো খুব আমোদ পাই।
  • dukhe | ১২ আগস্ট ২০১১ ১০:৩৭481365
  • বিভূতি মুখুজ্জের গোবিন্দমাসির কাছে সবাই নস্যি।
  • byaang | ১২ আগস্ট ২০১১ ১০:৩৯481376
  • অ্যাই দুখে, কিছুতেই না। প্লিজ এখন বিভূতি মুখুজ্জ্যের রেফারেন্স টানবেন না প্লিজ। আমাকে এখন চেয়ার ছেড়ে উঠতেই হবে। আর আপনি কিনা এখনই বিভূতি মুখুজ্জ্যের কথা শুরু করলেন! :-(
  • saikat | ১২ আগস্ট ২০১১ ১০:৪০481387
  • কল্লোলদা নীলকর?

    আমি তো ভাবছিলাম, যে কমরেডের সাত দিনের পুলিশ হাজত হোল তিনি অত্যাচারী নীলকর হওয়ার দৌড়ে এগিয়ে।
  • dukhe | ১২ আগস্ট ২০১১ ১০:৪৪481398
  • সৈকত আবার রঙকানা হল কবে ? লাল আর নীল গুলিয়ে ফেলছে !
  • saikat | ১২ আগস্ট ২০১১ ১০:৪৭481420
  • কম রেড তো ! লাল রঙ ফিকে হয়ে নীল হতে পারে না?
  • siki | ১২ আগস্ট ২০১১ ১০:৪৭481409
  • আপাতত ব্যাংকে সাপোর্টানো ছাড়া আর কোনও বিশেষ কথা মাথায় আসছে না। ব্যাং মোটামুটি গুছিয়ে লিখে দিয়েছে।
  • pi | ১২ আগস্ট ২০১১ ১০:৫৬481431
  • 'অত্যাচারী নীলকর কল্লোল' টা পছন্দ হইলো।

    লামাদা ? হুতো ?

    বিটি বেগুনখোরটাও ফোটোজেনিক হবে। তবে বেগুনভর্তা হয়ে য্যানো, মনে রাখবেন।
  • pi | ১২ আগস্ট ২০১১ ১০:৫৭481442
  • সিকিমশায়ের প্রতি কোশ্চেনটা আগের টইয়ে ছিল।

    কিন্তু ন্যাড়াদা কি বিপদাকে ডাকলেন ?
  • bb | ১২ আগস্ট ২০১১ ১১:১০481453
  • সুচেতনা আমি কল্লোলের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহী নয় এবং তা নিয়ে মন্তব্য শোভন নয় বলে মনে করি।
    উনি যেটুকু পাবলিক ডোমেনে এনেছেন তার রাজনৈতিক বিশ্বাসের কথা বা তার মতবাদের কথায় তাতেই লেবেলিং করেছি। যেসব নকশাল কংগ্রেসের হয় কাজ করত তাদের সুবিধার জন্য এবং সিপিএম মারার জন্য তাদের কংশাল বলা হয়। আজ কল্লোলের মতবাদ দেখে আমার তাই মনে হয়েছে তাই তাদের উল্লেখ করেছি।
    মানবাধিকার নিয়ে ওনাকে কিছু বলেছি বলে মনে পড়ে না।
  • nyara | ১২ আগস্ট ২০১১ ১১:১৩481464
  • আচ্ছা, বিবিবাবু, কারুর পাবলিক ডোমেনের ব্যবহার দেখে আমার যদি, ধরুন, 'শুয়োরের বাচ্চার মতন ব্যবহার' বলে মনে হয় তাহলে তাকে 'শুয়োরের বাচ্চা' লেবেল লাগান যাবে কি আপনার নিয়মে?
  • byaang | ১২ আগস্ট ২০১১ ১১:১৪481476
  • :-))
  • bb | ১২ আগস্ট ২০১১ ১১:২৪481487
  • ন্যাড়া সেটা নির্ভর করবে আপনার ওপর।
    তবে কংশাল আর ... এক ব্যাপার নয় এটা বোঝা মত বুদ্ধি আপনার নিশ্চয় আছে।

    আর একটা ব্যাপার সিকি বা ব্যাঙকে, আপনাদের কেউ দিব্যি দেইনি এই টই পড়ার জন্য, পছন্দ না হলে আপনি পড়বেন না। আপনাদের অনেক ভাট মন্তব্য বা বিষয় একই জিনিষ নিয়ে ঘুরপাক খায়, স্কুলই হোক বা অন্য কোন বিষয় হোক, সেগুলো তো আর ব্যক্তিগত ব্যাপারের চর্বিত চর্বণ।
  • byaang | ১২ আগস্ট ২০১১ ১১:২৯481498
  • বিবি, আমি বা সিকি আমরা নিজেরাই আমাদের ব্যক্তিগত কথা নিয়ে আলোচনা করি, অন্যের জীবনে উঁকি মারতে যাই না।
    আরেকটা কথা, আমাদের পছন্দ না হলে আমরা সেটা পড়ব কি পড়ব না সেটা আমরাই ঠিক করব এবং কোনো কিছু অপছন্দ হলে সেটায় আপত্তি না জানিয়ে না পড়ার অপশনটা নেব কিনা সেটাও আমরাই ঠিক করব।
  • kc | ১২ আগস্ট ২০১১ ১১:৩৩481509
  • থামবেন না মহায়রা। আজকে ছুটির দিন আমার। কোন কাজও নেই। টইয়ে পোস্ট না পড়লেই দিনটা জোলো হয়ে যাবে।
  • byaang | ১২ আগস্ট ২০১১ ১১:৪৪481520
  • কেসি কি রেফারি হবে?
  • kc | ১২ আগস্ট ২০১১ ১১:৪৮481531
  • ফাগল? আমি হলাম মবের জনতা। গালাগালিটা কখন যে শুরু হবে তার জন্য ঘাপটি মেরে বসে আছি। আমিও একটু মুখের সুখ করে নেব, তালেগোলে।
  • byaang | ১২ আগস্ট ২০১১ ১১:৫১481542
  • হুঁ। আমিই তেড়েফুঁড়ে শুরু করবো ভাবছিলাম, কিন্তু ""...'' দিয়ে কাউন্টার করায় ঠিক জুৎ পাচ্ছি না।
  • Sibu | ১২ আগস্ট ২০১১ ১১:৫২481553
  • গালাগালি আজ আর শুরু হবে বলে মনে হচ্ছে না। এমনো রাত যেনো যায় না বৃথাই-ই-ই-ই-ই
  • byaang | ১২ আগস্ট ২০১১ ১১:৫৪481564
  • আমিই শিবুদাকে দিয়ে শুরু করি - লুঙ্গিদাস
    (শিবুদাকে বললাম)
  • Sibu | ১২ আগস্ট ২০১১ ১১:৫৫481575
  • না না, লুঙ্গিদাস তেমোন যুতসই না। বরং ভুঁড়িদাস চলবে।
  • byaang | ১২ আগস্ট ২০১১ ১১:৫৬481587
  • কল্লোলদার সঙ্গে কংসটা বেশ অনুপ্রাস টাইপ ম্যাচিং হচ্ছে।
    তাই কল্লোলদাকে বল্লুম - কংস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন