এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল: ২০০৯-২০১০

    Arijit
    অন্যান্য | ১০ আগস্ট ২০০৯ | ৩৭৫১০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | ২০ আগস্ট ২০০৯ ১৭:৪৫414090
  • এভার্টন নেমে যাবে বলছেন? এটা নিয়ে আমি বাজি ধরতে রাজি আছি - এভার্টন ৬ থেকে ১০-এর মধ্যে থাকবে।
  • bubu | ২০ আগস্ট ২০০৯ ১৭:৫৬414101
  • এই রোবিবারিতো খেলা। সেই বার্নলির সাথেই।

    আমি তো বলছি নামবে।আগেরবার তো পাঁচে ছিলো।
  • umesh | ২০ আগস্ট ২০০৯ ১৮:০৭414112
  • পাগল না পেট খারাপ? এভার্টন নেমে যাবে!!!!!!!
    এভার্টন প্রথম দশে থাকবেই। আমি ও বাজি ধরতে পারি।
    এখনো পর্যন্ত দেখে মনে হচ্ছে পোর্টমাউথ নেমে যাচ্ছে।
  • Jay | ২১ আগস্ট ২০০৯ ০৬:৩৭414123
  • পল গাসকোয়েন, গ্যারি লিনেকরের টিম এভার্টন ১৯৯২ থেকে (যবে থেকে প্রিমিয়ার লীগ চালু হল) কখনো নামেনি। ইংলিশ ফুটবলে রেকর্ড টাইম টপ লীগে (তা নাম যখন যাই হোক না কেন) খেলা টিম। ইতিহাস থাক। ডেভিড মোয়েসের হাতে বেশী পয়সা নেই মার্সে নদীর ধারের সোদর ক্লাব লিভারপুলের মত। কিন্তু গতবারের পুরো টিমটাকেই ধরে রেখেছে। হতে পারে লেসকটটা অনিচ্ছুক ঘোড়া (ম্যান সিটিতে যাওয়ার জন্যি কি হাঁকুপাকু), তবু, ভাই বুবু, তোমার হিসেব বুঝলাম না। কোন অংকে এভার্টন নামে? ফার্স্ট ম্যাচে গানাররা ৬ গোল মেরেছে বলে? ২০টা টিমের মধ্যে নীচের তিনটে টিম পাওয়া যাচ্ছে না? আমার অমৃতলাল বলছে প্রথম দশের মধ্যি থাকবে। শুধু মোয়েসের জন্যি ঠেলেঠুলে ৬ও করতে পারি।
  • Jay | ২১ আগস্ট ২০০৯ ০৭:১১414134
  • ডেভিড মোয়েস আসার পর (২০০২) থেকে ইংলিশ প্রিমিয়র লীগে এভার্টনের পজিশন:
    ২০০২/০৩: ৭ মোয়েস ম্যানেজার ওফ দ্য ইয়ার
    ২০০৩/০৪: ১৭ (ক্লাবের ইতিহাসে সবচেয়ে খারাপ রেজাল্ট)
    ২০০৪/০৫: ৪
    ২০০৫/০৬: ১১
    ২০০৬/০৭: ৬ মোয়েস ম্যানেজার ওফ দ্য ইয়ার
    ২০০৭/০৮: ৫
    ২০০৮/০৯: ৫ মোয়েস ম্যানেজার ওফ দ্য ইয়ার
  • Arpan | ২২ আগস্ট ২০০৯ ১৯:৫৩414145
  • মাইরি, নীল দল লাল দল কে চ্যাম্পিয়ন হল কে নেমে গেল জানার দরকার নেই। গানার্সরা যেন এই খেলা সারা সিজন জুড়ে খেলে।
  • Arpan | ২২ আগস্ট ২০০৯ ২১:২৬414156
  • সান্ডারল্যান্ড ব্ল্যাকবার্নের সাথে জিতল। আর অরিজিতের ফেবারিট প্লেয়ার স্কোরশিটে নাম তুললল। ;-)
  • umesh | ২২ আগস্ট ২০০৯ ২৩:১৮414167
  • লীগ শুরুর আগে কেউ তো গানার্স দের পাত্তা দিচ্ছিলো না। ১ থেকে ৫ এ গানার্স রা থাকবে না, এরকম শুনছিলাম। এখন তো ওয়েঙ্গার সবার মুখ বন্ধ করে দিয়েছে। এখনো ভ্যান পার্সি আর আর্শাভিন খাতা খোলেনি তাতেই ১০ টা গোল। ২৯ আগস্ট ম্যানু কে ওদের মাঠে মারতে চাই।
  • bubu | ২২ আগস্ট ২০০৯ ২৩:৫২414178
  • হে হে :) অরিজিত দার ফেবারিট প্লেয়ারের খাতা খুললো। তবে গোলকখানা ভালই দিয়েছে। ফাস্ট হাফে উইগান একখানা গোলে ঢুকাতে পারলে রেসাল্ট অন্য রকম হতেও পারত। নানির ফ্রি কিক টা দারুন। আর্সেনাল যেরকম সারটা ম্যাচ ভালো খেলেছে, ম্যানু কে ফার্স্ট হাফে বেশ নড়্‌বড়ে লেগেছে। সেকেন্ড হাফ অবশ্য এক্কেবারে একঘর।

    আমি তো বসে অছি বার্নলির দিকে চেয়ে। কাল যদি এভার্টন কে হারাতে পারে ..... !!! ওদিকে ফিল নেভিল তো বলেইছে " we deserve the criticism "। তাও শুনছি বানেগা কে আনার চেষ্টা চলছে। স্ট্যাটিস্টিক্স এভের্টন এর দিকে হতেই পারে, কিন্তু স্ট্যাট মানলে আগের পাঁচ বার এভের্টন-বার্নলি মুখোমুখি তে দুবার বার্নলি জিতেছে, বাকি তিনবার ড্র হয়েছে, তাহলে .....!!! (যদিও সেই ৭৬ এ)

    এভার্টন এর আগে কখনও প্রিমিয়ার লীগ এ ওপেনিং দুটো ম্যাচ হারেনি। কাল হারলে সেটাও রেকর্ড হবে।

    সান্ডার্ল্যান্ড ও জিতেছে। এখন লীগ টেবিলে ৬ নম্বরে। তবে হ্যা, পোর্‌ট্‌সমাউথের হাল সত্যি খুব খারাপ। সত্যি হয়ত তলানিতেই থেকে যাবে।

    প্রথম ড্র করার জন্য স্টোক আর বার্মিংহ্যাম কে হেব্বি অভিনন্দন। অন্য খেলায় রিয়েল আর ডোর্মাউন্ড কে দেখলাম। রোনাল্ডো, কাকা, বেনে্‌জমা, রবেন, ঐ আর্জেন্টিনার ছেলেটা (কি যেন নাম, কবে যে মারাদোনার ডাক পাবে ?) একসাথে, এক রং এ.... আহা কি দৃশ্য।
  • Arijit | ২৩ আগস্ট ২০০৯ ১৯:৩৯414190
  • ক্রিস্ট্যাল প্যালেস ০, নিউক্যাসল ২

    চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে কোকোকোলা চ্যাম্পিয়নশিপে তিন নম্বরে। প্রথম চারটে দলের পয়েন্ট সেম, গোল ডিফারেন্সে কার্ডিফ সিটি একে, তাপ্পর বরো। প্রথম দুটো দল ডিরেক্ট উঠবে। তারপরের চারটের মধ্যে প্লে-অফ। কে কে উঠতে পারে সেই নিয়ে কোনো পূর্বাভাস?

    বার্নলি-এভার্টন এখনও অবধি ০-০। স্পার্স-হ্যামার্স ১-১। হ্যামার্স নামলে আমি খুব খুশি হব।
  • bubu | ২৩ আগস্ট ২০০৯ ২০:০৬414201
  • খেলার ফার্স্ট মিনিটে ওরকম একটা চান্স মিস !!! তবুও ভালো বার্নলি ই প্রথম গোল পেলো। জিও।
  • bubu | ২৩ আগস্ট ২০০৯ ২০:১২414212
  • খেলার শেষে দারুন বলল, শেষ ৫০ বছরেও স্পার্স তিন তিনটে উইন দিয়ে কখন লীগ শুরু করেনি।

    এভার্টন যথেষ্ট ঝুল খেলছে।
  • Arpan | ২৩ আগস্ট ২০০৯ ২০:১৯414223
  • বুবুর প্রেডিকশন ফলে গেল প্রায়। :-)
  • umesh | ২৩ আগস্ট ২০০৯ ২০:২৯414234
  • গত বারের সব থেকে খারাপ শুরু করা টীম টা এবার ব্যাপক শুরু করলো। দুটো away জয় নিয়ে ৩ এ ৩। এটা কি হ্যারি এফেক্ট? না হ্যারি'র গাঁজার এফেক্ট?
  • bubu | ২৩ আগস্ট ২০০৯ ২০:৩৬414245
  • ওয়েস্ট হ্যাম হারলেও, গোলটা অসা দিয়েছে।

    খালি আপশোষ হচ্ছে খেলার শুরুতে জদি বার্নলি গোলটা পেত। তিরিশ মিনিট ধরে নখ খেয়ে যাচ্ছি !!!
  • bubu | ২৩ আগস্ট ২০০৯ ২১:০৫414256
  • ওটা পেনাল্টি ছিলো না। তবুও মিস করেছে। :)
  • umesh | ২৩ আগস্ট ২০০৯ ২১:৩৮414267
  • আবার বার্নলে অঘটন ঘটালো। গতবার আমাদের carling cup QF. এ হারানোর পর থেকে টীম টাকে একটু সমঝে চলি।
  • Arpan | ২৩ আগস্ট ২০০৯ ২১:৪৯414278
  • সেই "বুড়ো' বাইচুং আর সুনীল ছেত্রীর গোলে ইন্ডিয়া জিতল। কিন্তু শ্রীলঙ্কাকে কি হারাতে পারবে?
  • Arijit | ২৪ আগস্ট ২০০৯ ১০:০৯414289
  • হ্যারি দেখতে গাঁজাখোরের মত হলেও ম্যাঞ্জার হিসেবে অসাধারণ - এস্পেশ্যালি নতুন প্লেয়ার তুলে আনা, অল্পবয়সীদের তৈরী করা আর বয়স্কদের মধ্যে থেকেও সেরা খেলা বের করে আনা - এগুলোতে হ্যারির সমকক্ষ খুব কমই আছে - ব্রিটিশ ম্যাঞ্জারদের মধ্যে।

    কিন্তু তাও লোকটাকে কেমন যেন লাগে...

    আর ওই ফুটবল স্ক্যামটাতে ওর নাম ওঠার পর থেকেই আরো একটু বেশি...
  • Arijit | ২৪ আগস্ট ২০০৯ ১১:০৯414301
  • আজকে ডি-ডে। মানে সাপোজেডলি আজ নিউক্যাসল ইউনাইটেডের তরফে অফিসিয়ালি জানানোর কথা কি হতে চলেছে। অ্যাশলি/ল্যাম্বিয়াস থাকছে না যাচ্ছে। দুটো অপশন আছে -

    (১) ক্লাব বিক্রি হল - সেক্ষেত্রে লোকাল ব্যবসায়ী ব্যারি মোট ফেভারিট (সেইমুর পিয়ার্সও একেই রেকো করেছে)। শিয়ারার ম্যানেজার।

    (২) বিক্রি হল না - অ্যাশলি থেকে গেল। শোনা যাচ্ছে সেক্ষেত্রে ল্যাম্বিয়াস গেলেও যেতে পারে - সুখের খবর। ক্যাসিনো ম্যানেজার দিয়ে ফুটবল ক্লাব চালানো যায় না। মুশকিল হল ম্যানেজার কে হবে? জো কিনিয়ার? সে রিসেন্টলি যা স্টেটমেন্ট দিয়েছে তাতে জনতা ওকে স্টেডিয়ামে ঢুকতে দিলে অবাক হব। ডেভিড ও লিয়েরি? স্টিভ কপেল? কার্বিশলি? এই নামগুলো বাজারে ঘোরাফেরা করছে।
  • Arijit | ২৪ আগস্ট ২০০৯ ১৩:২৬414312
  • জোলিয়ন লেসকট - এভার্টন থেকে ম্যান সিটি - ২২ মিলিয়ন। ছ্যাবলামি হচ্ছে পুরো। চেলসী সেই যে শুরু করে দিয়ে গেলো, তার পর থেকে চলছে...
  • h | ২৪ আগস্ট ২০০৯ ১৩:৪১414323
  • স্ক্যাম টায় রেডন্যাপের নাম ছিল নাকি? আমার ধারণা ছিল শুধু আলার্ডাইস।
  • Arijit | ২৪ আগস্ট ২০০৯ ১৩:৪৬414334
  • ছিলো - ইনফ্যাক্ট একবার পুলিশে নিয়েও গেছিলো - অ্যারেস্ট নয়, তবে...
  • dipu | ২৪ আগস্ট ২০০৯ ১৪:০৮414345
  • স্প্যানিশ সুপারকাপ ও বার্সেলোনা জিতে গেল। ফিরতি ম্যাচে বিলবাওকে ৩-০ হারিয়ে। মেসি দুটো, বোয়ান ক্রাকিচ একটা। স্টার্টিং লাইন আপে ইব্রাহিমোভিচের প্রথম ম্যাচ।

  • dipu | ২৪ আগস্ট ২০০৯ ১৫:০০414356
  • এই সীজনের এল ক্লাসিকোদুটো ভুলেও মিস করবেন না। মেসি, কাকা, রোনাল্ডো, ইব্রাহিমোভিচ, জাভি, ইনিয়েস্তা, বেনজেমা, রবেন, অঁরি, দানি আলভেস, .......। একই ম্যাচে খেলবে।
  • bubu | ২৪ আগস্ট ২০০৯ ১৫:২৫414367
  • লেস্কট এর ব্যাপারটা কিসুই এগোচ্ছে না। দুটো ম্যাচ ও মিস করে বসে আছে।

    http://tinyurl.com/ncmx6k

    কোকাকোলা র খেলাগুলো আমাদের এখানে দেখায় না। সব চ্যানেল ঘেটে ফেল্লুম। ধুস।
  • bubu | ২৪ আগস্ট ২০০৯ ১৫:৩৪414378
  • ও সরি সরি। লেস্কট টা কন্‌ফার্‌ম্‌ড। অরিজিত দার লেখাটা আগে দেখিনি।
  • bubu | ২৪ আগস্ট ২০০৯ ১৫:৩৭414384
  • ৫ মিলিয়ানে এভার্টন এ ঢুকেছিলো। দু বছরে ২২ !!!
  • bubu | ২৪ আগস্ট ২০০৯ ১৫:৪১414385
  • http://tinyurl.com/lvqd3l

    দু মিলিয়ন কম বোল্লুম কি? এরা বলছে হয়্‌ত ২৪।
  • Arpan | ২৪ আগস্ট ২০০৯ ১৫:৪৫414387
  • আপাতত চোখ ও:ট্রা:। ২৯ তারিখ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন