এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লাভ ম্যারেজ -অ্যারেঞ্জড ম্যারেজঃসুবিধা অসুবিধা

    b
    অন্যান্য | ৩০ জুন ২০১২ | ৫৭৪৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ০২ জুলাই ২০১২ ০৮:৪৬557422
  • সরি টরি বলার কোন দরকার নেই। আমার প্রবলেম প্রাইভেসি নিয়েও না। ইন্টার্নেটের সুবিধেও আছে, যে চায় ঢালাও প্রাইভেসির ব্যবস্থা রাখতে পারে, সেটা নিজের হাতেই। এবং ইন্টার্নেট ইস দ্য গ্রেট ইকুয়ালাইজার, এই সেন্সে যে বয়স, ধর্ম, জেন্ডার বা যেকোনো রকম ব্যক্তিগত তথ্য কোনো কিছু না জানিয়ে/জেনে অনায়াসে আলাপচারিতা চালানো যায়। অনেকটা এই কারণেই আমি সাধারণত কাউকে দা বা দি বলিনা এই জগতে। আমার প্রবলেম এই টপিক নিয়ে সুতো খুলে তাতে ঐ লিস্টি ধরে দেওয়া। গল্প করতে করতে কার কিভাবে আলাপ/বিয়ে/প্রেম ইত্যাদি প্রসঙ্গ ওঠা, আর সেটাকেই প্রসঙ্গ করার মধ্যে একটু বোধহয় তফাৎ আছে। এমনি জেনেরালাইজড একাল ও সেকালের প্রেম/বিয়ে দিয়ে টই খুলে লোককে লিখতে বলা আর নাম ধরে ধরে এর এই বিয়ে ওর ঐ বিয়ে বলা একটু চোখে লাগে, এই আর কি। তবে মারাত্মক কিছু না।
  • chondal | ০২ জুলাই ২০১২ ০৮:৪৯557423
  • না না, আমি তো একবারই পোষ্ট করলাম, এতবার কিকরে হল বলতে পারি না।
  • Tim | ০২ জুলাই ২০১২ ০৯:৩৭557424
  • কিকিদি,

    খামচানো মনে হয়ে থাকলে সরি। তবে তোমার পোস্টটাও চোখে লাগলো, কারণ কে প্রাইভেসি পছন্দ করে, আর কেন করে সেটা নিয়ে অন্যেরা কিভাবে মন্তব্য করতে পারে বুঝিনি। তোমার পোস্টের আগে আমিও স্রেফ ইয়ার্কিই করছিলাম।

    টই খুলে লিস্ট করে ব্যক্তিগত তথ্য শেয়ার করার সময় একটু জিগ্যেস করে নিলে ভালো হয়, আমার মতে। নইলে লিখে দেওয়ার পরে দশবার করে " আমার খুবই অপছন্দ হইলো" লিখলেও তথ্যগুলো মোছা যাবেনা, তাইনা ?

    ডিঃ আমার নিজের তথ্য নিয়ে কোনই অসুবিধে নাই। এর আগে মা উমা তে আমি নিজে অনেক কিছু লিখেছি। তো, কথা হলো, কতদূর অবধি আমি পাবলিক করবো, আর কোনটা শেয়ার করবোনা সেটা ব্যক্তিবিশেষের হাতেই থাকা ভালো।
  • lcm | ০২ জুলাই ২০১২ ০৯:৩৯557425
  • ওহ্‌, ব হল বোতিন। এই দুমদাম লিস্টি বানানো নিয়ে কিছু কথা যখন একান্তই মনে হচ্ছে, আর ইউরো কাপের ফাইনালে এমন খেলা দেখে দিল এমন খুশ, তখন দুকথা লিখেই ফেলি।

    প্রথম কথা, এটা ওপেন ফোরাম, ক্লোজ্‌ড মেম্বার্শিপ বেস্‌ড নয়। সুতরাং, সবার লিস্ট বানানো টেকনিক্যালি সম্ভব নয়। তাও যদি বানানো হয়, তাহলে যারা লিস্টে নেই তাদেরকে একটূ অগ্রাহ্য করা হয়, যা একদম অপ্রয়োজনীয় এবং অনভিপ্রেত।

    আর ফ্যাক্ট না জেনে এরকম ভুলভাল লিস্ট বানানোর দরকারই বা কি। যেমন, আমি যদি আর কোনো ভাটানোর টপিক নেই ভেবে, কারা কারা ল্যাকটোজেন্ট ইন্টলারেন্ট, মানে পেটে দুধ বা দুগ্ধজাত প্রোডাক্ট পরলেই ভুটভাট শুরু হয়, তাই নিয়ে একটা চার্ট বানিয়ে ফেললাম, আন্দাজে কিছু ডেটা ভরে প্রচুর অ্যানালিসিস ও করে দিলাম। এবার জনগণের দায়িত্ব দিলাম লিস্ট কারেক্ট করার। কেউ কেউ একটু বিরক্ত হতেই পারে। শুধু তাই নয়, তার ওপর যদি ইনফারেন্স টানতে আরম্ভ করি যে অমুক এন্ট্রির চেহারা গাট্টাগোট্টা তাই এরকম ডেটা হওয়া উচিত ছিল... তাইলে তো জনগণ, ইয়ে, মানে একটু...
  • siki | ০২ জুলাই ২০১২ ০৯:৪২557427
  • Tim er apottir sathe ami puropuri ekmot.

    Mobile theke er beshi kichhu likhte parlam na.
  • pi | ০২ জুলাই ২০১২ ০৯:৪৩557428
  • 'কতদূর অবধি আমি পাবলিক করবো, আর কোনটা শেয়ার করবোনা সেটা ব্যক্তিবিশেষের হাতেই থাকা ভালো।'

    ক।
    লসাগুদাকেও।
  • ranjan roy | ০২ জুলাই ২০১২ ১০:০৩557429
  • ব,

    ১)
    শিবাংশু যা লিখেছেন তার পর আমার খুব বেশি কিছু লেখার থাকে না। আসলে ওর লেখায় আমাদের এক প্রজন্মের সাংস্কৃতিক পলিগুলো বেশ সুন্দর ফুটেছে, তার সঙ্গে যুক্ত হয়েছে ওর নিজস্ব সংবেদনশীল মনন ও গভীরতা।
    আমার, কল্লোল ও কাবলিদার সৌভাগ্য হয়েছিল ওর বাড়িতে ওর বিয়ের কিছু নির্বাচিত ছবি দিয়ে সাজানো অ্যালবামটি দেখা। সংকলন করেছে ওর সদ্য স্নাতক হওয়া ছোট মেয়ে। আর ব্যাকগ্রাউন্ডে বেজে চলেছে " আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনি!" চমৎকার নান্দনিক অভিজ্ঞতা।
  • h | ০২ জুলাই ২০১২ ১০:১৭557430
  • আমার প্রচন্ড টুনটুনি ছিল। এখন আমি প্রকান্ড এবং টুনটুনি প্রচন্ড হয়ে উঠেছেন। মোটামুটি সংক্ষেপে এই।

    ব্রতীন, প্রাইভেসি কেসটা চাপের, তুই বা অন্য এই টই টা কন্টিনিউ না করলেই ভালো। কিন্তু এক লাইন না লিখলে তোর মনখারাপ হতে পারে তাই লিখলাম।
  • কল্লোল | ০২ জুলাই ২০১২ ১০:৪২557431
  • আমার তো দেখাশোনা বিয়ে নয়। তবে দেখাশোনা অর নো দেখাশোনা এসব কোন ব্যাপার নয়। প্রায় ১০০ ভাগ নির্ভর করে ঘটনাচক্র ও ঘটনাচক্রের উপর।
    শিবাংশুর মতো আমারো প্রমোদ পেকেছে অল্প বয়সে। শিবাংশুর মা ওর নবপরিনীতাকে হুশিয়ার করে দিয়েছিলেন। আমার অতো ভাগ্য হয় নাই, কারন তিনি ঐসব কর্মকান্ড প্রত্যক্ষ করেছেন বহু বছর ধরে। ফলে আমার চরিত্তির নিয়ে তাঁর রেটিং কোনদিনই দেড় তারা পার হয় নি। তবে বিয়ে? এটুকুনি বলতে পারি, হয়ে গেলো। ওদের বাড়িতে আমার শ্বশুর মশয়ের সাংঘাতিক আপত্তি ছিলো। কি না, ওরা ব্রাহ্মণ। কেমন জেদের বশে হয়ে গেলো। এমনকি টোপর পড়ে, যজ্ঞ করে হয়ে গেলো। আমার বন্ধুদের মধ্যে একমাত্র আমার বিয়ে ধর্মাচার মেনে হয়েছে। কারন, ঐ জেদ। দেখিয়ে দেওয়া ব্রাহ্মণ-ব্রাহ্মণেতরের বিয়ে ধম্মো মেনেও হয়। এসব এখন বোকামো মনে হয়।
    মাক্কালী, আমি নারীজাতির প্রতি দুর্বল (সে আর কোন পুরুষ নয়, খালি মাছরাঙ্গারই বদনাম), কিন্তু, মূলতঃ ব্রাহ্ম নৈতিকতার সোদরভাই টাইপের রাজনীতির ঠেলায় ফ্লার্ট (বাংলা কি? গদগদামী?) করাও ভয়ানক ইয়ে ছিলো। আমাদের প্রেম তো "মিছিলে দেখেছি সেই মুখ" ছড়িয়ে বেরুতেই পারলো না। আমার শুধু নয়, আমাদের অনেকেরই। সে সব অন্য গপ্পো। এ টইয়ে তার জায়গা নেই।
    বিয়ে ঠিকঠাক টিঁকে যাওয়া একটা অন্য বল খেলা। তার জন্য আলাদা করে সময় লাগে - দু তরফেই। সেটা না হলে ঝ্যাম আছে - দেখাশোনা অর নো দেখাশোনা। ঘটনাচক্রে কেউ সেই সময় দিতে পারে, কেউ পারে না। আমি পারিনি।
  • কান্তি | ০২ জুলাই ২০১২ ১১:৩১557432
  • এখানে সত্যিই কি আমার কিছু বলার মত আছে?
    আমার বিয়ের বয়স ৪২ চলছে। একেবারে সাদামাটা অপ্রেমজ বিয়ে
    হয়েছিল। যা সার বুঝেছি, আমি একটি অপদার্থ। স্ত্রীর মনরঞ্জনের কিছুই বুঝিনা। সে রকম চেষ্টা করতে গিয়ে বেশ কয়েক বার লেজেগোবরে হয়েছি। বর্তমানে একজন প্রাক্তন দিদিমনির একমাত্র
    অবাধ্য ছাত্র হয়ে দিন কাটে। তবে এ ব্যাপারে আমার কোন ক্ষোভ
    নেই।
  • Abhyu | ০২ জুলাই ২০১২ ১৩:৪৬557433
  • ব, আপনার সঙ্গে আমার পরিচয় আছে ঠিকই, কিন্তু তার মানে এই নয় আমার যে কোনো বিষয় নিয়ে আপনি খোলা পাতায় আলোচনা করতে পারেন। আরেকটু ভেবে দেখুন। আমার বর্তমান বিয়ের আগে যদি একটি বিয়ে এবং ডিভোর্স হয়ে থাকত, এবং সেটা আপনার জানা থাকত, আমার সঙ্গে পরিচয় থাকার সুবাদে সেই নিয়েও আপনি টইতে লিস্ট বানাতে পারেন, আর কিছু লোক তো তাতেও সমর্থন করতে পারে আনমডারেটেড সাইট বলে, তাই না? এই টইয়ের শুরুতে আপনার লিস্টটা, যাতে ভুলও আছে, আমার খারাপ লেগেছে। আরো ধরুন, যাদের বিয়ে হয় নি এবং অদূর ভবিষ্যতে হবার কথা নেই, বা লিভ টুগেদার করছেন, পরিচয় থাকার সুবাদে তাদের একটা লিস্টও কি আপনি বানাবেন? তাঁদের বক্তব্যও তো এখানে খুব প্রাসঙ্গিক, নয়? বা ধরুন, কোনো পাঠক যাঁর বৈবাহিক সম্পর্ক এখন ভাঙনের মুখে, তাঁর নিজের নাম ঐ লিস্টে দেখতে কেমন লাগবে? পরিচয় থাকার সুবাদেই সে সব খবর আপনার জানা আছে এমন তো নয়?
  • | ০২ জুলাই ২০১২ ১৫:৩৩557434
  • হমমম!!

    কালকে অক্ষদা র পোস্ট টা পড়ার পরে আমি ভাবছিলাম। আমার নিজের কেস টা মানে বিয়ে আর প্রেম।

    ১ নম্বর প্রেম নিয়ে আমার কোন চাপ নেই কিন্তু ২ নম্বার প্রেম টা খুব সেনসেটিভ। খুব ক্লোজ কেউ না তহলে সে টা আমি ডিসকাস করি না। খোলা পাতায় তো প্রশ্ন ওঠে না। আবার খুব ইচ্ছা ছিল প্রেম করে বিয়ে করবো কিন্তু ফাইন্যালি ক্লিক করে নি। কিন্তু আমার অ্যারেঞ্জড ম্যারেজ এই তথ্য টা শেয়ার করতে আমার চাপ নেই। কিন্তু কারোর থাকতেই পারে।

    আমি আবার নিঃশর্ত ক্ষমা চেয়ে নিচ্ছি।
  • | ০২ জুলাই ২০১২ ১৫:৫১557435
  • অক্ষ কে একগাদা ক। এক্দম গুছিয়ে লিখে দিয়েছে। জলের মতো পরিষ্কার
  • b | ০২ জুলাই ২০১২ ১৫:৫৭557436
  • ঠিক এল সি এম দা। ছড়িয়েছি ঃ((
  • bb | ০২ জুলাই ২০১২ ১৫:৫৯557438
  • একটু ব য়ের পক্ষে ওকালতি করি। এটা অনেকটা ইনফর্মালি লেখা লিস্ট। এর মধ্যে বেশী তথ্য বা সংবেদ্নশীলতা না দেখাই ভাল। বেশ কিছু তথ্য এই পাতার লেখা থেকেই নেওয়া।
    যাদের ভাল না লাগলে তার না লিখলেই হয়, কারণ এইগুলি সম্পূর্ন ব্যক্তিগত ব্যাপার- তাই ব্যক্তির ইচ্ছেই মুখ্য।
    আবার শিবাংশুদা বা কল্লোলদা যেমন খোলাপাতাতেই শেয়ার করেছেন।
    এরমধ্যে এর চেয়ে বেশী দেখা বোধহয় উচিত নয়।
    ভুলে গেলে চলবেনা এইখানেই জনতা কলেজের প্রাক্তণ বা কলেজের অধ্যাপকদের সম্বন্ধে কথাও শেয়ার করেছেন-সেখানেও কিন্তু কেউ খারাপ কিছু দেখেনি। তাদের আত্মীয় রা বা তারা নিজেরাও এই পাতা পড়ে থাকতে পারেন। তাই এর মধ্যে এত চাপ নেওয়া বোধহয় অনুচিত
  • Abhyu | ০২ জুলাই ২০১২ ১৬:০৯557439
  • প্রত্যেকেই তাঁর নিজের পার্স্পেক্টিভ জানাতে পারেন, এতে ভালো খারাপের কিছু নেই। যাদের ভালো লাগল না, তাঁরা সবাই নাও মুখ খুলতে পারেন। কারণ তাহলেই কেউ বলবেন কেন নয় - তখন বলতে হবে মশাই আমি আমার আগের প্রেম নিয়ে আলোচনায় স্বচ্ছন্দ নই, তখন আবার কেউ অন্যত্র বলবেন আপনার আগের প্রেমের কথা আপনিই তো জানিয়েছিলেন খোলা পাতায় ইত্যাদি।
  • | ০২ জুলাই ২০১২ ১৬:২০557440
  • ধুর বাবা একটু দাড়াও না উত্তর দিতে দিতে আসছি তো।

    আর আমাকে আপনি বলার কি মানে? ঃ(

    তুমি খুব সুন্দর লিখেছো। কিন্তু আমি সেরকম কিছু ডিটেলস চেয়েছি কি? আমি খালি লিখেছি যার প্রেম করে বিয়ে করেছেন তার এটার সুবিধা অসুবিধা নিয়ে লিখুন। আর যাদের অন্যরকম তারা সেট নিয়ে লিখবে। প্লেন অ্যান্ড সিম্পল। কিন্তু কেউ কী ধরনের বিয়ে হয়েছে সেটাও জানাতে অনাগ্রহী ( পারসোন্যাল ইন্ফো) হতে পারেন সেটা সত্যি আমি বুঝতে পারি নি।

    ধর গুরু র পাতায় x অন্ততঃ ৩২৬ বার তার প্রেম নিয়ে লিখেছে এবং প্রেমিকা ই তার বৌ হয়েছে সে কথও লিখেছে। তার পরে তাকে জ্গেস না করে ক্ল্যাসিফিকেসন করা অন্যায় হলে আমার ব্যাড লাক।
  • bb | ০২ জুলাই ২০১২ ১৬:২১557441
  • অভ্যু- যারা আপত্তি করেছেন সেটা নিয়ে প্রশ্ন নেই। আমি শুধু মনে করি এটাকে ভাটের মত নিলেই হ'ল। আমরা অনেক সময়ই সাধারণ ভাবেই অনেক কথা বলে থাকি। আর খোলাপাতায় ব্যক্তিগত কথা লিখলে সেই নিয়ে অন্যব্যক্তি লিখতেই পারেন। পছন্দ না হলে বলে দিলেই হল আমি আগ্রহী নই বা নীরবতা হিরণ্ময়।
  • | ০২ জুলাই ২০১২ ১৬:৩৮557442
  • কান্তি দা,কল্লোল দা খুব ভালো লাগলো তোমাদের লেখা।

    রঞ্জন দা কত বড় বড় লেখেন আর এই গুরুত্বপুর্ণ ব্যাপার টা কেমন শর্টে সেরে দিলেন। ঃ((
  • PT | ০২ জুলাই ২০১২ ১৮:৩৭557443
  • দেখ বাপু আমি খুব একটা বুড়ো নই কিন্তু যে সময়ে মফস্বল ছেড়ে কলকাতায় এলাম তখন সমাজ-রাজনীতি টাল-মাটাল অবস্থায়। বছর দুয়েক বাদে যাদব্পুর আর জরুরী অবস্থা একসঙ্গে।

    তখন CU ছেড়ে যাদব্পুরে খুব মেধাবী ছেলে-মেয়েরা সায়েন্স পড়তে যেত না। আসত মুলতঃ মধবিত্ত বা নিম্ন-মধ্যবিত্ত ঘরের "লড়কে লেঙ্গে" পড়ুয়া টাইপের ছেলে-মেয়েরা আর না হলে কিছু প্রোটিন-পুষ্ট আধা-বখা ছেলে-মেয়ে। কলা বিভাগে অবিশ্যি অন্য ব্যাপারঃ কপালে আগুন জ্বালিয়ে গেটের দিকে মুখ করে বসে থাকত আভেরী দত্ত আর তার অনুগামিরা - কিন্তু সেসব তো কাঁচের ওপারের জগৎ - শুধু তাকিয়ে দেখা -সায়েন্সের ক্লাশ শুরু সকাল ১০-২০-তে আর প্র্যাক্টিকাল শেষ করে বেরোতে বেরোতে বিকেল ৫-২০। তখন কলার সিঁড়ি ভোঁ-ভাঁ!!

    কে না জানে যে কলেজে প্রেমে পড়তে গেলে হয় মেধাবী নয় বড়লোকের ছানা নাহলে লোকাল দাদা-টাইপের কিছু একটা হওয়া প্রয়োজনীয় শর্ত ছিল। আর তার ওপরে পারিবারিক পরিবেশটাও এমন ছিল যে ছেলে "প্রেমে করছে" এমন কথা বাবা কিংবা কাকার (bb কিছুটা জানে এনারা কি ছিলেন!!) কানে গেলে সে এক কান্ড - সে যে কি কান্ড সে তখন কল্পনার বাইরে ছিল।

    তবে সব দোষ তাঁদের নয়। রাজনীতি, নাটক, সিনে ক্লাব সেসবের কথা তো বাদই দিলাম - এসব কাজকম্ম তো প্রচুর সময় খেয়ে নিত। সময় ব্যয় না করলে কি আর লাভ হয়? কিন্তু ক্লাশের মেয়েগুলো-ও কেমন হাড়-বজ্জাত মত ছিল। সায়েন্স পড়া মেয়েরা সবকালেই এইরকম হয় কিনা কে জানে! কোমরে দিদিমণি টাইপের আঁচল জড়ানো, মেক-আপের বালাই নেই, টিপ কপালে আছে না নেই সে আর মনেও পরে না। কিছুদিন তাদের সঙ্গে মেলামেশার পরে এই বোধটাই উধাও হয়ে গেল যে তারা মেয়ে - সকলেই বন্ধু। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত হ্যা-হ্যা চলছে, চা খাওয়া, আড্ডা মারা, বুধবার ৩-৬-টার শোয়ে পদ্মশ্রীতে যত রদ্দি-মার্কা বাংলা ছবি আর ছবি শেষে ফুচকা ইত্যাদি...... কিন্তু প্রেম? হা ভগবান (সেকুলার) সেটি কি বস্তু - সেতো উজ্জ্বল দা কিংবা নবনীতা দি-র মত দু-একটা -স্যাড কেস। আমরা এত দুর্ভাগা ছিলাম যে মেয়েদের বাবা-মায়েরাও আমাদের দেখে ভুঁরু কোঁচকাতেন না!!

    আমার ক্লাশের যতদূর জানি এক্জনও লাভ ম্যারেজের পাল্লায় পড়েনি - সত্যি বলছি। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের জীবন আর লাভ কিংবা অ-লাভের বিয়ের পিঁড়িতে বসার ফাঁকে সকলের জীবন কি আর নিষ্কলংক ছিল? সে অবিশ্যি অন্য গপ্প - আর সেসব কথা তো "ব" জানতে চায়নি!!
  • | ০২ জুলাই ২০১২ ১৮:৫৫557444
  • পিটি দা, দারুন। এই প্রথম আপনার রাজনীতির বাইরে একটা পোস্ট পড়লাম। রাজনীতি র পোস্ট পড়ে রাশভারী মাস্টারমশাই মনে হত, পান থেকে চুন খসলে চাপ নেমে যাবে। কিন্তু এই লেখা টা পড়ে ধারনা টা একদম পাল্টে গেল ঃ))

    বয়েস বাড়িয়ে দেওয়ার জন্যে দুঃখিত ঃ((
  • bb | ০২ জুলাই ২০১২ ১৯:০৭557445
  • ব- তুমি কি দুঃখিত হওয়ার ঠিকা নিয়েছ?
    PT দা তোমার কাকুর সঙ্গে ২ দিন আগেই দেখা হল- এখনও একই রকম আছেন। এবার গেলে তোমার সঙ্গে দেখা করব।
  • Nina | ০২ জুলাই ২০১২ ১৯:৩২557446
  • ব ঃ-X
    আমি কি বানর জলে ভেসে এসেছি--আমার কি বিয়ে হয়নি ?? তবে যে সেই রাস্তা দেখিয়ে নিয়ে গেলে আমাদের ( রাজজোটক) কাব্লিদার বাড়ীর ভাটে---আমার কথা জানতি চাওনি--ঠিকাছে দক্কর নেই--বলবনি! খু রাগ রাগ স্মাইলি সঙ্গে এট্টু দুক্কু ইমো!!!
  • kd | ০২ জুলাই ২০১২ ১৯:৫০557447
  • যাঁরা যাঁরা আপত্তি জানিয়েছেন, তাঁদের আপত্তি "টপিক" নিয়ে নয়, "ক্যাটাগোরিকালি লিস্ট" দেওয়া নিয়ে। আমি তো অন্ততঃ তাই বুঝলুম।

    মনে হয় যাঁরা ডিফেন্ড করছেন, সেটা ঠিক খেয়াল করেন নি।
  • | ০২ জুলাই ২০১২ ২০:২২557449
  • চার জন গুরুত্বপুর্ণ লোকের মধ্যে তোমার নাম লিখালম তো নীনা দি। জমিয়ে লিখে ফ্যালো।

    লোকজন আমাকে বকাবকি একটু কমালে আমি আমার কেস টা লিখবো।
  • ranjan roy | ০২ জুলাই ২০১২ ২২:১৭557450
  • কেডিদা ঠিক বলেছেন, টপিক খোলা নয়, ক্যাটেগরিক্যালি লিস্ট দেয়া তেই আপত্তি।
    যাকগে, পিটি আমাদের এবং তার কিছু পরবর্তী সময়টা চমৎকার ধরেছেন।
    আর ব্রতীন, সবার জন্যে সব কিছু নয়। "জগার্স পার্ক" ফিল্মের গজলটা মনে করো। মুহব্বত হ্যায় কিসী কিসী কে লিয়ে।
    আমি একটি মেয়ের জন্যে মৌলানা আজাদের ইকনমিক্স অনার্স ছেড়ে দিয়ে গড়িয়ার এন্ড্রুজ কলেজে ম্যাথস্‌ নিয়ে তার এক ইয়ার নীচে ভর্তি হলাম। স্যাক্রিফাইস বেকার গেল। ও দশটি মেয়েকে ডেকে আমাকে দেখিয়ে বলল-- দ্যাখ, আমার ব্যাচের এই ছেলেটা রাজনীতি করতে গিয়ে মৌলানা ছেড়ে আমাদের কলেজে একব্যাচ নীচে ভর্তি হয়েছে।
    ক'বছর পরে ছত্তিশগড়ে তেলেগু মেয়েটি আমার প্রেমে পড়েছিল বুঝতে বুঝতে সময় কেটে গেল। মেয়েটি রাগ করল। তদ্দিনে আমার সম্বন্ধ করে বিয়ে ঠিক। তারপর দ্বিরাগমনে ভোপাল যাবার সময় ঘটনাচক্রে ট্রেনে ওর সাথে দেখা, বলল--আপনার সব খবর আমি রাখি।
    নাগপুর স্টেশনে ট্রেন আধঘন্টা দাঁড়ায়। রাত দশটার সময় ( স্ত্রী ও ছোটশালী ঘুমিয়ে কাদা) আমরা দুজন প্ল্যাটফর্মে পায়চারি করতে করতে শেষবারের মত কথা বলে নিলাম।
    এর আগে এক বন্ধুর বোন আমায় রিজেক্ট করল এই বলে যে রঞ্জনদার প্লেন-লিভিং-হাই-থিংকিং টাইপ লাইফের কল্পনা আমার পোষাবে না। আমি তার বিয়েতে লুচি পরিবেশন করলাম।
  • aranya | ০২ জুলাই ২০১২ ২২:১৯557451
  • প্রথম পোস্টে (নামের লিস্টি), ব দেখলাম কিছু লোককে অ্যারেঞ্জড ম্যারেজ সম্বন্ধে লিখতে বলেছে, অন্য কিছু লোককে লাভ ম্যারেজ নিয়ে - এই দুটো সেটের লোকেরা নিজেরা কোন জাতীয় বিবাহ করেছেন বা করেন নি, তা নিয়ে ব কিছু লেখেন নি দেখলাম ঃ-)। অবিশ্যি অবিবাহিত-দের নামের একটা লিস্টি দিয়েছেন বটে, তাদের রাগ হতেই পারে ঃ-)
  • রামকৃষ্ণ ভট্টাচার্য্য | ০২ জুলাই ২০১২ ২২:২১557452
  • বন্ধু বান্ধবদের বিয়ে হয়ে যাচ্ছে, আমার বিয়ে হচ্ছে না! কি যে দুঃখ!!! এখনও মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখে আঁৎকে উঠি। বাবা, নির্ব্বিকার, মাও তথৈবচ। সবাই প্যাঁক দিচ্ছে।কেউ খাট কাটার গপ্পো শোনাচ্ছে তো কেউ বলছে- চশমা খুলে, বাপকে পিসে বল।
    শেষে কপাল ঠুকে আনন্দবাজার পড়ে কোচবিহারের ঠিকানায়, বাবার বয়ানে একটা চিঠি ছেড়ে দিলাম।
    ১০ দিন পর, কন্যার ( বর্তমানে আমার গৃহিণী) পিতৃদেবের উত্তর এলো।
    বাবার হাতেই পড়লো চিঠিটা। তিনি কি উত্তর দিয়েছিলেন, তা লিখছি। কি করে জানলাম?
    রেডিও তে অনুরোধের আসর হচ্ছে। মান্না দের সেই বিখ্যাত গান- ও ললিতা........., আর বাবা, চেঁচিয়ে চেঁচিয়ে মাকে চিঠির উত্তর শোনাচ্ছেন ( আমাকেও কি?)। বাবা সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং বর্তমানে আমার ফাদার নং টু বাংলায় স্নাতকোত্তর।
    অশেষগুণালঙ্কৃতেষু,
    আপনার প্রেরিত, পত্র পাইয়া যুগপৎ আনন্দিত ও বিষ্মিত হইলাম।আপনি বিদোৎসাহী, মননশীল এবং সদাশয়; তাহা আপনার পত্রপাঠে অবগত হইলাম। আপনার বংশ পরিচয় পাইয়া এবং সাণ্ডিল্য গোত্র সম্ভুত বরেন্দ্র ব্রাহ্মণ জানিয়া, একান্ত বাধিত ও সাতিশয় হর্ষ অনুভব করিলাম।
    অপিচ, ( ইংরাজী- However এর সমতুল্য) এই পরিদৃশ্যমান বাহ্যজগতে; ওহো! কি আশ্চর্য্য ঘটনা প্রতিনিয়ত সংগঠিত হইয়া থাকে!!!!!!
    আপনি প্রতারিত। এবংবিধ পত্র, স্বয়ং তো নহে, আপনাকে মদীয় ঊর্দ্ধতন চতুর্দশ পুরুষেরাও কেউ লেখে নাই। তবে অনুমান করিতে পারি, এই কার্য কাহার দ্বারা সম্পাদিত হইয়াছে। ইহা মদীয় শাখামৃগ ( বানর) সদৃশ জেষ্ঠ্য পুত্র, ........ কর্তৃক লিখিত।
    মদ্যপ, গঞ্জিকা সেবন কারী ও আরও গুণালঙ্কৃত(?) মদীয় এই পুত্রটি বর্তমানে ভাদ্র মাসের সারমেয়র ন্যায় হইয়াছে বলিয়া এমত আচরণ করিয়াছে।
    ঔষধ প্রস্তুতকারী কোন একটি সংস্থায়, বিপননের কার্য্য করিতেছে বলিয়া শুনিয়াছি।
    "ওষুধ লিবে মা!!!! বলে মাথায় ঝাঁকা নিয়ে পাড়ায় পাড়ায় ওষুধ বিক্রী করে আর কি!!!”"
    ক্রোধ সংবরণ করিতে না পারিয়া, কিঞ্চিৎ দেশীয় ও তদ্ভব শব্দ ব্যাবহারের জন্য দুঃখিত। ঔষধের গুণাবলীর প্রচারের নিমিত্ত অনৃত ভাষণের ( মিথ্যা কথা বলা) জন্য পুত্রটি তাহার প্রাপ্য মাসিক অর্থ পাইয়া থাকে। তাহার প্রদত্ত ঔষধে, মদীয় পত্নীর যে পীড়া ৭ দিনে উপশমিত হইবার কথা, তাহা ১ সপ্তাহে উপশম হইয়াছে।
    এমত পুত্রের সহিত, আপনার সুলক্ষণা কন্যার বিবাহ উপযুক্ত নহে বলিয়া বোধ হইল।
    সাদর সম্ভাষণান্তে
    ভবদীয়
    রামনারায়ণ ভট্টাচার্য (সান্ন্যাল)
    M.A. (Triple), কাব্যব্যাকরণ শাস্ত্রী।
    (আগে লোকে, নিজেদের শিক্ষাগত যোগ্যতা লিখতেন)
    এরপরও, যে কি করে আমার বিয়েটা হয়েছিল; তা কল্পনা করতে পারবেন না।
    বালেশ্বরে, (ভারতের অঙ্গরাজ্য, ওড়িশায়।তখন বাবা ওখানে থাকতেন, আমার হেড কোয়ার্টার কটক হলেও, বালেশ্বরে কাজের জন্য আসতে হত, আর দিন ১৫ র কাজও থাকত) একদিন বর্তমান ফাদার নং ২ (তখনও হলেও হতে পারেন) থেকে বাবার কাছে টেলিগ্রাম এলো, Reaching 24th with wife, please arrange an hotel.
    আমি বাড়ী ঢুকতেই, গম্ভীর মুখে বাবা; টেলিগ্রামটা ধরিয়ে বললেন- Take action.
    আমাদের বাড়ীতে টেলিফোন ছিল না, কিন্তু পাশের বাড়ীর উদয় দাসের টেলিফোন নং আমি আগেই, আমার ওই বিতর্কিত চিঠিতে দিয়ে দিয়েছিলাম।
    পরের দিন, সক্কাল বেলা উদয়ের বাড়ী থেকে ডাক! এই তোর টেলিফোন, কোচবিহার থেকে। তোকেই চাইছে। মন ধকধক করতে লাগল। কি বিপদ!!!!!!!
    যাঁরা জানেন তাদের নয়, নতুনদের জন্য বলছি ( ৭৪ সালের ঘটনা তো!!!!!!)--------তখন ট্রাঙ্ক কল মানে চেঁচিয়ে কথা বলতে হত। (টেলিফোনে যে জোরে কথা বলতে হত, তাতে বোধহয় এমনিই লন্ডন পর্যন্ত শোনা যেত!!)
    ...... ঘনা (আমার ডাকনাম) বলছ?
    .......হ্যাঁ
    .......তা, শোনো বাবা; আমরা ২৪ তারিখ পৌঁছচ্চি। তোমার বাবার সঙ্গে কথা বলে, আমরা পুরী যাব। শুনেছি, তুমি ওখানেও ট্যুরে যাও। তা আমাদের একটা ভালো হোটেল ঠিক করে দিও, ওখানে। কেমন?
    .......তা করব, কিন্তু!
    ........আবার, কিন্তু কিসের?
    ........মানে, আপনারা কি বিয়ের কথা বলতে আসছেন?
    ........ হ্যাঁ, এটা আবার বলতে হবে?
    .........বাবার চিঠি পেয়েছিলেন?
    ........হ্যাঁ
    ........মানে, আপনারা তারপরেও আসছেন?
    ........মানে? উনিই তো আমাদের আসতে বলেছেন। আরও বলেছেন, আগে ছেলে দেখুন। তারপর আপনাদের ছেলে পছন্দ হলে, না হয় আপনার মেয়েকে দেখব।
    ........তো, তো,তো,তো,তো,তো,তো,তো,তো,
    ........তুমি তোতলা নাকি? তোমার বাবা তো বলেন নি।
    -না, মানে।
    - তোমার কি বিয়েতে মত নেই?
    - কে বলেছে? ( রেগে)
    - তুমি, যে ভাবে কথা বলছ, তাতে মনে হচ্ছে।
    - আরে ধূ্স্। কি ভাবে বোঝাব, বুঝতে পারছি না।
    - কি বোঝাবে?
    - বাবার চিঠি পেয়েছেন?
    - হ্যাঁ, বললাম তো!
    - তারপরেও আসছেন?
    - না আসার কি আছে? উনি সাদর আমন্ত্রণ জানিয়েছেন, ওই চিঠিতে।
    - ও! ঠিক আছে, আপনারা আসুন। সব বন্দোবস্ত করে দিচ্ছি।
    পুরো কেসটা হজম করতে টাইম নিয়েছিল। এখনও শিউরে উঠি।
    বলে রাখি, বাবা কিন্তু সত্যি সত্যি ওই চিঠি পাঠিয়েছিলেন।
    কিন্তু, ওই চিঠির ওপরে আরও একটা চিঠি ছিল।
    অনুজকল্পেষু,
    পত্রের, নীচের পত্র খানি, আমার জেষ্ঠ্য পুত্রকে ভীতি প্রদর্শন করাইবার হেতু লিখিয়াছি।
    আপনার কন্যার রাশিচক্র বিচার করিয়াছি। সর্ব্বতো ভাবে রাজযোটক। কিন্তু, বর্তমান যুগ, বিজ্ঞানের যুগ। উভয়ের অসৃক( রক্ত) পরীক্ষা করিয়া যদি, কোনরূপ বৈসাদৃশ্য পরিলক্ষিত না হয়, তবে এই বিবাহ হইবেই।
    আমার পুত্রের অসৃক পরীক্ষার সমুদায় সারণী, অত্র পত্রের সহিত প্রেরণ করিলাম।
    শুনিয়াছি, আপনার শ্যালক, ইংলণ্ডীয় মতে বড় চিকিৎসক। দেখাইয়া লইবেন।
    আসিবার সময়, আপনার কন্যার অসৃক পরীক্ষার সমুদায় সারণী আনিবেন। আমি আর কন্যা দেখিতে যাইব না। পুত্রই যাইবে।
    আমি নিশ্চিত, আপনার কন্যাকে আমার পুত্রের পছন্দ হইবে।
    শুধু, অনুরোধ; বাটির কোন নিভৃত কক্ষে, তাহাদের কথোপকথনের সুযোগ দিবেন।
    ভবদীয়
    ...........
    বাবার এই রসিকতা আর বিজ্ঞান চেতনায়, আমি স্তব্ধবাক হয়ে গিয়েছিলাম।
    পু:- বহুল প্রচারিত একটি পত্রিকায়, বিজ্ঞাপন দেখে; ওই চিঠি পাঠিয়েছিলাম।
  • ranjan roy | ০২ জুলাই ২০১২ ২২:৪৮557453
  • উঃ, ঘনাদা! ভাত খেয়ে নেট খুলে এই লেখা পড়ে হাসতে হাসতে চোখে জল এবং ওয়াক!
    সম্ভব হলে আপনার পিতৃদেবের পায়ের ধূলো নিতাম।
    " শাখামৃগ--গঞ্জিকা সেবনকারী-- ভাদ্রমাসের সারমেয়-- ওষুধ লিবে মা"
    আর পারিনাঃ))))
  • pi | ০২ জুলাই ২০১২ ২২:৫৫557454
  • ঘনাদা, ঃ))
    পিতৃদেবের আর লেখাপত্তর নাই ? ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন