এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দুঃখবিলাসী ঘ্যানঘেনে বাঙালীঃ বর্তমান প্রজন্মের মহিলার সহিত বিমর্শ

    ranjan roy
    অন্যান্য | ১১ মে ২০১৩ | ৩১৭২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | ১১ মে ২০১৩ ১৪:০০606040
  • আমি কই। তেমন শুনি নি কিন্তু যেটুকু শুনেছি ভালো লেগেছে। তা এনরিকভাই তোমারো তো বয়েস কম হল না!
  • কৃশানু | ১১ মে ২০১৩ ১৪:০০606029
  • ও হ্যা, আপুনি আর রিকি মার্টিন ও আমাদের সময়ের লোক বটে। বাড়ির রক্তচক্ষু এড়িয়ে আমার ব্যাকস্ট্রিট বয়েজ বাদে কিছুই শোনা হয় নি।
  • Sankha | ১১ মে ২০১৩ ২১:৫৮606051
  • হ্যাঃ!!

    আপনারা কেউ টেলর সুইফট, কোল্ড প্লে, কেনি চেসনি, মিরান্ডা ল্যামবার্ট, অ্যাডেল, ডাইডো ইঃ প্রঃ শোনেননি?

    এখনো সেই রিকি মার্টিন আর ব্যাকস্ট্রিট বয়েজ?
  • siki | ১১ মে ২০১৩ ২২:১৪606062
  • একটা নামও শুনি নি। এগুলো কি অ্যান্ড্রয়েডের পরের ভার্সন?
  • Blank | ১১ মে ২০১৩ ২২:১৬606073
  • এরা কারা অ্যাঁ?
  • কৃশানু | ১১ মে ২০১৩ ২২:২০606084
  • সিকি :-)
  • siki | ১১ মে ২০১৩ ২২:২১606095
  • যাক গে। কোনও লেখা বা লেখক অ্যাবসোলিউটলি ভালো বা খারাপ, ন্যাকা বা স্মার্ট হতে পারে না। পার্সন টু পার্সন এইসব গ্রেডেশন ভ্যারি করে।

    এই যেমন, রাণা আলমের দাদুকে নিয়ে করা কৌতুক আমার ব্যাপক লেগেছে। কিউ-এর পাতায় হ্যাপি বাড্ডে দাদুর কার্টুন আমার নিরীহ নিষ্পাপ লেগেছে। কিন্তু তাই নিয়ে একদল লোক চিল্লিয়ে মিল্লিয়ে গগন ফাটিয়ে দিচ্ছে। এ পাতায় অনেকেই আগেও জানিয়েছে, এ বছরেও জানিয়েছে, শেষের কবিতা দাদুর ন্যাকাতম ক্রিয়েশন, অতি ঝুল, পাতে দেওয়া যায় না ইত্যাদি। এদিকে আমি শেষের কবিতার জন্য আজও তেমনি পাগল। খুলে পড়লে এখনও গায়ে কাঁটা দেয়, তেমনি অযৌক্তিক ভালোলাগায় ছেয়ে যায় মন। লজিক দিয়ে বোঝাতে পারব না কেন হয়।

    তো, মোদ্দা কথা হচ্ছে, মোজা হোক, মুক্তো হোক, জেমনই হোক দাদুর লেখাজোখা আর দাদুর জীবনদর্শন, মজার ব্যাপার হচ্ছে লোকটাকে ইগনোর করা যাচ্ছে না আজও। আজ থেকে পঞ্চাশ বছর পরেও, যখন আমরা আর এত ভোকাল থাকব না হয় তো ইন্টারনেটে, বাজি লাগিয়ে বলতে পারি তখনও দাদুকে নিয়ে গোটা চারেক থ্রেড এমনিই খোল হবে পঁচিশে বৈশাখের আগেপিছে। সেদিনও তার গানের সিডি, তার লেখার সংকলন অন্য ডিজাইনে হলেও, বেরোবে। লোকে আরও গাল দেবে হয় তো, আরও কম বাংআলি হয় তো শুনবে তাকে, কিন্তু মুছে ফেলতে পারবে না।

    নিন্দাও এক ধরণের প্রশস্তি।
  • কৃশানু | ১১ মে ২০১৩ ২২:২৫606106
  • টেলর সুইফট আর কোল্ড প্লে-র নাম শুনেছি। ইভেন কোল্ড প্লে গান গায় তাও জানি, কিন্তু টেলর সুইফট কে একট্রেস ভাবতাম।
    আচ্ছা এঁরা কি সাব অল্টারন?
  • কৃশানু | ১১ মে ২০১৩ ২২:২৯606117
  • সিকিকে বড় করে ক।
    আর এই নিন্দা বলে যেটা মনে করা হচ্ছে, তার একটাও দাদু-র দিকে টার্গেটেড নয়। ভগবান নয়, পূজারীদের আবাজ দেবা হচ্ছে।
    Q এর প্রফাইল-এ যাঁরা গলা ফাটিয়েছেন তাঁদের নিয়ে আমি খিল্লি করবই।
  • sda | ১১ মে ২০১৩ ২২:৩৪606129
  • কৃশানুদা কে কোল্ড প্লে র সাইন্টিস্ট রেকো করলাম। একই গ্রুপের ইয়েলো ও শুনতে পারো।
    এই সময়ের আরেকটা ভালো গ্রুপ ক্র্যানবেরিজ। জোম্বি বলে এক পিস অসা গান আছে ওদের।
  • sda | ১১ মে ২০১৩ ২২:৩৬606140
  • স্টেজে গীটার ভাঙ্গা দেখেছিলাম বোধয় ওজি অসবোর্ণের বার্ক অ্যাট দ্য মুন এ। জেক ই লি লীড গীটারিস্ট ছিল।
  • siki | ১১ মে ২০১৩ ২২:৪১606151
  • নাহ্‌, ঐ দাড়ি মনেই রবীন্দ্রনাথ নামক লেখাটা যে ঠিক কাকে আবাজ দিয়ে লেখা হয়েছে আমি বুঝতে পারি নি। অতি নিচুমানের লেখা লেগেছে। চাট্টি স্ট্রং ওয়ার্ড ইউজ করলেই যদি কেউ মনে করে সে বিশাল কিছু কনটেম্পোরারি লিখে ফেলেছে, তাইলে কিছু বলার নেই। কিন্তু লেখাটা ফ্র্যাঙ্কলি অতি কদর্য লেগেছে। আর এই কদর্যতার মধ্যে দাদুর স্ট্যাচুর উল্লেখ আনায় মনের ভেতরের ঘেন্নাটা আরও বেশি করে প্রকাশ পাচ্ছে। কাউকে নিয়ে খিল্লি করা এক জিনিস, আর কাউকে টেনে গুয়ের পাঁকে নামানো অন্য জিনিস। লেখকের স্বাধীনতার দোহাই দিয়ে সব কিছুই যদি মেনে নিতে হয় তা হলে বোধ হয় আর কোনও কিছুতেই কমেন্ট করার দরকার হয় না। সবই "চলতা হ্যায়" কমন নিয়ে কমেন্ট করলেই হয়।

    কতদূর পর্যন্ত চলতা হ্যায়, আর কোনখান থেকে চলতা নেহি হ্যায়, সেটা যদি একজন প্রাপ্তবয়স্ক লেখক বুঝতে না পারেন, তা হলে ঐ আর কি, হয় তার লেখা থামিয়ে দেওয়া উচিত, নয় তো আমার তরফ থেকে তার লেখা পড়া বন্ধ করে দেওয়া উচিত।

    সমস্ত খিল্লির শেষে পার্টিকুলারলি ঐ লেখাটার জন্য একদলা বিতৃষ্ণা রেখে গেলাম।
  • sda | ১১ মে ২০১৩ ২২:৪৬606162
  • লিটল ম্যাগ এবং ব্লগ গুলোতে এরকম লেখার কিন্তু কমতি নেই। প্রথমে সন্দীপন, পরে চোন্দিল এবং নবারুণ ভট্টের অক্ষম অনুকরনে আজকাল এরকম অনেকেই লিখছেন এবং পাঠক মহলে কল্কে ও পাচ্ছেন।
  • Sankha | ১১ মে ২০১৩ ২২:৫৮606173
  • সিকি টেকি হয়ে এই কথা বললো? :-X

    জেলিবীন(4.2) এর পর কী লাইম পাই (অ্যান্ড্রয়েড 5 ) এর তো দেরি আছে। তার আগে ছিল আইসক্রীম স্যান্ডুইচ।

    যাদের নাম লিখলাম, তদের নিয়ে একটু লিখিঃ

    টেলর সুইফটঃ কনটেম্পোরারি কান্ট্রি আর্টিস্ট। নিজেই লেখে, গায়। মীন, উই আর নেভার এভার গেটিং ব্যাক টুগেদার, ইউ বিলং উইথ মী এইগুলো ট্রাই করতে পারো।

    কোল্ড প্লেঃ ক্রিস মার্টিন। পিরিয়ড। সায়েন্টিস্ট শোনো। তারপরে ঐ একই গান উইলি নেলসনের ভার্সান। এদের ভিডিও গুলো একেকটা আর্ট পীস। এভরি টিয়ারড্রপ ইজ এ ওয়াটারফল দ্যাখো।

    কেনি চেসনিঃ ইনি কান্টি মিউজিকের একেবারে ওপরের দিকের লোক। বয়েজ অফ ফল, সামহোয়ার উইথ ইউ, কাম ওভার, ইউ অ্যান্ড টেকিলা... লিস্টি বেজায় লম্বা।

    মিরান্ডা ল্যামবার্টঃ ওভার ইউ, হাউস দ্যাট বিল্ট মী। এও এখন কান্ট্রি মিউজিকের টপে আছে। এর হাজব্যান্ড (ব্লেক শেলটন) আরেক টপ সিংগার।

    অ্যাডেলঃ ব্রিট পপ সিংগার। এইটা দিয়ে শুরু করোঃ রোলিং ইন দা দীপ। তারপরে রিউমার হ্যাজ ইট, সামওয়ান লাইক ইউ এসব তো আছেই। আর হ্যাঁ, স্কাইফল নিয়ে আশা করি কিছু বলার দরকার নেই।

    ডাইডোঃ ইনিও ব্রিট। কি একটা বিশাল নাম আছে, সেটা মনে নেই, তবে শেষে আর্মস্ট্রং আছে। প্রথ্ম শুনি হোয়াইট ফ্ল্যাগ। নিজে লেখে, গায়। লিরিকস খুব পাওয়ারফুল। তারপরে একে একে থ্যাংক ইউ, লাইফ ফর রেন্ট, স্যান্ড ইন মাই শুজ।

    মোটামুটি ধারণা আছে, কলিদির লিস্টিও এর কাছাকাছি থাকবে/ আইডেন্টিফাই করবে ঃ-)) এই ফাঁকে দু লাইন লিখলে তো কথাই নেই।
  • কৃশানু | ১১ মে ২০১৩ ২৩:০৪606184
  • সিকি খিল্লি করেছে :-)
  • Sankha | ১১ মে ২০১৩ ২৩:১০606195
  • সিকির পোস্টের পরে ওপরের লেখাটা লিখছিলুম, কিন্তু আবার গ্রেট গ্যাটসবি দেখতে যাবার একটা হুজুগ উঠে পোস্ট করতে দেরি হল। মাঝে অনেক কথা চালাচালি হয়ে গেছে দেখছি।

    কৃশানু, সাব অল্টার্ণ একেবারেই নয়, এরাই মেন স্ত্রীম বলতে পারো। কনটেম্পোরারিতে। সাব অল্টার্ণ খুব সম্ভবতঃ রেগে বা ডাবস্টেপ এইগুলো। খুব বেশি শুনি না, স্ক্রিলেক্স বলে একজনের নাম খুব শুনছি আজকাল। এইটা শুনে দেখতে পারোঃ

    মেক ইট বান ডেমঃ এটি ফার ক্রাই 3-র জন্য খুব পপুলার হয়েছে।


    আর টেলর সুইফটকে অ্যাকটর ভাবা স্বাভাবিক। কার্লি ব্লন্ড, দারুণ হাইট, গোলা দেখতে। ইউ বিলং উইথ মি-র ভিডিও টা দেখতে পারো, ওখানে একটা ব্রুনেট লুক দিয়েছে.... কোন কথা হবে না।

    আর সদার ক্র্যানবেরিজ ও ভালো, ওদের ঐ লীড ভোকাল ডলোরেস। তবে জম্বির থেকেও লিংগার গানটা আমার বেশি ভালো লাগে।
  • siki | ১১ মে ২০১৩ ২৩:২৫606206
  • ওরে পাগলা, শঙ্খ, আমি খিল্লি করেছিলাম বাপ।

    অবশ্য নামগুলো শুনি নি। এটাও ঠিক্কথা।
  • Blank | ১১ মে ২০১৩ ২৩:৪৬606217
  • শুনে দেখবো গান, যদি লিরিক বুঝতে পারি। কিন্তু সিকির একটা কথা দারুন
    'নিন্দাও এক ধরণের প্রশস্তি।'
    একবার দিদিকে প্লিজ কেউ বোঝাও। আমি বঙ্গবিভুষন টা পেয়ে যাই।
  • Sankha | ১১ মে ২০১৩ ২৩:৫৩606228
  • দাদু নিয়ে দুকথাঃ

    দাদু অতি বিপজ্জনক সাবজেক্ট। পঁচিশে বৈশাখ এলেই সেই তোতাপাখির মতন, জানেন তো, উনি আমার আত্মার আচার, প্রাণের পসিন্দা, মনের মালাইকারী; উনি প্রেম, উনি জেম, গোলকুন্ডা খনি/ উনি বিনে আমি যেন মণিহারা ফণী এই সব শুনে শুনে পাবলিক ক্লান্ত। বিশেষণ খুঁজে খুঁজে রামবাবুর মুখে গ্যাঁজলা উঠে যায়, শুনে শুনে শ্যামবাবুর অ্যাজমা ইনহেলার স্প্রে।

    তাই গৎ ছেড়ে বেরিয়ে একটু খিল্লি, তাতেও হল না, তখন একটু গসিপ, ওকাম্পোর অরিজিনাল লেখা ইত্যাদি। কোন কিছু করেই কোথাও পাত্তা মিলছে না, তখন সব মশলার সেরা মশলা, দাদুর উল্লেখ। সে চাট্টি লিকিকস টুকেই হোক, কি পরকীয়ার উল্লেখ। মধ্যশিক্ষা পর্ষদের দশ নাম্বারের রচনা লেখার অভ্যেস যাবে কোথায়। যা হোক করে দাদুকে একটু লেখায় গুঁজে দিতে পারলে আর কিছু না হোক লোকে চোখ বুলোবেই, মার্কেট গরম হবেই।

    দাদু হলেন সবথেকে সস্তায় 'কলচর' দেখানোর হাইওয়ে। সুলভ, সর্বত্র পাওয়া যায়, লোকের মিশ্র ভাবাবেগ।

    আমি নিজে এই দিনক্ষণ মেপে ভক্তি ওথলানোতে বিশ্বাসী নই, কেউ করলে তাতেও আমার আপত্তি নেই। ভালো লাগলে ঘুরিয়ে ফিরিয়ে পড়ি/শুনি/দেখি। না লাগলে আর ফিরে যাই না। দাদু শেয়ার মার্কেট না যে, কেউ চাট্টি খিস্তির মধ্যে দাদুর নাম গুঁজে দিয়ে ডেসপারেট ভাব করলে দাদুর অব্স্থান দু পয়েন্ট নেমে গেল, বা কেউ ভক্তিরসে ভিজে কাঁথায় মুড়ে দিলে 'বুল' হয়ে গেল। কিন্তু ব্যক্তিগত ভাবে সেন্সার করে দেওয়ার পক্ষপাতী নই। ইগনোর করাটাও আরেকটা বড় অস্ত্র।

    অনেক সময় লাখ কথা বলেও যা বোঝানো যায়্না, চুপ করে গিয়ে অনেক বেশি কমিউনিকেট করা যায়।
  • a x | ১১ মে ২০১৩ ২৩:৫৪606232
  • ধুর সদা বলছে পাতি পপের কথা। সেটা তো জনরার তফাৎ, প্রজন্মের তফাৎ হতে যাবে কোন দুঃখে?
  • a x | ১১ মে ২০১৩ ২৩:৫৭606233
  • আর আপনারা ক্রিস মার্টিনকে চেনেন না কোল্ডপ্লে না চিনলেও? গুয়েনথ পল্ট্রো'র বর। এইবার মনে থাকবে ;-)
  • কৃশানু | ১২ মে ২০১৩ ০০:০১606234
  • আচ্ছা আচ্ছা, এঁর গ্রেট এক্সপেক্তেসনস দেখেছি।
  • | ১২ মে ২০১৩ ০১:৩২606235
  • এরা কারা!!!
    হে ভগবান- মাইলি সাইরাস হয়ে এখানে এসেছি।
  • | ১২ মে ২০১৩ ০১:৩৩606236

  • দেখুন।
  • ranjan roy | ১২ মে ২০১৩ ০৩:৪৭606237
  • সন্ধ্যের মুখে আবার মেয়েটি এল।
    -- কাকিমা আছেন? একটু চা খাব। কাকিমার হাতের গ্রীনলেভেল লিপটন যা হয় না! লুরু গেলে কাজের ফাঁকে জুটবে ওই ডিপ-ডিপ-ডিপ।
    -- ভেতরের ঘরে যাও, নইলে কিচেন এ উঁকি মেরে দেখ।
    একটু পরে ধোঁয়া ওঠা চায়ের কাপ নিয়ে বাইরের ঘরে এসে আমাকেও একটা কাপ ধরিয়ে দিল।
    -- এখানে একটু বসতে পারি? আপত্তি আছে?
    -- বোস, কিন্তু চুপ করে।
    -- ও টিভি দেখছেন? বাঃ, ভিস্যুয়াল বেশ ভাল। বেস গিটার, ট্রম্বোন, পারকাশন মন্দ নয়। বাংলা গানের অর্কেষ্ট্রেশন পাল্টাচ্ছে দেখছি।
    -- দেখ, এই প্রোগ্রামটাতে রবীন্দ্রসংগীতের সঙ্গে কিছু একই মেজাজের কিছু ঠুংরি, কিছু পাশ্চাত্ত্য সংগীতের টুকরো, সৌরভমণির দেহতত্ত্বের গান, কীর্তন সবগুলোকে সুপার ইম্পোজ বা ফিউশন করে প্রেজেন্ট করছে, মন্দ লাগছে না।
    মেয়েটি খানিকক্ষণ শুনতে শুনতে বলে-- কাকু, এগুলো ফিউশন নয়। ভাল ফিউশন আপনাকে কাল আমার হার্ড ডিস্ক থেকে শোনাব।
    আচ্ছা, ওই মহিলাটি কে? ওই যে অ্যান্করের কাজ করছেন? বড্ড আর্টিফিসিয়াল!
    বিরক্ত হয়ে বলি-- রানিং কমেন্টারি বন্ধ করে আমাকে শুনতে দাও।
    উনি ব্রততী বন্দ্যো, কবিতার রিসাইটেশনে খুব নাম করেছেন।
    ও হেসে গড়িয়ে পড়ে।
    -- এটা রিসাইটেশন? আপনারা কি অমনি টেনে টেনে যেখানে সেখানে পজ দিয়ে কথা বলেন? ভিলাইয়ে দূর্গাপূজোর সময় মেদিনীপুরের বীণাপাণি যাত্রাপার্টির পালায় অমনি সুর করে কথা বলা শুনেছিলাম।

    আর সহ্য হল না।
    -- সব ব্যাপারে কথা বলতেই হবে? প্রবাসী বাঙালী হয়ে বাংলাটাই ভালো করে শেখ নি। তুমি ওই ভাষার ক্যাডেন্স, মডুলেশন, ইনফ্লেক্শন কি বুঝবে? আলটপকা কিছু কমেন্ট করলেই হল?
    -- কাকু, ভুল ট্যাকটিক্স। কিছু ভারি ভারি ইংরেজি শব্দ ছুঁড়ে আমাকে ভয় দেখাতে পারবেন না। ফোনেটিক্স আমার স্পেশাল পেপার ছিল।
    --- বাজে কথা বল না। কাল দুঃখবিলাস-ভাগ্যবাদী বাঙালী এইসব বলছিলে, তাতে আবার রবীন্দ্রনাথকে জুড়েছিলে, দেখ, সব সিনিয়র মহিলা পুরুষ, অনেকে হিন্দি বলয়ে থাকেন, কি বলছেন। রবীন্দ্রনাথের গানে চির আনন্দের প্রকাশ। আনন্দধারা বহিছে ভুবনে--।
    মেয়েটি গম্ভীর হয়ে যায়, নিজের আঙুল, নেলপালিশ দেখে। তারপর হটাৎ মাথা তুলে বলে -- ঠিক হ্যায়, অব মেরা ভী শুন লীজিয়ে। আপনারা গোড়াতেই ভুল করেছেন। বাংলা পড়তে পারি না বটে, তার মানে রবীন্দ্রনাথ মানে যে খালি জনগণমন বা একলা চলো রে নয়, শুধু where the mind is without fear নয়, সেটুকু আক্কেল আছে।
    রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর এঁরা বাঙালীদের মধ্যে ব্যতিক্রম।
    আমি বেশি পড়িনি, গান-টান শুনিনা, কিন্তু এটুকু জানি যে উনি নোবেল প্রাইজের টাকা সরকারি ব্যাংকেও রাখেন নি, চিটফান্ডেও লাগান নি। রেখেছিলেন পতিসরের কৃষি সমবায় ব্যাংকে। শ্রীনিকেতনের কাছেও একটি সমবায় ব্যাংক উনি খুলেছিলেন। ওনার রুরল ডেভেলপমেন্ট বা লোকহিত আমার কাছের জিনিস। উনি তো ঘ্যানঘেনে ভাগ্যবাদী বাঙালী ছিলেন না।
    কিন্তু আপনারা?
    --- মানে?
    -- ধরুন, আজকেই দুপুর বেলা সল্টলেকের একটি পাড়ায় গিয়ে দেখি দুপুরে অধিকাংশ দোকান বন্ধ, বিকেল পাঁচটায় খুলবে। কেন? না দুপুরে মাছভাত খেয়ে একটু ঘুমনো জরুরি। ওয়ার্কিং আওয়ারে তিনঘন্টা ঘুমোবে তো ব্যবসা করবে কখন? শেষে একটি দোকানের শাটার খোলা দেখে বললাম এই তিনটে জিনিস প্যাক করে দাও, তাড়া আছে। সে ভারি মুখ করে খুঁজেই পাচ্ছে না। আমি আঙুল দিয়ে দেখালাম তো ধীরে ধীরে একটা নামিয়ে আবার বাকি দুটোর নাম জিগ্যেস করল। দিল্লি হলে দুটো জাঠ এতক্ষণে ওকে তিনচাঁটা লাগিয়ে দিত। ওকে কথাটা বলায় করুণ মুখ করে বলল-- ছোড়দি, এমনি করে কথা বলছেন কেন? বুঝুন কাকু!
    ---আমার আর বুঝে কাজ নেই। কোন একটা দোকানে কি দেখেছ সেই দিয়ে গোটা বাঙালী জাতের তর্পণ করে দিলে? আর রবীন্দ্রনাথকে এর থেকে ছাড়ান দাও। ওঁর গানকেও।

    --- ওনাকে ছাড়ান কবেই দিয়েছি। কিন্তু ওঁর গান নিয়ে দুইখান কথা আছে। কাকিমা আবার চা বানিয়েছেন, সোজা পট তুলে আনছি। তারপর গানটান নিয়ে হবে।
    কিন্তু তার আগে শুনুন।
    আপনাদের গ্রামের হাসপাতালে ওষুধ, শহরের হাসপাতালে সিটি স্ক্যান, ডপলার সোনোগ্রাফির মেশিন সমাজতন্ত্র না আসা অব্দি পাওয়া যাবে না।
    রেলস্টেশন, রাস্তাঘাট কেন্দ্রের সাহায্য না পেলে ঠিক হবে না। ঘরের সামনে ড্রেনগুলো উপচে পড়লেও আপনারা কর্পোরেশনের মেথর না আসা অব্দি নড়বেন না। গোটা বিশ্ব আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে চেঁচাবেন।
    কিউবা ভেনেজুয়েলা নিয়ে মাথা ঘামাবেন কিন্তু পাড়ার ক্লাবের মাস্তানির সামনে চুপ করে থাকবেন।
  • ranjan roy | ১২ মে ২০১৩ ০৪:১২606238
  • একরাউন্ড চা-পর্বের পরে আমিই খোঁচালাম।
    -- কই, গান-টান নিয়ে কিছু একটা বলবে বলছিলে?
    -- হ্যাঁ, সুর, গায়নশৈলী নিয়ে পরে হবে। এবার ওঁর কথা নিয়ে কিছু বলি। আনন্দধারা?
    কাকু, আপনার বাড়িতে তো গীতবিতান আছে। প্রথম পংক্তির সূচী খুলে নিজেই মিলিয়ে নেবেন আমার কথা ঠিক না ভুল। আমি বলছি, ওনার আনন্দের গান হাতে গোনা যায়। সে তুলনায় দুঃখ-শোক-অশ্রুজল-কান্না অনেক বেশি।
    আ- দিয়ে দেখুন ক'টা আনন্দ, আনন্দযজ্ঞ বা আনন্দধারা আছে। আচ্ছা, এর সঙ্গে হাসি আর খুশি জুড়ে দিন। যেমন, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে বা, প্রাণে খুশির তুফান উঠেছে।
    এবার দেখুন, দুঃখ। দুঃখের বরষায় চক্ষের জল, দুঃখ আমার অসীম পাথার বা দুঃখ আছে দুঃখ পেতে হবে ইত্যাদি। অশ্রু দেখুন,--কাঁদন দেখুন, কান্না দেখুন, ভাঙ্গন দেখুন। বেদনা দেখুন। ব্যথা দেখুন। বুক যে ফেটে যায় দেখুন। মরণ আর মারণ দেখুন।
    বর্ষার গান কেমন করে বসন্তকে ছাপিয়ে যায় দেখুন।
    আপনারা ওনাকে গুরুদেব বানিয়েছেন। সন্ধ্যেয় বাঙালীর ঘরে ঘরে হয়--গুরুদেব দয়া কর দীন জনে।
    ও হ্যাঁ, ওনার গানে দীনের হতে দীন দেখুন।
    প্রেমের গানে আনন্দমিলন আর উল্লাস কোথায়?
    এই গানটা দেখুন।
    আমি তোমার প্রেমে হব সবার কলংকভাগী।
    কেন হব? কি দায় পড়েছে?
    তাই আপনারা হয় দাদাপার্টির কলংকভাগী হচ্ছেন নয় দিদিপার্টির।
    আপনারা ওঁর গানের থেকে নিয়েছেন-- যে কাঁদনে হিয়া কাঁদিছে।
    আর আমাদের গান? হ্যাঁ, ক্রোধ আছে, রাগ আছে, বিদ্রোহ আছে, যৌনতা আছে। প্রেম-অপ্রেম দুঃখ সবই আছে। শুধু ঘ্যন্ঘ্যান নেই। ভাগ্যবাদ নেই। কাঠ খেলে আঙরা হাগবে জানা কথা।
    নিজের ক্রুশ নিজেকেই বয়ে নিয়ে যেতে হবে। উপায় নেই।
  • kk | ১২ মে ২০১৩ ০৪:৩৯606239
  • হায় হায় টেলর সুইফ্‌টের নাম উঠলো আর 'ব্যাক টু ডিসেম্বার' বললে না? আর 'মাইন'।

    কেনি চেসনীর কথা তো বলে শেষ করতে পারবোনা, কাজেই শুরু না করাই ভালো। আমার অত্যন্ত অত্যন্ত অত্যন্ত প্রিয় গায়ক। আমারই শহরেরও লোক। অনেকটা অ্যালান জ্যাকসনের সঙ্গে মিল পাই।

    কেলি ক্লার্কসন কেউ শোনেনা? 'অলরেডি গন'......

    আর ক্রিশ্চিনা পেরি? ' এ থাউজ্যান্ড ইয়ার্স?'

    আর, আর লেডি অ্যান্টিবেলাম -- 'জাস্ট আ কিস', 'নিড ইউ নাও'।

    যাকগে টইকে বিপথে নিয়ে যাবার ইচ্ছে নেই। এই নিয়ে কথা উঠেছিলো দেখে এটুকু লিখে গেলাম।
  • T | ১২ মে ২০১৩ ১১:৩৬606240
  • রঞ্জনবাবু, এই মেয়েটি এবং আপনার আগের 'বিমর্শ' এর মেয়েটি কি একই?
  • কৃশানু | ১২ মে ২০১৩ ১২:১২606241
  • তাই হবে T। তর্কতে তো সমান পারদর্শী। এই মেয়েটির সামনে পড়লে রঞ্জন কাকু-র কেন জানি ওই তৃতীয় দ্যুতক্রীড়া-র গুবরে পোকা ওয়ালা পাশাটার দশা হয়, টিকটিকি ওয়ালা পাশার সামনে :-)
  • dukhe | ১২ মে ২০১৩ ১৩:১৯606243
  • ধুর, মেয়েটি রঞ্জনদার অল্টার ইগো বৈ কেউ না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন